CC Adi 17.1
বন্দে স্বৈরাদ্ভুতেহং তং চৈতন্যং যৎপ্রসাদতঃ । যবনাঃ সুমনায়ন্তে কৃষ্ণনামপ্রজল্পকাঃ ॥ ১ ॥
vande svairādbhutehaṁ taṁ caitanyaṁ yat-prasādataḥ yavanāḥ sumanāyante kṛṣṇa-nāma-prajalpakāḥ
Sanskrit, IAST, and official Vedabase links
Adi-līlā — Chapter 17: original text, IAST, and official Vedabase links.
বন্দে স্বৈরাদ্ভুতেহং তং চৈতন্যং যৎপ্রসাদতঃ । যবনাঃ সুমনায়ন্তে কৃষ্ণনামপ্রজল্পকাঃ ॥ ১ ॥
vande svairādbhutehaṁ taṁ caitanyaṁ yat-prasādataḥ yavanāḥ sumanāyante kṛṣṇa-nāma-prajalpakāḥ
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaitacandra jaya gaura-bhakta-vṛnda
কৈশোর–লীলার সূত্র করিল গণন । যৌবনলীলার সূত্র করি অনুক্রম ॥ ৩ ॥
kaiśora-līlāra sūtra karila gaṇana yauvana-līlāra sūtra kari anukrama
বিদ্যা–সৌন্দর্য–সদ্বেশ–সম্ভোগ–নৃত্য–কীৰ্তনৈঃ । প্রেমনামপ্রদানৈশ্চ গৌরো দীব্যতি যৌবনে ॥ ৪ ॥
vidyā-saundarya-sad-veśa- sambhoga-nṛtya-kīrtanaiḥ prema-nāma-pradānaiś ca gauro dīvyati yauvane
যৌবন–প্রবেশে অঙ্গের অঙ্গ বিভূষণ । দিব্য বস্ত্র, দিব্য বেশ, মাল্য–চন্দন ॥ ৫ ॥
yauvana-praveśe aṅgera aṅga vibhūṣaṇa divya vastra, divya veśa, mālya-candana
বিদ্যার ঔদ্ধত্যে কাঁহো না করে গণন । সকল পণ্ডিত জিনি’ করে অধ্যাপন ॥ ৬ ॥
vidyāra auddhatye kāhoṅ nā kare gaṇana sakala paṇḍita jini’ kare adhyāpana
বায়ুব্যাধিচ্ছলে কৈল প্রেম পরকাশ । ভক্তগণ লঞা কৈল বিবিধ বিলাস ॥ ৭ ॥
vāyu-vyādhi-cchale kaila prema parakāśa bhakta-gaṇa lañā kaila vividha vilāsa
তবেত করিলা প্রভু গয়াতে গমন । ঈশ্বরপুরীর সঙ্গে তথাই মিলন ॥ ৮ ॥
tabeta karilā prabhu gayāte gamana īśvara-purīra saṅge tathāi milana
দীক্ষা–অনন্তরে হৈল, প্রেমের প্রকাশ । দেশে আগমন পুনঃ প্রেমের বিলাস ॥ ৯ ॥
dīkṣā-anantare haila, premera prakāśa deśe āgamana punaḥ premera vilāsa
শচীকে প্রেমদান, তবে অদ্বৈত–মিলন । অদ্বৈত পাইল বিশ্বরূপ–দরশন ॥ ১০ ॥
śacīke prema-dāna, tabe advaita-milana advaita pāila viśvarūpa-daraśana
প্রভুর অভিষেক তবে করিল শ্রীবাস । খাটে বসি’ প্রভু কৈলা ঐশ্বর্য প্রকাশ ॥ ১১ ॥
prabhura abhiṣeka tabe karila śrīvāsa khāṭe vasi’ prabhu kailā aiśvarya prakāśa
তবে নিত্যানন্দ–স্বরূপের আগমন । প্রভুকে মিলিয়া পাইল ষড়্ভুজ–দর্শন ॥ ১২ ॥
tabe nityānanda-svarūpera āgamana prabhuke miliyā pāila ṣaḍ-bhuja-darśana
প্রথমে যড়্ভুজ তাঁরে দেখাইল ঈশ্বর । শঙ্খচক্রগদাপদ্ম–শার্ঙ্গবেণুধর ॥ ১৩ ॥
prathame ṣaḍ-bhuja tāṅre dekhāila īśvara śaṅkha-cakra-gadā-padma-śārṅga-veṇu-dhara
তবে চতুর্ভুজ হৈলা, তিন অঙ্গ বক্র । দুই হস্তে বেণু বাজায়, দুয়ে শঙ্খ–চক্র ॥ ১৪ ॥
tabe catur-bhuja hailā, tina aṅga vakra dui haste veṇu bājāya, duye śaṅkha-cakra
তবে ত’ দ্বিভুজ কেবল বংশীবদন । শ্যাম–অঙ্গ পীতবস্ত্র ব্রজেন্দ্রনন্দন ॥ ১৫ ॥
tabe ta’ dvi-bhuja kevala vaṁśī-vadana śyāma-aṅga pīta-vastra vrajendra-nandana
তবে নিত্যানন্দ–গোসাঞির ব্যাস–পূজন । নিত্যানন্দাবেশে কৈল মুষল ধারণ ॥ ১৬ ॥
tabe nityānanda-gosāñira vyāsa-pūjana nityānandāveśe kaila muṣala dhāraṇa
তবে শচী দেখিল, রামকৃষ্ণ—দুই ভাই । তবে নিস্তারিল প্রভু জগাই–মাধাই ॥ ১৭ ॥
tabe śacī dekhila, rāma-kṛṣṇa — dui bhāi tabe nistārila prabhu jagāi-mādhāi
তবে সপ্তপ্রহর ছিলা প্রভু ভাবাবেশে । যথা তথা ভক্তগণ দেখিল বিশেষে ॥ ১৮ ॥
tabe sapta-prahara chilā prabhu bhāvāveśe yathā tathā bhakta-gaṇa dekhila viśeṣe
বরাহ–আবেশ হৈলা মুরারি–ভবনে । তাঁর স্কন্ধে চড়ি’ প্রভু নাচিলা অঙ্গনে ॥ ১৯ ॥
varāha-āveśa hailā murāri-bhavane tāṅra skandhe caḍi’ prabhu nācilā aṅgane
তবে শুক্লাম্বরের কৈল তণ্ডুল ভক্ষণ । ‘হরের্নাম’ শ্লোকের কৈল অর্থ বিবরণ ॥ ২০ ॥
tabe śuklāmbarera kaila taṇḍula-bhakṣaṇa ‘harer nāma’ ślokera kaila artha vivaraṇa
হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্ । কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা ॥ ২১ ॥
harer nāma harer nāma harer nāmaiva kevalam kalau nāsty eva nāsty eva nāsty eva gatir anyathā
কলিকালে নামরূপে কৃষ্ণ–অবতার । নাম হৈতে হয় সর্বজগৎ–নিস্তার ॥ ২২ ॥
kali-kāle nāma-rūpe kṛṣṇa-avatāra nāma haite haya sarva-jagat-nistāra
দার্ঢ্য লাগি’ ‘হরের্নাম’–উক্তি তিনবার । জড় লোক বুঝাইতে পুনঃ ‘এব’–কার ॥ ২৩ ॥
dārḍhya lāgi’ ‘harer nāma’-ukti tina-vāra jaḍa loka bujhāite punaḥ ‘eva’-kāra
‘কেবল’ শব্দে পুনরপি নিশ্চয়–করণ । জ্ঞান–যোগ–তপ কর্ম–আদি নিবারণ ॥ ২৪ ॥
‘kevala’-śabde punarapi niścaya-karaṇa jñāna-yoga-tapa-karma-ādi nivāraṇa
অন্যথা যে মানে, তার নাহিক নিস্তার । নাহি, নাহি, নাহি—এ তিন ‘এব’–কার ॥ ২৫ ॥
anyathā ye māne, tāra nāhika nistāra nāhi, nāhi, nāhi — e tina ‘eva’-kāra
তৃণ হৈতে নীচ হঞা সদা লবে নাম । আপনি নিরভিমানী, অন্যে দিবে মান ॥ ২৬ ॥
tṛṇa haite nīca hañā sadā labe nāma āpani nirabhimānī, anye dibe māna
তরুসম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে । ভৎর্সন–তাড়নে কাকে কিছু না বলিবে ॥ ২৭ ॥
taru-sama sahiṣṇutā vaiṣṇava karibe bhartsana-tāḍane kāke kichu nā balibe
কাটিলেহ তরু যেন কিছু না বোলয় । শুকাইয়া মরে, তবু জল না মাগয় ॥ ২৮ ॥
kāṭileha taru yena kichu nā bolaya śukāiyā mare, tabu jala nā māgaya
এইমত বৈষ্ণব কারে কিছু না মাগিব । অযাচিত–বৃত্তি, কিম্বা শাক–ফল খাইব ॥ ২৯ ॥
ei-mata vaiṣṇava kāre kichu nā māgiba ayācita-vṛtti, kiṁvā śāka-phala khāiba
সদা নাম লইব, যথা–লাভেতে সন্তোষ । এইত আচার করে ভক্তিধর্ম–পোষ ॥ ৩০ ॥
sadā nāma la-iba, yathā-lābhete santoṣa eita ācāra kare bhakti-dharma-poṣa
তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা । অমানিনা মানদেন কীর্তনীয়ঃ সদা হরিঃ ॥ ৩১ ॥
tṛṇād api su-nīcena taror iva sahiṣṇunā amāninā māna-dena kīrtanīyaḥ sadā hariḥ
ঊর্ধ্ববাহু করি’ কহোঁ, শুন, সর্বলোক । নাম–সুত্রে গাঁথি’ পর কণ্ঠে এই শ্লোক ॥ ৩২ ॥
ūrdhva-bāhu kari’ kahoṅ, śuna, sarva-loka nāma-sūtre gāṅthi’ para kaṇṭhe ei śloka
প্রভু–আজ্ঞায় কর এই শ্লোক আচরণ । অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণ–চরণ ॥ ৩৩ ৷৷
prabhu-ājñāya kara ei śloka ācaraṇa avaśya pāibe tabe śrī-kṛṣṇa-caraṇa
তবে প্রভু শ্রীবাসের গৃহে নিরন্তর । রাত্রে সংকীর্তন কৈল এক সম্বৎসর ॥ ৩৪ ॥
tabe prabhu śrīvāsera gṛhe nirantara rātre saṅkīrtana kaila eka saṁvatsara
কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে । পাষণ্ডী হাসিতে আইসে, না পায় প্রবেশে ॥ ৩৫ ॥
kapāṭa diyā kīrtana kare parama āveśe pāṣaṇḍī hāsite āise, nā pāya praveśe
কীর্তন শুনি’ বাহিরে তারা জ্বলি’ পুড়ি’ মরে । শ্রীবাসেরে দুঃখ দিতে নানা যুক্তি করে ॥ ৩৬ ॥
kīrtana śuni’ bāhire tārā jvali’ puḍi’ mare śrīvāsere duḥkha dite nānā yukti kare
একদিন বিপ্র, নাম—‘গোপাল চাপাল’ । পাষণ্ডি–প্রধান সেই দুর্মুখ, বাচাল ॥ ৩৭ ॥ ভবানী–পূজার সব সামগ্রী লঞা । রাত্রে শ্রীবাসের দ্বারে স্থান লেপাঞা ॥ ৩৮ ॥
eka-dina vipra, nāma — ‘gopāla cāpāla’ pāṣaṇḍi-pradhāna sei durmukha, vācāla bhavānī-pūjāra saba sāmagrī lañā rātre śrīvāsera dvāre sthāna lepāñā
কলার পাত উপরে থুইল ওড়–ফুল । হরিদ্রা, সিন্দুর আর রক্তচন্দন, তণ্ডুল ॥ ৩৯ ॥
kalāra pāta upare thuila oḍa-phula haridrā, sindūra āra rakta-candana, taṇḍula
মদ্যভাণ্ড–পাশে ধরি’ নিজ–ঘরে গেল । প্রাতঃকালে শ্রীবাস তাহা ত’ দেখিল ॥ ৪০ ॥
madya-bhāṇḍa-pāśe dhari’ nija-ghare gela prātaḥ-kāle śrīvāsa tāhā ta’ dekhila
বড় বড় লোক সব আনিল বোলাইয়া । সবারে কহে শ্রীবাস হাসিয়া হাসিয়া ॥ ৪১ ॥
baḍa baḍa loka saba ānila bolāiyā sabāre kahe śrīvāsa hāsiyā hāsiyā
নিত্য রাত্রে করি আমি ভবানী–পূজন । আমার মহিমা দেখ, ব্রাহ্মণ–সজ্জন ॥ ৪২ ॥
nitya rātre kari āmi bhavānī-pūjana āmāra mahimā dekha, brāhmaṇa-sajjana
তবে সব শিষ্টলোক করে হাহাকার । ঐছে কর্ম হেথা কৈল কোন্ দুরাচার ॥ ৪৩ ॥
tabe saba śiṣṭa-loka kare hāhākāra aiche karma hethā kaila kon durācāra
হাড়িকে আনিয়া সব দূর করাইল । জল–গোময় দিয়া সেই স্থান লেপাইল ॥ ৪৪ ॥
hāḍike āniyā saba dūra karāila jala-gomaya diyā sei sthāna lepāila
তিন দিন রহি’ সেই গোপাল–চাপাল । সর্বাঙ্গে হইল কুষ্ঠ, বহে রক্তধার ॥ ৪৫ ॥
tina dina rahi’ sei gopāla-cāpāla sarvāṅge ha-ila kuṣṭha, vahe rakta-dhāra
সর্বাঙ্গ বেড়িল কীটে, কাটে নিরন্তর । অসহ্য বেদনা, দুঃখে জ্বলয়ে অন্তর ॥ ৪৬ ॥
sarvāṅga beḍila kīṭe, kāṭe nirantara asahya vedanā, duḥkhe jvalaye antara
গঙ্গাঘাটে বৃক্ষতলে রহে ত’ বসিয়া । এক দিন বলে কিছু প্রভুকে দেখিয়া ॥ ৪৭ ॥
gaṅgā-ghāṭe vṛkṣa-tale rahe ta’ vasiyā eka dina bale kichu prabhuke dekhiyā
গ্রাম–সম্বন্ধে আমি তোমার মাতুল । ভাগিনা, মুই কুষ্ঠব্যাধিতে হঞাছি ব্যাকুল ॥ ৪৮ ॥
grāma-sambandhe āmi tomāra mātula bhāginā, mui kuṣṭha-vyādhite hañāchi vyākula
লোক সব উদ্ধারিতে তোমার অবতার । মুঞি বড় দুখী, মোরে করহ উদ্ধার ॥ ৪৯ ॥
loka saba uddhārite tomāra avatāra muñi baḍa dukhī, more karaha uddhāra
এত শুনি’ মহাপ্রভুর হইল ক্রুদ্ধ মন । ক্রোধাবেশে বলে তারে তর্জন–বচন ॥ ৫০ ॥
eta śuni’ mahāprabhura ha-ila kruddha mana krodhāveśe bale tāre tarjana-vacana
আরে পাপি, ভক্তদ্বেষি, তোরে না উদ্ধারিমু । কোটিজন্ম এই মতে কীড়ায় খাওয়াইমু ॥ ৫১ ॥
āre pāpi, bhakta-dveṣi, tore na uddhārimu koṭi-janma ei mate kīḍāya khāoyāimu
শ্রীবাসে করাইলি তুই ভবানী–পূজন । কোটি জন্ম হবে তোর রৌরবে পতন ॥ ৫২ ॥
śrīvāse karāili tui bhavānī-pūjana koṭi janma habe tora raurave patana
পাষণ্ডী সংহারিতে মোর এই অবতার । পাষণ্ডী সংহারি’ ভক্তি করিমু প্রচার ॥ ৫৩ ॥
pāṣaṇḍī saṁhārite mora ei avatāra pāṣaṇḍī saṁhāri’ bhakti karimu pracāra
এত বলি’ গেলা প্রভু করিতে গঙ্গাস্নান । সেই পাপী দুঃখ ভোগে, না যায় পরাণ ॥ ৫৪ ॥
eta bali’ gelā prabhu karite gaṅgā-snāna sei pāpī duḥkha bhoge, nā yāya parāṇa
সন্ন্যাস করিয়া যবে প্রভু নীলাচলে গেলা । তথা হৈতে যবে কুলিয়া গ্রামে আইলা ॥ ৫৫ ॥ তবে সেই পাপী প্রভুর লইল শরণ । হিত উপদেশ কৈল হইয়া করুণ ॥ ৫৬ ॥
sannyāsa kariyā yabe prabhu nīlācale gelā tathā haite yabe kuliyā grāme āilā tabe sei pāpī prabhura la-ila śaraṇa hita upadeśa kaila ha-iyā karuṇa
শ্রীবাস পণ্ডিতের স্থানে আছে অপরাধ । তথা যাহ, তেঁহো যদি করেন প্রসাদ ॥ ৫৭ ॥ তবে তোর হবে এই পাপ–বিমোচন । যদি পুনঃ ঐছে নাহি কর আচরণ ॥ ৫৮ ॥
śrīvāsa paṇḍitera sthāne āche aparādha tathā yāha, teṅho yadi karena prasāda tabe tora habe ei pāpa-vimocana yadi punaḥ aiche nāhi kara ācaraṇa
তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ । তাঁহার কৃপায় হৈল পাপ–বিমোচন ॥ ৫৯ ॥
tabe vipra la-ila āsi śrīvāsa śaraṇa tāṅhāra kṛpāya haila pāpa-vimocana
আর এক বিপ্র আইল কীর্তন দেখিতে । দ্বারে কপাট,—না পাইল ভিতরে যাইতে ॥ ৬০ ॥
āra eka vipra āila kīrtana dekhite dvāre kapāṭa, — nā pāila bhitare yāite
ফিরি’ গেল বিপ্র ঘরে মনে দুঃখ পাঞা । আর দিন প্রভুকে কহে গঙ্গায় লাগ পাঞা ॥ ৬১ ॥
phiri’ gela vipra ghare mane duḥkha pāñā āra dina prabhuke kahe gaṅgāya lāga pāñā
শাপিব তোমারে মুঞি, পাঞাছি মনোদুঃখ । পৈতা ছিণ্ডিয়া শাপে প্রচণ্ড দুর্মুখ ॥ ৬২ ॥
śāpiba tomāre muñi, pāñāchi mano-duḥkha paitā chiṇḍiyā śāpe pracaṇḍa durmukha
সংসার–সুখ তোমার হউক বিনাশ । শাপ শুনি’ প্রভুর চিত্তে হইল উল্লাস ॥ ৬৩ ॥
saṁsāra-sukha tomāra ha-uka vināśa śāpa śuni’ prabhura citte ha-ila ullāsa
প্রভুর শাপ–বার্তা যেই শুনে শ্রদ্ধাবান্ । ব্রহ্মশাপ হৈতে তার হয় পরিত্রাণ ॥ ৬৪ ॥
prabhura śāpa-vārtā yei śune śraddhāvān brahma-śāpa haite tāra haya paritrāṇa
মুকুন্দ–দত্তেরে কৈল দণ্ড–পরসাদ । খণ্ডিল তাহার চিত্তের সব অবসাদ ॥ ৬৫ ॥
mukunda-dattere kaila daṇḍa-parasāda khaṇḍila tāhāra cittera saba avasāda
আচার্য–গোসাঞিরে প্রভু করে গুরুভক্তি । তাহাতে আচার্য বড় হয় দুঃখমতি ॥ ৬৬ ॥
ācārya-gosāñire prabhu kare guru-bhakti tāhāte ācārya baḍa haya duḥkha-mati
ভঙ্গী করি’ জ্ঞানমার্গ করিল ব্যাখ্যান । ক্রোধাবেশে প্রভু তারে কৈল অবজ্ঞান ॥ ৬৭ ॥
bhaṅgī kari’ jñāna-mārga karila vyākhyāna krodhāveśe prabhu tāre kaila avajñāna
তবে আচার্য–গোসাঞির আনন্দ হইল । লজ্জিত হইয়া প্রভু প্রসাদ করিল ॥ ৬৮ ॥
tabe ācārya-gosāñira ānanda ha-ila lajjita ha-iyā prabhu prasāda karila
মুরারিগুপ্ত–মুখে শুনি’ রাম–গুণগ্রাম । ললাটে লিখিল তাঁর ‘রামদাস’ নাম ॥ ৬৯ ॥
murāri-gupta-mukhe śuni’ rāma-guṇa-grāma lalāṭe likhila tāṅra ‘rāmadāsa’ nāma
শ্ৰীধরের লৌহপাত্রে কৈল জলপান । সমস্ত ভক্তেরে দিল ইষ্ট বরদান ॥ ৭০ ॥
śrīdharera lauha-pātre kaila jala-pāna samasta bhaktere dila iṣṭa vara-dāna
হরিদাস ঠাকুরেরে করিল প্রসাদ । আচার্য–স্থানে মাতার খণ্ডাইল অপরাধ ॥ ৭১ ॥
haridāsa ṭhākurere karila prasāda ācārya-sthāne mātāra khaṇḍāila aparādha
ভক্তগণে প্রভু নাম–মহিমা কহিল । শুনিয়া পড়ুয়া তাঁহা অর্থবাদ কৈল ॥ ৭২ ॥
bhakta-gaṇe prabhu nāma-mahimā kahila śuniyā paḍuyā tāhāṅ artha-vāda kaila
নামে স্তুতিবাদ শুনি’ প্রভুর হৈল দুঃখ । সবারে নিষেধিল,—ইহার না দেখিহ মুখ ॥ ৭৩ ॥
nāme stuti-vāda śuni’ prabhura haila duḥkha sabāre niṣedhila, — ihāra nā dekhiha mukha
সগণে সচেলে গিয়া কৈল গঙ্গাস্নান । ভক্তির মহিমা তাঁহা করিল ব্যাখ্যান ॥ ৭৪ ॥
sagaṇe sacele giyā kaila gaṅgā-snāna bhaktira mahimā tāhāṅ karila vyākhyāna
জ্ঞান–কর্ম–যোগ–ধর্মে নহে কৃষ্ণ বশ । কৃষ্ণবশ–হেতু এক—প্রেমভক্তি–রস ॥ ৭৫ ॥
jñāna-karma-yoga-dharme nahe kṛṣṇa vaśa kṛṣṇa-vaśa-hetu eka — prema-bhakti-rasa
ন সাধয়তি মাং যোগো ন সাঙ্খ্যং ধর্ম উদ্ধব । ন স্বাধ্যায়স্তপস্ত্যাগো যথা ভক্তির্মমোর্জিতা ॥৭৬ ॥
na sādhayati māṁ yogo na sāṅkhyaṁ dharma uddhava na svādhyāyas tapas tyāgo yathā bhaktir mamorjitā
মুরারিকে কহে তুমি কৃষ্ণ বশ কৈলা । শুনিয়া মুরারি শ্লোক কহিতে লাগিলা ॥ ৭৭ ॥
murārike kahe tumi kṛṣṇa vaśa kailā śuniyā murāri śloka kahite lāgilā
ক্বাহং দরিদ্রঃ পাপীয়ান্ ক্ব কৃষ্ণঃ শ্রীনিকেতনঃ । ব্রহ্মবন্ধুরিতি স্মাহং বাহুভ্যাং পরিরম্ভিতঃ ॥ ৭৮ ॥
kvāhaṁ daridraḥ pāpīyān kva kṛṣṇaḥ śrī-niketanaḥ brahma-bandhur iti smāhaṁ bāhubhyāṁ parirambhitaḥ
একদিন প্রভু সব ভক্তগণ লঞা । সংকীর্তন করি’ বৈসে শ্রমযুক্ত হঞা ॥ ৭৯ ॥
eka-dina prabhu saba bhakta-gaṇa lañā saṅkīrtana kari’ vaise śrama-yukta hañā
এক আম্রবীজ প্রভু অঙ্গনে রোপিল । তৎক্ষণে জন্মিল বৃক্ষ বাড়িতে লাগিল ॥ ৮০ ॥
eka āmra-bīja prabhu aṅgane ropila tat-kṣaṇe janmila vṛkṣa bāḍite lāgila
দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত । পাকিল অনেক ফল, সবেই বিস্মিত ॥ ৮১ ॥
dekhite dekhite vṛkṣa ha-ila phalita pākila aneka phala, sabei vismita
শত দুই ফল প্রভু শীঘ্র পাড়াইল । প্রক্ষালন করি’ কৃষ্ণে ভোগ লাগাইল ॥ ৮২ ॥
śata dui phala prabhu śīghra pāḍāila prakṣālana kari’ kṛṣṇe bhoga lāgāila
রক্ত–পীতবর্ণ,—নাহি অষ্ঠি–বল্কল । এক জনের পেট ভরে খাইলে এক ফল ॥ ৮৩ ॥
rakta-pīta-varṇa, — nāhi aṣṭhi-valkala eka janera peṭa bhare khāile eka phala
দেখিয়া সন্তুষ্ট হৈলা শচীর নন্দন । সবাকে খাওয়াল আগে করিয়া ভক্ষণ ॥ ৮৪ ॥
dekhiyā santuṣṭa hailā śacīra nandana sabāke khāoyāla āge kariyā bhakṣaṇa
অষ্ঠি–বল্কল নাহি,—অমৃত–রসময় । এক ফল খাইলে রসে উদর পূরয় ॥ ৮৫ ॥
aṣṭhi-valkala nāhi, — amṛta-rasamaya eka phala khāile rase udara pūraya
এইমত প্রতিদিন ফলে বার মাস । বৈষ্ণব খায়েন ফল,—প্রভুর উল্লাস ॥ ৮৬ ॥
ei-mata pratidina phale bāra māsa vaiṣṇava khāyena phala, — prabhura ullāsa
এই সব লীলা করে শচীর নন্দন । অন্য লোক নাহি জানে বিনা ভক্তগণ ॥ ৮৭ ॥
ei saba līlā kare śacīra nandana anya loka nāhi jāne vinā bhakta-gaṇa
এই মত বারমাস কীর্তন–অবসানে । আম্রমহোৎসব প্রভু করে দিনে দিনে ॥ ৮৮ ॥
ei mata bāra-māsa kīrtana-avasāne āmra-mahotsava prabhu kare dine dine
কীর্তন করিতে প্রভু আইল মেঘগণ । আপন–ইচ্ছায় কৈল মেঘ নিবারণ ॥ ৮৯ ॥
kīrtana karite prabhu āila megha-gaṇa āpana-icchāya kaila megha nivāraṇa
একদিন প্রভু শ্রীবাসেরে আজ্ঞা দিল । ‘বৃহৎ সহস্রনাম’ পড়, শুনিতে মন হৈল ॥ ৯০ ॥
eka-dina prabhu śrīvāsere ājñā dila ‘bṛhat sahasra-nāma’ paḍa, śunite mana haila
পড়িতে আইলা স্তবে নৃসিংহের নাম । শুনিয়া আবিষ্ট হৈলা প্রভু গৌরধাম ॥ ৯১ ॥
paḍite āilā stave nṛsiṁhera nāma śuniyā āviṣṭa hailā prabhu gauradhāma
নৃসিংহ–আবেশে প্রভু হাতে গদা লঞা । পাষণ্ডী মারিতে যায় নগরে ধাইয়া ॥ ৯২ ॥
nṛsiṁha-āveśe prabhu hāte gadā lañā pāṣaṇḍī mārite yāya nagare dhāiyā
নৃসিংহ–আবেশ দেখি’ মহাতেজোময় । পথ ছাড়ি’ ভাগে লোক পাঞা বড় ভয় ॥ ৯৩ ॥
nṛsīṁha-āveśa dekhi’ mahā-tejomaya patha chāḍi’ bhāge loka pāñā baḍa bhaya
লোক–ভয় দেখি’ প্রভুর বাহ্য হইল । শ্রীবাস–গৃহেতে গিয়া গদা ফেলাইল ॥ ৯৪ ॥
loka-bhaya dekhi’ prabhura bāhya ha-ila śrīvāsa-gṛhete giyā gadā phelāila
শ্রীবাসে কহেন প্রভু করিয়া বিষাদ । লোক ভয় পায়,—মোর হয় অপরাধ ॥ ৯৫ ॥
śrīvāse kahena prabhu kariyā viṣāda loka bhaya pāya, — mora haya aparādha
শ্রীবাস বলেন,—যে তোমার নাম লয় । তার কোটি অপরাধ সব হয় ক্ষয় ॥ ৯৬ ॥
śrīvāsa balena, — ye tomāra nāma laya tāra koṭi aparādha saba haya kṣaya
অপরাধ নাহি, কৈলে লোকের নিস্তার । যে তোমা’ দেখিল, তার ছুটিল সংসার ॥ ৯৭ ॥
aparādha nāhi, kaile lokera nistāra ye tomā’ dekhila, tāra chuṭila saṁsāra
এত বলি’ শ্রীবাস করিল সেবন । তুষ্ট হঞা প্রভু আইলা আপন–ভবন ॥ ৯৮ ॥
eta bali’ śrīvāsa karila sevana tuṣṭa hañā prabhu āilā āpana-bhavana
আর দিন শিবভক্ত শিবগুণ গায় । প্রভুর অঙ্গনে নাচে, ডমরু বাজায় ॥ ৯৯ ॥
āra dina śiva-bhakta śiva-guṇa gāya prabhura aṅgane nāce, ḍamaru bājāya
মহেশ–আবেশ হৈলা শচীর নন্দন । তার স্কন্ধে চড়ি নৃত্য কৈল বহুক্ষণ ॥ ১০০ ॥
maheśa-āveśa hailā śacīra nandana tāra skandhe caḍi nṛtya kaila bahu-kṣaṇa
আর দিন এক ভিক্ষুক আইলা মাগিতে । প্রভুর নৃত্য দেখি নৃত্য লাগিল করিতে ॥ ১০১ ॥
āra dina eka bhikṣuka āilā māgite prabhura nṛtya dekhi nṛtya lāgila karite
প্রভু–সঙ্গে নৃত্য করে পরম উল্লাসে । প্রভু তারে প্রেম দিল, প্রেমরসে ভাসে ॥ ১০২ ॥
prabhu-saṅge nṛtya kare parama ullāse prabhu tāre prema dila, prema-rase bhāse
আর দিনে জ্যোতিষ সর্বজ্ঞ এক আইল । তাহারে সম্মান করি’ প্রভু প্রশ্ন কৈল ॥ ১০৩ ॥
āra dine jyotiṣa sarva-jña eka āila tāhāre sammāna kari’ prabhu praśna kaila
কে আছিলুঁ আমি পূর্বজন্মে কহ গণি’ । গণিতে লাগিলা সর্বজ্ঞ প্রভুবাক্য শুনি’ ॥ ১০৪ ॥
ke āchiluṅ āmi pūrva janme kaha gaṇi’ gaṇite lāgilā sarva-jña prabhu-vākya śuni’
গণি’ ধ্যানে দেখে সর্বজ্ঞ,—মহাজ্যোতির্ময় । অনন্ত বৈকুণ্ঠ–ব্রহ্মাণ্ড—সবার আশ্রয় ॥ ১০৫ ॥
gaṇi’ dhyāne dekhe sarva-jña, — mahā-jyotirmaya ananta vaikuṇṭha-brahmāṇḍa — sabāra āśraya
পরমতত্ত্ব, পরব্রহ্ম, পরম–ঈশ্বর । দেখি’ প্রভুর মূর্তি সর্বজ্ঞ হইল ফাঁফর ॥ ১০৬ ॥
parama-tattva, para-brahma, parama-īśvara dekhi’ prabhura mūrti sarva-jña ha-ila phāṅphara
বলিতে না পারে কিছু, মৌন হইল । প্রভু পুনঃ প্রশ্ন কৈল, কহিতে লাগিল ॥ ১০৭ ॥
balite nā pāre kichu, mauna ha-ila prabhu punaḥ praśna kaila, kahite lāgila
পূর্বজন্মে ছিলা তুমি জগৎ–আশ্রয় । পরিপূর্ণ ভগবান্–সর্বৈশ্বর্যময় ॥ ১০৮ ॥
pūrva janme chilā tumi jagat-āśraya paripūrṇa bhagavān — sarvaiśvaryamaya
পূর্বে যৈছে ছিলা তুমি এবেহ সেরূপ । দুর্বিজ্ঞেয় নিত্যানন্দ—তোমার স্বরূপ ॥ ১০৯ ॥
pūrve yaiche chilā tumi ebeha se-rūpa durvijñeya nityānanda — tomāra svarūpa
প্রভু হাসি’ কৈলা,—তুমি কিছু না জানিলা । পূর্বে আমি আছিলাঙ জাতিতে গোয়ালা ॥ ১১০ ॥
prabhu hāsi’ kailā, — tumi kichu nā jānilā pūrve āmi āchilāṅ jātite goyālā
গোপগৃহে জন্ম ছিল, গাভীর রাখাল । সেই পুণ্যে হৈলাঙ এবে ব্রাহ্মণ–ছাওয়াল ॥ ১১১ ॥
gopa-gṛhe janma chila, gābhīra rākhāla sei puṇye hailāṅ ebe brāhmaṇa-chāoyāla
সর্বজ্ঞ কহে আমি তাহা ধ্যানে দেখিলাঙ । তাহাতে ঐশ্বর্য দেখি’ ফাফর হইলাঙ ॥ ১১২ ॥
sarva-jña kahe āmi tāhā dhyāne dekhilāṅ tāhāte aiśvarya dekhi’ phāṅphara ha-ilāṅ
সেইরূপে এইরূপে দেখি একাকার । কভু ভেদ দেখি, এই মায়ায় তোমার ॥ ১১৩ ॥
sei-rūpe ei-rūpe dekhi ekākāra kabhu bheda dekhi, ei māyāya tomāra
যে হও, সে হও তুমি, তোমাকে নমস্কার । প্রভু তারে প্রেম দিয়া কৈল পুরস্কার ॥ ১১৪ ॥
ye hao, se hao tumi, tomāke namaskāra prabhu tāre prema diyā kaila puraskāra
এক দিন প্রভু বিষ্ণুমণ্ডপে বসিয়া । ‘মধু আন’, ‘মধু আন’ বলেন ডাকিয়া ॥ ১১৫ ॥
eka dina prabhu viṣṇu-maṇḍape vasiyā ‘madhu āna’, ‘madhu āna’ balena ḍākiyā
নিত্যানন্দ–গোসাঞি প্রভুর আবেশ জানিল । গঙ্গাজল–পাত্র আনি’ সম্মুখে ধরিল ॥ ১১৬ ॥
nityānanda-gosāñi prabhura āveśa jānila gaṅgā-jala-pātra āni’ sammukhe dharila
জল পান করিয়া নাচে হঞা বিহ্বল । যমুনাকর্ষণ–লীলা দেখয়ে সকল ॥ ১১৭ ॥
jala pāna kariyā nāce hañā vihvala yamunākarṣaṇa-līlā dekhaye sakala
মদমত্ত–গতি বলদেব–অনুকার । আচার্য শেখর তাঁরে দেখে রামাকার ॥ ১১৮ ॥
mada-matta-gati baladeva-anukāra ācārya śekhara tāṅre dekhe rāmākāra
বনমালী আচার্য দেখে সোনার লাঙ্গল । সবে মিলি’ নৃত্য করে আবেশে বিহ্বল ॥ ১১৯ ॥
vanamālī ācārya dekhe soṇāra lāṅgala sabe mili’ nṛtya kare āveśe vihvala
এইমত নৃত্য হইল চারি প্রহর । সন্ধ্যায় গঙ্গাস্নান করি’ সবে গেলা ঘর ॥ ১২০ ॥
ei-mata nṛtya ha-ila cāri prahara sandhyāya gaṅgā-snāna kari’ sabe gelā ghara
নগরিয়া লোকে প্রভু যবে আজ্ঞা দিলা । ঘরে ঘরে সংকীর্তন করিতে লাগিলা ॥ ১২১ ॥
nagariyā loke prabhu yabe ājñā dilā ghare ghare saṅkīrtana karite lāgilā
‘হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ । গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন’ ॥ ১২২ ॥
‘haraye namaḥ, kṛṣṇa yādavāya namaḥ gopāla govinda rāma śrī-madhusūdana’
মৃদঙ্গ–করতাল সংকীর্তন–মহাধ্বনি । ‘হরি’ ‘হরি’–ধ্বনি বিনা অন্য নাহি শুনি ॥ ১২৩ ॥
mṛdaṅga-karatāla saṅkīrtana-mahādhvani ‘hari’ ‘hari’ — dhvani vinā anya nāhi śuni
শুনিয়া যে ক্রুদ্ধ হৈল সকল যবন । কাজী–পাশে আসি’ সবে কৈল নিবেদন ॥ ১২৪ ॥
śuniyā ye kruddha haila sakala yavana kājī-pāśe āsi’ sabe kaila nivedana
ক্রোধে সন্ধ্যাকালে কাজী এক ঘরে আইল । মৃদঙ্গ ভাঙ্গিয়া লোকে কহিতে লাগিল ॥ ১২৫ ॥
krodhe sandhyā-kāle kājī eka ghare āila mṛdaṅga bhāṅgiyā loke kahite lāgila
এতকাল কেহ নাহি কৈল হিন্দুয়ানি । এবে যে উদ্যম চালাও, কার বল জানি’ ॥ ১২৬ ॥
eta-kāla keha nāhi kaila hinduyāni ebe ye udyama cālāo kāra bala jāni’
কেহ কীর্তন না করিহ সকল নগরে । আজি আমি ক্ষমা করি’ যাইতেছোঁ ঘরে ॥ ১২৭ ॥
keha kīrtana nā kariha sakala nagare āji āmi kṣamā kari’ yāitechoṅ ghare
আর যদি কীর্তন করিতে লাগ পাইমু । সর্বস্ব দণ্ডিয়া তার জাতি যে লইমু ॥ ১২৮ ॥
āra yadi kīrtana karite lāga pāimu sarvasva daṇḍiyā tāra jāti ye la-imu
এত বলি’ কাজী গেল,—নগরিয়া লোক। প্রভু–স্থানে নিবেদিল পাঞা বড় শোক ॥ ১২৯
eta bali’ kājī gela, — nagariyā loka prabhu-sthāne nivedila pāñā baḍa śoka
প্রভু আজ্ঞা দিল—যাহ করহ কীর্তন । মুঞি সংহারিমু আজি সকল যবন ॥ ১৩০ ॥
prabhu ājñā dila — yāha karaha kīrtana muñi saṁhārimu āji sakala yavana
ঘরে গিয়া সব লোক করয়ে কীর্তন । কাজীর ভয়ে স্বচ্ছন্দ নহে, চমকিত মন ॥ ১৩১ ॥
ghare giyā saba loka karaye kīrtana kājīra bhaye svacchanda nahe, camakita mana
তা–সভার অন্তরে ভয় প্রভু মনে জানি । কহিতে লাগিলা লোকে শীঘ্র ডাকি’ আনি’ ॥ ১৩২ ॥
tā-sabhāra antare bhaya prabhu mane jāni kahite lāgilā loke śīghra ḍāki’ āni’
নগরে নগরে আজি করিমু কীর্তন । সন্ধ্যাকালে কর সভে নগর–মণ্ডন ॥ ১৩৩ ॥
nagare nagare āji karimu kīrtana sandhyā-kāle kara sabhe nagara-maṇḍana
সন্ধ্যাতে দেউটি সবে জ্বাল ঘরে ঘরে । দেখ, কোন কাজী আসি’ মোরে মানা করে ॥ ১৩৪ ॥
sandhyāte deuṭi sabe jvāla ghare ghare dekha, kona kājī āsi’ more mānā kare
এত কহি’ সন্ধ্যাকালে চলে গৌররায় । কীর্তনের কৈল প্রভু তিন সম্প্রদায় ॥১৩৫ ॥
eta kahi’ sandhyā-kale cāle gaurarāya kīrtanera kaila prabhu tina sampradāya
আগে সম্প্রদায়ে নৃত্য করে হরিদাস । মধ্যে নাচে আচার্য–গোসাঞি পরম উল্লাস ॥ ১৩৬ ॥
āge sampradāye nṛtya kare haridāsa madhye nāce ācārya-gosāñi parama ullāsa
পাছে সম্প্রদায়ে নৃত্য করে গৌরচন্দ্র । তাঁর সঙ্গে নাচি’ বুলে প্রভু নিত্যানন্দ ॥ ১৩৭ ॥
pāche sampradāye nṛtya kare gauracandra tāṅra saṅge nāci’ bule prabhu nityānanda
বৃন্দাবনদাস ইহা ‘চৈতন্যমঙ্গলে’ । বিতারি’ বর্ণিয়াছেন, প্রভু–কৃপাবলে ॥ ১৩৮ ॥
vṛndāvana-dāsa ihā ‘caitanya-maṅgale’ vistāri’ varṇiyāchena, prabhu-kṛpā-bale
এই মত কীর্তন করি’ নগরে ভ্রমিলা । ভ্রমিতে ভ্রমিতে সভে কাজীদ্বারে গেলা ॥ ১৩৯ ॥
ei mata kīrtana kari’ nagare bhramilā bhramite bhramite sabhe kājī-dvāre gelā
তর্জ–গর্জ করে লোক, করে কোলাহল । গৌরচন্দ্ৰ–বলে লোক প্রশ্রয়–পাগল ॥ ১৪০ ॥
tarja-garja kare loka, kare kolāhala gauracandra-bale loka praśraya-pāgala
কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে । তর্জন গর্জন শুনি’ না হয় বাহিরে ॥ ১৪১ ॥
kīrtanera dhvanite kājī lukāila ghare tarjana garjana śuni’ nā haya bāhire
উদ্ধত লোক ভাঙ্গে কাজীর ঘর–পুষ্পবন । বিস্তারি’ বর্ণিলা ইহা দাস–বৃন্দাবন ॥ ১৪২ ॥
uddhata loka bhāṅge kājīra ghara-puṣpavana vistāri’ varṇilā ihā dāsa-vṛndāvana
তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিলা । ভব্যলোক পাঠাইয়া কাজীরে বোলাইলা ॥ ১৪৩ ॥
tabe mahāprabhu tāra dvārete vasilā bhavya-loka pāṭhāiyā kājīre bolāilā
দূর হইতে আইলা কাজী মাথা নোয়াইয়া । কাজীরে বসাইলা প্রভু সম্মান করিয়া ॥ ১৪৪ ॥
dūra ha-ite āilā kājī māthā noyāiyā kājīre vasāilā prabhu sammāna kariyā
প্রভু বলেন,—আমি তোমার আইলাম অভ্যাগত । আমি দেখি’ লুকাইলা,—এ–ধর্ম কেমত ॥ ১৪৫ ॥
prabhu balena, — āmi tomāra āilāma abhyāgata āmi dekhi’ lukāilā, — e-dharma kemata
কাজী কহে—তুমি আইস ক্রুদ্ধ হইয়া । তোমা শান্ত করাইতে রহিনু লুকাইয়া ॥ ১৪৬ ৷৷
kājī kahe — tumi āisa kruddha ha-iyā tomā śānta karāite rahinu lukāiyā
এবে তুমি শান্ত হৈলে, আসি’ মিলিলাঙ্ । ভাগ্য মোর,—তোমা হেন অতিথি পাইলাঙ ॥ ১৪৭ ॥
ebe tumi śānta haile, āsi, mililāṅ bhāgya mora, — tomā hena atithi pāilāṅ
গ্রাম সম্বন্ধে ‘চক্রবর্তী হয় মোর চাচা । দেহ–সম্বন্ধে হৈতে হয় গ্রাম–সম্বন্ধ সাঁচা ॥১৪৮ ॥
grāma-sambandhe ‘cakravartī’ haya mora cācā deha-sambandhe haite haya grāma-sambandha sāṅcā
নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা । সে সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা ॥ ১৪৯ ॥
nīlāmbara cakravartī haya tomāra nānā se-sambandhe hao tumi āmāra bhāginā
ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহয় । মাতুলের অপরাধ ভাগিনা না লয় ॥ ১৫০ ॥
bhāgināra krodha māmā avaśya sahaya mātulera aparādha bhāginā nā laya
এই মত দুঁহার কথা হয় ঠারে–ঠোরে । ভিতরের অর্থ কেহ বুঝিতে না পারে ॥ ১৫১ ॥
ei mata duṅhāra kathā haya ṭhāre-ṭhore bhitarera artha keha bujhite nā pāre
প্রভু কহে,—প্রশ্ন লাগি’ আইলাম তোমার স্থানে । কাজী কহে,—আজ্ঞা কর, যে তোমার মনে ॥ ১৫২ ॥
prabhu kahe, — praśna lāgi’ āilāma tomāra sthāne kājī kahe, — ājñā kara, ye tomāra mane
প্রভু কহে,—গোদুগ্ধ খাও, গাভী তোমার মাতা । বৃষ অন্ন উপজায়, তাতে তেঁহো পিতা ॥ ১৫৩ ॥
prabhu kahe, — go-dugdha khāo, gābhī tomāra mātā vṛṣa anna upajāya, tāte teṅho pitā
পিতা–মাতা মারি’ খাও—এবা কোন্ ধর্ম । কোন্ বলে কর তুমি এমত বিকর্ম ॥ ১৫৪ ॥
pitā-mātā māri’ khāo — ebā kon dharma kon bale kara tumi e-mata vikarma
কাজী কহে,—তোমার যৈছে বেদ–পুরাণ । তৈছে আমার শাস্ত্র—কেতাব ‘কোরাণ’ ॥ ১৫৫ ॥
kājī kahe, — tomāra yaiche veda-purāṇa taiche āmāra śāstra — ketāva ‘korāṇa’
সেই শাস্ত্রে কহে,—প্রবৃত্তি–নিবৃত্তি–মার্গ–ভেদ । নিবৃত্তি–মার্গে জীবমাত্ৰ–বধের নিষেধ ॥ ১৫৬ ॥
sei śāstre kahe, — pravṛtti-nivṛtti-mārga-bheda nivṛtti-mārge jīva-mātra-vadhera niṣedha
প্রবৃত্তি–মার্গে গোবধ করিতে বিধি হয় । শাস্ত্ৰ–আজ্ঞায় বধ কৈলে নাহি পাপ–ভয় ॥ ১৫৭ ॥
pravṛtti-mārge go-vadha karite vidhi haya śāstra-ājñāya vadha kaile nāhi pāpa-bhaya
তোমার বেদেতে আছে গোবধের বাণী । অতএব গোবধ করে বড় বড় মুনি ॥ ১৫৮ ॥
tomāra vedete āche go-vadhera vāṇī ataeva go-vadha kare baḍa baḍa muni
প্রভু কহে,—বেদে কহে গোবধ নিষেধ । অতএব হিন্দুমাত্র না করে গোবধ ॥ ১৫৯ ॥
prabhu kahe, — vede kahe go-vadha niṣedha ataeva hindu-mātra nā kare go-vadha
জিয়াইতে পারে যদি, তবে মারে প্রাণী । বেদ–পুরাণে আছে হেন আজ্ঞা–বাণী ॥ ১৬০ ॥
jiyāite pāre yadi, tabe māre prāṇī veda-purāṇe āche hena ājñā-vāṇī
অতএব জরদ্গব মারে মুনিগণ । বেদমন্ত্রে সিদ্ধ করে তাহার জীবন ॥ ১৬১ ॥
ataeva jarad-gava māre muni-gaṇa veda-mantre siddha kare tāhāra jīvana
জরদ্গব হঞা যুবা হয় আরবার । তাতে তার বধ নহে, হয় উপকার ॥১৬২ ॥
jarad-gava hañā yuvā haya āra-vāra tāte tāra vadha nahe, haya upakāra
কলিকালে তৈছে শক্তি নাহিক ব্রাহ্মণে । অতএব গোবধ কেহ না করে এখনে ॥ ১৬৩ ॥
kali-kāle taiche śakti nāhika brāhmaṇe ataeva go-vadha keha nā kare ekhane
অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং পলপৈতৃকম্ । দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েৎ ॥ ১৬৪ ॥
aśvamedhaṁ gavālambhaṁ sannyāsaṁ pala-paitṛkam devareṇa sutotpattiṁ kalau pañca vivarjayet
তোমরা জীয়াইতে নার—বধমাত্র সার । নরক হইতে তোমার নাহিক নিস্তার ॥ ১৬৫ ॥
tomarā jīyāite nāra, — vadha-mātra sāra naraka ha-ite tomāra nāhika nistāra
গো–অঙ্গে যত লোম, তত সহস্র বৎসর । গোবধী রৌরব–মধ্যে পচে নিরন্তর ॥ ১৬৬ ॥
go-aṅge yata loma, tata sahasra vatsara go-vadhī raurava-madhye pace nirantara
তোমা–সবার শাস্ত্রকর্তা—সেহ ভ্ৰান্ত হৈল । না জানি’ শাস্ত্রের মর্ম ঐছে আজ্ঞা দিল ॥ ১৬৭ ॥
tomā-sabāra śāstra-kartā — seha bhrānta haila nā jāni’ śāstrera marma aiche ājñā dila
শুনি’ স্তব্ধ হৈল কাজী, নাহি স্ফুরে বাণী । বিচারিয়া কহে কাজী পরাভব মানি’ ॥ ১৬৮ ॥
śuni’ stabdha haila kājī, nāhi sphure vāṇī vicāriyā kahe kājī parābhava māni’
তুমি যে কহিলে, পণ্ডিত, সেই সত্য হয় । আধুনিক আমার শাস্ত্র, বিচার–সহ নয় ॥ ১৬৯ ॥
tumi ye kahile, paṇḍita, sei satya haya ādhunika āmāra śāstra, vicāra-saha naya
কল্পিত আমার শাস্ত্র,—আমি সব জানি । জাতি–অনুরোধে তবু সেই শাস্ত্র মানি ॥ ১৭০ ॥
kalpita āmāra śāstra, — āmi saba jāni jāti-anurodhe tabu sei śāstra māni
সহজে যবন–শাস্ত্রে অদৃঢ় বিচার । হাসি’ তাহে মহাপ্রভু পুছেন আর বার ॥১৭১ ॥
sahaje yavana-śāstre adṛḍha vicāra hāsi’ tāhe mahāprabhu puchena āra-vāra
আর এক প্রশ্ন করি, শুন, তুমি মামা । যথার্থ কহিবে, ছলে না বঞ্চিবে আমা’ ॥ ১৭২ ॥
āra eka praśna kari, śuna, tumi māmā yathārtha kahibe, chale nā vañchibe āmā’
তোমার নগরে হয় সদা সংকীর্তন । বাদ্যগীত–কোলাহল, সঙ্গীত, নর্তন ॥ ১৭৩ ॥
tomāra nagare haya sadā saṅkīrtana vādya-gīta-kolāhala, saṅgīta, nartana
তুমি কাজী,—হিন্দু–ধর্ম–বিরোধে অধিকারী । এবে যে না কর মানা বুঝিতে না পারি ॥ ১৭৪ ॥
tumi kājī — hindu-dharma-virodhe adhikārī ebe ye nā kara mānā bujhite nā pāri
কাজী বলে,—সভে তোমায় বলে ‘গৌরহরি’ । সেই নামে আমি তোমায় সম্বোধন করি ॥ ১৭৫ ॥
kājī bale — sabhe tomāya bale ‘gaurahari’ sei nāme āmi tomāya sambodhana kari
শুন, গৌরহরি, এই প্রশ্নের কারণ । নিভৃত হও যদি, তবে করি নিবেদন ॥ ১৭৬ ॥
śuna, gaurahari, ei praśnera kāraṇa nibhṛta hao yadi, tabe kari nivedana
প্রভু বলে,—এ লোক আমার অন্তরঙ্গ হয় । স্ফুট করি’ কহ তুমি, না করিহ ভয় ॥ ১৭৭ ॥
prabhu bale, — e loka āmāra antaraṅga haya sphuṭa kari’ kaha tumi, nā kariha bhaya
কাজী কহে,—যবে আমি হিন্দুর ঘরে গিয়া । কীর্তন করিলুঁ মানা মৃদঙ্গ ভাঙ্গিয়া ॥ ১৭৮ ॥ সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর । নরদেহ, সিংহমুখ, গর্জয়ে বিস্তর ॥ ১৭৯ ॥
kājī kahe, — yabe āmi hindura ghare giyā kīrtana kariluṅ mānā mṛdaṅga bhāṅgiyā sei rātre eka siṁha mahā-bhayaṅkara nara-deha, siṁha-mukha, garjaye vistara
শয়নে আমার উপর লাফ দিয়া চড়ি'। অট্ট অট্ট হাসে, করে দন্ত–কড়মড়ি ॥ ১৮০ ॥
śayane āmāra upara lāpha diyā caḍi’ aṭṭa aṭṭa hāse, kare danta-kaḍamaḍi
মোর বুকে নখ দিয়া ঘোর–স্বরে বলে । ফাড়িমু তোমার বুক মৃদঙ্গ বদলে ॥ ১৮১ ॥
mora buke nakha diyā ghora-svare bale phāḍimu tomāra buka mṛdaṅga badale
মোর কীর্তন মানা করিস, করিমু তোর ক্ষয় । আঁখি মুদি’ কাঁপি আমি পাঞা বড় ভয় ॥ ১৮২ ॥
mora kīrtana mānā karis, karimu tora kṣaya āṅkhi mudi’ kāṅpi āmi pāñā baḍa bhaya
ভীত দেখি’ সিংহ বলে হইয়া সদয় । তোরে শিক্ষা দিতে কৈলু তোর পরাজয় ॥ ১৮৩ ॥
bhīta dekhi’ siṁha bale ha-iyā sadaya tore śikṣā dite kailu tora parājaya
সে দিন বহুত নাহি কৈলি উৎপাত । তেঞি ক্ষমা করি’ না করিনু প্রাণাঘাত ॥ ১৮৪ ॥
se dina bahuta nāhi kaili utpāta teñi kṣamā kari’ nā karinu prāṇāghāta
ঐছে যদি পুনঃ কর, তবে না সহিমু । সবংশে তোমারে মারি যবন নাশিমু ॥ ১৮৫ ॥
aiche yadi punaḥ kara, tabe nā sahimu savaṁśe tomāre māri yavana nāśimu
এত কহি’ সিংহ গেল, আমার হৈল ভয় । এই দেখ, নখচিহ্ন আমার হৃদয় ॥ ১৮৬ ॥
eta kahi’ siṁha gela, āmāra haila bhaya ei dekha, nakha-cihna amora hṛdaya
এত বলি’ কাজী নিজ–বুক দেখাইল । শুনি’ দেখি’ সর্বলোক আশ্চর্য মানিল ॥ ১৮৭ ॥
eta bali’ kājī nija-buka dekhāila śuni’ dekhi’ sarva-loka āścarya mānila
কাজী কহে—ইহা আমি কারে না কহিল । সেই দিন আমার এক পিয়াদা আইল ॥ ১৮৮ ॥
kājī kahe, — ihā āmi kāre nā kahila sei dina āmāra eka piyādā āila
আসি’ কহে,—গেলুঁ মুঞি কীর্তন নিষেধিতে । অগ্নি উল্কা মোর মুখে লাগে আচম্বিতে ॥ ১৮৯ ॥
āsi’ kahe, — geluṅ muñi kīrtana niṣedhite agni ulkā mora mukhe lāge ācambite
পুড়িল সকল দাড়ি, মুখে হৈল ব্রণ । যেই পেয়াদা যায়, তার এই বিবরণ ॥ ১৯০ ॥
puḍila sakala dāḍi, mukhe haila vraṇa yei peyādā yāya, tāra ei vivaraṇa
তাহা দেখি’ রহিনু মুঞি মহাভয় পাঞা । কীর্তন না বর্জিহ, ঘরে রহোঁ ত’ বসিয়া ॥ ১৯১ ॥
tāhā dekhi’ rahinu muñi mahā-bhaya pāñā kīrtana nā varjiha, ghare rahoṅ ta’ vasiyā
তবে ত’ নগরে হইবে স্বচ্ছন্দে কীর্তন । শুনি’ সব ম্লেচ্ছ আসি’ কৈল নিবেদন ॥ ১৯২ ॥
tabe ta’ nagare ha-ibe svacchande kīrtana śuni’ saba mleccha āsi’ kaila nivedana
নগরে হিন্দুর ধর্ম বাড়িল অপার । ‘হরি’ ‘হরি’ ধ্বনি বই নাহি শুনি আর ॥ ১৯৩ ॥
nagare hindura dharma bāḍila apāra ‘hari’ ‘hari’ dhvani ba-i nāhi śuni āra
আর ম্লেচ্ছ কহে,—হিন্দু ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ বলি’ । হাসে, কান্দে, নাচে, গায়, গড়ি যায় ধূলি ॥ ১৯৪ ॥
āra mleccha kahe, — hindu ‘kṛṣṇa kṛṣṇa’ bali’ hāse, kānde, nāce, gāya, gaḍi yāya dhūli
‘হরি’ ‘হরি’ করি’ হিন্দু করে কোলাহল । পাতসাহ শুনিলে তোমার করিবেক ফল ॥ ১৯৫ ॥
‘hari’ ‘hari’ kari’ hindu kare kolāhala pātasāha śunile tomāra karibeka phala
তবে সেই যবনেরে আমি ত’ পুছিল । হিন্দু ‘হরি’ বলে, তার স্বভাব জানিল ॥ ১৯৬ ॥
tabe sei yavanere āmi ta’ puchila hindu ‘hari’ bale, tāra svabhāva jānila
তুমিত যবন হঞা কেনে অনুক্ষণ । হিন্দুর দেবতার নাম লহ কি কারণ ॥ ১৯৭ ॥
tumita yavana hañā kene anukṣaṇa hindura devatāra nāma laha ki kāraṇa
ম্লেচ্ছ কহে,—হিন্দুরে আমি করি পরিহাস । কেহ কেহ—কৃষ্ণদাস, কেহ—রামদাস ॥ ১৯৮ ॥
mleccha kahe, — hindure āmi kari parihāsa keha keha — kṛṣṇadāsa, keha — rāmadāsa
কেহ—হরিদাস, সদা বলে ‘হরি’ ‘হরি’ । জানি কার ঘরে ধন করিবেক চুরি ॥ ১৯৯ ॥
keha — haridāsa, sadā bale ‘hari’ ‘hari’ jāni kāra ghare dhana karibeka curi
সেই হৈতে জিহ্বা মোর বলে ‘হরি’ ‘হরি’ । ইচ্ছা নাহি, তবু বলে,—কি উপায় করি ॥ ২০০ ॥
sei haite jihvā mora bale ‘hari’ ‘hari’ icchā nāhi, tabu bale, — ki upāya kari
আর ম্লেচ্ছ কহে, শুন—আমি ত’ এইমতে । হিন্দুকে পরিহাস কৈনু সে দিন হইতে ॥ ২০১ ॥ জিহ্বা কৃষ্ণনাম করে, না মানে বর্জন । না জানি, কি মন্ত্রৌষধি জানে হিন্দুগণ ॥ ২০২ ॥
āra mleccha kahe, śuna — āmi ta’ ei-mate hinduke parihāsa kainu se dina ha-ite jihvā kṛṣṇa-nāma kare, nā māne varjana nā jāni, ki mantrauṣadhi jāne hindu-gaṇa
এত শুনি’ তা’–সভারে ঘরে পাঠাইল । হেনকালে পাষণ্ডী হিন্দু পাঁচ–সাত আইল ॥ ২০৩ ॥
eta śuni’ tā’-sabhāre ghare pāṭhāila hena-kāle pāṣaṇḍī hindu pāṅca-sāta āila
আসি’ কহে,—হিন্দুর ধর্ম ভাঙ্গিল নিমাই । যে কীর্তন প্রবর্তাইল, কভু শুনি নাই ॥ ২০৪ ॥
āsi’ kahe, — hindura dharma bhāṅgila nimāi ye kīrtana pravartāila, kabhu śuni nāi
মঙ্গলচণ্ডী, বিষহরি করি’ জাগরণ । তা’তে বাদ্য, নৃত্য, গীত,—যোগ্য আচরণ ॥ ২০৫ ॥
maṅgalacaṇḍī viṣahari kari’ jāgaraṇa tā’te vādya, nṛtya, gīta, — yogya ācaraṇa
পূর্বে ভাল ছিল এই নিমাই পণ্ডিত । গয়া হৈতে আসিয়া চালায় বিপরীত ॥ ২০৬ ॥
pūrve bhāla chila ei nimāi paṇḍita gayā haite āsiyā cālāya viparīta
উচ্চ করি’ গায় গীত, দেয় করতালি । মৃদঙ্গ–করতাল–শব্দে কর্ণে লাগে তালি ॥ ২০৭ ॥
ucca kari’ gāya gīta, deya karatāli mṛdaṅga-karatāla-śabde karṇe lāge tāli
না জানি,—কি খাঞা মত্ত হঞা নাচে, গায় । হাসে, কান্দে, পড়ে, উঠে, গড়াগড়ি যায় ॥ ২০৮ ॥
nā jāni, — ki khāñā matta hañā nāce, gāya hāse, kānde, paḍe, uṭhe, gaḍāgaḍi yāya
নগরিয়াকে পাগল কৈল সদা সংকীর্তন । রাত্রে নিদ্রা নাহি যাই, করি জাগরণ ॥ ২০৯ ॥
nagariyāke pāgala kaila sadā saṅkīrtana rātre nidrā nāhi yāi, kari jāgaraṇa
‘নিমাঞি’ নাম ছাড়ি’ এবে বোলায় ‘গৌরহরি’ । হিন্দুর ধর্ম নষ্ট কৈল পাষণ্ড সঞ্চারি’ ॥ ২১০ ॥
‘nimāñi’ nāma chāḍi’ ebe bolāya ‘gaurahari’ hindura dharma naṣṭa kaila pāṣaṇḍa sañcāri’
কৃষ্ণের কীর্তন করে নীচ বাড় বাড় । এই পাপে নবদ্বীপ হইবে উজাড় ॥ ২১১ ॥
kṛṣṇera kīrtana kare nīca bāḍa bāḍa ei pāpe navadvīpa ha-ibe ujāḍa
হিন্দুশাস্ত্রে ‘ঈশ্বর’ নাম—মহামন্ত্র জানি । সর্বলোক শুনিলে মন্ত্রের বীর্য হয় হানি ॥ ২১২ ॥
hindu-śāstre ‘īśvara’ nāma — mahā-mantra jāni sarva-loka śunile mantrera vīrya haya hāni
গ্রামের ঠাকুর তুমি, সব তোমার জন । নিমাই বোলাইয়া তারে করহ বর্জন ॥ ২১৩ ॥
grāmera ṭhākura tumi, saba tomāra jana nimāi bolāiyā tāre karaha varjana
তবে আমি প্রীতিবাক্য কহিল সবারে । সবে ঘরে যাহ, আমি নিষেধিব তারে ॥ ২১৪ ॥
tabe āmi prīti-vākya kahila sabāre sabe ghare yāha, āmi niṣedhiba tāre
হিন্দুর ঈশ্বর বড় যেই নারায়ণ । সেই তুমি হও,—হেন লয় মোর মন ॥ ২১৫ ॥
hindura īśvara baḍa yei nārāyaṇa sei tumi hao, — hena laya mora mana
এত শুনি’ মহাপ্রভু হাসিয়া হাসিয়া । কহিতে লাগিলা কিছু কাজিরে ছুঁইয়া ॥ ২১৬ ॥
eta śuni’ mahāprabhu hāsiyā hāsiyā kahite lāgilā kichu kājire chuṅiyā
তোমার মুখে কৃষ্ণনাম,—এ বড় বিচিত্র । পাপক্ষয় গেল, হৈলা পরম পবিত্র ॥ ২১৭ ॥
tomāra mukhe kṛṣṇa-nāma, — e baḍa vicitra pāpa-kṣaya gela, hailā parama pavitra
‘হরি’ ‘কৃষ্ণ’ ‘নারায়ণ’—লৈলে তিন নাম । বড় ভাগ্যবান্ তুমি, বড় পুণ্যবান্ ॥ ২১৮ ॥
‘hari’ ‘kṛṣṇa’ ‘nārāyaṇa’ — laile tina nāma baḍa bhāgyavān tumi, baḍa puṇyavān
এত শুনি’ কাজীর দুই চক্ষে পড়ে পানি । প্রভুর চরণ ছুঁই’ বলে প্রিয়বাণী ॥ ২১৯ ॥
eta śuni’ kājīra dui cakṣe paḍe pāni prabhura caraṇa chuṅi’ bale priya-vāṇī
তোমার প্রসাদে মোর ঘুচিল কুমতি । এই কৃপা কর,—যেন তোমাতে রহু ভক্তি ॥ ২২০ ॥
tomāra prasāde mora ghucila kumati ei kṛpā kara, — yena tomāte rahu bhakti
প্রভু কহে,—এক দান মাগিয়ে তোমায় । সংকীর্তন বাদ যৈছে নহে নদীয়ায় ॥ ২২১ ॥
prabhu kahe, — eka dāna māgiye tomāya saṅkīrtana vāda yaiche nahe nadīyāya
কাজী কহে,—মোর বংশে যত উপজিবে । তাহাকে ‘তালাক’ দিব, কীর্তন না বাধিবে ॥ ১১২ ॥
kājī kahe, — mora vaṁśe yata upajibe tāhāke ‘tālāka’ diba, — kīrtana nā bādhibe
শুনি’ প্রভু ‘হরি’ বলি’ উঠিলা আপনি । উঠিল বৈষ্ণব সব করি’ হরি–ধ্বনি ॥ ২২৩ ॥
śuni’ prabhu ‘hari’ bali’ uṭhilā āpani uṭhila vaiṣṇava saba kari’ hari-dhvani
কীর্তন করিতে প্রভু করিলা গমন । সঙ্গে চলি’ আইসে কাজী উল্লসিত মন ॥ ২২৪ ॥
kīrtana karite prabhu karilā gamana saṅge cali’ āise kājī ullasita mana
কাজীরে বিদায় দিল শচীর নন্দন । নাচিতে নাচিতে আইলা আপন ভবন ॥ ২২৫ ॥
kājīre vidāya dila śacīra nandana nācite nācite āilā āpana bhavana
এই মতে কাজীরে প্রভু করিলা প্রসাদ । ইহা যেই শুনে তার খণ্ডে অপরাধ ॥ ২২৬ ॥
ei mate kājīre prabhu karilā prasāda ihā yei śune tāra khaṇḍe aparādha
এক দিন শ্রীবাসের মন্দিরে গোসাঞি । নিত্যানন্দ–সঙ্গে নৃত্য করে দুই ভাই ॥ ২২৭ ॥
eka dina śrīvāsera mandire gosāñi nityānanda-saṅge nṛtya kare dui bhāi
শ্রীবাস–পুত্রের তাহাঁ হৈল পরলোক । তবু শ্রীবাসের চিত্তে না জন্মিল শোক ॥ ২২৮ ॥
śrīvāsa-putrera tāhāṅ haila paraloka tabu śrīvāsera citte nā janmila śoka
মৃতপুত্র–মুখে কৈল জ্ঞানের কথন । আপনে দুই ভাই হৈলা শ্রীবাস–নন্দন ॥ ২২৯ ॥
mṛta-putra-mukhe kaila jñānera kathana āpane dui bhāi hailā śrīvāsa-nandana
তবে ত’ করিলা সব ভক্তে বর দান । উচ্ছিষ্ট দিয়া নারায়ণীর করিল সম্মান ॥ ২৩০ ॥
tabe ta’ karilā saba bhakte vara dāna ucchiṣṭa diyā nārāyaṇīra karila sammāna
শ্রীবাসের বস্ত্র সিঁয়ে দরজী যবন । প্রভু তারে নিজরূপ করাইল দর্শন ॥ ২৩১ ॥
śrīvāsera vastra siṅye darajī yavana prabhu tāre nija-rūpa karāila darśana
‘দেখিনু’ ‘দেখিনু’ বলি’ হইল পাগল । প্রেমে নৃত্য করে, হৈল বৈষ্ণব আগল ॥ ২৩২ ॥
‘dekhinu’ ‘dekhinu’ bali’ ha-ila pāgala preme nṛtya kare, haila vaiṣṇava āgala
আবেশেতে শ্রীবাসে প্রভু বংশী ত’ মাগিল । শ্রীবাস কহে,—বংশী তোমার গোপী হরি’ নিল ॥ ২৩৩ ॥
āveśete śrīvāse prabhu vaṁśī ta’ māgila śrīvāsa kahe, — vaṁśī tomāra gopī hari’ nila
শুনি’ প্রভু ‘বল’ ‘বল’ বলেন আবেশে । শ্রীবাস বর্ণেন বৃন্দাবন–লীলারসে ॥ ২৩৪ ॥
śuni’ prabhu ‘bala’ ‘bala’ balena āveśe śrīvāsa varṇena vṛndāvana-līlā-rase
প্রথমেতে বৃন্দাবন–মাধুর্য বর্ণিল । শুনিয়া প্রভুর চিত্তে আনন্দ বাড়িল ॥ ২৩৫ ॥
prathamete vṛndāvana-mādhurya varṇila śuniyā prabhura citte ānanda bāḍila
তবে ‘বল’ ‘বল’ প্রভু বলে বারবার । পুনঃ পুনঃ কহে শ্রীবাস করিয়া বিস্তার ॥ ২৩৬ ॥
tabe ‘bala’ ‘bala’ prabhu bale vāra-vāra punaḥ punaḥ kahe śrīvāsa kariyā vistāra
বংশীবাদ্যে গোপীগণের বনে আকর্ষণ । তাঁ–সবার সঙ্গে যৈছে বন–বিহরণ ॥ ২৩৭ ॥
vaṁśī-vādye gopī-gaṇera vane ākarṣaṇa tāṅ-sabāra saṅge yaiche vana-viharaṇa
তাহি মধ্যে ছয়ঋতু লীলার বর্ণন । মধুপান, রাসোৎসব, জলকেলি কথন ॥ ২৩৮ ॥
tāhi madhye chaya-ṛtu līlāra varṇana madhu-pāna, rāsotsava, jala-keli kathana
‘বল’ ‘বল’ বলে প্রভু শুনিতে উল্লাস । শ্রীবাস কহেন তবে রাস রসের বিলাস ॥ ২৩৯ ॥
‘bala’ ‘bala’ bale prabhu śunite ullāsa śrīvāsa kahena tabe rāsa rasera vilāsa
কহিতে, শুনিতে ঐছে প্রাতঃকাল হৈল । প্রভু শ্রীবাসেরে তোষি’ আলিঙ্গন কৈল ॥ ২৪০ ॥
kahite, śunite aiche prātaḥ-kāla haila prabhu śrīvāsere toṣi’ āliṅgana kaila
তবে আচার্যের ঘরে কৈল কৃষ্ণলীলা । রুক্মিণী–স্বরূপ প্রভু আপনে হইলা ॥ ২৪১ ॥
tabe ācāryera ghare kaila kṛṣṇa-līlā rukmiṇī-svarūpa prabhu āpane ha-ilā
কভু দুর্গা, লক্ষ্মী হয়, কভু বা চিচ্ছক্তি । খাটে বসি’ ভক্তগণে দিলা প্রেমভক্তি ॥ ২৪২ ॥
kabhu durgā, lakṣmī haya, kabhu vā cic-chakti khāṭe vasi’ bhakta-gaṇe dilā prema-bhakti
একদিন মহাপ্রভুর নৃত্য–অবসানে । এক ব্রাহ্মণী আসি’ ধরিল চরণে ॥ ২৪৩ ॥
eka-dina mahāprabhura nṛtya-avasāne eka brāhmaṇī āsi’ dharila caraṇe
চরণের ধূলি সেই লয় বার বার । দেখিয়া প্রভুর দুঃখ হইল অপার ॥ ২৪৪ ॥
caraṇera dhūli sei laya vāra vāra dekhiyā prabhura duḥkha ha-ila apāra
সেইক্ষণে ধাঞা প্রভু গঙ্গাতে পড়িল । নিত্যানন্দ–হরিদাস ধরি’ উঠাইল ॥ ২৪৫ ॥
sei-kṣaṇe dhāñā prabhu gaṅgāte paḍila nityānanda-haridāsa dhari’ uṭhāila
বিজয় আচার্যের ঘরে সে রাত্রে রহিলা । প্রাতঃকালে ভক্ত সবে ঘরে লঞা গেলা ॥ ২৪৬ ॥
vijaya ācāryera ghare se rātre rahilā prātaḥ-kāle bhakta sabe ghare lañā gelā
একদিন গোপীভাবে গৃহেতে বসিয়া । ‘গোপী’ ‘গোপী’ নাম লয় বিষণ্ণ হঞা ॥ ২৪৭ ॥
eka-dina gopī-bhāve gṛhete vasiyā ‘gopī’ ‘gopī’ nāma laya viṣaṇṇa hañā
এক পড়ুয়া আইল প্রভুকে দেখিতে । ‘গোপী’ ‘গোপী’ নাম শুনি’ লাগিল বলিতে ॥ ২৪৮ ॥
eka paḍuyā āila prabhuke dekhite ‘gopī’ ‘gopī’ nāma śuni’ lāgila balite
কৃষ্ণনাম না লও কেনে, কৃষ্ণনাম—ধন্য । ‘গোপী’ ‘গোপী’ বলিলে বা কিবা হয় পুণ্য ॥ ২৪৯ ॥
kṛṣṇa-nāma nā lao kene, kṛṣṇa-nāma — dhanya ‘gopī’ ‘gopī’ balile vā kibā haya puṇya
শুনি’ প্রভু ক্রোধে কৈল কৃষ্ণে দোষোদ্গার । ঠেঙ্গা লঞা উঠিলা প্রভু পড়ুয়া মারিবার ॥ ২৫০ ॥
śuni’ prabhu krodhe kaila kṛṣṇe doṣodgāra ṭheṅgā lañā uṭhilā prabhu paḍuyā māribāra
ভয়ে পলায় পড়ুয়া, প্রভু পাছে পাছে ধায় । আস্তে ব্যস্তে ভক্তগণ প্রভুরে রহায় ॥ ২৫১ ॥
bhaye palāya paḍuyā, prabhu pāche pāche dhāya āste vyaste bhakta-gaṇa prabhure rahāya
প্রভুরে শান্ত করি’ আনিল নিজ ঘরে । পড়ুয়া পলায়া গেল পড়ুয়া–সভারে ॥ ২৫২ ॥
prabhure śānta kari’ ānila nija ghare paḍuyā palāyā gela paḍuyā-sabhāre
পড়ুয়া সহস্র যাহাঁ পড়ে একঠাঞি । প্রভুর বৃত্তান্ত দ্বিজ কহে তাহাঁ যাই ॥ ২৫৩ ॥
paḍuyā sahasra yāhāṅ paḍe eka-ṭhāñi prabhura vṛttānta dvija kahe tāhāṅ yāi
শুনি’ ক্রোধ কৈল সব পড়ুয়ার গণ । সবে মেলি’ করে তবে প্রভুর নিন্দন ॥ ২৫৪ ॥
śuni’ krodha kaila saba paḍuyāra gaṇa sabe meli’ kare tabe prabhura nindana
সব দেশ ভ্রষ্ট কৈল একলা নিমাঞি । ব্রাহ্মণ মারিতে চাহে, ধর্মভয় নাই ॥ ২৫৫ ॥
saba deśa bhraṣṭa kaila ekalā nimāñi brāhmaṇa mārite cāhe, dharma-bhaya nāi
পুনঃ যদি ঐছে করে মারিব তাহারে । কোন্ বা মানুষ হয়, কি করিতে পারে ॥ ২৫৬ ॥
punaḥ yadi aiche kare māriba tāhare kon vā mānuṣa haya, ki karite pāre
প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হৈল নাশ । সুপঠিত বিদ্যা কারও না হয় প্রকাশ ॥ ২৫৭ ॥
prabhura nindāya sabāra buddhi haila nāśa supaṭhita vidyā kārao nā haya prakāśa
তথাপি দাম্ভিক পড়ুয়া নম্র নাহি হয় । যাহাঁ তাহাঁ প্রভুর নিন্দা হাসি’ সে করয় ॥ ২৫৮ ॥
tathāpi dāmbhika paḍuyā namra nāhi haya yāhāṅ tāhāṅ prabhura nindā hāsi’ se karaya
সর্বজ্ঞ গোসাঞি জানি’ সবার দুর্গতি । ঘরে বসি’ চিন্তে তা’–সবার অব্যাহতি ॥ ২৫৯ ॥
sarva-jña gosāñi jāni’ sabāra durgati ghare vasi’ cinte tā’-sabāra avyāhati
যত অধ্যাপক, আর তাঁর শিষ্যগণ । ধর্মী, কর্মী, তপোনিষ্ঠ, নিন্দক, দুর্জন ॥ ২৬০ ॥
yata adhyāpaka, āra tāṅra śiṣya-gaṇa dharmī, karmī, tapo-niṣṭha, nindaka, durjana
এই সব মোর নিন্দা–অপরাধ হৈতে । আমি না লওয়াইলে ভক্তি, না পারে লইতে ॥ ২৬১ ॥
ei saba mora nindā-aparādha haite āmi nā laoyāile bhakti, nā pāre la-ite
নিস্তারিতে আইলাম আমি, হৈল বিপরীত । এসব দুর্জনের কৈছে হইবেক হিত ॥ ২৬২ ॥
nistārite āilāma āmi, haila viparīta e-saba durjanera kaiche ha-ibeka hita
আমাকে প্রণতি করে, হয় পাপক্ষয় । তবে সে ইহারে ভক্তি লওয়াইলে লয় ॥ ২৬৩ ॥
āmāke praṇati kare, haya pāpa-kṣaya tabe se ihāre bhakti laoyāile laya
মোরে নিন্দা করে যে, না করে নমস্কার । এসব জীবেরে অবশ্য করিব উদ্ধার ॥ ২৬৪ ॥
more nindā kare ye, nā kare namaskāra e-saba jīvere avaśya kariba uddhāra
অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব । সন্ন্যাসি–বুদ্ধ্যে মোরে প্রণত হইব ॥ ২৬৫ ॥
ataeva avaśya āmi sannyāsa kariba sannyāsi-buddhye more praṇata ha-iba
প্রণতিতে হ’বে ইহার অপরাধ ক্ষয় । নির্মল হৃদয়ে ভক্তি করাইব উদয় ॥ ২৬৬ ॥
praṇatite ha’be ihāra aparādha kṣaya nirmala hṛdaye bhakti karāiba udaya
এসব পাষণ্ডীর তবে হইবে নিস্তার । আর কোন উপায় নাহি, এই যুক্তি সার ॥ ২৬৭ ॥
e-saba pāṣaṇḍīra tabe ha-ibe nistāra āra kona upāya nāhi, ei yukti sāra
এই দৃঢ় যুক্তি করি’ প্রভু আছে ঘরে । কেশব ভারতী আইলা নদীয়া–নগরে ॥ ২৬৮ ॥
ei dṛḍha yukti kari’ prabhu āche ghare keśava bhāratī āilā nadīyā-nagare
প্রভু তাঁরে নমস্করি’ কৈল নিমন্ত্রণ । ভিক্ষা করাইয়া তাঁরে কৈল নিবেদন ॥ ২৬৯ ॥
prabhu tāṅre namaskari’ kaila nimantraṇa bhikṣā karāiyā tāṅre kaila nivedana
তুমি ত’ ঈশ্বর বট,—সাক্ষাৎ নারায়ণ । কৃপা করি’ কর মোর সংসার মোচন ॥ ২৭০ ॥
tumi ta’ īśvara baṭa, — sākṣāt nārāyaṇa kṛpā kari’ kara mora saṁsāra mocana
ভারতী কহেন,—তুমি ঈশ্বর, অন্তর্যামী । যে করাহ, সে করিব,—স্বতন্ত্র নহি আমি ॥ ২৭১ ॥
bhāratī kahena, — tumi īśvara, antaryāmī ye karāha, se kariba, — svatantra nahi āmi
এত বলি’ ভারতী গোসাঞি কাটোয়াতে গেলা । মহাপ্রভু তাহা যাই’ সন্ন্যাস করিলা ॥ ২৭২ ॥
eta bali’ bhāratī gosāñi kāṭoyāte gelā mahāprabhu tāhā yāi’ sannyāsa karilā
সঙ্গে নিত্যানন্দ, চন্দ্রশেখর আচার্য । মুকুন্দদত্ত,—এই তিন কৈল সর্ব কার্য ॥ ২৭৩ ৷৷
saṅge nityānanda, candraśekhara ācārya mukunda-datta, — ei tina kaila sarva kārya
এই আদি–লীলার কৈল সূত্র গণন । বিস্তারি বর্ণিল ইহা দাস বৃন্দাবন ॥ ২৭৪ ॥
ei ādi-līlāra kaila sūtra gaṇana vistāri varṇilā ihā dāsa vṛndāvana
যশোদানন্দন হৈলা শচীর নন্দন । চতুর্বিধ ভক্ত–ভাব করে আস্বাদন ॥ ২৭৫ ॥
yaśodā-nandana hailā śacīra nandana catur-vidha bhakta-bhāva kare āsvādana
স্বমাধুর্য রাধা–প্রেমরস আস্বাদিতে । রাধাভাব অঙ্গী করিয়াছে ভালমতে ॥ ২৭৬ ॥
sva-mādhurya rādhā-prema-rasa āsvādite rādhā-bhāva aṅgī kariyāche bhāla-mate
গোপী–ভাব যাতে প্রভু ধরিয়াছে একান্ত । ব্রজেন্দ্রনন্দনে মানে আপনার কান্ত ॥ ২৭৭ ॥
gopī-bhāva yāte prabhu dhariyāche ekānta vrajendra-nandane māne āpanāra kānta
গোপিকা–ভাবের এই সুদৃঢ় নিশ্চয় । ব্রজেন্দ্রনন্দন বিনা অন্যত্র না হয় ॥ ২৭৮ ॥
gopikā-bhāvera ei sudṛḍha niścaya vrajendra-nandana vinā anyatra nā haya
শ্যামসুন্দর, শিখিপিচ্ছ–গুঞ্জা–বিভূষণ । গোপ–বেশ, ত্রিভঙ্গিম, মুরলী–বদন ॥ ২৭৯ ॥
śyāmasundara, śikhipiccha-guñjā-vibhūṣaṇa gopa-veśa, tri-bhaṅgima, muralī-vadana
ইহা ছাড়ি’ কৃষ্ণ যদি হয় অন্যাকার । গোপিকার ভাব নাহি যায় নিকট তাহার ॥ ২৮০ ॥
ihā chāḍi’ kṛṣṇa yadi haya anyākāra gopikāra bhāva nāhi yāya nikaṭa tāhāra
গোপীনাং পশুপেন্দ্রনন্দনজুষো ভাবস্য কস্তাং কৃতী বিজ্ঞাতুং ক্ষমতে দুরূহপদবীসঞ্চারিণঃ প্রক্রিয়াম্ । আবিষ্কুর্বতি বৈষ্ণবীমপি তনুং তস্মিন্ ভুজৈর্জিষ্ণুভি– র্যাসাং হন্ত চতুর্ভিরদ্ভুতরুচিং রাগোদয়ঃ কুঞ্চতি ॥ ২৮১ ॥
gopīnāṁ paśupendra-nandana-juṣo bhāvasya kas tāṁ kṛtī vijñātuṁ kṣamate durūha-padavī-sañcāriṇaḥ prakriyām āviṣkurvati vaiṣṇavīm api tanuṁ tasmin bhujair jiṣṇubhir yāsāṁ hanta caturbhir adbhuta-ruciṁ rāgodayaḥ kuñcati
বসন্তকালে রাসলীলা করে গোবর্ধনে । অন্তর্ধান কৈলা সঙ্কেত করি’ রাধা–সনে ॥ ২৮২ ॥
vasanta-kāle rāsa-līlā kare govardhane antardhāna kailā saṅketa kari’ rādhā-sane
নিভৃতনিকুঞ্জে বসি’ দেখে রাধার বাট । অন্বেষিতে আইলা তাহাঁ গোপিকার ঠাট ॥ ২৮৩ ॥
nibhṛta-nikuñje vasi’ dekhe rādhāra bāṭa anveṣite āilā tāhāṅ gopikāra ṭhāṭa
দূর হৈতে কৃষ্ণে দেখি’ বলে গোপীগণ । “এই দেখ কুঞ্জের ভিতর ব্রজেন্দ্রনন্দন ॥” ২৮৪ ॥
dūra haite kṛṣṇe dekhi’ bale gopī-gaṇa “ei dekha kuñjera bhitara vrajendra-nandana”
গোপীগণ দেখি’ কৃষ্ণের হইল সাধ্বস । লুকাইতে নারিল, ভয়ে হৈলা বিবশ ॥ ২৮৫ ॥
gopī-gaṇa dekhi’ kṛṣṇera ha-ila sādhvasa lukāite nārila, bhaye hailā vibaśa
চতুর্ভুজ মূর্তি ধরি’ আছেন বসিয়া । কৃষ্ণ দেখি’ গোপী কহে নিকটে আসিয়া ॥ ২৮৬ ॥
catur-bhuja mūrti dhari’ āchena vasiyā kṛṣṇa dekhi’ gopī kahe nikaṭe āsiyā
‘ইহোঁ কৃষ্ণ নহে, ইহোঁ নারায়ণমূর্তি ।’ এত বলি’ তাঁরে সভে করে নতি–স্তুতি ॥ ২৮৭ ॥
‘ihoṅ kṛṣṇa nahe, ihoṅ nārāyaṇa mūrti’ eta bali’ tāṅre sabhe kare nati-stuti
“নমো নারায়ণ, দেব করহ প্রসাদ । কৃষ্ণসঙ্গ দেহ’ মোর ঘুচাহ বিষাদ ॥” ২৮৮ ॥
“namo nārāyaṇa, deva karaha prasāda kṛṣṇa-saṅga deha’ mora ghucāha viṣāda”
এত বলি নমস্করি’ গেলা গোপীগণ । হেনকালে রাধা আসি’ দিলা দরশন ॥ ২৮৯ ॥
eta bali namaskari’ gelā gopī-gaṇa hena-kāle rādhā āsi’ dilā daraśana
রাধা দেখি’ কৃষ্ণ তাঁরে হাস্য করিতে । সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে ॥ ২৯০ ॥
rādhā dekhi’ kṛṣṇa tāṅre hāsya karite sei catur-bhuja mūrti cāhena rākhite
লুকাইলা দুই ভুজ রাধার অগ্রেতে । বহু যত্ন কৈলা কৃষ্ণ, নারিল রাখিতে ॥ ২৯১ ॥
lukāilā dui bhuja rādhāra agrete bahu yatna kailā kṛṣṇa, nārila rākhite
রাধার বিশুদ্ধ–ভাবের অচিন্ত্য প্রভাব । যে কৃষ্ণেরে কইলা দ্বিভুজ স্বভাব ॥ ২৯২ ॥
rādhāra viśuddha-bhāvera acintya prabhāva ye kṛṣṇere karāilā dvi-bhuja-svabhāva
রাসারম্ভবিধৌ নিলীয় বসতা কুঞ্জে মৃগাক্ষীগণৈ– দৃষ্টং গোপয়িতুং স্বমুদ্ধুরধিয়া যা সুষ্ঠু সন্দর্শিতা । রাধায়াঃ প্রণয়স্য হস্ত মহিমা যস্য শিয়া রক্ষিতুং সা শক্যা প্রভবিষ্ণুনাপি হরিণা নাসীচ্চতুর্বাহুতা ॥ ২৯৩ ॥
rāsārambha-vidhau nilīya vasatā kuñje mṛgākṣī-gaṇair dṛṣṭaṁ gopayituṁ svam uddhura-dhiyā yā suṣṭhu sandarśitā ādhāyāḥ praṇayasya hanta mahimā yasya śriyā rakṣituṁ sā śakyā prabhaviṣṇunāpi hariṇā nāsīc catur-bāhutā
সেই ব্রজেশ্বর—ইহঁ জগন্নাথ পিতা । সেই ব্রজেশ্বরী—ইহঁ শচীদেবী মাতা ॥ ২৯৪ ॥
sei vrajeśvara — ihaṅ jagannātha pitā sei vrajeśvarī — ihaṅ śacīdevī mātā
সেই নন্দসুত—ইহঁ চৈতন্য–গোসাঞি । সেই বলদেব— ইহঁ নিত্যানন্দ ভাই ॥ ২৯৫ ॥
sei nanda-suta — ihaṅ caitanya-gosāñi sei baladeva — ihaṅ nityānanda bhāi
বাৎসল্য, দাস্য, সখ্য—তিন ভাবময় । সেই নিত্যানন্দ—কৃষ্ণচৈতন্য–সহায় ॥ ২৯৬ ॥
vātsalya, dāsya, sakhya — tina bhāvamaya sei nityānanda — kṛṣṇa-caitanya-sahāya
প্রেমভক্তি দিয়া তেঁহো ভাসা’ল জগতে । তাঁর চরিত্র লোকে না পারে বুঝিতে ॥ ২৯৭ ॥
prema-bhakti diyā teṅho bhāsā’la jagate tāṅra caritra loke nā pāre bujhite
অদ্বৈত–আচার্য–গোসাঞি ভক্ত–অবতার । কৃষ্ণ অবতারিয়া কৈলা ভক্তির প্রচার ॥ ২৯৮ ॥
advaita-ācārya-gosāñi bhakta-avatāra kṛṣṇa avatāriyā kailā bhaktira pracāra
সখ্য, দাস্য,—দুই ভাব সহজ তাঁহার । কভু প্রভু করেন তাঁরে গুরু–ব্যবহার ॥ ২৯৯ ॥
sakhya, dāsya, — dui bhāva sahaja tāṅhāra kabhu prabhu karena tāṅre guru-vyavahāra
শ্রীবাসাদি যত মহাপ্রভুর ভক্তগণ । নিজ নিজ ভাবে করেন চৈতন্য–সেবন ॥ ৩০০ ॥
śrīvāsādi yata mahāprabhura bhakta-gaṇa nija nija bhāve karena caitanya-sevana
পণ্ডিত–গোসাঞি আদি যাঁর যেই রস । সেই সেই রসে প্রভু হন তাঁর বশ ॥ ৩০১ ॥
paṇḍita-gosāñi ādi yāṅra yei rasa sei sei rase prabhu hana tāṅra vaśa
তিহঁ শ্যাম,—বংশীমুখ, গোপবিলাসী । ইহঁ গৌর—কভু দ্বিজ, কভু ত’ সন্ন্যাসী ॥ ৩০২ ॥
tihaṅ śyāma, — vaṁśī-mukha, gopa-vilāsī ihaṅ gaura — kabhu dvija, kabhu ta’ sannyāsī
অতএব আপনে প্রভু গোপীভাব ধরি’ । ব্রজেন্দ্রনন্দনে কহে ‘প্রাণনাথ’ করি’ ॥ ৩০৩ ॥
ataeva āpane prabhu gopī-bhāva dhari’ vrajendra-nandane kahe ‘prāṇa-nātha’ kari’
সেই কৃষ্ণ, সেই গোপী,—পরম বিরোধ । অচিন্ত্য চরিত্র প্রভুর অতি সুদুর্বোধ ॥ ৩০৪ ॥
sei kṛṣṇa, sei gopī, — parama virodha acintya caritra prabhura ati sudurbodha
ইথে তর্ক করি’ কেহ না কর সংশয় । কৃষ্ণের অচিন্ত্যশক্তি এই মত হয় ॥ ৩০৫ ॥
ithe tarka kari’ keha nā kara saṁśaya kṛṣṇera acintya-śakti ei mata haya
অচিন্ত্য, অদ্ভুত কৃষ্ণচৈতন্য–বিহার । চিত্র ভাব, চিত্র গুণ, চিত্র ব্যবহার ॥ ৩০৬ ॥
acintya, adbhuta kṛṣṇa-caitanya-vihāra citra bhāva, citra guṇa, citra vyavahāra
তর্কে ইহা নাহি মানে যেই দুরাচার । কুম্ভীপাকে পচে, তার নাহিক নিস্তার ॥ ৩০৭ ॥
tarke ihā nāhi māne yei durācāra kumbhīpāke pace, tāra nāhika nistāra
অচিন্ত্যাঃ খলু যে ভাবা ন তাংস্তর্কেণ যোজয়েৎ । প্রকৃতিভ্যঃ পরং যচ্চ তদচিন্ত্যস্য লক্ষণম্ ॥ ৩০৮ ॥
acintyāḥ khalu ye bhāvā na tāṁs tarkeṇa yojayet prakṛtibhyaḥ paraṁ yac ca tad acintyasya lakṣaṇam
অদ্ভুত চৈতন্যলীলায় যাহার বিশ্বাস । সেই জন যায় চৈতন্যের পদ পাশ ॥ ৩০৯ ॥
adbhuta caitanya-līlāya yāhāra viśvāsa sei jana yāya caitanyera pada pāśa
প্রসঙ্গে কহিল এই সিদ্ধান্তের সার । ইহা যেই শুনে, শুদ্ধভক্তি হয় তার ॥ ৩১০ ॥
prasaṅge kahila ei siddhāntera sāra ihā yei śune, śuddha-bhakti haya tāra
লিখিত গ্রন্থের যদি করি অনুবাদ । তবে সে গ্রন্থের অর্থ পাইয়ে আস্বাদ ॥ ৩১১ ॥
likhita granthera yadi kari anuvāda tabe se granthera artha pāiye āsvāda
দেখি গ্রন্থে ভাগবতে ব্যাসের আচার । কথা কহি’ অনুবাদ করে বার বার ॥ ৩১২ ॥
dekhi granthe bhāgavate vyāsera ācāra kathā kahi’ anuvāda kare vāra vāra
তাতে আদি–লীলার করি পরিচ্ছেদ গণন । প্রথম পরিচ্ছেদে কৈলুঁ ‘মঙ্গলাচরণ’ ॥ ৩১৩ ॥
tāte ādi-līlāra kari pariccheda gaṇana prathama paricchede kailuṅ ‘maṅgalācaraṇa’
দ্বিতীয় পরিচ্ছেদে ‘চৈতন্যতত্ত্ব–নিরূপণ’ । স্বয়ং ভগবান্ যেই ব্রজেন্দ্রনন্দন ॥ ৩১৪ ॥
dvitīya paricchede ‘caitanya-tattva-nirūpaṇa’ svayaṁ bhagavān yei vrajendra-nandana
তেঁহো ত’ চৈতন্য–কৃষ্ণ—শচীর নন্দন। তৃতীয় পরিচ্ছেদে জন্মের ‘সামান্য’ কারণ ॥ ৩১৫ ॥
teṅho ta’ caitanya-kṛṣṇa — śacīra nandana tṛtīya paricchede janmera ‘sāmānya’ kāraṇa
তহিঁ মধ্যে প্রেমদান—‘বিশেষ’ কারণ । যুগধর্ম—কৃষ্ণনাম–প্রেম–প্রচারণ ॥ ৩১৬ ॥
tahiṅ madhye prema-dāna — ‘viśeṣa’ kāraṇa yuga-dharma — kṛṣṇa-nāma-prema-pracāraṇa
চতুর্থে কহিলুঁ জন্মের ‘মূল’ প্রয়োজন । স্বমাধুর্য–প্রেমানন্দরস–আস্বাদন ॥ ৩১৭ ॥
caturthe kahiluṅ janmera ‘mūla’ prayojana sva-mādhurya-premānanda-rasa-āsvādana
পঞ্চমে ‘শ্রীনিত্যানন্দ’–তত্ত্ব নিরূপণ । নিত্যানন্দ হৈলা রাম রোহিণীনন্দন ॥ ৩১৮ ॥
pañcame ‘śrī-nityānanda’-tattva nirūpaṇa nityānanda hailā rāma rohiṇī-nandana
যষ্ঠ পরিচ্ছেদে ‘অদ্বৈত–তত্ত্বে’র বিচার । অদ্বৈত–আচার্য—মহাবিষ্ণু–অবতার ॥ ৩১৯ ॥
ṣaṣṭha paricchede ‘advaita-tattve’ra vicāra advaita-ācārya — mahā-viṣṇu-avatāra
সপ্তম পরিচ্ছেদে ‘পঞ্চতত্ত্বে’র আখ্যান । পঞ্চতত্ত্ব মিলি’ যৈছে কৈলা প্রেমদান ॥ ৩২০ ॥
saptama paricchede ‘pañca-tattve’ra ākhyāna pañca-tattva mili’ yaiche kailā prema-dāna
অষ্টমে ‘চৈতন্যলীলা–বর্ণন’–কারণ । এক কৃষ্ণনামের মহা–মহিমা–কথন ॥ ৩২১ ॥
aṣṭame ‘caitanya-līlā-varṇana’-kāraṇa eka kṛṣṇa-nāmera mahā-mahimā-kathana
নবমেতে ‘ভক্তিকল্পবৃক্ষের বর্ণন’ । শ্রীচৈতন্য–মালী কৈলা বৃক্ষ আরোপণ ॥ ৩২২ ॥
navamete ‘bhakti-kalpa-vṛkṣera varṇana’ śrī-caitanya-mālī kailā vṛkṣa āropaṇa
দশমেতে মূল–স্কন্ধের ‘শাখাদি–গণন’ । সর্বশাখাগণের যৈছে ফল–বিতরণ ॥ ৩২৩ ॥
daśamete mūla-skandhera ‘śākhādi-gaṇana’ sarva-śākhā-gaṇera yaiche phala-vitaraṇa
একাদশে ‘নিত্যানন্দশাখা–বিবরণ’ । দ্বাদশে ‘অদ্বৈতস্কন্ধ শাখার বর্ণন’ ॥ ৩২৪ ॥
ekādaśe ‘nityānanda-śākhā-vivaraṇa’ dvādaśe ‘advaita-skandha śākhāra varṇana’
ত্রয়োদশে মহাপ্রভুর ‘জন্ম–বিবরণ’ । কৃষ্ণনাম–সহ যৈছে প্রভুর জনম ॥ ৩২৫ ॥
trayodaśe mahāprabhura ‘janma-vivaraṇa’ kṛṣṇa-nāma-saha yaiche prabhura janama
চতুর্দশে ‘বাল্যলীলা’র কিছু বিবরণ । পঞ্চদশে ‘পৌগণ্ডলীলা’র সংক্ষেপে কথন ॥ ৩২৬ ॥
caturdaśe ‘bālya-līlā’ra kichu vivaraṇa pañcadaśe ‘paugaṇḍa-līlā’ra saṅkṣepe kathana
ষোড়শ পরিচ্ছেদে ‘কৈশোরলীলা’র উদ্দেশ । সপ্তদশে ‘যৌবনলীলা’ কহিলুঁ বিশেষ ॥ ৩২৭ ॥
ṣoḍaśa paricchede ‘kaiśora-līlā’ra uddeśa saptadaśe ‘yauvana-līlā’ kahiluṅ viśeṣa
এই সপ্তদশ প্রকার ‘আদি–লীলা’র প্রবন্ধ । দ্বাদশ প্রবন্ধ তাতে গ্রন্থ–মুখবন্ধ ॥ ৩২৮ ॥
ei saptadaśa prakāra ādi-līlāra prabandha dvādaśa prabandha tāte grantha-mukhabandha
পঞ্চপ্রবন্ধে পঞ্চরসের চরিত । সংক্ষেপে কহিলুঁ অতি,—না কৈলুঁ বিস্তৃত ॥ ৩২৯ ॥
pañca-prabandhe pañca-rasera carita saṅkṣepe kahiluṅ ati, — nā kailuṅ vistṛta
বৃন্দাবনদাস ইহা ‘চৈতন্যমঙ্গলে’ । বিস্তারি’ বর্ণিলা নিত্যানন্দ–আজ্ঞা–বলে ॥ ৩৩০ ॥
vṛndāvana-dāsa ihā ‘caitanya-maṅgale’ vistāri’ varṇilā nityānanda-ājñā-bale
শ্রীকৃষ্ণচৈতন্যলীলা—অদ্ভুত, অনন্ত । ব্রহ্মা–শিব–শেষ যাঁর নাহি পায় অন্ত ॥ ৩৩১ ॥
śrī-kṛṣṇa-caitanya-līlā — adbhuta, ananta brahmā-śiva-śeṣa yāṅra nāhi pāya anta
যে যেই অংশ কহে, শুনে সেই ধন্য । অচিরে মিলিবে তারে শ্রীকৃষ্ণচৈতন্য ॥ ৩৩২ ॥
ye yei aṁśa kahe, śune sei dhanya acire milibe tāre śrī-kṛṣṇa-caitanya
শ্রীকৃষ্ণচৈতন্য, অদ্বৈত, নিত্যানন্দ । শ্রীবাস–গদাধরাদি যত ভক্তবৃন্দ ॥ ৩৩৩ ॥
śrī-kṛṣṇa-caitanya, advaita, nityānanda śrīvāsa-gadādharādi yata bhakta-vṛnda
যত যত ভক্তগণ বৈসে বৃন্দাবনে । নম্র হঞা শিরে ধরোঁ সবার চরণে ॥ ৩৩৪ ॥
yata yata bhakta-gaṇa vaise vṛndāvane namra hañā śire dharoṅ sabāra caraṇe
শ্রীস্বরূপ–শ্রীরূপ–শ্রীসনাতন । শ্রীরঘুনাথদাস, আর শ্রীজীব–চরণ ॥ ৩৩৫ ॥ শিরে ধরি বন্দোঁ, নিত্য করোঁ তাঁর আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৩৩৬ ॥
śrī-svarūpa-śrī-rūpa-śrī-sanātana śrī-raghunātha-dāsa, āra śrī-jīva-caraṇa śire dhari vandoṅ, nitya karoṅ tāṅra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa