CC Adi 4.1
শ্রীচৈতন্যপ্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম্ । বালোঽপি কুরুতে শাস্ত্রং দৃষ্ট্বা ব্রজবিলাসিনঃ ॥ ১ ॥
śrī-caitanya-prasādena tad-rūpasya vinirṇayam bālo ’pi kurute śāstraṁ dṛṣṭvā vraja-vilāsinaḥ
Sanskrit, IAST, and JAPA TIME Library links
Adi-līlā — Chapter 4: original text, IAST, and JAPA TIME Library links.
This chapter is titled The confidential reasons for Lord Caitanya’s appearance and contains 263 numbered verses. This page preserves the Bengali text and IAST for careful reading and citation.
Open verse 1 with the complete library text · Browse every original-text chapter
শ্রীচৈতন্যপ্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম্ । বালোঽপি কুরুতে শাস্ত্রং দৃষ্ট্বা ব্রজবিলাসিনঃ ॥ ১ ॥
śrī-caitanya-prasādena tad-rūpasya vinirṇayam bālo ’pi kurute śāstraṁ dṛṣṭvā vraja-vilāsinaḥ
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
চতুর্থ শ্লোকের অর্থ কৈল বিবরণ । পঞ্চম শ্লোকের অর্থ শুন ভক্তগণ ॥ ৩ ॥
caturtha ślokera artha kaila vivaraṇa pañcama ślokera artha śuna bhakta-gaṇa
মূল–শ্লোকের অর্থ করিতে প্রকাশ । অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস ॥ ৪ ॥
mūla-ślokera artha karite prakāśa artha lāgāite āge kahiye ābhāsa
চতুর্থ শ্লোকের অর্থ এই কৈল সার । প্রেম–নাম প্রচারিতে এই অবতার ॥ ৫ ॥
caturtha ślokera artha ei kaila sāra prema-nāma pracārite ei avatāra
সত্য এই হেতু, কিন্তু এহো বহিরঙ্গ । আর এক হেতু, শুন, আছে অন্তরঙ্গ ॥ ৬ ॥
satya ei hetu, kintu eho bahiraṅga āra eka hetu, śuna, āche antaraṅga
পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে । কৃষ্ণ অবতীর্ণ হৈলা শাস্ত্রেতে প্রচারে ॥ ৭ ॥
pūrve yena pṛthivīra bhāra haribāre kṛṣṇa avatīrṇa hailā śāstrete pracāre
স্বয়ং–ভগবানের কর্ম নহে ভারহরণ । স্থিতিকর্তা বিষ্ণু করেন জগৎপালন ॥ ৮ ॥
svayaṁ-bhagavānera karma nahe bhāra-haraṇa sthiti-kartā viṣṇu karena jagat-pālana
কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার–কাল । ভারহরণ–কাল তাতে হইল মিশাল ॥ ৯ ॥
kintu kṛṣṇera yei haya avatāra-kāla bhāra-haraṇa-kāla tāte ha-ila miśāla
পূর্ণ ভগবান্ অবতরে যেই কালে । আর সব অবতার তাঁতে আসি’ মিলে ॥ ১০ ॥
pūrṇa bhagavān avatare yei kāle āra saba avatāra tāṅte āsi’ mile
নারায়ণ, চতুর্ব্যূহ, মৎস্যাদ্যবতার । যুগ–মন্বন্তরাবতার, যত আছে আর ॥ ১১ ॥ সবে আসি’ কৃষ্ণ–অঙ্গে হয় অবতীর্ণ । ঐছে অবতরে কৃষ্ণ ভগবান্ পূর্ণ ॥ ১২ ॥
nārāyaṇa, catur-vyūha, matsyādy-avatāra yuga-manvantarāvatāra, yata āche āra sabe āsi’ kṛṣṇa-aṅge haya avatīrṇa aiche avatare kṛṣṇa bhagavān pūrṇa
অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে । বিষ্ণুদ্বারে করে কৃষ্ণ অসুর–সংহারে ॥ ১৩ ॥
ataeva viṣṇu takhana kṛṣṇera śarīre viṣṇu-dvāre kare kṛṣṇa asura-saṁhāre
আনুষঙ্গ–কর্ম এই অসুর–মারণ । যে লাগি’ অবতার, কহি সে মূল কারণ ॥ ১৪ ॥
ānuṣaṅga-karma ei asura-māraṇa ye lāgi’ avatāra, kahi se mūla kāraṇa
প্রেমরস–নির্যাস করিতে আস্বাদন । রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ ॥ ১৫ ॥ রসিক–শেখর কৃষ্ণ পরমকরুণ । এই দুই হেতু হৈতে ইচ্ছার উদ্গম ॥ ১৬ ॥
prema-rasa-niryāsa karite āsvādana rāga-mārga bhakti loke karite pracāraṇa rasika-śekhara kṛṣṇa parama-karuṇa ei dui hetu haite icchāra udgama
ঐশ্বর্য–জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত । ঐশ্বর্য–শিথিল–প্রেমে নাহি মোর প্রীত ॥ ১৭ ॥
aiśvarya-jñānete saba jagat miśrita aiśvarya-śithila-preme nahi mora prīta
আমারে ঈশ্বর মানে, আপনাকে হীন । তার প্রেমে বশ আমি না হই অধীন ॥ ১৮ ॥
āmāre īśvara māne, āpanāke hīna tāra preme vaśa āmi nā ha-i adhīna
আমারে ত’ যে যে ভক্ত ভজে যেই ভাবে । তারে সে সে ভাবে ভজি,—এ মোর স্বভাবে ॥ ১৯ ॥
āmāke ta’ ye ye bhakta bhaje yei bhāve tāre se se bhāve bhaji, — e mora svabhāve
যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্ । মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ ॥ ২০ ॥
ye yathā māṁ prapadyante tāṁs tathaiva bhajāmy aham mama vartmānuvartante manuṣyāḥ pārtha sarvaśaḥ
মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি । এইভাবে যেই মোরে করে শুদ্ধভক্তি ॥ ২১ ॥ আপনাকে বড় মানে, আমারে সম–হীন । সেই ভাবে হই আমি তাহার অধীন ॥ ২২ ॥
mora putra, mora sakhā, mora prāṇa-pati ei-bhāve yei more kare śuddha-bhakti āpanāke baḍa māne, āmāre sama-hīna sei bhāve ha-i āmi tāhāra adhīna
ময়ি ভক্তির্হি ভূতানামমৃতত্বায় কল্পতে । দিষ্ট্যা যদাসীন্মৎস্নেহো ভবতীনাং মদাপনঃ ॥ ২৩ ॥
mayi bhaktir hi bhūtānām amṛtatvāya kalpate diṣṭyā yad āsīn mat-sneho bhavatīnāṁ mad-āpanaḥ
মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন । অতিহীন–জ্ঞানে করে লালন–পালন ॥ ২৪ ॥
mātā more putra-bhāve karena bandhana atihīna-jñāne kare lālana pālana
সখা শুদ্ধ–সখ্যে করে স্কন্ধে আরোহণ । তুমি কোন্ বড় লোক,—তুমি আমি সম ॥ ২৫ ॥
sakhā śuddha-sakhye kare, skandhe ārohaṇa tumi kon baḍa loka, — tumi āmi sama
প্রিয়া যদি মান করি’ করয়ে ভর্ৎসন । বেদস্তুতি হৈতে হরে সেই মোর মন ॥ ২৬ ॥
priyā yadi māna kari’ karaye bhartsana veda-stuti haite hare sei mora mana
এই শুদ্ধভক্ত লঞা করিমু অবতার । করিব বিবিধবিধ অদ্ভুত বিহার ॥ ২৭ ॥ বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার । সে সে লীলা করিব, যাতে মোর চমৎকার ॥ ২৮ ॥
ei śuddha-bhakta lañā karimu avatāra kariba vividha-vidha adbhuta vihāra vaikuṇṭhādye nāhi ye ye līlāra pracāra se se līlā kariba, yāte mora camatkāra
মো–বিষয়ে গোপীগণের উপপতি–ভাবে । যোগমায়া করিবেক আপনপ্রভাবে ॥ ২৯ ॥
mo-viṣaye gopī-gaṇera upapati-bhāve yoga-māyā karibeka āpana-prabhāve
আমিহ না জানি তাহা, না জানে গোপীগণ । দুঁহার রূপগুণে দুঁহার নিত্য হরে মন ॥ ৩০ ॥
āmiha nā jāni tāhā, nā jāne gopī-gaṇa duṅhāra rūpa-guṇe duṅhāra nitya hare mana
ধর্ম ছাড়ি’ রাগে দুহেঁ করয়ে মিলন । কভু মিলে, কভু না মিলে,—দৈবের ঘটন ॥ ৩১ ॥
dharma chāḍi’ rāge duṅhe karaye milana kabhu mile, kabhu nā mile, — daivera ghaṭana
এই সব রসনির্যাস করিব আস্বাদ । এই দ্বারে করিব সব ভক্তেরে প্রসাদ ॥ ৩২ ॥
ei saba rasa-niryāsa kariba āsvāda ei dvāre kariba saba bhaktere prasāda
ব্রজের নির্মল রাগ শুনি’ ভক্তগণ । রাগমার্গে ভজে যেন ছাড়ি’ ধর্ম–কর্ম ॥ ৩৩ ॥
vrajera nirmala rāga śuni’ bhakta-gaṇa rāga-mārge bhaje yena chāḍi’ dharma-karma
অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিতঃ । ভজতে তাদৃশীঃ ক্রীড়া যাঃ শ্রুত্বা তৎপরো ভবেৎ ॥ ৩৪ ॥
anugrahāya bhaktānāṁ mānuṣaṁ deham āśritaḥ bhajate tādṛśīḥ krīḍā yāḥ śrutvā tat-paro bhavet
‘ভবেৎ’ ক্রিয়া বিধিলিঙ্, সেই ইহা কয় । কর্তব্য অবশ্য এই, অন্যথা প্রত্যবায় ॥ ৩৫ ॥
‘bhavet’ kriyā vidhiliṅ, sei ihā kaya kartavya avaśya ei, anyathā pratyavāya
এই বাঞ্ছা যৈছে কৃষ্ণপ্রাকট্য–কারণ । অসুরসংহার—আনুষঙ্গ প্রয়োজন ॥ ৩৬ ॥ এই মত চৈতন্য–কৃষ্ণ পূর্ণ ভগবান্ । যুগধর্মপ্রবর্তন নহে তাঁর কাম ॥ ৩৭ ॥
ei vāñchā yaiche kṛṣṇa-prākaṭya-kāraṇa asura-saṁhāra — ānuṣaṅga prayojana ei mata caitanya-kṛṣṇa pūrṇa bhagavān yuga-dharma-pravartana nahe tāṅra kāma
কোন কারণে যবে হৈল অবতারে মন । যুগধর্ম–কাল হৈল সে কালে মিলন ॥ ৩৮ ॥
kona kāraṇe yabe haila avatāre mana yuga-dharma-kāla haila se kāle milana
দুই হেতু অবতরি’ লঞা ভক্তগণ । আপনে আস্বাদে প্রেম–নামসংকীর্তন ॥ ৩৯ ॥
dui hetu avatari’ lañā bhakta-gaṇa āpane āsvāde prema-nāma-saṅkīrtana
সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে । নাম–প্রেমমালা গাঁথি’ পরাইল সংসারে ॥ ৪০ ॥
sei dvāre ācaṇḍāle kīrtana sañcāre nāma-prema-mālā gāṅthi’ parāila saṁsāre
এইমত ভক্তভাব করি’ অঙ্গীকার । আপনি আচরি’ ভক্তি করিল প্রচার ॥ ৪১ ॥
ei-mata bhakta-bhāva kari’ aṅgīkāra āpani ācari’ bhakti karila pracāra
দাস্য, সখ্য, বাৎসল্য, আর যে শৃঙ্গার । চারি প্রেম, চতুর্বিধ ভক্তই আধার ॥ ৪২ ॥
dāsya, sakhya, vātsalya, āra ye śṛṅgāra cāri prema, catur-vidha bhakta-i ādhāra
নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি’ মানে । নিজভাবে করে কৃষ্ণসুখ আস্বাদনে ॥ ৪৩ ॥
nija nija bhāva sabe śreṣṭha kari’ māne nija-bhāve kare kṛṣṇa-sukha āsvādane
তটস্থ হইয়া মনে বিচার যদি করি । সব রস হৈতে শৃঙ্গারে অধিক মাধুরী ॥ ৪৪ ॥
taṭastha ha-iyā mane vicāra yadi kari saba rasa haite śṛṅgāre adhika mādhurī
যথোত্তরমসৌ স্বাদবিশেষোল্লাসময্যপি । রতির্বাসনয়া স্বাদ্বী ভাসতে কাপি কস্যচিৎ ॥ ৪৫ ॥
yathottaram asau svāda- viśeṣollāsamayy api ratir vāsanayā svādvī bhāsate kāpi kasyacit
অতএব মধুর রস কহি তার নাম । স্বকীয়া–পরকীয়া–ভাবে দ্বিবিধ সংস্থান ॥ ৪৬ ॥
ataeva madhura rasa kahi tāra nāma svakīyā-parakīyā-bhāve dvi-vidha saṁsthāna
পরকীয়া–ভাবে অতি রসের উল্লাস । ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস ॥ ৪৭ ॥
parakīyā-bhāve ati rasera ullāsa vraja vinā ihāra anyatra nāhi vāsa
ব্রজবধূগণের এই ভাব নিরবধি । তার মধ্যে শ্রীরাধায় ভাবের অবধি ॥ ৪৮ ॥
vraja-vadhū-gaṇera ei bhāva niravadhi tāra madhye śrī-rādhāya bhāvera avadhi
প্রৌঢ় নির্মলভাব প্রেম সর্বোত্তম । কৃষ্ণের মাধুর্যরস–আস্বাদ–কারণ ॥ ৪৯ ॥
prauḍha nirmala-bhāva prema sarvottama kṛṣṇera mādhurya-rasa-āsvāda-kāraṇa
অতএব সেই ভাব অঙ্গীকার করি’ । সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ–শ্রীহরি ॥ ৫০ ॥
ataeva sei bhāva aṅgīkāra kari’ sādhilena nija vāñchā gaurāṅga-śrī-hari
সুরেশানাং দুর্গং গতিরতিশয়েনোপনিষদাং মুনীনাং সর্বস্বং প্রণতপটলীনাং মধুরিমা । বিনির্যাসঃ প্রেম্নো নিখিলপশুপালাম্বুজদৃশাং স চৈতন্যঃ কিং মে পুনরপি দৃশোর্যাস্যতি পদম্ ॥ ৫১ ॥
sureśānāṁ durgaṁ gatir atiśayenopaniṣadāṁ munīnāṁ sarva-svaṁ praṇata-paṭalīnāṁ madhurimā viniryāsaḥ premṇo nikhila-paśu-pālāmbuja-dṛśāṁ sa caitanyaḥ kiṁ me punar api dṛśor yāsyati padam
অপারং কস্যাপি প্রণয়িজনবৃন্দস্য কুতুকী রসস্তোমং হৃত্বা মধুরমুপভোক্তুং কমপি যঃ । রুচং স্বামাবব্রে দ্যুতিমিহ তদীয়াং প্রকটয়ন্ স দেবশ্চৈতন্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু ॥ ৫২ ॥
apāraṁ kasyāpi praṇayi-jana-vṛndasya kutukī rasa-stomaṁ hṛtvā madhuram upabhoktuṁ kam api yaḥ rucaṁ svām āvavre dyutim iha tadīyāṁ prakaṭayan sa devaś caitanyākṛtir atitarāṁ naḥ kṛpayatu
ভাবগ্রহণের হেতু কৈল ধর্ম স্থাপন । তার মুখ্য হেতু কহি, শুন সর্বজন ॥ ৫৩ ॥
bhāva-grahaṇera hetu kaila dharma-sthāpana tāra mukhya hetu kahi, śuna sarva-jana
মূল হেতু আগে শ্লোকের কৈল আভাস । এবে কহি সেই শ্লোকের অর্থ প্রকাশ ॥ ৫৪ ॥
mūla hetu āge ślokera kaila ābhāsa ebe kahi sei ślokera artha prakāśa
রাধা কৃষ্ণপ্রণয়বিকৃতির্হ্লাদিনীশক্তিরস্মা– দেকাত্মানাবপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ । চৈতন্যাখ্যং প্রকটমধুনা তদ্দ্বয়ঞ্চৈক্যমাপ্তং, রাধাভাবদ্যুতিসুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম্ ॥ ৫৫ ॥
rādhā kṛṣṇa-praṇaya-vikṛtir hlādinī śaktir asmād ekātmānāv api bhuvi purā deha-bhedaṁ gatau tau caitanyākhyaṁ prakaṭam adhunā tad-dvayaṁ caikyam āptaṁ rādhā-bhāva-dyuti-suvalitaṁ naumi kṛṣṇa-svarūpam
রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি’ । অন্যোন্যে বিলসে রস আস্বাদন করি’ ॥ ৫৬ ॥
rādhā-kṛṣṇa eka ātmā, dui deha dhari’ anyonye vilase rasa āsvādana kari’
সেই দুই এক এবে চৈতন্য গোসাঞি । রস আস্বাদিতে দোঁহে হৈলা একঠাঁই ॥ ৫৭ ॥
sei dui eka ebe caitanya gosāñi rasa āsvādite doṅhe hailā eka-ṭhāṅi
ইথি লাগি’ আগে করি তার বিবরণ । যাহা হৈতে হয় গৌরের মহিমা–কথন ॥ ৫৮ ॥
ithi lāgi’ āge kari tāra vivaraṇa yāhā haite haya gaurera mahimā-kathana
রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয়–বিকার । স্বরূপশক্তি—‘হ্লাদিনী’ নাম যাঁহার ॥ ৫৯ ॥
rādhikā hayena kṛṣṇera praṇaya-vikāra svarūpa-śakti — ‘hlādinī’ nāma yāṅhāra
হ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দাস্বাদন । হ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ ॥ ৬০ ॥
hlādinī karāya kṛṣṇe ānandāsvādana hlādinīra dvārā kare bhaktera poṣaṇa
সচ্চিদানন্দ, পূর্ণ, কৃষ্ণের স্বরূপ । একই চিচ্ছক্তি তাঁর ধরে তিন রূপ ॥ ৬১ ॥
sac-cid-ānanda, pūrṇa, kṛṣṇera svarūpa eka-i cic-chakti tāṅra dhare tina rūpa
আনন্দাংশে হ্লাদিনী, সদংশে সন্ধিনী । চিদংশে সম্বিৎ—যারে জ্ঞান করি’ মানি ॥ ৬২ ॥
ānandāṁśe hlādinī, sad-aṁśe sandhinī cid-aṁśe samvit — yāre jñāna kari’ māni
হ্লাদিনী সন্ধিনী সম্বিত্ত্বয্যেকা সর্বসংস্থিতৌ । হ্লাদতাপকরী মিশ্রা ত্বয়ি নো গুণবর্জিতে ॥ ৬৩ ॥
hlādinī sandhinī samvit tvayy ekā sarva-saṁsthitau hlāda-tāpa-karī miśrā tvayi no guṇa-varjite
সন্ধিনীর সার অংশ—‘শুদ্ধসত্ত্ব’ নাম । ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম ॥ ৬৪ ॥
sandhinīra sāra aṁśa — ‘śuddha-sattva’ nāma bhagavānera sattā haya yāhāte viśrāma
মাতা, পিতা, স্থান, গৃহ, শয্যাসন আর । এসব কৃষ্ণের শুদ্ধসত্ত্বের বিকার ॥ ৬৫ ॥
mātā, pitā, sthāna, gṛha, śayyāsana āra e-saba kṛṣṇera śuddha-sattvera vikāra
সত্ত্বং বিশুদ্ধং বসুদেবশব্দিতং যদীয়তে তত্র পুমানপাবৃতঃ । সত্ত্বে চ তস্মিন্ ভগবান্ বাসুদেবো হ্যধোক্ষজো মে মনসা বিধীয়তে ॥ ৬৬ ॥
sattvaṁ viśuddhaṁ vasudeva-śabditaṁ yad īyate tatra pumān apāvṛtaḥ sattve ca tasmin bhagavān vāsudevo hy adhokṣajo me manasā vidhīyate
কৃষ্ণের ভগবত্তা–জ্ঞান—সংবিতের সার । ব্রহ্মজ্ঞানাদিক সব তার পরিবার ॥ ৬৭ ॥
kṛṣṇe bhagavattā-jñāna — saṁvitera sāra brahma-jñānādika saba tāra parivāra
হ্লাদিনীর সার ‘প্রেম’, প্রেমসার ‘ভাব’ । ভাবের পরমকাষ্ঠা, নাম—‘মহাভাব’ ॥ ৬৮ ॥
hlādinīra sāra ‘prema’, prema-sāra ‘bhāva’ bhāvera parama-kāṣṭhā, nāma — ‘mahā-bhāva’
মহাভাবস্বরূপা শ্রীরাধা–ঠাকুরাণী । সর্বগুণখনি কৃষ্ণকান্তাশিরোমণি ॥ ৬৯ ॥
mahābhāva-svarūpā śrī-rādhā-ṭhākurāṇī sarva-guṇa-khani kṛṣṇa-kāntā-śiromaṇi
তয়োরপ্যুভয়োর্মধ্যে রাধিকা সর্বথাধিকা । মহাভাবস্বরূপেয়ং গুণৈরতিবরীয়সী ॥ ৭০ ॥
tayor apy ubhayor madhye rādhikā sarvathādhikā mahābhāva-svarūpeyaṁ guṇair ativarīyasī
কৃষ্ণপ্রেম–ভাবিত যাঁর চিত্তেন্দ্রিয়–কায় । কৃষ্ণ–নিজশক্তি রাধা ক্রীড়ার সহায় ॥ ৭১ ॥
kṛṣṇa-prema-bhāvita yāṅra cittendriya-kāya kṛṣṇa-nija-śakti rādhā krīḍāra sahāya
আনন্দচিন্ময়রসপ্রতিভাবিতাভি– স্তাভির্য এব নিজরূপতয়া কলাভিঃ । গোলোক এব নিবসত্যখিলাত্মভূতো গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ॥ ৭২ ॥
ānanda-cinmaya-rasa-pratibhāvitābhis tābhir ya eva nija-rūpatayā kalābhiḥ goloka eva nivasaty akhilātma-bhūto govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi
কৃষ্ণেরে করায় যৈছে রস আস্বাদন । ক্রীড়ার সহায় যৈছে, শুন বিবরণ ॥ ৭৩ ॥
kṛṣṇere karāya yaiche rasa āsvādana krīḍāra sahāya yaiche, śuna vivaraṇa
কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার । এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ আর ॥ ৭৪ ॥ ব্রজাঙ্গনা–রূপ, আর কান্তাগণ–সার । শ্রীরাধিকা হৈতে কান্তাগণের বিস্তার ॥ ৭৫ ॥
kṛṣṇa-kāntā-gaṇa dekhi tri-vidha prakāra eka lakṣmī-gaṇa, pure mahiṣī-gaṇa āra vrajāṅganā-rūpa, āra kāntā-gaṇa-sāra śrī-rādhikā haite kāntā-gaṇera vistāra
অবতারী কৃষ্ণ যৈছে করে অবতার । অংশিনী রাধা হৈতে তিন গণের বিস্তার ॥ ৭৬ ॥
avatārī kṛṣṇa yaiche kare avatāra aṁśinī rādhā haite tina gaṇera vistāra
বৈভবগণ যেন তাঁর অঙ্গ–বিভূতি । বিম্ব–প্রতিবিম্ব–রূপ মহিষীর ততি ॥ ৭৭ ॥
vaibhava-gaṇa yena tāṅra aṅga-vibhūti bimba-pratibimba-rūpa mahiṣīra tati
লক্ষ্মীগণ তাঁর বৈভব–বিলাসাংশরূপ । মহিষীগণ বৈভব–প্রকাশস্বরূপ ॥ ৭৮ ॥
lakṣmī-gaṇa tāṅra vaibhava-vilāsāṁśa-rūpa mahiṣī-gaṇa vaibhava-prakāśa-svarūpa
আকার স্বভাব–ভেদে ব্রজদেবীগণ । কায়ব্যূহরূপ তাঁর রসের কারণ ॥ ৭৯ ॥
ākāra svabhāva-bhede vraja-devī-gaṇa kāya-vyūha-rūpa tāṅra rasera kāraṇa
বহু কান্তা বিনা নহে রসের উল্লাস । লীলার সহায় লাগি’ বহুত প্রকাশ ॥ ৮০ ॥
bahu kāntā vinā nahe rasera ullāsa līlāra sahāya lāgi’ bahuta prakāśa
তার মধ্যে ব্রজে নানা ভাব–রস–ভেদে । কৃষ্ণকে করায় রাসাদিক–লীলাস্বাদে ॥ ৮১ ॥
tāra madhye vraje nānā bhāva-rasa-bhede kṛṣṇake karāya rāsādika-līlāsvāde
গোবিন্দানন্দিনী, রাধা, গোবিন্দমোহিনী । গোবিন্দসর্বস্ব, সর্বকান্তা–শিরোমণি ॥ ৮২ ॥
govindānandinī rādhā, govinda-mohinī govinda-sarvasva, sarva-kāntā-śiromaṇi
দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা । সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তিঃ সম্মোহিনী পরা ॥ ৮৩ ॥
devī kṛṣṇa-mayī proktā rādhikā para-devatā sarva-lakṣmī-mayī sarva- kāntiḥ sammohinī parā
‘দেবী’ কহি দ্যোতমানা, পরমা সুন্দরী । কিম্বা, কৃষ্ণপূজা–ক্রীড়ার বসতি নগরী ॥ ৮৪ ॥
‘devī’ kahi dyotamānā, paramā sundarī kimvā, kṛṣṇa-pūjā-krīḍāra vasati nagarī
কৃষ্ণময়ী—কৃষ্ণ যার ভিতরে বাহিরে । যাঁহা যাঁহা নেত্র পড়ে তাঁহা কৃষ্ণ স্ফুরে ॥ ৮৫ ॥
kṛṣṇa-mayī — kṛṣṇa yāra bhitare bāhire yāṅhā yāṅhā netra paḍe tāṅhā kṛṣṇa sphure
কিম্বা, প্রেমরসময় কৃষ্ণের স্বরূপ । তাঁর শক্তি তাঁর সহ হয় একরূপ ॥ ৮৬ ॥
kimvā, prema-rasa-maya kṛṣṇera svarūpa tāṅra śakti tāṅra saha haya eka-rūpa
কৃষ্ণবাঞ্ছা–পূর্তিরূপ করে আরাধনে । অতএব ‘রাধিকা’ নাম পুরাণে বাখানে ॥ ৮৭ ॥
kṛṣṇa-vāñchā-pūrti-rūpa kare ārādhane ataeva ‘rādhikā’ nāma purāṇe vākhāne
অনয়ারাধিতো নূনং ভগবান্ হরিরীশ্বরঃ । যন্নো বিহায় গোবিন্দঃ প্রীতো যামনয়দ্রহঃ ॥ ৮৮ ॥
anayārādhito nūnaṁ bhagavān harir īśvaraḥ yan no vihāya govindaḥ prīto yām anayad rahaḥ
অতএব সর্বপূজ্যা, পরম–দেবতা । সর্বপালিকা, সর্ব–জগতের মাতা ॥ ৮৯ ॥
ataeva sarva-pūjyā, parama-devatā sarva-pālikā, sarva jagatera mātā
‘সর্বলক্ষ্মী’–শব্দ পূর্বে করিয়াছি ব্যাখ্যান । সর্বলক্ষ্মীগণের তিহোঁ হয় অধিষ্ঠান ॥ ৯০ ॥
‘sarva-lakṣmī’-śabda pūrve kariyāchi vyākhyāna sarva-lakṣmī-gaṇera tiṅho hana adhiṣṭhāna
কিম্বা, ‘সর্বলক্ষ্মী’—কৃষ্ণের ষড়্বিধ ঐশ্বর্য । তাঁর অধিষ্ঠাত্রী শক্তি—সর্বশক্তিবর্য ॥ ৯১ ॥
kimvā, ‘sarva-lakṣmī’ — kṛṣṇera ṣaḍ-vidha aiśvarya tāṅra adhiṣṭhātrī śakti — sarva-śakti-varya
সর্ব–সৌন্দর্য–কান্তি বৈসয়ে যাঁহাতে । সর্বলক্ষ্মীগণের শোভা হয় যাঁহা হৈতে ॥ ৯২ ॥
sarva-saundarya-kānti vaisaye yāṅhāte sarva-lakṣmī-gaṇera śobhā haya yāṅhā haite
কিংবা ‘কান্তি’–শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে । কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে ॥ ৯৩ ॥
kimvā ‘kānti’-śabde kṛṣṇera saba icchā kahe kṛṣṇera sakala vāñchā rādhātei rahe
রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ। ‘সর্বকান্তি’–শব্দের এই অর্থ বিবরণ ॥ ৯৪ ॥
rādhikā karena kṛṣṇera vāñchita pūraṇa ‘sarva-kānti’-śabdera ei artha vivaraṇa
জগৎমোহন কৃষ্ণ, তাঁহার মোহিনী । অতএব সমস্তের পরা ঠাকুরাণী ॥ ৯৫ ॥
jagat-mohana kṛṣṇa, tāṅhāra mohinī ataeva samastera parā ṭhākurāṇī
রাধা—পূর্ণশক্তি, কৃষ্ণ—পূর্ণশক্তিমান্ । দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র–পরমাণ ॥ ৯৬ ॥
rādhā — pūrṇa-śakti, kṛṣṇa — pūrṇa-śaktimān dui vastu bheda nāi, śāstra-paramāṇa
মৃগমদ, তার গন্ধ—যৈছে অবিচ্ছেদ । অগ্নি, জ্বালাতে—যৈছে কভু নাহি ভেদ ॥ ৯৭ ॥
mṛgamada, tāra gandha — yaiche aviccheda agni, jvālāte — yaiche kabhu nāhi bheda
রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ । লীলারস আস্বাদিতে ধরে দুইরূপ ॥ ৯৮ ॥
rādhā-kṛṣṇa aiche sadā eka-i svarūpa līlā-rasa āsvādite dhare dui-rūpa
প্রেমভক্তি শিখাইতে আপনে অবতরি । রাধা–ভাব–কান্তি দুই অঙ্গীকার করি’ ॥ ৯৯ ॥ শ্রীকৃষ্ণচৈতন্যরূপে কৈল অবতার। এই ত’ পঞ্চম শ্লোকের অর্থ পরচার ॥ ১০০ ॥
prema-bhakti śikhāite āpane avatari rādhā-bhāva-kānti dui aṅgīkāra kari’ śrī-kṛṣṇa-caitanya-rūpe kaila avatāra ei ta’ pañcama ślokera artha paracāra
ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ । প্রথমে কহিয়ে সেই শ্লোকের আভাষ ॥ ১০১ ॥
ṣaṣṭha ślokera artha karite prakāśa prathame kahiye sei ślokera ābhāsa
অবতরি’ প্রভু প্রচারিল সংকীর্তন । এহো বাহ্য হেতু, পূর্বে করিয়াছি সূচন ॥ ১০২ ॥
avatari’ prabhu pracārila saṅkīrtana eho bāhya hetu, pūrve kariyāchi sūcana
অবতারের আর এক আছে মূখ্যবীজ । রসিকশেখর কৃষ্ণের সেই কার্য নিজ ॥ ১০৩ ॥
avatārera āra eka āche mukhya-bīja rasika-śekhara kṛṣṇera sei kārya nija
অতি গূঢ় হেতু সেই ত্রিবিধ প্রকার । দামোদরস্বরূপ হৈতে যাহার প্রচার ॥ ১০৪ ॥
ati gūḍha hetu sei tri-vidha prakāra dāmodara-svarūpa haite yāhāra pracāra
স্বরূপ–গোসাঞি—প্রভুর অতি অন্তরঙ্গ । তাহাতে জানেন প্রভুর এসব প্রসঙ্গ ॥ ১০৫ ॥
svarūpa-gosāñi — prabhura ati antaraṅga tāhāte jānena prabhura e-saba prasaṅga
রাধিকার ভাব–মূর্তি প্রভুর অন্তর । সেই ভাবে সুখ–দুঃখ উঠে নিরন্তর ॥ ১০৬ ॥
rādhikāra bhāva-mūrti prabhura antara sei bhāve sukha-duḥkha uṭhe nirantara
শেষলীলায় প্রভুর কৃষ্ণবিরহ–উন্মাদ । ভ্রমময় চেষ্টা, আর প্রলাপময় বাদ ॥ ১০৭ ॥
śeṣa-līlāya prabhura kṛṣṇa-viraha-unmāda bhrama-maya ceṣṭā, āra pralāpa-maya vāda
রাধিকার ভাব যৈছে উদ্ধবদর্শনে । সেই ভাবে মত্ত প্রভু রহে রাত্রিদিনে ॥ ১০৮ ॥
rādhikāra bhāva yaiche uddhava-darśane sei bhāve matta prabhu rahe rātri-dine
রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি’ । আবেশে আপন ভাব কহয়ে উঘাড়ি’ ॥ ১০৯ ॥
rātre pralāpa kare svarūpera kaṇṭha dhari’ āveśe āpana bhāva kahaye ughāḍi’
যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর । সেই গীতি–শ্লোকে সুখ দেন দামোদর ॥ ১১০ ॥
yabe yei bhāva uṭhe prabhura antara sei gīti-śloke sukha dena dāmodara
এবে কার্য নাহি কিছু এসব বিচারে । আগে ইহা বিবরিব করিয়া বিস্তারে ॥ ১১১ ॥
ebe kārya nāhi kichu e-saba vicāre āge ihā vivariba kariyā vistāre
পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয়োধর্ম । কৌমার, পৌগণ্ড, আর কৈশোর অতিমর্ম ॥ ১১২ ॥
pūrve vraje kṛṣṇera tri-vidha vayo-dharma kaumāra, paugaṇḍa, āra kaiśora atimarma
বাৎসল্য–আবেশে কৈল কৌমার সফল । পৌগণ্ড সফল কৈল লঞা সখাবল ॥ ১১৩ ॥
vātsalya-āveśe kaila kaumāra saphala paugaṇḍa saphala kaila lañā sakhāvala
রাধিকাদি লঞা কৈল রাসাদি–বিলাস । বাঞ্ছা ভরি’ আস্বাদিল রসের নির্যাস ॥ ১১৪ ॥
rādhikādi lañā kaila rāsādi-vilāsa vāñchā bhari’ āsvādila rasera niryāsa
কৈশোর–বয়সে কাম, জগৎসকল । রাসাদি–লীলায় তিন করিল সফল ॥ ১১৫ ॥
kaiśora-vayase kāma, jagat-sakala rāsādi-līlāya tina karila saphala
সোঽপি কৈশোরক–বয়ো মানয়ন্মধুসূদনঃ । রেমে স্ত্রীরত্নকূটস্থঃ ক্ষপাসু ক্ষপিতাহিতঃ ॥ ১১৬ ॥
so ’pi kaiśoraka-vayo mānayan madhusūdanaḥ reme strī-ratna-kūṭa-sthaḥ kṣapāsu kṣapitāhitaḥ
বাচা সূচিতশর্বরীরতিকলাপ্রাগল্ভ্যয়া রাধিকাং ব্রীড়াকুঞ্চিতলোচনাং বিরচয়ন্নগ্রে সখীনামসৌ । তদ্বক্ষোরুহচিত্রকেলিমকরীপাণ্ডিত্যপারং গতঃ কৈশোরং সফলীকরোতি কলয়ন্ কুঞ্জে বিহারং হরিঃ ॥ ১১৭ ॥
vācā sūcita-śarvarī-rati-kalā-prāgalbhyayā rādhikāṁ vrīḍā-kuñcita-locanāṁ viracayann agre sakhīnām asau tad-vakṣo-ruha-citra-keli-makarī-pāṇḍitya-pāraṁ gataḥ kaiśoraṁ saphalī-karoti kalayan kuñje vihāraṁ hariḥ
হরিরেষ ন চেদবাতরিষ্য– ন্মথুরায়াং মধুরাক্ষি রাধিকা চ । অভবিষ্যদিয়ং বৃথা বিসৃষ্টি– র্মকরাঙ্কস্তু বিশেষতস্তদাত্র ॥ ১১৮ ॥
harir eṣa na ced avātariṣyan mathurāyāṁ madhurākṣi rādhikā ca abhaviṣyad iyaṁ vṛthā visṛṣṭir makarāṅkas tu viśeṣatas tadātra
এই মত পূর্বে কৃষ্ণ রসের সদন । যদ্যপি করিল রস–নির্যাস–চর্বণ ॥ ১১৯ ॥ তথাপি নহিল তিন বাঞ্ছিত পূরণ । তাহা আস্বাদিতে যদি করিল যতন ॥ ১২০ ॥
ei mata pūrve kṛṣṇa rasera sadana yadyapi karila rasa-niryāsa-carvaṇa tathāpi nahila tina vāñchita pūraṇa tāhā āsvādite yadi karila yatana
তাঁহার প্রথম বাঞ্ছা করিয়ে ব্যাখ্যান । কৃষ্ণ কহে,—‘আমি হই রসের নিদান ॥ ১২১ ॥
tāṅhāra prathama vāñchā kariye vyākhyāna kṛṣṇa kahe, — ‘āmi ha-i rasera nidāna
পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণতত্ত্ব । রাধিকার প্রেমে আমা করায় উন্মত্ত ॥ ১২২ ॥
pūrṇānanda-maya āmi cin-maya pūrṇa-tattva rādhikāra preme āmā karāya unmatta
না জানি রাধার প্রেমে আছে কত বল । যে বলে আমারে করে সর্বদা বিহ্বল ॥ ১২৩ ॥
nā jāni rādhāra preme āche kata bala ye bale āmāre kare sarvadā vihvala
রাধিকার প্রেম—গুরু, আমি—শিষ্য নট । সদা আমা নানা নৃত্যে নাচায় উদ্ভট ॥ ১২৪ ॥
rādhikāra prema — guru, āmi — śiṣya naṭa sadā āmā nānā nṛtye nācāya udbhaṭa
কস্মাদ্বৃন্দে প্রিয়সখি হরেঃ পাদমূলাৎ কুতোঽসৌ কুণ্ডারণ্যে কিমিহ কুরুতে নৃত্যশিক্ষাং গুরুঃ কঃ । তং ত্বন্মূর্তিঃ প্রতিতরুলতাং দিগ্বিদিক্ষু স্ফুরন্তী শৈলূষীব ভ্রমতি পরিতো নর্তয়ন্তী স্ব–পশ্চাৎ ॥ ১২৫ ॥
kasmād vṛnde priya-sakhi hareḥ pāda-mūlāt kuto ’sau kuṇḍāraṇye kim iha kurute nṛtya-śikṣāṁ guruḥ kaḥ taṁ tvan-mūrtiḥ prati-taru-lataṁ dig-vidikṣu sphurantī śailūṣīva bhramati parito nartayantī sva-paścāt
নিজ–প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ । তাহা হ’তে কোটিগুণ রাধা–প্রেমাস্বাদ ॥ ১২৬ ॥
nija-premāsvāde mora haya ye āhlāda tāhā ha’te koṭi-guṇa rādhā-premāsvāda
আমি যৈছে পরস্পর বিরুদ্ধধর্মাশ্রয় । রাধাপ্রেম তৈছে সদা বিরুদ্ধধর্মময় ॥ ১২৭ ॥
āmi yaiche paraspara viruddha-dharmāśraya rādhā-prema taiche sadā viruddha-dharma-maya
রাধা–প্রেমা বিভু—যার বাড়িতে নাহি ঠাঞি । তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়য়ে সদাই ॥ ১২৮ ॥
rādhā-premā vibhu — yāra bāḍite nāhi ṭhāñi tathāpi se kṣaṇe kṣaṇe bāḍaye sadāi
যাহা বই গুরু বস্তু নাহি সুনিশ্চিত । তথাপি গুরুর ধর্ম গৌরব–বর্জিত ॥ ১২৯ ॥
yāhā va-i guru vastu nāhi suniścita tathāpi gurura dharma gaurava-varjita
যাহা হৈতে সুনির্মল দ্বিতীয় নাহি আর । তথাপি সর্বদা বাম্য–বক্র–ব্যবহার ॥ ১৩০ ॥
yāhā haite sunirmala dvitīya nāhi āra tathāpi sarvadā vāmya-vakra-vyavahāra
বিভুরপি কলয়ন্ সদাভিবৃদ্ধিং গুরুরপি গৌরবচর্যয়া বিহীনঃ । মুহুরুপচিতবক্রিমাপি শুদ্ধো জয়তি মুরদ্বিষি রাধিকানুরাগঃ ॥ ১৩১ ॥
vibhur api kalayan sadābhivṛddhiṁ gurur api gaurava-caryayā vihīnaḥ muhur upacita-vakrimāpi śuddho jayati mura-dviṣi rādhikānurāgaḥ
সেই প্রেমার শ্রীরাধিকা পরম ‘আশ্রয়’ । সেই প্রেমার আমি হই কেবল ‘বিষয়’ ॥ ১৩২ ॥
sei premāra śrī-rādhikā parama ‘āśraya’ sei premāra āmi ha-i kevala ‘viṣaya’
বিষয়জাতীয় সুখ আমার আস্বাদ । আমা হৈতে কোটিগুণ আশ্রয়ের আহ্লাদ ॥ ১৩৩ ॥
viṣaya-jātīya sukha āmāra āsvāda āmā haite koṭi-guṇa āśrayera āhlāda
আশ্রয়জাতীয় সুখ পাইতে মন ধায় । যত্নে আস্বাদিতে নারি, কি করি উপায় ॥ ১৩৪ ॥
āśraya-jātiya sukha pāite mana dhāya yatne āsvādite nāri, ki kari upāya
কভু যদি এই প্রেমার হইয়ে আশ্রয় । তবে এই প্রেমানন্দের অনুভব হয় ॥ ১৩৫ ॥
kabhu yadi ei premāra ha-iye āśraya tabe ei premānandera anubhava haya
এত চিন্তি’ রহে কৃষ্ণ পরমকৌতুকী । হৃদয়ে বাড়য়ে প্রেম–লোভ ধক্ধকি ॥ ১৩৬ ॥
eta cinti’ rahe kṛṣṇa parama-kautukī hṛdaye bāḍaye prema-lobha dhakdhaki
এই এক, শুন আর লোভের প্রকার । স্বমাধুর্য দেখি’ কৃষ্ণ করেন বিচার ॥ ১৩৭ ॥
ei eka, śuna āra lobhera prakāra sva-mādhurya dekhi’ kṛṣṇa karena vicāra
অদ্ভুত, অনন্ত, পূর্ণ মোর মধুরিমা । ত্রিজগতে ইহার কেহ নাহি পায় সীমা ॥ ১৩৮ ॥
adbhuta, ananta, pūrṇa mora madhurimā tri-jagate ihāra keha nāhi pāya sīmā
এই প্রেমদ্বারে নিত্য রাধিকা একলি । আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি ॥ ১৩৯ ॥
ei prema-dvāre nitya rādhikā ekali āmāra mādhuryāmṛta āsvāde sakali
যদ্যপি নির্মল রাধার সৎপ্রেমদর্পণ । তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ ॥ ১৪০ ॥
yadyapi nirmala rādhāra sat-prema-darpaṇa tathāpi svacchatā tāra bāḍhe kṣaṇe kṣaṇa
আমার মাধুর্য নাহি বাড়িতে অবকাশে । এ–দর্পণের আগে নব নব রূপে ভাসে ॥ ১৪১ ॥
āmāra mādhurya nāhi bāḍhite avakāśe e-darpaṇera āge nava nava rūpe bhāse
মন্মাধুর্য রাধার প্রেম—দোঁহে হোড় করি’ । ক্ষণে ক্ষণে বাড়ে দোঁহে, কেহ নাহি হারি ॥ ১৪২ ॥
man-mādhurya rādhāra prema — doṅhe hoḍa kari’ kṣaṇe kṣaṇe bāḍe doṅhe, keha nāhi hāri
আমার মাধুর্য নিত্য নব নব হয় । স্ব–স্ব–প্রেম–অনুরূপ ভক্তে আস্বাদয় ॥ ১৪৩ ॥
āmāra mādhurya nitya nava nava haya sva-sva-prema-anurūpa bhakte āsvādaya
দর্পণাদ্যে দেখি’ যদি আপন মাধুরী । আস্বাদিতে হয় লোভ, আস্বাদিতে নারি ॥ ১৪৪ ॥
darpaṇādye dekhi’ yadi āpana mādhurī āsvādite haya lobha, āsvādite nāri
বিচার করিয়ে যদি আস্বাদ–উপায় । রাধিকাস্বরূপ হইতে তবে মন ধায় ॥ ১৪৫ ॥
vicāra kariye yadi āsvāda-upāya rādhikā-svarūpa ha-ite tabe mana dhāya
অপরিকলিতপূর্বঃ কশ্চমৎকারকারী স্ফুরতি মম গরীয়ানেষ মাধুর্যপূরঃ । অয়মহমপি হন্ত প্রেক্ষ্য যং লুব্ধচেতাঃ সরভসমুপভোক্তুং কাময়ে রাধিকেব ॥ ১৪৬ ॥
aparikalita-pūrvaḥ kaś camatkāra-kārī sphurati mama garīyān eṣa mādhurya-pūraḥ ayam aham api hanta prekṣya yaṁ lubdha-cetāḥ sarabhasam upabhoktuṁ kāmaye rādhikeva
কৃষ্ণমাধুর্যের এক স্বাভাবিক বল । কৃষ্ণআদি নরনারী করয়ে চঞ্চল ॥ ১৪৭ ॥
kṛṣṇa-mādhuryera eka svābhāvika bala kṛṣṇa-ādi nara-nārī karaye cañcala
শ্রবণে, দর্শনে আকর্ষয়ে সর্বমন । আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যতন ॥ ১৪৮ ॥
śravaṇe, darśane ākarṣaye sarva-mana āpanā āsvādite kṛṣṇa karena yatana
এ মাধুর্যামৃত পান সদা যেই করে । তৃষ্ণাশান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তরে ॥ ১৪৯ ॥
e mādhuryāmṛta pāna sadā yei kare tṛṣṇā-śānti nahe, tṛṣṇā bāḍhe nirantare
অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন । অবিদগ্ধ বিধি ভাল না জানে সৃজন ॥ ১৫০ ॥
atṛpta ha-iyā kare vidhira nindana avidagdha vidhi bhāla nā jāne sṛjana
কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই । তাহাতে নিমেষ,—কৃষ্ণ কি দেখিব মুঞি ॥ ১৫১ ॥
koṭi netra nāhi dila, sabe dila dui tāhāte nimeṣa, — kṛṣṇa ki dekhiba muñi
অটদি যদ্ ভবানহ্নি কাননং ত্রিটির্যুগায়তে ত্বামপশ্যতাম । কুটিলকুন্তলং শ্রীমুখং চ তে জড় উদীক্ষতাং পক্ষ্মকৃদ্দৃশাম্ ॥ ১৫২ ॥
aṭati yad bhavān ahni kānanaṁ truṭir yugāyate tvām apaśyatām kuṭila-kuntalaṁ śrī-mukhaṁ ca te jaḍa udīkṣatāṁ pakṣma-kṛd dṛśām
গোপ্যশ্চ কৃষ্ণমুপলভ্য চিরাদভীষ্টং যৎপ্রেক্ষণে দৃশিষু পক্ষ্মকৃতং শপন্তি । দৃগ্ভির্হৃদীকৃতমলং পরিরভ্য সর্বা– স্তদ্ভাবমাপুরপি নিত্যযুজাং দুরাপম্ ॥ ১৫৩ ॥
gopyaś ca kṛṣṇam upalabhya cirād abhīṣṭaṁ yat-prekṣaṇe dṛśiṣu pakṣma-kṛtaṁ śapanti dṛgbhir hṛdī-kṛtam alaṁ parirabhya sarvās tad-bhāvam āpur api nitya-yujāṁ durāpam
কৃষ্ণাবলোকন বিনা নেত্র ফল নাহি আন । যেই জন কৃষ্ণ দেখে, সেই ভাগ্যবান্ ॥ ১৫৪ ॥
kṛṣṇāvalokana vinā netra phala nāhi āna yei jana kṛṣṇa dekhe, sei bhāgyavān
অক্ষণ্বতাং ফলমিদং ন পরং বিদামঃ সখ্যঃ পশূননুবিবেশয়তোর্বয়স্যৈঃ । বক্ত্রং ব্রজেশসুতয়োরনুবেণুজুষ্টং যৈর্বা নিপীতমনুরক্তকটাক্ষমোক্ষম্ ॥ ১৫৫ ॥
akṣaṇvatāṁ phalam idaṁ na paraṁ vidāmaḥ sakhyaḥ paśūn anuviveśayator vayasyaiḥ vaktraṁ vrajeśa-sutayor anuveṇu-juṣṭaṁ yair vā nipītam anurakta-kaṭākṣa-mokṣam
গোপ্যস্তপঃ কিমচরন্ যদমুষ্য রূপং লাবণ্যসারমসমোর্ধ্বমনন্যসিদ্ধম্ । দৃগ্ভিঃ পিবন্ত্যনুসবাভিনবং দুরাপ– মেকান্তধাম যশসঃ শ্রিয় ঐশ্বরস্য ॥ ১৫৬ ॥
gopyas tapaḥ kim acaran yad amuṣya rūpaṁ lāvaṇya-sāram asamordhvam ananya-siddham dṛgbhiḥ pibanty anusavābhinavaṁ durāpam ekānta-dhāma yaśasaḥ śriya aiśvarasya
অপূর্ব মাধুরী কৃষ্ণের, অপূর্ব তার বল । যাহার শ্রবণে মন হয় টলমল ॥ ১৫৭ ॥
apūrva mādhurī kṛṣṇera, apūrva tāra bala yāhāra śravaṇe mana haya ṭalamala
কৃষ্ণের মাধুর্যে কৃষ্ণে উপজয় লোভ । সম্যক্ আস্বাদিতে নারে, মনে রহে ক্ষোভ ॥ ১৫৮ ॥
kṛṣṇera mādhurye kṛṣṇe upajaya lobha samyak āsvādite nāre, mane rahe kṣobha
এই ত’ দ্বিতীয় হেতুর কহিল বিবরণ । তৃতীয় হেতুর এবে শুনহ লক্ষণ ॥ ১৫৯ ॥
ei ta’ dvitīya hetura kahila vivaraṇa tṛtīya hetura ebe śunaha lakṣaṇa
অত্যন্তনিগূঢ় এই রসের সিদ্ধান্ত । স্বরূপগোসাঞি মাত্র জানেন একান্ত ॥ ১৬০ ॥
atyanta-nigūḍha ei rasera siddhānta svarūpa-gosāñi mātra jānena ekānta
যেবা কেহ অন্য জানে, সেহো তাঁহা হৈতে । চৈতন্যগোসাঞির তেঁহ অত্যন্ত মর্ম যাতে ॥ ১৬১ ॥
yebā keha anya jāne, seho tāṅhā haite caitanya-gosāñira teṅha atyanta marma yāte
গোপীগণের প্রেমের ‘রূঢ়ভাব’ নাম । বিশুদ্ধ নির্মল প্রেম, কভু নহে কাম ॥ ১৬২ ॥
gopī-gaṇera premera ‘rūḍha-bhāva’ nāma viśuddha nirmala prema, kabhu nahe kāma
‘প্রেমৈব গোপরামাণাং কাম ইত্যগমৎ প্রথাম্ ।’ ইত্যুদ্ধবাদয়োঽপ্যেতং বাঞ্ছন্তি ভগবৎপ্রিয়াঃ ॥ ১৬৩ ॥
premaiva gopa-rāmānāṁ kāma ity agamat prathām ity uddhavādayo ’py etaṁ vāñchanti bhagavat-priyāḥ
কাম, প্রেম,—দোঁহাকার বিভিন্ন লক্ষণ । লৌহ আর হেম যৈছে স্বরূপে বিলক্ষণ ॥ ১৬৪ ॥
kāma, prema, — doṅhākāra vibhinna lakṣaṇa lauha āra hema yaiche svarūpe vilakṣaṇa
আত্মেন্দ্রিয়প্রীতি–বাঞ্ছা—তারে বলি, ‘কাম’ । কৃষ্ণেন্দ্রিয়প্রীতি–ইচ্ছা ধরে ‘প্রেম’ নাম ॥ ১৬৫ ॥
ātmendriya-prīti-vāñchā — tāre bali ‘kāma’ kṛṣṇendriya-prīti-icchā dhare ‘prema’ nāma
কামের তাৎপর্য—নিজসম্ভোগ কেবল । কৃষ্ণসুখতাৎপর্য–মাত্র প্রেম ত’ প্রবল ॥ ১৬৬ ॥
kāmera tātparya — nija-sambhoga kevala kṛṣṇa-sukha-tātparya-mātra prema ta’ prabala
লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কর্ম । লজ্জা, ধৈর্য, দেহসুখ, আত্মসুখ–মর্ম ॥ ১৬৭ ॥ দুস্ত্যজ আর্যপথ, নিজ পরিজন । স্বজনে করয়ে যত তাড়ন–ভর্ৎসন ॥ ১৬৮ ॥ সর্বত্যাগ করি’ করে কৃষ্ণের ভজন । কৃষ্ণসুখহেতু করে প্রেম–সেবন ॥ ১৬৯ ॥
loka-dharma, veda-dharma, deha-dharma, karma lajjā, dhairya, deha-sukha, ātma-sukha-marma dustyaja ārya-patha, nija parijana sva-jane karaye yata tāḍana-bhartsana sarva-tyāga kari’ kare kṛṣṇera bhajana kṛṣṇa-sukha-hetu kare prema-sevana
ইহাকে কহিয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ । স্বচ্ছ ধৌতবস্ত্রে যৈছে নাহি কোন দাগ ॥ ১৭০ ॥
ihāke kahiye kṛṣṇe dṛḍha anurāga svaccha dhauta-vastre yaiche nāhi kona dāga
অতএব কাম–প্রেমে বহুত অন্তর । কাম—অন্ধতমঃ, প্রেম—নির্মল ভাস্কর ॥ ১৭১ ॥
ataeva kāma-preme bahuta antara kāma — andha-tamaḥ, prema — nirmala bhāskara
অতএব গোপীগণের নাহি কামগন্ধ । কৃষ্ণসুখ লাগি মাত্র, কৃষ্ণ সে সম্বন্ধ ॥ ১৭২ ॥
ataeva gopī-gaṇera nāhi kāma-gandha kṛṣṇa-sukha lāgi mātra, kṛṣṇa se sambandha
যত্তে সুজাতচরণাম্বুরুহং স্তনেষু ভীতাঃ শনৈঃ প্রিয় দধীমহি কর্কশেষু । তেনাটবীমটসি তদ্ব্যথতে ন কিং স্বিৎ কূর্পাদিভির্ভ্রমতি ধীর্ভবদায়ুষাং নঃ ॥ ১৭৩ ॥
yat te sujāta-caraṇāmburuhaṁ staneṣu bhītāḥ śanaiḥ priya dadhīmahi karkaśeṣu tenāṭavīm aṭasi tad vyathate na kiṁ svit kūrpādibhir bhramati dhīr bhavad-āyuṣāṁ naḥ
আত্ম–সুখ–দুঃখে গোপীর নাহিক বিচার । কৃষ্ণসুখহেতু চেষ্টা মনোব্যবহার ॥ ১৭৪ ॥
ātma-sukha-duḥkhe gopīra nāhika vicāra kṛṣṇa-sukha-hetu ceṣṭā mano-vyavahāra
কৃষ্ণ লাগি’ আর সব করে পরিত্যাগ । কৃষ্ণসুখহেতু করে শুদ্ধ অনুরাগ ॥ ১৭৫ ॥
kṛṣṇa lāgi’ āra saba kare parityāga kṛṣṇa-sukha-hetu kare śuddha anurāga
এবং মদর্থোজ্ঝিতলোকবেদ– স্বানাং হি বো ময্যনুবৃত্তয়েঽবলাঃ । ময়া পরোক্ষং ভজতা তিরোহিতং মাসূয়িতুং মার্হথ তৎ প্রিয়ং প্রিয়াঃ ॥ ১৭৬ ॥
evaṁ mad-arthojjhita-loka-veda- svānāṁ hi vo mayy anuvṛttaye ’balāḥ mayā parokṣaṁ bhajatā tirohitaṁ māsūyituṁ mārhatha tat priyaṁ priyāḥ
কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হৈতে । যে যৈছে ভজে, কৃষ্ণ তারে ভজে তৈছে ॥ ১৭৭ ॥
kṛṣṇera pratijñā eka āche pūrva haite ye yaiche bhaje, kṛṣṇa tāre bhaje taiche
যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্ । মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ ॥ ১৭৮ ॥
ye yathā māṁ prapadyante tāṁs tathaiva bhajāmy aham mama vartmānuvartante manuṣyāḥ pārtha sarvaśaḥ
সে প্রতিজ্ঞা ভঙ্গ হৈল গোপীর ভজনে । তাহাতে প্রমাণ কৃষ্ণ–শ্রীমুখবচনে ॥ ১৭৯ ॥
se pratijñā bhaṅga haila gopīra bhajane tāhāte pramāṇa kṛṣṇa-śrī-mukha-vacane
ন পারয়েঽহং নিরবদ্যসংযুজাং স্বসাধুকৃত্যং বিবুধায়ুষাপি বঃ । যা মাঽভজন্ দুর্জয়গেহশৃঙ্খলাঃ সংবৃশ্চ্য তদ্বঃ প্রতিযাতু সাধুনা ॥ ১৮০ ॥
na pāraye ’haṁ niravadya-saṁyujāṁ sva-sādhu-kṛtyaṁ vibudhāyuṣāpi vaḥ yā mābhajan durjaya-geha-śṛṅkhalāḥ saṁvṛścya tad vaḥ pratiyātu sādhunā
তবে যে দেখিয়ে গোপীর নিজদেহে প্রীত । সেহো ত’ কৃষ্ণের লাগি, জানিহ নিশ্চিত ॥ ১৮১ ॥
tabe ye dekhiye gopīra nija-dehe prīta seho ta’ kṛṣṇera lāgi, jāniha niścita
‘এই দেহ কৈলুঁ আমি কৃষ্ণে সমর্পণ । তাঁর ধন তাঁর ইহা সম্ভোগ–সাধন ॥ ১৮২ ॥
‘ei deha kailuṅ āmi kṛṣṇe samarpaṇa tāṅra dhana tāṅra ihā sambhoga-sādhana
এদেহ–দর্শন–স্পর্শে কৃষ্ণ–সন্তোষণ’ । এই লাগি’ করে দেহের মার্জন–ভূষণ ॥ ১৮৩ ॥
e-deha-darśana-sparśe kṛṣṇa-santoṣaṇa’ ei lāgi’ kare dehera mārjana-bhūsaṇa
নিজাঙ্গমপি যা গোপ্যো মমেতি সমুপাসতে । তাভ্যঃ পরং ন মে পার্থ নিগূঢ়প্রেমভাজনম্ ॥ ১৮৪ ॥
nijāṅgam api yā gopyo mameti samupāsate tābhyaḥ paraṁ na me pārtha nigūḍha-prema-bhājanam
আর এক অদ্ভুত গোপীভাবের স্বভাব । বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব ॥ ১৮৫ ॥
āra eka adbhuta gopī-bhāvera svabhāva buddhira gocara nahe yāhāra prabhāva
গোপীগণ করে যবে কৃষ্ণ–দরশন । সুখবাঞ্ছা নাহি, সুখ হয় কোটিগুণ ॥ ১৮৬ ॥
gopī-gaṇa kare yabe kṛṣṇa-daraśana sukha-vāñchā nāhi, sukha haya koṭi-guṇa
গোপিকা–দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় । তাহা হৈতে কোটিগুণ গোপী আস্বাদয় ॥ ১৮৭ ॥
gopīkā-darśane kṛṣṇera ye ānanda haya tāhā haite koṭi-guṇa gopī āsvādaya
তাঁ সবার নাহি নিজসুখ–অনুরোধ । তথাপি বাড়য়ে সুখ, পড়িল বিরোধ ॥ ১৮৮ ॥
tāṅ sabāra nāhi nija-sukha-anurodha tathāpi bāḍhaye sukha, paḍila virodha
এ বিরোধের এক মাত্র দেখি সমাধান । গোপিকার সুখ কৃষ্ণসুখে পর্যবসান ॥ ১৮৯ ॥
e virodhera eka mātra dekhi samādhāna gopikāra sukha kṛṣṇa-sukhe paryavasāna
গোপিকা–দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা । সে মাধুর্য বাড়ে যার নাহিক সমতা ॥ ১৯০ ॥
gopikā-darśane kṛṣṇera bāḍhe praphullatā se mādhurya bāḍhe yāra nāhika samatā
আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ । এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ ॥ ১৯১ ॥
āmāra darśane kṛṣṇa pāila eta sukha ei sukhe gopīra praphulla aṅga-mukha
গোপী–শোভা দেখি’ কৃষ্ণের শোভা বাড়ে যত । কৃষ্ণ–শোভা দেখি’ গোপীর শোভা বাড়ে তত ॥ ১৯২ ॥
gopī-śobhā dekhi’ kṛṣṇera śobhā bāḍhe yata kṛṣṇa-śobhā dekhi’ gopīra śobhā bāḍhe tata
এইমত পরস্পর পড়ে হুড়াহুড়ি । পরস্পর বাড়ে, কেহ মুখ নাহি মুড়ি ॥ ১৯৩ ॥
ei-mata paraspara paḍe huḍāhuḍi paraspara bāḍhe, keha mukha nāhi muḍi
কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপী–রূপ–গুণে । তাঁর সুখে সুখবৃদ্ধি হয়ে গোপীগণে ॥ ১৯৪ ॥
kintu kṛṣṇera sukha haya gopī-rūpa-guṇe tāṅra sukhe sukha-vṛddhi haye gopī-gaṇe
অতএব সেই সুখ কৃষ্ণ–সুখ পোষে । এই হেতু গোপী–প্রেমে নাহি কাম–দোষে ॥ ১৯৫ ॥
ataeva sei sukha kṛṣṇa-sukha poṣe ei hetu gopī-preme nāhi kāma-doṣe
উপেত্য পথি সুন্দরীততিভিরাভিরভ্যর্চিতং স্মিতাঙ্কুরকরম্বিতৈর্নটদপাঙ্গভঙ্গীশতৈঃ । স্তন–স্তবকসঞ্চরন্নয়নচঞ্চরীকাঞ্চলং ব্রজে বিজয়িনং ভজে বিপিনদেশতঃ কেশবম্ ॥ ১৯৬ ॥
upetya pathi sundarī-tatibhir ābhir abhyarcitaṁ smitāṅkura-karambitair naṭad-apāṅga-bhaṅgī-śataiḥ stana-stavaka-sañcaran-nayana-cañcarīkāñcalaṁ vraje vijayinaṁ bhaje vipina-deśataḥ keśavam
আর এক গোপীপ্রেমের স্বাভাবিক চিহ্ন । যে প্রকারে হয় প্রেম কামগন্ধহীন ॥ ১৯৭ ॥
āra eka gopī-premera svābhāvika cihna ye prakāre haya prema kāma-gandha-hīna
গোপীপ্রেমে করে কৃষ্ণমাধুর্যের পুষ্টি । মাধুর্যে বাড়ায় প্রেম হঞা মহাতুষ্টি ॥ ১৯৮ ॥
gopī-preme kare kṛṣṇa-mādhuryera puṣṭi mādhurye bāḍhāya prema hañā mahā-tuṣṭi
প্রীতিবিষয়ানন্দে তদাশ্রয়ানন্দ । তাঁহা নাহি নিজসুখবাঞ্ছার সম্বন্ধ ॥ ১৯৯ ॥
prīti-viṣayānande tad-āśrayānanda tāṅhā nāhi nija-sukha-vāñchāra sambandha
নিরুপাধি প্রেম যাঁহা, তাঁহা এই রীতি । প্রীতিবিষয়সুখে আশ্রয়ের প্রীতি ॥ ২০০ ॥ নিজ–প্রেমানন্দে কৃষ্ণ–সেবানন্দ বাধে । সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে ॥ ২০১ ॥
nirupādhi prema yāṅhā, tāṅhā ei rīti prīti-viṣaya-sukhe āśrayera prīti nija-premānande kṛṣṇa-sevānanda bādhe se ānandera prati bhaktera haya mahā-krodhe
অঙ্গস্তম্ভারম্ভমুত্তুঙ্গয়ন্তং প্রেমা– নন্দং দারুকো নাভ্যনন্দৎ । কংসারাতের্বীজনে যেন সাক্ষাদ– ক্ষোদীয়ানন্তরায়ো ব্যধায়ি ॥ ২০২ ॥
aṅga-stambhārambham uttuṅgayantaṁ premānandaṁ dāruko nābhyanandat kaṁsārāter vījane yena sākṣād akṣodīyān antarāyo vyadhāyi
গোবিন্দপ্রেক্ষণাক্ষেপি–বাষ্পপূরাভিবর্ষিণম্ । উচ্চৈরনিন্দদানন্দমরবিন্দবিলোচনা ॥ ২০৩ ॥
govinda-prekṣaṇākṣepi- bāṣpa-pūrābhivarṣiṇam uccair anindad ānandam aravinda-vilocanā
আর শুদ্ধভক্ত কৃষ্ণ–প্রেম–সেবা বিনে । স্বসুখার্থ সালোক্যাদি না করে গ্রহণে ॥ ২০৪ ॥
āra śuddha-bhakta kṛṣṇa-prema-sevā vine sva-sukhārtha sālokyādi nā kare grahaṇe
মদ্গুণশ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে । মনোগতিরবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভসোঽম্বুধৌ ॥ ২০৫ ॥
mad-guṇa-śruti-mātreṇa mayi sarva-guhāśaye mano-gatir avicchinnā yathā gaṅgāmbhaso ’mbudhau
লক্ষণং ভক্তিযোগস্য নির্গুণস্য হ্যুদাহৃতম্ । অহৈতুক্যব্যবহিতা যা ভক্তিঃ পুরুষোত্তমে ॥ ২০৬ ॥
lakṣaṇaṁ bhakti-yogasya nirguṇasya hy udāhṛtam ahaituky avyavahitā yā bhaktiḥ puruṣottame
সালোক্য–সার্ষ্টি–সারূপ্য–সামীপ্যৈকত্বমপ্যুত । দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনং জনাঃ ॥ ২০৭ ॥
sālokya-sārṣṭi-sārūpya- sāmīpyaikatvam apy uta dīyamānaṁ na gṛhṇanti vinā mat-sevanaṁ janāḥ
মৎসেবয়া প্রতীতং তে সালোক্যাদি–চতুষ্টয়ম্ । নেচ্ছন্তি সেবয়া পূর্ণাঃ কুতোঽন্যৎ কালবিপ্লুতম্ ॥ ২০৮ ॥
mat-sevayā pratītaṁ te sālokyādi-catuṣṭayam necchanti sevayā pūrṇāḥ kuto ’nyat kāla-viplutam
কামগন্ধহীন স্বাভাবিক গোপী–প্রেম । নির্মল, উজ্জ্বল, শুদ্ধ যেন দগ্ধ হেম ॥ ২০৯ ॥
kāma-gandha-hīna svābhāvika gopī-prema nirmala, ujjvala, śuddha yena dagdha hema
কৃষ্ণের সহায়, গুরু, বান্ধব, প্রেয়সী । গোপিকা হয়েন প্রিয়া শিষ্যা, সখী, দাসী ॥ ২১০ ॥
kṛṣṇera sahāya, guru, bāndhava, preyasī gopikā hayena priyā śiṣyā, sakhī dāsī
সহায়া গুরুবঃ শিষ্যা ভুজিষ্যা বান্ধবাঃ স্ত্রিয়ঃ । সত্যং বদামি তে পার্থ গোপ্যঃ কিং মে ভবন্তি ন ॥ ২১১ ॥
sahāyā guravaḥ śiṣyā bhujiṣyā bāndhavāḥ striyaḥ satyaṁ vadāmi te pārtha gopyaḥ kiṁ me bhavanti na
গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত । প্রেমসেবা–পরিপাটী, ইষ্ট–সমীহিত ॥ ২১২ ॥
gopikā jānena kṛṣṇera manera vāñchita prema-sevā-paripāṭī, iṣṭa-samīhita
মন্মাহাত্ম্যং মৎসপর্যাং মচ্ছ্রদ্ধাং মন্মনোগতম্ । জানন্তি গোপিকাঃ পার্থ নান্যে জানন্তি তত্ত্বতঃ ॥ ২১৩ ॥
man-māhātmyaṁ mat-saparyāṁ mac-chraddhāṁ man-mano-gatam jānanti gopikāḥ pārtha nānye jānanti tattvataḥ
সেই গোপীগণ–মধ্যে উত্তমা রাধিকা । রূপে, গুণে, সৌভাগ্যে, প্রেমে সর্বাধিকা ॥ ২১৪ ॥
sei gopī-gaṇa-madhye uttamā rādhikā rūpe, guṇe, saubhāgye, preme sarvādhikā
যথা রাধা প্রিয়া বিষ্ণোস্তস্যাঃ কুণ্ডং প্রিয়ং তথা । সর্বগোপীষু সৈবৈকা বিষ্ণোরত্যন্তবল্লভা ॥ ২১৫ ॥
yathā rādhā priyā viṣṇos tasyāḥ kuṇḍaṁ priyaṁ tathā sarva-gopīṣu saivaikā viṣṇor atyanta-vallabhā
ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী । তত্রাপি গোপিকাঃ পার্থ যত্র রাধাভিধা মম ॥ ২১৬ ॥
trai-lokye pṛthivī dhanyā yatra vṛndāvanaṁ purī tatrāpi gopikāḥ pārtha yatra rādhābhidhā mama
রাধাসহ ক্রীড়া রস–বৃদ্ধির কারণ । আর সব গোপীগণ রসোপকরণ ॥ ২১৭ ॥
rādhā-saha krīḍā rasa-vṛddhira kāraṇa āra saba gopī-gaṇa rasopakaraṇa
কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ–প্রাণধন । তাঁহা বিনু সুখহেতু নহে গোপীগণ ॥ ২১৮ ॥
kṛṣṇera vallabhā rādhā kṛṣṇa-prāṇa-dhana tāṅhā vinu sukha-hetu nahe gopī-gaṇa
কংসারিরপি সংসারবাসনাবদ্ধশৃঙ্খলাম্ । রাধামাধায় হৃদয়ে তত্যাজ ব্রজসুন্দরীঃ ॥ ২১৯ ॥
kaṁsārir api saṁsāra- vāsanā-baddha-śṛṅkhalām rādhām ādhāya hṛdaye tatyāja vraja-sundarīḥ
সেই রাধার ভাব লঞা চৈতন্যাবতার । যুগধর্ম নাম–প্রেম কৈল পরচার ॥ ২২০ ॥
sei rādhāra bhāva lañā caitanyāvatāra yuga-dharma nāma-prema kaila paracāra
সেই ভাবে নিজবাঞ্ছা করিল পূরণ । অবতারের এই বাঞ্ছা মূল–কারণ ॥ ২২১ ॥
sei bhāve nija-vāñchā karila pūraṇa avatārera ei vāñchā mūla-kāraṇa
শ্রীকৃষ্ণচৈতন্য গোসাঞি ব্রজেন্দ্রকুমার । রসময়–মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার ॥ ২২২ ॥
śrī-kṛṣṇa-caitanya gosāñi vrajendra-kumāra rasa-maya-mūrti kṛṣṇa sākṣāt śṛṅgāra
সেই রস আস্বাদিতে কৈল অবতার । আনুষঙ্গে কৈল সব রসের প্রচার ॥ ২২৩ ॥
sei rasa āsvādite kaila avatāra ānusaṅge kaila saba rasera pracāra
বিশ্বেষামনুরঞ্জনেন জনয়ন্নানন্দমিন্দীবর– শ্রেণীশ্যামলকোমলৈরুপনয়ন্নঙ্গৈরনঙ্গোৎসবম্ । স্বচ্ছন্দং ব্রজসুন্দরীভিরভিতঃ প্রত্যঙ্গমালিঙ্গিতঃ শৃঙ্গারঃ সখি মূর্তিমানিব মধৌ মুগ্ধো হরিঃ ক্রীড়তি ॥ ২২৪ ॥
viśveṣām anurañjanena janayann ānandam indīvara- śreṇī-śyāmala-komalair upanayann aṅgair anaṅgotsavam svacchandaṁ vraja-sundarībhir abhitaḥ praty-aṅgam āliṅgitaḥ śṛṅgāraḥ sakhi mūrtimān iva madhau mugdho hariḥ krīḍati
শ্রীকৃষ্ণচৈতন্য গোসাঞি রসের সদন । অশেষ–বিশেষে কৈল রস আস্বাদন ॥ ২২৫ ॥
śrī-kṛṣṇa-caitanya gosāñi rasera sadana aśeṣa-viśeṣe kaila rasa āsvādana
সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ–ধর্ম । চৈতন্যের দাসে জানে এই সব মর্ম ॥ ২২৬ ॥
sei dvāre pravartāila kali-yuga-dharma caitanyera dāse jāne ei saba marma
অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, শ্রীনিবাস । গদাধর, দামোদর, মুরারি, হরিদাস ॥ ২২৭ ॥ আর যত চৈতন্য–কৃষ্ণের ভক্তগণ । ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ ॥ ২২৮ ॥
advaita ācārya, nityānanda, śrīnivāsa gadādhara, dāmodara, murāri, haridāsa āra yata caitanya-kṛṣṇera bhakta-gaṇa bhakti-bhāve śire dhari sabāra caraṇa
ষষ্ঠশ্লোকের এই কহিল আভাস । মূল শ্লোকের অর্থ শুন করিয়ে প্রকাশ ॥ ২২৯ ॥
ṣaṣṭha-ślokera ei kahila ābhāsa mūla ślokera artha śuna kariye prakāśa
শ্রীরাধায়াঃ প্রণয়মহিমা কীদৃশো বানয়ৈবা– স্বাদ্যো যেনাদ্ভুতমধুরিমা কীদৃশো বা মদীয়ঃ । সৌখ্যঞ্চাস্যা মদনুভবতঃ কীদৃশং বেতি লোভা– ত্তদ্ভাবাঢ্যঃ সমজনি শচীগর্ভসিন্ধৌ হরীন্দুঃ ॥ ২৩০ ॥
śrī-rādhāyāḥ praṇaya-mahimā kīdṛśo vānayaivā- svādyo yenādbhuta-madhurimā kīdṛśo vā madīyaḥ saukhyaṁ cāsyā mad-anubhavataḥ kīdṛśaṁ veti lobhāt tad-bhāvāḍhyaḥ samajani śacī-garbha-sindhau harīnduḥ
এ সব সিদ্ধান্ত গূঢ়,—কহিতে না যুয়ায় । না কহিলে, কেহ ইহার অন্ত নাহি পায় ॥ ২৩১ ॥
e saba siddhānta gūḍha, — kahite nā yuyāya nā kahile, keha ihāra anta nāhi pāya
অতএব কহি কিছু করিঞা নিগূঢ় । বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ় ॥ ২৩২ ॥
ataeva kahi kichu kariñā nigūḍha bujhibe rasika bhakta, nā bujhibe mūḍha
হৃদয়ে ধরয়ে যে চৈতন্য–নিত্যানন্দ । এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ ॥ ২৩৩ ॥
hṛdaye dharaye ye caitanya-nityānanda e-saba siddhānte sei pāibe ānanda
এ সব সিদ্ধান্ত হয় আম্রের পল্লব । ভক্তগণ–কোকিলের সর্বদা বল্লভ ॥ ২৩৪ ॥
e saba siddhānta haya āmrera pallava bhakta-gaṇa-kokilera sarvadā vallabha
অভক্ত–উষ্ট্রের ইথে না হয় প্রবেশ । তবে চিত্তে হয় মোর আনন্দ–বিশেষ ॥ ২৩৫ ॥
abhakta-uṣṭrera ithe nā haya praveśa tabe citte haya mora ānanda-viśeṣa
যে লাগি কহিতে ভয়, সে যদি না জানে । ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে ॥ ২৩৬ ॥
ye lāgi kahite bhaya, se yadi nā jāne ihā va-i kibā sukha āche tribhuvane
অতএব ভক্তগণে করি নমস্কার । নিঃশঙ্কে কহিয়ে, তার হউক্ চমৎকার ॥ ২৩৭ ॥
ataeva bhakta-gaṇe kari namaskāra niḥśaṅke kahiye, tāra hauk camatkāra
কৃষ্ণের বিচার এক আছয়ে অন্তরে । পূর্ণানন্দ–পূর্ণরসরূপ কহে মোরে ॥ ২৩৮ ॥
kṛṣṇera vicara eka āchaye antare pūrṇānanda-pūrṇa-rasa-rūpa kahe more
আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন । আমাকে আনন্দ দিবে—ঐছে কোন্ জন ॥ ২৩৯ ॥
āmā ha-ite ānandita haya tribhuvana āmāke ānanda dibe — aiche kon jana
আমা হৈতে যার হয় শত শত গুণ । সেইজন আহ্লাদিতে পারে মোর মন ॥ ২৪০ ॥
āmā haite yāra haya śata śata guṇa sei-jana āhlādite pāre mora mana
আমা হৈতে গুণী বড় জগতে অসম্ভব । একলি রাধাতে তাহা করি অনুভব ॥ ২৪১ ॥
āmā haite guṇī baḍa jagate asambhava ekali rādhāte tāhā kari anubhava
কোটিকাম জিনি’ রূপ যদ্যপি আমার । অসমোর্ধ্বমাধুর্য—সাম্য নাহি যার ॥ ২৪২ ॥ মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন । রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন ॥ ২৪৩ ॥
koṭi-kāma jini’ rūpa yadyapi āmāra asamordhva-mādhurya — sāmya nāhi yāra mora rūpe āpyāyita haya tribhuvana rādhāra darśane mora juḍāya nayana
মোর বংশী–গীতে আকর্ষয়ে ত্রিভুবন । রাধার বচনে হরে আমার শ্রবণ ॥ ২৪৪ ॥
mora vaṁśī-gīte ākarṣaye tri-bhuvana rādhāra vacane hare āmāra śravaṇa
যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ । মোর চিত্ত–প্রাণ হরে রাধা–অঙ্গ–গন্ধ ॥ ২৪৫ ॥
yadyapi āmāra gandhe jagat sugandha mora citta-prāṇa hare rādhā-aṅga-gandha
যদ্যপি আমার রসে জগৎ সরস । রাধার অধর–রস আমা করে বশ ॥ ২৪৬ ॥
yadyapi āmāra rase jagat sarasa rādhāra adhara-rasa āmā kare vaśa
যদ্যপি আমার স্পর্শ কোটীন্দু–শীতল । রাধিকার স্পর্শে আমা করে সুশীতল ॥ ২৪৭ ॥
yadyapi āmāra sparśa koṭīndu-śītala rādhikāra sparśe āmā kare suśītala
এই মত জগতের সুখে আমি হেতু । রাধিকার রূপগুণ আমার জীবাতু ॥ ২৪৮ ॥
ei mata jagatera sukhe āmi hetu rādhikāra rūpa-guṇa āmāra jīvātu
এই মত অনুভব আমার প্রতীত । বিচারি’ দেখিয়ে যদি, সব বিপরীত ॥ ২৪৯ ॥
ei mata anubhava āmāra pratīta vicāri’ dekhiye yadi, saba viparīta
রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। আমার দর্শনে রাধা সুখে অগেয়ান ॥ ২৫০ ॥
rādhāra darśane mora juḍāya nayana āmāra darśane rādhā sukhe ageyāna
পরস্পর বেণুগীতে হরয়ে চেতন । মোর ভ্রমে তমালেরে করে আলিঙ্গন ॥ ২৫১ ॥
paraspara veṇu-gīte haraye cetana mora bhrame tamālere kare āliṅgana
কৃষ্ণ–আলিঙ্গন পাইনু, জনম সফলে । কৃষ্ণসুখে মগ্ন রহে বৃক্ষ করি’ কোলে ॥ ২৫২ ॥
kṛṣṇa-āliṅgana pāinu, janama saphale kṛṣṇa-sukhe magna rahe vṛkṣa kari’ kole
অনুকূলবাতে যদি পায় মোর গন্ধ । উড়িয়া পড়িতে চাহে, প্রেমে হয় অন্ধ ॥ ২৫৩ ॥
anukūla-vāte yadi pāya mora gandha uḍiyā paḍite cāhe, preme haya andha
তাম্বূলচর্বিত যবে করে আস্বাদনে । আনন্দসমুদ্রে ডুবে, কিছুই না জানে ॥ ২৫৪ ॥
tāmbūla-carvita yabe kare āsvādane ānanda-samudre ḍube, kichui nā jāne
আমার সঙ্গমে রাধা পায় যে আনন্দ । শতমুখে বলি, তবু না পাই তার অন্ত ॥ ২৫৫ ॥
āmāra saṅgame rādhā pāya ye ānanda śata-mukhe bali, tabu nā pāi tāra anta
লীলা–অন্তে সুখে ইঁহার অঙ্গের মাধুরী । তাহা দেখি’ সুখে আমি আপনা পাশরি ॥ ২৫৬ ॥
līlā-ante sukhe iṅhāra aṅgera mādhurī tāhā dekhi’ sukhe āmi āpanā pāśari
দোঁহার যে সমরস, ভরতমুনি মানে । আমার ব্রজের রস সেহ নাহি জানে ॥ ২৫৭ ॥
doṅhāra ye sama-rasa, bharata-muni māne āmāra vrajera rasa seha nāhi jāne
অন্যের সঙ্গমে আমি যত সুখ পাই । তাহা হৈতে রাধা–সুখ শত অধিকাই ॥ ২৫৮ ॥
anyera saṅgame āmi yata sukha pāi tāhā haite rādhā-sukha śata adhikāi
নির্ধূতামৃতমাধুরীপরিমলঃ কল্যাণি বিম্বাধরো বক্ত্রং পঙ্কজসৌরভং কুহরিতশ্লাঘাভিদস্তে গিরঃ । অঙ্গং চন্দনশীতলং তনুরিয়ং সৌন্দর্যসর্বস্বভাক্ ত্বামাস্বাদ্য মমেদমিন্দ্রিয়কুলং রাধে মুহুর্মোদতে ॥ ২৫৯ ॥
nirdhūtāmṛta-mādhurī-parimalaḥ kalyāṇi bimbādharo vaktraṁ paṅkaja-saurabhaṁ kuharita-ślāghā-bhidas te giraḥ aṅgaṁ candana-śītalaṁ tanur iyaṁ saundarya-sarvasva-bhāk tvām āsādya mamedam indriya-kulaṁ rādhe muhur modate
রূপে কংসহরস্য লুব্ধনয়নাং স্পর্শেঽতিহৃষ্যত্ত্বচং বাণ্যামুৎকলিতশ্রুতিং পরিমলে সংহৃষ্টনাসাপুটাম্ । আরজ্যদ্রসনাং কিলাধরপুটে ন্যঞ্চন্মুখাম্ভোরুহাং দম্ভোদ্গীর্ণমহাধৃতিং বহিরপি প্রোদ্যদ্বিকারাকুলাম্ ॥ ২৬০ ॥
rūpe kaṁsa-harasya lubdha-nayanāṁ sparśe ’tihṛṣyat-tvacaṁ vāṇyām utkalita-śrutiṁ parimale saṁhṛṣṭa-nāsā-puṭām ārajyad-rasanāṁ kilādhara-puṭe nyañcan-mukhāmbho-ruhāṁ dambhodgīrṇa-mahā-dhṛtiṁ bahir api prodyad-vikārākulām
তাতে জানি, মোতে আছে কোন এক রস । আমার মোহিনী রাধা, তারে করে বশ ॥ ২৬১ ॥
tāte jāni, mote āche kona eka rasa āmāra mohinī rādhā, tāre kare vaśa
আমা হৈতে রাধা পায় যে জাতীয় সুখ । তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ ॥ ২৬২ ॥
āmā haite rādhā pāya ye jātīya sukha tāhā āsvādite āmi sadāi unmukha
নানা যত্ন করি আমি, নারি আস্বাদিতে । সেই সুখমাধুর্য–ঘ্রাণে লোভ বাড়ে চিত্তে ॥ ২৬৩ ॥
nānā yatna kari āmi, nāri āsvādite sei sukha-mādhurya-ghrāṇe lobha bāḍhe citte
রস আস্বাদিতে আমি কৈল অবতার । প্রেমরস আস্বাদিব বিবিধ প্রকার ॥ ২৬৪ ॥
rasa āsvādite āmi kaila avatāra prema-rasa āsvādila vividha prakāra
রাগমার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে । তাহা শিখাইব লীলা–আচরণ–দ্বারে ॥ ২৬৫ ॥
rāga-mārge bhakta bhakti kare ye prakāre tāhā śikhāila līlā-ācaraṇa-dvāre
এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ । বিজাতীয়–ভাবে নহে তাহা আস্বাদন ॥ ২৬৬ ॥
ei tina tṛṣṇā mora nahila pūraṇa vijātīya-bhāve nahe tāhā āsvādana
রাধিকার ভাবকান্তি অঙ্গীকার বিনে । সেই তিন সুখ কভু নহে আস্বাদনে ॥ ২৬৭ ॥
rādhikāra bhāva-kānti aṅgīkāra vine sei tina sukha kabhu nahe āsvādane
রাধাভাব অঙ্গীকরি’ ধরি’ তার বর্ণ । তিনসুখ আস্বাদিতে হব অবতীর্ণ ॥ ২৬৮ ॥
rādhā-bhāva aṅgīkari’ dhari’ tāra varṇa tina-sukha āsvādite haba avatīrṇa
সর্বভাবে কৈল কৃষ্ণ এই ত’ নিশ্চয় । হেনকালে আইল যুগাবতার–সময় ॥ ২৬৯ ॥
sarva-bhāve kaila kṛṣṇa ei ta’ niścaya hena-kāle āila yugāvatāra-samaya
সেইকালে শ্রীঅদ্বৈত করেন আরাধন । তাঁহার হুঙ্কারে কৈল কৃষ্ণে আকর্ষণ ॥ ২৭০ ॥
sei-kāle śrī-advaita karena ārādhana tāṅhāra huṅkāre kaila kṛṣṇe ākarṣaṇa
পিতামাতা, গুরুগণ, আগে অবতারি’ । রাধিকার ভাব–বর্ণ অঙ্গীকার করি’ ॥ ২৭১ ॥ নবদ্বীপে শচীগর্ভ–শুদ্ধদুগ্ধসিন্ধু । তাহাতে প্রকট হৈলা কৃষ্ণ পূর্ণ ইন্দু ॥ ২৭২ ॥
pitā-mātā, guru-gaṇa, āge avatāri’ rādhikāra bhāva-varṇa aṅgīkāra kari’ navadvīpe śacī-garbha-śuddha-dugdha-sindhu tāhāte prakaṭa hailā kṛṣṇa pūrṇa indu
এই ত’ করিলুঁ ষষ্ঠশ্লোকের ব্যাখ্যান । শ্রীরূপ–গোসাঞির পাদপদ্ম করি’ ধ্যান ॥ ২৭৩ ॥
ei ta’ kariluṅ ṣaṣṭha ślokera vyākhyāna śrī-rūpa-gosāñira pāda-padma kari’ dhyāna
এই দুই শ্লোকের আমি যে করিল অর্থ । শ্রীরূপ–গোসাঞির শ্লোক প্রমাণ সমর্থ ॥ ২৭৪ ॥
ei dui ślokera āmi ye karila artha śrī-rūpa-gosāñira śloka pramāṇa samartha
অপারং কস্যাপি প্রণয়িজনবৃন্দস্য কুতুকী রসস্তোমং হৃত্বা মধুরমুপভোক্তুং কমপি যঃ । রুচং স্বামাবব্রে দ্যুতিমিহ তদীয়াং প্রকটয়ন্ স দেবশ্চৈতন্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু ॥ ২৭৫ ॥
apāraṁ kasyāpi praṇayi-jana-vṛndasya kutukī rasa-stomaṁ hṛtvā madhuram upabhoktuṁ kam api yaḥ rucaṁ svām āvavre dyutim iha tadīyāṁ prakaṭayan sa devaś caitanyākṛtir atitarāṁ naḥ kṛpayatu
মঙ্গলাচরণং কৃষ্ণচৈতন্য–তত্ত্বলক্ষণম্ । প্রয়োজনঞ্চাবতারে শ্লোকষট্কৈর্নিরূপিতম্ ॥ ২৭৬ ॥
maṅgalācaraṇaṁ kṛṣṇa- caitanya-tattva-lakṣaṇam prayojanaṁ cāvatāre śloka-ṣaṭkair nirūpitam
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২৭৭ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa