CC Adi 1.1
বন্দে গুরূনীশভক্তানীশমীশাবতারকান্ । তৎপ্রকাশাংশ্চ তচ্ছক্তীঃ কৃষ্ণচৈতন্যসংজ্ঞকম্ ॥ ১ ॥
vande gurūn īśa-bhaktān īśam īśāvatārakān tat-prakāśāṁś ca tac-chaktīḥ kṛṣṇa-caitanya-saṁjñakam
Sanskrit, IAST, and official Vedabase links
Adi-līlā — Chapter 1: original text, IAST, and official Vedabase links.
বন্দে গুরূনীশভক্তানীশমীশাবতারকান্ । তৎপ্রকাশাংশ্চ তচ্ছক্তীঃ কৃষ্ণচৈতন্যসংজ্ঞকম্ ॥ ১ ॥
vande gurūn īśa-bhaktān īśam īśāvatārakān tat-prakāśāṁś ca tac-chaktīḥ kṛṣṇa-caitanya-saṁjñakam
বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যনিত্যানন্দৌ সহোদিতৌ । গৌড়োদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ শন্দৌ তমোনুদৌ ॥ ২ ॥
vande śrī-kṛṣṇa-caitanya- nityānandau sahoditau gauḍodaye puṣpavantau citrau śan-dau tamo-nudau
যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুভা য আত্মান্তর্যামী পুরুষ ইতি সোঽস্যাংশবিভবঃ । ষড়ৈশ্বর্যেঃ পূর্ণো য ইহ ভগবান্ স স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাজ্জগতি পরতত্ত্বং পরমিহ ॥ ৩ ॥
yad advaitaṁ brahmopaniṣadi tad apy asya tanu-bhā ya ātmāntar-yāmī puruṣa iti so ’syāṁśa-vibhavaḥ ṣaḍ-aiśvaryaiḥ pūrṇo ya iha bhagavān sa svayam ayaṁ na caitanyāt krṣṇāj jagati para-tattvaṁ param iha
অনর্পিতচরীং চিরাৎ করুণয়াবতীর্ণঃ কলৌ সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলরসাং স্বভক্তিশ্রিয়ম্ । হরিঃ পুরটসুন্দরদ্যুতিকদম্বসন্দীপিতঃ সদা হৃদয়কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দনঃ ॥ ৪ ॥
anarpita-carīṁ cirāt karuṇayāvatīrṇaḥ kalau samarpayitum unnatojjvala-rasāṁ sva-bhakti-śriyam hariḥ puraṭa-sundara-dyuti-kadamba-sandīpitaḥ sadā hṛdaya-kandare sphuratu vaḥ śacī-nandanaḥ
রাধা কৃষ্ণপ্রণয়বিকৃতির্হ্লাদিনীশক্তিরস্মা– দেকাত্মানাবপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ । চৈতন্যাখ্যং প্রকটমধুনা তদ্দ্বয়ং চৈক্যমাপ্তং রাধাভাবদ্যুতিসুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম্ ॥ ৫ ॥
rādhā kṛṣṇa-praṇaya-vikṛtir hlādinī śaktir asmād ekātmānāv api bhuvi purā deha-bhedaṁ gatau tau caitanyākhyaṁ prakaṭam adhunā tad-dvayaṁ caikyam āptaṁ rādhā-bhāva-dyuti-suvalitaṁ naumi kṛṣṇa-svarūpam
শ্রীরাধায়াঃ প্রণয়মহিমা কীদৃশো বানয়ৈবা– স্বাদ্যো যেনাদ্ভূতমধুরিমা কীদৃশো বা মদীয়ঃ । সৌখ্যঞ্চাস্যা মদনুভবতঃ কীদৃশং বেতি লোভা– ত্তদ্ভাবাঢ্যঃ সমজনি শচীগর্ভসিন্ধৌ হরীন্দুঃ ॥ ৬ ॥
śrī-rādhāyāḥ praṇaya-mahimā kīdṛśo vānayaivā- svādyo yenādbhuta-madhurimā kīdṛśo vā madīyaḥ saukhyaṁ cāsyā mad-anubhavataḥ kīdṛśaṁ veti lobhāt tad-bhāvāḍhyaḥ samajani śacī-garbha-sindhau harīnduḥ
সঙ্কর্ষণঃ কারণতোয়শায়ী গর্ভোদশায়ী চ পয়োব্ধিশায়ী । শেষশ্চ যস্যাংশকলাঃ স নিত্যা– নন্দাখ্যরামঃ শরণং মমাস্তু ॥ ৭ ॥
saṅkarṣaṇaḥ kāraṇa-toya-śāyī garbhoda-śāyī ca payo ’bdhi-śāyī śeṣaś ca yasyāṁśa-kalāḥ sa nityā- nandākhya-rāmaḥ śaraṇaṁ mamāstu
মায়াতীতে ব্যাপিবৈকুণ্ঠলোকে পূর্ণৈশ্বর্যে শ্রীচতুর্ব্যূহমধ্যে । রূপং যস্যোদ্ভাতি সঙ্কর্ষণাখ্যং তং শ্রীনিত্যানন্দরামং প্রপদ্যে ॥ ৮ ॥
māyātīte vyāpi-vaikuṇṭha-loke pūrṇaiśvarye śrī-catur-vyūha-madhye rūpaṁ yasyodbhāti saṅkarṣaṇākhyaṁ taṁ śrī-nityānanda-rāmaṁ prapadye
মায়াভর্তাজাণ্ডসংঘাশ্রয়াঙ্গঃ শেতে সাক্ষাৎ কারণাম্ভোধিমধ্যে । যস্যৈকাংশঃ শ্রীপুমানাদিদেব– স্তং শ্রীনিত্যানন্দরামং প্রপদ্যে ॥ ৯ ॥
māyā-bhartājāṇḍa-saṅghāśrayāṅgaḥ śete sākṣāt kāraṇāmbhodhi-madhye yasyaikāṁśaḥ śrī-pumān ādi-devas taṁ śrī-nityānanda-rāmaṁ prapadye
যস্যাংশাংশঃ শ্রীল–গর্ভোদশায়ী যন্নাভ্যব্জং লোকসংঘাতনালম্ । লোকস্রষ্টুঃ সূতিকাধামধাতু– স্তং শ্রীনিত্যানন্দরামং প্রপদ্যে ॥ ১০ ॥
yasyāṁśāṁśaḥ śrīla-garbhoda-śāyī yan-nābhy-abjaṁ loka-saṅghāta-nālam loka-sraṣṭuḥ sūtikā-dhāma dhātus taṁ śrī-nityānanda-rāmaṁ prapadye
যস্যাংশাংশাংশঃ পরাত্মাখিলানাং পোষ্টা বিষ্ণুর্ভাতি দুগ্ধাব্ধিশায়ী । ক্ষৌণীভর্তা যৎকলা সোঽপ্যনন্ত– স্তং শ্রীনিত্যানন্দরামং প্রপদ্যে ॥ ১১ ॥
yasyāṁśāṁśāṁśaḥ parātmākhilānāṁ poṣṭā viṣṇur bhāti dugdhābdhi-śāyī kṣauṇī-bhartā yat-kalā so ’py anantas taṁ śrī-nityānanda-rāmaṁ prapadye
মহাবিষ্ণুর্জগৎকর্তা মায়য়া যঃ সৃজত্যদঃ । তস্যাবতার এবায়মদ্বৈতাচার্য ঈশ্বরঃ ॥ ১২ ॥
mahā-viṣṇur jagat-kartā māyayā yaḥ sṛjaty adaḥ tasyāvatāra evāyam advaitācārya īśvaraḥ
অদ্বৈতং হরিণাদ্বৈতাদাচার্যং ভক্তিশংসনাৎ । ভক্তাবতারমীশং তমদ্বৈতাচার্যমাশ্রয়ে ॥ ১৩ ॥
advaitaṁ hariṇādvaitād ācāryaṁ bhakti-śaṁsanāt bhaktāvatāram īśaṁ tam advaitācāryam āśraye
পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম্ । ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম্ ॥ ১৪ ॥
pañca-tattvātmakaṁ kṛṣṇaṁ bhakta-rūpa-svarūpakam bhaktāvatāraṁ bhaktākhyaṁ namāmi bhakta-śaktikam
জয়তাং সুরতৌ পঙ্গোর্মম মন্দমতের্গতী । মৎসর্বস্বপদাম্ভোজৌ রাধামদনমোহনৌ ॥ ১৫ ॥
jayatāṁ suratau paṅgor mama manda-mater gatī mat-sarvasva-padāmbhojau rādhā-madana-mohanau
দীব্যদ্বৃন্দারণ্যকল্পদ্রুমাধঃ– শ্রীমদ্রত্নাগারসিংহাসনস্থৌ শ্রীমদ্রাধা–শ্রীলগোবিন্দদেবৌ প্রেষ্ঠালীভিঃ সেব্যমানৌ স্মরামি ॥ ১৬ ॥
dīvyad-vṛndāraṇya-kalpa-drumādhaḥ- śrīmad-ratnāgāra-siṁhāsana-sthau śrīmad-rādhā-śrīla-govinda-devau preṣṭhālībhiḥ sevyamānau smarāmi
শ্রীমান্ রাসরসারম্ভী বংশীবটতটস্থিতঃ । কর্ষন্ বেণুস্বনৈর্গোপীর্গোপীনাথঃ শ্রিয়েঽস্তু নঃ ॥ ১৭ ॥
śrīmān rāsa-rasārambhī vaṁśīvaṭa-taṭa-sthitaḥ karṣan veṇu-svanair gopīr gopī-nāthaḥ śriye ’stu naḥ
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ১৮ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
এই তিন ঠাকুর গৌড়ীয়াকে করিয়াছেন আত্মসাৎ । এ তিনের চরণ বন্দোঁ, তিনে মোর নাথ ॥ ১৯ ॥
ei tina ṭhākura gauḍīyāke kariyāchena ātmasāt e tinera caraṇa vandoṅ, tine mora nātha
গ্রন্থের আরম্ভে করি ‘মঙ্গলাচরণ’ । গুরু, বৈষ্ণব, ভগবান্,—তিনের স্মরণ ॥ ২০ ॥
granthera ārambhe kari ‘maṅgalācaraṇa’ guru, vaiṣṇava, bhagavān, — tinera smaraṇa
তিনের স্মরণে হয় বিঘ্নবিনাশন । অনায়াসে হয় নিজ বাঞ্ছিতপূরণ ॥ ২১ ॥
tinera smaraṇe haya vighna-vināśana anāyāse haya nija vāñchita-pūraṇa
সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার । বস্তুনির্দেশ, আশীর্বাদ, নমস্কার ॥ ২২ ॥
se maṅgalācaraṇa haya tri-vidha prakāra vastu-nirdeśa, āśīrvāda, namaskāra
প্রথম দুই শ্লোকে ইষ্টদেব–নমস্কার । সামান্য–বিশেষ–রূপে দুই ত’ প্রকার ॥ ২৩ ॥
prathama dui śloke iṣṭa-deva-namaskāra sāmānya-viśeṣa-rūpe dui ta’ prakāra
তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ । যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ ॥ ২৪ ॥
tṛtīya ślokete kari vastura nirdeśa yāhā ha-ite jāni para-tattvera uddeśa
চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ । সর্বত্র মাগিয়ে কৃষ্ণচৈতন্য–প্রসাদ ॥ ২৫ ॥
caturtha ślokete kari jagate āśīrvāda sarvatra māgiye kṛṣṇa-caitanya-prasāda
সেই শ্লোকে কহি বাহ্যাবতার–কারণ । পঞ্চ ষষ্ঠ শ্লোকে কহি মূল–প্রয়োজন ॥ ২৬ ॥
sei śloke kahi bāhyāvatāra-kāraṇa pañca ṣaṣṭha śloke kahi mūla-prayojana
এই ছয় শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব । আর পঞ্চ শ্লোকে নিত্যানন্দের মহত্ত্ব ॥ ২৭ ॥
ei chaya śloke kahi caitanyera tattva āra pañca śloke nityānandera mahattva
আর দুই শ্লোকে অদ্বৈত–তত্ত্বাখ্যান । আর এক শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান ॥ ২৮ ॥
āra dui śloke advaita-tattvākhyāna āra eka śloke pañca-tattvera vyākhyāna
এই চৌদ্দ শ্লোকে করি মঙ্গলাচরণ । তঁহি মধ্যে কহি সব বস্তুনিরূপণ ॥ ২৯ ॥
ei caudda śloke kari maṅgalācaraṇa taṅhi madhye kahi saba vastu-nirūpaṇa
সব শ্রোতা–বৈষ্ণবেরে করি’ নমস্কার । এই সব শ্লোকের করি অর্থ–বিচার ॥ ৩০ ॥
saba śrotā-vaiṣṇavere kari’ namaskāra ei saba ślokera kari artha-vicāra
সকল বৈষ্ণব, শুন করি’ একমন । চৈতন্য–কৃষ্ণের শাস্ত্র–মত–নিরূপণ ॥ ৩১ ॥
sakala vaiṣṇava, śuna kari’ eka-mana caitanya-kṛṣṇera śāstra-mata-nirūpaṇa
কৃষ্ণ, গুরু, ভক্ত, শক্তি, অবতার, প্রকাশ । কৃষ্ণ এই ছয়রূপে করেন বিলাস ॥ ৩২ ॥
kṛṣṇa, guru, bhakta, śakti, avatāra, prakāśa kṛṣṇa ei chaya-rūpe karena vilāsa
এই ছয় তত্ত্বের করি চরণ বন্দন । প্রথমে সামান্যে করি মঙ্গলাচরণ ॥ ৩৩ ॥
ei chaya tattvera kari caraṇa vandana prathame sāmānye kari maṅgalācaraṇa
বন্দে গুরূনীশভক্তানীশমীশাবতারকান্ । তৎপ্রকাশাংশ্চ তচ্ছক্তীঃ কৃষ্ণচৈতন্যসংজ্ঞকম্ ॥ ৩৪ ॥
vande gurūn īśa-bhaktān īśam īśāvatārakān tat-prakāśāṁś ca tac-chaktīḥ kṛṣṇa-caitanya-saṁjñakam
মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ । তাঁহার চরণ আগে করিয়ে বন্দন ॥ ৩৫ ॥
mantra-guru āra yata śikṣā-guru-gaṇa tāṅhāra caraṇa āge kariye vandana
শ্রীরূপ, সনাতন, ভট্ট–রঘুনাথ । শ্রীজীব, গোপালভট্ট, দাস–রঘুনাথ ॥ ৩৬ ॥
śrī-rūpa, sanātana, bhaṭṭa-raghunātha śrī-jīva, gopāla-bhaṭṭa, dāsa-raghunātha
এই ছয় গুরু—শিক্ষাগুরু যে আমার । তাঁ’ সবার পাদপদ্মে কোটি নমস্কার ॥ ৩৭ ॥
ei chaya guru — śikṣā-guru ye āmāra tāṅ’-sabāra pāda-padme koṭi namaskāra
ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান । তাঁ’ সবার পাদপদ্মে সহস্র প্রণাম ॥ ৩৮ ॥
bhagavānera bhakta yata śrīvāsa pradhāna tāṅ’-sabhāra pāda-padme sahasra praṇāma
অদ্বৈত আচার্য—প্রভুর অংশ–অবতার । তাঁর পাদপদ্মে কোটি প্রণতি আমার ॥ ৩৯ ॥
advaita ācārya — prabhura aṁśa-avatāra tāṅra pāda-padme koṭi praṇati āmāra
নিত্যানন্দরায়—প্রভুর স্বরূপপ্রকাশ । তাঁর পাদপদ্ম বন্দো যাঁর মুঞি দাস ॥ ৪০ ॥
nityānanda-rāya — prabhura svarūpa-prakāśa tāṅra pāda-padma vando yāṅra muñi dāsa
গদাধর পণ্ডিতাদি—প্রভুর নিজশক্তি । তাঁ’ সবার চরণে মোর সহস্র প্রণতি ॥ ৪১ ॥
gadādhara-paṇḍitādi — prabhura nija-śakti tāṅ’-sabāra caraṇe mora sahasra praṇati
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু স্বয়ং ভগবান্ । তাঁহার পদারবিন্দে অনন্ত প্রণাম ॥ ৪২ ॥
śrī-kṛṣṇa-caitanya prabhu svayaṁ-bhagavān tāṅhāra padāravinde ananta praṇāma
সাবরণে প্রভুরে করিয়া নমস্কার । এই ছয় তেঁহো যৈছে—করিয়ে বিচার ॥ ৪৩ ॥
sāvaraṇe prabhure kariyā namaskāra ei chaya teṅho yaiche — kariye vicāra
যদ্যপি আমার গুরু—চৈতন্যের দাস । তথাপি জানিয়ে আমি তাঁহার প্রকাশ ॥ ৪৪ ॥
yadyapi āmāra guru — caitanyera dāsa tathāpi jāniye āmi tāṅhāra prakāśa
গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে । গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে ॥ ৪৫ ॥
guru kṛṣṇa-rūpa hana śāstrera pramāṇe guru-rūpe kṛṣṇa kṛpā karena bhakta-gaṇe
আচার্যং মাং বিজানীয়ান্নাবমন্যেত কর্হিচিৎ । ন মর্ত্যবুদ্ধ্যাসূয়েত সর্বদেবময়ো গুরুঃ ॥ ৪৬ ॥
ācāryaṁ māṁ vijānīyān nāvamanyeta karhicit na martya-buddhyāsūyeta sarva-deva-mayo guruḥ
শিক্ষাগুরুকে ত’ জানি কৃষ্ণের স্বরূপ । অন্তর্যামী, ভক্তশ্রেষ্ঠ,—এই দুই রূপ ॥ ৪৭ ॥
śikṣā-guruke ta’ jāni kṛṣṇera svarūpa antaryāmī, bhakta-śreṣṭha, — ei dui rūpa
নৈবোপযন্ত্যপচিতিং কবয়স্তবেশ ব্রহ্মায়ুষাপি কৃতমৃদ্ধমুদঃ স্মরন্তঃ । যোঽন্তর্বহিস্তনুভৃতামশুভং বিধুন্ব– ন্নাচার্য–চৈত্ত্যবপুষা স্বগতিং ব্যনক্তি ॥ ৪৮ ॥
naivopayanty apacitiṁ kavayas taveśa brahmāyuṣāpi kṛtam ṛddha-mudaḥ smarantaḥ yo ’ntar bahis tanu-bhṛtām aśubhaṁ vidhunvann ācārya-caittya-vapuṣā sva-gatiṁ vyanakti
তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম্ । দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপযান্তি তে ॥ ৪৯ ॥
teṣāṁ satata-yuktānāṁ bhajatāṁ prīti-pūrvakam dadāmi buddhi-yogaṁ taṁ yena mām upayānti te
যথা ব্রহ্মণে ভগবান্ স্বয়মুপদিশ্যানুভাবিতবান্ ॥ ৫০ ॥
yathā brahmaṇe bhagavān svayam upadiśyānubhāvitavān
জ্ঞানং পরমগুহ্যং মে যদ্বিজ্ঞানসমন্বিতম্ । সরহস্যং তদঙ্গঞ্চ গৃহাণ গদিতং ময়া ॥ ৫১ ॥
jñānaṁ parama-guhyaṁ me yad vijñāna-samanvitam sa-rahasyaṁ tad-aṅgaṁ ca gṛhāṇa gaditaṁ mayā
যাবানহং যথাভাবো যদ্রূপগুণকর্মকঃ । তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ ॥ ৫২ ॥
yāvān ahaṁ yathā-bhāvo yad-rūpa-guṇa-karmakaḥ tathaiva tattva-vijñānam astu te mad-anugrahāt
অহমেবাসমেবাগ্রে নান্যদ্ যৎ সদসৎপরম্ । পশ্চাদহং যদেতচ্চ যোঽবশিষ্যেত সোহস্ম্যহম্ ॥ ৫৩ ॥
aham evāsam evāgre nānyad yat sad-asat param paścād ahaṁ yad etac ca yo ’vaśiṣyeta so ’smy aham
ঋতেঽর্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি । তদ্বিদ্যাদাত্মনো মায়াং যথাভাসো যথা তমঃ ॥ ৫৪ ॥
ṛte ’rthaṁ yat pratīyeta na pratīyeta cātmani tad vidyād ātmano māyāṁ yathābhāso yathā tamaḥ
যথা মহান্তি ভূতানি ভূতেষূচ্চাবচেষ্বনু । প্রবিষ্টান্যপ্রবিষ্টানি তথা তেষু ন তেষ্বহম্ ॥ ৫৫ ॥
yathā mahānti bhūtāni bhūteṣūccāvaceṣv anu praviṣṭāny apraviṣṭāni tathā teṣu na teṣv aham
এতাবদেব জিজ্ঞাস্যং তত্ত্বজিজ্ঞাসুনাত্মনঃ । অন্বয়–ব্যতিরেকাভ্যাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা ॥ ৫৬ ॥
etāvad eva jijñāsyaṁ tattva-jijñāsunātmanaḥ anvaya-vyatirekābhyāṁ yat syāt sarvatra sarvadā
চিন্তামণির্জয়তি সোমগিরির্গুরুর্মে শিক্ষাগুরুশ্চ ভগবান্ শিখিপিঞ্ছমৌলিঃ । যৎপাদকল্পতরুপল্লবশেখরেষু লীলাস্বয়ম্বররসং লভতে জয়শ্রীঃ ॥ ৫৭ ॥
cintāmaṇir jayati somagirir gurur me śikṣā-guruś ca bhagavān śikhi-piñcha-mauliḥ yat-pāda-kalpataru-pallava-śekhareṣu līlā-svayaṁvara-rasaṁ labhate jayaśrīḥ
জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্ত্যরূপে । শিক্ষাগুরু হয় কৃষ্ণ মহান্তস্বরূপে ॥ ৫৮ ॥
jīve sākṣāt nāhi tāte guru caittya-rūpe śikṣā-guru haya kṛṣṇa-mahānta-svarūpe
ততো দুঃসঙ্গমুৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান্ । সন্ত এবাস্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গমুক্তিভিঃ ॥ ৫৯ ॥
tato duḥsaṅgam utsṛjya satsu sajjeta buddhi-mān santa evāsya chindanti mano-vyāsaṅgam uktibhiḥ
সতাং প্রসঙ্গান্মম বীর্যসংবিদো ভবন্তি হৃৎকর্ণরসায়নাঃ কথাঃ । তজ্জোষণাদাশ্বপবর্গবর্ত্মনি শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি ॥ ৬০ ॥
satāṁ prasaṅgān mama vīrya-saṁvido bhavanti hṛt-karṇa-rasāyanāḥ kathāḥ taj-joṣaṇād āśv apavarga-vartmani śraddhā ratir bhaktir anukramiṣyati
ঈশ্বরস্বরূপ ভক্ত তাঁর অধিষ্ঠান । ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম ॥ ৬১ ॥
īśvara-svarūpa bhakta tāṅra adhiṣṭhāna bhaktera hṛdaye kṛṣṇera satata viśrāma
সাধবো হৃদয়ং মহ্যং সাধূনাং হৃদয়ন্ত্বহম্ । মদন্যত্তে ন জানন্তি নাহং তেভ্যো মনাগপি ॥ ৬২ ॥
sādhavo hṛdayaṁ mahyaṁ sādhūnāṁ hṛdayaṁ tv aham mad-anyat te na jānanti nāhaṁ tebhyo manāg api
ভবদ্বিধা ভাগবতাস্তীর্থভূতাঃ স্বয়ং বিভো । তীর্থীকুর্বন্তি তীর্থানি স্বান্তঃস্থেন গদাভৃতা ॥ ৬৩ ॥
bhavad-vidhā bhāgavatās tīrtha-bhūtāḥ svayaṁ vibho tīrthī-kurvanti tīrthāni svāntaḥ-sthena gadā-bhṛtā
সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার । পারিষদ্গণ এক, সাধকগণ আর ॥ ৬৪ ॥
sei bhakta-gaṇa haya dvi-vidha prakāra pāriṣad-gaṇa eka, sādhaka-gaṇa āra
ঈশ্বরের অবতার এ–তিন প্রকার । অংশ–অবতার, আর গুণ–অবতার ॥ ৬৫ ॥ শক্ত্যাবেশ–অবতার—তৃতীয় এমত । অংশ–অবতার—পুরুষ–মৎস্যাদিক যত ॥ ৬৬ ॥
īśvarera avatāra e-tina prakāra aṁśa-avatāra, āra guṇa-avatāra śaktyāveśa-avatāra — tṛtīya e-mata aṁśa-avatāra — puruṣa-matsyādika yata
ব্রহ্মা, বিষ্ণু, শিব—তিন গুণাবতারে গণি । শক্ত্যাবেশ—সনকাদি, পৃথু, ব্যাসমুনি ॥ ৬৭ ॥
brahmā viṣṇu śiva — tina guṇāvatāre gaṇi śakty-āveśa — sanakādi, pṛthu, vyāsa-muni
দুইরূপে হয় ভগবানের প্রকাশ । একে ত’ প্রকাশ হয়, আরে ত’ বিলাস ॥ ৬৮ ॥
dui-rūpe haya bhagavānera prakāśa eke ta’ prakāśa haya, āre ta’ vilāsa
একই বিগ্রহ যদি হয় বহুরূপ । আকারে ত’ ভেদ নাহি, একই স্বরূপ ॥ ৬৯ ॥ মহিষী–বিবাহে, যৈছে যৈছে কৈল রাস । ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য ‘প্রকাশ’ ॥ ৭০ ॥
eka-i vigraha yadi haya bahu-rūpa ākāre ta’ bheda nāhi, eka-i svarūpa mahiṣī-vivāhe, yaiche yaiche kaila rāsa ihāke kahiye kṛṣṇera mukhya ‘prakāśa’
চিত্রং বতৈতদেকেন বপুষা যুগপৎ পৃথক্ । গৃহেষু দ্ব্যষ্টসাহস্রং স্ত্রিয় এক উদাবহৎ ॥ ৭১ ॥
citraṁ bataitad ekena vapuṣā yugapat pṛthak gṛheṣu dvy-aṣṭa-sāhasraṁ striya eka udāvahat
রাসোৎসবঃ সংপ্রবৃত্তো গোপীমণ্ডলমণ্ডিতঃ । যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দ্বয়োর্দ্বয়োঃ ॥ ৭২ ॥
rāsotsavaḥ sampravṛtto gopī-maṇḍala-maṇḍitaḥ yogeśvareṇa kṛṣṇena tāsāṁ madhye dvayor dvayoḥ
প্রবিষ্টেন গৃহীতানাং কণ্ঠে স্বনিকটং স্ত্রিয়ঃ । যং মন্যেরন্নভস্তাবদ্বিমানশতসঙ্কুলম্ ॥ ৭৩ ॥ দিবৌকসাং সদারাণামত্যৌৎসুক্যভৃতাত্মনাম্ । ততো দুন্দুভয়ো নেদুর্নিপেতুঃ পুষ্পবৃষ্টয়ঃ ॥ ৭৪ ॥
praviṣṭena gṛhītānāṁ kaṇṭhe sva-nikaṭaṁ striyaḥ yaṁ manyeran nabhas tāvad vimāna-śata-saṅkulam divaukasāṁ sa-dārāṇām aty-autsukya-bhṛtātmanām tato dundubhayo nedur nipetuḥ puṣpa-vṛṣṭayaḥ
অনেকত্র প্রকটতা রূপস্যৈকস্য যৈকদা । সর্বথা তৎস্বরূপৈব স প্রকাশ ইতীর্যতে ॥ ৭৫ ॥
anekatra prakaṭatā rūpasyaikasya yaikadā sarvathā tat-svarūpaiva sa prakāśa itīryate
একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন । অনেক প্রকাশ হয়, ‘বিলাস’ তার নাম ॥ ৭৬ ॥
eka-i vigraha kintu ākāre haya āna aneka prakāśa haya, ‘vilāsa’ tāra nāma
স্বরূপমন্যাকারং যত্তস্য ভাতি বিলাসতঃ । প্রায়েণাত্মসমং শক্ত্যা স বিলাসো নিগদ্যতে ॥ ৭৭ ॥
svarūpam anyākāraṁ yat tasya bhāti vilāsataḥ prāyeṇātma-samaṁ śaktyā sa vilāso nigadyate
যৈছে বলদেব, পরব্যোমে নারায়ণ । যৈছে বাসুদেব প্রদ্যুম্নাদি সঙ্কর্ষণ ॥ ৭৮ ॥
yaiche baladeva, paravyome nārāyaṇa yaiche vāsudeva pradyumnādi saṅkarṣaṇa
ঈশ্বরের শক্তি হয় এ–তিন প্রকার । এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ আর ॥ ৭৯ ॥ ব্রজে গোপীগণ আর সবেতে প্রধান । ব্রজেন্দ্রনন্দন যা’তে স্বয়ং ভগবান্ ॥ ৮০ ॥
īśvarera śakti haya e-tina prakāra eka lakṣmī-gaṇa, pure mahiṣī-gaṇa āra vraje gopī-gaṇa āra sabhāte pradhāna vrajendra-nandana yā’te svayaṁ bhagavān
স্বয়ংরূপ কৃষ্ণের কায়ব্যূহ—তাঁর সম । ভ্ক্ত সহিতে হয় তাঁহার আবরণ ॥ ৮১ ॥
svayaṁ-rūpa kṛṣṇera kāya-vyūha — tāṅra sama bhakta sahite haya tāṅhāra āvaraṇa
ভক্ত আদি ক্রমে কৈল সবার বন্দন । এ–সবার বন্দন সর্বশুভের কারণ ॥ ৮২ ॥
bhakta ādi krame kaila sabhāra vandana e-sabhāra vandana sarva-śubhera kāraṇa
প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ । দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন ॥ ৮৩ ॥
prathama śloke kahi sāmānya maṅgalācaraṇa dvitīya ślokete kari viśeṣa vandana
বন্দে শ্রীকৃষ্ণচৈতন্য–নিত্যানন্দৌ সহোদিতৌ । গৌড়োদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ শন্দৌ তমোনুদৌ ॥ ৮৪ ॥
vande śrī-kṛṣṇa-caitanya- nityānandau sahoditau gauḍodaye puṣpavantau citrau śan-dau tamo-nudau
ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ–বলরাম । কোটি সূর্যচন্দ্র জিনি দোঁহার নিজধাম ॥ ৮৫ ॥ সেই দুই জগতেরে হইয়া সদয় । গৌড়দেশে পূর্ব–শৈলে করিল উদয় ॥ ৮৬ ॥
vraje ye vihare pūrve kṛṣṇa-balarāma koṭī-sūrya-candra jini doṅhāra nija-dhāma sei dui jagatere ha-iyā sadaya gauḍadeśe pūrva-śaile karilā udaya
শ্রীকৃষ্ণচৈতন্য আর প্রভু নিত্যানন্দ । যাঁহার প্রকাশে সর্ব জগৎ আনন্দ ॥ ৮৭ ॥
śrī-kṛṣṇa-caitanya āra prabhu nityānanda yāṅhāra prakāśe sarva jagat ānanda
সূর্যচন্দ্র হরে যৈছে সব অন্ধকার । বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার ॥ ৮৮ ॥ এই মত দুই ভাই জীবের অজ্ঞান– । তমোনাশ করি’ কৈল তত্ত্ববস্তু–দান ॥ ৮৯ ॥
sūrya-candra hare yaiche saba andhakāra vastu prakāśiyā kare dharmera pracāra ei mata dui bhāi jīvera ajñāna- tamo-nāśa kari’ kaila tattva-vastu-dāna
অজ্ঞান–তমের নাম কহিয়ে ‘কৈতব’ । ধর্ম–অর্থ–কাম–মোক্ষ–বাঞ্ছা আদি সব ॥ ৯০ ॥
ajñāna-tamera nāma kahiye ‘kaitava’ dharma-artha-kāma-mokṣa-vāñchā ādi saba
ধর্মঃ প্রোজ্ঝিতকৈতবোঽত্র পরমো নির্মৎসরাণাং সতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলনম্ । শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবাপরৈরীশ্বরঃ সদ্যো হৃদ্যবরুধ্যতেঽত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ ॥ ৯১ ॥
dharmaḥ projjhita-kaitavo ’tra paramo nirmatsarāṇāṁ satāṁ vedyaṁ vāstavam atra vastu śiva-daṁ tāpa-trayonmūlanam śrīmad-bhāgavate mahā-muni-kṛte kiṁ vā parair īśvaraḥ sadyo hṛdy avarudhyate ’tra kṛtibhiḥ śuśrūṣubhis tat-kṣaṇāt
তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতবপ্রধান । যাহা হৈতে কৃষ্ণভক্তি হয় অন্তর্ধান ॥ ৯২ ॥
tāra madhye mokṣa-vāñchā kaitava-pradhāna yāhā haite kṛṣṇa-bhakti haya antardhāna
“প্র–শব্দেন মোক্ষাভিসন্ধিরপি নিরস্তঃ” ইতি ॥ ৯৩ ॥
“pra-śabdena mokṣābhisandhir api nirastaḥ” iti
কৃষ্ণভক্তির বাধক—যত শুভাশুভ কর্ম । সেহ এক জীবের অজ্ঞানতমো–ধর্ম ॥ ৯৪ ॥
kṛṣṇa-bhaktira bādhaka — yata śubhāśubha karma seha eka jīvera ajñāna-tamo-dharma
যাঁহার প্রসাদে এই তমো হয় নাশ । তমো নাশ করি’ করে তত্ত্বের প্রকাশ ॥ ৯৫ ॥
yāṅhāra prasāde ei tamo haya nāśa tamo nāśa kari’ kare tattvera prakāśa
তত্ত্ববস্তু—কৃষ্ণ, কৃষ্ণভক্তি, প্রেমরূপ । নাম–সংকীর্তন—সর্ব আনন্দস্বরূপ ॥ ৯৬ ॥
tattva-vastu — kṛṣṇa, kṛṣṇa-bhakti, prema-rūpa nāma-saṅkīrtana — saba ānanda-svarūpa
সূর্য চন্দ্র বাহিরের তমঃ সে বিনাশে । বহির্বস্তু ঘট–পট–আদি সে প্রকাশে ॥ ৯৭ ॥
sūrya candra bāhirera tamaḥ se vināśe bahir-vastu ghaṭa-paṭa-ādi se prakāśe
দুই ভাই হৃদয়ের ক্ষালি’ অন্ধকার । দুই ভাগবত–সঙ্গে করান সাক্ষাৎকার ॥ ৯৮ ॥
dui bhāi hṛdayera kṣāli’ andhakāra dui bhāgavata-saṅge karāna sākṣātkāra
এক ভাগবত বড়—ভাগবত–শাস্ত্র । আর ভাগবত—ভক্ত ভক্তি–রস–পাত্র ॥ ৯৯ ॥
eka bhāgavata baḍa — bhāgavata-śāstra āra bhāgavata — bhakta bhakti-rasa-pātra
দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস । তাঁহার হৃদয়ে তাঁর প্রেমে হয় বশ ॥ ১০০ ॥
dui bhāgavata dvārā diyā bhakti-rasa tāṅhāra hṛdaye tāṅra preme haya vaśa
এক অদ্ভুত—সমকালে দোঁহার প্রকাশ । আর অদ্ভুত—চিত্তগুহার তমঃ করে নাশ ॥ ১০১ ॥
eka adbhuta — sama-kāle doṅhāra prakāśa āra adbhuta — citta-guhāra tamaḥ kare nāśa
এই চন্দ্র সূর্য দুই পরম সদয় । জগতের ভাগ্যে গৌড়ে করিলা উদয় ॥ ১০২ ॥
ei candra sūrya dui parama sadaya jagatera bhāgye gauḍe karilā udaya
সেই দুই প্রভুর করি চরণ বন্দন । যাঁহা হইতে বিঘ্ননাশ অভীষ্টপূরণ ॥ ১০৩ ॥
sei dui prabhura kari caraṇa vandana yāṅhā ha-ite vighna-nāśa abhīṣṭa-pūraṇa
এই দুই শ্লোকে কৈল মঙ্গল–বন্দন । তৃতীয় শ্লোকের অর্থ শুন সর্বজন ॥ ১০৪ ॥
ei dui śloke kaila maṅgala-vandana tṛtīya ślokera artha śuna sarva-jana
বক্তব্য–বাহুল্য, গ্রন্থ–বিস্তারের ডরে । বিস্তারে না বর্ণি, সারার্থ কহি অল্পাক্ষরে ॥ ১০৫ ॥
vaktavya-bāhulya, grantha-vistārera ḍare vistāre nā varṇi, sārārtha kahi alpākṣare
“মিতঞ্চ সারঞ্চ বচো হি বাগ্মিতা” ইতি ॥ ১০৬ ॥
“mitaṁ ca sāraṁ ca vaco hi vāgmitā” iti
শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ । কৃষ্ণে গাঢ় প্রেম হবে, পাইবে সন্তোষ ॥ ১০৭ ॥
śunile khaṇḍibe cittera ajñānādi doṣa kṛṣṇe gāḍha prema habe, pāibe santoṣa
শ্রীচৈতন্য–নিত্যানন্দ–অদ্বৈত–মহত্ত্ব । তাঁর ভক্ত–ভক্তি–নাম–প্রেম–রসতত্ত্ব ॥ ১০৮ ॥ ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার । শুনিলে জানিবে সব বস্তুতত্ত্বসার ॥ ১০৯ ॥
śrī-caitanya-nityānanda-advaita-mahattva tāṅra bhakta-bhakti-nāma-prema-rasa-tattva bhinna bhinna likhiyāchi kariyā vicāra śunile jānibe saba vastu-tattva-sāra
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১১০ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa