CC Adi 5.1
বন্দেঽনন্তাদ্ভুতৈশ্বর্যং শ্রীনিত্যানন্দমীশ্বরম্ । যস্যেচ্ছয়া তৎস্বরূপমজ্ঞেনাপি নিরূপ্যতে ॥ ১ ॥
vande ’nantādbhutaiśvaryaṁ śrī-nityānandam īśvaram yasyecchayā tat-svarūpam ajñenāpi nirūpyate
Sanskrit, IAST, and JAPA TIME Library links
Adi-līlā — Chapter 5: original text, IAST, and JAPA TIME Library links.
This chapter is titled The glories of Lord Nityānanda Balarāma and contains 231 numbered verses. This page preserves the Bengali text and IAST for careful reading and citation.
Open verse 1 with the complete library text · Browse every original-text chapter
বন্দেঽনন্তাদ্ভুতৈশ্বর্যং শ্রীনিত্যানন্দমীশ্বরম্ । যস্যেচ্ছয়া তৎস্বরূপমজ্ঞেনাপি নিরূপ্যতে ॥ ১ ॥
vande ’nantādbhutaiśvaryaṁ śrī-nityānandam īśvaram yasyecchayā tat-svarūpam ajñenāpi nirūpyate
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
এই ষট্শ্লোকে কহিল কৃষ্ণচৈতন্য–মহিমা । পঞ্চশ্লোকে কহি নিত্যানন্দতত্ত্ব–সীমা ॥ ৩ ॥
ei ṣaṭ-śloke kahila kṛṣṇa-caitanya-mahimā pañca-śloke kahi nityānanda-tattva-sīmā
সর্ব–অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান্ । তাঁহার দ্বিতীয় দেহ শ্রীবলরাম ॥ ৪ ॥
sarva-avatārī kṛṣṇa svayaṁ bhagavān tāṅhāra dvitīya deha śrī-balarāma
একই স্বরূপ দোঁহে, ভিন্নমাত্র কায় । আদ্য কায়ব্যূহ, কৃষ্ণলীলার সহায় ॥ ৫ ॥
eka-i svarūpa doṅhe, bhinna-mātra kāya ādya kāya-vyūha, kṛṣṇa-līlāra sahāya
সেই কৃষ্ণ—নবদ্বীপে শ্রীচৈতন্যচন্দ্র । সেই বলরাম—সঙ্গে শ্রীনিত্যানন্দ ॥ ৬ ॥
sei kṛṣṇa — navadvīpe śrī-caitanya-candra sei balarāma — saṅge śrī-nityānanda
সঙ্কর্ষণঃ কারণতোয়শায়ী গর্ভোদশায়ী চ পয়োঽব্ধিশায়ী । শেষশ্চ যস্যাংশকলাঃ স নিত্যানন্দাখ্যরামঃ শরণং মমাস্তু ॥ ৭ ॥
saṅkarṣaṇaḥ kāraṇa-toya-śāyī garbhoda-śāyī ca payo ’bdhi-śāyī śeṣaś ca yasyāṁśa-kalāḥ sa nityā- nandākhya-rāmaḥ śaraṇaṁ mamāstu
শ্রীবলরাম গোসাঞি মূল–সঙ্কর্ষণ । পঞ্চরূপ ধরি’ করেন কৃষ্ণের সেবন ॥ ৮ ॥
śrī-balarāma gosāñi mūla-saṅkarṣaṇa pañca-rūpa dhari’ karena kṛṣṇera sevana
আপনে করেন কৃষ্ণলীলার সহায় । সৃষ্টিলীলা–কার্য করে ধরি’ চারি কায় ॥ ৯ ॥
āpane karena kṛṣṇa-līlāra sahāya sṛṣṭi-līlā-kārya kare dhari’ cāri kāya
সৃষ্ট্যাদিক সেবা,—তাঁর আজ্ঞার পালন । ‘শেষ’–রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন ॥ ১০ ॥
sṛṣṭy-ādika sevā, — tāṅra ājñāra pālana ‘śeṣa’-rūpe kare kṛṣṇera vividha sevana
সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ–সেবানন্দ । সেই বলরাম—গৌরসঙ্গে নিত্যানন্দ ॥ ১১ ॥
sarva-rūpe āsvādaye kṛṣṇa-sevānanda sei balarāma — gaura-saṅge nityānanda
সপ্তম শ্লোকের অর্থ করি চারিশ্লোকে । যাতে নিত্যানন্দতত্ত্ব জানে সর্বলোকে ॥ ১২ ॥
saptama ślokera artha kari cāri-śloke yāte nityānanda-tattva jāne sarva-loke
মায়াতীতে ব্যাপিবৈকুণ্ঠলোকে পূর্ণৈশ্বর্যে শ্রীচতুর্ব্যূহমধ্যে । রূপং যস্যোদ্ভাতি সঙ্কর্ষণাখ্যং তং শ্রীনিত্যানন্দরামং প্রপদ্যে ॥ ১৩ ॥
māyātīte vyāpi-vaikuṇṭha-loke pūrṇaiśvarye śrī-catur-vyūha-madhye rūpaṁ yasyodbhāti saṅkarṣaṇākhyaṁ taṁ śrī-nityānanda-rāmaṁ prapadye
প্রকৃতির পার ‘পরব্যোম’–নামে ধাম । কৃষ্ণবিগ্রহ যৈছে বিভুত্যাদি–গুণবান্ ॥ ১৪ ॥
prakṛtira pāra ‘paravyoma’-nāme dhāma kṛṣṇa-vigraha yaiche vibhūty-ādi-guṇavān
সর্বগ, অনন্ত, বিভু—বৈকুণ্ঠাদি ধাম । কৃষ্ণ, কৃষ্ণ–অবতারের তাহাঞি বিশ্রাম ॥ ১৫ ॥
sarvaga, ananta, vibhu — vaikuṇṭhādi dhāma kṛṣṇa, kṛṣṇa-avatārera tāhāñi viśrāma
তাহার উপরিভাগে ‘কৃষ্ণলোক’–খ্যাতি । দ্বারকা–মথুরা–গোকুল—ত্রিবিধত্বে স্থিতি ॥ ১৬ ॥
tāhāra upari-bhāge ‘kṛṣṇa-loka’-khyāti dvārakā-mathurā-gokula — tri-vidhatve sthiti
সর্বোপরি শ্রীগোকুল—ব্রজলোক–ধাম । শ্রীগোলোক, শ্বেতদ্বীপ, বৃন্দাবন নাম ॥ ১৭ ॥
sarvopari śrī-gokula — vrajaloka-dhāma śrī-goloka, śvetadvīpa, vṛndāvana nāma
সর্বগ, অনন্ত, বিভু, কৃষ্ণতনুসম । উপর্যধো ব্যাপিয়াছে, নাহিক নিয়ম ॥ ১৮ ॥
sarvaga, ananta, vibhu, kṛṣṇa-tanu-sama upary-adho vyāpiyāche, nāhika niyama
ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়। একই স্বরূপ তার, নাহি দুই কায় ॥ ১৯ ॥
brahmāṇḍe prakāśa tāra kṛṣṇera icchāya eka-i svarūpa tāra, nāhi dui kāya
চিন্তামণিভূমি, কল্পবৃক্ষময় বন । চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম ॥ ২০ ॥
cintāmaṇi-bhūmi, kalpa-vṛkṣa-maya vana carma-cakṣe dekhe tāre prapañcera sama
প্রেমনেত্রে দেখে তার স্বরূপ–প্রকাশ । গোপ–গোপীসঙ্গে যাঁহা কৃষ্ণের বিলাস ॥ ২১ ॥
prema-netre dekhe tāra svarūpa-prakāśa gopa-gopī-saṅge yāṅhā kṛṣṇera vilāsa
চিন্তামণিপ্রকরসদ্মসু কল্পবৃক্ষ– লক্ষাবৃতেষু সুরভীরভিপালয়ন্তম্ । লক্ষ্মীসহস্রশতসম্ভ্রমসেব্যমানং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ॥ ২২ ॥
cintāmaṇi-prakara-sadmasu kalpa-vṛkṣa- lakṣāvṛteṣu surabhīr abhipālayantam lakṣmī-sahasra-śata-sambhrama-sevyamānaṁ govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi
মথুরা–দ্বারকায় নিজরূপ প্রকাশিয়া । নানারূপে বিলসয়ে চতুর্ব্যূহ হৈঞা ॥ ২৩ ॥
mathurā-dvārakāya nija-rūpa prakāśiyā nānā-rūpe vilasaye catur-vyūha haiñā
বাসুদেব–সঙ্কর্ষণ–প্রদ্যুম্নানিরুদ্ধ। সর্বচতুর্ব্যূহ–অংশী, তুরীয়, বিশুদ্ধ ॥ ২৪ ॥
vāsudeva-saṅkarṣaṇa-pradyumnāniruddha sarva-catur-vyūha-aṁśī, turīya, viśuddha
এই তিন লোকে কৃষ্ণ কেবল–লীলাময় । নিজগণ লঞা খেলে অনন্ত সময় ॥ ২৫ ॥
ei tina loke kṛṣṇa kevala-līlā-maya nija-gaṇa lañā khele ananta samaya
পরব্যোম–মধ্যে করি’ স্বরূপ প্রকাশ । নারায়ণরূপে করেন বিবিধ বিলাস ॥ ২৬ ॥
para-vyoma-madhye kari’ svarūpa prakāśa nārāyaṇa-rūpe karena vividha vilāsa
স্বরূপবিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ । নারায়ণরূপে সেই তনু চতুর্ভুজ ॥ ২৭ ॥ শঙ্খ–চক্র–গদা–পদ্ম, মহৈশ্বর্যময় । শ্রী–ভূ–নীলা–শক্তি যাঁর চরণ সেবয় ॥ ২৮ ॥
svarūpa-vigraha kṛṣṇera kevala dvi-bhuja nārāyaṇa-rūpe sei tanu catur-bhuja śaṅkha-cakra-gadā-padma, mahaiśvarya-maya śrī-bhū-nīlā-śakti yāṅra caraṇa sevaya
যদ্যপি কেবল তাঁর ক্রীড়ামাত্র ধর্ম । তথাপি জীবেরে কৃপায় করে এক কর্ম ॥ ২৯ ॥
yadyapi kevala tāṅra krīḍā-mātra dharma tathāpi jīvere kṛpāya kare eka karma
সালোক্য–সামীপ্য–সার্ষ্টি–সারূপ্যপ্রকার । চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার ॥ ৩০ ॥
sālokya-sāmīpya-sārṣṭi-sārūpya-prakāra cāri mukti diyā kare jīvera nistāra
ব্রহ্মসাযুজ্য–মুক্তের তাহা নাহি গতি । বৈকুণ্ঠ–বাহিরে হয় তা’ সবার স্থিতি ॥ ৩১ ॥
brahma-sāyujya-muktera tāhā nāhi gati vaikuṇṭha-bāhire haya tā’-sabāra sthiti
বৈকুণ্ঠ–বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল । কৃষ্ণের অঙ্গের প্রভা, পরম উজ্জ্বল ॥ ৩২ ॥
vaikuṇṭha-bāhire eka jyotir-maya maṇḍala kṛṣṇera aṅgera prabhā, parama ujjvala
‘সিদ্ধলোক’ নাম তার প্রকৃতির পার । চিৎস্বরূপ, তাঁহা নাহি চিচ্ছক্তি–বিকার ॥ ৩৩ ॥
‘siddha-loka’ nāma tāra prakṛtira pāra cit-svarūpa, tāṅhā nāhi cic-chakti vikāra
সূর্যমণ্ডল যেন বাহিরে নির্বিশেষ । ভিতরে সূর্যের রথ–আদি সবিশেষ ॥ ৩৪ ॥
sūrya-maṇḍala yena bāhire nirviśeṣa bhitare sūryera ratha-ādi saviśeṣa
কামাদ্দ্বেষাদ্ ভয়াৎ স্নেহাদ্ যথা ভক্ত্যেশ্বরে মনঃ । আবেশ্য তদঘং হিত্বা বহবস্তদ্গতিং গতাঃ ॥ ৩৫ ॥
kāmād dveṣād bhayāt snehād yathā bhaktyeśvare manaḥ āveśya tad aghaṁ hitvā bahavas tad gatiṁ gatāḥ
যদরীণাং প্রিয়াণাঞ্চ প্রাপ্যমেকমিবোদিতম্ । তদ্ব্রহ্মকৃষ্ণয়োরৈক্যাৎ কিরণার্কোপমাজুষোঃ ॥ ৩৬ ॥
yad arīṇāṁ priyāṇāṁ ca prāpyam ekam ivoditam tad brahma-kṛṣṇayor aikyāt kiraṇārkopamā-juṣoḥ
তৈছে পরব্যোমে নানা চিচ্ছক্তিবিলাস । নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাহিরে প্রকাশ ॥ ৩৭ ॥
taiche para-vyome nānā cic-chakti-vilāsa nirviśeṣa jyotir-bimba bāhire prakāśa
নির্বিশেষ–ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময় । সাযুজ্যের অধিকারী তাঁহা পায় লয় ॥ ৩৮ ॥
nirviśeṣa-brahma sei kevala jyotir-maya sāyujyera adhikārī tāṅhā pāya laya
সিদ্ধলোকস্তু তমসঃ পারে যত্র বসন্তি হি । সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যাশ্চ হরিণা হতাঃ ॥ ৩৯ ॥
siddha-lokas tu tamasaḥ pāre yatra vasanti hi siddhā brahma-sukhe magnā daityāś ca hariṇā hatāḥ
সেই পরব্যোমে নারায়ণের চারি পাশে । দ্বারকা–চতুর্ব্যূহের দ্বিতীয় প্রকাশে ॥ ৪০ ॥
sei para-vyome nārāyaṇera cāri pāśe dvārakā-catur-vyūhera dvitīya prakāśe
বাসুদেব–সঙ্কর্ষণ–প্রদ্যুম্নানিরুদ্ধ । ‘দ্বিতীয় চতুর্ব্যূহ’ এই—তুরীয়, বিশুদ্ধ ॥ ৪১ ॥
vāsudeva-saṅkarṣaṇa-pradyumnāniruddha ‘dvitīya catur-vyūha’ ei — turīya, viśuddha
তাঁহা যে রামের রূপ—মহাসঙ্কর্ষণ । চিচ্ছক্তি–আশ্রয় তিহোঁ, কারণের কারণ ॥ ৪২ ॥
tāṅhā ye rāmera rūpa — mahā-saṅkarṣaṇa cic-chakti-āśraya tiṅho, kāraṇera kāraṇa
চিচ্ছক্তি–বিলাস এক—‘শুদ্ধসত্ত্ব’ নাম । শুদ্ধসত্ত্বময় যত বৈকুণ্ঠাদি–ধাম ॥ ৪৩ ॥
cic-chakti-vilāsa eka — ‘śuddha-sattva’ nāma śuddha-sattva-maya yata vaikuṇṭhādi-dhāma
ষড়্বিধৈশ্বর্য তাঁহা সকল চিন্ময় । সঙ্কর্ষণের বিভূতি সব, জানিহ নিশ্চয় ॥ ৪৪ ॥
ṣaḍ-vidhaiśvarya tāṅhā sakala cinmaya saṅkarṣaṇera vibhūti saba, jāniha niścaya
‘জীব’–নাম তটস্থাখ্য এক শক্তি হয় । মহাসঙ্কর্ষণ—সব জীবের আশ্রয় ॥ ৪৫ ॥
‘jīva’-nāma taṭasthākhya eka śakti haya mahā-saṅkarṣaṇa — saba jīvera āśraya
যাঁহা হৈতে বিশ্বোৎপত্তি, যাঁহাতে প্রলয় । সেই পুরুষের সঙ্কর্ষণ সমাশ্রয় ॥ ৪৬ ॥
yāṅhā haite viśvotpatti, yāṅhāte pralaya sei puruṣera saṅkarṣaṇa samāśraya
সর্বাশ্রয়, সর্বাদ্ভুত, ঐশ্বর্য অপার । ‘অনন্ত’ কহিতে নারে মহিমা যাঁহার ॥ ৪৭ ॥
sarvāśraya, sarvādbhuta, aiśvarya apāra ‘ananta’ kahite nāre mahimā yāṅhāra
তুরীয়, বিশুদ্ধসত্ত্ব, ‘সঙ্কর্ষণ’ নাম । তিঁহো যাঁর অংশ, সেই নিত্যানন্দ–রাম ॥ ৪৮ ॥
turīya, viśuddha-sattva, ‘saṅkarṣaṇa’ nāma tiṅho yāṅra aṁśa, sei nityānanda-rāma
অষ্টম শ্লোকের কৈল সংক্ষেপে বিবরণ । নবম শ্লোকের অর্থ শুন দিয়া মন ॥ ৪৯ ॥
aṣṭama ślokera kaila saṅkṣepe vivaraṇa navama ślokera artha śuna diyā mana
মায়াভর্তাজাণ্ডসঙ্ঘাশ্রয়াঙ্গঃ শেতে সাক্ষাৎ কারণাম্ভোধি–মধ্যে । যস্যৈকাংশঃ শ্রীপুমানাদিদেব– স্তং শ্রীনিত্যানন্দরামং প্রপদ্যে ॥ ৫০ ॥
māyā-bhartājāṇḍa-saṅghāśrayāṅgaḥ śete sākṣāt kāraṇāmbhodhi-madhye yasyaikāṁśaḥ śrī-pumān ādi-devas taṁ śrī-nityānanda-rāmaṁ prapadye
বৈকুণ্ঠ–বাহিরে যেই জ্যোতির্ময় ধাম । তাহার বাহিরে ‘কারণার্ণব’ নাম ॥ ৫১ ॥
vaikuṇṭha-bāhire yei jyotir-maya dhāma tāhāra bāhire ‘kāraṇārṇava’ nāma
বৈকুণ্ঠ বেড়িয়া এক আছে জলনিধি । অনন্ত, অপার—তার নাহিক অবধি ॥ ৫২ ॥
vaikuṇṭha beḍiyā eka āche jala-nidhi ananta, apāra — tāra nāhika avadhi
বৈকুণ্ঠের পৃথিব্যাদি সকল চিন্ময় । মায়িক ভূতের তথি জন্ম নাহি হয় ॥ ৫৩ ॥
vaikuṇṭhera pṛthivy-ādi sakala cinmaya māyika bhūtera tathi janma nāhi haya
চিন্ময়–জল সেই পরম কারণ । যার এক কণা গঙ্গা পতিতপাবন ॥ ৫৪ ॥
cinmaya-jala sei parama kāraṇa yāra eka kaṇā gaṅgā patita-pāvana
সেই ত’ কারণার্ণবে সেই সঙ্কর্ষণ । আপনার এক অংশে করেন শয়ন ॥ ৫৫ ॥
sei ta’ kāraṇārṇave sei saṅkarṣaṇa āpanāra eka aṁśe karena śayana
মহৎস্রষ্টা পুরুষ, তিঁহো জগৎ–কারণ । আদ্য–অবতার করে মায়ায় ঈক্ষণ ॥ ৫৬ ॥
mahat-sraṣṭā puruṣa, tiṅho jagat-kāraṇa ādya-avatāra kare māyāya īkṣaṇa
মায়াশক্তি রহে কারণাব্ধির বাহিরে । কারণ–সমুদ্র মায়া পরশিতে নারে ॥ ৫৭ ॥
māyā-śakti rahe kāraṇābdhira bāhire kāraṇa-samudra māyā paraśite nāre
সেই ত’ মায়ার দুইবিধ অবস্থিতি । জগতের উপাদান ‘প্রধান’, প্রকৃতি ॥ ৫৮ ॥
sei ta’ māyāra dui-vidha avasthiti jagatera upādāna ‘pradhāna’, prakṛti
জগৎকারণ নহে প্রকৃতি জড়রূপা । শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা ॥ ৫৯ ॥
jagat-kāraṇa nahe prakṛti jaḍa-rūpā śakti sañcāriyā tāre kṛṣṇa kare kṛpā
কৃষ্ণশক্ত্যে প্রকৃতি হয় গৌণ কারণ । অগ্নিশক্ত্যে লৌহ যৈছে করয়ে জারণ ॥ ৬০ ॥
kṛṣṇa-śaktye prakṛti haya gauṇa kāraṇa agni-śaktye lauha yaiche karaye jāraṇa
অতএব কৃষ্ণ মূল–জগৎকারণ । প্রকৃতি—কারণ যৈছে অজাগলস্তন ॥ ৬১ ॥
ataeva kṛṣṇa mūla-jagat-kāraṇa prakṛti — kāraṇa yaiche ajā-gala-stana
মায়া–অংশে কহি তারে নিমিত্ত–কারণ । সেহ নহে, যাতে কর্তা–হেতু—নারায়ণ ॥ ৬২ ॥
māyā-aṁśe kahi tāre nimitta-kāraṇa seha nahe, yāte kartā-hetu — nārāyaṇa
ঘটের নিমিত্ত–হেতু যৈছে কুম্ভকার । তৈছে জগতের কর্তা—পুরুষাবতার ॥ ৬৩ ॥
ghaṭera nimitta-hetu yaiche kumbhakāra taiche jagatera kartā — puruṣāvatāra
কৃষ্ণ—কর্তা, মায়া তাঁর করেন সহায় । ঘটের কারণ—চক্র–দণ্ডাদি উপায় ॥ ৬৪ ॥
kṛṣṇa — kartā, māyā tāṅra karena sahāya ghaṭera kāraṇa — cakra-daṇḍādi upāya
দূর হৈতে পুরুষ করে মায়াতে অবধান । জীবরূপ বীর্য তাতে করেন আধান ॥ ৬৫ ॥
dūra haite puruṣa kare māyāte avadhāna jīva-rūpa vīrya tāte karena ādhāna
এক অঙ্গাভাসে করে মায়াতে মিলন । মায়া হৈতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ ॥ ৬৬ ॥
eka aṅgābhāse kare māyāte milana māyā haite janme tabe brahmāṇḍera gaṇa
অগণ্য, অনন্ত যত অণ্ড–সন্নিবেশ । ততরূপে পুরুষ করে সবাতে প্রকাশ ॥ ৬৭ ॥
agaṇya, ananta yata aṇḍa-sanniveśa tata-rūpe puruṣa kare sabāte prakāśa
পুরুষ–নাসাতে যবে বাহিরায় শ্বাস । নিশ্বাস সহিতে হয় ব্রহ্মাণ্ড–প্রকাশ ॥ ৬৮ ॥
puruṣa-nāsāte yabe bāhirāya śvāsa niśvāsa sahite haya brahmāṇḍa-prakāśa
পুনরপি শ্বাস যবে প্রবেশে অন্তরে । শ্বাস–সহ ব্রহ্মাণ্ড পৈশে পুরুষ–শরীরে ॥ ৬৯ ॥
punarapi śvāsa yabe praveśe antare śvāsa-saha brahmāṇḍa paiśe puruṣa-śarīre
গবাক্ষের রন্ধ্রে যেন ত্রসরেণু চলে । পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে ॥ ৭০ ॥
gavākṣera randhre yena trasareṇu cale puruṣera loma-kūpe brahmāṇḍera jāle
যস্যৈকনিশ্বসিত–কালমথাবলম্ব্য জীবন্তি লোমবিলজা জগদণ্ডনাথাঃ । বিষ্ণুর্মহান্ স ইহ যস্য কলাবিশেষো গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ॥ ৭১ ॥
yasyaika-niśvasita-kālam athāvalambya jīvanti loma-vila-jā jagad-aṇḍa-nāthāḥ viṣṇur mahān sa iha yasya kalā-viśeṣo govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi
ক্কাহং তমো–মহদহং–খ–চরাগ্নিবার্ভূ– সংবেষ্টিতাণ্ডঘট–সপ্তবিতস্তিকায়ঃ । ক্কেদৃগ্বিধাঽবিগণিতাণ্ডপরাণুচর্যা– বাতাধ্বরোমবিবরস্য চ তে মহিত্বম্ ॥ ৭২ ॥
kvāhaṁ tamo-mahad-ahaṁ-kha-carāgni-vār-bhū- saṁveṣṭitāṇḍa-ghaṭa-sapta-vitasti-kāyaḥ kvedṛg-vidhāvigaṇitāṇḍa-parāṇu-caryā- vātādhva-roma-vivarasya ca te mahitvam
অংশের অংশ যেই, ‘কলা’ তার নাম । গোবিন্দের প্রতিমূর্তি শ্রীবলরাম ॥ ৭৩ ॥
aṁśera aṁśa yei, ‘kalā’ tāra nāma govindera pratimūrti śrī-balarāma
তাঁর এক স্বরূপ—শ্রীমহাসঙ্কর্ষণ । তাঁর অংশ ‘পুরুষ’ হয় কলাতে গণন ॥ ৭৪ ॥
tāṅra eka svarūpa — śrī-mahā-saṅkarṣaṇa tāṅra aṁśa ‘puruṣa’ haya kalāte gaṇana
যাঁহাকে ত’ কলা কহি, তিঁহো মহাবিষ্ণু । মহাপুরুষাবতারী তেঁহো সর্বজিষ্ণু ॥ ৭৫ ॥
yāṅhāke ta’ kalā kahi, tiṅho mahā-viṣṇu mahā-puruṣāvatārī teṅho sarva-jiṣṇu
গর্ভোদ–ক্ষীরোদশায়ী দোঁহে ‘পুরুষ’ নাম । সেই দুই, যাঁর অংশ,—বিষ্ণু, বিশ্বধাম ॥ ৭৬ ॥
garbhoda-kṣīroda-śāyī doṅhe ‘puruṣa’ nāma sei dui, yāṅra aṁśa, — viṣṇu, viśva-dhāma
বিষ্ণোস্তু ত্রীণি রূপাণি পুরুষাখ্যান্যথো বিদুঃ । একন্তু মহতঃ স্রষ্টৃ দ্বিতীয়ং ত্বণ্ডসংস্থিতম্ । তৃতীয়ং সর্বভূতস্থং তানি জ্ঞাত্বা বিমুচ্যতে ॥ ৭৭ ॥
viṣṇos tu trīṇi rūpāṇi puruṣākhyāny atho viduḥ ekaṁ tu mahataḥ sraṣṭṛ dvitīyaṁ tv aṇḍa-saṁsthitam tṛtīyaṁ sarva-bhūta-sthaṁ tāni jñātvā vimucyate
যদ্যপি কহিয়ে তাঁরে কৃষ্ণের ‘কলা’ করি । মৎস্য–কূর্মাদ্যবতারের তিঁহো অবতারী ॥ ৭৮ ॥
yadyapi kahiye tāṅre kṛṣṇera ‘kalā’ kari matsya-kūrmādy-avatārera tiṅho avatārī
এতে চাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্ । ইন্দ্রারি–ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে ॥ ৭৯ ॥
ete cāṁśa-kalāḥ puṁsaḥ kṛṣṇas tu bhagavān svayam indrāri-vyākulaṁ lokaṁ mṛḍayanti yuge yuge
সেই পুরুষ সৃষ্টি–স্থিতি–প্রলয়ের কর্তা । নানা অবতার করে, জগতের ভর্তা ॥ ৮০ ॥
sei puruṣa sṛṣṭi-sthiti-pralayera kartā nānā avatāra kare, jagatera bhartā
সৃষ্ট্যাদি–নিমিত্তে যেই অংশের অবধান । সেই ত’ অংশেরে কহি ‘অবতার’ নাম ॥ ৮১ ॥
sṛṣṭy-ādi-nimitte yei aṁśera avadhāna sei ta’ aṁśere kahi ‘avatāra’ nāma
আদ্যাবতার, মহাপুরুষ, ভগবান্ । সর্ব–অবতার–বীজ, সর্বাশ্রয়–ধাম ॥ ৮২ ॥
ādyāvatāra, mahā-puruṣa, bhagavān sarva-avatāra-bīja, sarvāśraya-dhāma
আদ্যোঽবতারঃ পুরুষঃ পরস্য কালঃ স্বভাবঃ সদসন্মনশ্চ । দ্রব্যং বিকারো গুণ ইন্দ্রিয়াণি বিরাট্ স্বরাট্ স্থাস্নু চরিষ্ণু ভূম্নঃ ॥ ৮৩ ॥
ādyo ’vatāraḥ puruṣaḥ parasya kālaḥ svabhāvaḥ sad-asan manaś ca dravyaṁ vikāro guṇa indriyāṇi virāṭ svarāṭ sthāsnu cariṣṇu bhūmnaḥ
জগৃহে পৌরুষং রূপং ভগবান্মহদাদিভিঃ । সম্ভূতং ষোড়শকলমাদৌ লোকসিসৃক্ষয়া ॥ ৮৪ ॥
jagṛhe pauruṣaṁ rūpaṁ bhagavān mahad-ādibhiḥ sambhūtaṁ ṣoḍaśa-kalam ādau loka-sisṛkṣayā
যদ্যপি সর্বাশ্রয় তিঁহো, তাঁহাতে সংসার । অন্তরাত্মা–রূপে তিঁহো জগৎ–আধার ॥ ৮৫ ॥
yadyapi sarvāśraya tiṅho, tāṅhāte saṁsāra antarātmā-rūpe tiṅho jagat-ādhāra
প্রকৃতি–সহিতে তাঁর উভয় সম্বন্ধ । তথাপি প্রকৃতি–সহ নাহি স্পর্শগন্ধ ॥ ৮৬ ॥
prakṛti-sahite tāṅra ubhaya sambandha tathāpi prakṛti-saha nāhi sparśa-gandha
এতদীশনমীশস্য প্রকৃতিস্থোঽপি তদ্গুনৈঃ । ন যুজ্যতে সদাত্মস্থৈর্যথা বুদ্ধিস্তদাশ্রয়া ॥ ৮৭ ॥
etad īśanam īśasya prakṛti-stho ’pi tad-guṇaiḥ na yujyate sadātma-sthair yathā buddhis tad-āśrayā
এই মত গীতাতেহ পুনঃ পুনঃ কয় । সর্বদা ঈশ্বর–তত্ত্ব অচিন্ত্যশক্তি হয় ॥ ৮৮ ॥
ei mata gītāteha punaḥ punaḥ kaya sarvadā īśvara-tattva acintya-śakti haya
আমি ত’ জগতে বসি, জগৎ আমাতে । না আমি জগতে বসি, না আমা জগতে ॥ ৮৯ ॥
āmi ta’ jagate vasi, jagat āmāte nā āmi jagate vasi, nā āmā jagate
অচিন্ত্য ঐশ্বর্য এই জানিহ আমার । এই ত’ গীতার অর্থ কৈল পরচার ॥ ৯০ ॥
acintya aiśvarya ei jāniha āmāra ei ta’ gītāra artha kaila paracāra
সেই ত’ পুরুষ যাঁর ‘অংশ’ ধরে নাম । চৈতন্যের সঙ্গে সেই নিত্যানন্দ–রাম ॥ ৯১ ॥
sei ta’ puruṣa yāṅra ‘aṁśa’ dhare nāma caitanyera saṅge sei nityānanda-rāma
এই ত’ নবম শ্লোকের অর্থ–বিবরণ । দশম শ্লোকের অর্থ শুন দিয়া মন ॥ ৯২ ॥
ei ta’ navama ślokera artha-vivaraṇa daśama ślokera artha śuna diyā mana
যস্যাংশাংশঃ শ্রীল–গর্ভোদশায়ী যন্নাভ্যব্জং লোকসংঘাতনালম্ । লোকস্রষ্টুঃ সূতিকাধাম ধাতু– স্তং শ্রীনিত্যানন্দরামং প্রপদ্যে ॥ ৯৩ ॥
yasyāṁśāṁśaḥ śrīla-garbhoda-śāyī yan-nābhy-abjaṁ loka-saṅghāta-nālam loka-sraṣṭuḥ sūtikā-dhāma dhātus taṁ śrī-nityānanda-rāmaṁ prapadye
সেই ত’ পুরুষ অনন্তব্রহ্মাণ্ড সৃজিয়া । সব অণ্ডে5 প্রবেশিলা বহু–মূর্তি হঞা ॥ ৯৪ ॥
sei ta’ puruṣa ananta-brahmāṇḍa sṛjiyā saba aṇḍe praveśilā bahu-mūrti hañā
ভিতরে প্রবেশি’ দেখে সব অন্ধকার । রহিতে নাহিক স্থান করিল বিচার॥ ৯৫ ॥
bhitare praveśi’ dekhe saba andhakāra rahite nāhika sthāna karila vicāra
নিজাঙ্গ–স্বেদজল করিল সৃজন । সেই জলে কৈল অর্ধ–ব্রহ্মাণ্ড ভরণ ॥ ৯৬ ॥
nijāṅga-sveda-jala karila sṛjana sei jale kaila ardha-brahmāṇḍa bharaṇa
ব্রহ্মাণ্ড–প্রমাণ পঞ্চাশৎকোটি–যোজন । আয়াম, বিস্তার, দুই হয় এক সম ॥ ৯৭ ॥
brahmāṇḍa-pramāṇa pañcāśat-koṭi-yojana āyāma, vistāra, dui haya eka sama
জলে ভরি’ অর্ধ তাঁহা কৈল নিজ–বাস । আর অর্ধে কৈল চৌদ্দভুবন প্রকাশ ॥ ৯৮ ॥
jale bhari’ ardha tāṅhā kaila nija-vāsa āra ardhe kaila caudda-bhuvana prakāśa
তাঁহাই প্রকট কৈল বৈকুণ্ঠ নিজ–ধাম । শেষ–শয়ন–জলে করিল বিশ্রাম ॥ ৯৯ ॥
tāṅhāi prakaṭa kaila vaikuṇṭha nija-dhāma śeṣa-śayana-jale karila viśrāma
অনন্তশয্যাতে তাঁহা করিল শয়ন । সহস্র মস্তক তাঁর সহস্র বদন ॥ ১০০ ॥ সহস্র–চরন–হস্ত, সহস্র–নয়ন । সর্ব–অবতার–বীজ, জগৎ–কারণ ॥ ১০১ ॥
ananta-śayyāte tāṅhā karila śayana sahasra mastaka tāṅra sahasra vadana sahasra-caraṇa-hasta, sahasra-nayana sarva-avatāra-bīja, jagat-kāraṇa
তাঁর নাভিপদ্ম হৈতে উঠিল এক পদ্ম । সেই পদ্মে হৈল ব্রহ্মার জন্ম–সদ্ম ॥ ১০২ ॥
tāṅra nābhi-padma haite uṭhila eka padma sei padme haila brahmāra janma-sadma
সেই পদ্মনালে হৈল চৌদ্দভুবন । তেঁহো ব্রহ্মা হঞা সৃষ্টি করিল সৃজন ॥ ১০৩ ॥
sei padma-nāle haila caudda-bhuvana teṅho brahmā hañā sṛṣṭi karila sṛjana
বিষ্ণুরূপ হঞা করে জগৎ পালনে । গুণাতীত–বিষ্ণু স্পর্শ নাহি মায়া–গুণে ॥ ১০৪ ॥
viṣṇu-rūpa hañā kare jagat pālane guṇātīta-viṣṇu sparśa nāhi māyā-guṇe
রুদ্ররূপ ধরি’ করে জগৎ সংহার । সৃষ্টি–স্থিতি–প্রলয়—ইচ্ছায় যাঁহার ॥ ১০৫ ॥
rudra-rūpa dhari’ kare jagat saṁhāra sṛṣṭi-sthiti-pralaya — icchāya yāṅhāra
হিরণ্যগর্ভ, অন্তর্যামী, জগৎ–কারণ । যাঁর অংশ করি’ করে বিরাট–কল্পন ॥ ১০৬ ॥
hiraṇya-garbha, antaryāmī, jagat-kāraṇa yāṅra aṁśa kari’ kare virāṭa-kalpana
হেন নারায়ণ,—যাঁর অংশের অংশ । সেই প্রভু নিত্যানন্দ—সর্ব–অবতংস ॥ ১০৭ ॥
hena nārāyaṇa, — yāṅra aṁśera aṁśa sei prabhu nityānanda — sarva-avataṁsa
দশম শ্লোকের অর্থ কৈল বিবরণ । একাদশ শ্লোকের অর্থ শুন দিয়া মন ॥ ১০৮ ॥
daśama ślokera artha kaila vivaraṇa ekādaśa ślokera artha śuna diyā mana
যস্যাংশাংশাংশঃ পরাত্মাখিলানাং পোষ্টা বিষ্ণুর্ভাতি দুগ্ধাব্ধিশায়ী । ক্ষৌণীভর্তা যৎকলা সোঽপ্যনন্ত– স্তং শ্রীনিত্যানন্দরামং প্রপদ্যে ॥ ১০৯ ॥
yasyāṁśāṁśāṁśaḥ parātmākhilānāṁ poṣṭā viṣṇur bhāti dugdhābdhi-śāyī kṣauṇī-bhartā yat-kalā so ’py anantas taṁ śrī-nityānanda-rāmaṁ prapadye
নারায়ণের নাভিনাল–মধ্যেতে ধরণী । ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণি ॥ ১১০ ॥
nārāyaṇera nābhi-nāla-madhyete dharaṇī dharaṇīra madhye sapta samudra ye gaṇi
তাঁহা ক্ষীরোদধি–মধ্যে ‘শ্বেতদ্বীপ’ নাম । পালয়িতা বিষ্ণু,—তাঁর সেই নিজ ধাম ॥ ১১১ ॥
tāṅhā kṣīrodadhi-madhye ‘śvetadvīpa’ nāma pālayitā viṣṇu, — tāṅra sei nija dhāma
সকল জীবের তিঁহো হয়ে অন্তর্যামী । জগৎ–পালক তিঁহো জগতের স্বামী ॥ ১১২ ॥
sakala jīvera tiṅho haye antaryāmī jagat-pālaka tiṅho jagatera svāmī
যুগ–মন্বন্তরে ধরি’ নানা অবতার । ধর্ম সংস্থাপন করে, অধর্ম সংহার ॥ ১১৩ ॥
yuga-manvantare dhari’ nānā avatāra dharma saṁsthāpana kare, adharma saṁhāra
দেবগণে না পায় যাঁহার দরশন । ক্ষীরোদকতীরে যাই’ করেন স্তবন ॥ ১১৪ ॥
deva-gaṇe nā pāya yāṅhāra daraśana kṣīrodaka-tīre yāi’ karena stavana
তবে অবতরি’ করে জগৎ পালন । অনন্ত বৈভব তাঁর নাহিক গণন ॥ ১১৫ ॥
tabe avatari’ kare jagat pālana ananta vaibhava tāṅra nāhika gaṇana
সেই বিষ্ণু হয় যাঁর অংশাংশের অংশ । সেই প্রভু নিত্যানন্দ—সর্ব–অবতংস ॥ ১১৬ ॥
sei viṣṇu haya yāṅra aṁśāṁśera aṁśa sei prabhu nityānanda — sarva-avataṁsa
সেই বিষ্ণু ‘শেষ’–রূপে ধরেন ধরণী । কাঁহা আছে মহী, শিরে, হেন নাহি জানি ॥ ১১৭ ॥
sei viṣṇu ‘śeṣa’-rūpe dharena dharaṇī kāṅhā āche mahī, śire, hena nāhi jāni
সহস্র বিস্তীর্ণ যাঁর ফণার মণ্ডল । সূর্য জিনি’ মণিগণ করে ঝলমল ॥ ১১৮ ॥
sahasra vistīrṇa yāṅra phaṇāra maṇḍala sūrya jini’ maṇi-gaṇa kare jhala-mala
পঞ্চাশৎকোটি–যোজন পৃথিবী–বিস্তার । যাঁর একফণে রহে সর্ষপ–আকার ॥ ১১৯ ॥
pañcāśat-koṭi-yojana pṛthivī-vistāra yāṅra eka-phaṇe rahe sarṣapa-ākāra
সেই ত’ ‘অনন্ত’ ‘শেষ’—ভক্ত–অবতার । ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর ॥ ১২০ ॥
sei ta’ ‘ananta’ ‘śeṣa’ — bhakta-avatāra īśvarera sevā vinā nāhi jāne āra
সহস্র–বদনে করে কৃষ্ণগুণ গান । নিরবধি গুণ গা’ন, অন্ত নাহি পা’ন ॥ ১২১ ॥
sahasra-vadane kare kṛṣṇa-guṇa gāna niravadhi guṇa gā’na, anta nāhi pā’na
সনকাদি ভাগবত শুনে যাঁর মুখে । ভগবানের গুণ কহে, ভাসে প্রেমসুখে ॥ ১২২ ॥
sanakādi bhāgavata śune yāṅra mukhe bhagavānera guṇa kahe, bhāse prema-sukhe
ছত্র, পাদুকা, শয্যা, উপাধান, বসন । আরাম, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন ॥ ১২৩ ॥
chatra, pādukā, śayyā, upādhāna, vasana ārāma, āvāsa, yajña-sūtra, siṁhāsana
এত মূর্তিভেদ করি’ কৃষ্ণসেবা করে । কৃষ্ণের শেষতা পাঞা ‘শেষ’ নাম ধরে ॥ ১২৪ ॥
eta mūrti-bheda kari’ kṛṣṇa-sevā kare kṛṣṇera śeṣatā pāñā ‘śeṣa’ nāma dhare
সেই ত’ অনন্ত, যাঁর কহি এক কলা । হেন প্রভু নিত্যানন্দ, কে জানে তাঁর খেলা ॥ ১২৫ ॥
sei ta’ ananta, yāṅra kahi eka kalā hena prabhu nityānanda, ke jāne tāṅra khelā
এসব প্রমাণে জানি নিত্যানন্দতত্ত্বসীমা । তাঁহাকে ‘অনন্ত’ কহি, কি তাঁর মহিমা ॥ ১২৬ ॥
e-saba pramāṇe jāni nityānanda-tattva-sīmā tāṅhāke ‘ananta’ kahi, ki tāṅra mahimā
অথবা ভক্তের বাক্য মানি সত্য করি’ । সকল সম্ভবে তাঁতে, যাতে অবতারী ॥ ১২৭ ॥
athavā bhaktera vākya māni satya kari’ sakala sambhave tāṅte, yāte avatārī
অবতার–অবতারী—অভেদ, যে জানে । পূর্বে যৈছে কৃষ্ণেকে কেহো কাহো করি’ মানে ॥ ১২৮ ॥
avatāra-avatārī — abheda, ye jāne pūrve yaiche kṛṣṇake keho kāho kari’ māne
কেহো কহে, কৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ । কেহো কহে, কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন ॥ ১২৯ ॥
keho kahe, kṛṣṇa sākṣāt nara-nārāyaṇa keho kahe, kṛṣṇa haya sākṣāt vāmana
কেহো কহে, কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার । অসম্ভব নহে, সত্য বচন সবার ॥ ১৩০ ॥
keho kahe, kṛṣṇa kṣīroda-śāyī avatāra asambhava nahe, satya vacana sabāra
কৃষ্ণ যবে অবতরে সর্বাংশ–আশ্রয় । সর্বাংশ আসি’ তবে কৃষ্ণেতে মিলয় ॥ ১৩১ ॥
kṛṣṇa yabe avatare sarvāṁśa-āśraya sarvāṁśa āsi’ tabe kṛṣṇete milaya
যেই যেই রূপে জানে, সেই তাহা কহে । সকল সম্ভবে কৃষ্ণে, কিছু মিথ্যা নহে ॥ ১৩২ ॥
yei yei rūpe jāne, sei tāhā kahe sakala sambhave kṛṣṇe, kichu mithyā nahe
অতএব শ্রীকৃষ্ণচৈতন্য গোসাঞি । সর্ব অবতার–লীলা করি’ সবারে দেখাই ॥ ১৩৩ ॥
ataeva śrī-kṛṣṇa-caitanya gosāñi sarva avatāra-līlā kari’ sabāre dekhāi
এইরূপে নিত্যানন্দ ‘অনন্ত’–প্রকাশ । সেইভাবে—কহে মুঞি চৈতন্যের দাস ॥ ১৩৪ ॥
ei-rūpe nityānanda ‘ananta’-prakāśa sei-bhāve — kahe muñi caitanyera dāsa
কভু গুরু, কভু সখা, কভু ভৃত্য–লীলা । পূর্বে যেন তিনভাবে ব্রজে কৈল খেলা ॥ ১৩৫ ॥
kabhu guru, kabhu sakhā, kabhu bhṛtya-līlā pūrve yena tina-bhāve vraje kaila khelā
বৃষ হঞা কৃষ্ণসনে মাথামাথি রণ । কভু কৃষ্ণ করে তাঁর পাদ–সম্বাহন ॥ ১৩৬ ॥
vṛṣa hañā kṛṣṇa-sane māthā-māthi raṇa kabhu kṛṣṇa kare tāṅra pāda-saṁvāhana
আপনাকে ভৃত্য করি’ কৃষ্ণে প্রভু জানে । কৃষ্ণের কলার কলা আপনাকে মানে ॥ ১৩৭ ॥
āpanāke bhṛtya kari’ kṛṣṇe prabhu jāne kṛṣṇera kalāra kalā āpanāke māne
বৃষায়মাণৌ নর্দন্তৌ যুযুধাতে পরস্পরম্ । অনুকৃত্য রুতৈর্জন্তূংশ্চেরতুঃ প্রাকৃতৌ যথা ॥ ১৩৮ ॥
vṛṣāyamāṇau nardantau yuyudhāte parasparam anukṛtya rutair jantūṁś ceratuḥ prākṛtau yathā
ক্কচিৎ ক্রীড়া–পরিশ্রান্তং গোপোৎসঙ্গোপবর্হণম্ । স্বয়ং বিশ্রাময়ত্যার্যং পাদসম্বাহনাদিভিঃ ॥ ১৩৯ ॥
kvacit krīḍā-pariśrāntaṁ gopotsaṅgopabarhaṇam svayaṁ viśrāmayaty āryaṁ pāda-saṁvāhanādibhiḥ
কেয়ং বা কুত আয়াতা দৈবী বা নার্যুতাসুরী । প্রায়ো মায়াস্তু মে ভর্তুর্নান্যা মেঽপি বিমোহিনী ॥ ১৪০ ॥
keyaṁ vā kuta āyātā daivī vā nāry utāsurī prāyo māyāstu me bhartur nānyā me ’pi vimohinī
যস্যাঙ্ঘ্রিপঙ্কজরজোঽখিললোক–পালৈ– র্মৌল্যুত্তমৈর্ধৃতমুপাসিত–তীর্থতীর্থম্ । ব্রহ্মা ভবোঽহমপি যস্য কলাঃ কলায়াঃ শ্রীশ্চোদ্বহেম চিরমস্য নৃপাসনং ক্ব?॥ ১৪১ ॥
yasyāṅghri-paṅkaja-rajo ’khila-loka-pālair mauly-uttamair dhṛtam upāsita-tīrtha-tīrtham brahmā bhavo ’ham api yasya kalāḥ kalāyāḥ śrīś codvahema ciram asya nṛpāsanaṁ kva
একলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য । যারে যৈছে নাচায়, সে তৈছে করে নৃত্য ॥ ১৪২ ॥
ekale īśvara kṛṣṇa, āra saba bhṛtya yāre yaiche nācāya, se taiche kare nṛtya
এই মত চৈতন্যগোসাঞি একলে ঈশ্বর । আর সব পারিষদ, কেহ বা কিঙ্কর ॥ ১৪৩ ॥
ei mata caitanya-gosāñi ekale īśvara āra saba pāriṣada, keha vā kiṅkara
গুরুবর্গ,—নিত্যানন্দ, অদ্বৈত আচার্য । শ্রীবাসাদি, আর যত—লঘু, সম, আর্য ॥ ১৪৪ ॥ সবে পারিষদ, সবে লীলার সহায় । সবা লঞা নিজ–কার্য সাধে গৌর–রায় ॥ ১৪৫ ॥
guru-varga, — nityānanda, advaita ācārya śrīvāsādi, āra yata — laghu, sama, ārya sabe pāriṣada, sabe līlāra sahāya sabā lañā nija-kārya sādhe gaura-rāya
অদ্বৈত আচার্য, নিত্যানন্দ,—দুই অঙ্গ । দুইজন লঞা প্রভুর যত কিছু রঙ্গ ॥ ১৪৬ ॥
advaita ācārya, nityānanda, — dui aṅga dui-jana lañā prabhura yata kichu raṅga
অদ্বৈত–আচার্য–গোসাঞি সাক্ষাৎ ঈশ্বর । প্রভু গুরু করি’ মানে, তিঁহো ত’ কিঙ্কর ॥ ১৪৭ ॥
advaita-ācārya-gosāñi sākṣāt īśvara prabhu guru kari’ māne, tiṅho ta’ kiṅkara
আচার্য–গোসাঞির তত্ত্ব না যায় কথন । কৃষ্ণ অবতারি যেঁহো তারিল ভুবন ॥ ১৪৮ ॥
ācārya-gosāñira tattva nā yāya kathana kṛṣṇa avatāri yeṅho tārila bhuvana
নিত্যানন্দ–স্বরূপ পূর্বে হইলা লক্ষ্মণ । লঘুভ্রাতা হৈয়া করে রামের সেবন ॥ ১৪৯ ॥
nityānanda-svarūpa pūrve ha-iyā lakṣmaṇa laghu-bhrātā haiyā kare rāmera sevana
রামের চরিত্র সব,—দুঃখের কারণ । স্বতন্ত্র লীলায় দুঃখ সহেন লক্ষ্মণ ॥ ১৫০ ॥
rāmera caritra saba, — duḥkhera kāraṇa svatantra līlāya duḥkha sahena lakṣmaṇa
নিষেধ করিতে নারে, যাতে ছোট ভাই । মৌন ধরি’ রহে লক্ষ্মণ মনে দুঃখ পাই’ ॥ ১৫১ ॥
niṣedha karite nāre, yāte choṭa bhāi mauna dhari’ rahe lakṣmaṇa mane duḥkha pāi’
কৃষ্ণ–অবতারে জ্যেষ্ঠ হৈলা সেবার কারণ । কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন ॥ ১৫২ ॥
kṛṣṇa-avatāre jyeṣṭha hailā sevāra kāraṇa kṛṣṇake karāila nānā sukha āsvādana
রাম–লক্ষ্মণ—কৃষ্ণ–রামের অংশবিশেষ । অবতার–কালে দোঁহে দোঁহাতে প্রবেশ ॥ ১৫৩ ॥
rāma-lakṣmaṇa — kṛṣṇa-rāmera aṁśa-viśeṣa avatāra-kāle doṅhe doṅhāte praveśa
সেই অংশ লঞা জ্যেষ্ঠ–কনিষ্ঠাভিমান । অংশাংশি–রূপে শাস্ত্রে করয়ে ব্যাখ্যান ॥ ১৫৪ ॥
sei aṁśa lañā jyeṣṭha-kaniṣṭhābhimāna aṁśāṁśi-rūpe śāstre karaye vyākhyāna
রামাদিমূর্তিষু কলানিয়মেন তিষ্ঠন্ নানাবতারমকরোদ্ভুবনেষু কিন্তু । কৃষ্ণঃ স্বয়ং সমভবৎ পরমঃ পুমান্ যো গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ॥ ১৫৫ ॥
rāmādi-mūrtiṣu kalā-niyamena tiṣṭhan nānāvatāram akarod bhuvaneṣu kintu kṛṣṇaḥ svayaṁ samabhavat paramaḥ pumān yo govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi
শ্রীচৈতন্য—সেই কৃষ্ণ, নিত্যানন্দ—রাম । নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম ॥ ১৫৬ ॥
śrī-caitanya — sei kṛṣṇa, nityānanda — rāma nityānanda pūrṇa kare caitanyera kāma
নিত্যানন্দ–মহিমা–সিন্ধু অনন্ত, অপার । এক কণা স্পর্শি মাত্র,—সে কৃপা তাঁহার ॥ ১৫৭ ॥
nityānanda-mahimā-sindhu ananta, apāra eka kaṇā sparśi mātra, — se kṛpā tāṅhāra
আর এক শুন তাঁর কৃপার মহিমা । অধম জীবেরে চড়াইল ঊর্ধ্বসীমা ॥ ১৫৮ ॥
āra eka śuna tāṅra kṛpāra mahimā adhama jīvere caḍhāila ūrdhva-sīmā
বেদগুহ্য কথা এই অযোগ্য কহিতে । তথাপি কহিয়ে তাঁর কৃপা প্রকাশিতে ॥ ১৫৯ ॥
veda-guhya kathā ei ayogya kahite tathāpi kahiye tāṅra kṛpā prakāśite
উল্লাস–উপরি লেখোঁ তোমার প্রসাদ । নিত্যানন্দ প্রভু, মোর ক্ষম অপরাধ ॥ ১৬০ ॥
ullāsa-upari lekhoṅ tomāra prasāda nityānanda prabhu, mora kṣama aparādha
অবধূত গোসাঞির এক ভৃত্য প্রেমধাম । মীনকেতন রামদাস হয় তাঁর নাম ॥ ১৬১ ॥
avadhūta gosāñira eka bhṛtya prema-dhāma mīnaketana rāmadāsa haya tāṅra nāma
আমার আলয়ে অহোরাত্র–সংকীর্তন । তাহাতে আইলা তেঁহো পাঞা নিমন্ত্রণ ॥ ১৬২ ॥
āmāra ālaye aho-rātra-saṅkīrtana tāhāte āilā teṅho pāñā nimantraṇa
মহাপ্রেমময় তিঁহো বসিলা অঙ্গনে । সকল বৈষ্ণব তাঁর বন্দিলা চরণে ॥ ১৬৩ ॥
mahā-prema-maya tiṅho vasilā aṅgane sakala vaiṣṇava tāṅra vandilā caraṇe
নমস্কার করিতে, কা’র উপরেতে চড়ে । প্রেমে কা’রে বংশী মারে, কাহাকে চাপড়ে ॥ ১৬৪ ॥
namaskāra karite, kā’ra uparete caḍe preme kā’re vaṁśī māre, kāhāke cāpaḍe
যে নয়ন দেখিতে অশ্রু হয় মনে যার । সেই নেত্রে অবিচ্ছিন্ন বহে অশ্রুধার ॥ ১৬৫ ॥
ye nayana dekhite aśru haya mane yāra sei netre avicchinna vahe aśru-dhāra
কভু কোন অঙ্গে দেখি পুলক–কদম্ব । এক অঙ্গে জাড্য তাঁর, আর অঙ্গে কম্প ॥ ১৬৬ ॥
kabhu kona aṅge dekhi pulaka-kadamba eka aṅge jāḍya tāṅra, āra aṅge kampa
নিত্যানন্দ বলি’ যবে করেন হুঙ্কার । তাহা দেখি’ লোকের হয় মহা–চমৎকার ॥ ১৬৭ ॥
nityānanda bali’ yabe karena huṅkāra tāhā dekhi’ lokera haya mahā-camatkāra
গুণার্ণব মিশ্র নামে এক বিপ্র আর্য । শ্রীমূর্তি–নিকটে তেঁহো করে সেবা–কার্য ॥ ১৬৮ ॥
guṇārṇava miśra nāme eka vipra ārya śrī-mūrti-nikaṭe teṅho kare sevā-kārya
অঙ্গনে আসিয়া তেঁহো না কৈল সম্ভাষ । তাহা দেখি’ ক্রুদ্ধ হঞা বলে রামদাস ॥ ১৬৯ ॥
aṅgane āsiyā teṅho nā kaila sambhāṣa tāhā dekhi’ kruddha hañā bale rāmadāsa
‘এই ত’ দ্বিতীয় সূত রোমহরষণ । বলদেব দেখি’ যে না কৈল প্রত্যুদ্গম’ ॥ ১৭০ ॥
‘ei ta’ dvitīya sūta romaharaṣaṇa baladeva dekhi’ ye nā kaila pratyudgama’
এত বলি’ নাচে গায়, করয়ে সন্তোষ । কৃষ্ণকার্য করে বিপ্র—না করিলে রোষ ॥ ১৭১ ॥
eta bali’ nāce gāya, karaye santoṣa kṛṣṇa-kārya kare vipra — nā karila roṣa
উৎসবান্তে গেলা তিঁহো করিয়া প্রসাদ । মোর ভ্রাতা–সনে তাঁর কিছু হইল বাদ ॥ ১৭২ ॥
utsavānte gelā tiṅho kariyā prasāda mora bhrātā-sane tāṅra kichu haila vāda
চৈতন্যপ্রভুতে তাঁর সুদৃঢ় বিশ্বাস । নিত্যানন্দ–প্রতি তাঁর বিশ্বাস–আভাস ॥ ১৭৩ ॥
caitanya-prabhute tāṅra sudṛḍha viśvāsa nityānanda-prati tāṅra viśvāsa-ābhāsa
ইহা জানি’ রামদাসের দুঃখ হইল মনে । তবে ত’ ভ্রাতারে আমি করিনু ভর্ৎসনে ॥ ১৭৪ ॥
ihā jāni’ rāmadāsera duḥkha ha-ila mane tabe ta’ bhrātāre āmi karinu bhartsane
দুই ভাই একতনু—সমান–প্রকাশ । নিত্যানন্দ না মান, তোমার হবে সর্বনাশ ॥ ১৭৫ ॥
dui bhāi eka-tanu — samāna-prakāśa nityānanda nā māna, tomāra habe sarva-nāśa
একেতে বিশ্বাস, অন্যে না কর সম্মান । “অর্ধকুক্কুটী–ন্যায়” তোমার প্রমাণ ॥ ১৭৬ ॥
ekete viśvāsa, anye nā kara sammāna “ardha-kukkuṭī-nyāya” tomāra pramāṇa
কিংবা, দোঁহা না মানিঞা হও ত’ পাষণ্ড । একে মানি’ আরে না মানি,—এইমত ভণ্ড ॥ ১৭৭ ॥
kiṁvā, doṅhā nā māniñā hao ta’ pāṣaṇḍa eke māni’ āre nā māni, — ei-mata bhaṇḍa
ক্রুদ্ধ হৈয়া বংশী ভাঙ্গি’ চলে রামদাস । তৎকালে আমার ভ্রাতার হৈল সর্বনাশ ॥ ১৭৮ ॥
kruddha haiyā vaṁśī bhāṅgi’ cale rāmadāsa tat-kāle āmāra bhrātāra haila sarva-nāśa
এই ত’ কহিল তাঁর সেবক–প্রভাব । আর এক কহি তাঁর দয়ার স্বভাব ॥ ১৭৯ ॥
ei ta’ kahila tāṅra sevaka-prabhāva āra eka kahi tāṅra dayāra svabhāva
ভাইকে ভর্ৎসিনু মুঞি, লঞা এই গুণ । সেই রাত্রে প্রভু মোরে দিলা দরশন ॥ ১৮০ ॥
bhāike bhartsinu muñi, lañā ei guṇa sei rātre prabhu more dilā daraśana
নৈহাটি নিকটে ‘ঝামটপুর’ নামে গ্রাম । তাঁহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ–রাম ॥ ১৮১ ॥
naihāṭi-nikaṭe ‘jhāmaṭapura’ nāme grāma tāṅhā svapne dekhā dilā nityānanda-rāma
দণ্ডবৎ হৈয়া আমি পড়িনু পায়েতে । নিজপাদপদ্ম প্রভু দিলা মোর মাথে ॥ ১৮২ ॥
daṇḍavat haiyā āmi paḍinu pāyete nija-pāda-padma prabhu dilā mora māthe
‘উঠ’, ‘উঠ’ বলি’ মোরে বলে বার বার । উঠি’ তাঁর রূপ দেখি’ হৈনু চমৎকার ॥ ১৮৩ ॥
‘uṭha’, ‘uṭha’ bali’ more bale bāra bāra uṭhi’ tāṅra rūpa dekhi’ hainu camatkāra
শ্যাম–চিক্কণ কান্তি, প্রকাণ্ড শরীর । সাক্ষাৎ কন্দর্প, যৈছে মহামল্ল–বীর ॥ ১৮৪ ॥
śyāma-cikkaṇa kānti, prakāṇḍa śarīra sākṣāt kandarpa, yaiche mahā-malla-vīra
সুবলিত হস্ত, পদ, কমল–নয়ান । পট্টবস্ত্র শিরে, পট্টবস্ত্র পরিধান ॥ ১৮৫ ॥
suvalita hasta, pada, kamala-nayāna paṭṭa-vastra śire, paṭṭa-vastra paridhāna
সুবর্ণ–কুণ্ডল কর্ণে, স্বর্ণাঙ্গদ–বালা । পায়েতে নূপুর বাজে, কণ্ঠে পুষ্পমালা ॥ ১৮৬ ॥
suvarṇa-kuṇḍala karṇe, svarṇāṅgada-vālā pāyete nūpura bāje, kaṇṭhe puṣpa-mālā
চন্দনলেপিত–অঙ্গ, তিলক সুঠাম । মত্তগজ জিনি’ মদ–মন্থর পয়ান ॥ ১৮৭ ॥
candana-lepita-aṅga, tilaka suṭhāma matta-gaja jini’ mada-manthara payāna
কোটিচন্দ্র জিনি’ মুখ উজ্জ্বল–বরণ । দাড়িম্ব–বীজ–সম দন্ত তাম্বুল–চর্বণ ॥ ১৮৮ ॥
koṭi-candra jini’ mukha ujjvala-varaṇa dāḍimba-bīja-sama danta tāmbūla-carvaṇa
প্রেমে মত্ত অঙ্গ ডাহিনে–বামে দোলে । ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ বলিয়া গম্ভীর বোল বলে ॥ ১৮৯ ॥
preme matta aṅga ḍāhine-vāme dole ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ baliyā gambhīra bola bale
রাঙ্গা–যষ্টি হস্তে দোলে যেন মত্ত সিংহ । চারিপাশে বেড়ি আছে চরণেতে ভৃঙ্গ ॥ ১৯০ ॥
rāṅgā-yaṣṭi haste dole yena matta siṁha cāri-pāśe veḍi āche caraṇete bhṛṅga
পারিষদগণে দেখি’ সব গোপ–বেশে। ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ কহে সবে সপ্রেম আবেশে ॥ ১৯১ ॥
pāriṣada-gaṇe dekhi’ saba gopa-veśe ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ kahe sabe saprema āveśe
শিঙ্গা বাঁশী বাজায় কেহ, কেহ নাচে গায় । সেবক যোগায় তাম্বুল, চামর ঢুলায় ॥ ১৯২ ॥
śiṅgā vāṁśī bājāya keha, keha nāce gāya sevaka yogāya tāmbūla, cāmara ḍhulāya
নিত্যানন্দ–স্বরূপের দেখিয়া বৈভব । কিবা রূপ, গুণ, লীলা—অলৌকিক সব ॥ ১৯৩ ॥
nityānanda-svarūpera dekhiyā vaibhava kibā rūpa, guṇa, līlā — alaukika saba
আনন্দে বিহ্বল আমি, কিছু নাহি জানি । তবে হাসি’ প্রভু মোরে কহিলেন বাণী ॥ ১৯৪ ॥
ānande vihvala āmi, kichu nāhi jāni tabe hāsi’ prabhu more kahilena vāṇī
আরে আরে কৃষ্ণদাস, না করহ ভয় । বৃন্দাবনে যাহ,—তাঁহা সর্ব লভ্য হয় ॥ ১৯৫ ॥
āre āre kṛṣṇadāsa, nā karaha bhaya vṛndāvane yāha, — tāṅhā sarva labhya haya
এত বলি’ প্রেরিলা মোরে হাতসানি দিয়া । অন্তর্ধান কৈল প্রভু নিজগণ লঞা ॥ ১৯৬ ॥
eta bali’ prerilā more hātasāni diyā antardhāna kaila prabhu nija-gaṇa lañā
মূর্চ্ছিত হইয়া মুঞি পড়িনু ভূমিতে । স্বপ্নভঙ্গ হৈল, দেখি, হঞাছে প্রভাতে ॥ ১৯৭ ॥
mūrcchita ha-iyā muñi paḍinu bhūmite svapna-bhaṅga haila, dekhi, hañāche prabhāte
কি দেখিনু কি শুনিনু, করিয়ে বিচার । প্রভু–আজ্ঞা হৈল বৃন্দাবন যাইবার ॥ ১৯৮ ॥
ki dekhinu ki śuninu, kariye vicāra prabhu-ājñā haila vṛndāvana yāibāra
সেইক্ষণে বৃন্দাবনে করিনু গমন । প্রভুর কৃপাতে সুখে আইনু বৃন্দাবন ॥ ১৯৯ ॥
sei kṣaṇe vṛndāvane karinu gamana prabhura kṛpāte sukhe āinu vṛndāvana
জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ–রাম । যাঁহার কৃপাতে পাইনু বৃন্দাবন–ধাম ॥ ২০০ ॥
jaya jaya nityānanda, nityānanda-rāma yāṅhāra kṛpāte pāinu vṛndāvana-dhāma
জয় জয় নিত্যানন্দ, জয় কৃপাময় । যাঁহা হৈতে পাইনু রূপ–সনাতনাশ্রয় ॥ ২০১ ॥
jaya jaya nityānanda, jaya kṛpā-maya yāṅhā haite pāinu rūpa-sanātanāśraya
যাঁহা হৈতে পাইনু রঘুনাথ–মহাশয় । যাঁহা হৈতে পাইনু শ্রীস্বরূপ–আশ্রয় ॥ ২০২ ॥
yāṅhā haite pāinu raghunātha-mahāśaya yāṅhā haite pāinu śrī-svarūpa-āśraya
সনাতন–কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত । শ্রীরূপ–কৃপায় পাইনু ভক্তিরসপ্রান্ত ॥ ২০৩ ॥
sanātana-kṛpāya pāinu bhaktira siddhānta śrī-rūpa-kṛpāya pāinu bhakti-rasa-prānta
জয় জয় নিত্যানন্দ–চরণারবিন্দ । যাঁহা হৈতে পাইনু শ্রীরাধাগোবিন্দ ॥ ২০৪ ॥
jaya jaya nityānanda-caraṇāravinda yāṅhā haite pāinu śrī-rādhā-govinda
জগাই মাধাই হৈতে মুঞি সে পাপিষ্ঠ । পুরীষের কীট হৈতে মুঞি সে লঘিষ্ঠ ॥ ২০৫ ॥
jagāi mādhāi haite muñi se pāpiṣṭha purīṣera kīṭa haite muñi se laghiṣṭha
মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয় । মোর নাম লয় যেই তার পাপ হয় ॥ ২০৬ ॥
mora nāma śune yei tāra puṇya kṣaya mora nāma laya yei tāra pāpa haya
এমন নির্ঘৃণ মোরে কেবা কৃপা করে । এক নিত্যানন্দ বিনু জগৎ ভিতরে ॥ ২০৭ ॥
emana nirghṛṇa more kebā kṛpā kare eka nityānanda vinu jagat bhitare
প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা–অবতার । উত্তম, অধম, কিছু না করে বিচার ॥ ২০৮ ॥
preme matta nityānanda kṛpā-avatāra uttama, adhama, kichu nā kare vicāra
যে আগে পড়য়ে, তারে করয়ে নিস্তার । অতএব নিস্তারিলা মো–হেন দুরাচার ॥ ২০৯ ॥
ye āge paḍaye, tāre karaye nistāra ataeva nistārilā mo-hena durācāra
মো–পাপিষ্ঠে আনিলেন শ্রীবৃন্দাবন । মো–হেন অধমে দিলা শ্রীরূপ–চরণ ॥ ২১০ ॥
mo-pāpiṣṭhe ānilena śrī-vṛndāvana mo-hena adhame dilā śrī-rūpa-caraṇa
শ্রীমদনগোপাল–শ্রীগোবিন্দ–দরশন । কহিবার যোগ্য নহে এসব কথন ॥ ২১১ ॥
śrī-madana-gopāla-śrī-govinda-daraśana kahibāra yogya nahe e-saba kathana
বৃন্দাবন–পুরন্দর শ্রীমদনগোপাল । রাসবিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্রকুমার ॥ ২১২ ॥
vṛndāvana-purandara śrī-madana-gopāla rāsa-vilāsī sākṣāt vrajendra-kumāra
শ্রীরাধা–ললিতা–সঙ্গে রাস–বিলাস । মন্মথ–মন্মথরূপে যাঁহার প্রকাশ ॥ ২১৩ ॥
śrī-rādhā-lalitā-saṅge rāsa-vilāsa manmatha-manmatha-rūpe yāṅhāra prakāśa
তাসামাবিরভূচ্ছৌরিঃ স্ময়মানমুখাম্বুজঃ । পীতাম্বরধরঃ স্রগ্বী সাক্ষান্মন্মথমন্মথঃ ॥ ২১৪ ॥
tāsām āvirabhūc chauriḥ smayamāna-mukhāmbujaḥ pītāmbara-dharaḥ sragvī sākṣān manmatha-manmathaḥ
স্বমাধুর্যে লোকের মন করে আকর্ষণ । দুই পাশে রাধা ললিতা করেন সেবন ॥ ২১৫ ॥
sva-mādhurye lokera mana kare ākarṣaṇa dui pāśe rādhā lalitā karena sevana
নিত্যানন্দ–দয়া মোরে তাঁরে দেখাইল । শ্রীরাধা–মদনমোহনে প্রভু করি’ দিল ॥ ২১৬ ॥
nityānanda-dayā more tāṅre dekhāila śrī-rādhā-madana-mohane prabhu kari’ dila
মো–অধমে দিল শ্রীগোবিন্দ দরশন । কহিবার কথা নহে অকথ্য–কথন ॥ ২১৭ ॥
mo-adhame dila śrī-govinda daraśana kahibāra kathā nahe akathya-kathana
বৃন্দাবনে যোগপীঠে কল্পতরু–বনে । রত্নমণ্ডপ, তাহে রত্নসিংহাসনে ॥ ২১৮ ॥ শ্রীগোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্রনন্দন । মাধুর্য প্রকাশি’ করেন জগৎ মোহন ॥ ২১৯ ॥
vṛndāvane yoga-pīṭhe kalpa-taru-vane ratna-maṇḍapa, tāhe ratna-siṁhāsane śrī-govinda vasiyāchena vrajendra-nandana mādhurya prakāśi’ karena jagat mohana
বাম–পার্শ্বে শ্রীরাধিকা সখীগণ–সঙ্গে । রাসাদিক–লীলা প্রভু করে কত রঙ্গে ॥ ২২০ ॥
vāma-pārśve śrī-rādhikā sakhī-gaṇa-saṅge rāsādika-līlā prabhu kare kata raṅge
যাঁর ধ্যান নিজ–লোকে করে পদ্মাসন । অষ্টাদশাক্ষর–মন্ত্রে করে উপাসন ॥ ২২১ ॥
yāṅra dhyāna nija-loke kare padmāsana aṣṭādaśākṣara-mantre kare upāsana
চৌদ্দভুবনে যাঁর সবে করে ধ্যান । বৈকুণ্ঠাদি–পুরে যাঁর লীলাগুণ গান ॥ ২২২ ॥
caudda-bhuvane yāṅra sabe kare dhyāna vaikuṇṭhādi-pure yāṅra līlā-guṇa gāna
যাঁর মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ । রূপগোসাঞি করিয়াছেন সে–রূপ বর্ণন ॥ ২২৩ ॥
yāṅra mādhurīte kare lakṣmī ākarṣaṇa rūpa-gosāñi kariyāchena se-rūpa varṇana
স্মেরাং ভঙ্গীত্রয়পরিচিতাং সাচিবিস্তীর্ণদৃষ্টিং বংশীন্যস্তাধরকিশলয়ামুজ্জ্বলাং চন্দ্রকেণ । গোবিন্দাখ্যাং হরিতনুমিতঃ কেশিতীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিষ্ঠাস্তব যদি সখে বন্ধুসঙ্গেঽস্তি রঙ্গঃ ॥ ২২৪ ॥
smerāṁ bhaṅgī-traya-paricitāṁ sāci-vistīrṇa-dṛṣṭiṁ vaṁśī-nyastādhara-kiśalayām ujjvalāṁ candrakeṇa govindākhyāṁ hari-tanum itaḥ keśi-tīrthopakaṇṭhe mā prekṣiṣṭhās tava yadi sakhe bandhu-saṅge ’sti raṅgaḥ
সাক্ষাৎ ব্রজেন্দ্রসুত ইথে নাহি আন । যেবা অজ্ঞে করে তাঁরে প্রতিমা–হেন জ্ঞান ॥ ২২৫ ॥
sākṣāt vrajendra-suta ithe nāhi āna yebā ajñe kare tāṅre pratimā-hena jñāna
সেই অপরাধে তার নাহিক নিস্তার । ঘোর নরকেতে পড়ে, কি বলিব আর ॥ ২২৬ ॥
sei aparādhe tāra nāhika nistāra ghora narakete paḍe, ki baliba āra
হেন যে গোবিন্দ প্রভু, পাইনু যাঁহা হৈতে । তাঁহার চরণ–কৃপা কে পারে বর্ণিতে ॥ ২২৭ ॥
hena ye govinda prabhu, pāinu yāṅhā haite tāṅhāra caraṇa-kṛpā ke pāre varṇite
বৃন্দাবনে বৈসে যত বৈষ্ণব–মণ্ডল । কৃষ্ণনাম–পরায়ণ, পরম–মঙ্গল ॥ ২২৮ ॥
vṛndāvane vaise yata vaiṣṇava-maṇḍala kṛṣṇa-nāma-parāyaṇa, parama-maṅgala
যাঁর প্রাণধন—নিত্যানন্দ–শ্রীচৈতন্য । রাধাকৃষ্ণ–ভক্তি বিনে নাহি জানে অন্য ॥ ২২৯ ॥
yāṅra prāṇa-dhana — nityānanda-śrī-caitanya rādhā-kṛṣṇa-bhakti vine nāhi jāne anya
সে বৈষ্ণবের পদরেণু, তার পদছায়া । অধমেরে দিল প্রভু–নিত্যানন্দ–দয়া ॥ ২৩০ ॥
se vaiṣṇavera pada-reṇu, tāra pada-chāyā adhamere dila prabhu-nityānanda-dayā
‘তাঁহা সর্ব লভ্য হয়’—প্রভুর বচন । সেই সূত্র—এই তার কৈল বিবরণ ॥ ২৩১ ॥
‘tāṅhā sarva labhya haya’ — prabhura vacana sei sūtra — ei tāra kaila vivaraṇa
সে সব পাইনু আমি বৃন্দাবনে আয় । সেই সব লভ্য এই প্রভুর কৃপ্রায় ॥ ২৩২ ॥
se saba pāinu āmi vṛndāvane āya sei saba labhya ei prabhura kṛpāya
আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া । নিত্যানন্দগুণে লেখায় উন্মত্ত করিয়া ॥ ২৩৩ ॥
āpanāra kathā likhi nirlajja ha-iyā nityānanda-guṇe lekhāya unmatta kariyā
নিত্যানন্দ–প্রভুর গুণ–মহিমা অপার । ‘সহস্রবদনে’ শেষ নাহি পায় যাঁর ॥ ২৩৪ ॥
nityānanda-prabhura guṇa-mahimā apāra ‘sahasra-vadane’ śeṣa nāhi pāya yāṅra
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২৩৫ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa