CC Antya 14.1
কৃষ্ণবিচ্ছেদবিভ্রান্ত্যা মনসা বপুষা ধিয়া । যদ্যদ্ব্যধত্ত গৌরাঙ্গস্তল্লেশঃ কথ্যতেঽধুনা ॥ ১ ॥
kṛṣṇa-viccheda-vibhrāntyā manasā vapuṣā dhiyā yad yad vyadhatta gaurāṅgas tal-leśaḥ kathyate ’dhunā
Sanskrit, IAST, and official Vedabase links
Antya-līlā — Chapter 14: original text, IAST, and official Vedabase links.
কৃষ্ণবিচ্ছেদবিভ্রান্ত্যা মনসা বপুষা ধিয়া । যদ্যদ্ব্যধত্ত গৌরাঙ্গস্তল্লেশঃ কথ্যতেঽধুনা ॥ ১ ॥
kṛṣṇa-viccheda-vibhrāntyā manasā vapuṣā dhiyā yad yad vyadhatta gaurāṅgas tal-leśaḥ kathyate ’dhunā
জয় জয় শ্রীচৈতন্য স্বয়ং ভগবান্ । জয় জয় গৌরচন্দ্র ভক্তগণ-প্রাণ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya svayaṁ bhagavān jaya jaya gauracandra bhakta-gaṇa-prāṇa
জয় জয় নিত্যানন্দ চৈতন্য-জীবন । জয়াদ্বৈতাচার্য জয় গৌরপ্রিয়তম ॥ ৩ ॥
jaya jaya nityānanda caitanya-jīvana jayādvaitācārya jaya gaura-priyatama
জয় স্বরূপ, শ্রীবাসাদি প্রভুভক্তগণ । শক্তি দেহ’, — করি যেন চৈতন্যবর্ণন ॥ ৪ ॥
jaya svarūpa, śrīvāsādi prabhu-bhakta-gaṇa śakti deha’, — kari yena caitanya-varṇana
প্রভুর বিরহোন্মাদ-ভাব গম্ভীর । বুঝিতে না পারে কেহ, যদ্যপি হয় ‘ধীর’ ॥ ৫ ॥
prabhura virahonmāda-bhāva gambhīra bujhite nā pāre keha, yadyapi haya ‘dhīra’
বুঝিতে না পারি যাহা, বর্ণিতে কে পারে ? সেই বুঝে, বর্ণে, চৈতন্য শক্তি দেন যাঁরে ॥ ৬ ॥
bujhite nā pāri yāhā, varṇite ke pāre? sei bujhe, varṇe, caitanya śakti dena yāṅre
স্বরূপ-গোসাঞি আর রঘুনাথ-দাস । এই দুইর কড়চাতে এ-লীলা প্রকাশ ॥ ৭ ॥
svarūpa-gosāñi āra raghunātha-dāsa ei duira kaḍacāte e-līlā prakāśa
সেকালে এ-দুই রহেন মহাপ্রভুর পাশে । আর সব কড়চা-কর্তা রহেন দূরদেশে ॥ ৮ ॥
se-kāle e-dui rahena mahāprabhura pāśe āra saba kaḍacā-kartā rahena dūra-deśe
ক্ষণে ক্ষণে অনুভবি’ এই দুইজন । সংক্ষেপে বাহুল্যে করেন কড়চা-গ্রন্থন ॥ ৯ ॥
kṣaṇe kṣaṇe anubhavi’ ei dui-jana saṅkṣepe bāhulye karena kaḍacā-granthana
স্বরূপ — ‘সূত্রকর্তা’, রঘুনাথ — ‘বৃত্তিকার’ । তার বাহুল্য বর্ণি — পাঁজি-টীকা-ব্যবহার ॥ ১০ ॥
svarūpa — ‘sūtra-kartā’, raghunātha — ‘vṛttikāra’ tāra bāhulya varṇi — pāṅji-ṭīkā-vyavahāra
তাতে বিশ্বাস করি’ শুন ভাবের বর্ণন । হইবে ভাবের জ্ঞান, পাইবা প্রেমধন ॥ ১১ ॥
tāte viśvāsa kari’ śuna bhāvera varṇana ha-ibe bhāvera jñāna, pāibā prema-dhana
কৃষ্ণ মথুরায় গেলে, গোপীর যে দশা হৈল । কৃষ্ণবিচ্ছেদে প্রভুর সে দশা উপজিল ॥ ১২ ॥
kṛṣṇa mathurāya gele, gopīra ye daśā haila kṛṣṇa-vicchede prabhura se daśā upajila
উদ্ধব-দর্শনে যৈছে রাধার বিলাপ । ক্রমে ক্রমে হৈল প্রভুর সে উন্মাদ-বিলাপ ॥ ১৩ ॥
uddhava-darśane yaiche rādhāra vilāpa krame krame haila prabhura se unmāda-vilāpa
রাধিকার ভাবে প্রভুর সদা ‘অভিমান’ । সেই ভাবে আপনাকে হয় ‘রাধা’-জ্ঞান ॥ ১৪ ॥
rādhikāra bhāve prabhura sadā ‘abhimāna’ sei bhāve āpanāke haya ‘rādhā’-jñāna
দিব্যোন্মাদে ঐছে হয়, কি ইহা বিস্ময় ? অধিরূঢ়-ভাবে দিব্যোন্মাদ-প্রলাপ হয় ॥ ১৫ ॥
divyonmāde aiche haya, ki ihā vismaya? adhirūḍha-bhāve divyonmāda-pralāpa haya
এতস্য মোহনাখ্যস্য গতিং কামপ্যুপেয়ুষঃ । ভ্রমাভা কাপি বৈচিত্রী দিব্যোন্মাদ ইতীর্যতে । উদ্ঘূর্ণা-চিত্রজল্পাদ্যাস্তদ্ভেদা বহবৌ মতাঃ ॥ ১৬ ॥
etasya mohanākhyasya gatiṁ kām apy upeyuṣaḥ bhramābhā kāpi vaicitrī divyonmāda itīryate udghūrṇā-citra-jalpādyās tad-bhedā bahavo matāḥ
একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন । কৃষ্ণ রাসলীলা করে, — দেখিলা স্বপন ॥ ১৭ ॥
eka-dina mahāprabhu kariyāchena śayana kṛṣṇa rāsa-līlā kare, — dekhilā svapana
ত্রিভঙ্গ-সুন্দর-দেহ, মুরলীবদন । পীতাম্বর, বনমালা, মদনমোহন ॥ ১৮ ॥
tribhaṅga-sundara-deha, muralī-vadana pītāmbara, vana-mālā, madana-mohana
মণ্ডলীবন্ধে গোপীগণ করেন নর্তন । মধ্যে রাধা-সহ নাচে ব্রজেন্দ্রনন্দন ॥ ১৯ ॥
maṇḍalī-bandhe gopī-gaṇa karena nartana madhye rādhā-saha nāce vrajendra-nandana
দেখি’ প্রভু সেই রসে আবিষ্ট হৈলা । ‘বৃন্দাবনে কৃষ্ণ পাইনু’ — এই জ্ঞান কৈলা ॥ ২০ ॥
dekhi’ prabhu sei rase āviṣṭa hailā ‘vṛndāvane kṛṣṇa pāinu’ — ei jñāna kailā
প্রভুর বিলম্ব দেখি’ গোবিন্দ জাগাইলা । জাগিলে ‘স্বপ্ন’-জ্ঞান হৈল, প্রভু দুঃখী হৈলা ॥ ২১ ॥
prabhura vilamba dekhi’ govinda jāgāilā jāgile ‘svapna’-jñāna haila, prabhu duḥkhī hailā
দেহাভ্যাসে নিত্যকৃত্য করি’ সমাপন । কালে যাই’ কৈলা জগন্নাথ দরশন ॥ ২২ ॥
dehābhyāse nitya-kṛtya kari’ samāpana kāle yāi’ kailā jagannātha daraśana
যাবৎ কাল দর্শন করেন গরুড়ের পাছে । প্রভুর আগে দর্শন করে লোক লাখে লাখে ॥ ২৩ ॥
yāvat kāla darśana karena garuḍera pāche prabhura āge darśana kare loka lākhe lākhe
উড়িয়া এক স্ত্রী ভীড়ে দর্শন না পাঞা । গরুড়ে চড়ি’ দেখে প্রভুর স্কন্ধে পদ দিয়া ॥ ২৪ ॥
uḍiyā eka strī bhīḍe darśana nā pāñā garuḍe caḍi’ dekhe prabhura skandhe pada diyā
দেখিয়া গোবিন্দ আস্তে-ব্যস্তে স্ত্রীকে বর্জিলা । তারে নামাইতে প্রভু গোবিন্দে নিষেধিলা ॥ ২৫ ॥
dekhiyā govinda āste-vyaste strīke varjilā tāre nāmāite prabhu govinde niṣedhilā
‘আদিবস্যা’ এই স্ত্রীরে না কর বর্জন । করুক যথেষ্ট জগন্নাথ দরশন ॥ ২৬ ॥
‘ādi-vasyā’ ei strīre nā kara varjana karuka yatheṣṭa jagannātha daraśana
আস্তে-ব্যস্তে সেই নারী ভূমেতে নামিলা । মহাপ্রভুরে দেখি’ তাঁর চরণ বন্দিলা ॥ ২৭ ॥
āste-vyaste sei nārī bhūmete nāmilā mahāprabhure dekhi’ tāṅra caraṇa vandilā
তার আর্তি দেখি’ প্রভু কহিতে লাগিলা । “এত আর্তি জগন্নাথ মোরে নাহি দিলা ! ২৮ ।। ॥ ২৮ ॥
tāra ārti dekhi’ prabhu kahite lāgilā “eta ārti jagannātha more nāhi dilā!
জগন্নাথে আবিষ্ট ইহার তনু-মন-প্রাণে । মোর স্কন্ধে পদ দিয়াছে, তাহা নাহি জানে ॥ ২৯ ॥
jagannāthe āviṣṭa ihāra tanu-mana-prāṇe mora skandhe pada diyāche, tāho nāhi jāne
অহো ভাগ্যবতী এই, বন্দি ইহার পায় । ইহার প্রসাদে ঐছে আর্তি আমার বা হয়” ! ৩০ ।। ॥ ৩০ ॥
aho bhāgyavatī ei, vandi ihāra pāya ihāra prasāde aiche ārti āmāra vā haya”
পূর্বে আসি’ যবে কৈলা জগন্নাথ দরশন । জগন্নাথে দেখে — সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ॥ ৩১ ॥
pūrve āsi’ yabe kailā jagannātha daraśana jagannāthe dekhe — sākṣāt vrajendra-nandana
স্বপ্নের দর্শনাবেশে তদ্রূপ হৈল মন । যাহাঁ তাহাঁ দেখে সর্বত্র মুরলী-বদন ॥ ৩২ ॥
svapnera darśanāveśe tad-rūpa haila mana yāhāṅ tāhāṅ dekhe sarvatra muralī-vadana
এবে যদি স্ত্রীরে দেখি’ প্রভুর বাহ্য হৈল । জগন্নাথ-সুভদ্রা-বলরামের স্বরূপ দেখিল ॥ ৩৩ ॥
ebe yadi strīre dekhi’ prabhura bāhya haila jagannātha-subhadrā-balarāmera svarūpa dekhila
কুরুক্ষেত্রে দেখি’ কৃষ্ণে ঐছে হৈল মন । ‘কাহাঁ কুরুক্ষেত্রে আইলাঙ, কাহাঁ বৃন্দাবন ?’ ৩৪ ।। ॥ ৩৪ ॥
kurukṣetre dekhi’ kṛṣṇe aiche haila mana ‘kāhāṅ kurukṣetre āilāṅa, kāhāṅ vṛndāvana?’
প্রাপ্তরত্ন হারাঞা ঐছে ব্যগ্র হইলা । বিষণ্ণ হঞা প্রভু নিজ-বাসা আইলা ॥ ৩৫ ॥
prāpta-ratna hārāñā aiche vyagra ha-ilā viṣaṇṇa hañā prabhu nija-vāsā āilā
ভূমির উপর বসি’ নিজ-নখে ভূমি লিখে । অশ্রু-গঙ্গা নেত্রে বহে, কিছুই না দেখে ॥ ৩৬ ॥
bhūmira upara vasi’ nija-nakhe bhūmi likhe aśru-gaṅgā netre vahe, kichui nā dekhe
‘পাইলুঁ বৃন্দাবননাথ, পুনঃ হারাইলুঁ । কে মোর নিলেক কৃষ্ণ? কাহাঁ মুই আইনু’ ? ৩৭ ।। ॥ ৩৭ ॥
‘pāiluṅ vṛndāvana-nātha, punaḥ hārāiluṅ ke mora nileka kṛṣṇa? kāhāṅ mui āinu’?
স্বপ্নাবেশে প্রেমে প্রভুর গর গর মন । বাহ্য হৈলে হয় — যেন হারাইল ধন ॥ ৩৮ ॥
svapnāveśe preme prabhura gara gara mana bāhya haile haya — yena hārāila dhana
উন্মত্তের প্রায় প্রভু করেন গান-নৃত্য । দেহের স্বভাবে করেন স্নান-ভোজন-কৃত্য ॥ ৩৯ ॥
unmattera prāya prabhu karena gāna-nṛtya dehera svabhāve karena snāna-bhojana-kṛtya
রাত্রি হৈলে স্বরূপ-রামানন্দে লঞা । আপন মনের ভাব কহে উঘাড়িয়া ॥ ৪০ ॥
rātri haile svarūpa-rāmānande lañā āpana manera bhāva kahe ughāḍiyā
প্রাপ্তপ্রণষ্টাচ্যুতবিত্ত আত্মা যযৌ বিষাদোজ্ঝিত-দেহগেহঃ । গৃহীতকাপালিকধর্মকো মে বৃন্দাবনং সেন্দ্রিয়শিষ্যবৃন্দঃ ॥ ৪১ ॥
prāpta-praṇaṣṭācyuta-vitta ātmā yayau viṣādojjhita-deha-gehaḥ gṛhīta-kāpālika-dharmako me vṛndāvanaṁ sendriya-śiṣya-vṛndaḥ
প্রাপ্তরত্ন হারাঞা, তার গুণ সঙরিয়া, মহাপ্রভু সন্তাপে বিহ্বল । রায় স্বরূপের কণ্ঠ ধরি’, কহে ‘হাহা হরি হরি’, ধৈর্য গেল, হইলা চপল ॥ ৪২ ॥
prāpta-ratna hārāñā, tāra guṇa saṅariyā, mahāprabhu santāpe vihvala rāya-svarūpera kaṇṭha dhari’, kahe ‘hāhā hari hari’, dhairya gela, ha-ilā capala
“শুন, বান্ধব, কৃষ্ণের মাধুরী । যার লোভে মোর মন, ছাড়ি’ লোক-বেদধর্ম, যোগী হঞা হইল ভিখারী ।। ৪৩ ।। ধ্রু ।। ॥ ৪৩ ॥
“śuna, bāndhava, kṛṣṇera mādhurī yāra lobhe mora mana, chāḍi’ loka-veda-dharma, yogī hañā ha-ila bhikhārī
কৃষ্ণলীলা-মণ্ডল, শুদ্ধ শঙ্খকুণ্ডল, গড়িয়াছে শুক কারিকর । সেই কুণ্ডল কাণে পরি’, তৃষ্ণা-লাউ-থালী ধরি’, আশা-ঝুলি কান্ধের উপর ॥ ৪৪ ॥
kṛṣṇa-līlā-maṇḍala, śuddha śaṅkha-kuṇḍala, gaḍiyāche śuka kārikara sei kuṇḍala kāṇe pari’, tṛṣṇā-lāu-thālī dhari’, āśā-jhuli kāndhera upara
চিন্তা-কান্থা উঢ়ি গায়, ধূলি-বিভূতি-মলিন-কায়, ‘হাহা কৃষ্ণ’ প্রলাপ-উত্তর । উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষাভাবে ক্ষীণ কলেবর ॥ ৪৫ ॥
cintā-kānthā uḍi gāya, dhūli-vibhūti-malina-kāya, ‘hāhā kṛṣṇa’ pralāpa-uttara udvega dvādaśa hāte, lobhera jhulani māthe, bhikṣābhāve kṣīṇa kalevara
ব্যাস, শুকাদি যোগিগণ, কৃষ্ণ আত্মা নিরঞ্জন, ব্রজে তাঁর যত লীলাগণ । ভাগবতাদি শাস্ত্রগণে, করিয়াছে বর্ণনে, সেই তর্জা পড়ে অনুক্ষণ ॥ ৪৬ ॥
vyāsa, śukādi yogi-gaṇa, kṛṣṇa ātmā nirañjana, vraje tāṅra yata līlā-gaṇa bhāgavatādi śāstra-gaṇe, kariyāche varṇane, sei tarjā paḍe anukṣaṇa
দশেন্দ্রিয়ে শিষ্য করি’, ‘মহা-বাউল’ নাম ধরি’, শিষ্য লঞা করিল গমন । মোর দেহ স্ব-সদন, বিষয়-ভোগ মহাধন, সব ছাড়ি’ গেলা বৃন্দাবন ॥ ৪৭ ॥
daśendriye śiṣya kari’, ‘mahā-bāula’ nāma dhari’, śiṣya lañā karila gamana mora deha sva-sadana, viṣaya-bhoga mahā-dhana, saba chāḍi’ gelā vṛndāvana
বৃন্দাবনে প্রজাগণ, যত স্থাবর-জঙ্গম, বৃক্ষ-লতা গৃহস্থ-আশ্রমে । তার ঘরে ভিক্ষাটন, ফল-মূল-পত্রাশন, এই বৃত্তি করে শিষ্যসনে ॥ ৪৮ ॥
vṛndāvane prajā-gaṇa, yata sthāvara-jaṅgama, vṛkṣa-latā gṛhastha-āśrame tāra ghare bhikṣāṭana, phala-mūla-patrāśana, ei vṛtti kare śiṣya-sane
কৃষ্ণ-গুণ-রূপ-রস, গন্ধ, শব্দ, পরশ, সে সুধা আস্বাদে গোপীগণ । তা-সবার গ্রাস-শেষে, আনি’ পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সে ভিক্ষায় রাখেন জীবন ॥ ৪৯ ॥
kṛṣṇa-guṇa-rūpa-rasa, gandha, śabda, paraśa, se sudhā āsvāde gopī-gaṇa tā-sabāra grāsa-śeṣe, āni’ pañcendriya śiṣye, se bhikṣāya rākhena jīvana
শূন্যকুঞ্জমণ্ডপ-কোণে, যোগাভ্যাস কৃষ্ণধ্যানে, তাহাঁ রহে লঞা শিষ্যগণ । কৃষ্ণ আত্মা নিরঞ্জন, সাক্ষাৎ দেখিতে মন, ধ্যানে রাত্রি করে জাগরণ ॥ ৫০ ॥
śūnya-kuñja-maṇḍapa-koṇe, yogābhyāsa kṛṣṇa-dhyāne, tāhāṅ rahe lañā śiṣya-gaṇa kṛṣṇa ātmā nirañjana, sākṣāt dekhite mana, dhyāne rātri kare jāgaraṇa
মন কৃষ্ণবিয়োগী, দুঃখে মন হৈল যোগী, সে বিয়োগে দশ দশা হয় । সে দশায় ব্যাকুল হঞা, মন গেল পলাঞা, শূন্য মোর শরীর আলয় ।।” ৫১ ।। ॥ ৫১ ॥
mana kṛṣṇa-viyogī, duḥkhe mana haila yogī, se viyoge daśa daśā haya se daśāya vyākula hañā, mana gela palāñā, śūnya mora śarīra ālaya”
কৃষ্ণের বিয়োগে গোপীর দশ দশা হয় । সেই দশ দশা হয় প্রভুর উদয় ॥ ৫২ ॥
kṛṣṇera viyoge gopīra daśa daśā haya sei daśa daśā haya prabhura udaya
চিন্তাত্র জাগরোদ্বেগৌ তানবং মলিনাঙ্গতা । প্রলাপো ব্যাধিরুন্মাদো মোহো মৃত্যুর্দশা দশ ॥ ৫৩ ॥
cintātra jāgarodvegau tānavaṁ malināṅgatā pralāpo vyādhir unmādo moho mṛtyur daśā daśa
এই দশ-দশায় প্রভু ব্যাকুল রাত্রিদিনে । কভু কোন দশা উঠে, স্থির নহে মনে ॥ ৫৪ ॥
ei daśa-daśāya prabhu vyākula rātri-dine kabhu kona daśā uṭhe, sthira nahe mane
এত কহি’ মহাপ্রভু মৌন করিলা । রামানন্দ-রায় শ্লোক পড়িতে লাগিলা ॥ ৫৫ ॥
eta kahi’ mahāprabhu mauna karilā rāmānanda-rāya śloka paḍite lāgilā
স্বরূপ-গোসাঞি করে কৃষ্ণলীলা গান । দুই জনে কিছু কৈলা প্রভুর বাহ্য জ্ঞান ॥ ৫৬ ॥
svarūpa-gosāñi kare kṛṣṇa-līlā gāna dui jane kichu kailā prabhura bāhya jñāna
এইমত অর্ধরাত্রি কৈলা নির্যাপণ । ভিতর-প্রকোষ্ঠে প্রভুরে করাইলা শয়ন ॥ ৫৭ ॥
ei-mata ardha-rātri kailā niryāpaṇa bhitara-prakoṣṭhe prabhure karāilā śayana
রামানন্দ-রায় তবে গেলা নিজ ঘরে । স্বরূপ-গোবিন্দ দুঁহে শুইলেন দ্বারে ॥ ৫৮ ॥
rāmānanda-rāya tabe gelā nija ghare svarūpa-govinda duṅhe śuilena dvāre
সব রাত্রি মহাপ্রভু করে জাগরণ । উচ্চ করি’ কহে কৃষ্ণনামসঙ্কীর্তন ॥ ৫৯ ॥
saba rātri mahāprabhu kare jāgaraṇa ucca kari’ kahe kṛṣṇa-nāma-saṅkīrtana
শব্দ না পাঞা স্বরূপ কপাট কৈলা দূরে । তিনদ্বার দেওয়া আছে, প্রভু নাহি ঘরে ! ৬০ ।। ॥ ৬০ ॥
śabda nā pāñā svarūpa kapāṭa kailā dūre tina-dvāra deoyā āche, prabhu nāhi ghare!
চিন্তিত হইল সবে প্রভুরে না দেখিয়া । প্রভু চাহি’ বুলে সবে দেউটী জ্বালিয়া ॥ ৬১ ॥
cintita ha-ila sabe prabhure nā dekhiyā prabhu cāhi’ bule sabe deuṭī jvāliyā
সিংহদ্বারের উত্তর-দিশায় আছে এক ঠাঞি । তার মধ্যে পড়ি’ আছেন চৈতন্য-গোসাঞি ॥ ৬২ ॥
siṁha-dvārera uttara-diśāya āche eka ṭhāñi tāra madhye paḍi’ āchena caitanya-gosāñi
দেখি’ স্বরূপ-গোসাঞি-আদি আনন্দিত হৈলা । প্রভুর দশা দেখি’ পুনঃ চিন্তিতে লাগিলা ॥ ৬৩ ॥
dekhi’ svarūpa-gosāñi-ādi ānandita hailā prabhura daśā dekhi’ punaḥ cintite lāgilā
প্রভু পড়ি’ আছেন দীর্ঘ হাত পাঁচ-ছয় । অচেতন দেহ, নাসায় শ্বাস নাহি বয় ॥ ৬৪ ॥
prabhu paḍi’ āchena dīrgha hāta pāṅca-chaya acetana deha, nāsāya śvāsa nāhi vaya
এক এক হস্ত-পাদ — দীর্ঘ তিন তিন-হাত । অস্থিগ্রন্থি ভিন্ন, চর্ম আছে মাত্র তাত ॥ ৬৫ ॥ হস্ত, পাদ, গ্রীবা, কটি, অস্থি, সন্ধি যত । এক এক বিতস্তি ভিন্ন হঞাছে তত ॥ ৬৬ ॥
eka eka hasta-pāda — dīrgha tina tina-hāta asthi-granthi bhinna, carma āche mātra tāta hasta, pāda, grīvā, kaṭi, asthi sandhi yata eka eka vitasti bhinna hañāche tata
চর্ম মাত্র উপরে, সন্ধি আছে দীর্ঘ হঞা । দুঃখিত হইলা সবে প্রভুরে দেখিয়া ॥ ৬৭ ॥
carma-mātra upare, sandhi āche dīrgha hañā duḥkhita ha-ilā sabe prabhure dekhiyā
মুখে লালা-ফেন প্রভুর উত্তান-নয়ান । দেখিয়া সকল ভক্তের দেহ ছাড়ে প্রাণ ॥ ৬৮ ॥
mukhe lālā-phena prabhura uttāna-nayāna dekhiyā sakala bhaktera deha chāḍe prāṇa
স্বরূপ-গোসাঞি তবে উচ্চ করিয়া । প্রভুর কাণে কৃষ্ণনাম কহে ভক্তগণ লঞা ॥ ৬৯ ॥
svarūpa-gosāñi tabe ucca kariyā prabhura kāṇe kṛṣṇa-nāma kahe bhakta-gaṇa lañā
বহুক্ষণে কৃষ্ণনাম হৃদয়ে পশিলা । ‘হরিবোল’ বলি’ প্রভু গর্জিয়া উঠিলা ॥ ৭০ ॥
bahu-kṣaṇe kṛṣṇa-nāma hṛdaye paśilā ‘hari-bola’ bali’ prabhu garjiyā uṭhilā
চেতন পাইতে অস্থি-সন্ধি লাগিল । পূর্বপ্রায় যথাবৎ শরীর হইল ॥ ৭১ ॥
cetana pāite asthi-sandhi lāgila pūrva-prāya yathāvat śarīra ha-ila
এই লীলা মহাপ্রভুর রঘুনাথদাস । ‘গৌরাঙ্গস্তবকল্পবৃক্ষে’ করিয়াছেন প্রকাশ ॥ ৭২ ॥
ei līlā mahāprabhura raghunātha-dāsa ‘gaurāṅga-stava-kalpavṛkṣe’ kariyāche prakāśa
ক্বচিন্মিশ্রাবাসে ব্রজপতিসুতস্যোরুবিরহাৎ শ্লথচ্ছ্রীসন্ধিত্বাদ্দধদধিকদৈর্ঘ্যং ভুজপদোঃ । লুঠন্ ভূমৌ কাক্বা বিকলবিকলং গদ্গদবচা রুদন্ শ্রীগৌরাঙ্গো হৃদয় উদয়ন্মাং মদয়তি ॥ ৭৩ ॥
kvacin miśrāvāse vraja-pati-sutasyoru-virahāt ślathac chrī-sandhitvād dadhad-adhika-dairghyaṁ bhuja-padoḥ luṭhan bhūmau kākvā vikala-vikalaṁ gadgada-vacā rudan śrī-gaurāṅgo hṛdaya udayan māṁ madayati
সিংহদ্বারে দেখি’ প্রভুর বিস্ময় হইলা । ‘কাঁহা কর কি’ — এই স্বরূপে পুছিলা ॥ ৭৪ ॥
siṁha-dvāre dekhi’ prabhura vismaya ha-ilā ‘kāṅhā kara ki’ — ei svarūpe puchilā
স্বরূপ কহে, — ‘উঠ, প্রভু চল নিজ-ঘরে । তথাই তোমারে সব করিমু গোচরে ।।’ ৭৫ ।। ॥ ৭৫ ॥
svarūpa kahe, — ‘uṭha, prabhu, cala nija-ghare tathāi tomāre saba karimu gocare’
এত বলি’ প্রভুরে ধরি’ ঘরে লঞা গেলা । তাঁহার অবস্থা সব কহিতে লাগিলা ॥ ৭৬ ॥
eta bali’ prabhure dhari’ ghare lañā gelā tāṅhāra avasthā saba kahite lāgilā
শুনি’ মহাপ্রভু বড় হৈলা চমৎকার । প্রভু কহে, — ‘কিছু স্মৃতি নাহিক আমার ! ৭৭ ।। ॥ ৭৭ ॥
śuni’ mahāprabhu baḍa hailā camatkāra prabhu kahe, — ‘kichu smṛti nāhika āmāra
সবে দেখি — হয় মোর কৃষ্ণ বিদ্যমান । বিদ্যুৎপ্রায় দেখা দিয়া হয় অন্তর্ধান’ ॥ ৭৮ ॥
sabe dekhi — haya mora kṛṣṇa vidyamāna vidyut-prāya dekhā diyā haya antardhāna’
হেনকালে জগন্নাথের পাণি-শঙ্খ বাজিলা । স্নান করি’ মহাপ্রভু দরশনে গেলা ॥ ৭৯ ॥
hena-kāle jagannāthera pāṇi-śaṅkha bājilā snāna kari’ mahāprabhu daraśane gelā
এই ত’ কহিলুঁ প্রভুর অদ্ভুত বিকার । যাহার শ্রবণে লোকে লাগে চমৎকার ॥ ৮০ ॥
ei ta’ kahiluṅ prabhura adbhuta vikāra yāhāra śravaṇe loke lāge camatkāra
লোকে নাহি দেখে ঐছে, শাস্ত্রে নাহি শুনি । হেন ভাব ব্যক্ত করে ন্যাসি-চূড়ামণি ॥ ৮১ ॥
loke nāhi dekhi aiche, śāstre nāhi śuni hena bhāva vyakta kare nyāsi-cūḍāmaṇi
শাস্ত্রলোকাতীত যেই যেই ভাব হয় । ইতর-লোকের তাতে না হয় নিশ্চয় ॥ ৮২ ॥
śāstra-lokātīta yei yei bhāva haya itara-lokera tāte nā haya niścaya
রঘুনাথ-দাসের সদা প্রভুসঙ্গে স্থিতি । তাঁর মুখে শুনি’ লিখি করিয়া প্রতীতি ॥ ৮৩ ॥
raghunātha-dāsera sadā prabhu-saṅge sthiti tāṅra mukhe śuni’ likhi kariyā pratīti
একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে । ‘চটক’-পর্বত দেখিলেন আচম্বিতে ॥ ৮৪ ॥
eka-dina mahāprabhu samudre yāite ‘caṭaka’-parvata dekhilena ācambite
গোবর্ধন-শৈল-জ্ঞানে আবিষ্ট হইলা । পর্বত-দিশাতে প্রভু ধাঞা চলিলা ॥ ৮৫ ॥
govardhana-śaila-jñāne āviṣṭa ha-ilā parvata-diśāte prabhu dhāñā calilā
হন্তায়মদ্রিরবলা হরিদাসবর্যো যদ্রামকৃষ্ণচরণ-স্পরশ-প্রমোদঃ । মানং তনোতি সহ-গোগণয়োস্তয়োর্যৎ পানীয়-সূযবস-কন্দর-কন্দমূলৈঃ ॥ ৮৬ ॥
hantāyam adrir abalā hari-dāsa-varyo yad rāma-kṛṣṇa-caraṇa-sparaśa-pramodaḥ mānaṁ tanoti saha-go-gaṇayos tayor yat pānīya-sūyavasa-kandara-kanda-mūlaiḥ
এই শ্লোক পড়ি’ প্রভু চলেন বায়ুবেগে । গোবিন্দ ধাইল পাছে, নাহি পায় লাগে ॥ ৮৭ ॥
ei śloka paḍi’ prabhu calena vāyu-vege govinda dhāila pāche, nāhi pāya lāge
ফুকার পড়িল, মহা-কোলাহল হইল । যেই যাহাঁ ছিল সেই উঠিয়া ধাইল ॥ ৮৮ ॥
phukāra paḍila, mahā-kolāhala ha-ila yei yāhāṅ chila sei uṭhiyā dhāila
স্বরূপ, জগদানন্দ, পণ্ডিত-গদাধর । রামাই, নন্দাই, আর পণ্ডিত-শঙ্কর ॥ ৮৯ ॥
svarūpa, jagadānanda, paṇḍita-gadādhara rāmāi, nandāi, āra paṇḍita śaṅkara
পুরী-ভারতী-গোসাঞি আইলা সিন্ধুতীরে । ভগবান্-আচার্য খঞ্জ চলিলা ধীরে ধীরে ॥ ৯০ ॥
purī-bhāratī-gosāñi āilā sindhu-tīre bhagavān-ācārya khañja calilā dhīre dhīre
প্রথমে চলিলা প্রভু, — যেন বায়ু গতি । স্তম্ভভাব পথে হৈল, চলিতে নাহি শক্তি ॥ ৯১ ॥
prathame calilā prabhu, — yena vāyu-gati stambha-bhāva pathe haila, calite nāhi śakti
প্রতি-রোমকূপে মাংস — ব্রণের আকার । তার উপরে রোমোদ্গম — কদম্বপ্রকার ॥ ৯২ ॥
prati-roma-kūpe māṁsa — vraṇera ākāra tāra upare romodgama — kadamba-prakāra
প্রতি-রোমে প্রস্বেদ পড়ে রুধিরের ধার । কণ্ঠে ঘর্ঘর, নাহি বর্ণের উচ্চার ॥ ৯৩ ॥
prati-rome prasveda paḍe rudhirera dhāra kanṭḥe gharghara, nāhi varṇera uccāra
দুই নেত্রে ভরি’ অশ্রু বহয়ে অপার । সমুদ্রে মিলিলা যেন গঙ্গা-যমুনা-ধার ॥ ৯৪ ॥
dui netre bhari’ aśru vahaye apāra samudre mililā yena gaṅgā-yamunā-dhāra
বৈবর্ণ্যে শঙ্খপ্রায় শ্বেত হৈল অঙ্গ । তবে কম্প উঠে, — যেন সমুদ্রে তরঙ্গ ॥ ৯৫ ॥
vaivarṇye śaṅkha-prāya śveta haila aṅga tabe kampa uṭhe, — yena samudre taraṅga
কাঁপিতে কাঁপিতে প্রভু ভূমিতে পড়িলা । তবে ত’ গোবিন্দ প্রভুর নিকটে আইলা ॥ ৯৬ ॥
kāṅpite kāṅpite prabhu bhūmete paḍilā tabe ta’ govinda prabhura nikaṭe āilā
করঙ্গের জলে করে সর্বাঙ্গ সিঞ্চন । বহির্বাস লঞা করে অঙ্গ সংবীজন ॥ ৯৭ ॥
karaṅgera jale kare sarvāṅga siñcana bahirvāsa lañā kare aṅga saṁvījana
স্বরূপাদিগণ তাহাঁ আসিয়া মিলিলা । প্রভুর অবস্থা দেখি’ কান্দিতে লাগিলা ॥ ৯৮ ॥
svarūpādi-gaṇa tāhāṅ āsiyā mililā prabhura avasthā dekhi’ kāndite lāgilā
প্রভুর অঙ্গে দেখে অষ্টসাত্ত্বিক বিকার । আশ্চর্য সাত্ত্বিক দেখি’ হৈলা চমৎকার ॥ ৯৯ ॥
prabhura aṅge dekhe aṣṭa-sāttvika vikāra āścarya sāttvika dekhi’ hailā camatkāra
উচ্চ সঙ্কীর্তন করে প্রভুর শ্রবণে । শীতল জলে করে প্রভুর অঙ্গ সম্মার্জনে ॥ ১০০ ॥
ucca saṅkīrtana kare prabhura śravaṇe śītala jale kare prabhura aṅga sammārjane
এইমত বহুবার কীর্তন করিতে । ‘হরিবোল’ বলি’ প্রভু উঠে আচম্বিতে ॥ ১০১ ॥
ei-mata bahu-bāra kīrtana karite ‘hari-bola’ bali’ prabhu uṭhe ācambite
সানন্দে সকল বৈষ্ণব বলে ‘হরি’ ‘হরি’ । উঠিল মঙ্গলধ্বনি চতুর্দিক ভরি’ ॥ ১০২ ॥
sānande sakala vaiṣṇava bale ‘hari’ ‘hari’ uṭhila maṅgala-dhvani catur-dik bhari’
উঠি’ মহাপ্রভু বিস্মিত, ইতি উতি চায় । যে দেখিতে চায়, তাহা দেখিতে না পায় ॥ ১০৩ ॥
uṭhi’ mahāprabhu vismita, iti uti cāya ye dekhite cāya, tāhā dekhite nā pāya
‘বৈষ্ণব’ দেখিয়া প্রভুর অর্ধবাহ্য হইল । স্বরূপ-গোসাঞিরে কিছু কহিতে লাগিল ॥ ১০৪ ॥
‘vaiṣṇava’ dekhiyā prabhura ardha-bāhya ha-ila svarūpa-gosāñire kichu kahite lāgila
“গোবর্ধন হৈতে মোরে কে ইহাঁ আনিল ? পাঞা কৃষ্ণের লীলা দেখিতে না পাইল ॥ ১০৫ ॥
“govardhana haite more ke ihāṅ ānila? pāñā kṛṣṇera līlā dekhite nā pāila
ইহাঁ হৈতে আজি মুই গেনু গোবর্ধনে । দেখোঁ, — যদি কৃষ্ণ করেন গোধন-চারণে ॥ ১০৬ ॥
ihāṅ haite āji mui genu govardhane dekhoṅ, — yadi kṛṣṇa karena godhana-cāraṇe
গোবর্ধনে চড়ি’ কৃষ্ণ বাজাইলা বেণু । গোবর্ধনের চৌদিকে চরে সব ধেনু ॥ ১০৭ ॥
govardhane caḍi’ kṛṣṇa bājāilā veṇu govardhanera caudike care saba dhenu
বেণুনাদ শুনি’ আইলা রাধা-ঠাকুরাণী । সব সখীগণ-সঙ্গে করিয়া সাজনি ॥ ১০৮ ॥
veṇu-nāda śuni’ āilā rādhā-ṭhākurāṇī saba sakhī-gaṇa-saṅge kariyā sājani
রাধা লঞা কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে । সখীগণ কহে মোরে ফুল উঠাইতে ॥ ১০৯ ॥
rādhā lañā kṛṣṇa praveśilā kandarāte sakhī-gaṇa kahe more phula uṭhāite
হেনকালে তুমি-সব কোলাহল কৈলা । তাহাঁ হৈতে ধরি’ মোরে ইহাঁ লঞা আইলা ॥ ১১০ ॥
hena-kāle tumi-saba kolāhala kailā tāhāṅ haite dhari’ more ihāṅ lañā āilā
কেনে বা আনিলা মোরে বৃথা দুঃখ দিতে । পাঞা কৃষ্ণের লীলা, না পাইনু দেখিতে !” ১১১ ।। ॥ ১১১ ॥
kene vā ānilā more vṛthā duḥkha dite pāñā kṛṣṇera līlā, nā pāinu dekhite”
এত বলি’ মহাপ্রভু করেন ক্রন্দন । তাঁর দশা দেখি’ বৈষ্ণব করেন রোদন ॥ ১১২ ॥
eta bali’ mahāprabhu karena krandana tāṅra daśā dekhi’ vaiṣṇava karena rodana
হেনকালে আইলা পুরী, ভারতী, — দুইজন । দুঁহে দেখি’ মহাপ্রভুর হইল সম্ভ্রম ॥ ১১৩ ॥
hena-kāle āilā purī, bhāratī, — dui-jana duṅhe dekhi’ mahāprabhura ha-ila sambhrama
নিপট্ট-বাহ্য হইলে প্রভু দুঁহারে বন্দিলা । মহাপ্রভুরে দুইজন প্রেমালিঙ্গন কৈলা ॥ ১১৪ ॥
nipaṭṭa-bāhya ha-ile prabhu duṅhāre vandilā mahāprabhure dui-jana premāliṅgana kailā
প্রভু কহে, — ‘দুঁহে কেনে আইলা এত দূরে’ ? পুরীগোসাঞি কহে, — ‘তোমার নৃত্য দেখিবারে’ ॥ ১১৫ ॥
prabhu kahe, — ‘duṅhe kene āilā eta dūre’? purī-gosāñi kahe, — ‘tomāra nṛtya dekhibāre’
লজ্জিত হইলা প্রভু পুরীর বচনে । সমুদ্রঘাট আইলা সব বৈষ্ণব-সনে ॥ ১১৬ ॥
lajjita ha-ilā prabhu purīra vacane samudra-ghāṭa āilā saba vaiṣṇava-sane
স্নান করি’ মহাপ্রভু ঘরেতে আইলা । সবা লঞা মহাপ্রসাদ ভোজন করিলা ॥ ১১৭ ॥
snāna kari’ mahāprabhu gharete āilā sabā lañā mahā-prasāda bhojana karilā
এই ত’ কহিলুঁ প্রভুর দিব্যোন্মাদ-ভাব । ব্রহ্মাও কহিতে নারে যাহার প্রভাব ॥ ১১৮ ॥
ei ta’ kahiluṅ prabhura divyonmāda-bhāva brahmāo kahite nāre yāhāra prabhāva
‘চটক’-গিরি-গমন-লীলা রঘুনাথদাস । ‘গৌরাঙ্গস্তবকল্পবৃক্ষে’ করিয়াছেন প্রকাশ ॥ ১১৯ ॥
‘caṭaka’-giri-gamana-līlā raghunātha-dāsa ‘gaurāṅga-stava-kalpavṛkṣe’ kariyāchena prakāśa
সমীপে নীলাদ্রেবর্ধনগিরিপতিং লোকিতুমিতঃ । ব্রজন্নস্মীত্যুক্ত্বা প্রমদ ইব ধাবন্নবধৃতো গণৈঃ স্বৈর্গৌরাঙ্গো হৃদয় উদয়ন্মাং মদয়তি ॥ ১২০ ॥
samīpe nīlādreś caṭaka-giri-rājasya kalanād aye goṣṭhe govardhana-giri-patiṁ lokitum itaḥ vrajann asmīty uktvā pramada iva dhāvann avadhṛto gaṇaiḥ svair gaurāṅgo hṛdaya udayan māṁ madayati
এবে প্রভু যত কৈলা অলৌকিক-লীলা । কে বর্ণিতে পারে সেই মহাপ্রভুর খেলা ? ১২১ ।। ॥ ১২১ ॥
ebe prabhu yata kailā alaukika-līlā ke varṇite pāre sei mahāprabhura khelā?
সংক্ষেপে কহিয়া করি দিক্ দরশন । যেই ইহা শুনে, পায় কৃষ্ণের চরণ ॥ ১২২ ॥
saṅkṣepe kahiyā kari dik daraśana yei ihā śune, pāya kṛṣṇera caraṇa
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১২৩ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa