CC Adi 11.1
নিত্যানন্দপদাম্ভোজ–ভৃঙ্গান্ প্রেমমধূন্মদান্ । নত্বাখিলান্ তেষু মুখ্যা লিখ্যন্তে কতিচিন্ময়া ॥ ১ ॥
nityānanda-padāmbhoja- bhṛṅgān prema-madhūnmadān natvākhilān teṣu mukhyā likhyante katicin mayā
Sanskrit, IAST, and official Vedabase links
Adi-līlā — Chapter 11: original text, IAST, and official Vedabase links.
নিত্যানন্দপদাম্ভোজ–ভৃঙ্গান্ প্রেমমধূন্মদান্ । নত্বাখিলান্ তেষু মুখ্যা লিখ্যন্তে কতিচিন্ময়া ॥ ১ ॥
nityānanda-padāmbhoja- bhṛṅgān prema-madhūnmadān natvākhilān teṣu mukhyā likhyante katicin mayā
জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণচৈতন্য । তাঁহার চরণাশ্রিত যেই, সেই ধন্য ॥ ২ ॥
jaya jaya mahāprabhu śrī-kṛṣṇa-caitanya tāṅhāra caraṇāśrita yei, sei dhanya
জয় জয় শ্রীঅদ্বৈত, জয় নিত্যানন্দ । জয় জয় মহাপ্রভুর সর্বভক্তবৃন্দ ॥ ৩ ॥
jaya jaya śrī-advaita, jaya nityānanda jaya jaya mahāprabhura sarva-bhakta-vṛnda
তস্য শ্রীকৃষ্ণচৈতন্য–সৎপ্রেমামরশাখিনঃ । উর্ধ্বস্কন্ধাবধূতেন্দোঃ শাখারূপান্ গণান্নুমঃ ॥ ৪ ॥
tasya śrī-kṛṣṇa-caitanya- sat-premāmara-śākhinaḥ ūrdhva-skandhāvadhūtendoḥ śākhā-rūpān gaṇān numaḥ
শ্রীনিত্যানন্দ–বৃক্ষের স্কন্ধ গুরুতর । তাহাতে জন্মিল শাখা–প্রশাখা বিস্তর ॥ ৫॥
śrī-nityānanda-vṛkṣera skandha gurutara tāhāte janmila śākhā-praśākhā vistara
মালাকারের ইচ্ছা–জলে বাড়ে শাখাগণ । প্রেম–ফুল–ফলে ভরি’ ছাইল ভুবন ॥ ৬ ॥
mālākarera icchā jale bāḍe śākhā-gaṇa prema-phula-phale bhari’ chāila bhuvana
অসংখ্য অনন্ত গণ কে করু গণন । আপনা শোধিতে কহি মুখ্য মুখ্য জন ॥ ৭ ॥
asaṅkhya ananta gaṇa ke karu gaṇana āpanā śodhite kahi mukhya mukhya jana
শ্ৰীবীরভদ্র গোসাঞি—স্কন্ধ–মহাশাখা । তাঁর উপশাখা যত, অসংখ্য তার লেখা ॥ ৮ ॥
śrī-vīrabhadra gosāñi — skandha-mahāśākhā tāṅra upaśākhā yata, asaṅkhya tāra lekhā
ঈশ্বর হইয়া কহায় মহা–ভাগবত । বেদধর্মাতীত হঞা বেদধর্মে রত ॥ ৯ ॥
īśvara ha-iyā kahāya mahā-bhāgavata veda-dharmātīta hañā veda-dharme rata
অন্তরে ঈশ্বর–চেষ্টা, বাহিরে নির্দম্ভ । চৈতন্যভক্তিমণ্ডপে তেঁহো মূলস্তম্ভ ॥ ১০ ॥
antare īśvara-ceṣṭā, bāhire nirdambha caitanya-bhakti-maṇḍape teṅho mūla-stambha
অদ্যাপি যাঁহার কৃপা–মহিমা হইতে । চৈতন্য–নিত্যানন্দ গায় সকল জগতে ॥ ১১ ॥
adyāpi yāṅhāra kṛpā-mahimā ha-ite caitanya-nityānanda gāya sakala jagate
সেই বীরভদ্র–গোসাঞির লইনু শরণ । যাঁহার প্রসাদে হয় অভীষ্ট–পূরণ ॥ ১২ ॥
sei vīrabhadra-gosāñira la-inu śaraṇa yāṅhāra prasāde haya abhīṣṭa-pūraṇa
শ্রীরামদাস আর, গদাধর দাস । চৈতন্য–গোসাঞির ভক্ত রহে তাঁর পাশ ॥ ১৩ ॥
śrī-rāmadāsa āra, gadādhara dāsa caitanya-gosāñira bhakta rahe tāṅra pāśa
নিত্যানন্দে আজ্ঞা দিল যবে গৌড়ে যাইতে । মহাপ্রভু এই দুই দিলা তাঁর সাথে ॥ ১৪ ॥ অতএব দুইগণে দুঁহার গণন । মাধব–বাসুদেব ঘোষেরও এই বিবরণ ॥ ১৫ ॥
nityānande ājñā dila yabe gauḍe yāite mahāprabhu ei dui dilā tāṅra sāthe ataeva dui-gaṇe duṅhāra gaṇana mādhava-vāsudeva ghoṣerao ei vivaraṇa
রামদাস—মুখ্যশাখা, সখ্য–প্রেমরাশি । ষোলসাঙ্গের কাষ্ঠ যেই তুলি’ কৈল বাঁশী ॥ ১৬ ॥
rāmadāsa — mukhya-śākhā, sakhya-prema-rāśi ṣolasāṅgera kāṣṭha yei tuli’ kaila vaṁśī
গদাধর দাস গোপীভাবে পূৰ্ণানন্দ । যাঁর ঘরে দানকেলি কৈল নিত্যানন্দ ॥ ১৭ ॥
gadādhara dāsa gopībhāve pūrṇānanda yāṅra ghare dānakeli kaila nityānanda
শ্ৰীমাধব ঘোষ—মুখ্য কীর্তনীয়াগণে । নিত্যানন্দপ্রভু নৃত্য করে যাঁর গানে ॥ ১৮ ॥
śrī-mādhava ghoṣa — mukhya kīrtanīyā-gaṇe nityānanda-prabhu nṛtya kare yāṅra gāne
বাসুদেব গীতে করে প্রভুর বর্ণনে । কাষ্ঠ–পাষাণ দ্রবে যাহার শ্রবণে ॥ ১৯ ॥
vāsudeva gīte kare prabhura varṇane kāṣṭha-pāṣāṇa drave yāhāra śravaṇe
মুরারি–চৈতন্যদাসের অলৌকিক লীলা । ব্যাঘ্র–গালে চড় মারে, সর্প–সনে খেলা ॥ ২০ ॥
murāri-caitanya-dāsera alaukika līlā vyāghra-gāle caḍa māre, sarpa-sane khelā
নিত্যানন্দের গণ যত,—সব ব্রজসখা । শৃঙ্গ–বেত্র–গোপবেশ, শিরে শিখিপাখা ॥ ২১ ॥
nityānandera gaṇa yata — saba vraja-sakhā śṛṅga-vetra-gopaveśa, śire śikhi-pākhā
রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহাশয় । যাঁহার দর্শনে কৃষ্ণপ্রেমভক্তি হয় ॥ ২২ ॥
raghunātha vaidya upādhyāya mahāśaya yāṅhāra darśane kṛṣṇa-prema-bhakti haya
সুন্দরানন্দ—নিত্যানন্দের শাখা, ভৃত্য মর্ম । যাঁর সঙ্গে নিত্যানন্দ করে ব্ৰজনৰ্ম ॥ ২৩ ॥
sundarānanda — nityānandera śākhā, bhṛtya marma yāṅra saṅge nityānanda kare vraja-narma
কমলাকর পিপ্পলাই–অলৌকিক রীত । অলৌকিক প্রেম তাঁর ভুবনে বিদিত ॥ ২৪ ॥
kamalākara pippalāi — alaukika rīta alaukika prema tāṅra bhuvane vidita
সূর্যদাস সরখেল, তাঁর ভাই কৃষ্ণদাস । নিত্যানন্দে দৃঢ় বিশ্বাস, প্রেমের নিবাস ॥ ২৫ ॥
sūryadāsa sarakhela, tāṅra bhāi kṛṣṇadāsa nityānande dṛḍha viśvāsa, premera nivāsa
গৌরীদাস পণ্ডিত যাঁর প্রেমোদ্দণ্ডভক্তি । কৃষ্ণপ্রেমা দিতে, নিতে, ধরে মহাশক্তি ॥ ২৬ ॥
gaurīdāsa paṇḍita yāṅra premoddaṇḍa-bhakti kṛṣṇa-premā dite, nite, dhare mahāśakti
নিত্যানন্দে সমর্পিল জাতি–কুল–পাঁতি । শ্রীচৈতন্য–নিত্যানন্দে করি’ প্রাণপতি ॥ ২৭ ॥
nityānande samarpila jāti-kula-pāṅti śrī-caitanya-nityānande kari prāṇapati
নিত্যানন্দ প্রভুর প্রিয়—পণ্ডিত পুরন্দর । প্রেমার্ণব–মধ্যে ফিরে যৈছন মন্দর ॥ ২৮ ॥
nityānanda prabhura priya — paṇḍita purandara premārṇava-madhye phire yaichana mandara
পরমেশ্বরদাস—নিত্যানন্দৈক–শরণ । কৃষ্ণভক্তি পায়, তাঁরে যে করে স্মরণ ॥ ২৯ ॥
parameśvara-dāsa — nityānandaika-śaraṇa kṛṣṇa-bhakti pāya, tāṅre ye kare smaraṇa
জগদীশ পণ্ডিত হয় জগৎ–পাবন । কৃষ্ণপ্রেমামৃত বর্ষে, যেন বর্ষা ঘন ॥ ৩০ ॥
jagadīśa paṇḍita haya jagat-pāvana kṛṣṇa-premāmṛta varṣe, yena varṣā ghana
নিত্যানন্দ–প্রিয়ভৃত্য পণ্ডিত ধনঞ্জয় । অত্যন্ত বিরক্ত, সদা কৃষ্ণপ্রেমময় ॥ ৩১ ॥
nityānanda-priyabhṛtya paṇḍita dhanañjaya atyanta virakta, sadā kṛṣṇa-premamaya
মহেশ পণ্ডিত—ব্রজের উদার গোপাল । ঢক্কাবাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল ॥ ৩২ ॥
maheśa paṇḍita — vrajera udāra gopāla ḍhakkā-vādye nṛtya kare preme mātoyāla
নবদ্বীপে পুরুষোত্তম পণ্ডিত মহাশয় । নিত্যানন্দ–নামে যাঁর মহোন্মাদ হয় ॥ ৩৩ ॥
navadvīpe puruṣottama paṇḍita mahāśaya nityānanda-nāme yāṅra mahonmāda haya
বলরাম দাস—কৃষ্ণপ্রেমরসাস্বাদী । নিত্যানন্দ–নামে হয় পরম উন্মাদী ॥ ৩৪ ॥
balarāma dāsa — kṛṣṇa-prema-rasāsvādī nityānanda-nāme haya parama unmādī
মহাভাগবত যদুনাথ কবিচন্দ্র । যাঁহার হৃদয়ে নৃত্য করে নিত্যানন্দ ॥ ৩৫ ॥
mahā-bhāgavata yadunātha kavicandra yāṅhāra hṛdaye nṛtya kare nityānanda
রাঢ়ে যাঁর জন্ম কৃষ্ণদাস দ্বিজবর । শ্রীনিত্যানন্দের তেঁহো পরম কিঙ্কর ॥ ৩৬ ॥
rāḍhe yāṅra janma kṛṣṇadāsa dvijavara śrī-nityānandera teṅho parama kiṅkara
কালা–কৃষ্ণদাস বড় বৈষ্ণবপ্রধান । নিত্যানন্দ–চন্দ্র বিনু নাহি জানে আন ॥ ৩৭ ॥
kālā-kṛṣṇadāsa baḍa vaiṣṇava-pradhāna nityānanda-candra vinu nahi jāne āna
শ্রীসদাশিব কবিরাজ—বড় মহাশয় । শ্রীপুরুষোত্তম দাস—তাঁহার তনয় ॥ ৩৮ ॥
śrī-sadāśiva kavirāja — baḍa mahāśaya śrī-puruṣottama-dāsa — tāṅhāra tanaya
আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে । নিরন্তর বাল্য–লীলা করে কৃষ্ণ–সনে ॥ ৩৯ ॥
ājanma nimagna nityānandera caraṇe nirantara bālya-līlā kare kṛṣṇa-sane
তাঁর পুত্র—মহাশয় শ্রীকানু ঠাকুর । যাঁর দেহে রহে কৃষ্ণ–প্রেমামৃতপূর ॥ ৪০ ॥
tāṅra putra — mahāśaya śrī-kānu ṭhākura yāṅra dehe rahe kṛṣṇa-premāmṛta-pūra
মহাভাগবত–শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ । সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ ॥ ৪১ ॥
mahā-bhāgavata-śreṣṭha datta uddhāraṇa sarva-bhāve seve nityānandera caraṇa
আচার্য বৈষ্ণবানন্দ ভক্তি–অধিকারী । পূর্বে নাম ছিল যাঁর ‘রঘুনাথ পুরী’ ॥ ৪২ ॥
ācārya vaiṣṇavānanda bhakti-adhikārī pūrve nāma chila yāṅra ‘raghunātha purī’
বিষ্ণুদাস, নন্দন, গঙ্গাদাস,—তিন ভাই । পূর্বে যাঁর ঘরে ছিলা ঠাকুর নিতাই ॥ ৪৩ ৷৷
viṣṇudāsa, nandana, gaṅgādāsa — tina bhāi pūrve yāṅra ghare chilā ṭhākura nitāi
নিত্যানন্দভৃত্য পরমানন্দ উপাধ্যায় । শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ–গুণ গায় ॥ ৪৪ ॥
nityānanda-bhṛtya — paramānanda upādhyāya śrī-jīva paṇḍita nityānanda-guṇa gāya
পরমানন্দ গুপ্ত—কৃষ্ণভক্ত মহামতি । পূর্বে যাঁর ঘরে নিত্যানন্দের বসতি ॥ ৪৫ ॥
paramānanda gupta — kṛṣṇa-bhakta mahāmatī pūrve yāṅra ghare nityānandera vasati
নারায়ণ, কৃষ্ণদাস আর মনোহর । দেবানন্দ—চারি ভাই নিতাই–কিঙ্কর ॥ ৪৬ ॥
nārāyaṇa, kṛṣṇadāsa āra manohara devānanda — cāri bhāi nitāi-kiṅkara
হোড় কৃষ্ণদাস—নিত্যানন্দপ্রভু–প্রাণ । নিত্যানন্দ–পদ বিনু নাহি জানে আন ॥ ৪৭ ॥
hoḍa kṛṣṇadāsa — nityānanda-prabhu-prāṇa nityānanda-pada vinu nāhi jāne āna
নকড়ি, মুকুন্দ, সূর্য, মাধব, শ্রীধর । রামানন্দ বসু, জগন্নাথ, মহীধর ॥ ৪৮ ॥
nakaḍi, mukunda, sūrya, mādhava, śrīdhara rāmānanda vasu, jagannātha, mahīdhara
শ্ৰীমন্ত, গোকুলদাস, হরিহরানন্দ । শিবাই, নন্দাই, অবধূত পরমানন্দ ॥ ৪৯ ॥
śrīmanta, gokula-dāsa hariharānanda śivāi, nandāi, avadhūta paramānanda
বসন্ত, নবনী হোড়, গোপাল, সনাতন । বিষ্ণাই হাজরা, কৃষ্ণানন্দ, সুলোচন ॥ ৫০ ॥
vasanta, navanī hoḍa, gopāla, sanātana viṣṇāi hājarā, kṛṣṇānanda, sulocana
কংসারি সেন, রামসেন, রামচন্দ্ৰ কবিরাজ । গোবিন্দ, শ্রীরঙ্গ, মুকুন্দ, তিন কবিরাজ ॥ ৫১ ॥
kaṁsāri sena, rāmasena, rāmacandra kavirāja govinda, śrīraṅga, mukunda, tina kavirāja
পীতাম্বর, মাধবাচার্য, দাস দামোদর । শঙ্কর, মুকুন্দ, জ্ঞানদাস, মনোহর ॥ ৫২ ॥
pītāmbara, mādhavācārya, dāsa dāmodara śaṅkara, mukunda, jñāna-dāsa, manohara
নর্তক গোপাল, রামভদ্র, গৌরাঙ্গদাস । নৃসিংহচৈতন্য, মীনকেতন রামদাস ॥ ৫৩ ॥
nartaka gopāla, rāmabhadra, gaurāṅga-dāsa nṛsiṁha-caitanya, mīnaketana rāmadāsa
বৃন্দাবনদাস—নারায়ণীর নন্দন । ‘চৈতন্য–মঙ্গল’ যেঁহো করিল রচন ॥ ৫৪ ॥
vṛndāvana-dāsa — nārāyaṇīra nandana ‘caitanya-maṅgala’ yeṅho karila racana
ভাগবতে কৃষ্ণলীলা বর্ণিলা বেদব্যাস । চৈতন্য–লীলাতে ব্যাস—বৃন্দাবন দাস ॥ ৫৫ ॥
bhāgavate kṛṣṇa-līlā varṇilā vedavyāsa caitanya-līlāte vyāsa — vṛndāvana dāsa
সর্বশাখা–শ্রেষ্ঠ বীরভদ্র গোসাঞি । তাঁর উপশাখা যত, তার অন্ত নাই ॥ ৫৬ ॥
sarvaśākhā-śreṣṭha vīrabhadra gosāñi tāṅra upaśākhā yata, tāra anta nāi
অনন্ত নিত্যানন্দগণ—কে করু গণন । আত্মপবিত্রতা–হেতু লিখিলাঙ কত জন ॥ ৫৭ ॥
ananta nityānanda-gaṇa — ke karu gaṇana ātma-pavitratā-hetu likhilāṅ kata jana
এই সর্বশাখা পূর্ণ—পক্ক প্রেমফলে । যারে দেখে, তারে দিয়া ভাসাইল সকলে ॥ ৫৮ ॥
ei sarva-śākhā pūrṇa — pakva prema-phale yāre dekhe, tāre diyā bhāsāila sakale
অনর্গল প্রেম সবার, চেষ্টা অনর্গল । প্রেম দিতে, কৃষ্ণ দিতে ধরে মহাবল ॥ ৫৯ ॥
anargala prema sabāra, ceṣṭā anargala prema dite, kṛṣṇa dite dhare mahābala
সংক্ষেপে কহিলাঙ এই নিত্যানন্দগণ । যাঁহার অবধি না পায় ‘সহস্র–বদন’ ॥ ৬০ ॥
saṅkṣepe kahilāṅ ei nityānanda-gaṇa yāṅhāra avadhi nā pāya ‘sahasra-vadana’
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৬১ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa