CC Adi 9.1
তং শ্রীমৎকৃষ্ণচৈতন্যদেবং বন্দে জগদ্গুরুম্ । যস্যানুকম্পয়া শ্বাপি মহাব্ধিং সন্তরেৎ সুখম্ ॥ ১ ॥
taṁ śrīmat-kṛṣṇa-caitanya- devaṁ vande jagad-gurum yasyānukampayā śvāpi mahābdhiṁ santaret sukham
Sanskrit, IAST, and official Vedabase links
Adi-līlā — Chapter 9: original text, IAST, and official Vedabase links.
তং শ্রীমৎকৃষ্ণচৈতন্যদেবং বন্দে জগদ্গুরুম্ । যস্যানুকম্পয়া শ্বাপি মহাব্ধিং সন্তরেৎ সুখম্ ॥ ১ ॥
taṁ śrīmat-kṛṣṇa-caitanya- devaṁ vande jagad-gurum yasyānukampayā śvāpi mahābdhiṁ santaret sukham
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য গৌরচন্দ্র । জয় জয়াদ্বৈত জয় জয় নিত্যানন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-kṛṣṇa-caitanya gauracandra jaya jayādvaita jaya jaya nityānanda
জয় জয় শ্রীবাসাদি গৌরভক্তগণ । সর্বাভীষ্ট–পূর্তি–হেতু যাঁহার স্মরণ ॥ ৩ ॥
jaya jaya śrīvāsādi gaura-bhakta-gaṇa sarvābhīṣṭa-pūrti-hetu yāṅhāra smaraṇa
শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ । শ্রীজীব, গোপালভট্ট, দাস–রঘুনাথ ॥ ৪ ॥
śrī-rūpa, sanātana, bhaṭṭa raghunātha śrī-jīva, gopāla-bhaṭṭa, dāsa-raghunātha
এসব–প্রসাদে লিখি চৈতন্য–লীলাগুণ । জানি বা না জানি, করি আপন–শোধন ॥ ৫ ॥
e-saba-prasāde likhi caitanya-līlā-guṇa jāni vā nā jāni, kari āpana-śodhana
মালাকারঃ স্বয়ং কৃষ্ণপ্রেমামরতরুঃ স্বয়ম্ । দাতা ভোক্তা তৎফলানাং যস্তং চৈতন্যমাশ্রয়ে ॥ ৬ ॥
mālākāraḥ svayaṁ kṛṣṇa- premāmara-taruḥ svayam dātā bhoktā tat-phalānāṁ yas taṁ caitanyam āśraye
প্রভু কহে, আমি ‘বিশ্বম্ভর’ নাম ধরি । নাম সার্থক হয়, যদি প্রেমে বিশ্ব ভরি ॥৭॥
prabhu kahe, āmi ‘viśvambhara’ nāma dhari nāma sārthaka haya, yadi preme viśva bhari
এত চিন্তি’ লৈলা প্রভু মালাকার–ধর্ম । নবদ্বীপে আরম্ভিলা ফলোদ্যান–কর্ম ॥ ৮ ॥
eta cinti’ lailā prabhu mālākāra-dharma navadvīpe ārambhilā phalodyāna-karma
শ্রীচৈতন্য মালাকার পৃথিবীতে আনি’ । ভক্তি–কল্পতরু রোপিলা সিঞ্চি’ ইচ্ছা–পানি ॥ ৯ ॥
śrī-caitanya mālākāra pṛthivīte āni’ bhakti-kalpataru ropilā siñci’ icchā-pāni
জয় শ্রীমাধবপুরী কৃষ্ণপ্রেমপূর । ভক্তিকল্পতরুর তেঁহো প্রথম অঙ্কুর ॥ ১০ ॥
jaya śrī mādhavapurī kṛṣṇa-prema-pūra bhakti-kalpatarura teṅho prathama aṅkura
শ্রীঈশ্বরপুরী–রূপে অঙ্কুর পুষ্ট হৈল । আপনে চৈতন্যমালী স্কন্ধ উপজিল ॥ ১১ ॥
śrī-īśvarapurī-rūpe aṅkura puṣṭa haila āpane caitanya-mālī skandha upajila
নিজাচিন্ত্যশক্ত্যে মালী হঞা স্কন্ধ হয় । সকল শাখার সেই স্কন্ধ মূলাশ্রয় ॥ ১২ ॥
nijācintya-śaktye mālī hañā skandha haya sakala śākhāra sei skandha mūlāśraya
পরমানন্দ পুরী, আর কেশব ভারতী । ব্রহ্মানন্দ পুরী, আর ব্রহ্মানন্দ ভারতী ॥ ১৩ ॥ বিষ্ণুপুরী, কেশবপুরী, পুরী কৃষ্ণানন্দ । শ্রীনৃসিংহতীর্থ, আর পুরী সুখানন্দ ॥ ১৪ ॥ এই নব মূল নিকসিল বৃক্ষমূলে । এই নব মূলে বৃক্ষ করিল নিশ্চলে ॥ ১৫ ॥
paramānanda purī, āra keśava bhāratī brahmānanda purī, āra brahmānanda bhāratī viṣṇu-purī, keśava-purī, purī kṛṣṇānanda śrī-nṛsiṁhatīrtha, āra purī sukhānanda ei nava mūla nikasila vṛkṣa-mūle ei nava mūle vṛkṣa karila niścale
মধ্যমূল পরমানন্দ পুরী মহাধীর । অষ্ট দিকে অষ্ট মূল বৃক্ষ কৈল স্থির ॥ ১৬ ॥
madhya-mūla paramānanda purī mahā-dhīra aṣṭa dike aṣṭa mūla vṛkṣa kaila sthira
স্কন্ধের উপরে বহু শাখা উপজিল । উপরি উপরি শাখা অসংখ্য হইল ॥ ১৭ ॥
skandhera upare bahu śākhā upajila upari upari śākhā asaṅkhya ha-ila
বিশ বিশ শাখা করি’ এক এক মণ্ডল । মহা–মহা–শাখা ছাইল ব্রহ্মাণ্ড সকল ॥ ১৮ ॥
viśa viśa śākhā kari’ eka eka maṇḍala mahā-mahā-śākhā chāila brahmāṇḍa sakala
একৈক শাখাতে উপশাখা শত শত । যত উপজিল শাখা কে গণিবে কত ॥ ১৯
ekaika śākhāte upaśākhā śata śata yata upajila śākhā ke gaṇibe kata
মুখ্য মুখ্য শাখাগণের নাম অগণন । আগে ত’ করিব, শুন বৃক্ষের বর্ণন ॥ ২০ ॥
mukhya mukhya śākhā-gaṇera nāma agaṇana āge ta’ kariba, śuna vṛkṣera varṇana
বৃক্ষের উপরে শাখা হৈল দুই স্কন্ধ । এক ‘অদ্বৈত’ নাম, আর ‘নিত্যানন্দ’ ॥ ২১ ॥
vṛkṣera upare śākhā haila dui skandha eka ‘advaita’ nāma, āra ‘nityānanda’
সেই দুইস্কন্ধে বহু শাখা উপজিল । তার উপশাখাগণে জগৎ ছাইল ॥ ২২ ॥
sei dui-skandhe bahu śākhā upajila tāra upaśākhā-gaṇe jagat chāila
বড় শাখা, উপশাখা, তার উপশাখা । যত উপজিল তার কে করিবে লেখা ॥ ২৩ ॥
baḍa śākhā, upaśākhā, tāra upaśākhā yata upajila tāra ke karibe lekhā
শিষ্য, প্রশিষ্য, আর উপশিষ্যগণ । জগৎ ব্যাপিল তার নাহিক গণন ॥ ২৪ ॥
śiṣya, praśiṣya, āra upaśiṣya-gaṇa jagat vyāpila tāra nāhika gaṇana
উড়ুম্বর–বৃক্ষ যেন ফলে সর্ব অঙ্গে । এই মত ভক্তিবৃক্ষে সর্বত্র ফল লাগে ॥ ২৫ ॥
uḍumbara-vṛkṣa yena phale sarva aṅge ei mata bhakti-vṛkṣe sarvatra phala lāge
মূলস্কন্ধের শাখা আর উপশাখাগণে । লাগিলা যে প্রেমফল,—অমৃতকে জিনে ॥ ২৬ ॥
mūla-skandhera śākhā āra upaśākhā-gaṇe lāgilā ye prema-phala, — amṛtake jine
পাকিল যে প্রেমফল অমৃত–মধুর । বিলায় চৈতন্যমালী, নাহি লয় মূল ॥ ২৭ ॥
pākila ye prema-phala amṛta-madhura vilāya caitanya-mālī, nāhi laya mūla
ত্রিজগতে যত আছে ধন–রত্নমণি । একফলের মূল্য করি’ তাহা নাহি গণি ॥ ২৮ ॥
tri-jagate yata āche dhana-ratnamaṇi eka-phalera mūlya kari’ tāhā nāhi gaṇi
মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপাত্র । ইহার বিচার নাহি জানে, দেয় মাত্র ॥ ২৯ ॥
māge vā nā māge keha, pātra vā apātra ihāra vicāra nāhi jāne, deya mātra
অঞ্জলি অঞ্জলি ভরি’ ফেলে চতুর্দিশে । দরিদ্র কুড়াঞা খায়, মালাকার হাসে ॥ ৩০ ॥
añjali añjali bhari’ phele caturdiśe daridra kuḍāñā khāya, mālākāra hāse
মালাকার কহে,—শুন, বৃক্ষ–পরিবার । মূলশাখা–উপশাখা যতেক প্রকার ॥ ৩১ ॥
mālākāra kahe, — śuna, vṛkṣa-parivāra mūlaśākhā-upaśākhā yateka prakāra
অলৌকিক বৃক্ষ করে, সর্বেন্দ্ৰিয়–কর্ম । স্থাবর হইয়া ধরে জঙ্গমের ধর্ম ॥ ৩২ ॥
alaukika vṛkṣa kare sarvendriya-karma sthāvara ha-iyā dhare jaṅgamera dharma
এ বৃক্ষের অঙ্গ হয় সব সচেতন । বাড়িয়া ব্যাপিল সবে সকল ভুবন ॥ ৩৩ ॥
e vṛkṣera aṅga haya saba sa-cetana bāḍiyā vyāpila sabe sakala bhuvana
একলা মালাকার আমি কাহাঁ কাহাঁ যাব । একলা বা কত ফল পাড়িয়া বিলাব ॥ ৩৪ ॥
ekalā mālākāra āmi kāhāṅ kāhāṅ yāba ekalā vā kata phala pāḍiyā vilāba
একলা উঠাঞা দিতে হয় পরিশ্রম । কেহ পায়, কেহ না পায়, রহে মনে ভ্রম ॥ ৩৫ ॥
ekalā uṭhāñā dite haya pariśrama keha pāya, keha nā pāya, rahe mane bhrama
অতএব আমি আজ্ঞা দিলুঁ সবাকারে । যাহাঁ তাহাঁ প্রেমফল দেহ’ যারে তারে ॥ ৩৬ ॥
ataeva āmi ājñā diluṅ sabākāre yāhāṅ tāhāṅ prema-phala deha’ yāre tāre
একলা মালাকার আমি কত ফল খাব । না দিয়া বা এই ফল আর কি করিব ॥ ৩৭ ॥
ekalā mālākāra āmi kata phala khāba nā diyā vā ei phala āra ki kariba
আত্ম–ইচ্ছামৃতে বৃক্ষ সিঞ্চি নিরন্তর । তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর ॥ ৩৮ ॥
ātma-icchāmṛte vṛkṣa siñci nirantara tāhāte asaṅkhya phala vṛkṣera upara
অতএব সব ফল দেহ’ যারে তারে । খাইয়া হউক্ লোক অজর অমরে ॥ ৩৯ ॥
ataeva saba phala deha’ yāre tāre khāiyā ha-uk loka ajara amare
জগৎ ব্যাপিয়া মোর হবে পুণ্য খ্যাতি । সুখী হইয়া লোক মোর গাহিবেক কীর্তি ॥ ৪০ ॥
jagat vyāpiyā mora habe puṇya khyāti sukhī ha-iyā loka mora gāhibeka kīrti
ভারত–ভূমিতে হৈল মনুষ্য–জন্ম যার । জন্ম সার্থক করি’ কর পর–উপকার ॥ ৪১ ॥
bhārata-bhūmite haila manuṣya janma yāra janma sārthaka kari’ kara para-upakāra
এতাবজ্জন্মসাফল্যং দেহিনামিহ দেহিষু । প্রাণৈরর্থৈর্ধিয়া বাচা শ্রেয় আচরণং সদা ॥ ৪২ ॥
etāvaj janma-sāphalyaṁ dehinām iha dehiṣu prāṇair arthair dhiyā vācā śreya-ācaraṇaṁ sadā
প্রাণিনামুপকারায় যদেবেহ পরত্র চ । কর্মণা মনসা বাচা তদেব মতিমান্ ভজেৎ ॥ ৪৩ ॥
prāṇinām upakārāya yad eveha paratra ca karmaṇā manasā vācā tad eva mati-mān bhajet
মালী মনুষ্য আমার নাহি রাজ্য–ধন । ফল–ফুল দিয়া করি’ পুণ্য উপার্জন ॥ ৪৪ ॥
mālī manuṣya āmāra nāhi rājya-dhana phala-phula diyā kari’ puṇya upārjana
মালী হঞা বৃক্ষ হইলাঙ এই ত’ ইচ্ছাতে । সর্বপ্রাণীর উপকার হয় বৃক্ষ হৈতে ॥ ৪৫ ॥
mālī hañā vṛkṣa ha-ilāṅ ei ta’ icchāte sarva-prāṇīra upakāra haya vṛkṣa haite
অহো এষাং বরং জন্ম সর্বপ্রাণ্যুপজীবিনাম্ । সুজনস্যেব যেষাং বৈ বিমুখা যান্তি নার্থিনঃ ॥ ৪৬ ॥
aho eṣāṁ varaṁ janma sarva-prāṇy-upajīvinām su-janasyeva yeṣāṁ vai vimukhā yānti nārthinaḥ
এই আজ্ঞা কৈল যদি চৈতন্য–মালাকার । পরম আনন্দ পাইল বৃক্ষ–পরিবার ॥ ৪৭ ॥
ei ājñā kaila yadi caitanya-mālākāra parama ānanda pāila vṛkṣa-parivāra
যেই যাহাঁ তাহাঁ দান করে প্রেমফল । ফলাস্বাদে মত্ত লোক হইল সকল ॥ ৪৮ ॥
yei yāhāṅ tāhāṅ dāna kare prema-phala phalāsvāde matta loka ha-ila sakala
মহা–মাদক প্রেমফল পেট ভরি’ খায় । মাতিল সকল লোক—হাসে, নাচে, গায় ॥ ৪৯ ॥
mahā-mādaka prema-phala peṭa bhari’ khāya mātila sakala loka — hāse, nāce, gāya
কেহ গড়াগড়ি যায়, কেহ ত’ হুঙ্কার । দেখি’ আনন্দিত হঞা হাসে মালাকার ॥ ৫০ ।
keha gaḍāgaḍi yāya, keha ta’ huṅkāra dekhi’ ānandita hañā hāse mālākāra
এই মালাকার খায় এই প্রেমফল । নিরবধি মত্ত রহে, বিবশ–বিহ্বল ॥ ৫১ ॥
ei mālākāra khāya ei prema-phala niravadhi matta rahe, vivaśa-vihvala
সর্বলোকে মত্ত কৈলা আপন–সমান । প্রেমে মত্ত লোক বিনা নাহি দেখি আন ॥ ৫২ ॥
sarva-loke matta kailā āpana-samāna preme matta loka vinā nāhi dekhi āna
যে যে পূর্বে নিন্দা কৈল, বলি’ মাতোয়াল । সেহো ফল খায়, নাচে, বলে—ভাল, ভাল ॥ ৫৩ ॥
ye ye pūrve nindā kaila, bali’ mātoyāla seho phala khāya, nāce, bale — bhāla bhāla
এই ত’ কহিলুঁ প্রেমফল–বিতরণ । এবে শুন, ফলদাতা যে যে শাখাগণ ॥ ৫৪ ॥
ei ta’ kahiluṅ prema-phala-vitaraṇa ebe śuna, phala-dātā ye ye śākhā-gaṇa
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৫৫ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa