CC Adi 6.1
বন্দে তং শ্রীমদদ্বৈতাচার্যমদ্ভুতচেষ্টিতম্ । যস্য প্রসাদাদজ্ঞোঽপি তৎস্বরূপং নিরূপয়েৎ ॥ ১ ॥
vande taṁ śrīmad-advaitā- cāryam adbhuta-ceṣṭitam yasya prasādād ajño ’pi tat-svarūpaṁ nirūpayet
Sanskrit, IAST, and official Vedabase links
Adi-līlā — Chapter 6: original text, IAST, and official Vedabase links.
বন্দে তং শ্রীমদদ্বৈতাচার্যমদ্ভুতচেষ্টিতম্ । যস্য প্রসাদাদজ্ঞোঽপি তৎস্বরূপং নিরূপয়েৎ ॥ ১ ॥
vande taṁ śrīmad-advaitā- cāryam adbhuta-ceṣṭitam yasya prasādād ajño ’pi tat-svarūpaṁ nirūpayet
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
পঞ্চ শ্লোকে কহিল শ্রীনিত্যানন্দ–তত্ত্ব । শ্লোকদ্বয়ে কহি অদ্বৈতাচার্যের মহত্ত্ব ॥ ৩ ॥
pañca śloke kahila śrī-nityānanda-tattva śloka-dvaye kahi advaitācāryera mahattva
মহাবিষ্ণুর্জগৎকর্তা মায়য়া যঃ সৃজত্যদঃ । তস্যাবতার এবায়মদ্বৈতাচার্য ঈশ্বরঃ ॥ ৪ ॥
mahā-viṣṇur jagat-kartā māyayā yaḥ sṛjaty adaḥ tasyāvatāra evāyam advaitācārya īśvaraḥ
অদ্বৈতং হরিণাদ্বৈতাদাচার্যং ভক্তিশংসনাৎ । ভক্তাবতারমীশং তমদ্বৈতাচার্যমাশ্রয়ে ॥ ৫ ॥
advaitaṁ hariṇādvaitād ācāryaṁ bhakti-śaṁsanāt bhaktāvatāram īśaṁ tam advaitācāryam āśraye
অদ্বৈত–আচার্য গোসাঞি সাক্ষাৎ ঈশ্বর । যাঁহার মহিমা নহে জীবের গোচর ॥ ৬ ॥
advaita-ācārya gosāñi sākṣāt īśvara yāṅhāra mahimā nahe jīvera gocara
মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য । তাঁর অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য ॥ ৭ ॥
mahā-viṣṇu sṛṣṭi karena jagad-ādi kārya tāṅra avatāra sākṣāt advaita ācārya
যে পুরুষ সৃষ্টি–স্থিতি করেন মায়ায় । অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায় ॥ ৮ ॥
ye puruṣa sṛṣṭi-sthiti karena māyāya ananta brahmāṇḍa sṛṣṭi karena līlāya
ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ । এক এক মূর্তে করেন ব্রহ্মাণ্ডে প্রবেশ ॥ ৯ ॥
icchāya ananta mūrti karena prakāśa eka eka mūrte karena brahmāṇḍe praveśa
সে পুরুষের অংশ—অদ্বৈত, নাহি কিছু ভেদ । শরীর–বিশেষ তাঁর,—নাহিক বিচ্ছেদ ॥ ১০ ॥
se puruṣera aṁśa — advaita, nāhi kichu bheda śarīra-viśeṣa tāṅra — nāhika viccheda
সহায় করেন তাঁর লইয়া ‘প্রধান’ । কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ ॥ ১১ ॥
sahāya karena tāṅra la-iyā ‘pradhāna’ koṭi brahmāṇḍa karena icchāya nirmāṇa
জগৎ–মঙ্গল অদ্বৈত, মঙ্গল–গুণধাম । মঙ্গল–চরিত্র সদা, ‘মঙ্গল’ যাঁর নাম ॥ ১২ ॥
jagat-maṅgala advaita, maṅgala-guṇa-dhāma maṅgala-caritra sadā, ‘maṅgala’ yāṅra nāma
কোটি অংশ, কোটি শক্তি, কোটি অবতার । এত লঞা সৃজে পুরুষ সকল সংসার ॥ ১৩ ॥
koṭi aṁśa, koṭi śakti, koṭi avatāra eta lañā sṛje puruṣa sakala saṁsāra
মায়া যৈছে দুই অংশ—‘নিমিত্ত’, ‘উপাদান’ । মায়া—‘নিমিত্ত’–হেতু, উপাদান—‘প্রধান’ ॥ ১৪ ॥ পুরুষ ঈশ্বর ঐছে দ্বিমূর্তি হইয়া । বিশ্ব–সৃষ্টি করে ‘নিমিত্ত’ ‘উপাদান’ লঞা ॥ ১৫ ॥
māyā yaiche dui aṁśa — ‘nimitta’, ‘upādāna’ māyā — ‘nimitta’-hetu, upādāna — ‘pradhāna’ puruṣa īśvara aiche dvi-mūrti ha-iyā viśva-sṛṣṭi kare ‘nimitta’ ‘upādāna’ lañā
আপনে পুরুষ—বিশ্বের ‘নিমিত্ত’–কারণ । অদ্বৈত–রূপে ‘উপাদান’ হন নারায়ণ ॥ ১৬ ॥
āpane puruṣa — viśvera ‘nimitta’-kāraṇa advaita-rūpe ‘upādāna’ hana nārāyaṇa
‘নিমিত্তাংশে’ করে তেঁহো মায়াতে ঈক্ষণ । ‘উপাদান’ অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড–সৃজন ॥ ১৭ ॥
‘nimittāṁśe’ kare teṅho māyāte īkṣaṇa ‘upādāna’ advaita karena brahmāṇḍa-sṛjana
যদ্যপি সাংখ্য মানে, ‘প্রধান’—কারণ । জড় হইতে কভু নহে জগৎ–সৃজন ॥ ১৮ ॥
yadyapi sāṅkhya māne, ‘pradhāna’ — kāraṇa jaḍa ha-ite kabhu nahe jagat-sṛjana
নিজ সৃষ্টিশক্তি প্রভু সঞ্চারে প্রধানে । ঈশ্বরের শক্ত্যে তবে হয়ে ত’ নির্মাণে ॥ ১৯ ॥
nija sṛṣṭi-śakti prabhu sañcāre pradhāne īśvarera śaktye tabe haye ta’ nirmāṇe
অদ্বৈতরূপে করে শক্তি–সঞ্চারণ । অতএব অদ্বৈত হয়েন মুখ্য কারণ ॥ ২০ ॥
advaita-rūpe kare śakti-sañcāraṇa ataeva advaita hayena mukhya kāraṇa
অদ্বৈত–আচার্য—কোটিব্রহ্মাণ্ডের কর্তা । আর এক এক মূর্ত্যে ব্রহ্মাণ্ডের ভর্তা ॥ ২১ ॥
advaita-ācārya koṭi-brahmāṇḍera kartā āra eka eka mūrtye brahmāṇḍera bhartā
সেই নারায়ণের মুখ্য অঙ্গ,—অদ্বৈত । ‘অঙ্গ’–শব্দে অংশ করি’ কহে ভাগবত ॥ ২২ ॥
sei nārāyaṇera mukhya aṅga, — advaita ‘aṅga’-śabde aṁśa kari’ kahe bhāgavata
নারায়ণস্ত্বং ন হি সর্বদেহিনা– মাত্মাস্যধীশাখিল–লোকসাক্ষী । নারায়ণোঽঙ্গং নর–ভূ–জলায়না– ত্তচ্চাপি সত্যং ন তবৈব মায়া ॥ ২৩ ॥
nārāyaṇas tvaṁ na hi sarva-dehinām ātmāsy adhīśākhila-loka-sākṣī nārāyaṇo ’ṅgaṁ nara-bhū-jalāyanāt tac cāpi satyaṁ na tavaiva māyā
ঈশ্বরের ‘অঙ্গ’ অংশ—চিদানন্দময় । মায়ার সম্বন্ধ নাহি’ এই শ্লোকে কয় ॥ ২৪ ॥
īśvarera ‘aṅga’ aṁśa — cid-ānanda-maya māyāra sambandha nāhi’ ei śloke kaya
‘অংশ’ না কহিয়া, কেনে কহ তাঁরে ‘অঙ্গ’ । ‘অংশ’ হৈতে ‘অঙ্গ’, যাতে হয় অন্তরঙ্গ ॥ ২৫ ॥
‘aṁśa’ nā kahiyā, kene kaha tāṅre ‘aṅga’ ‘aṁśa’ haite ‘aṅga,’ yāte haya antaraṅga
মহাবিষ্ণুর অংশ—অদ্বৈত গুনধাম । ঈশ্বরে অভেদ, তেঞি ‘অদ্বৈত’ পূর্ণ নাম ॥ ২৬ ॥
mahā-viṣṇura aṁśa — advaita guṇa-dhāma īśvare abheda, teñi ‘advaita’ pūrṇa nāma
পূর্বে যৈছে কৈল সর্ব–বিশ্বের সৃজন । অবতরি’ কৈল এবে ভক্তি–প্রবর্তন ॥ ২৭ ॥
pūrve yaiche kaila sarva-viśvera sṛjana avatari’ kaila ebe bhakti-pravartana
জীব নিস্তারিল কৃষ্ণভক্তি করি’ দান । গীতা–ভাগবতে কৈল ভক্তির ব্যাখ্যান ॥ ২৮ ॥
jīva nistārila kṛṣṇa-bhakti kari’ dāna gītā-bhāgavate kaila bhaktira vyākhyāna
ভক্তি–উপদেশ বিনু তাঁর নাহি কার্য । অতএব নাম হৈল ‘অদ্বৈত আচার্য’ ॥ ২৯ ॥
bhakti-upadeśa vinu tāṅra nāhi kārya ataeva nāma haila ‘advaita ācārya’
বৈষ্ণবের গুরু তেঁহো জগতের আর্য । দুইনাম–মিলনে হৈল ‘অদ্বৈত–আচার্য’ ॥ ৩০ ॥
vaiṣṇavera guru teṅho jagatera ārya dui-nāma-milane haila ‘advaita-ācārya’
কমল–নয়নের তেঁহো, যাতে ‘অঙ্গ’, ‘অংশ’ । ‘কমলাক্ষ’ করি ধরে নাম অবতংস ॥ ৩১ ॥
kamala-nayanera teṅho, yāte ‘aṅga’ ‘aṁśa’ ‘kamalākṣa’ kari dhare nāma avataṁsa
ঈশ্বরসারূপ্য পায় পারিষদগণ । চতুর্ভুজ, পীতবাস, যৈছে নারায়ণ ॥ ৩২ ॥
īśvara-sārūpya pāya pāriṣada-gaṇa catur-bhuja, pīta-vāsa, yaiche nārāyaṇa
অদ্বৈত–আচার্য—ঈশ্বরের অংশবর্য । তাঁর তত্ত্ব–নাম–গুণ, সকল আশ্চর্য ॥ ৩৩ ॥
advaita-ācārya — īśvarera aṁśa-varya tāṅra tattva-nāma-guṇa, sakali āścarya
যাঁহার তুলসীজলে, যাঁহার হুঙ্কারে । স্বগণ সহিতে চৈতন্যের অবতারে ॥ ৩৪ ॥
yāṅhāra tulasī-jale, yāṅhāra huṅkāre sva-gaṇa sahite caitanyera avatāre
যাঁর দ্বারা কৈল প্রভু কীর্তন প্রচার । যাঁর দ্বারা কৈল প্রভু জগৎ নিস্তার ॥ ৩৫ ॥
yāṅra dvārā kaila prabhu kīrtana pracāra yāṅra dvārā kaila prabhu jagat nistāra
আচার্য গোসাঞির গুণ–মহিমা অপার । জীবকীট কোথায় পাইবেক তার পার ॥ ৩৬ ॥
ācārya gosāñira guṇa-mahimā apāra jīva-kīṭa kothāya pāibeka tāra pāra
আচার্য গোসাঞি চৈতন্যের মুখ্য অঙ্গ । আর এক অঙ্গ তাঁর প্রভু নিত্যানন্দ ॥ ৩৭ ॥
ācārya gosāñi caitanyera mukhya aṅga āra eka aṅga tāṅra prabhu nityānanda
প্রভুর উপাঙ্গ—শ্রীবাসাদি ভক্তগণ । হস্তমুখনেত্র–অঙ্গ চক্রাদ্যস্ত্র–সম ॥ ৩৮ ॥
prabhura upāṅga — śrīvāsādi bhakta-gaṇa hasta-mukha-netra-aṅga cakrādy-astra-sama
এসব লইয়া চৈতন্যপ্রভুর বিহার । এসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার ॥ ৩৯ ॥
e-saba la-iyā caitanya-prabhura vihāra e-saba la-iyā karena vāñchita pracāra
মাধবেন্দ্রপুরীর ইঁহো শিষ্য, এই জ্ঞানে । আচার্য–গোসাঞিরে প্রভু গুরু করি’ মানে ॥ ৪০ ॥
mādhavendra-purīra iṅho śiṣya, ei jñāne ācārya-gosāñire prabhu guru kari’ māne
লৌকিক–লীলাতে ধর্মমর্যাদা–রক্ষণ । স্তুতি–ভক্ত্যে করেন তাঁর চরণ বন্দন ॥ ৪১ ॥
laukika-līlāte dharma-maryādā-rakṣaṇa stuti-bhaktye karena tāṅra caraṇa vandana
চৈতন্যগোসাঞিকে আচার্য করে ‘প্রভু’–জ্ঞান । আপনাকে করেন তাঁর ‘দাস’–অভিমান ॥ ৪২ ॥
caitanya-gosāñike ācārya kare ‘prabhu’-jñāna āpanāke karena tāṅra ‘dāsa’-abhimāna
সেই অভিমান–সুখে আপনা পাসরে । ‘কৃষ্ণদাস’ হও—জীবে উপদেশ করে ॥ ৪৩ ॥
sei abhimāna-sukhe āpanā pāsare ‘kṛṣṇa-dāsa’ hao — jīve upadeśa kare
কৃষ্ণদাস–অভিমানে যে আনন্দসিন্ধু । কোটী–ব্রহ্মসুখ নহে তার এক বিন্দু ॥ ৪৪ ॥
kṛṣṇa-dāsa-abhimāne ye ānanda-sindhu koṭī-brahma-sukha nahe tāra eka bindu
মুঞি যে চৈতন্যদাস, আর নিত্যানন্দ । দাস–ভাব–সম নহে অন্যত্র আনন্দ ॥ ৪৫ ॥
muñi ye caitanya-dāsa āra nityānanda dāsa-bhāva-sama nahe anyatra ānanda
পরমপ্রেয়সী লক্ষ্মী হৃদয়ে বসতি । তেঁহো দাস্য–সুখ মাগে করিয়া মিনতি ॥ ৪৬ ॥
parama-preyasī lakṣmī hṛdaye vasati teṅho dāsya-sukha māge kariyā minati
দাস্য–ভাবে আনন্দিত পারিষদগণ । বিধি, ভব, নারদ আর শুক, সনাতন ॥ ৪৭ ॥
dāsya-bhāve ānandita pāriṣada-gaṇa vidhi, bhava, nārada āra śuka, sanātana
নিত্যানন্দ অবধূত সবাতে আগল । চৈতন্যের দাস্য–প্রেমে হইলা পাগল ॥ ৪৮ ॥
nityānanda avadhūta sabāte āgala caitanyera dāsya-preme ha-ilā pāgala
শ্রীবাস, হরিদাস, রামদাস, গদাধর । মুরারি, মুকুন্দ, চন্দ্রশেখর, বক্রেশ্বর ॥ ৪৯ ॥ এসব পণ্ডিতলোক পরম–মহত্ত্ব । চৈতন্যের দাস্যে সবায় করয়ে উন্মত্ত ॥ ৫০ ॥
śrīvāsa, haridāsa, rāmadāsa, gadādhara murāri, mukunda, candraśekhara, vakreśvara e-saba paṇḍita-loka parama-mahattva caitanyera dāsye sabāya karaye unmatta
এই মত গায়, নাচে, করে অট্টহাস । লোকে উপদেশে,—‘হও চৈতন্যের দাস’ ॥ ৫১ ॥
ei mata gāya, nāce, kare aṭṭahāsa loke upadeśe, — ‘hao caitanyera dāsa’
চৈতন্যগোসাঞি মোরে করে গুরু–জ্ঞান । তথাপিহ মোর হয় দাস–অভিমান ॥ ৫২ ॥
caitanya-gosāñi more kare guru jñāna tathāpiha mora haya dāsa-abhimāna
কৃষ্ণপ্রেমের এই এক অপূর্ব প্রভাব । গুরু–সম–লঘুকে করায় দাস্যভাব ॥ ৫৩ ॥
kṛṣṇa-premera ei eka apūrva prabhāva guru-sama-laghuke karāya dāsya-bhāva
ইহার প্রমাণ শুন—শাস্ত্রের ব্যাখ্যান । মহদনুভব যাতে সুদৃঢ় প্রমাণ ॥ ৫৪ ॥
ihāra pramāṇa śuna — śāstrera vyākhyāna mahad-anubhava yāte sudṛḍha pramāṇa
অন্যের কা কথা, ব্রজে নন্দ মহাশয় । তার সম ‘গুরু’ কৃষ্ণের আর কেহ নয় ॥ ৫৫ ॥ শুদ্ধবাৎসল্যে ঈশ্বর–জ্ঞান নাহি তার । তাহাকেই প্রেমে করায় দাস্য–অনুকার ॥ ৫৬ ॥
anyera kā kathā, vraje nanda mahāśaya tāra sama ‘guru’ kṛṣṇera āra keha naya śuddha-vātsalye īśvara-jñāna nāhi tāra tāhākei preme karāya dāsya-anukāra
তেঁহো রতি–মতি মাগে কৃষ্ণের চরণে । তাহার শ্রীমুখবাণী তাহাতে প্রমাণে ॥ ৫৭ ॥
teṅho rati-mati māge kṛṣṇera caraṇe tāhāra śrī-mukha-vāṇī tāhāte pramāṇe
শুন উদ্ধব, সত্য, কৃষ্ণ—আমার তনয় । তেঁহো ঈশ্বর—হেন যদি তোমার মনে লয় ॥ ৫৮ ॥ তথাপি তাঁহাতে রহু মোর মনোবৃত্তি । তোমার ঈশ্বর–কৃষ্ণে হউক মোর মতি ॥ ৫৯ ॥
śuna uddhava, satya, kṛṣṇa — āmāra tanaya teṅho īśvara — hena yadi tomāra mane laya tathāpi tāṅhāte rahu mora mano-vṛtti tomāra īśvara-kṛṣṇe hauka mora mati
মনসো বৃত্তয়ো নঃ স্যুঃ কৃষ্ণপাদাম্বুজাশ্রয়াঃ । বাচোঽভিধায়িনীর্নাম্নাং কায়স্তৎপ্রহ্বণাদিষু ॥ ৬০ ॥
manaso vṛttayo naḥ syuḥ kṛṣṇa-pādāmbujāśrayāḥ vāco ’bhidhāyinīr nāmnāṁ kāyas tat-prahvaṇādiṣu
কর্মভির্ভ্রাম্যমাণানাং যত্র ক্কাপীশ্বরেচ্ছয়া । মঙ্গলাচরিতৈর্দানৈ রতির্নঃ কৃষ্ণ ঈশ্বরে ॥ ৬১ ॥
karmabhir bhrāmyamāṇānāṁ yatra kvāpīśvarecchayā maṅgalācaritair dānai ratir naḥ kṛṣṇa īśvare
শ্রীদামাদি ব্রজে যত সখার নিচয় । ঐশ্বর্য–জ্ঞান–হীন, কেবল–সখ্যময় ॥ ৬২ ॥
śrīdāmādi vraje yata sakhāra nicaya aiśvarya-jñāna-hīna, kevala-sakhya-maya
কৃষ্ণসঙ্গে যুদ্ধ করে, স্কন্ধে আরোহণ । তারা দাস্যভাবে করে চরণ–সেবন ॥ ৬৩ ॥
kṛṣṇa-saṅge yuddha kare, skandhe ārohaṇa tārā dāsya-bhāve kare caraṇa-sevana
পাদসংবাহনং চক্রুঃ কেচিত্তস্য মহাত্মনঃ । অপরে হতপাপ্মানো ব্যজনৈঃ সমবীজয়ন্ ॥ ৬৪ ॥
pāda-saṁvāhanaṁ cakruḥ kecit tasya mahātmanaḥ apare hata-pāpmāno vyajanaiḥ samavījayan
কৃষ্ণের প্রেয়সী ব্রজে যত গোপীগণ । যাঁর পদধূলি করে উদ্ধব প্রার্থন ॥ ৬৫ ॥ যাঁ–সবার উপরে কৃষ্ণের প্রিয় নাহি আন । তাঁহারা আপনাকে করে দাসী–অভিমান ॥ ৬৬ ॥
kṛṣṇera preyasī vraje yata gopī-gaṇa yāṅra pada-dhūli kare uddhava prārthana yāṅ-sabāra upare kṛṣṇera priya nāhi āna tāṅhārā āpanāke kare dāsī-abhimāna
ব্রজজনার্তিহন্ বীর যোষিতাং নিজ–জনস্ময়ধ্বংসনস্মিত । ভজ সখে ভবৎকিঙ্করীঃ স্ম নো জলরুহাননং চারু দর্শয় ॥ ৬৭ ॥
vraja-janārti-han vīra yoṣitāṁ nija-jana-smaya-dhvaṁsana-smita bhaja sakhe bhavat-kiṅkarīḥ sma no jala-ruhānanaṁ cāru darśaya
অপি বত মধুপুর্যামার্যপুত্রোঽধুনাস্তে স্মরতি স পিতৃগেহান্ সৌম্য বন্ধূংশ্চ গোপান্ । ক্বচিদপি স কথাং নঃ কিঙ্করীণাং গৃণীতে ভুজমগুরুসুগন্ধং মূর্ধ্ন্যধাস্যৎ কদা নু ॥ ৬৮ ॥
api bata madhu-puryām ārya-putro ’dhunāste smarati sa pitṛ-gehān saumya bandhūṁś ca gopān kvacid api sa kathāṁ naḥ kiṅkariṇāṁ gṛṇīte bhujam aguru-sugandhaṁ mūrdhny adhāsyat kadā nu
তাঁ–সবার কথা রহু,—শ্রীমতী রাধিকা । সবা হৈতে সকলাংশে পরম–অধিকা ॥ ৬৯ ॥ তেঁহো যাঁর দাসী হৈঞা সেবেন চরণ । যাঁর প্রেমগুণে কৃষ্ণ বদ্ধ অনুক্ষণ ॥ ৭০ ॥
tāṅ-sabāra kathā rahu, — śrīmatī rādhikā sabā haite sakalāṁśe parama-adhikā teṅho yāṅra dāsī haiñā sevena caraṇa yāṅra prema-guṇe kṛṣṇa baddha anukṣaṇa
হা নাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ । দাস্যাস্তে কৃপণায়া মে সখে দর্শয় সন্নিধিম্ ॥ ৭১ ॥
hā nātha ramaṇa preṣṭha kvāsi kvāsi mahā-bhuja dāsyās te kṛpaṇāyā me sakhe darśaya sannidhim
দ্বারকাতে রুক্মিণ্যাদি যতেক মহিষী । তাঁহারাও আপনাকে মানে কৃষ্ণদাসী ॥ ৭২ ॥
dvārakāte rukmiṇy-ādi yateka mahiṣī tāṅhārāo āpanāke māne kṛṣṇa-dāsī
চৈদ্যায় মার্পয়িতুমুদ্যত–কার্মুকেষু রাজস্বজেয়–ভটশেখরিতাঙ্ঘ্রিরেণুঃ । নিন্যে মৃগেন্দ্র ইব ভাগমজাবিযূথা– ত্তচ্ছ্রীনিকেত–চরণোঽস্তু মমার্চনায় ॥ ৭৩ ॥
caidyāya mārpayitum udyata-kārmukeṣu rājasv ajeya-bhaṭa-śekharitāṅghri-reṇuḥ ninye mṛgendra iva bhāgam ajāvi-yūthāt tac chrī-niketa-caraṇo ’stu mamārcanāya
তপশ্চরন্তীমাজ্ঞায় স্বপাদস্পর্শনাশয়া । সখ্যোপেত্যাগ্রহীৎ পাণিং সাহং তদ্গৃহমার্জনী ॥ ৭৪ ॥
tapaś carantīm ājñāya sva-pāda-sparśanāśayā sakhyopetyāgrahīt pāṇiṁ sāhaṁ tad-gṛha-mārjanī
আত্মারামস্য তস্যেমা বয়ং বৈ গৃহদাসিকাঃ । সর্বসঙ্গনিবৃত্ত্যাদ্ধা তপসা চ বভূবিম ॥ ৭৫ ॥
ātmārāmasya tasyemā vayaṁ vai gṛha-dāsikāḥ sarva-saṅga-nivṛttyāddhā tapasā ca babhūvima
আনের কি কথা, বলদেব মহাশয় । যাঁর ভাব—শুদ্ধসখ্য–বাৎসল্যাদিময় ॥ ৭৬ ॥
ānera ki kathā, baladeva mahāśaya yāṅra bhāva — śuddha-sakhya-vātsalyādi-maya
তেঁহো আপনাকে করেন দাস–ভাবনা । কৃষ্ণদাস–ভাব বিনু আছে কোন জনা ॥ ৭৭ ॥
teṅho āpanāke karena dāsa-bhāvanā kṛṣṇa-dāsa-bhāva vinu āche kona janā
সহস্র–বদনে যেঁহো শেষ–সঙ্কর্ষণ । দশ দেহ ধরি’ করে কৃষ্ণের সেবন ॥ ৭৮ ॥
sahasra-vadane yeṅho śeṣa-saṅkarṣaṇa daśa deha dhari’ kare kṛṣṇera sevana
অনন্ত ব্রহ্মাণ্ডে রুদ্র—সদাশিবের অংশ । গুণাবতার তেঁহো, সর্বদেব–অবতংস ॥ ৭৯ ॥
ananta brahmāṇḍe rudra — sadāśivera aṁśa guṇāvatāra teṅho, sarva-deva-avataṁsa
তেঁহো করেন কৃষ্ণের দাস্য–প্রত্যাশ । নিরন্তর কহে শিব, ‘মুঞি কৃষ্ণদাস’ ॥ ৮০ ॥
teṅho karena kṛṣṇera dāsya-pratyāśa nirantara kahe śiva, ‘muñi kṛṣṇa-dāsa’
কৃষ্ণপ্রেমে উন্মত্ত, বিহ্বল দিগম্বর । কৃষ্ণ–গুণ–লীলা গায়, নাচে নিরন্তর ॥ ৮১ ॥
kṛṣṇa-preme unmatta, vihvala digambara kṛṣṇa-guṇa-līlā gāya, nāce nirantara
পিতা–মাতা–গুরু–সখা–ভাব কেনে নয় । কৃষ্ণপ্রেমের স্বভাবে দাস্য–ভাব সে করয় ॥ ৮২ ॥
pitā-mātā-guru-sakhā-bhāva kene naya kṛṣṇa-premera svabhāve dāsya-bhāva se karaya
এক কৃষ্ণ—সর্বসেব্য, জগৎ–ঈশ্বর । আর যত সব,—তাঁর সেবকানুচর ॥ ৮৩ ॥
eka kṛṣṇa — sarva-sevya, jagat-īśvara āra yata saba, — tāṅra sevakānucara
সেই কৃষ্ণ অবতীর্ণ—চৈতন্য–ঈশ্বর । অতএব আর সব,–তাঁহার কিঙ্কর ॥ ৮৪ ॥
sei kṛṣṇa avatīrṇa — caitanya-īśvara ataeva āra saba, — tāṅhāra kiṅkara
কেহ মানে, কেহ না মানে, সব তাঁর দাস । যে না মানে, তার হয় সেই পাপে নাশ ॥ ৮৫ ॥
keha māne, keha nā māne, saba tāṅra dāsa ye nā māne, tāra haya sei pāpe nāśa
চৈতন্যের দাস মুঞি, চৈতন্যের দাস । চৈতন্যের দাস মুঞি, তাঁর দাসের দাস ॥ ৮৬ ॥
caitanyera dāsa muñi, caitanyera dāsa caitanyera dāsa muñi, tāṅra dāsera dāsa
এত বলি’ নাচে, গায়, হুঙ্কার গম্ভীর । ক্ষণেকে বসিলা আচার্য হৈঞা সুস্থির ॥ ৮৭ ॥
eta bali’ nāce, gāya, huṅkāra gambhīra kṣaṇeke vasilā ācārya haiñā susthira
ভক্ত–অভিমান মূল শ্রীবলরামে । সেই ভাবে অনুগত তাঁর অংশগণে ॥ ৮৮ ॥
bhakta-abhimāna mūla śrī-balarāme sei bhāve anugata tāṅra aṁśa-gaṇe
তাঁর অবতার এক শ্রীসঙ্কর্ষণ । ভক্ত বলি’ অভিমান করে সর্বক্ষণ ॥ ৮৯ ॥
tāṅra avatāra eka śrī-saṅkarṣaṇa bhakta bali’ abhimāna kare sarva-kṣaṇa
তাঁর অবতার আন শ্রীযুত লক্ষ্মণ । শ্রীরামের দাস্য তিঁহো কৈল অনুক্ষণ ॥ ৯০ ॥
tāṅra avatāra āna śrī-yuta lakṣmaṇa śrī-rāmera dāsya tiṅho kaila anukṣaṇa
সঙ্কর্ষণ–অবতার কারণাব্ধিশায়ী । তাঁহার হৃদয়ে ভক্তভাব অনুযায়ী ॥ ৯১ ॥
saṅkarṣaṇa-avatāra kāraṇābdhi-śāyī tāṅhāra hṛdaye bhakta-bhāva anuyāyī
তাঁহার প্রকাশ–ভেদ, অদ্বৈত–আচার্য । কায়মনোবাক্যে তাঁর ভক্তি সদা কার্য ॥ ৯২ ॥
tāṅhāra prakāśa-bheda, advaita-ācārya kāya-mano-vākye tāṅra bhakti sadā kārya
বাক্যে কহে, ‘মুঞি চৈতন্যের অনুচর’ । মুঞি তাঁর ভক্ত—মনে ভাবে নিরন্তর ॥ ৯৩ ॥
vākye kahe, ‘muñi caitanyera anucara’ muñi tāṅra bhakta — mane bhāve nirantara
জল–তুলসী দিয়া করে কায়াতে সেবন । ভক্তি প্রচারিয়া সব তারিলা ভুবন ॥ ৯৪ ॥
jala-tulasī diyā kare kāyāte sevana bhakti pracāriyā saba tārilā bhuvana
পৃথিবী ধরেন যেই শেষ–সঙ্কর্ষণ । কায়ব্যূহ করি’ করেন কৃষ্ণের সেবন ॥ ৯৫ ॥
pṛthivī dharena yei śeṣa-saṅkarṣaṇa kāya-vyūha kari’ karena kṛṣṇera sevana
এই সব হয় শ্রীকৃষ্ণের অবতার । নিরন্তর দেখি সবার ভক্তির আচার ॥ ৯৬ ॥
ei saba haya śrī-kṛṣṇera avatāra nirantara dekhi sabāra bhaktira ācāra
এ–সবাকে শাস্ত্রে কহে ‘ভক্ত–অবতার’ । ‘ভক্ত–অবতার’–পদ উপরি সবার ॥ ৯৭ ॥
e-sabāke śāstre kahe ‘bhakta-avatāra’ ‘bhakta-avatāra’-pada upari sabāra
একমাত্র ‘অংশী’—কৃষ্ণ, ‘অংশ’—অবতার । অংশী অংশে দেখি জ্যেষ্ঠ–কনিষ্ঠ–আচার ॥ ৯৮ ॥
eka-mātra ‘aṁśī’ — kṛṣṇa, ‘aṁśa’ — avatāra aṁśī aṁśe dekhi jyeṣṭha-kaniṣṭha-ācāra
জ্যেষ্ঠ–ভাবে অংশীতে হয় প্রভু–জ্ঞান । কনিষ্ঠ–ভাবে আপনাতে ভক্ত–অভিমান ॥ ৯৯ ॥
jyeṣṭha-bhāve aṁśīte haya prabhu-jñāna kaniṣṭha-bhāve āpanāte bhakta-abhimāna
কৃষ্ণের সমতা হৈতে বড় ভক্তপদ । আত্মা হৈতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ ॥ ১০০ ॥
kṛṣṇera samatā haite baḍa bhakta-pada ātmā haite kṛṣṇera bhakta haya premāspada
আত্মা হৈতে কৃষ্ণ ভক্তে বড় করি’ মানে । ইহাতে বহুত শাস্ত্র–বচন প্রমাণে ॥ ১০১ ॥
ātmā haite kṛṣṇa bhakte baḍa kari’ māne ihāte bahuta śāstra-vacana pramāṇe
ন তথা মে প্রিয়তম আত্মযোনির্ন শঙ্করঃ ন চ সঙ্কর্ষণো ন শ্রীর্নৈবাত্মা চ যথা ভবান্ ॥ ১০২ ॥
na tathā me priya-tama ātma-yonir na śaṅkaraḥ na ca saṅkarṣaṇo na śrīr naivātmā ca yathā bhavān
কৃষ্ণসাম্যে নহে তাঁর মাধুর্যাস্বাদন । ভক্তভাবে করে তাঁর মাধুর্য চর্বণ ॥ ১০৩ ॥
kṛṣṇa-sāmye nahe tāṅra mādhuryāsvādana bhakta-bhāve kare tāṅra mādhurya carvaṇa
শাস্ত্রের সিদ্ধান্ত এই,—বিজ্ঞের অনুভব । মূঢ়লোক নাহি জানে ভাবের বৈভব ॥ ১০৪ ॥
śāstrera siddhānta ei, — vijñera anubhava mūḍha-loka nāhi jāne bhāvera vaibhava
ভক্তভাব অঙ্গীকরি’ বলরাম, লক্ষ্মণ । অদ্বৈত, নিত্যানন্দ, শেষ, সঙ্কর্ষণ ॥ ১০৫ ॥ কৃষ্ণের মাধুর্যরসামৃত করে পান । সেই সুখে মত্ত, কিছু নাহি জানে আন ॥ ১০৬ ॥
bhakta-bhāva aṅgīkari’ balarāma, lakṣmaṇa advaita, nityānanda, śeṣa, saṅkarṣaṇa kṛṣṇera mādhurya-rasāmṛta kare pāna sei sukhe matta, kichu nāhi jāne āna
অন্যের আছুক্ কার্য, আপনে শ্রীকৃষ্ণ । আপন–মাধুর্য–পানে হইয়া সতৃষ্ণ ॥ ১০৭ ॥
anyera āchuk kārya, āpane śrī-kṛṣṇa āpana-mādhurya-pāne ha-ilā satṛṣṇa
স্বমাধুর্য আস্বাদিতে করেন যতন । ভক্তভাব বিনু নহে তাহা আস্বাদন ॥ ১০৮ ॥
svā-mādhurya āsvādite karena yatana bhakta-bhāva vinu nahe tāhā āsvādana
ভক্তভাব অঙ্গীকরি’ হৈলা অবতীর্ণ । শ্রীকৃষ্ণচৈতন্যরূপে সর্বভাবে পূর্ণ ॥ ১০৯ ॥
bhakta-bhāva aṅgīkari’ hailā avatīrṇa śrī-kṛṣṇa-caitanya-rūpe sarva-bhāve pūrṇa
নানা–ভক্তভাবে করেন স্বমাধুর্য পান । পূর্বে করিয়াছি এই সিদ্ধান্ত ব্যাখ্যান ॥ ১১০ ॥
nānā-bhakta-bhāve karena sva-mādhurya pāna pūrve kariyāchi ei siddhānta vyākhyāna
অবতারগণের ভক্তভাবে অধিকার । ভক্তভাব হৈতে অধিক সুখ নাহি আর ॥ ১১১ ॥
avatāra-gaṇera bhakta-bhāve adhikāra bhakta-bhāva haite adhika sukha nāhi āra
মূল ভক্ত–অবতার শ্রীসঙ্কর্ষণ । ভক্ত–অবতার তঁহি অদ্বৈতে গণন ॥ ১১২ ॥
mūla bhakta-avatāra śrī-saṅkarṣaṇa bhakta-avatāra taṅhi advaite gaṇana
অদ্বৈত–আচার্য গোসাঞির মহিমা অপার । যাঁহার হুঙ্কারে কৈল চৈতন্যাবতার ॥ ১১৩ ॥
advaita-ācārya gosāñira mahimā apāra yāṅhāra huṅkāre kaila caitanyāvatāra
সংকীর্তন প্রচারিয়া সব জগৎ তারিল । অদ্বৈত–প্রসাদে লোক প্রেমধন পাইল ॥ ১১৪ ॥
saṅkīrtana pracāriyā saba jagat tārila advaita-prasāde loka prema-dhana pāila
অদ্বৈত–মহিমা অনন্ত কে পারে কহিতে । সেই লিখি, যেই শুনি মহাজন হৈতে ॥ ১১৫ ॥
advaita-mahimā ananta ke pāre kahite sei likhi, yei śuni mahājana haite
আচার্য–চরণে মোর কোটি নমস্কার । ইথে কিছু অপরাধ না লবে আমার ॥ ১১৬ ॥
ācārya-caraṇe mora koṭi namaskāra ithe kichu aparādha nā labe āmāra
তোমার মহিমা—কোটিসমুদ্র অগাধ । তাহার ইয়ত্তা কহি,—এ বড় অপরাধ ॥ ১১৭ ॥
tomāra mahimā — koṭi-samudra agādha tāhāra iyattā kahi, — e baḍa aparādha
জয় জয় জয় শ্রীঅদ্বৈত আচার্য । জয় জয় শ্রীচৈতন্য, নিত্যানন্দ আর্য ॥ ১১৮ ॥
jaya jaya jaya śrī-advaita ācārya jaya jaya śrī-caitanya, nityānanda ārya
দুই শ্লোকে কহিল অদ্বৈত–তত্ত্বনিরূপণ । পঞ্চতত্ত্বের বিচার কিছু শুন, ভক্তগণ ॥ ১১৯ ॥
dui śloke kahila advaita-tattva-nirūpaṇa pañca-tattvera vicāra kichu śuna, bhakta-gaṇa
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১২০ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa