CC Adi 2.1
শ্রীচৈতন্যপ্রভুং বন্দে বালোঽপি যদনুগ্রহাৎ । তরেন্নানামতগ্রাহব্যাপ্তং সিদ্ধান্তসাগরম্ ॥ ১ ॥
śrī-caitanya-prabhuṁ vande bālo ’pi yad-anugrahāt taren nānā-mata-grāha- vyāptaṁ siddhānta-sāgaram
Sanskrit, IAST, and official Vedabase links
Adi-līlā — Chapter 2: original text, IAST, and official Vedabase links.
শ্রীচৈতন্যপ্রভুং বন্দে বালোঽপি যদনুগ্রহাৎ । তরেন্নানামতগ্রাহব্যাপ্তং সিদ্ধান্তসাগরম্ ॥ ১ ॥
śrī-caitanya-prabhuṁ vande bālo ’pi yad-anugrahāt taren nānā-mata-grāha- vyāptaṁ siddhānta-sāgaram
কৃষ্ণোৎকীর্তনগাননর্তনকলাপাথোজনি–ভ্রাজিতা সদ্ভক্তাবলিহংসচক্রমধুপশ্রেণীবিহারাস্পদম্ । কর্ণানন্দিকলধ্বনির্বহতু মে জিহ্বামরুপ্রাঙ্গণে শ্রীচৈতন্যদয়ানিধে তব লসল্লীলাসুধাস্বর্ধুনী ॥ ২ ॥
kṛṣṇotkīrtana-gāna-nartana-kalā-pāthojani-bhrājitā sad-bhaktāvali-haṁsa-cakra-madhupa-śreṇī-vihārāspadam karṇānandi-kala-dhvanir vahatu me jihvā-maru-prāṅgaṇe śrī-caitanya dayā-nidhe tava lasal-līlā-sudhā-svardhunī
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ৩ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ । বস্তু–নির্দেশরূপ মঙ্গলাচরণ ॥ ৪ ॥
tṛtīya ślokera artha kari vivaraṇa vastu-nirdeśa-rūpa maṅgalācaraṇa
যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুভা য আত্মান্তর্যামী পুরুষ ইতি সোঽস্যাংশবিভবঃ । ষড়ৈশ্বর্যেঃ পূর্ণো য ইহ ভগবান্ স স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাজ্জগতি পরতত্ত্বং পরমিহ ॥ ৫ ॥
yad advaitaṁ brahmopaniṣadi tad apy asya tanu-bhā ya ātmāntar-yāmī puruṣa iti so ’syāṁśa-vibhavaḥ ṣaḍ-aiśvaryaiḥ pūrṇo ya iha bhagavān sa svayam ayaṁ na caitanyāt krṣṇāj jagati para-tattvaṁ param iha
ব্রহ্ম, আত্মা, ভগবান্—অনুবাদ তিন । অঙ্গপ্রভা, অংশ, স্বরূপ—তিন বিধেয়–চিহ্ন ॥ ৬ ॥
brahma, ātmā, bhagavān — anuvāda tina aṅga-prabhā, aṁśa, svarūpa — tina vidheya-cihna
অনুবাদ আগে, পাছে বিধেয় স্থাপন । সেই অর্থ কহি, শুন শাস্ত্র–বিবরণ ॥ ৭ ॥
anuvāda āge, pāche vidheya sthāpana sei artha kahi, śuna śāstra-vivaraṇa
স্বয়ং ভগবান্ কৃষ্ণ, বিষ্ণু–পরতত্ত্ব । পূর্ণজ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ত্ব ॥ ৮ ॥
svayaṁ bhagavān kṛṣṇa, viṣṇu-paratattva pūrṇa-jñāna pūrṇānanda parama mahattva
‘নন্দসুত’ বলি’ যাঁরে ভাগবতে গাই । সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্যগোসাঞি ॥ ৯ ॥
‘nanda-suta’ bali’ yāṅre bhāgavate gāi sei kṛṣṇa avatīrṇa caitanya-gosāñi
প্রকাশবিশেষে তেঁহ ধরে তিন নাম । ব্রহ্ম, পরমাত্মা আর স্বয়ং–ভগবান্ ॥ ১০ ॥
prakāśa-viśeṣe teṅha dhare tina nāma brahma, paramātmā āra svayaṁ-bhagavān
বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যজ্জ্ঞানমদ্বয়ম্ । ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ্যতে ॥ ১১ ॥
vadanti tat tattva-vidas tattvaṁ yaj jñānam advayam brahmeti paramātmeti bhagavān iti śabdyate
তাঁহার অঙ্গের শুদ্ধ কিরণ–মণ্ডল । উপনিষৎ কহে তাঁরে ব্রহ্ম সুনির্মল ॥ ১২ ॥
tāṅhāra aṅgera śuddha kiraṇa-maṇḍala upaniṣat kahe tāṅre brahma sunirmala
চর্মচক্ষে দেখে যৈছে সূর্য নির্বিশেষ । জ্ঞানমার্গে লৈতে নারে কৃষ্ণের বিশেষ ॥ ১৩ ॥
carma-cakṣe dekhe yaiche sūrya nirviśeṣa jñāna-mārge laite nāre kṛṣṇera viśeṣa
যস্য প্রভা প্রভবতো জগদণ্ডকোটি– কোটিষ্বশেষবসুধাদিবিভূতিভিন্নম্ । তদ্ব্রহ্ম নিষ্কলমনন্তমশেষভূতং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ॥ ১৪ ॥
yasya prabhā prabhavato jagad-aṇḍa-koṭi- koṭīṣv aśeṣa-vasudhādi-vibhūti-bhinnam tad brahma niṣkalam anantam aśeṣa-bhūtaṁ govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi
কোটী কোটী ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি । সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি ॥ ১৫ ॥
koṭī koṭī brahmāṇḍe ye brahmera vibhūti sei brahma govindera haya aṅga-kānti
সেই গোবিন্দ ভজি আমি, তেহোঁ মোর পতি । তাঁহার প্রসাদে মোর হয় সৃষ্টিশক্তি ॥ ১৬ ॥
sei govinda bhaji āmi, tehoṅ mora pati tāṅhāra prasāde mora haya sṛṣṭi-śakti
মুনয়ো বাতবসনাঃ শ্রমণা ঊর্ধ্বমন্থিনঃ । ব্রহ্মাখ্যং ধাম তে যান্তি শান্তাঃ সন্ন্যাসিনোঽমলাঃ ॥ ১৭ ॥
munayo vāta-vāsanāḥ śramaṇā ūrdhva-manthinaḥ brahmākhyaṁ dhāma te yānti śāntāḥ sannyāsino ’malāḥ
আত্মান্তর্যামী যাঁরে যোগশাস্ত্রে কয় । সেহ গোবিন্দের অংশ বিভূতি যে হয় ॥ ১৮ ॥
ātmāntaryāmī yāṅre yoga-śāstre kaya seha govindera aṁśa vibhūti ye haya
অনন্ত স্ফটিকে যৈছে এক সূর্য ভাসে । তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে ॥ ১৯ ॥
ananta sphaṭike yaiche eka sūrya bhāse taiche jīve govindera aṁśa prakāśe
অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন । বিষ্টভ্যাহমিদং কৃৎস্নমেকাংশেন স্থিতো জগৎ ॥ ২০ ॥
atha vā bahunaitena kiṁ jñātena tavārjuna viṣṭabhyāham idaṁ kṛtsnam ekāṁśena sthito jagat
তমিমমহমজং শরীরভাজাং হৃদি হৃদি ধিষ্ঠিতমাত্মকল্পিতানাম্ । প্রতিদৃশমিব নৈকধার্কমেকং সমধিগতোঽস্মি বিধূতভেদমোহঃ ॥ ২১ ॥
tam imam aham ajaṁ śarīra-bhājāṁ hṛdi hṛdi dhiṣṭhitam ātma-kalpitānām prati-dṛśam iva naikadhārkam ekaṁ samadhigato ’smi vidhūta-bheda-mohaḥ
সেইত’ গোবিন্দ সাক্ষাচ্চৈতন্য গোসাঞি । জীব নিস্তারিতে ঐছে দয়ালু আর নাই ॥ ২২ ॥
seita govinda sākṣāc caitanya gosāñi jīva nistārite aiche dayālu āra nāi
পরব্যোমেতে বৈসে নারায়ণ নাম । ষড়ৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান্ ॥ ২৩ ॥
para-vyomete vaise nārāyaṇa nāma ṣaḍ-aiśvarya-pūrṇa lakṣmī-kānta bhagavān
বেদ, ভাগবত, উপনিষৎ, আগম । ‘পূর্ণতত্ত্ব’ যাঁরে কহে, নাহি যাঁর সম ॥ ২৪ ॥
veda, bhāgavata, upaniṣat, āgama ‘pūrṇa-tattva’ yāṅre kahe, nāhi yāṅra sama
ভক্তিযোগে ভক্ত পায় যাঁহার দর্শন । সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ ॥ ২৫ ॥
bhakti-yoge bhakta pāya yāṅhāra darśana sūrya yena savigraha dekhe deva-gaṇa
জ্ঞানযোগমার্গে তাঁরে ভজে যেই সব । ব্রহ্ম–আত্মারূপে তাঁরে করে অনুভব ॥ ২৬ ॥
jñāna-yoga-mārge tāṅre bhaje yei saba brahma-ātma-rūpe tāṅre kare anubhava
উপাসনা–ভেদে জানি ঈশ্বর–মহিমা । অতএব সূর্য তাঁর দিয়ে ত’ উপমা ॥ ২৭ ॥
upāsanā-bhede jāni īśvara-mahimā ataeva sūrya tāṅra diyeta upamā
সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ–অভেদ । একই বিগ্রহ, কিন্তু আকার–বিভেদ ॥ ২৮ ॥
sei nārāyaṇa kṛṣṇera svarūpa-abheda eka-i vigraha, kintu ākāra-vibheda
ইহোঁত দ্বিভুজ, তিঁহো ধরে চারি হাত । ইহোঁ বেণু ধরে, তিঁহো চক্রাদিক সাথ ॥ ২৯ ॥
iṅhota dvi-bhuja, tiṅho dhare cāri hātha iṅho veṇu dhare, tiṅho cakrādika sātha
নারায়ণস্ত্বং ন হি সর্বদেহিনা– মাত্মাস্যধীশাখিললোকসাক্ষী । নারায়ণোঽঙ্গং নরভূ–জলায়না– ত্তচ্চাপি সত্যং ন তবৈব মায়া ॥ ৩০ ॥
nārāyaṇas tvaṁ na hi sarva-dehinām ātmāsy adhīśākhila-loka-sākṣī nārāyaṇo ’ṅgaṁ nara-bhū-jalāyanāt tac cāpi satyaṁ na tavaiva māyā
শিশু বৎস হরি’ ব্রহ্মা করি অপরাধ । অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ ॥ ৩১ ॥
śiśu vatsa hari’ brahmā kari aparādha aparādha kṣamāite māgena prasāda
তোমার নাভিপদ্ম হৈতে আমার জন্মোদয় । তুমি পিতা–মাতা, আমি তোমার তনয় ॥ ৩২ ॥
tomāra nābhi-padma haite āmāra janmodaya tumi pitā-mātā, āmi tomāra tanaya
পিতা–মাতা বালকের না লয় অপরাধ । অপরাধ ক্ষম, মোরে করহ প্রসাদ ॥ ৩৩ ॥
pitā mātā bālakera nā laya aparādha aparādha kṣama, more karaha prasāda
কৃষ্ণ কহেন—ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ । আমি গোপ, তুমি কৈছে আমার নন্দন ॥ ৩৪ ॥
kṛṣṇa kahena — brahmā, tomāra pitā nārāyaṇa āmi gopa, tumi kaiche āmāra nandana
ব্রহ্মা বলেন, তুমি কি না হও নারায়ণ । তুমি নারায়ণ—শুন তাহার কারণ ॥ ৩৫ ॥
brahmā balena, tumi ki nā hao nārāyaṇa tumi nārāyaṇa — śuna tāhāra kāraṇa
প্রাকৃতাপ্রাকৃত–সৃষ্ট্যে যত জীবরূপ । তাহার যে আত্মা তুমি মূল–স্বরূপ ॥ ৩৬ ॥
prākṛtāprākṛta-sṛṣṭye yata jīva-rūpa tāhāra ye ātmā tumi mūla-svarūpa
পৃথ্বী যৈছে ঘটকুলের কারণ আশ্রয় । জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয় ॥ ৩৭ ॥
pṛthvī yaiche ghaṭa-kulera kāraṇa āśraya jīvera nidāna tumi, tumi sarvāśraya
‘নার’–শব্দে কহে সর্বজীবের নিচয় । ‘অয়ন’–শব্দেতে কহে তাহার আশ্রয় ॥ ৩৮ ॥
‘nāra’-śabde kahe sarva jīvera nicaya ‘ayana’-śabdete kahe tāhāra āśraya
অতএব তুমি হও মূল নারায়ণ । এই এক হেতু, শুন দ্বিতীয় কারণ ॥ ৩৯ ॥
ataeva tumi hao mūla nārāyaṇa ei eka hetu, śuna dvitīya kāraṇa
জীবের ঈশ্বর—পুরুষাদি অবতার । তাঁহা সবা হৈতে তোমার ঐশ্বর্য অপার ॥ ৪০ ॥
jīvera īśvara — puruṣādi avatāra tāṅhā sabā haite tomāra aiśvarya apāra
অতএব অধীশ্বর তুমি সর্বপিতা । তোমার শক্তিতে তাঁরা জগৎ–রক্ষিতা ॥ ৪১ ॥
ataeva adhīśvara tumi sarva pitā tomāra śaktite tāṅrā jagat-rakṣitā
নারের অয়ন যাতে করহ পালন । অতএব হও তুমি মূল নারায়ণ ॥ ৪২ ॥
nārera ayana yāte karaha pālana ataeva hao tumi mūla nārāyaṇa
তৃতীয় কারণ শুন শ্রীভগবান্ । অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম ॥ ৪৩ ॥
tṛtīya kāraṇa śuna śrī-bhagavān ananta brahmāṇḍa bahu vaikuṇṭhādi dhāma
ইথে যত জীব, তার ত্রৈকালিক কর্ম । তাহা দেখ, সাক্ষী তুমি, জান সব মর্ম ॥ ৪৪ ॥
ithe yata jīva, tāra trai-kālika karma tāhā dekha, sākṣī tumi, jāna saba marma
তোমার দর্শনে সর্ব জগতের স্থিতি । তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি ॥ ৪৫ ॥
tomāra darśane sarva jagatera sthiti tumi nā dekhile kāro nāhi sthiti gati
নারের অয়ন যাতে কর দরশন । তাহাতেও হও তুমি মূল নারায়ণ ॥ ৪৬ ॥
nārera ayana yāte kara daraśana tāhāteo hao tumi mūla nārāyaṇa
কৃষ্ণ কহেন—ব্রহ্মা, তোমার না বুঝি বচন । জীব–হৃদি, জলে বৈসে সেই নারায়ণ ॥ ৪৭ ॥
kṛṣṇa kahena — brahmā, tomāra nā bujhi vacana jīva-hṛdi, jale vaise sei nārāyaṇa
ব্রহ্মা কহে—জলে জীবে যেই নারায়ণ । সেই সব তোমার অংশ—এ সত্য বচন ॥ ৪৮ ॥
brahmā kahe — jale jīve yei nārāyaṇa se saba tomāra aṁśa — e satya vacana
কারণাব্ধি–গর্ভোদক–ক্ষীরোদকশায়ী । মায়াদ্বারে সৃষ্টি করে, তাতে সব মায়ী ॥ ৪৯ ॥
kāraṇābdhi-garbhodaka-kṣīrodaka-śāyī māyā-dvāre sṛṣṭi kare, tāte saba māyī
সেই তিন জলশায়ী সর্ব–অন্তর্যামী । ব্রহ্মাণ্ডবৃন্দের আত্মা যে পুরুষ–নামী ॥ ৫০ ॥
sei tina jala-śāyī sarva-antaryāmī brahmāṇḍa-vṛndera ātmā ye puruṣa-nāmī
হিরণ্যগর্ভের আত্মা গর্ভোদকশায়ী । ব্যষ্টিজীব–অন্তর্যামী ক্ষীরোদকশায়ী ॥ ৫১ ॥
hiraṇya-garbhera ātmā garbhodaka-śāyī vyaṣṭi-jīva-antaryāmī kṣīrodaka-śāyī
এ সবার দর্শনেতে আছে মায়াগন্ধ । তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ ॥ ৫২ ॥
e sabhāra darśanete āche māyā-gandha turīya kṛṣṇera nāhi māyāra sambandha
বিরাড়্ হিরণ্যগর্ভশ্চ কারণং চেত্যুপাধয়ঃ । ঈশস্য যত্রিভির্হীনং তুরীয়ং তৎ প্রচক্ষতে ॥ ৫৩ ॥
virāḍ hiraṇya-garbhaś ca kāraṇaṁ cety upādhayaḥ īśasya yat tribhir hīnaṁ turīyaṁ tat pracakṣate
যদ্যপি তিনের মায়া লইয়া ব্যবহার । তথাপি তৎস্পর্শ নাহি, সবে মায়া–পার ॥ ৫৪ ॥
yadyapi tinera māyā la-iyā vyavahāra tathāpi tat-sparśa nāhi, sabhe māyā-pāra
এতদীশনমীশস্য প্রকৃতিস্থোঽপি তদ্গুণৈঃ । ন যুজ্যতে সদাত্মস্থৈর্যথা বুদ্ধিস্তদাশ্রয়া ॥ ৫৫ ॥
etad īśanam īśasya prakṛti-stho ’pi tad-guṇaiḥ na yujyate sadātma-sthair yathā buddhis tad-āśrayā
সেই তিন জনের তুমি পরম আশ্রয় । তুমি মূল নারায়ণ—ইথে কি সংশয় ॥ ৫৬ ॥
sei tina janera tumi parama āśraya tumi mūla nārāyaṇa — ithe ki saṁśaya
সেই তিনের অংশী পরব্যোম–নারায়ণ । তেঁহ তোমার বিলাস, তুমি মূল–নারায়ণ ॥ ৫৭ ॥
sei tinera aṁśī paravyoma-nārāyaṇa teṅha tomāra vilāsa, tumi mūla-nārāyaṇa
অতএব ব্রহ্মবাক্যে—পরব্যোম–নারায়ণ । তেঁহো কৃষ্ণের বিলাস—এই তত্ত্ব–বিবরণ ॥ ৫৮ ॥
ataeva brahma-vākye — paravyoma-nārāyaṇa teṅho kṛṣṇera vilāsa — ei tattva-vivaraṇa
এই শ্লোক তত্ত্ব–লক্ষণ ভাগবত–সার । পরিভাষা–রূপে ইহার সর্বত্রাধিকার ॥ ৫৯ ॥
ei śloka tattva-lakṣaṇa bhāgavata-sāra paribhāṣā-rūpe ihāra sarvatrādhikāra
ব্রহ্ম, আত্মা, ভগবান্—কৃষ্ণের বিহার । এ অর্থ না জানি’ মূর্খ অর্থ করে আর ॥ ৬০ ॥
brahma, ātmā, bhagavān — kṛṣṇera vihāra e artha nā jāni’ mūrkha artha kare āra
অবতারী নারায়ণ, কৃষ্ণ অবতার । তেঁহ চতুর্ভুজ, ইঁহ মনুষ্য–আকার ॥ ৬১ ॥
avatārī nārāyaṇa, kṛṣṇa avatāra teṅha catur-bhuja, iṅha manuṣya-ākāra
এইমতে নানারূপ করে পূর্বপক্ষ । তাহারে নির্জিতে ভাগবত–পদ্য দক্ষ ॥ ৬২ ॥
ei-mate nānā-rūpa kare pūrva-pakṣa tāhāre nirjite bhāgavata-padya dakṣa
বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যজ্জ্ঞানমদ্বয়ম্ । ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ্যতে ॥ ৬৩ ॥
vadanti tat tattva-vidas tattvaṁ yaj jñānam advayam brahmeti paramātmeti bhagavān iti śabdyate
শুন ভাই এই শ্লোক করহ বিচার । এক মুখ্যতত্ত্ব, তিন তাহার প্রচার ॥ ৬৪ ॥
śuna bhāi ei śloka karaha vicāra eka mukhya-tattva, tina tāhāra pracāra
অদ্বয়জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ । ব্রহ্ম, আত্মা, ভগবান্—তিন তাঁর রূপ ॥ ৬৫ ॥
advaya-jñāna tattva-vastu kṛṣṇera svarūpa brahma, ātmā, bhagavān — tina tāṅra rūpa
এই শ্লোকের অর্থে তুমি হৈলা নির্বচন । আর এক শুন ভাগবতের বচন ॥ ৬৬ ॥
ei ślokera arthe tumi hailā nirvacana āra eka śuna bhāgavatera vacana
এতে চাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্ । ইন্দ্রারি–ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে ॥ ৬৭ ॥
ete cāṁśa-kalāḥ puṁsaḥ kṛṣṇas tu bhagavān svayam indrāri-vyākulaṁ lokaṁ mṛḍayanti yuge yuge
সব অবতারের করি সামান্য–লক্ষণ । তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন ॥ ৬৮ ॥
saba avatārera kari sāmānya-lakṣaṇa tāra madhye kṛṣṇa-candrera karila gaṇana
তবে সূত গোসাঞি মনে পাঞা বড় ভয় । যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয় ॥ ৬৯ ॥
tabe sūta gosāñi mane pāñā baḍa bhaya yāra ye lakṣaṇa tāhā karila niścaya
অবতার সব—পুরুষের কলা, অংশ । স্বয়ং–ভগবান্ কৃষ্ণ সর্ব–অবতংস ॥ ৭০ ॥
avatāra saba — puruṣera kalā, aṁśa svayaṁ-bhagavān kṛṣṇa sarva-avataṁsa
পূর্বপক্ষ কহে—তোমার ভাল ত’ ব্যাখ্যান । পরব্যোম–নারায়ণ স্বয়ং–ভগবান্ ॥ ৭১ ॥
pūrva-pakṣa kahe — tomāra bhāla ta’ vyākhyāna paravyoma-nārāyaṇa svayaṁ-bhagavān
তেঁহ আসি’ কৃষ্ণরূপে করেন অবতার । এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার ॥ ৭২ ॥
teṅha āsi’ kṛṣṇa-rūpe karena avatāra ei artha śloke dekhi ki āra vicāra
তারে কহে—কেন কর কুতর্কানুমান । শাস্ত্রবিরুদ্ধার্থ কভু না হয় প্রমাণ ॥ ৭৩ ॥
tāre kahe — kene kara kutarkānumāna śāstra-viruddhārtha kabhu nā haya pramāṇa
অনুবাদমনুক্ত্বা তু ন বিধেয়মুদীরয়েৎ ন হ্যলব্ধাস্পদং কিঞ্চিৎ কুত্রচিৎ প্রতিতিষ্ঠতি ॥ ৭৪ ॥
anuvādam anuktvā tu na vidheyam udīrayet na hy alabdhāspadaṁ kiñcit kutracit pratitiṣṭhati
অনুবাদ না কহিয়া না কহি বিধেয় । আগে অনুবাদ কহি, পশ্চাদ্বিধেয় ॥ ৭৫ ॥
anuvāda nā kahiyā nā kahi vidheya āge anuvāda kahi, paścād vidheya
‘বিধেয়’ কহিয়ে তারে, যে বস্তু অজ্ঞাত । ‘অনুবাদ’ কহি তারে, যেই হয় জ্ঞাত ॥ ৭৬ ॥
‘vidheya’ kahiye tāre, ye vastu ajñāta ‘anuvāda’ kahi tāre, yei haya jñāta
যৈছে কহি,—এই বিপ্র পরম পণ্ডিত । বিপ্র—অনুবাদ, ইহার বিধেয়—পাণ্ডিত্য ॥ ৭৭ ॥
yaiche kahi, — ei vipra parama paṇḍita vipra — anuvāda, ihāra vidheya — pāṇḍitya
বিপ্রত্ব বিখ্যাত তার পাণ্ডিত্য অজ্ঞাত । অতএব বিপ্র আগে, পাণ্ডিত্য পশ্চাত ॥ ৭৮ ॥
vipratva vikhyāta tāra pāṇḍitya ajñāta ataeva vipra āge, pāṇḍitya paścāta
তৈছে ইঁহ অবতার সব হৈল জ্ঞাত । কার অবতার?—এই বস্তু অবিজ্ঞাত ॥ ৭৯ ॥
taiche iṅha avatāra saba haila jñāta kāra avatāra? — ei vastu avijñāta
‘এতে’–শব্দে অবতারের আগে অনুবাদ । ‘পুরুষের অংশ’ পাছে বিধেয়–সংবাদ ॥ ৮০ ॥
‘ete’-śabde avatārera āge anuvāda ‘puruṣera aṁśa’ pāche vidheya-saṁvāda
তৈছে কৃষ্ণ অবতার–ভিতরে হৈল জ্ঞাত । তাঁহার বিশেষ–জ্ঞান সেই অবিজ্ঞাত ॥ ৮১ ॥
taiche kṛṣṇa avatāra-bhitare haila jñāta tāṅhāra viśeṣa-jñāna sei avijñāta
অতএব ‘কৃষ্ণ’–শব্দ আগে অনুবাদ । ‘স্বয়ং–ভগবত্তা’ পিছে বিধেয়–সংবাদ ॥ ৮২ ॥
ataeva ‘kṛṣṇa’-śabda āge anuvāda ‘svayaṁ-bhagavattā’ piche vidheya-saṁvāda
কৃষ্ণের স্বয়ং–ভগবত্তা—ইহা হৈল সাধ্য । স্বয়ং–ভগবানের কৃষ্ণত্ব হৈল বাধ্য ॥ ৮৩ ॥
kṛṣṇera svayaṁ-bhagavattā — ihā haila sādhya svayaṁ-bhagavānera kṛṣṇatva haila bādhya
কৃষ্ণ যদি অংশ হৈত, অংশী নারায়ণ । তবে বিপরীত হৈত সূতের বচন ॥ ৮৪ ॥
kṛṣṇa yadi aṁśa haita, aṁśī nārāyaṇa tabe viparīta haita sūtera vacana
নারায়ণ অংশী যেই স্বয়ং–ভগবান্ । তেঁহ শ্রীকৃষ্ণ—ঐছে করিত ব্যাখ্যান ॥ ৮৫ ॥
nārāyaṇa aṁśī yei svayaṁ-bhagavān teṅha śrī-kṛṣṇa — aiche karita vyākhyāna
ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণাপাটব । আর্য–বিজ্ঞবাক্যে নাহি দোষ এই সব ॥ ৮৬ ॥
bhrama, pramāda, vipralipsā, karaṇāpāṭava ārṣa-vijña-vākye nāhi doṣa ei saba
বিরুদ্ধার্থ কহ তুমি, কহিতে কর রোষ । তোমার অর্থে অবিমৃষ্টবিধেয়াংশ–দোষ ॥ ৮৭ ॥
viruddhārtha kaha tumi, kahite kara roṣa tomāra arthe avimṛṣṭa-vidheyāṁśa-doṣa
যাঁর ভগবত্তা হৈতে অন্যের ভগবত্তা । ‘স্বয়ং–ভগবান্’–শব্দের তাহাতেই সত্তা ॥ ৮৮ ॥
yāṅra bhagavattā haite anyera bhagavattā ‘svayaṁ-bhagavān’-śabdera tāhātei sattā
দীপ হৈতে যৈছে বহু দীপের জ্বলন । মূল এক দীপ তাহা করিয়ে গণন ॥ ৮৯ ॥
dīpa haite yaiche bahu dīpera jvalana mūla eka dīpa tāhā kariye gaṇana
তৈছে সব অবতারের কৃষ্ণ সে কারণ । আর এক শ্লোক শুন, কুব্যাখ্যা–খণ্ডন ॥ ৯০ ॥
taiche saba avatārera kṛṣṇa se kāraṇa āra eka śloka śuna, kuvyākhyā-khaṇḍana
অত্র সর্গো বিসর্গশ্চ স্থানং পোষণমূতয়ঃ । মন্বন্তরেশানুকথা নিরোধো মুক্তিরাশ্রয়ঃ ॥ ৯১ ॥ দশমস্য বিশুদ্ধ্যর্থং নবানামিহ লক্ষণম্ । বর্ণয়ন্তি মহাত্মানঃ শ্রুতোনার্থেন চাঞ্জসা ॥ ৯২ ॥
atra sargo visargaś ca sthānaṁ poṣaṇam ūtayaḥ manvantareśānukathā nirodho muktir āśrayaḥ daśamasya viśuddhy-arthaṁ navānām iha lakṣaṇam varṇayanti mahātmānaḥ śrutenārthena cāñjasā
আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ । এ নবের উৎপত্তি–হেতু সেই আশ্রয়ার্থ ॥ ৯৩ ॥
āśraya jānite kahi e nava padārtha e navera utpatti-hetu sei āśrayārtha
কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম । কৃষ্ণের শরীরে সর্ব–বিশ্বের বিশ্রাম ॥ ৯৪ ॥
kṛṣṇa eka sarvāśraya, kṛṣṇa sarva-dhāma kṛṣṇera śarīre sarva-viśvera viśrāma
দশমে দশমং লক্ষ্যমাশ্রিতাশ্রয়বিগ্রহম্ । শ্রীকৃষ্ণাখ্যং পরং ধাম জগদ্ধাম নমামি তৎ ॥ ৯৫ ॥
daśame daśamaṁ lakṣyam āśritāśraya-vigraham śrī-kṛṣṇākhyaṁ paraṁ dhāma jagad-dhāma namāmi tat
কৃষ্ণের স্বরূপ, আর শক্তিত্রয়–জ্ঞান । যাঁর হয়, তাঁর নাহি কৃষ্ণেতে অজ্ঞান ॥ ৯৬ ॥
kṛṣṇera svarūpa, āra śakti-traya-jñāna yāṅra haya, tāṅra nāhi kṛṣṇete ajñāna
কৃষ্ণের স্বরূপের হয় ষড়্বিধ বিলাস । প্রাভব–বৈভব–রূপে দ্বিবিধ প্রকাশ ॥ ৯৭ ॥
kṛṣṇera svarūpera haya ṣaḍ-vidha vilāsa prābhava-vaibhava-rūpe dvi-vidha prakāśa
অংশ–শক্ত্যাবেশরূপে দ্বিবিধাবতার । বাল্য পৌগণ্ড ধর্ম দুই ত’ প্রকার ॥ ৯৮ ॥
aṁśa-śaktyāveśa-rūpe dvi-vidhāvatāra bālya paugaṇḍa dharma dui ta’ prakāra
কিশোরস্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী । ক্রীড়া করে এই ছয়–রূপে বিশ্ব ভরি’ ॥ ৯৯ ॥
kiśora-svarūpa kṛṣṇa svayaṁ avatārī krīḍā kare ei chaya-rūpe viśva bhari’
এই ছয়–রূপে হয় অনন্ত বিভেদ । অনন্তরূপে একরূপ, নাহি কিছু ভেদ ॥ ১০০ ॥
ei chaya-rūpe haya ananta vibheda ananta-rūpe eka-rūpa, nāhi kichu bheda
চিচ্ছক্তি, স্বরূপশক্তি, অন্তরঙ্গা নাম । তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম ॥ ১০১ ॥
cic-chakti, svarūpa-śakti, antaraṅgā nāma tāhāra vaibhava ananta vaikuṇṭhādi dhāma
মায়াশক্তি, বহিরঙ্গা, জগৎকারণ । তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ ॥ ১০২ ॥
māyā-śakti, bahiraṅgā, jagat-kāraṇa tāhāra vaibhava ananta brahmāṇḍera gaṇa
জীবশক্তি তটস্থাখ্য, নাহি যার অন্ত । মুখ্য তিন শক্তি, তার বিভেদ অনন্ত ॥ ১০৩ ॥
jīva-śakti taṭasthākhya, nāhi yāra anta mukhya tina śakti, tāra vibheda ananta
এমত স্বরূপগণ, আর তিন শক্তি । সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সবার স্থিতি ॥ ১০৪ ॥
e-mata svarūpa-gaṇa, āra tina śakti sabhāra āśraya kṛṣṇa, kṛṣṇe sabhāra sthiti
যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয় । সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূলাশ্রয় ॥ ১০৫ ॥
yadyapi brahmāṇḍa-gaṇera puruṣa āśraya sei puruṣādi sabhāra kṛṣṇa mūlāśraya
স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয় । পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় ॥ ১০৬ ॥
svayaṁ bhagavān kṛṣṇa, kṛṣṇa sarvāśraya parama īśvara kṛṣṇa sarva-śāstre kaya
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ । অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্ ॥ ১০৭ ॥
īśvaraḥ paramaḥ kṛṣṇaḥ sac-cid-ānanda-vigrahaḥ anādir ādir govindaḥ sarva-kāraṇa-kāraṇam
এ সব সিদ্ধান্ত তুমি জান ভালমতে । তবু পূর্বপক্ষ কর আমা চালাইতে ॥ ১০৮ ॥
e saba siddhānta tumi jāna bhāla-mate tabu pūrva-pakṣa kara āmā cālāite
সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্রকুমার । আপনে চৈতন্যরূপে কৈল অবতার ॥ ১০৯ ॥
sei kṛṣṇa avatārī vrajendra-kumāra āpane caitanya-rūpe kaila avatāra
অতএব চৈতন্য গোসাঞি পরতত্ত্ব–সীমা । তাঁরে ক্ষীরোদশায়ী কহি, কি তার মহিমা ॥ ১১০ ॥
ataeva caitanya gosāñi paratattva-sīmā tāṅre kṣīroda-śāyī kahi, ki tāṅra mahimā
সেই ত’ ভক্তের বাক্য নহে ব্যভিচারী । সকল সম্ভবে তাঁতে, যাতে অবতারী ॥ ১১১ ॥
sei ta’ bhaktera vākya nahe vyabhicārī sakala sambhave tāṅte, yāte avatārī
অবতারীর দেহে সব অবতারের স্থিতি । কেহো কোনমতে কহে, যেমন যার মতি ॥ ১১২ ॥
avatārīra dehe saba avatārera sthiti keho kona-mate kahe, yemana yāra mati
কৃষ্ণকে কহয়ে কেহ—নর–নারায়ণ । কেহো কহে, কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন ॥ ১১৩ ॥
kṛṣṇake kahaye keha — nara-nārāyaṇa keho kahe, kṛṣṇa haya sākṣāṭ vāmana
কেহো কহে, কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার । অসম্ভব নহে, সত্য বচন সবার ॥ ১১৪ ॥
keho kahe, kṛṣṇa kṣīroda-śāyī avatāra asambhava nahe, satya vacana sabāra
কেহো কহে, পরব্যোমে নারায়ণ হরি । সকল সম্ভবে কৃষ্ণে, যাতে অবতারী ॥ ১১৫ ॥
keho kahe, para-vyome nārāyaṇa hari sakala sambhave kṛṣṇe, yāte avatārī
সব শ্রোতাগণের করি চরণ বন্দন । এ সব সিদ্ধান্ত শুন, করি’ এক মন ॥ ১১৬ ॥
saba śrotā-gaṇera kari caraṇa vandana e saba siddhānta śuna, kari’ eka mana
সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস । ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস ॥ ১১৭ ॥
siddhānta baliyā citte nā kara alasa ihā ha-ite kṛṣṇe lāge sudṛḍha mānasa
চৈতন্য–মহিমা জানি এ সব সিদ্ধান্তে । চিত্ত দৃঢ় হঞা লাগে মহিমা–জ্ঞান হৈতে ॥ ১১৮ ॥
caitanya-mahimā jāni e saba siddhānte citta dṛḍha hañā lāge mahimā-jñāna haite
চৈতন্যপ্রভুর মহিমা কহিবার তরে । কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে ॥ ১১৯ ॥
caitanya-prabhura mahimā kahibāra tare kṛṣṇera mahimā kahi kariyā vistāre
চৈতন্য–গোসাঞির এই তত্ত্ব–নিরূপণ । স্বয়ং–ভগবান্ কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন ॥ ১২০ ॥
caitanya-gosāñira ei tattva-nirūpaṇa svayaṁ-bhagavān kṛṣṇa vrajendra-nandana
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্য–চরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১২১ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa