CC Antya 1.1
পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মূকমাবর্তয়েচ্ছ্রুতিম্ । যত্কৃপা তমহং বন্দে কৃষ্ণচৈতন্যমীশ্বরম্ ॥ ১ ॥
paṅguṁ laṅghayate śailaṁ mūkam āvartayec chrutim yat-kṛpā tam ahaṁ vande kṛṣṇa-caitanyam īśvaram
Sanskrit, IAST, and JAPA TIME Library links
Antya-līlā — Chapter 1: original text, IAST, and JAPA TIME Library links.
This chapter is titled Śrīla Rūpa Gosvāmī’s second meeting with the Lord and contains 221 numbered verses. This page preserves the Bengali text and IAST for careful reading and citation.
Open verse 1 with the complete library text · Browse every original-text chapter
পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মূকমাবর্তয়েচ্ছ্রুতিম্ । যত্কৃপা তমহং বন্দে কৃষ্ণচৈতন্যমীশ্বরম্ ॥ ১ ॥
paṅguṁ laṅghayate śailaṁ mūkam āvartayec chrutim yat-kṛpā tam ahaṁ vande kṛṣṇa-caitanyam īśvaram
দুর্গমে পথি মেঽন্ধস্য স্খলৎপাদগতের্মুহুঃ । স্বকৃপা-যষ্টিদানেন সন্তঃ সন্ত্ববলম্বনম্ ॥ ২ ॥
durgame pathi me ’ndhasya skhalat-pāda-gater muhuḥ sva-kṛpā-yaṣṭi-dānena santaḥ santv avalambanam
শ্রীরূপ, সনাতন, ভট্ট-রঘুনাথ । শ্রীজীব, গোপালভট্ট, দাস-রঘুনাথ ॥ ৩ ॥ এই ছয় গুরুর করোঁ চরণ বন্দন । যাহা হৈতে বিঘ্ননাশ, অভীষ্ট-পূরণ ॥ ৪ ॥
śrī-rūpa, sanātana bhaṭṭa-raghunātha śrī-jīva, gopāla-bhaṭṭa, dāsa-raghunātha ei chaya gurura karoṅ caraṇa vandana yāhā haite vighna-nāśa, abhīṣṭa-pūraṇa
জয়তাং সুরতৌ পঙ্গোর্মম মন্দমতের্গতী । মৎসর্বস্বপদাম্ভোজৌ রাধা-মদনমোহনৌ ॥ ৫ ॥
jayatāṁ suratau paṅgor mama manda-mater gatī mat-sarvasva-padāmbhojau rādhā-madana-mohanau
দীব্যদ্বৃন্দারণ্যকল্পদ্রুমাধঃ- শ্রীমদ্রত্নাগারসিংহাসনস্থৌ । শ্রীমদ্রাধা-শ্রীলগোবিন্দদেবৌ প্রেষ্ঠালীভিঃ সেব্যমানৌ স্মরামি ॥ ৬ ॥
dīvyad-vṛndāraṇya-kalpa-drumādhaḥ śrīmad-ratnāgāra-siṁhāsana-sthau śrīmad-rādhā-śrīla-govinda-devau preṣṭhālībhiḥ sevyamānau smarāmi
শ্রীমান্রাসরসারম্ভী বংশীবটতটস্থিতঃ । কর্ষন্ বেণুস্বনৈর্গোপীর্গোপীনাথঃ শ্রিয়েঽস্তু নঃ ॥ ৭ ॥
śrīmān rāsa-rasārambhī vaṁśīvaṭa-taṭa-sthitaḥ karṣan veṇu-svanair gopīr gopī-nāthaḥ śriye ’stu naḥ
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ৮ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
মধ্যলীলা সংক্ষেপেতে করিলুঁ বর্ণন । অন্ত্যলীলা-বর্ণন কিছু শুন, ভক্তগণ ॥ ৯ ॥
madhya-līlā saṅkṣepete kariluṅ varṇana antya-līlā-varṇana kichu śuna, bhakta-gaṇa
মধ্যলীলা-মধ্যে অন্ত্যলীলা-সূত্রগণ । পূর্বগ্রন্থে সংক্ষেপেতে করিয়াছি বর্ণন ॥ ১০ ॥
madhya-līlā-madhye antya-līlā-sūtra-gaṇa pūrva-granthe saṅkṣepete kariyāchi varṇana
আমি জরাগ্রস্ত, নিকটে জানিয়া মরণ । অন্ত্য কোনো কোনো লীলা করিয়াছি বর্ণন ॥ ১১ ॥
āmi jarā-grasta, nikaṭe jāniyā maraṇa antya kono kono līlā kariyāchi varṇana
পূর্বলিখিত গ্রন্থসূত্র-অনুসারে । যেই নাহি লিখি, তাহা লিখিয়ে বিস্তারে ॥ ১২ ॥
pūrva-likhita grantha-sūtra-anusāre yei nāhi likhi, tāhā likhiye vistāre
বৃন্দাবন হৈতে প্রভু নীলাচলে আইলা । স্বরূপ-গোসাঞি গৌড়ে বার্তা পাঠাইলা ॥ ১৩ ॥
vṛndāvana haite prabhu nīlācale āilā svarūpa-gosāñi gauḍe vārtā pāṭhāilā
শুনি’ শচী আনন্দিত, সব ভক্তগণ । সবে মিলি’ নীলাচলে করিলা গমন ॥ ১৪ ॥
śuni’ śacī ānandita, saba bhakta-gaṇa sabe mili’ nīlācale karilā gamana
কুলীনগ্রামী ভক্ত আর যত খণ্ডবাসী । আচার্য শিবানন্দ সনে মিলিলা সবে আসি’ ॥ ১৫ ॥
kulīna-grāmī bhakta āra yata khaṇḍa-vāsī ācārya śivānanda sane mililā sabe āsi’
শিবানন্দ করে সবার ঘাটি সমাধান । সবারে পালন করে, দেয় বাসা-স্থান ॥ ১৬ ॥
śivānanda kare sabāra ghāṭi samādhāna sabāre pālana kare, deya vāsā-sthāna
এক কুক্কুর চলে শিবানন্দ-সনে । ভক্ষ্য দিয়া লঞা চলে করিয়া পালনে ॥ ১৭ ॥
eka kukkura cale śivānanda-sane bhakṣya diyā lañā cale kariyā pālane
একদিন একস্থানে নদী পার হৈতে । উড়িয়া নাবিক কুক্কুর না চড়ায় নৌকাতে ॥ ১৮ ॥
eka-dina eka-sthāne nadī pāra haite uḍiyā nāvika kukkura nā caḍāya naukāte
কুক্কুর রহিলা, — শিবানন্দ দুঃখী হৈলা । দশ পণ কড়ি দিয়া কুক্কুরে পার কৈলা ॥ ১৯ ॥
kukkura rahilā, — śivānanda duḥkhī hailā daśa paṇa kaḍi diyā kukkure pāra kailā
একদিন শিবানন্দে ঘাটিয়ালে রাখিলা । কুক্কুরকে ভাত দিতে সেবক পাসরিলা ॥ ২০ ॥
eka-dina śivānande ghāṭiyāle rākhilā kukkurake bhāta dite sevaka pāsarilā
রাত্রে আসি’ শিবানন্দ ভোজনের কালে । ‘কুক্কুর পাঞাছে ভাত?’ — সেবকে পুছিলে ॥ ২১ ॥
rātre āsi’ śivānanda bhojanera kāle ‘kukkura pāñāche bhāta?’ — sevake puchile
কুক্কুর নাহি পায় ভাত শুনি’ দুঃখী হৈলা । কুক্কুর চাহিতে দশ-মনুষ্য পাঠাইলা ॥ ২২ ॥
kukkura nāhi pāya bhāta śuni’ duḥkhī hailā kukkura cāhite daśa-manuṣya pāṭhāilā
চাহিয়া না পাইল কুক্কুর, লোক সব আইলা । দুঃখী হঞা শিবানন্দ উপবাস কৈলা ॥ ২৩ ॥
cāhiyā nā pāila kukkura, loka saba āilā duḥkhī hañā śivānanda upavāsa kailā
প্রভাতে কুক্কুর চাহি’ কাঁহা না পাইল । সকল বৈষ্ণবের মনে চমৎকার হৈল ॥ ২৪ ॥
prabhāte kukkura cāhi’ kāṅhā nā pāila sakala vaiṣṇavera mane camatkāra haila
উৎকণ্ঠায় চলি’ সবে আইলা নীলাচলে । পূর্ববৎ মহাপ্রভু মিলিলা সকলে ॥ ২৫ ॥
utkaṇṭhāya cali’ sabe āilā nīlācale pūrvavat mahāprabhu mililā sakale
সবা লঞা কৈলা জগন্নাথ দরশন । সবা লঞা মহাপ্রভু করেন ভোজন ॥ ২৬ ॥
sabā lañā kailā jagannātha daraśana sabā lañā mahāprabhu karena bhojana
পূর্ববৎ সবারে প্রভু পাঠাইলা বাসা-স্থানে । প্রভু-ঠাঞি প্রাতঃকালে আইলা আর দিনে ॥ ২৭ ॥
pūrvavat sabāre prabhu pāṭhāilā vāsā-sthāne prabhu-ṭhāñi prātaḥ-kāle āilā āra dine
আসিয়া দেখিল সবে সেই ত কুক্কুরে । প্রভু-পাশে বসিয়াছে কিছু অল্পদূরে ॥ ২৮ ॥
āsiyā dekhila sabe sei ta kukkure prabhu-pāśe vasiyāche kichu alpa-dūre
প্রসাদ নারিকেল-শস্য দেন ফেলাঞা । ‘রাম’ ‘কৃষ্ণ’ ‘হরি’ কহ’ — বলেন হাসিয়া ॥ ২৯ ॥
prasāda nārikela-śasya dena phelāñā ‘rāma’ ‘kṛṣṇa’ ‘hari’ kaha’ — balena hāsiyā
শস্য খায় কুক্কুর, ‘কৃষ্ণ’ কহে বার বার । দেখিয়া লোকের মনে হৈল চমৎকার ॥ ৩০ ॥
śasya khāya kukkura, ‘kṛṣṇa’ kahe bāra bāra dekhiyā lokera mane haila camatkāra
শিবানন্দ কুক্কুর দেখি’ দণ্ডবৎ কৈলা । দৈন্য করি’ নিজ অপরাধ ক্ষমাইলা ॥ ৩১ ॥
śivānanda kukkura dekhi’ daṇḍavat kailā dainya kari’ nija aparādha kṣamāilā
আর দিন কেহ তার দেখা না পাইলা । সিদ্ধ-দেহ পাঞা কুক্কুর বৈকুণ্ঠেতে গেলা ॥ ৩২ ॥
āra dina keha tāra dekhā nā pāilā siddha-deha pāñā kukkura vaikuṇṭhete gelā
ঐছে দিব্যলীলা করে শচীর নন্দন । কুক্কুরকে কৃষ্ণ কহাঞা করিলা মোচন ॥ ৩৩ ॥
aiche divya-līlā kare śacīra nandana kukkurake kṛṣṇa kahāñā karilā mocana
এথা প্রভু-আজ্ঞায় রূপ আইলা বৃন্দাবন । কৃষ্ণলীলা-নাটক করিতে হৈল মন ॥ ৩৪ ॥
ethā prabhu-ājñāya rūpa āilā vṛndāvana kṛṣṇa-līlā-nāṭaka karite haila mana
বৃন্দাবনে নাটকের আরম্ভ করিলা । মঙ্গলাচরণ ‘নান্দী-শ্লোক’ তথাই লিখিলা ॥ ৩৫ ॥
vṛndāvane nāṭakera ārambha karilā maṅgalācaraṇa ‘nāndī-śloka’ tathāi likhilā
পথে চলি’ আইসে নাটকের ঘটনা ভাবিতে । কড়চা করিয়া কিছু লাগিলা লিখিতে ॥ ৩৬ ॥
pathe cali’ āise nāṭakera ghaṭanā bhāvite kaḍacā kariyā kichu lāgilā likhite
এইমতে দুই ভাই গৌড়দেশে আইলা । গৌড়ে আসি’ অনুপমের গঙ্গা-প্রাপ্তি হৈলা ॥ ৩৭ ॥
ei-mate dui bhāi gauḍa-deśe āilā gauḍe āsi’ anupamera gaṅgā-prāpti hailā
রূপ-গোসাঞি প্রভুপাশে করিলা গমন । প্রভুরে দেখিতে তাঁর উৎকণ্ঠিত মন ॥ ৩৮ ॥
rūpa-gosāñi prabhu-pāśe karilā gamana prabhure dekhite tāṅra utkaṇṭhita mana
অনুপমের লাগি’ তাঁর কিছু বিলম্ব হইল । ভক্তগণ-পাশ আইলা, লাগ্ না পাইল ॥ ৩৯ ॥
anupamera lāgi’ tāṅra kichu vilamba ha-ila bhakta-gaṇa-pāśa āilā, lāg nā pāila
উড়িয়া-দেশে ‘সত্যভামাপুর’-নামে গ্রাম । এক রাত্রি সেই গ্রামে করিলা বিশ্রাম ॥ ৪০ ॥
uḍiyā-deśe ‘satyabhāmā-pura’-nāme grāma eka rātri sei grāme karilā viśrāma
রাত্রে স্বপ্নে দেখে, — এক দিব্যরূপা নারী । সম্মুখে আসিয়া আজ্ঞা দিলা বহু কৃপা করি’ ॥ ৪১ ॥
rātre svapne dekhe, — eka divya-rūpā nārī sammukhe āsiyā ājñā dilā bahu kṛpā kari’
“আমার নাটক পৃথক্ করহ রচন । আমার কৃপাতে নাটক হৈবে বিলক্ষণ ।।” ৪২ ॥ ৪২ ॥
“āmāra nāṭaka pṛthak karaha racana āmāra kṛpāte nāṭaka haibe vilakṣaṇa”
স্বপ্ন দেখি’ রূপ-গোসাঞি করিলা বিচার । সত্যভামার আজ্ঞা — পৃথক্ নাটক করিবার ॥ ৪৩ ॥
svapna dekhi’ rūpa-gosāñi karilā vicāra satyabhāmāra ājñā — pṛthak nāṭaka karibāra
ব্রজ-পুর-লীলা একত্র করিয়াছি ঘটনা । দুই ভাগ করি’ এবে করিমু রচনা ॥ ৪৪ ॥
vraja-pura-līlā ekatra kariyāchi ghaṭanā dui bhāga kari’ ebe karimu racanā
ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা নীলাচলে । আসি’ উত্তরিলা হরিদাস-বাসাস্থলে ॥ ৪৫ ॥
bhāvite bhāvite śīghra āilā nīlācale āsi’ uttarilā haridāsa-vāsā-sthale
হরিদাস-ঠাকুর তাঁরে বহুকৃপা কৈলা । ‘তুমি আসিবে, — মোরে প্রভু যে কহিলা’ ॥ ৪৬ ॥
haridāsa-ṭhākura tāṅre bahu-kṛpā kailā ‘tumi āsibe, — more prabhu ye kahilā’
‘উপল-ভোগ’ দেখি’ হরিদাসেরে দেখিতে । প্রতিদিন আইসেন, প্রভু আইলা আচম্বিতে ॥ ৪৭ ॥
‘upala-bhoga’ dekhi’ haridāsere dekhite pratidina āisena, prabhu āilā ācambite
‘রূপ দণ্ডবৎ করে’, — হরিদাস কহিলা । হরিদাসে মিলি’ প্রভু রূপে আলিঙ্গিলা ॥ ৪৮ ॥
‘rūpa daṇḍavat kare’, — haridāsa kahilā haridāse mili’ prabhu rūpe āliṅgilā
হরিদাস-রূপে লঞা প্রভু বসিলা একস্থানে । কুশল-প্রশ্ন, ইষ্টগোষ্ঠী কৈলা কতক্ষণে ॥ ৪৯ ॥
haridāsa-rūpe lañā prabhu vasilā eka-sthāne kuśala-praśna, iṣṭa-goṣṭhī kailā kata-kṣaṇe
সনাতনের বার্তা যবে গোসাঞি পুছিল । রূপ কহে, — ‘তার সঙ্গে দেখা না হইল ॥ ৫০ ॥
sanātanera vārtā yabe gosāñi puchila rūpa kahe, — ’tāra saṅge dekhā nā ha-ila
আমি গঙ্গাপথে আইলাঙ, তিঁহো রাজপথে । অতএব আমার দেখা নহিল তাঁর সাথে ॥ ৫১ ॥
āmi gaṅgā-pathe āilāṅa, tiṅho rāja-pathe ataeva āmāra dekhā nahila tāṅra sāthe
প্রয়াগে শুনিলুঁ, — তেঁহো গেলা বৃন্দাবনে । অনুপমের গঙ্গা-প্রাপ্তি কৈল নিবেদনে ।।” ৫২ ॥ ৫২ ॥
prayāge śuniluṅ, — teṅho gelā vṛndāvane” anupamera gaṅgā-prāpti kaila nivedane”
রূপে তাহাঁ বাসা দিয়া গোসাঞি চলিলা । গোসাঞির সঙ্গী ভক্ত রূপেরে মিলিলা ॥ ৫৩ ॥
rūpe tāhāṅ vāsā diyā gosāñi calilā gosāñira saṅgī bhakta rūpere mililā
আর দিন মহাপ্রভু সব ভক্ত লঞা । রূপে মিলাইলা সবায় কৃপা ত’ করিয়া ॥ ৫৪ ॥
āra dina mahāprabhu saba bhakta lañā rūpe milāilā sabāya kṛpā ta’ kariyā
সবার চরণ রূপ করিলা বন্দন । কৃপা করি’ রূপে সবে কৈলা আলিঙ্গন ॥ ৫৫ ॥
sabāra caraṇa rūpa karilā vandana kṛpā kari’ rūpe sabe kailā āliṅgana
‘অদ্বৈত নিত্যানন্দ, তোমরা দুইজনে’ । প্রভু কহে — রূপে কৃপা কর কায়মনে ॥ ৫৬ ॥
‘advaita nityānanda, tomarā dui-jane’ prabhu kahe — rūpe kṛpā kara kāya-mane
তোমা-দুঁহার কৃপাতে ইহাঁর হউ তৈছে শক্তি । যাতে বিবরিতে পারেন কৃষ্ণরসভক্তি ॥ ৫৭ ॥
tomā-duṅhāra kṛpāte iṅhāra ha-u taiche śakti yāte vivarite pārena kṛṣṇa-rasa-bhakti
গৌড়িয়া, উড়িয়া, যত প্রভুর ভক্তগণ । সবার হইল রূপ স্নেহের ভাজন ॥ ৫৮ ॥
gauḍiyā, uḍiyā, yata prabhura bhakta-gaṇa sabāra ha-ila rūpa snehera bhājana
প্রতিদিন আসি’ রূপে করেন মিলনে । মন্দিরে যে প্রসাদ পান, দেন দুই জনে ॥ ৫৯ ॥
pratidina āsi’ rūpe karena milane mandire ye prasāda pāna, dena dui jane
ইষ্টগোষ্ঠী দুঁহা সনে করি’ কতক্ষণ । মধ্যাহ্ন করিতে প্রভু করিলা গমন ॥ ৬০ ॥
iṣṭa-goṣṭhī duṅhā sane kari’ kata-kṣaṇa madhyāhna karite prabhu karilā gamana
এইমত প্রতিদিন প্রভুর ব্যবহার । প্রভুকৃপা পাঞা রূপের আনন্দ অপার ॥ ৬১ ॥
ei-mata pratidina prabhura vyavahāra prabhu-kṛpā pāñā rūpera ānanda apāra
ভক্তগণ লঞা কৈলা গুণ্ডিচা মার্জন । আইটোটা আসি’ কৈলা বন্য-ভোজন ॥ ৬২ ॥
bhakta-gaṇa lañā kailā guṇḍicā mārjana āitoṭā āsi’ kailā vanya-bhojana
প্রসাদ খায়, ‘হরি’ বলে সর্বভক্তজন । দেখি’ হরিদাস-রূপের হরষিত মন ॥ ৬৩ ॥
prasāda khāya, ‘hari’ bale sarva-bhakta-jana dekhi’ haridāsa-rūpera haraṣita mana
গোবিন্দদ্বারা প্রভুর শেষ-প্রসাদ পাইলা । প্রেমে মত্ত দুইজন নাচিতে লাগিলা ॥ ৬৪ ॥
govinda-dvārā prabhura śeṣa-prasāda pāilā preme matta dui-jana nācite lāgilā
আর দিন প্রভু রূপে মিলিয়া বসিলা । সর্বজ্ঞ-শিরোমণি প্রভু কহিতে লাগিলা ॥ ৬৫ ॥
āra dina prabhu rūpe miliyā vasilā sarvajña-śiromaṇi prabhu kahite lāgilā
“কৃষ্ণেরে বাহির নাহি করিহ ব্রজ হৈতে । ব্রজ ছাড়ি’ কৃষ্ণ কভু না যান কাহাঁতে ॥ ৬৬ ॥
‘kṛṣṇere bāhira nāhi kariha vraja haite vraja chāḍi’ kṛṣṇa kabhu nā yāna kāhāṅte
কৃষ্ণোঽন্যো যদুসম্ভূতো যঃ পূর্ণঃ সোঽস্ত্যতঃ পরঃ । বৃন্দাবনং পরিত্যজ্য স ক্কচিন্নৈব গচ্ছতি ॥ ৬৭ ॥
kṛṣṇo ’nyo yadu-sambhūto yaḥ pūrṇaḥ so ’sty ataḥ paraḥ vṛndāvanaṁ parityajya sa kvacin naiva gacchati
এত কহি’ মহাপ্রভু মধ্যাহ্নে চলিলা । রূপ-গোসাঞি মনে কিছু বিস্ময় হইলা ॥ ৬৮ ॥
eta kahi’ mahāprabhu madhyāhne calilā rūpa-gosāñi mane kichu vismaya ha-ilā
“পৃথক্ নাটক করিতে সত্যভামা আজ্ঞা দিল । জানিলু, পৃথক্ নাটক করিতে প্রভু-আজ্ঞা হৈল ॥ ৬৯ ॥
“pṛthak nāṭaka karite satyabhāmā ājñā dila jānilu, pṛthak nāṭaka karite prabhu-ājñā haila
পূর্বে দুই নাটক ছিল একত্র রচনা । দুইভাগ করি এবে করিমু ঘটনা ॥ ৭০ ॥
pūrve dui nāṭaka chila ekatra racanā dui-bhāga kari ebe karimu ghaṭanā
দুই ‘নান্দী’ ‘প্রস্তাবনা’, দুই ‘সংঘটনা’ । পৃথক্ করিয়া লিখি করিয়া ভাবনা ॥ ৭১ ॥
dui ‘nāndī’ ‘prastāvanā’, dui ‘saṁghaṭanā’ pṛthak kariyā likhi kariyā bhāvanā
রথযাত্রায় জগন্নাথ দর্শন করিলা । রথ-অগ্রে প্রভুর নৃত্য-কীর্তন দেখিলা ॥ ৭২ ॥
ratha-yātrāya jagannātha darśana karilā ratha-agre prabhura nṛtya-kīrtana dekhilā
প্রভুর নৃত্য-শ্লোক শুনি’ শ্রীরূপ-গোসাঞি । সেই শ্লোকার্থ লঞা শ্লোক করিলা তথাই ॥ ৭৩ ॥
prabhura nṛtya-śloka śuni’ śrī-rūpa-gosāñi sei ślokārtha lañā śloka karilā tathāi
পূর্বে সেই সব কথা করিয়াছি বর্ণন । তথাপি কহিয়ে কিছু সংক্ষেপে কথন ॥ ৭৪ ॥
pūrve sei saba kathā kariyāchi varṇana tathāpi kahiye kichu saṅkṣepe kathana
সামান্য এক শ্লোক প্রভু পড়েন কীর্তনে । কেনে শ্লোক পড়ে — ইহা কেহ নাহি জানে ॥ ৭৫ ॥
sāmānya eka śloka prabhu paḍena kīrtane kene śloka paḍe — ihā keha nāhi jāne
সবে একা স্বরূপ গোসাঞি শ্লোকের অর্থ জানে । শ্লোকানুরূপ পদ প্রভুকে করান আস্বাদনে ॥ ৭৬ ॥
sabe ekā svarūpa gosāñi ślokera artha jāne ślokānurūpa pada prabhuke karāna āsvādane
রূপ-গোসাঞি প্রভুর জানিয়া অভিপ্রায় । সেই অর্থে শ্লোক কৈলা প্রভুরে যে ভায় ॥ ৭৭ ॥
rūpa-gosāñi prabhura jāniyā abhiprāya sei arthe śloka kailā prabhure ye bhāya
যঃ কৌমারহরঃ স এব হি বরস্তা এব চৈত্রক্ষপা- স্তে চোন্মীলিতমালতীসুরভয়ঃ প্রৌঢ়াঃ কদম্বানিলাঃ । সা চৈবাস্মি তথাপি তত্র সুরতব্যাপারলীলাবিধৌ রেবারোধসি বেতসীতরুতলে চেতঃ সমুৎকণ্ঠতে ॥ ৭৮ ॥
yaḥ kaumāra-haraḥ sa eva hi varas tā eva caitra-kṣapās te conmīlita-mālatī-surabhayaḥ prauḍhāḥ kadambānilāḥ sā caivāsmi tathāpi tatra surata-vyāpāra-līlā-vidhau revā-rodhasi vetasī-taru-tale cetaḥ samutkaṇṭhate
প্রিয়ঃ সোঽয়ং কৃষ্ণঃ সহচরি কুরুক্ষেত্রমিলিত- স্তথাহং সা রাধা তদিদমুভয়োঃ সঙ্গমসুখম্ । তথাপ্যন্তঃখেলন্মধুরমুরলীপঞ্চমজুষে মনো মে কালিন্দীপুলিনবিপিনায় স্পৃহয়তি ॥ ৭৯ ॥
priyaḥ so ’yaṁ kṛṣṇaḥ saha-cari kuru-kṣetra-militas tathāhaṁ sā rādhā tad idam ubhayoḥ saṅgama-sukham tathāpy antaḥ-khelan-madhura-muralī-pañcama-juṣe mano me kālindī-pulina-vipināya spṛhayati
তালপত্রে শ্লোক লিখি’ চালেতে রাখিলা । সমুদ্রস্নান করিবারে রূপ-গোসাঞি গেলা ॥ ৮০ ॥
tāla-patre śloka likhi’ cālete rākhilā samudra-snāna karibāre rūpa-gosāñi gelā
হেনকালে প্রভু আইলা তাঁহারে মিলিতে । চালে শ্লোক দেখি প্রভু লাগিলা পড়িতে ॥ ৮১ ॥
hena-kāle prabhu āilā tāṅhāre milite cāle śloka dekhi prabhu lāgilā paḍite
শ্লোক পড়ি’ প্রভু সুখে প্রেমাবিষ্ট হৈলা । হেনকালে রূপ-গোসাঞি স্নান করি’ আইলা ॥ ৮২ ॥
śloka paḍi’ prabhu sukhe premāviṣṭa hailā hena-kāle rūpa-gosāñi snāna kari’ āilā
প্রভু দেখি’ দণ্ডবৎ প্রাঙ্গণে পড়িলা । প্রভু তাঁরে চাপড় মারি’ কহিতে লাগিলা ॥ ৮৩ ॥
prabhu dekhi’ daṇḍavat prāṅgaṇe paḍilā prabhu tāṅre cāpaḍa māri’ kahite lāgilā
‘গূঢ় মোর হৃদয় তুঞি জানিলা কেমনে ?’ এত কহি’ রূপে কৈলা দৃঢ় আলিঙ্গনে ॥ ৮৪ ॥
‘gūḍha mora hṛdaya tuñi jānilā kemane?’ eta kahi’ rūpe kailā dṛḍha āliṅgane
সেই শ্লোক লঞা প্রভু স্বরূপে দেখাইলা । স্বরূপের পরীক্ষা লাগি’ তাঁহারে পুছিলা ॥ ৮৫ ॥
sei śloka lañā prabhu svarūpe dekhāilā svarūpera parīkṣā lāgi’ tāṅhāre puchilā
‘মোর অন্তর-বার্তা রূপ জানিল কেমনে ?’ স্বরূপ কহে — “জানি, কৃপা করিয়াছ আপনে ॥ ৮৬ ॥
‘mora antara-vārtā rūpa jānila kemane?’ svarūpa kahe — “jāni, kṛpā kariyācha āpane
অন্যথা এ অর্থ কার নাহি হয় জ্ঞান । তুমি পূর্বে কৃপা কৈলা, করি অনুমান ।।” ৮৭ ॥ ৮৭ ॥
anyathā e artha kāra nāhi haya jñāna tumi pūrve kṛpā kailā, kari anumāna”
প্রভু কহে, — “ইঁহো আমায় প্রয়াগে মিলিল । যোগ্যপাত্র জানি ইঁহায় মোর কৃপা ত’ হইল ॥ ৮৮ ॥
prabhu kahe, — “iṅho āmāya prayāge milila yogya-pātra jāni iṅhāya mora kṛpā ta’ ha-ila
তবে শক্তি সঞ্চারি’ আমি কৈলুঁ উপদেশ । তুমিহ কহিও ইহাঁয় রসের বিশেষ ।।” ৮৯ ।। ॥ ৮৯ ॥
tabe śakti sañcāri’ āmi kailuṅ upadeśa tumiha kahio ihāṅya rasera viśeṣa”
স্বরূপ কহে — “যাতে এই শ্লোক দেখিলুঁ । তুমি করিয়াছ কৃপা, তবঁহি জানিলু ॥ ৯০ ॥
svarūpa kahe — “yāte ei śloka dekhiluṅ tumi kariyācha kṛpā, tabaṅhi jānilu
“ফলেন ফলকারণমনুমীয়তে ॥ ৯১ ॥
phalena phala-kāraṇam anumīyate
“স্বর্গাপগা-হেমমৃণালিনীনাং নানা-মৃণালাগ্রভুজো ভজামঃ । অন্নানুরূপাং তনুরূপঋদ্ধিং কার্যং নিদানাদ্ধি গুণানধীতে ।।” ৯২ ।। ॥ ৯২ ॥
svargāpagā-hema-mṛṇālinīnāṁ nānā-mṛṇālāgra-bhujo bhajāmaḥ annānurūpāṁ tanu-rūpa-ṛddhiṁ kāryaṁ nidānād dhi guṇān adhīte
চাতুর্মাস্য রহি’ গৌড়ে বৈষ্ণব চলিলা । রূপ-গোসাঞি মহাপ্রভুর চরণে রহিলা ॥ ৯৩ ॥
cāturmāsya rahi’ gauḍe vaiṣṇava calilā rūpa-gosāñi mahāprabhura caraṇe rahilā
একদিন রূপ করেন নাটক লিখন । আচম্বিতে মহাপ্রভুর হৈল আগমন ॥ ৯৪ ॥
eka-dina rūpa karena nāṭaka likhana ācambite mahāprabhura haila āgamana
সম্ভ্রমে দুঁহে উঠি’ দণ্ডবৎ হৈলা । দুঁহে আলিঙ্গিয়া প্রভু আসনে বসিলা ॥ ৯৫ ॥
sambhrame duṅhe uṭhi’ daṇḍavat hailā duṅhe āliṅgiyā prabhu āsane vasilā
‘ক্যা পুঁথি লিখ?’ বলি’ একপত্র নিলা । অক্ষর দেখিয়া প্রভু মনে সুখী হৈলা ॥ ৯৬ ॥
‘kyā puṅthi likha?’ bali’ eka-patra nilā akṣara dekhiyā prabhu mane sukhī hailā
শ্রীরূপের অক্ষর — যেন মুকুতার পাঁতি । প্রীত হঞা করেন প্রভু অক্ষরের স্তুতি ॥ ৯৭ ॥
śrī-rūpera akṣara — yena mukutāra pāṅti prīta hañā karena prabhu akṣarera stuti
সেই পত্রে প্রভু এক শ্লোক যে দেখিলা । পড়িতেই শ্লোক, প্রেমে আবিষ্ট হইলা ॥ ৯৮ ॥
sei patre prabhu eka śloka ye dekhilā paḍitei śloka, preme āviṣṭa ha-ilā
তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলীলব্ধয়ে কর্ণক্রোড়কড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ্যঃ স্পৃহাম্ । চেতঃপ্রাঙ্গণসঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিং নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী ॥ ৯৯ ॥
tuṇḍe tāṇḍavinī ratiṁ vitanute tuṇḍāvalī-labdhaye karṇa-kroḍa-kaḍambinī ghaṭayate karṇārbudebhyaḥ spṛhām cetaḥ-prāṅgaṇa-saṅginī vijayate sarvendriyāṇāṁ kṛtiṁ no jāne janitā kiyadbhir amṛtaiḥ kṛṣṇeti varṇa-dvayī
শ্লোক শুনি’ হরিদাস হইলা উল্লাসী । নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসি’ ॥ ১০০ ॥
śloka śuni haridāsa ha-ilā ullāsī nācite lāgilā ślokera artha praśaṁsi’
কৃষ্ণনামের মহিমা শাস্ত্র-সাধু-মুখে জানি । নামের মাধুরী ঐছে কাহাঁ নাহি শুনি ॥ ১০১ ॥
kṛṣṇa-nāmera mahimā śāstra-sādhu-mukhe jāni nāmera mādhurī aiche kāhāṅ nāhi śuni
তবে মহাপ্রভু দুঁহে করি’ আলিঙ্গন । মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন ॥ ১০২ ॥
tabe mahāprabhu duṅhe kari’ āliṅgana madhyāhna karite samudre karilā gamana
আর দিন মহাপ্রভু দেখি’ জগন্নাথ । সার্বভৌম-রামানন্দ-স্বরূপাদি-সাথ ॥ ১০৩ ॥ সবে মিলি’ চলি আইলা শ্রীরূপে মিলিতে । পথে তাঁর গুণ সবারে লাগিলা কহিতে ॥ ১০৪ ॥
āra dina mahāprabhu dekhi’ jagannātha sārvabhauma-rāmānanda-svarūpādi-sātha sabe mili’ cali āilā śrī-rūpe milite pathe tāṅra guṇa sabāre lāgilā kahite
দুই শ্লোক কহি’ প্রভুর হৈল মহাসুখ । নিজ-ভক্তের গুণ কহে হঞা পঞ্চমুখ ॥ ১০৫ ॥
dui śloka kahi’ prabhura haila mahā-sukha nija-bhaktera guṇa kahe hañā pañca-mukha
সার্বভৌম-রামানন্দে পরীক্ষা করিতে । শ্রীরূপের গুণ দুঁহারে লাগিলা কহিতে ॥ ১০৬ ॥
sārvabhauma-rāmānande parīkṣā karite śrī-rūpera guṇa duṅhāre lāgilā kahite
‘ঈশ্বর-স্বভাব’ — ভক্তের না লয় অপরাধ । অল্পসেবা বহু মানে আত্মপর্যন্ত প্রসাদ ॥ ১০৭ ॥
‘īśvara-svabhāva’ — bhaktera nā laya aparādha alpa-sevā bahu māne ātma-paryanta prasāda
ভৃত্যস্য পশ্যতি গুরূনপি নাপরাধান্ সেবাং মনাগপি কৃতাং বহুধাভ্যুপৈতি । আবিষ্করোতি পিশুনেষ্বপি নাভ্যসূয়াং শীলেন নির্মলমতিঃ পুরুষোত্তমোঽয়ম্ ॥ ১০৮ ॥
bhṛtyasya paśyati gurūn api nāparādhān sevāṁ manāg api kṛtāṁ bahudhābhyupaiti āviṣkaroti piśuneṣv api nābhyasūyāṁ śīlena nirmala-matiḥ puruṣottamo ’yam
ভক্তসঙ্গে প্রভু আইলা, দেখি’ দুই জন । দণ্ডবৎ হঞা কৈলা চরণ বন্দন ॥ ১০৯ ॥
bhakta-saṅge prabhu āilā, dekhi’ dui jana daṇḍavat hañā kailā caraṇa vandana
ভক্তসঙ্গে কৈলা প্রভু দুঁহারে মিলন । পিণ্ডাতে বসিলা প্রভু লঞা ভক্তগণ ॥ ১১০ ॥
bhakta-saṅge kailā prabhu duṅhāre milana piṇḍāte vasilā prabhu lañā bhakta-gaṇa
রূপ হরিদাস দুঁহে বসিলা পিণ্ডাতলে । সবার আগ্রহে না উঠিলা পিঁড়ার উপরে ॥ ১১১ ॥
rūpa haridāsa duṅhe vasilā piṇḍā-tale sabāra āgrahe nā uṭhilā piṇḍāra upare
‘পূর্বশ্লোক পড়, রূপ’ প্রভু আজ্ঞা কৈলা । লজ্জাতে না পড়ে রূপ মৌন ধরিলা ॥ ১১২ ॥
‘pūrva-śloka paḍa, rūpa,’ prabhu ājñā kailā lajjāte nā paḍe rūpa mauna dharilā
স্বরূপ-গোসাঞি তবে সেই শ্লোক পড়িল । শুনি’ সবাকার চিত্তে চমৎকার হৈল ॥ ১১৩ ॥
svarūpa-gosāñi tabe sei śloka paḍila śuni’ sabākāra citte camatkāra haila
প্রিয়ঃ সোঽয়ং কৃষ্ণঃ সহচরি কুরুক্ষেত্রমিলিত- স্তথাহং সা রাধা তদিদমুভয়োঃ সঙ্গমসুখম্ । তথাপ্যন্তঃখেলন্মধুরমুরলীপঞ্চমজুষে মনো মে কালিন্দীপুলিনবিপিনায় স্পৃহয়তি ॥ ১১৪ ॥
priyaḥ so ’yaṁ kṛṣṇaḥ saha-cari kuru-kṣetra-militas tathāhaṁ sā rādhā tad idam ubhayoḥ saṅgama-sukham tathāpy antaḥ-khelan-madhura-muralī-pañcama-juṣe mano me kālindī-pulina-vipināya spṛhayati
রায়, ভট্টাচার্য বলে, — “তোমার প্রসাদ বিনে । তোমার হৃদয় এই জানিল কেমনে ॥ ১১৫ ॥
rāya, bhaṭṭācārya bale, — “tomāra prasāda vine tomāra hṛdaya ei jānila kemane
আমাতে সঞ্চারি’ পূর্বে কহিলা সিদ্ধান্ত । যে সব সিদ্ধান্তে ব্রহ্মা নাহি পায় অন্ত ॥ ১১৬ ॥
āmāte sañcāri’ pūrve kahilā siddhānta ye saba siddhānte brahmā nāhi pāya anta
তাতে জানি — পূর্বে তোমার পাঞাছে প্রসাদ । তাহা বিনা নহে তোমার হৃদয়ানুবাদ ।।” ১১৭ ।। ॥ ১১৭ ॥
tāte jāni — pūrve tomāra pāñāche prasāda tāhā vinā nahe tomāra hṛdayānuvāda”
প্রভু কহে, — “কহ রূপ, নাটকের শ্লোক । যে শ্লোক শুনিলে লোকের যায় দুঃখ-শোক ।।” ১১৮ ।। ॥ ১১৮ ॥
prabhu kahe, — “kaha rūpa, nāṭakera śloka ye śloka śunile lokera yāya duḥkha-śoka
বার বার প্রভু যদি তারে আজ্ঞা দিল । তবে সেই শ্লোক রূপগোসাঞি কহিল ॥ ১১৯ ॥
bāra bāra prabhu yadi tāre ājñā dila tabe sei śloka rūpa-gosāñi kahila
তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলীলব্ধয়ে কর্ণক্রোড়কড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ্যঃ স্পৃহাম্ । চেতঃপ্রাঙ্গণসঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিং নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী ॥ ১২০ ॥
tuṇḍe tāṇḍavinī ratiṁ vitanute tuṇḍāvalī-labdhaye karṇa-kroḍa-kaḍambinī ghaṭayate karṇārbudebhyaḥ spṛhām cetaḥ-prāṅgaṇa-saṅginī vijayate sarvendriyāṇāṁ kṛtiṁ no jāne janitā kiyadbhir amṛtaiḥ kṛṣṇeti varṇa-dvayī
যত ভক্তবৃন্দ আর রামানন্দ রায় । শ্লোক শুনি’ সবার হইল আনন্দ-বিস্ময় ॥ ১২১ ॥
yata bhakta-vṛnda āra rāmānanda rāya śloka śuni’ sabāra ha-ila ānanda-vismaya
সবে বলে, — ‘নাম-মহিমা শুনিয়াছি অপার । এমন মাধুর্য কেহ নাহি বর্ণে আর ।।’ ১২২ ।। ॥ ১২২ ॥
sabe bale, — ‘nāma-mahimā śuniyāchi apāra emana mādhurya keha nāhi varṇe āra’
রায় কহে, — “কোন্ গ্রন্থ কর হেন জানি ? যাহার ভিতরে এই সিদ্ধান্তের খনি ?” ১২৩ ।। ॥ ১২৩ ॥
rāya kahe, — “kon grantha kara hena jāni? yāhāra bhitare ei siddhāntera khani?”
স্বরূপ কহে, — “কৃষ্ণলীলার নাটক করিতে । ব্রজলীলা-পুরলীলা একত্র বর্ণিতে ॥ ১২৪ ॥
svarūpa kahe, — “kṛṣṇa-līlāra nāṭaka karite vraja-līlā-pura-līlā ekatra varṇite
আরম্ভিয়াছিলা, এবে প্রভু-আজ্ঞা পাঞা । দুই নাটক করিতেছে বিভাগ করিয়া ॥ ১২৫ ॥
ārambhiyāchilā, ebe prabhu-ājñā pāñā dui nāṭaka kariteche vibhāga kariyā
বিদগ্ধমাধব আর ললিতমাধব । দুই নাটকে প্রেমরস অদভুত সব ।।” ১২৬ ।। ॥ ১২৬ ॥
vidagdha-mādhava āra lalita-mādhava dui nāṭake prema-rasa adabhuta saba”
রায় কহে, — “নান্দী-শ্লোক পড় দেখি, শুনি ?” শ্রীরূপ শ্লোক পড়ে প্রভু-আজ্ঞা মানি’ ॥ ১২৭ ॥
rāya kahe, — “nāndī-śloka paḍa dekhi, śuni?” śrī-rūpa śloka paḍe prabhu-ājñā māni’
সুধানাং চান্দ্রীণামপি মধুরিমোন্মাদ-দমনী দধানা রাধাদিপ্রণয়ঘনসারৈঃ সুরভিতাম্ । সমন্তাৎ সন্তাপোদ্গম-বিষমসংসার-সরণী- প্রণীতাং তে তৃষ্ণাং হরতু হরিলীলা-শিখরিণী ॥ ১২৮ ॥
sudhānāṁ cāndrīṇām api madhurimonmāda-damanī dadhānā rādhādi-praṇaya-ghana-sāraiḥ surabhitām samantāt santāpodgama-viṣama-saṁsāra-saraṇī- praṇītāṁ te tṛṣṇāṁ haratu hari-līlā-śikhariṇī
রায় কহে, — ‘কহ ইষ্টদেবের বর্ণন’ । প্রভুর সঙ্কোচে রূপ না করে পঠন ॥ ১২৯ ॥
rāya kahe, — ‘kaha iṣṭa-devera varṇana’ prabhura saṅkoce rūpa nā kare paṭhana
প্রভু কহে, — “কহ, কেনে কর সঙ্কোচ-লাজে ? গ্রন্থের ফল শুনাইবা বৈষ্ণব-সমাজে ?” ১৩০ ।। ॥ ১৩০ ॥
prabhu kahe, — “kaha, kene kara saṅkoca-lāje? granthera phala śunāibā vaiṣṇava-samāje?”
তবে রূপ-গোসাঞি যদি শ্লোক পড়িল । শুনি’ প্রভু কহে, — ‘এই অতি স্তুতি হৈল’ ॥ ১৩১ ॥
tabe rūpa-gosāñi yadi śloka paḍila śuni’ prabhu kahe, — ‘ei ati stuti haila’
অনর্পিতচরীং চিরাৎ করুণয়াবতীর্ণঃ কলৌ । সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলরসাং স্বভক্তিশ্রিয়ম্ । হরিঃ পুরটসুন্দরদ্যুতিকদম্বসন্দীপিতঃ সদা হৃদয়কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দনঃ ॥ ১৩২ ॥
anarpita-carīṁ cirāt karuṇayāvatīrṇaḥ kalau samarpayitum unnatojjvala-rasāṁ sva-bhakti-śriyam hariḥ puraṭa-sundara-dyuti-kadamba-sandīpitaḥ sadā hṛdaya-kandare sphuratu vaḥ śacī-nandanaḥ
সব ভক্তগণ কহে শ্লোক শুনিয়া । কৃতার্থ করিলা সবায় শ্লোক শুনাঞা ॥ ১৩৩ ॥
saba bhakta-gaṇa kahe śloka śuniyā kṛtārtha karilā sabāya śloka śunāñā
রায় কহে, — “কোন্ আমুখে পাত্র-সন্নিধান ?” রূপ কহে, — “কালসাম্যে ‘প্রবর্তক’ নাম” ॥ ১৩৪ ॥
rāya kahe, — “kon āmukhe pātra-sannidhāna?” rūpa kahe, — “kāla-sāmye ‘pravartaka’ nāma”
আক্ষিপ্তঃ কালসাম্যেন প্রবেশঃ স্যাৎ প্রবর্তকঃ ॥ ১৩৫ ॥
ākṣiptaḥ kāla-sāmyena praveśaḥ syāt pravartakaḥ
সোঽয়ং বসন্তসময়ঃ সমিয়ায় যস্মিন্ পূর্ণং তমীশ্বরমুপোঢ়-নবানুরাগম্ । গূঢ়গ্রহা রুচিরয়া সহ রাধয়াসৌ রঙ্গায় সঙ্গময়িতা নিশি পৌর্ণমাসী ॥ ১৩৬ ॥
so ’yaṁ vasanta-samayaḥ samiyāya yasmin pūrṇaṁ tam īśvaram upoḍha-navānurāgam gūḍha-grahā rucirayā saha rādhayāsau raṅgāya saṅgamayitā niśi paurṇamāsī
রায় কহে, — “প্ররোচনাদি কহ দেখি, শুনি ?” রূপ কহে, — মহাপ্রভুর শ্রবণেচ্ছা জানি ॥ ১৩৭ ॥
rāya kahe, — “prarocanādi kaha dekhi, śuni?” rūpa kahe, — “mahāprabhura śravaṇecchā jāni”
ভক্তানামুদগাদনর্গলধিয়াং বর্গো নিসর্গোজ্জ্বলঃ শীলৈঃ পল্লবিতঃ স বল্লববধূবন্ধোঃ প্রবন্ধোঽপ্যসৌ । লেভে চত্বরতাঞ্চ তাণ্ডববিধের্বৃন্দাটবীগর্ভভূ- র্মন্যে মদ্বিধপুণ্যমণ্ডলপরীপাকোঽয়মুন্মীলতি ॥ ১৩৮ ॥
bhaktānām udagād anargala-dhiyāṁ vargo nisargojjvalaḥ śīlaiḥ pallavitaḥ sa ballava-vadhū-bandhoḥ prabandho ’py asau lebhe catvaratāṁ ca tāṇḍava-vidher vṛndāṭavī-garbha-bhūr manye mad-vidha-puṇya-maṇḍala-parīpāko ’yam unmīlati
অভিব্যক্তা মত্তঃ প্রকৃতিলঘুরূপাদপি বুধা বিধাত্রী সিদ্ধার্থান্ হরিগুণময়ী বঃ কৃতিরিয়ম্ ।। পুলিন্দেনাপ্যগ্নিঃ কিমু সমিধমুন্মথ্য জনিতো হিরণ্যশ্রেণীনামপহরতি নান্তঃকলুষতাম্ ॥ ১৩৯ ॥
abhivyaktā mattaḥ prakṛti-laghu-rūpād api budhā vidhātrī siddhārthān hari-guṇa-mayī vaḥ kṛtir iyam pulindenāpy agniḥ kim u samidham unmathya janito hiraṇya-śreṇīnām apaharati nāntaḥ-kaluṣatām
রায় কহে, — “কহ দেখি প্রেমোৎপত্তি-কারণ ? পূর্বরাগ, বিকার, চেষ্টা, কামলিখন?” ॥ ১৪০ ॥
rāya kahe, — “kaha dekhi premotpatti-kāraṇa? pūrva-rāga, vikāra, ceṣṭā, kāma-likhana?”
ক্রমে শ্রীরূপ-গোসাঞি সকলি কহিল । শুনি’ প্রভুর ভক্তগণের চমৎকার হৈল ॥ ১৪১ ॥
krame śrī-rūpa-gosāñi sakali kahila śuni’ prabhura bhakta-gaṇera camatkāra haila
একস্য শ্রুতমেব লুম্পতি মতিং কৃষ্ণেতি নামাক্ষরং সান্দ্রোন্মাদ-পরম্পরামুপনয়ত্যন্যস্য বংশীকলঃ । এষ স্নিগ্ধঘনদ্যুতির্মনসি মে লগ্নঃ পটে বীক্ষণাৎ কষ্টং ধিক্ পুরুষত্রয়ে রতিরভূন্মন্যে মৃতিঃ শ্রেয়সী ॥ ১৪২ ॥
ekasya śrutam eva lumpati matiṁ kṛṣṇeti nāmākṣaraṁ sāndronmāda-paramparām upanayaty anyasya vaṁśī-kalaḥ eṣa snigdha-ghana-dyutir manasi me lagnaḥ paṭe vīkṣaṇāt kaṣṭaṁ dhik puruṣa-traye ratir abhūn manye mṛtiḥ śreyasī
ইয়ং সখি সুদুঃসাধ্যা রাধা-হৃদয়বেদনা । কৃতা যত্র চিকিৎসাপি কুৎসায়াং পর্যবস্যতি ॥ ১৪৩ ॥
iyam sakhi su-duḥsādhyā rādhā-hṛdaya-vedanā kṛtā yatra cikitsāpi kutsāyāṁ paryavasyati
ধরিঅ পরিচ্ছন্দগুণং সুন্দর মহ মন্দিরে তুমং বসসি । তহ তহ রুন্ধসি বলিঅং জহ জহ চইদা পলাএম্হি ? ১৪৪ ।। ॥ ১৪৪ ॥
dhari-a paḍicchanda-guṇaṁ sundara maha mandire tumaṁ vasasi taha taha rundhasi bali-aṁ jaha jaha ca-idā palāemhi
অগ্রে বীক্ষ্য শিখণ্ডখণ্ডমচিরাদুৎকম্পমালম্বতে গুঞ্জানাঞ্চ বিলোকনান্মুহুরসৌ সাস্রং পরিক্রোশতি । নো জানে জনয়ন্নপূর্বনটনক্রীড়া-চমৎকারিতাং । বালায়াঃ কিল চিত্তভূমিমবিশৎ কোঽয়ং নবীনগ্রহঃ ॥ ১৪৫ ॥
agre vīkṣya śikhaṇḍa-khaṇḍam acirād utkampam ālambate guñjānāṁ ca vilokanān muhur asau sāsraṁ parikrośati no jāne janayann apūrva-naṭana-krīḍā-camatkāritāṁ bālāyāḥ kila citta-bhūmim aviśat ko ’yaṁ navīna-grahaḥ
অকারুণ্যঃ কৃষ্ণো যদি ময়ি তবাগঃ কথমিদং মুধা মা রোদীর্মে কুরু পরমিমামুত্তরকৃতিম্ । তমালস্য স্কন্ধে বিনিহিত-ভুজবল্লরিরিয়ং যথা বৃন্দারণ্যে চিরমবিচলা তিষ্ঠতি তনুঃ ॥ ১৪৬ ॥
akāruṇyaḥ kṛṣṇo yadi mayi tavāgaḥ katham idaṁ mudhā mā rodīr me kuru param imām uttara-kṛtim tamālasya skandhe vinihita-bhuja-vallarir iyaṁ yathā vṛndāraṇye ciram avicalā tiṣṭhati tanuḥ
রায় কহে, — “কহ দেখি ভাবের স্বভাব ?” রূপ কহে, — “ঐছে হয় কৃষ্ণবিষয়ক ‘ভাব’ ।।” ১৪৭ ।। ॥ ১৪৭ ॥
rāya kahe, — “kaha dekhi bhāvera svabhāva?” rūpa kahe, — “aiche haya kṛṣṇa-viṣayaka ‘bhāva’ ”
পীড়াভির্নবকালকূটকটুতা-গর্বস্য নির্বাসনো নিঃস্যন্দেন মুদাং সুধা-মধুরিমাহঙ্কর-সঙ্কোচনঃ । প্রেমা সুন্দরি নন্দনন্দনপরো জাগর্তি যস্যান্তরে জ্ঞায়ন্তে স্ফুটমস্য বক্রমধুরাস্তেনৈব বিক্রান্তয়ঃ ॥ ১৪৮ ॥
pīḍābhir nava-kālakūṭa-kaṭutā-garvasya nirvāsano nisyandena mudāṁ sudhā-madhurimāhaṅkāra-saṅkocanaḥ premā sundari nanda-nandana-paro jāgarti yasyāntare jñāyante sphuṭam asya vakra-madhurās tenaiva vikrāntayaḥ
রায় কহে, — “কহ সহজ-প্রেমের লক্ষণ” । রূপ-গোসাঞি কহে, “সাহজিক প্রেমধর্ম” ॥ ১৪৯ ॥
rāya kahe, — “kaha sahaja-premera lakṣaṇa” rūpa-gosāñi kahe, — “sāhajika prema-dharma”
স্তোত্রং যত্র তটস্থতাং প্রকটয়চ্চিত্তস্য ধত্তে ব্যথাং নিন্দাপি প্রমদং প্রযচ্ছতি পরীহাসশ্রিয়ং বিভ্রতী । দোষেণ ক্ষয়িতাং গুণেন গুরুতাং কেনাপ্যনাতন্বতী প্রেম্ণঃ স্বারসিকস্য কস্যচিদিয়ং বিক্রীড়তি প্রক্রিয়া ॥ ১৫০ ॥
stotraṁ yatra taṭa-sthatāṁ prakaṭayac cittasya dhatte vyathāṁ nindāpi pramadaṁ prayacchati parīhāsa-śriyaṁ bibhratī doṣeṇa kṣayitāṁ guṇena gurutāṁ kenāpy anātanvatī premṇaḥ svārasikasya kasyacid iyaṁ vikrīḍati prakriyā
শ্রুত্বা নিষ্ঠুরতাং মমেন্দুবদনা প্রেমাঙ্কুরং ভিন্ধতী স্বান্তে শান্তিধুরাং বিধায় বিধুরে প্রায়ঃ পরাঞ্চিষ্যতি । কিংবা পামর-কাম-কার্মুকপরিত্রস্তা বিমোক্ষ্যত্যসূন্ হা মৌগ্ধ্যাৎ ফলিনী মনোরথলতা মৃদ্বী ময়োন্মূলিতা ॥ ১৫১ ॥
śrutvā niṣṭhuratāṁ mamendu-vadanā premāṅkuraṁ bhindatī svānte śānti-dhurāṁ vidhāya vidhure prāyaḥ parāñciṣyati kiṁ vā pāmara-kāma-kārmuka-paritrastā vimokṣyaty asūn hā maugdhyāt phalinī manoratha-latā mṛdvī mayonmūlitā
যস্যোৎসঙ্গসুখাশয়া শিথিলিতা গুর্বী গুরুভ্যস্ত্রপা প্রাণেভ্যোঽপি সুহৃত্তমাঃ সখি তথা যূয়ং পরিক্লেশিতাঃ । ধর্মঃ সোঽপি মহান্ময়া ন গণিতঃ সাধ্বীভিরধ্যাসিতো ধিগ্ধৈর্যং তদুপেক্ষিতাপি যদহং জীবামি পাপীয়সী ॥ ১৫২ ॥
yasyotsaṅga-sukhāśayā śithilitā gurvī gurubhyas trapā prāṇebhyo ’pi suhṛt-tamāḥ sakhi tathā yūyaṁ parikleśitāḥ dharmaḥ so ’pi mahān mayā na gaṇitaḥ sādhvībhir adhyāsito dhig dhairyaṁ tad-upekṣitāpi yad ahaṁ jīvāmi pāpīyasī
গৃহান্তঃখেলন্ত্যো নিজসহজবাল্যস্য বলনা- দভদ্রং ভদ্রং বা কিমপি হি ন জানীমহি মনাক্ । বয়ং নেতুং যুক্তাঃ কথমশরণাং কামপি দশাং কথং বা ন্যায্যা তে প্রথয়িতুমুদাসীনপদবী ॥ ১৫৩ ॥
gṛhāntaḥ khelantyo nija-sahaja-bālyasya balanād abhadraṁ bhadraṁ vā kim api hi na jānīmahi manāk vayaṁ netuṁ yuktāḥ katham aśaraṇāṁ kām api daśāṁ kathaṁ vā nyāyyā te prathayitum udāsīna-padavī
অন্তঃক্লেশকলঙ্কিতাঃ কিল বয়ং যামোঽদ্য যাম্যাং পুরীং নায়ং বঞ্চনসঞ্চয়প্রণয়িনং হাসং তথাপ্যুজ্ঝতি । অস্মিন্ সম্পুটিতে গভীরকপটৈরাভীরপল্লীবিটে হা মেধাবিনি রাধিকে তব কথং প্রেমা গরীয়ানভূৎ ॥ ১৫৪ ॥
antaḥ-kleśa-kalaṅkitāḥ kila vayaṁ yāmo ’dya yāmyāṁ purīṁ nāyaṁ vañcana-sañcaya-praṇayinaṁ hāsaṁ tathāpy ujjhati asmin sampuṭite gabhīra-kapaṭair ābhīra-pallī-viṭe hā medhāvini rādhike tava kathaṁ premā garīyān abhūt
হিত্বা দূরে পথি ধবতরোরন্তিকং ধর্মসেতো- র্ভঙ্গোদগ্রা গুরুশিখরিণং রংহসা লঙ্ঘয়ন্তী । লেভে কৃষ্ণার্ণব নবরসা রাধিকা-বাহিনী ত্বাং বাগ্বীচীভিঃ কিমিব বিমুখীভাবমস্যাস্তনোষি ॥ ১৫৫ ॥
hitvā dūre pathi dhava-taror antikaṁ dharma-setor bhaṅgodagrā guru-śikhariṇaṁ raṁhasā laṅghayantī lebhe kṛṣṇārṇava nava-rasā rādhikā-vāhinī tvāṁ vāg-vīcībhiḥ kim iva vimukhī-bhāvam asyās tanoṣi
রায় কহে, — “বৃন্দাবন, মুরলী-নিঃস্বন । কৃষ্ণ, রাধিকার কৈছে করিয়াছে বর্ণন ? ১৫৬ ।। ॥ ১৫৬ ॥
rāya kahe, — “vṛndāvana, muralī-niḥsvana kṛṣṇa, rādhikāra kaiche kariyācha varṇana?
কহ, তোমার কবিত্ব শুনি’ হয় চমৎকার ।” ক্রমে রূপ-গোসাঞি কহে করি’ নমস্কার ॥ ১৫৭ ॥
kaha, tomāra kavitva śuni’ haya camatkāra” krame rūpa-gosāñi kahe kari’ namaskāra
সুগন্ধৌ মাকন্দপ্রকরমকরন্দস্য মধুরে বিনিস্যন্দে বন্দীকৃতমধুপবৃন্দং মুহুরিদম্ । কৃতান্দোলং মন্দোন্নতিভিরনিলৈশ্চন্দনগিরে- র্মমানন্দং বৃন্দা-বিপিনমতুলং তুন্দিলয়তি ॥ ১৫৮ ॥
su-gandhau mākanda-prakara-makarandasya madhure vinisyande vandī-kṛta-madhupa-vṛndaṁ muhur idam kṛtāndolaṁ mandonnatibhir anilaiś candana-girer mamānandaṁ vṛndā-vipinam atulaṁ tundilayati
বৃন্দাবনং দিব্যলতা-পরীতং লতাশ্চ পুষ্পস্ফুরিতাগ্রভাজঃ । পুষ্পাণি চ স্ফীতমধুব্রতানি মধুব্রতাশ্চ শ্রুতিহারিগীতাঃ ॥ ১৫৯ ॥
vṛndāvanaṁ divya-latā-parītaṁ latāś ca puṣpa-sphuritāgra-bhājaḥ puṣpāṇi ca sphīta-madhu-vratāni madhu-vratāś ca śruti-hāri-gītāḥ
ক্বচিদ্ভৃঙ্গীগীতং ক্বচিদনিলভঙ্গী-শিশিরতা ক্বচিদ্বল্লীলাস্যং ক্বচিদমলমল্লীপরিমলঃ । ক্বচিদ্ধারাশালী করকফলপালী-রসভরো হৃষীকাণাং বৃন্দং প্রমদয়তি বৃন্দাবনমিদম্ ॥ ১৬০ ॥
kvacid bhṛṅgī-gītaṁ kvacid anila-bhaṅgī-śiśiratā kvacid vallī-lāsyaṁ kvacid amala-mallī-parimalaḥ kvacid dhārā-śālī karaka-phala-pālī-rasa-bharo hṛṣīkāṇāṁ vṛndaṁ pramadayati vṛndāvanam idam
পরামৃষ্টাঙ্গুষ্ঠত্রয়মসিতরত্নৈরুভয়তো বহন্তী সংকীর্ণৌ মণিভিররুণৈস্তৎপরিসরৌ । তয়োর্মধ্যে হীরোজ্জ্বলবিমল-জাম্বূনদময়ী করে কল্যাণীয়ং বিহরতি হরেঃ কেলিমুরলী ॥ ১৬১ ॥
parāmṛṣṭāṅguṣṭha-trayam asita-ratnair ubhayato vahantī saṅkīrṇau maṇibhir aruṇais tat-parisarau tayor madhye hīrojjvala-vimala-jāmbūnada-mayī kare kalyāṇīyaṁ viharati hareḥ keli-muralī
সদ্বংশতস্তব জনিঃ পুরুষোত্তমস্য পাণৌ স্থিতির্মুরলিকে সরলাসি জাত্যা । কস্মাত্ত্বয়া সখি গুরোর্বিষমা গৃহীতা গোপাঙ্গনাগণবিমোহনমন্ত্রদীক্ষা ॥ ১৬২ ॥
sad-vaṁśatas tava janiḥ puruṣottamasya pāṇau sthitir muralike saralāsi jātyā kasmāt tvayā sakhi guror viṣamā gṛhītā gopāṅganā-gaṇa-vimohana-mantra-dīkṣā
সখি মুরলি বিশালচ্ছিদ্রজালেন পূর্ণা লঘুরতিকঠিনা ত্বং গ্রন্থিলা নীরসাসি । তদপি ভজসি শশ্বচ্চুম্বনানন্দসান্দ্রং হরিকরপরিরম্ভং কেন পুণ্যোদয়েন ॥ ১৬৩ ॥
sakhi murali viśāla-cchidra-jālena pūrṇā laghur ati-kaṭhinā tvaṁ granthilā nīrasāsi tad api bhajasi śaśvac cumbanānanda-sāndraṁ hari-kara-parirambhaṁ kena puṇyodayena
রুন্ধন্নম্বুভৃতশ্চমৎকৃতিপরং কুর্বন্মুহুস্তুম্বুরুং ধ্যানাদন্তরয়ন্ সনন্দনমুখান্ বিস্মাপয়ন্ বেধসম্ । ঔৎসুক্যাবলিভির্বলিং চটুলয়ন্ ভোগীন্দ্রমাঘূর্ণয়ন্ ভিন্দন্নণ্ডকটাহভিত্তিমভিতো বভ্রাম বংশীধ্বনিঃ ॥ ১৬৪ ॥
rundhann ambu-bhṛtaś camatkṛti-paraṁ kurvan muhus tumburuṁ dhyānād antarayan sanandana-mukhān vismāpayan vedhasam autsukyāvalibhir baliṁ caṭulayan bhogīndram āghūrṇayan bhindann aṇḍa-kaṭāha-bhittim abhito babhrāma vaṁśī-dhvaniḥ
অয়ং নয়নদণ্ডিতপ্রবরপুণ্ডরীকপ্রভঃ প্রভাতি নবজাগুড়-দ্যুতিবিড়ম্বি-পীতাম্বরঃ । অরণ্যজপরিষ্ক্রিয়া-দমিতদিব্যবেশাদরো হরিন্মণিমনোহরদ্যুতিভিরুজ্জ্বলাঙ্গো হরিঃ ॥ ১৬৫ ॥
ayaṁ nayana-daṇḍita-pravara-puṇḍarīka-prabhaḥ prabhāti nava-jāguḍa-dyuti-viḍambi-pītāmbaraḥ araṇyaja-pariṣkriyā-damita-divya-veśādaro harin-maṇi-manohara-dyutibhir ujjvalāṅgo hariḥ
জঙ্ঘাধস্তটসঙ্গিদক্ষিণপদং কিঞ্চিদ্বিভুগ্নত্রিকং সাচিস্তম্ভিতকন্ধরং সখি তিরঃসঞ্চারিনেত্রাঞ্চলম্ । বংশীং কুট্মলিতে দধানমধরে লোলাঙ্গুলীসঙ্গতাং রিঙ্গদ্ভ্রূভ্রমরং বরাঙ্গি পরমানন্দং পুরঃ স্বীকুরু ॥ ১৬৬ ॥
jaṅghādhas-taṭa-saṅgi-dakṣiṇa-padaṁ kiñcid vibhugna-trikaṁ sāci-stambhita-kandharaṁ sakhi tiraḥ-sañcāri-netrāñcalam vaṁśīṁ kuṭmalite dadhānam adhare lolāṅgulī-saṅgatāṁ riṅgad-bhrū-bhramaraṁ varāṅgi paramānandaṁ puraḥ svī-kuru
কুলবরতনুধর্মগ্রাববৃন্দানি ভিন্দন্ সুমুখি নিশিতদীর্ঘাপাঙ্গটঙ্কচ্ছটাভিঃ । যুগপদয়মপূর্বঃ কঃ পুরো বিশ্বকর্মা মরকতমণিলক্ষৈর্গোষ্ঠকক্ষাং চিনোতি ॥ ১৬৭ ॥
kula-vara-tanu-dharma-grāva-vṛndāni bhindan su-mukhi niśita-dīrghāpāṅga-ṭaṅka-cchaṭābhiḥ yugapad ayam apūrvaḥ kaḥ puro viśvakarmā marakata-maṇi-lakṣair goṣṭha-kakṣāṁ cinoti
মহেন্দ্রমণিমণ্ডলীমদবিড়ম্বিদেহদ্যুতি- র্ব্রজেন্দ্রকুলচন্দ্রমাঃ স্ফুরতি কোঽপি নব্যো যুবা । সখি স্থিরকুলাঙ্গনা-নিকর-নীবি-বন্ধার্গল- চ্ছিদাকরণ-কৌতুকী জয়তি যস্য বংশীধ্বনিঃ ॥ ১৬৮ ॥
mahendra-maṇi-maṇḍalī-mada-viḍambi-deha-dyutir vrajendra-kula-candramāḥ sphurati ko ’pi navyo yuvā sakhi sthira-kulāṅganā-nikara-nīvi-bandhārgala- cchidā-karaṇa-kautukī jayati yasya vaṁśī-dhvaniḥ
বলাদক্ষ্ণোর্লক্ষ্মীঃ কবলয়তি নব্যং কুবলয়ং মুখোল্লাসঃ ফুল্লং কমলবনমুল্লঙ্ঘয়তি চ । দশাং কষ্টামষ্টাপদমপি নয়ত্যাঙ্গিকরুচি- র্বিচিত্রং রাধায়াঃ কিমপি কিল রূপং বিলসতি ॥ ১৬৯ ॥
balād akṣṇor lakṣmīḥ kavalayati navyaṁ kuvalayaṁ mukhollāsaḥ phullaṁ kamala-vanam ullaṅghayati ca daśāṁ kaṣṭām aṣṭāpadam api nayaty āṅgika-rucir vicitraṁ rādhāyāḥ kim api kila rūpaṁ vilasati
বিধুরেতি দিবা বিরূপতাং শতপত্রং বত শর্বরীমুখে । ইতি কেন সদাশ্রিয়োজ্জ্বলং তুলনামর্হতি মৎপ্রিয়াননম্ ॥ ১৭০ ॥
vidhur eti divā virūpatāṁ śata-patraṁ bata śarvarī-mukhe iti kena sadā śriyojjvalaṁ tulanām arhati mat-priyānanam
প্রমদরসতরঙ্গস্মেরগণ্ডস্থলায়াঃ স্মরধনুরনুবন্ধিভ্রূলতা-লাস্যভাজঃ । মদকলচলভৃঙ্গীভ্রান্তিভঙ্গীং দধানো হৃদয়মিদমদাঙক্ষীৎ পক্ষ্মলাক্ষ্যাঃ কটাক্ষঃ ॥ ১৭১ ॥
pramada-rasa-taraṅga-smera-gaṇḍa-sthalāyāḥ smara-dhanur anubandhi-bhrū-latā-lāsya-bhājaḥ mada-kala-cala-bhṛṅgī-bhrānti-bhaṅgīṁ dadhāno hṛdayam idam adāṅkṣīt pakṣmalākṣyāḥ kaṭākṣaḥ
রায় কহে, — “তোমার কবিত্ব অমৃতের ধার । দ্বিতীয় নাটকের কহ নান্দী-ব্যবহার ।।” ১৭২ ।। ॥ ১৭২ ॥
rāya kahe, — “tomāra kavitva amṛtera dhāra dvitīya nāṭakera kaha nāndī-vyavahāra”
রূপ কহে, — “কাহাঁ তুমি সূর্যোপম ভাস । মুঞি কোন্ ক্ষুদ্র, — যেন খদ্যোত-প্রকাশ ॥ ১৭৩ ॥
rūpa kahe, — “kāhāṅ tumi sūryopama bhāsa muñi kon kṣudra, — yena khadyota-prakāśa
তোমার আগে ধার্ষ্ট্য এই মুখ-ব্যাদান ।” এত বলি’ নান্দী-শ্লোক করিলা ব্যাখ্যান ॥ ১৭৪ ॥
tomāra āge dhārṣṭya ei mukha-vyādāna” eta bali’ nāndī-śloka karilā vyākhyāna
সুররিপুসুদৃশামুরোজকোকা- ন্মুখকমলানি চ খেদয়ন্নখণ্ডঃ । চিরমখিলসুহৃচ্চকোরনন্দী দিশতু মুকুন্দযশঃশশী মুদং বঃ ॥ ১৭৫ ॥
sura-ripu-sudṛśām uroja-kokān mukha-kamalāni ca khedayann akhaṇḍaḥ ciram akhila-suhṛc-cakora-nandī diśatu mukunda-yaśaḥ-śaśī mudaṁ vaḥ
‘দ্বিতীয় নান্দী কহ দেখি?’ — রায় পুছিলা । সঙ্কোচ পাঞা রূপ পড়িতে লাগিলা ॥ ১৭৬ ॥
‘dvitīya nāndī kaha dekhi?’ — rāya puchilā saṅkoca pāñā rūpa paḍite lāgilā
নিজপ্রণয়িতাং সুধামুদয়মাপ্নুবন্ যঃ ক্ষিতৌ কিরত্যলমুরীকৃতদ্বিজকুলাধিরাজস্থিতিঃ । স লুঞ্চিত-তমস্ততির্মম শচীসুতাখ্যঃ শশী বশীকৃতজগন্মনাঃ কিমপি শর্ম বিন্যস্যতু ॥ ১৭৭ ॥
nija-praṇayitāṁ sudhām udayam āpnuvan yaḥ kṣitau kiraty alam urī-kṛta-dvija-kulādhirāja-sthitiḥ sa luñcita-tamas-tatir mama śacī-sutākhyaḥ śaśī vaśī-kṛta-jagan-manāḥ kim api śarma vinyasyatu
শুনিয়া প্রভুর যদি অন্তরে উল্লাস । বাহিরে কহেন কিছু করি’ রোষাভাস ॥ ১৭৮ ॥
śuniyā prabhura yadi antare ullāsa bāhire kahena kichu kari’ roṣābhāsa
“কাঁহা তোমার কৃষ্ণরসকাব্য-সুধাসিন্ধু । তার মধ্যে মিথ্যা কেনে স্তুতি-ক্ষারবিন্দু” ॥ ১৭৯ ॥
“kāṅhā tomāra kṛṣṇa-rasa-kāvya-sudhā-sindhu tāra madhye mithyā kene stuti-kṣāra-bindu”
রায় কহে, — “রূপের কাব্য অমৃতের পূর । তার মধ্যে এক বিন্দু দিয়াছে কর্পূর ।।” ১৮০ ।। ॥ ১৮০ ॥
rāya kahe, — “rūpera kāvya amṛtera pūra tāra madhye eka bindu diyāche karpūra”
প্রভু কহে, — “রায়, তোমার ইহাতে উল্লাস । শুনিতেই লজ্জা, লোকে করে উপহাস ।।” ১৮১ ।। ॥ ১৮১ ॥
prabhu kahe, — “rāya, tomāra ihāte ullāsa śunitei lajjā, loke kare upahāsa”
রায় কহে, — “লোকের সুখ ইহার শ্রবণে । অভীষ্ট-দেবের স্মৃতি মঙ্গলাচরণে ।।” ১৮২ ।। ॥ ১৮২ ॥
rāya kahe, — “lokera sukha ihāra śravaṇe abhīṣṭa-devera smṛti maṅgalācaraṇe”
রায় কহে, — “কোন্ অঙ্গে পাত্রের প্রবেশ ?” তবে রূপ-গোসাঞি কহে তাহার বিশেষ ॥ ১৮৩ ॥
rāya kahe, — “kon aṅge pātrera praveśa?” tabe rūpa-gosāñi kahe tāhāra viśeṣa
নটতা কিরাতরাজং নিহত্য রঙ্গস্থলে কলানিধিনা । সময়ে তেন বিধেয়ং গুণবতি তারাকরগ্রহণম্ ॥ ১৮৪ ॥
naṭatā kirāta-rājaṁ nihatya raṅga-sthale kalā-nidhinā samaye tena vidheyaṁ guṇavati tārā-kara-grahaṇam
‘উদ্ঘাত্যক’ নাম এই ‘আমুখ’ — ‘বীথী’ অঙ্গ । তোমার আগে কহি — ইহা ধার্ষ্ট্যের তরঙ্গ উদ্ঘাত্যকঃ কথোদ্ঘাতঃ প্রয়োগাতিশয়স্তথা । প্রবর্তকাবলগিতে পঞ্চ প্রস্তাবনা-ভিদাঃ ।। ॥ ১৮৫ ॥
‘udghātyaka’ nāma ei ‘āmukha’ — ‘vīthī’ aṅga tomāra āge kahi — ihā dhārṣṭyera taraṅga
“পদানি ত্বগতার্থানি তদর্থগতয়ে নরাঃ । যোজয়ন্তি পদৈরন্যৈঃ স উদঘাত্যক উচ্যতে ।।” ১৮৬ ।। ॥ ১৮৬ ॥
padāni tv agatārthāni tad-artha-gataye narāḥ yojayanti padair anyaiḥ sa udghātyaka ucyate
রায় কহে, — “কহ আগে অঙ্গের বিশেষ” । শ্রীরূপ কহেন কিছু সংক্ষেপ-উদ্দেশ ॥ ১৮৭ ॥
rāya kahe, — “kaha āge aṅgera viśeṣa” śrī-rūpa kahena kichu saṅkṣepa-uddeśa
হরিমুদ্দিশতে রজোভরঃ, পুরতঃ সঙ্গময়ত্যমুং তমঃ । ব্রজবামদৃশাং ন পদ্ধতিঃ, প্রকটা সর্বদৃশঃ শ্রুতেরপি ॥ ১৮৮ ॥
harim uddiśate rajo-bharaḥ purataḥ saṅgamayaty amuṁ tamaḥ vraja-vāma-dṛśāṁ na paddhatiḥ prakaṭā sarva-dṛśaḥ śruter api
হ্রিয়মবগৃহ্য গৃহেভ্যঃ কর্ষতি রাধাং বনায় যা নিপুণা । সা জয়তি নিসৃষ্টার্থা বরবংশজকাকলী দূতী ॥ ১৮৯ ॥
hriyam avagṛhya gṛhebhyaḥ karṣati rādhāṁ vanāya yā nipuṇā sā jayati nisṛṣṭārthā vara-vaṁśaja-kākalī dūtī
সহচরি নিরাতঙ্কঃ কোঽয়ং যুবা মুদিরদ্যুতি- র্ব্রজভুবি কুতঃ প্রাপ্তো মাদ্যন্মতঙ্গজবিভ্রমঃ । অহহ চটুলৈরুৎসর্পদ্ভির্দৃগঞ্চলতস্করৈ- র্মম ধৃতিধনং চেতঃকোষাদ্বিলুণ্ঠয়তীহ যঃ ॥ ১৯০ ॥
saha-cari nirātaṅkaḥ ko ’yaṁ yuvā mudira-dyutir vraja-bhuvi kutaḥ prāpto mādyan mataṅ-gaja-vibhramaḥ ahaha caṭulair utsarpadbhir dṛg-añcala-taskarair mama dhṛti-dhanaṁ cetaḥ-koṣād viluṇṭhayatīha yaḥ
বিহারসুরদীর্ঘিকা মম মনঃকরীন্দ্রস্য যা বিলোচন-চকোরয়োঃ শরদমন্দচন্দ্রপ্রভা । উরোঽম্বরতটস্য চাভরণচারুতারাবলী ময়োন্নতমনোরথৈরিয়মলম্ভি সা রাধিকা ।।” ১৯১ ।। ॥ ১৯১ ॥
vihāra-sura-dīrghikā mama manaḥ-karīndrasya yā vilocana-cakorayoḥ śarad-amanda-candra-prabhā uro ’mbara-taṭasya cābharaṇa-cāru-tārāvalī mayonnata-manorathair iyam alambhi sā rādhikā”
এত শুনি’ রায় কহে প্রভুর চরণে । রূপের কবিত্ব প্রশংসি’ সহস্র-বদনে ॥ ১৯২ ॥
eta śuni’ rāya kahe prabhura caraṇe rūpera kavitva praśaṁsi’ sahasra-vadane
“কবিত্ব না হয় এই অমৃতের ধার । নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার ॥ ১৯৩ ॥
“kavitva nā haya ei amṛtera dhāra nāṭaka-lakṣaṇa saba siddhāntera sāra
প্রেম-পরিপাটী এই অদ্ভুত বর্ণন । শুনি’ চিত্ত-কর্ণের হয় আনন্দ-ঘূর্ণন ॥ ১৯৪ ॥
prema-paripāṭī ei adbhuta varṇana śuni’ citta-karṇera haya ānanda-ghūrṇana
“কিং কাব্যেন কবেস্তস্য কিং কাণ্ডেন ধনুষ্মতঃ । পরস্য হৃদয়ে লগ্নং ন ঘূর্ণয়তি যচ্ছিরঃ ।।” ১৯৫ ।। ॥ ১৯৫ ॥
kiṁ kāvyena kaves tasya kiṁ kāṇḍena dhanuṣ-mataḥ parasya hṛdaye lagnaṁ na ghūrṇayati yac chiraḥ
তোমার শক্তি বিনা জীবের নহে এই বাণী । তুমি শক্তি দিয়া কহাও, — হেন অনুমানি ।।” ১৯৬ ।। ॥ ১৯৬ ॥
tomāra śakti vinā jīvera nahe ei vāṇī tumi śakti diyā kahāo, — hena anumāni”
প্রভু কহে, — “প্রয়াগে ইহার হইল মিলন । ইহার গুণে ইহাতে আমার তুষ্ট হৈল মন ॥ ১৯৭ ॥
prabhu kahe, — “prayāge ihāra ha-ila milana ihāra guṇe ihāte āmāra tuṣṭa haila mana
মধুর প্রসন্ন ইহার কাব্য সালঙ্কার । ঐছে কবিত্ব বিনু নহে রসের প্রচার ॥ ১৯৮ ॥
madhura prasanna ihāra kāvya sālaṅkāra aiche kavitva vinu nahe rasera pracāra
সবে কৃপা করি’ ইঁহারে দেহ’ এই বর । ব্রজলীলা-প্রেমরস যেন বর্ণে নিরন্তর ॥ ১৯৯ ॥
sabe kṛpā kari’ iṅhāre deha’ ei vara vraja-līlā-prema-rasa yena varṇe nirantara
ইঁহার যে জ্যেষ্ঠভ্রাতা, নাম — ‘সনাতন’ । পৃথিবীতে বিজ্ঞবর নাহি তাঁর সম ॥ ২০০ ॥
iṅhāra ye jyeṣṭha-bhrātā, nāma — ‘sanātana’ pṛthivīte vijña-vara nāhi tāṅra sama
তোমার যৈছে বিষয়ত্যাগ, তৈছে তাঁর রীতি । দৈন্য-বৈরাগ্য-পাণ্ডিত্যের তাঁহাতেই স্থিতি ॥ ২০১ ॥
tomāra yaiche viṣaya-tyāga, taiche tāṅra rīti dainya-vairāgya-pāṇḍityera tāṅhātei sthiti
এই দুই ভাইয়ে আমি পাঠাইলুঁ বৃন্দাবনে । শক্তি দিয়া ভক্তিশাস্ত্র করিতে প্রবর্তনে ॥ ২০২ ॥
ei dui bhāiye āmi pāṭhāiluṅ vṛndāvane śakti diyā bhakti-śāstra karite pravartane
রায় কহে, — “ঈশ্বর তুমি যে চাহ করিতে । কাষ্ঠের পুতলী তুমি পার নাচাইতে ॥ ২০৩ ॥
rāya kahe, — “īśvara tumi ye cāha karite kāṣṭhera putalī tumi pāra nācāite
মোর মুখে যে সব রস করিলা প্রচারণে । সেই রস দেখি এই ইহার লিখনে ॥ ২০৪ ॥
mora mukhe ye saba rasa karilā pracāraṇe sei rasa dekhi ei ihāra likhane
ভক্তে কৃপা-হেতু প্রকাশিতে চাহ ব্রজ-রস । যারে করাও, সেই করিবে জগৎ তোমার বশ ॥ ২০৫ ॥
bhakte kṛpā-hetu prakāśite cāha vraja-rasa yāre karāo, sei karibe jagat tomāra vaśa”
তবে মহাপ্রভু কৈলা রূপে আলিঙ্গন । তাঁরে করাইলা সবার চরণ বন্দন ॥ ২০৬ ॥
tabe mahāprabhu kailā rūpe āliṅgana tāṅre karāilā sabāra caraṇa vandana
অদ্বৈত-নিত্যানন্দাদি সব ভক্তগণ । কৃপা করি’ রূপে সবে কৈলা আলিঙ্গন ॥ ২০৭ ॥
advaita-nityānandādi saba bhakta-gaṇa kṛpā kari’ rūpe sabe kailā āliṅgana
প্রভু-কৃপা রূপে, আর রূপের সদ্গুণ । দেখি’ চমৎকার হৈল সবাকার মন ॥ ২০৮ ॥
prabhu-kṛpā rūpe, āra rūpera sad-guṇa dekhi’ camatkāra haila sabākāra mana
তবে মহাপ্রভু সব ভক্ত লঞা গেলা । হরিদাস-ঠাকুর রূপে আলিঙ্গন কৈলা ॥ ২০৯ ॥
tabe mahāprabhu saba bhakta lañā gelā haridāsa-ṭhākura rūpe āliṅgana kailā
হরিদাস কহে, — “তোমার ভাগ্যের নাহি সীমা । যে সব বর্ণিলা, ইহার কে জানে মহিমা ?” ২১০ ।। ॥ ২১০ ॥
haridāsa kahe, — “tomāra bhāgyera nāhi sīmā ye saba varṇilā, ihāra ke jāne mahimā?”
শ্রীরূপ কহেন, — “আমি কিছুই না জানি । যেই মহাপ্রভু কহান, সেই কহি বাণী ।।” ২১১ ।। ॥ ২১১ ॥
śrī-rūpa kahena, — “āmi kichui nā jāni yei mahāprabhu kahāna, sei kahi vāṇī”
হৃদি যস্য প্রেরণয়া প্রবর্তিতোঽহং বরাকরূপোঽপি । তস্য হরেঃ পদকমলং বন্দে চৈতন্যদেবস্য ॥ ২১২ ॥
hṛdi yasya preraṇayā pravartito ’haṁ varāka-rūpo ’pi tasya hareḥ pada-kamalaṁ vande caitanya-devasya
এইমত দুইজন কৃষ্ণকথারঙ্গে । সুখে কাল গোঙায় রূপ হরিদাস-সঙ্গে ॥ ২১৩ ॥
ei-mata dui-jana kṛṣṇa-kathā-raṅge sukhe kāla goṅāya rūpa haridāsa-saṅge
চারি মাস রহি’ সব প্রভুর ভক্তগণ । গোসাঞি বিদায় দিলা, গৌড়ে করিলা গমন ॥ ২১৪ ॥
cāri māsa rahi’ saba prabhura bhakta-gaṇa gosāñi vidāya dilā, gauḍe karilā gamana
শ্রীরূপ প্রভুপদে নীলাচলে রহিলা । দোলযাত্রা প্রভুসঙ্গে আনন্দে দেখিলা ॥ ২১৫ ॥
śrī-rūpa prabhu-pade nīlācale rahilā dola-yātrā prabhu-saṅge ānande dekhilā
দোল অনন্তরে প্রভু রূপে বিদায় দিলা । অনেক প্রসাদ করি’ শক্তি সঞ্চারিলা ॥ ২১৬ ॥
dola anantare prabhu rūpe vidāya dilā aneka prasāda kari’ śakti sañcārilā
“বৃন্দাবনে যাহ’ তুমি, রহিহ বৃন্দাবনে । একবার ইহাঁ পাঠাইহ সনাতনে ॥ ২১৭ ॥
“vṛndāvane yāha’ tumi, rahiha vṛndāvane ekabāra ihāṅ pāṭhāiha sanātane
ব্রজে যাই রসশাস্ত্র করিহ নিরূপণ । লুপ্ত-তীর্থ সব তাহাঁ করিহ প্রচারণ ॥ ২১৮ ॥
vraje yāi rasa-śāstra kariha nirūpaṇa lupta-tīrtha saba tāhāṅ kariha pracāraṇa
কৃষ্ণসেবা, রসভক্তি করিহ প্রচার । আমিহ দেখিতে তাহাঁ যাইমু একবার ।।” ২১৯ ।। ॥ ২১৯ ॥
kṛṣṇa-sevā, rasa-bhakti kariha pracāra āmiha dekhite tāhāṅ yāimu ekabāra”
এত বলি’ প্রভু তাঁরে কৈলা আলিঙ্গন । রূপ গোসাঞি শিরে ধরে প্রভুর চরণ ॥ ২২০ ॥
eta bali’ prabhu tāṅre kailā āliṅgana rūpa gosāñi śire dhare prabhura caraṇa
প্রভুর ভক্তগণ-পাশে বিদায় লইলা ।। পুনরপি গৌড়-পথে বৃন্দাবনে আইলা ॥ ২২১ ॥
prabhura bhakta-gaṇa-pāśe vidāya la-ilā punarapi gauḍa-pathe vṛndāvane āilā
এই ত’ কহিলাঙ পুনঃ রূপের মিলন । ইহা যেই শুনে, পায় চৈতন্যচরণ ॥ ২২২ ॥
ei ta’ kahilāṅa punaḥ rūpera milana ihā yei śune, pāya caitanya-caraṇa
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২২৩ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa