CC Antya 11.1
নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম্ । সংস্থিতামপি যন্মূর্তিং স্বাঙ্কে কৃত্বা ননর্ত যঃ ॥ ১ ॥
namāmi haridāsaṁ taṁ caitanyaṁ taṁ ca tat-prabhum saṁsthitām api yan-mūrtiṁ svāṅke kṛtvā nanarta yaḥ
Sanskrit, IAST, and official Vedabase links
Antya-līlā — Chapter 11: original text, IAST, and official Vedabase links.
নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম্ । সংস্থিতামপি যন্মূর্তিং স্বাঙ্কে কৃত্বা ননর্ত যঃ ॥ ১ ॥
namāmi haridāsaṁ taṁ caitanyaṁ taṁ ca tat-prabhum saṁsthitām api yan-mūrtiṁ svāṅke kṛtvā nanarta yaḥ
জয় জয় শ্রীচৈতন্য জয় দয়াময় । জয়াদ্বৈতপ্রিয় নিত্যানন্দপ্রিয় জয় ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya dayāmaya jayādvaita-priya nityānanda-priya jaya
জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ । জয় গদাধরপ্রিয় স্বরূপ-প্রাণনাথ ॥ ৩ ॥
jaya śrīnivāseśvara haridāsa-nātha jaya gadādhara-priya svarūpa-prāṇa-nātha
জয় কাশীপ্রিয় জগদানন্দ-প্রাণেশ্বর । জয় রূপ-সনাতন-রঘুনাথেশ্বর ॥ ৪ ॥
jaya kāśī-priya jagadānanda-prāṇeśvara jaya rūpa-sanātana-raghunātheśvara
জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান্ । কৃপা করি’ দেহ’ প্রভু, নিজ-পদ-দান ॥ ৫ ॥
jaya gaura-deha kṛṣṇa svayaṁ bhagavān kṛpā kari’ deha’ prabhu, nija-pada-dāna
জয় নিত্যানন্দচন্দ্র জয় চৈতন্যের প্রাণ । তোমার চরণারবিন্দে ভক্তি দেহ’ দান ॥ ৬ ॥
jaya nityānanda-candra jaya caitanyera prāṇa tomāra caraṇāravinde bhakti deha’ dāna
জয় জয়াদ্বৈতচন্দ্র চৈতন্যের আর্য । স্বচরণে ভক্তি দেহ’ জয়াদ্বৈতাচার্য ॥ ৭ ॥
jaya jayādvaita-candra caitanyera ārya sva-caraṇe bhakti deha’ jayādvaitācārya
জয় গৌরভক্তগণ, — গৌর যাঁর প্রাণ । সব ভক্ত মিলি’ মোরে ভক্তি দেহ’ দান ॥ ৮ ॥
jaya gaura-bhakta-gaṇa, — gaura yāṅra prāṇa saba bhakta mili’ more bhakti deha’ dāna
জয় রূপ, সনাতন, জীব, রঘুনাথ । রঘুনাথ, গোপাল, — ছয় মোর নাথ ॥ ৯ ॥
jaya rūpa, sanātana, jīva, raghunātha raghunātha, gopāla, — chaya mora nātha
এ-সব প্রসাদে লিখি চৈতন্য-লীলা-গুণ । যৈছে তৈছে লিখি, করি আপন পাবন ॥ ১০ ॥
e-saba prasāde likhi caitanya-līlā-guṇa yaiche taiche likhi, kari āpana pāvana
এইমত মহাপ্রভুর নীলাচলে বাস । সঙ্গে ভক্তগণ লঞা কীর্তন-বিলাস ॥ ১১ ॥
ei-mata mahāprabhura nīlācale vāsa saṅge bhakta-gaṇa lañā kīrtana-vilāsa
দিনে নৃত্য-কীর্তন, ঈশ্বর-দরশন । রাত্র্যে রায়-স্বরূপ-সনে রস-আস্বাদন ॥ ১২ ॥
dine nṛtya-kīrtana, īśvara-daraśana rātrye rāya-svarūpa-sane rasa-āsvādana
এইমত মহাপ্রভুর সুখে কাল যায় । কৃষ্ণের বিরহ-বিকার অঙ্গে নানা হয় ॥ ১৩ ॥
ei-mata mahāprabhura sukhe kāla yāya kṛṣṇera viraha-vikāra aṅge nānā haya
দিনে দিনে বাড়ে বিকার, রাত্র্যে অতিশয় । চিন্তা, উদ্বেগ, প্রলাপাদি যত শাস্ত্রে কয় ॥ ১৪ ॥
dine dine bāḍe vikāra, rātrye atiśaya cintā, udvega, pralāpādi yata śāstre kaya
স্বরূপ গোসাঞি, আর রামানন্দ-রায় । রাত্রি-দিনে করে দোঁহে প্রভুর সহায় ॥ ১৫ ॥
svarūpa gosāñi, āra rāmānanda-rāya rātri-dine kare doṅhe prabhura sahāya
একদিন গোবিন্দ মহাপ্রসাদ লঞা । হরিদাসে দিতে গেলা আনন্দিত হঞা ॥ ১৬ ॥
eka-dina govinda mahā-prasāda lañā haridāse dite gelā ānandita hañā
দেখে, — হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন । মন্দ মন্দ করিতেছে সংখ্যা-সঙ্কীর্তন ॥ ১৭ ॥
dekhe, — haridāsa ṭhākura kariyāche śayana manda manda kariteche saṅkhyā-saṅkīrtana
গোবিন্দ কহে, — ‘উঠ আসি’ করহ ভোজন’ । হরিদাস কহে, — আজি করিমু লঙ্ঘন ॥ ১৮ ॥
govinda kahe, — ‘uṭha āsi’ karaha bhojana’ haridāsa kahe, — āji karimu laṅghana
সংখ্যা-কীর্তন পূরে নাহি, কেমতে খাইব ? মহাপ্রসাদ আনিয়াছ, কেমতে উপেক্ষিব ?” ১৯ ।। ॥ ১৯ ॥
saṅkhyā-kīrtana pūre nāhi, ke-mate khāiba? mahā-prasāda āniyācha, ke-mate upekṣiba?
এত বলি’ মহাপ্রসাদ করিলা বন্দন । এক রঞ্চ লঞা তার করিলা ভক্ষণ ॥ ২০ ॥
eta bali’ mahā-prasāda karilā vandana eka rañca lañā tāra karilā bhakṣaṇa
আর দিন মহাপ্রভু তাঁর ঠাঞি আইলা । সুস্থ হও, হরিদাস — বলি’ তাঁরে পুছিলা ॥ ২১ ॥
āra dina mahāprabhu tāṅra ṭhāñi āilā sustha hao, haridāsa — bali’ tāṅre puchilā
নমস্কার করি’ তেঁহো কৈলা নিবেদন । শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি-মন ॥ ২২ ॥
namaskāra kari’ teṅho kailā nivedana śarīra sustha haya mora, asustha buddhi-mana
প্রভু কহে, — ‘কোন্ ব্যাধি, কহ ত’ নির্ণয় ?’ তেঁহো কহে, — ‘সংখ্যা-কীর্তন না পূরয়’ ॥ ২৩ ॥
prabhu kahe, — ‘kon vyādhi, kaha ta’ nirṇaya?’ teṅho kahe, — ‘saṅkhyā-kīrtana nā pūraya’
প্রভু কহে, — “বৃদ্ধ হইলা ‘সংখ্যা’ অল্প কর । সিদ্ধ-দেহ তুমি, সাধনে আগ্রহ কেনে কর ? ২৪ ।। ॥ ২৪ ॥
prabhu kahe, — “vṛddha ha-ilā ‘saṅkhyā’ alpa kara siddha-deha tumi, sādhane āgraha kene kara?
লোক নিস্তারিতে এই তোমার ‘অবতার’ । নামের মহিমা লোকে করিলা প্রচার ॥ ২৫ ॥
loka nistārite ei tomāra ‘avatāra’ nāmera mahimā loke karilā pracāra
এবে অল্প সংখ্যা করি’ কর সঙ্কীর্তন ।” হরিদাস কহে, — “শুন মোর সত্য নিবেদন ॥ ২৬ ॥
ebe alpa saṅkhyā kari’ kara saṅkīrtana” haridāsa kahe, — “śuna mora satya nivedana
হীন-জাতি জন্ম মোর নিন্দ্য-কলেবর । হীনকর্মে রত মুঞি অধম পামর ॥ ২৭ ॥
hīna-jāti janma mora nindya-kalevara hīna-karme rata muñi adhama pāmara
অদৃশ্য, অস্পৃশ্য মোরে অঙ্গীকার কৈলা । রৌরব হইতে কাড়ি’ মোরে বৈকুণ্ঠে চড়াইলা ॥ ২৮ ॥
adṛśya, aspṛśya more aṅgīkāra kailā raurava ha-ite kāḍi’ more vaikuṇṭhe caḍāilā
স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময় । জগৎ নাচাও, যারে যৈছে ইচ্ছা হয় ॥ ২৯ ॥
svatantra īśvara tumi hao icchāmaya jagat nācāo, yāre yaiche icchā haya
অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া । বিপ্রের শ্রাদ্ধপাত্র খাইনু ‘ম্লেচ্ছ’ হঞা ॥ ৩০ ॥
aneka nācāilā more prasāda kariyā viprera śrāddha-pātra khāinu ‘mleccha’ hañā
এক বাঞ্ছা হয় মোর বহু দিন হৈতে । লীলা সম্বরিবে তুমি, — লয় মোর চিত্তে ॥ ৩১ ॥
eka vāñchā haya mora bahu dina haite līlā samvaribe tumi — laya mora citte
সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা । আপনার আগে মোর শরীর পাড়িবা ॥ ৩২ ॥
sei līlā prabhu more kabhu nā dekhāibā āpanāra āge mora śarīra pāḍibā
হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ । নয়নে দেখিমু তোমার চাঁদ বদন ॥ ৩৩ ॥
hṛdaye dharimu tomāra kamala caraṇa nayane dekhimu tomāra cāṅda vadana
জিহ্বায় উচ্চারিমু তোমার ‘কৃষ্ণচৈতন্য’-নাম । এইমত মোর ইচ্ছা, — ছাড়িমু পরাণ ॥ ৩৪ ॥
jihvāya uccārimu tomāra ‘kṛṣṇa-caitanya’-nāma ei-mata mora icchā, — chāḍimu parāṇa
মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয় । এই নিবেদন মোর কর, দয়াময় ॥ ৩৫ ॥
mora ei icchā yadi tomāra prasāde haya ei nivedana mora kara, dayāmaya
এই নীচ দেহ মোর পড়ুক তব আগে । এই বাঞ্ছা-সিদ্ধি মোর তোমাতেই লাগে ।।” ৩৬ ।। ॥ ৩৬ ॥
ei nīca deha mora paḍuka tava āge ei vāñchā-siddhi mora tomātei lāge”
প্রভু কহে, — “হরিদাস, যে তুমি মাগিবে । কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে ॥ ৩৭ ॥
prabhu kahe, — “haridāsa, ye tumi māgibe kṛṣṇa kṛpāmaya tāhā avaśya karibe
কিন্তু আমার যে কিছু সুখ, সব তোমা লঞা । তোমার যোগ্য নহে, — যাবে আমারে ছাড়িয়া ।।” ৩৮ ।। ॥ ৩৮ ॥
kintu āmāra ye kichu sukha, saba tomā lañā tomāra yogya nahe, — yābe āmāre chāḍiyā”
চরণে ধরি’ কহে হরিদাস, — “না করিহ ‘মায়া’ । অবশ্য মো-অধমে, প্রভু, কর এই ‘দয়া’ ॥ ৩৯ ॥
caraṇe dhari’ kahe haridāsa, — “nā kariha ‘māyā’ avaśya mo-adhame, prabhu, kara ei ‘dayā’
মোর শিরোমণি কত কত মহাশয় । তোমার লীলার সহায় কোটিভক্ত হয় ॥ ৪০ ॥
mora śiromaṇi kata kata mahāśaya tomāra līlāra sahāya koṭi-bhakta haya
আমা-হেন যদি এক কীট মরি’ গেল । এক পিপীলিকা মৈলে পৃথ্বীর কাহাঁ হানি হৈল ? ৪১ ।। ॥ ৪১ ॥
āmā-hena yadi eka kīṭa mari’ gela eka pipīlikā maile pṛthvīra kāhāṅ hāni haila?
‘ভকতবৎসল’ প্রভু, তুমি, মুই ‘ভক্তাভাস’ । অবশ্য পূরাবে, প্রভু, মোর এই আশ ।।” ৪২ ।। ॥ ৪২ ॥
‘bhakata-vatsala’ prabhu, tumi, mui ‘bhaktābhāsa’ avaśya pūrābe, prabhu, mora ei āśa”
মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে । ঈশ্বর দেখিয়া কালি দিবেন দরশনে ॥ ৪৩ ॥
madhyāhna karite prabhu calilā āpane īśvara dekhiyā kāli dibena daraśane
তবে মহাপ্রভু তাঁরে করি’ আলিঙ্গন । মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন ॥ ৪৪ ॥
tabe mahāprabhu tāṅre kari’ āliṅgana madhyāhna karite samudre karilā gamana
প্রাতঃকালে ঈশ্বর দেখি’ সব ভক্ত লঞা । হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া ॥ ৪৫ ॥
prātaḥ-kāle īśvara dekhi’ saba bhakta lañā haridāse dekhite āilā śīghra kariyā
হরিদাসের আগে আসি’ দিলা দরশন । হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব-চরণ ॥ ৪৬ ॥
haridāsera āge āsi’ dilā daraśana haridāsa vandilā prabhura āra vaiṣṇava-caraṇa
প্রভু কহে, — ‘হরিদাস, কহ সমাচার’ । হরিদাস কহে, — ‘প্রভু, যে কৃপা তোমার’ ॥ ৪৭ ॥
prabhu kahe, — ‘haridāsa, kaha samācāra’ haridāsa kahe, — ‘prabhu, ye kṛpā tomāra’
অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসঙ্কীর্তন । বক্রেশ্বর-পণ্ডিত তাহাঁ করেন নর্তন ॥ ৪৮ ॥
aṅgane ārambhilā prabhu mahā-saṅkīrtana vakreśvara-paṇḍita tāhāṅ karena nartana
স্বরূপ-গোসাঞি আদি যত প্রভুর গণ । হরিদাসে বেড়ি’ করে নাম-সঙ্কীর্তন ॥ ৪৯ ॥
svarūpa-gosāñi ādi yata prabhura gaṇa haridāse beḍi’ kare nāma-saṅkīrtana
রামানন্দ, সার্বভৌম, সবার অগ্রেতে । হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে ॥ ৫০ ॥
rāmānanda, sārvabhauma, sabāra agrete haridāsera guṇa prabhu lāgilā kahite
হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ । কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ ॥ ৫১ ॥
haridāsera guṇa kahite prabhu ha-ilā pañca-mukha kahite kahite prabhura bāḍe mahā-sukha
হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন । সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ ॥ ৫২ ॥
haridāsera guṇe sabāra vismita haya mana sarva-bhakta vande haridāsera caraṇa
হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা । নিজ-নেত্র — দুই ভৃঙ্গ — মুখপদ্মে দিলা ॥ ৫৩ ॥
haridāsa nijāgrete prabhure vasāilā nija-netra — dui bhṛṅga — mukha-padme dilā
স্ব-হৃদয়ে আনি’ ধরিল প্রভুর চরণ । সর্বভক্ত-পদরেণু মস্তক-ভূষণ ॥ ৫৪ ॥
sva-hṛdaye āni’ dharila prabhura caraṇa sarva-bhakta-pada-reṇu mastaka-bhūṣaṇa
‘শ্রীকৃষ্ণচৈতন্য’ শব্দ বলেন বার বার । প্রভুমুখ-মাধুরী পিয়ে, নেত্রে জলধার ॥ ৫৫ ॥
‘śrī-kṛṣṇa-caitanya’ śabda balena bāra bāra prabhu-mukha-mādhurī piye, netre jala-dhāra
‘শ্রীকৃষ্ণচৈতন্য’-শব্দ করিতে উচ্চারণ । নামের সহিত প্রাণ কৈল উৎক্রামণ ॥ ৫৬ ॥
‘śrī-kṛṣṇa-caitanya’ śabda karite uccāraṇa nāmera sahita prāṇa kaila utkrāmaṇa
মহাযোগেশ্বর-প্রায় দেখি’ স্বচ্ছন্দে মরণ । ‘ভীষ্মের নির্যাণ’ সবার হইল স্মরণ ॥ ৫৭ ॥
mahā-yogeśvara-prāya dekhi’ svacchande maraṇa ‘bhīṣmera niryāṇa’ sabāra ha-ila smaraṇa
‘হরি’ ‘কৃষ্ণ’-শব্দে সবে করে কোলাহল । প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহ্বল ॥ ৫৮ ॥
‘hari’ ‘kṛṣṇa’-śabde sabe kare kolāhala premānande mahāprabhu ha-ilā vihvala
হরিদাসের তনু প্রভু কোলে লৈলা উঠাঞা । অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হঞা ॥ ৫৯ ॥
haridāsera tanu prabhu kole laila uṭhāñā aṅgane nācena prabhu premāviṣṭa hañā
প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ । প্রেমাবেশে সবে নাচে, করেন কীর্তন ॥ ৬০ ॥
prabhura āveśe avaśa sarva-bhakta-gaṇa premāveśe sabe nāce, karena kīrtana
এইমতে নৃত্য প্রভু কৈলা কতক্ষণ । স্বরূপ-গোসাঞি প্রভুরে করাইল সাবধান ॥ ৬১ ॥
ei-mate nṛtya prabhu kailā kata-kṣaṇa svarūpa-gosāñi prabhure karāila sāvadhāna
হরিদাস-ঠাকুরে তবে বিমানে চড়াঞা । সমুদ্রে লঞা গেলা তবে কীর্তন করিয়া ॥ ৬২ ॥
haridāsa-ṭhākure tabe vimāne caḍāñā samudre lañā gelā tabe kīrtana kariyā
আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে । পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ-সাথে ॥ ৬৩ ॥
āge mahāprabhu calena nṛtya karite karite pāche nṛtya kare vakreśvara bhakta-gaṇa-sāthe
হরিদাসে সমুদ্র-জলে স্নান করাইলা । প্রভু কহে, — “সমুদ্র এই ‘মহাতীর্থ’ হইলা” ॥ ৬৪ ॥
haridāse samudra-jale snāna karāilā prabhu kahe, — “samudra ei ‘mahā-tīrtha’ ha-ilā”
হরিদাসের পাদোদক পিয়ে ভক্তগণ । হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ-চন্দন ॥ ৬৫ ॥
haridāsera pādodaka piye bhakta-gaṇa haridāsera aṅge dilā prasāda-candana
ডোর, কড়ার, প্রসাদ, বস্ত্র অঙ্গে দিলা । বালুকার গর্ত করি’ তাহে শোয়াইলা ॥ ৬৬ ॥
ḍora, kaḍāra, prasāda, vastra aṅge dilā vālukāra garta kari’ tāhe śoyāilā
চারিদিকে ভক্তগণ করেন কীর্তন । বক্রেশ্বর-পণ্ডিত করেন আনন্দে নর্তন ॥ ৬৭ ॥
cāri-dike bhakta-gaṇa karena kīrtana vakreśvara-paṇḍita karena ānande nartana
‘হরিবোল’ ‘হরিবোল’ বলে গৌররায় । আপনি শ্রীহস্তে বালু দিলা তাঁর গায় ॥ ৬৮ ॥
‘hari-bola’ ‘hari-bola’ bale gaurarāya āpani śrī-haste vālu dilā tāṅra gāya
তাঁরে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলা । চৌদিকে পিণ্ডের মহা আবরণ কৈলা ॥ ৬৯ ॥
tāṅre vālu diyā upare piṇḍā bāṅdhāilā caudike piṇḍera mahā āvaraṇa kailā
তাহা বেড়ি’ প্রভু কৈলা কীর্তন, নর্তন । হরিধ্বনি-কোলাহলে ভরিল ভুবন ॥ ৭০ ॥
tāhā beḍi’ prabhu kailā kīrtana, nartana hari-dhvani-kolāhale bharila bhuvana
তবে মহাপ্রভু সব ভক্তগণ-সঙ্গে । সমুদ্রে করিলা স্নান-জলকেলি রঙ্গে ॥ ৭১ ॥
tabe mahāprabhu saba bhakta-gaṇa-saṅge samudre karilā snāna-jala-keli raṅge
হরিদাসে প্রদক্ষিণ করি’ আইল সিংহদ্বারে । হরিকীর্তন-কোলাহল সকল নগরে ॥ ৭২ ॥
haridāse pradakṣiṇa kari’ āila siṁha-dvāre hari-kīrtana-kolāhala sakala nagare
সিংহদ্বারে আসি’ প্রভু পসারির ঠাঁই । আঁচল পাতিয়া প্রসাদ মাগিলা তথাই ॥ ৭৩ ॥
siṁha-dvāre āsi’ prabhu pasārira ṭhāṅi āṅcala pātiyā prasāda māgilā tathāi
‘হরিদাস-ঠাকুরের মহোৎসবের তরে । প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ’ ত’ আমারে’ ॥ ৭৪ ॥
‘haridāsa-ṭhākurera mahotsavera tare prasāda māgiye bhikṣā deha’ ta’ āmāre’
শুনিয়া পসারি সব চাঙ্গড়া উঠাঞা । প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হঞা ॥ ৭৫ ॥
śuniyā pasāri saba cāṅgaḍā uṭhāñā prasāda dite āse tārā ānandita hañā
স্বরূপ-গোসাঞি পসারিকে নিষেধিল । চাঙ্গড়া লঞা পসারি পসারে বসিল ॥ ৭৬ ॥
svarūpa-gosāñi pasārike niṣedhila cāṅgaḍā lañā pasāri pasāre vasila
স্বরূপ-গোসাঞি প্রভুরে ঘর পাঠাইলা । চারি বৈষ্ণব, চারি পিছাড়া সঙ্গে রাখিলা ॥ ৭৭ ॥
svarūpa-gosāñi prabhure ghara pāṭhāilā cāri vaiṣṇava, cāri pichāḍā saṅge rākhilā
স্বরূপ-গোসাঞি কহিলেন সব পসারিরে । এক এক দ্রব্যের এক এক পুঞ্জা দেহ’ মোরে ॥ ৭৮ ॥
svarūpa-gosāñi kahilena saba pasārire eka eka dravyera eka eka puñjā deha’ more
এইমতে নানা প্রসাদ বোঝা বান্ধাঞা । লঞা আইলা চারি জনের মস্তকে চড়াঞা ॥ ৭৯ ॥
ei-mate nānā prasāda bojhā bāndhāñā lañā āilā cāri janera mastake caḍāñā
বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা । কাশীমিশ্র অনেক প্রসাদ পাঠাইলা ॥ ৮০ ॥
vāṇīnātha paṭṭanāyaka prasāda ānilā kāśī-miśra aneka prasāda pāṭhāilā
সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি । আপনে পরিবেশে প্রভু লঞা জনা চারি ॥ ৮১ ॥
saba vaiṣṇave prabhu vasāilā sāri sāri āpane pariveśe prabhu lañā janā cāri
মহাপ্রভুর শ্রীহস্তে অল্প না আইসে । একএক পাতে পঞ্চজনার ভক্ষ্য পরিবেশে ॥ ৮২ ॥
mahāprabhura śrī-haste alpa nā āise eka-eka pāte pañca-janāra bhakṣya pariveśe
স্বরূপ কহে, — “প্রভু, বসি’ করহ দর্শন । আমি ইঁহা-সবা লঞা করি পরিবেশন ॥ ৮৩ ॥
svarūpa kahe, — “prabhu, vasi’ karaha darśana āmi iṅhā-sabā lañā kari pariveśana
স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর । চারিজন পরিবেশন করে নিরন্তর ॥ ৮৪ ॥
svarūpa, jagadānanda, kāśīśvara, śaṅkara cāri-jana pariveśana kare nirantara
প্রভু না খাইলে কেহ না করে ভোজন । প্রভুরে সে দিনে কাশীমিশ্রের নিমন্ত্রণ ॥ ৮৫ ॥
prabhu nā khāile keha nā kare bhojana prabhure se dine kāśī-miśrera nimantraṇa
আপনে কাশীমিশ্র আইলা প্রসাদ লঞা । প্রভুরে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া ॥ ৮৬ ॥
āpane kāśī-miśra āilā prasāda lañā prabhure bhikṣā karāilā āgraha kariyā
পুরী-ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কৈলা । সকল বৈষ্ণব তবে ভোজন করিলা ॥ ৮৭ ॥
purī-bhāratīra saṅge prabhu bhikṣā kailā sakala vaiṣṇava tabe bhojana karilā
আকণ্ঠ পূরাঞা সবায় করাইলা ভোজন । দেহ’ দেহ’ বলি’ প্রভু বলেন বচন ॥ ৮৮ ॥
ākaṇṭha pūrāñā sabāya karāilā bhojana deha’ deha’ bali’ prabhu balena vacana
ভোজন করিয়া সবে কৈলা আচমন । সবারে পরাইলা প্রভু মাল্য-চন্দন ॥ ৮৯ ॥
bhojana kariyā sabe kailā ācamana sabāre parāilā prabhu mālya-candana
প্রেমাবিষ্ট হঞা প্রভু করেন বর-দান । শুনি’ ভক্তগণের জুড়ায় মনস্কাম ॥ ৯০ ॥
premāviṣṭa hañā prabhu karena vara-dāna śuni’ bhakta-gaṇera juḍāya manas-kāma
“হরিদাসের বিজয়োৎসব যে কৈল দর্শন । যে ইহাঁ নৃত্য কৈল, যে কৈল কীর্তন ॥ ৯১ ॥ যে তাঁরে বালুকা দিতে করিল গমন । তার মধ্যে মহোৎসবে যে কৈল ভোজন ॥ ৯২ ॥ অচিরে হইবে তা-সবার ‘কৃষ্ণপ্রাপ্তি’ । হরিদাস-দরশনে হয় ঐছে ‘শক্তি’ ॥ ৯৩ ॥
“haridāsera vijayotsava ye kaila darśana ye ihāṅ nṛtya kaila, ye kaila kīrtana ye tāṅre vālukā dite karila gamana tāra madhye mahotsave ye kaila bhojana acire ha-ibe tā-sabāra ‘kṛṣṇa-prāpti’ haridāsa-daraśane haya aiche ‘śakti’
কৃপা করি’ কৃষ্ণ মোরে দিয়াছিলা সঙ্গ । স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা, — কৈলা সঙ্গ-ভঙ্গ ॥ ৯৪ ॥
kṛpā kari’ kṛṣṇa more diyāchilā saṅga svatantra kṛṣṇera icchā, — kailā saṅga-bhaṅga
হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে । আমার শকতি তাঁরে নারিল রাখিতে ॥ ৯৫ ॥
haridāsera icchā yabe ha-ila calite āmāra śakati tāṅre nārila rākhite
ইচ্ছামাত্রে কৈলা নিজপ্রাণ নিষ্ক্রামণ । পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ ॥ ৯৬ ॥
icchā-mātre kailā nija-prāṇa niṣkrāmaṇa pūrve yena śuniyāchi bhīṣmera maraṇa
হরিদাস আছিল পৃথিবীর ‘শিরোমণি’ । তাহা বিনা রত্ন-শূন্যা হইল মেদিনী ॥ ৯৭ ॥
haridāsa āchila pṛthivīra ‘śiromaṇi’ tāhā vinā ratna-śūnyā ha-ila medinī
‘জয় জয় হরিদাস’ বলি’ কর হরিধ্বনি” । এত বলি’ মহাপ্রভু নাচেন আপনি ॥ ৯৮ ॥
‘jaya jaya haridāsa’ bali’ kara hari-dhvani” eta bali’ mahāprabhu nācena āpani
সবে গায়, — “জয় জয় জয় হরিদাস । নামের মহিমা যেঁহ করিলা প্রকাশ ।।” ৯৯ ।। ॥ ৯৯ ॥
sabe gāya, — “jaya jaya jaya haridāsa nāmera mahimā yeṅha karilā prakāśa”
তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিলা । হর্ষ-বিষাদে প্রভু বিশ্রাম করিলা ॥ ১০০ ॥
tabe mahāprabhu saba bhakte vidāya dilā harṣa-viṣāde prabhu viśrāma karilā
এই ত’ কহিলুঁ হরিদাসের বিজয় । যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ়ভক্তি হয় ॥ ১০১ ॥
ei ta’ kahiluṅ haridāsera vijaya yāhāra śravaṇe kṛṣṇe dṛḍha-bhakti haya
চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি । ভক্তবাঞ্ছা পূর্ণ কৈলা ন্যাসি-শিরোমণি ॥ ১০২ ॥
caitanyera bhakta-vātsalya ihātei jāni bhakta-vāñchā pūrṇa kailā nyāsi-śiromaṇi
শেষকালে দিলা তাঁরে দর্শন-স্পর্শন । তাঁরে কোলে করি’ কৈলা আপনে নর্তন ॥ ১০৩ ॥
śeṣa-kāle dilā tāṅre darśana-sparśana tāṅre kole kari’ kailā āpane nartana
আপনে শ্রীহস্তে কৃপায় তাঁরে বালু দিলা । আপনে প্রসাদ মাগি’ মহোৎসব কৈলা ॥ ১০৪ ॥
āpane śrī-haste kṛpāya tāṅre vālu dilā āpane prasāda māgi’ mahotsava kailā
মহাভাগবত হরিদাস — পরম-বিদ্বান্ । এ সৌভাগ্য লাগি’ আগে করিলা প্রয়াণ ॥ ১০৫ ॥
mahā-bhāgavata haridāsa — parama-vidvān e saubhāgya lāgi’ āge karilā prayāṇa
চৈতন্যচরিত্র এই অমৃতের সিন্ধু । কর্ণ-মন তৃপ্ত করে যার এক বিন্দু ॥ ১০৬ ॥
caitanya-caritra ei amṛtera sindhu karṇa-mana tṛpta kare yāra eka bindu
ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত । শ্রদ্ধা করি’ শুন সেই চৈতন্যচরিত্র ॥ ১০৭ ॥
bhava-sindhu taribāre āche yāra citta śraddhā kari’ śuna sei caitanya-caritra
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১০৮ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa