CC Antya 15.1
দুর্গমে কৃষ্ণভাবাব্ধৌ নিমগ্নোন্মগ্নচেতসা । গৌরেণ হরিণা প্রেমমর্যাদা ভূরি দর্শিতা ॥ ১ ॥
durgame kṛṣṇa-bhāvābdhau nimagnonmagna-cetasā gaureṇa hariṇā prema- maryādā bhūri darśitā
Sanskrit, IAST, and official Vedabase links
Antya-līlā — Chapter 15: original text, IAST, and official Vedabase links.
দুর্গমে কৃষ্ণভাবাব্ধৌ নিমগ্নোন্মগ্নচেতসা । গৌরেণ হরিণা প্রেমমর্যাদা ভূরি দর্শিতা ॥ ১ ॥
durgame kṛṣṇa-bhāvābdhau nimagnonmagna-cetasā gaureṇa hariṇā prema- maryādā bhūri darśitā
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য অধীশ্বর । জয় নিত্যানন্দ পূর্ণানন্দ-কলেবর ॥ ২ ॥
jaya jaya śrī-kṛṣṇa-caitanya adhīśvara jaya nityānanda pūrṇānanda-kalevara
জয়াদ্বৈতাচার্য কৃষ্ণচৈতন্য-প্রিয়তম । জয় শ্রীবাস-আদি প্রভুর ভক্তগণ ॥ ৩ ॥
jayādvaitācārya kṛṣṇa-caitanya-priyatama jaya śrīvāsa-ādi prabhura bhakta-gaṇa
এইমত মহাপ্রভু রাত্রি-দিবসে । আত্মস্ফূর্তি নাহি কৃষ্ণভাবাবেশে ॥ ৪ ॥
ei-mata mahāprabhu rātri-divase ātma-sphūrti nāhi kṛṣṇa-bhāvāveśe
কভু ভাবে মগ্ন, কভু অর্ধ-বাহ্যস্ফূর্তি । কভু বাহ্যস্ফূর্তি, — তিন রীতে প্রভুস্থিতি ॥ ৫ ॥
kabhu bhāve magna, kabhu ardha-bāhya-sphūrti kabhu bāhya-sphūrti, — tina rīte prabhu-sthiti
স্নান, দর্শন, ভোজন দেহ-স্বভাবে হয় । কুমারের চাক যেন সতত ফিরয় ॥ ৬ ॥
snāna, darśana, bhojana deha-svabhāve haya kumārera cāka yena satata phiraya
একদিন করেন প্রভু জগন্নাথ দরশন । জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ॥ ৭ ॥
eka-dina karena prabhu jagannātha daraśana jagannāthe dekhe sākṣāt vrajendra-nandana
একবারে স্ফুরে প্রভুর কৃষ্ণের পঞ্চগুণ । পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রিয় আকর্ষণ ॥ ৮ ॥
eka-bāre sphure prabhura kṛṣṇera pañca-guṇa pañca-guṇe kare pañcendriya ākarṣaṇa
একমন পঞ্চদিকে পঞ্চগুণ টানে । টানাটানি প্রভুর মন হৈল অগেয়ানে ॥ ৯ ॥
eka-mana pañca-dike pañca-guṇa ṭāne ṭānāṭāni prabhura mana haila ageyāne
হেনকালে ঈশ্বরের উপলভোগ সরিল । ভক্তগণ মহাপ্রভুরে ঘরে লঞা আইল ॥ ১০ ॥
hena-kāle īśvarera upala-bhoga sarila bhakta-gaṇa mahāprabhure ghare lañā āila
স্বরূপ, রামানন্দ, — এই দুইজন লঞা । বিলাপ করেন দুঁহার কণ্ঠেতে ধরিয়া ॥ ১১ ॥
svarūpa, rāmānanda, — ei dui-jana lañā vilāpa karena duṅhāra kaṇṭhete dhariyā
কৃষ্ণের বিয়োগে রাধার উৎকণ্ঠিত মন । বিশাখারে কহে আপন উৎকণ্ঠা-কারণ ॥ ১২ ॥
kṛṣṇera viyoge rādhāra utkaṇṭhita mana viśākhāre kahe āpana utkaṇṭhā-kāraṇa
সেই শ্লোক পড়ি’ আপনে করে মনস্তাপ । শ্লোকের অর্থ শুনায় দুঁহারে করিয়া বিলাপ ॥ ১৩ ॥
sei śloka paḍi’ āpane kare manastāpa ślokera artha śunāya duṅhāre kariyā vilāpa
সৌন্দর্যামৃতসিন্ধুভঙ্গললনা-চিত্তাদ্রিসংপ্লাবকঃ কর্ণানন্দি-সনর্মরম্যবচনঃ কোটীন্দুশীতাঙ্গকঃ । সৌরভ্যামৃতসংপ্লবাবৃতজগৎ পীযূষরম্যাধরঃ শ্রীগোপেন্দ্রসুতঃ স কর্ষতি বলাৎ পঞ্চেন্দ্রিয়াণ্যালি মে ॥ ১৪ ॥
saundaryāmṛta-sindhu-bhaṅga-lalanā-cittādri-samplāvakaḥ karṇānandi-sanarma-ramya-vacanaḥ koṭīndu-śītāṅgakaḥ saurabhyāmṛta-samplavāvṛta-jagat pīyūṣa-ramyādharaḥ śrī-gopendra-sutaḥ sa karṣati balāt pañcendriyāṇy āli me
কৃষ্ণ-রূপ-শব্দ-স্পর্শ, সৌরভ্য-অধর-রস, যার মাধুর্য কহন না যায় । দেখি’ লোভে পঞ্চজন, এক অশ্ব — মোর মন, চড়ি’ পঞ্চ পাঁচদিকে ধায় ॥ ১৫ ॥
kṛṣṇa-rūpa-śabda-sparśa, saurabhya-adhara-rasa, yāra mādhurya kahana nā yāya dekhi’ lobhe pañca-jana, eka aśva — mora mana, caḍi’ pañca pāṅca-dike dhāya
সখি হে, শুন মোর দুঃখের কারণ । মোর পঞ্চেন্দ্রিয়গণ, মহা-লম্পট দস্যুগণ, সবে কহে, — হর’ পরধন ।। ১৬ ।। ধ্রু ।। ॥ ১৬ ॥
sakhi he, śuna mora duḥkhera kāraṇa mora pañcendriya-gaṇa, mahā-lampaṭa dasyu-gaṇa, sabe kahe, — hara’ para-dhana
এক অশ্ব একক্ষণে, পাঁচ পাঁচ দিকে টানে, এক মন কোন্ দিকে ধায় ? এককালে সবে টানে, গেল ঘোড়ার পরাণে, এই দুঃখ সহন না যায় ॥ ১৭ ॥
eka aśva eka-kṣaṇe, pāṅca pāṅca dike ṭāne, eka mana kon dike yāya? eka-kāle sabe ṭāne, gela ghoḍāra parāṇe, ei duḥkha sahana nā yāya
ইন্দ্রিয়ে না করি রোষ, ইঁহা-সবার কাহাঁ দোষ, কৃষ্ণরূপাদির মহা আকর্ষণ । রূপাদি পাঁচ পাঁচে টানে, গেল ঘোড়ার পরাণে, মোর দেহে না রহে জীবন ॥ ১৮ ॥
indriye nā kari roṣa, iṅhā-sabāra kāhāṅ doṣa, kṛṣṇa-rūpādira mahā ākarṣaṇa rūpādi pāṅca pāṅce ṭāne, gela ghoḍāra parāṇe, mora dehe nā rahe jīvana
কৃষ্ণরূপামৃতসিন্ধু, তাহার তরঙ্গ-বিন্দু, একবিন্দু জগৎ ডুবায় । ত্রিজগতে যত নারী, তার চিত্ত-উচ্চগিরি, তাহা ডুবাই আগে উঠি’ ধায় ॥ ১৯ ॥
kṛṣṇa-rūpāmṛta-sindhu, tāhāra taraṅga-bindu, eka-bindu jagat ḍubāya trijagate yata nārī, tāra citta-ucca-giri, tāhā ḍubāi āge uṭhi’ dhāya
কৃষ্ণের বচন-মাধুরী, নানা-রস নর্মধারী, তার অন্যায় কথন না যায় । জগতের নারীর কাণে, মাধুরীগুণে বান্ধি’ টানে, টানাটানি কাণের প্রাণ যায় ॥ ২০ ॥
kṛṣṇera vacana-mādhurī, nānā-rasa-narma-dhārī, tāra anyāya kathana nā yāya jagatera nārīra kāṇe, mādhurī-guṇe bāndhi’ ṭāne, ṭānāṭāni kāṇera prāṇa yāya
কৃষ্ণ-অঙ্গ সুশীতল, কি কহিমু তার বল, ছটায় জিনে কোটীন্দু-চন্দন । সশৈল নারীর বক্ষ, তাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষয়ে নারীগণ-মন ॥ ২১ ॥
kṛṣṇa-aṅga suśītala, ki kahimu tāra bala, chaṭāya jine koṭīndu-candana saśaila nārīra vakṣa, tāhā ākarṣite dakṣa, ākarṣaye nārī-gaṇa-mana
কৃষ্ণাঙ্গ — সৌরভভর, মৃগমদ-মদহর, নীলোৎপলের হরে গর্ব-ধন । জগৎ-নারীর নাসা, তার ভিতর পাতে বাসা, নারীগণে করে আকর্ষণ ॥ ২২ ॥
kṛṣṇāṅga — saurabhya-bhara, mṛga-mada-mada-hara, nīlotpalera hare garva-dhana jagat-nārīra nāsā, tāra bhitara pāte vāsā, nārī-gaṇe kare ākarṣaṇa
কৃষ্ণের অধরামৃত, তাতে কর্পূর মন্দস্মিত, স্ব-মাধুর্যে হরে নারীর মন । অন্যত্র ছাড়ায় লোভ, না পাইলে মনে ক্ষোভ, ব্রজনারীগণের মূলধন ।।” ২৩ ।। ॥ ২৩ ॥
kṛṣṇera adharāmṛta, tāte karpūra manda-smita, sva-mādhurye hare nārīra mana anyatra chāḍāya lobha, nā pāile mane kṣobha, vraja-nārī-gaṇera mūla-dhana”
এত কহি’ গৌরহরি, দুইজনার কণ্ঠ ধরি’, কহে, — ‘শুন, স্বরূপ-রামরায় । কাহাঁ করোঁ, কাহাঁ যাঙ, কাহাঁ গেলে কৃষ্ণ পাঙ, দুঁহে মোরে কহ সে উপায়’ ॥ ২৪ ॥
eta kahi’ gaurahari, dui-janāra kaṇṭha dhari’, kahe, — ‘śuna, svarūpa-rāmarāya kāhāṅ karoṅ, kāhāṅ yāṅa, kāhāṅ gele kṛṣṇa pāṅa, duṅhe more kaha se upāya’
এইমত গৌরপ্রভু প্রতি দিনে-দিনে । বিলাপ করেন স্বরূপ-রামানন্দ-সনে ॥ ২৫ ॥
ei-mata gaura-prabhu prati dine-dine vilāpa karena svarūpa-rāmānanda-sane
সেই দুইজন প্রভুরে করে আশ্বাসন । স্বরূপ গায়, রায় করে শ্লোক পঠন ॥ ২৬ ॥
sei dui-jana prabhure kare āśvāsana svarūpa gāya, rāya kare śloka paṭhana
কর্ণামৃত, বিদ্যাপতি, শ্রীগীতগোবিন্দ । ইহার শ্লোক-গীতে প্রভুর করায় আনন্দ ॥ ২৭ ॥
karṇāmṛta, vidyāpati, śrī-gīta-govinda ihāra śloka-gīte prabhura karāya ānanda
একদিন মহাপ্রভু সমুদ্র-তীরে যাইতে । পুষ্পের উদ্যান তথা দেখেন আচম্বিতে ॥ ২৮ ॥
eka-dina mahāprabhu samudra-tīre yāite puṣpera udyāna tathā dekhena ācambite
বৃন্দাবন-ভ্রমে তাহাঁ পশিলা ধাঞা । প্রেমাবেশে বুলে তাহাঁ কৃষ্ণ অন্বেষিয়া ॥ ২৯ ॥
vṛndāvana-bhrame tāhāṅ paśilā dhāñā premāveśe bule tāhāṅ kṛṣṇa anveṣiyā
রাসে রাধা লঞা কৃষ্ণ অন্তর্ধান কৈলা । পাছে সখীগণ যৈছে চাহি’ বেড়াইলা ॥ ৩০ ॥
rāse rādhā lañā kṛṣṇa antardhāna kailā pāche sakhī-gaṇa yaiche cāhi’ beḍāilā
সেই ভাবাবেশে প্রভু প্রতি-তরুলতা । শ্লোক পড়ি’ পড়ি’ চাহি’ বুলে যথা তথা ॥ ৩১ ॥
sei bhāvāveśe prabhu prati-taru-latā śloka paḍi’ paḍi’ cāhi’ bule yathā tathā
চূতপ্রিয়াল-পনসাসনকোবিদার- জম্ব্বর্কবিল্ববকুলাম্রকদম্বনীপাঃ । যেঽন্যে পরার্থভবকা যমুনোপকূলাঃ শংসন্তু কৃষ্ণপদবীং রহিতাত্মনাং নঃ ॥ ৩২ ॥
cūta-priyāla-panasāsana-kovidāra- jambv-arka-bilva-bakulāmra-kadamba-nīpāḥ ye ’nye parārtha-bhavakā yamunopakūlāḥ śaṁsantu kṛṣṇa-padavīṁ rahitātmanāṁ naḥ
কচ্চিত্তুলসি কল্যাণি গোবিন্দচরণপ্রিয়ে । সহ ত্বালিকুলৈর্বিভ্রদ্দৃষ্টস্তেঽতিপ্রিয়োঽচ্যুতঃ ॥ ৩৩ ॥
kaccit tulasi kalyāṇi govinda-caraṇa-priye saha tvāli-kulair bibhrad dṛṣṭas te ’ti-priyo ’cyutaḥ
মালত্যদর্শি বঃ কচ্চিন্মল্লিকে জাতি যূথিকে । প্রীতিং বো জনয়ন্ যাতঃ করস্পর্শেন মাধবঃ ॥ ৩৪ ॥
mālaty adarśi vaḥ kaccin mallike jāti yūthike prītiṁ vo janayan yātaḥ kara-sparśena mādhavaḥ
আম্র, পনস, পিয়াল, জম্বু, কোবিদার । তীর্থবাসী সবে, কর পর-উপকার ॥ ৩৫ ॥
āmra, panasa, piyāla, jambu, kovidāra tīrtha-vāsī sabe, kara para-upakāra
কৃষ্ণ তোমার ইহাঁ আইলা, পাইলা দরশন ? কৃষ্ণের উদ্দেশ কহি’ রাখহ জীবন ॥ ৩৬ ॥
kṛṣṇa tomāra ihāṅ āilā, pāilā daraśana? kṛṣṇera uddeśa kahi’ rākhaha jīvana
উত্তর না পাঞা পুনঃ করে অনুমান । এই সব — পুরুষ-জাতি, কৃষ্ণের সখার সমান ॥ ৩৭ ॥
uttara nā pāñā punaḥ kare anumāna ei saba — puruṣa-jāti, kṛṣṇera sakhāra samāna
এ কেনে কহিবে কৃষ্ণের উদ্দেশ আমায় ? এ — স্ত্রীজাতি লতা, আমার সখীপ্রায় ॥ ৩৮ ॥
e kene kahibe kṛṣṇera uddeśa āmāya? e — strī-jāti latā, āmāra sakhī-prāya
অবশ্য কহিবে, — পাঞাছে কৃষ্ণের দর্শনে । এত অনুমানি’ পুছে তুলস্যাদি-গণে ॥ ৩৯ ॥
avaśya kahibe, — pāñāche kṛṣṇera darśane eta anumāni’ puche tulasy-ādi-gaṇe
“তুলসি, মালতি, যূথি, মাধবি, মল্লিকে । তোমার প্রিয় কৃষ্ণ আইলা তোমার অন্তিকে ? ৪০ ।। ॥ ৪০ ॥
“tulasi, mālati, yūthi, mādhavi, mallike tomāra priya kṛṣṇa āilā tomāra antike?
তুমি-সব — হও আমার সখীর সমান । কৃষ্ণোদ্দেশ কহি’ সবে রাখহ পরাণ ।।” ৪১ ।। ॥ ৪১ ॥
tumi-saba — hao āmāra sakhīra samāna kṛṣṇoddeśa kahi’ sabe rākhaha parāṇa”
উত্তর না পাঞা পুনঃ ভাবেন অন্তরে । ‘এহ — কৃষ্ণদাসী, ভয়ে না কহে আমারে’ ॥ ৪২ ॥
uttara nā pāñā punaḥ bhāvena antare ‘eha — kṛṣṇa-dāsī, bhaye nā kahe āmāre’
আগে মৃগীগণ দেখি’ কৃষ্ণাঙ্গগন্ধ পাঞা । তার মুখ দেখি’ পুছেন নির্ণয় করিয়া ॥ ৪৩ ॥
āge mṛgī-gaṇa dekhi’ kṛṣṇāṅga-gandha pāñā tāra mukha dekhi’ puchena nirṇaya kariyā
অপ্যেণ-পত্ন্যুপগতঃ প্রিয়য়েহ গাত্রৈ- স্তন্বন্ দৃশাং সখি সুনির্বৃতিমচ্যুতো বঃ । কান্তাঙ্গসঙ্গকুচকুঙ্কুম-রঞ্জিতায়াঃ কুন্দস্রজঃ কুলপতেরিহ বাতি গন্ধঃ ॥ ৪৪ ॥
apy eṇa-patny upagataḥ priyayeha gātrais tanvan dṛśāṁ sakhi su-nirvṛtim acyuto vaḥ kāntāṅga-saṅga-kuca-kuṅkuma-rañjitāyāḥ kunda-srajaḥ kula-pater iha vāti gandhaḥ
“কহ, মৃগি, রাধা-সহ শ্রীকৃষ্ণ সর্বথা । তোমায় সুখ দিতে আইলা? নাহিক অন্যথা ॥ ৪৫ ॥
“kaha, mṛgi, rādhā-saha śrī-kṛṣṇa sarvathā tomāya sukha dite āilā? nāhika anyathā
রাধা-প্রিয়সখী আমরা, নহি বহিরঙ্গ । দূর হৈতে জানি তার যৈছে অঙ্গ-গন্ধ ॥ ৪৬ ॥
rādhā-priya-sakhī āmarā, nahi bahiraṅga dūra haite jāni tāra yaiche aṅga-gandha
রাধা-অঙ্গ-সঙ্গে কুচকুঙ্কুম-ভূষিত । কৃষ্ণ-কুন্দমালা-গন্ধে বায়ু — সুবাসিত ॥ ৪৭ ॥
rādhā-aṅga-saṅge kuca-kuṅkuma-bhūṣita kṛṣṇa-kunda-mālā-gandhe vāyu — suvāsita
কৃষ্ণ ইহাঁ ছাড়ি’ গেলা, ইহোঁ — বিরহিণী । কিবা উত্তর দিবে এই — না শুনে কাহিনী ।।” ৪৮ ।। ॥ ৪৮ ॥
kṛṣṇa ihāṅ chāḍi’ gelā, ihoṅ — virahiṇī kibā uttara dibe ei — nā śune kāhinī”
আগে বৃক্ষগণ দেখে পুষ্প ফলভরে । শাখা সব পড়িয়াছে পৃথিবী-উপরে ॥ ৪৯ ॥
āge vṛkṣa-gaṇa dekhe puṣpa-phala-bhare śākhā saba paḍiyāche pṛthivī-upare
কৃষ্ণে দেখি’ এই সব করেন নমস্কার । কৃষ্ণগমন পুছে তারে করিয়া নির্ধার ॥ ৫০ ॥
kṛṣṇe dekhi’ ei saba karena namaskāra kṛṣṇa-gamana puche tāre kariyā nirdhāra
বাহুং প্রিয়াংস উপধায় গৃহীতপদ্মো রামানুজস্তুলসিকালিকুলৈর্মদান্ধৈঃ । অন্বীয়মান ইহ বস্তরবঃ প্রণামং কিংবাভিনন্দতি চরন্ প্রণয়াবলোকৈঃ ॥ ৫১ ॥
bāhuṁ priyāṁsa upadhāya gṛhīta-padmo rāmānujas tulasikāli-kulair madāndhaiḥ anvīyamāna iha vas taravaḥ praṇāmaṁ kiṁ vābhinandati caran praṇayāvalokaiḥ
প্রিয়া-মুখে ভৃঙ্গ পড়ে, তাহা নিবারিতে । লীলাপদ্ম চালাইতে হৈল অন্যচিত্তে ॥ ৫২ ॥
priyā-mukhe bhṛṅga paḍe, tāhā nivārite līlā-padma cālāite haila anya-citte
তোমার প্রণামে কি কৈরাছেন অবধান ? কিবা নাহি করেন, কহ বচনপ্রমাণ ॥ ৫৩ ॥
tomāra praṇāme ki kairāchena avadhāna? kibā nāhi karena, kaha vacana-pramāṇa
কৃষ্ণের বিয়োগে এই সেবক দুঃখিত । কিবা উত্তর দিবে? ইহার নাহিক সম্বিৎ ।।” ৫৪ ।। ॥ ৫৪ ॥
kṛṣṇera viyoge ei sevaka duḥkhita kibā uttara dibe? ihāra nāhika samvit”
এত বলি’ আগে চলে যমুনার কূলে । দেখে, — তাহাঁ কৃষ্ণ হয় কদম্বের তলে ॥ ৫৫ ॥
eta bali’ āge cale yamunāra kūle dekhe, — tāhāṅ kṛṣṇa haya kadambera tale
কোটিমন্মথমোহন মুরলীবদন । অপার সৌন্দর্যে হরে জগন্নেত্র-মন ॥ ৫৬ ॥
koṭi-manmatha-mohana muralī-vadana apāra saundarye hare jagan-netra-mana
সৌন্দর্য দেখিয়া ভূমে পড়ে মূর্চ্ছা পাঞা । হেনকালে স্বরূপাদি মিলিলা আসিয়া ॥ ৫৭ ॥
saundarya dekhiyā bhūme paḍe mūrcchā pāñā hena-kāle svarūpādi mililā āsiyā
পূর্ববৎ সর্বাঙ্গে সাত্ত্বিকভাবসকল । অন্তরে আনন্দ-আস্বাদ, বাহিরে বিহ্বল ॥ ৫৮ ॥
pūrvavat sarvāṅge sāttvika-bhāva-sakala antare ānanda-āsvāda, bāhire vihvala
পূর্ববৎ সবে মিলি’ করাইলা চেতন । উঠিয়া চৌদিকে প্রভু করেন দর্শন ॥ ৫৯ ॥
pūrvavat sabe mili’ karāilā cetana uṭhiyā caudike prabhu karena darśana
“কাহাঁ গেলা কৃষ্ণ? এখনি পাইনু দরশন ! তাঁহার সৌন্দর্য মোর হরিল নেত্র-মন ! ৬০ ।। ॥ ৬০ ॥
“kāhāṅ gelā kṛṣṇa? ekhani pāinu daraśana! tāṅhāra saundarya mora harila netra-mana!
পুনঃ কেনে না দেখিয়ে মুরলী-বদন! তাঁহার দর্শন-লোভে ভ্রময় নয়ন ।।” ৬১ ।। ॥ ৬১ ॥
punaḥ kene nā dekhiye muralī-vadana! tāṅhāra darśana-lobhe bhramaya nayana”
বিশাখারে রাধা যৈছে শ্লোক কহিলা । সেই শ্লোক মহাপ্রভু পড়িতে লাগিলা ॥ ৬২ ॥
viśākhāre rādhā yaiche śloka kahilā sei śloka mahāprabhu paḍite lāgilā
নবাম্বুদ-লসদ্দ্যুতির্নবতড়িন্মনোজ্ঞাম্বরঃ সুচিত্রমুরলীস্ফুরচ্ছরদমন্দচন্দ্রাননঃ । ময়ূরদলভূষিতঃ সুভগতারহারপ্রভঃ স মে মদনমোহনঃ সখি তনোতি নেত্রস্পৃহাম্ ॥ ৬৩ ॥
navāmbuda-lasad-dyutir nava-taḍin-manojñāmbaraḥ sucitra-muralī-sphurac-charad-amanda-candrānanaḥ mayūra-dala-bhūṣitaḥ subhaga-tāra-hāra-prabhaḥ sa me madana-mohanaḥ sakhi tanoti netra-spṛhām
নবঘনস্নিগ্ধবর্ণ, দলিতাঞ্জন-চিক্কণ, ইন্দীবর-নিন্দি সুকোমল । জিনি’ উপমান-গণ, হরে সবার নেত্র-মন, কৃষ্ণকান্তি পরম প্রবল ॥ ৬৪ ॥
nava-ghana-snigdha-varṇa, dalitāñjana-cikkaṇa, indīvara-nindi sukomala jini’ upamāna-gaṇa, hare sabāra netra-mana, kṛṣṇa-kānti parama prabala
কহ, সখি, কি করি উপায় ? কৃষ্ণাদ্ভুত বলাহক, মোর নেত্র-চাতক, না দেখি’ পিয়াসে মরি’ যায় ।। ৬৫ ।। ধ্রু ।। ॥ ৬৫ ॥
kaha, sakhi, ki kari upāya? kṛṣṇādbhuta balāhaka, mora netra-cātaka, nā dekhi’ piyāse mari’ yāya
সৌদামিনী পীতাম্বর, স্থির নহে নিরন্তর, মুক্তাহার বকপাঁতি ভাল । ইন্দ্রধনু-শিখিপাখা, উপরে দিয়াছে দেখা, আর ধনু বৈজয়ন্তী-মাল ॥ ৬৬ ॥
saudāminī pītāmbara, sthira nahe nirantara, muktā-hāra baka-pāṅti bhāla indra-dhanu śikhi-pākhā, upare diyāche dekhā, āra dhanu vaijayantī-māla
মুরলীর কলধ্বনি, মধুর গর্জন শুনি’, বৃন্দাবনে নাচে ময়ূরচয় । অকলঙ্ক পূর্ণকল, লাবণ্য-জ্যোৎস্না ঝলমল, চিত্রচন্দ্রের তাহাতে উদয় ॥ ৬৭ ॥
muralīra kala-dhvani, madhura garjana śuni’, vṛndāvane nāce mayūra-caya akalaṅka pūrṇa-kala, lāvaṇya-jyotsnā jhalamala, citra-candrera tāhāte udaya
লীলামৃত-বরিষণে, সিঞ্চে চৌদ্দ ভুবনে, হেন মেঘ যবে দেখা দিল । দুর্দৈব-ঝঞ্ঝাপবনে, মেঘে নিল অন্যস্থানে, মরে চাতক, পিতে না পাইল ॥ ৬৮ ॥
līlāmṛta-variṣaṇe, siñce caudda bhuvane, hena megha yabe dekhā dila durdaiva-jhañjhā-pavane, meghe nila anya-sthāne, mare cātaka, pite nā pāila
পুনঃ কহে, — ‘হায় হায়, পড় পড় রামরায়’, কহে প্রভু গদ্গদ আখ্যানে । রামানন্দ পড়ে শ্লোক, শুনি’ প্রভুর হর্ষ-শোক, আপনে প্রভু করেন ব্যাখ্যানে ॥ ৬৯ ॥
punaḥ kahe, — ‘hāya hāya, paḍa paḍa rāma-raya’, kahe prabhu gadgada ākhyāne rāmānanda paḍe śloka, śuni’ prabhura harṣa-śoka, āpane prabhu karena vyākhyāne
বীক্ষ্যালকাবৃতমুখং তব কুণ্ডলশ্রি গণ্ডস্থলাধরসুধং হসিতাবলোকম্ । দত্তাভয়ঞ্চ ভুজদণ্ডযুগং বিলোক্য বক্ষঃ শ্রিয়ৈকরমণঞ্চ ভবাম দাস্যঃ ॥ ৭০ ॥
vīkṣyālakāvṛta-mukhaṁ tava kuṇḍala-śrī- gaṇḍa-sthalādhara-sudhaṁ hasitāvalokam dattābhayaṁ ca bhuja-daṇḍa-yugaṁ vilokya vakṣaḥ śriyaika-ramaṇaṁ ca bhavāma dāsyaḥ
কৃষ্ণ জিনি’ পদ্ম-চান্দ, পাতিয়াছে মুখ ফান্দ, তাতে অধর-মধুস্মিত চার । ব্রজনারী আসি’ আসি’, ফান্দে পড়ি’ হয় দাসী, ছাড়ি’ লাজ-পতি-ঘর-দ্বার ॥ ৭১ ॥
kṛṣṇa jini’ padma-cānda, pātiyāche mukha phānda, tāte adhara-madhu-smita cāra vraja-nārī āsi’ āsi’, phānde paḍi’ haya dāsī, chāḍi’ lāja-pati-ghara-dvāra
বান্ধব কৃষ্ণ করে ব্যাধের আচার । নাহি মানে ধর্মাধর্ম, হরে নারী-মৃগী-মর্ম, করে নানা উপায় তাহার ।। ৭২ ।। ধ্রু ।। ॥ ৭২ ॥
bāndhava kṛṣṇa kare vyādhera ācāra nāhi māne dharmādharma, hare nārī-mṛgī-marma, kare nānā upāya tāhāra
গণ্ডস্থল ঝলমল, নাচে মকর-কুণ্ডল, সেই নৃত্যে হরে নারীচয় । সস্মিত কটাক্ষ-বাণে, তা-সবার হৃদয়ে হানে, নারী-বধে নাহি কিছু ভয় ॥ ৭৩ ॥
gaṇḍa-sthala jhalamala, nāce makara-kuṇḍala, sei nṛtye hare nārī-caya sasmita kaṭākṣa-bāṇe, tā-sabāra hṛdaye hāne, nārī-vadhe nāhi kichu bhaya
অতি উচ্চ সুবিস্তার, লক্ষ্মী-শ্রীবৎস-অলঙ্কার, কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ । ব্রজদেবী লক্ষ লক্ষ, তা-সবার মনোবক্ষ, হরিদাসী করিবারে দক্ষ ॥ ৭৪ ॥
ati ucca suvistāra, lakṣmī-śrīvatsa-alaṅkāra, kṛṣṇera ye ḍākātiyā vakṣa vraja-devī lakṣa lakṣa, tā-sabāra mano-vakṣa, hari-dāsī karibāre dakṣa
সুললিত দীর্ঘার্গল, কৃষ্ণের ভুজযুগল, ভুজ নহে, — কৃষ্ণসর্পকায় । দুই শৈল-ছিদ্রে পৈশে, নারীর হৃদয়ে দংশে, মরে নারী সে বিষজ্বালায় ॥ ৭৫ ॥
sulalita dīrghārgala, kṛṣṇera bhuja-yugala, bhuja nahe, — kṛṣṇa-sarpa-kāya dui śaila-chidre paiśe, nārīra hṛdaye daṁśe, mare nārī se viṣa-jvālāya
কৃষ্ণ-কর-পদতল, কোটিচন্দ্র-সুশীতল, জিনি’ কর্পূর-বেণামূল-চন্দন । একবার যার স্পর্শে, স্মরজ্বালা-বিষ নাশে, যার স্পর্শে লুব্ধ নারী-মন ॥ ৭৬ ॥
kṛṣṇa-kara-pada-tala, koṭi-candra-suśītala, jini’ karpūra-veṇā-mūla-candana eka-bāra yāra sparśe, smara-jvālā-viṣa nāśe, yāra sparśe lubdha nārī-mana
এতেক বিলাপ করি’ প্রেমাবেশে গৌরহরি, এই অর্থে পড়ে এক শ্লোক । যেই শ্লোক পড়ি’ রাধা, বিশাখারে কহে বাধা, উঘাড়িয়া হৃদয়ের শোক ॥ ৭৭ ॥
eteka vilāpa kari’ premāveśe gaurahari, ei arthe paḍe eka śloka yei śloka paḍi’ rādhā, viśākhāre kahe bādhā, ughāḍiyā hṛdayera śoka
হরিণ্মণিকবাটিকাপ্রততহারিবক্ষঃস্থলঃ স্মরার্ততরুণীমনঃকলুষহারিদোরর্গলঃ । সুধাংশুহরিচন্দনোৎপলসিতাভ্রশীতাঙ্গকঃ স মে মদনমোদনঃ সখি তনোতি বক্ষঃস্পৃহাম্ ॥ ৭৮ ॥
hariṇ-maṇi-kavāṭikā-pratata-hāri-vakṣaḥ-sthalaḥ smarārta-taruṇī-manaḥ-kaluṣa-hāri-dor-argalaḥ sudhāṁśu-hari-candanotpala-sitābhra-śītāṅgakaḥ sa me madana-mohanaḥ sakhi tanoti vakṣaḥ-spṛhām
প্রভু কহে, — “কৃষ্ণ মুঞি এখনই পাইনু । আপনার দুর্দৈবে পুনঃ হারাইনু ॥ ৭৯ ॥
prabhu kahe, — “kṛṣṇa muñi ekhana-i pāinu āpanāra durdaive punaḥ hārāinu
চঞ্চল-স্বভাব কৃষ্ণের, না রয় একস্থানে । দেখা দিয়া মন হরি’ করে অন্তর্ধানে ॥ ৮০ ॥
cañcala-svabhāva kṛṣṇera, nā raya eka-sthāne dekhā diyā mana hari’ kare antardhāne
তাসাং তৎসৌভগমদং বীক্ষ্য মানঞ্চ কেশবঃ । প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত ॥ ৮১ ॥
tāsāṁ tat-saubhaga-madaṁ vīkṣya mānaṁ ca keśavaḥ praśamāya prasādāya tatraivāntaradhīyata”
স্বরূপ-গোসাঞিরে কহেন, — “গাও এক গীত । যাতে আমার হৃদয়ের হয়ে ত’ ‘সম্বিৎ’ ।।” ৮২ ।। ॥ ৮২ ॥
svarūpa-gosāñire kahena, — “gāo eka gīta yāte āmāra hṛdayera haye ta’ ‘samvit’ ”
স্বরূপ-গোসাঞি তবে মধুর করিয়া । গীতগোবিন্দের পদ গায় প্রভুরে শুনাঞা ॥ ৮৩ ॥
svarūpa-gosāñi tabe madhura kariyā gīta-govindera pada gāya prabhure śunāñā
রাসে হরিমিহ বিহিতবিলাসম্ । স্মরতি মনো মম কৃতপরিহাসম্ ॥ ৮৪ ॥
rāse harim iha vihita-vilāsam smarati mano mama kṛta-parihāsam
স্বরূপ-গোসাঞি যবে এই পদ গাহিলা । উঠি’ প্রেমাবেশে প্রভু নাচিতে লাগিলা ॥ ৮৫ ॥
svarūpa-gosāñi yabe ei pada gāhilā uṭhi’ premāveśe prabhu nācite lāgilā
‘অষ্টসাত্ত্বিক’ ভাব অঙ্গে প্রকট হইল । হর্ষাদি ‘ব্যভিচারী’ সব উথলিল ॥ ৮৬ ॥
‘aṣṭa-sāttvika’ bhāva aṅge prakaṭa ha-ila harṣādi ‘vyabhicārī’ saba uthalila
ভাবোদয়, ভাব-সন্ধি, ভাব-শাবল্য । ভাবে-ভাবে মহাযুদ্ধে সবার প্রাবল্য ॥ ৮৭ ॥
bhāvodaya, bhāva-sandhi, bhāva-śābalya bhāve-bhāve mahā-yuddhe sabāra prābalya
সেই পদ পুনঃ পুনঃ করায় গায়ন । পুনঃ পুনঃ আস্বাদয়ে, করেন নর্তন ॥ ৮৮ ॥
sei pada punaḥ punaḥ karāya gāyana punaḥ punaḥ āsvādaye, karena nartana
এইমত নৃত্য যদি হইল বহুক্ষণ । স্বরূপ-গোসাঞি পদ কৈলা সমাপন ॥ ৮৯ ॥
ei-mata nṛtya yadi ha-ila bahu-kṣaṇa svarūpa-gosāñi pada kailā samāpana
‘বল্’ ‘বল্’ বলি’ প্রভু কহেন বারবার । না গায় স্বরূপ-গোসাঞি শ্রম দেখি’ তাঁর ॥ ৯০ ॥
‘bal’ ‘bal’ bali’ prabhu kahena bāra-bāra nā gāya svarūpa-gosāñi śrama dekhi’ tāṅra
‘বল্’ ‘বল্’ প্রভু বলেন, ভক্তগণ শুনি’ । চৌদিকেতে সবে মেলি’ করে হরিধ্বনি ॥ ৯১ ॥
‘bal’ ‘bal’ prabhu balena, bhakta-gaṇa śuni’ caudikete sabe meli’ kare hari-dhvani
রামানন্দ-রায় তবে প্রভুরে বসাইলা । বীজনাদি করি’ প্রভুর শ্রম ঘুচাইলা ॥ ৯২ ॥
rāmānanda-rāya tabe prabhure vasāilā vījanādi kari’ prabhura śrama ghucāilā
প্রভুরে লঞা গেলা সবে সমুদ্রের তীরে । স্নান করাঞা পুনঃ তাঁরে লঞা আইলা ঘরে ॥ ৯৩ ॥
prabhure lañā gelā sabe samudrera tīre snāna karāñā punaḥ tāṅre lañā āilā ghare
ভোজন করাঞা প্রভুরে করাইলা শয়ন । রামানন্দ-আদি সবে গেলা নিজ-স্থান ॥ ৯৪ ॥
bhojana karāñā prabhure karāilā śayana rāmānanda-ādi sabe gelā nija-sthāna
এই ত’ কহিলুঁ প্রভুর উদ্যান-বিহার । বৃন্দাবন-ভ্রমে যাঁহা প্রবেশ তাঁহার ॥ ৯৫ ॥
ei ta’ kahiluṅ prabhura udyāna-vihāra vṛndāvana-bhrame yāhāṅ praveśa tāṅhāra
প্রলাপ সহিত এই উন্মাদ-বর্ণন । শ্রীরূপ-গোসাঞি ইহা করিয়াছেন বর্ণন ॥ ৯৬ ॥
pralāpa sahita ei unmāda-varṇana śrī-rūpa-gosāñi ihā kariyāchena varṇana
পয়োরাশেস্তীরে স্ফুরদুপবনালীকলনয়া মুহুর্বৃন্দারণ্যস্মরণজনিতপ্রেমবিবশঃ । ক্বচিৎ কৃষ্ণাবৃত্তিপ্রচলরসনো ভক্তিরসিকঃ স চৈতন্যঃ কিং মে পুনরপি দৃশোর্যাস্যতি পদম্ ॥ ৯৭ ॥
payo-rāśes tīre sphurad-upavanālī-kalanayā muhur vṛndāraṇya-smaraṇa-janita-prema-vivaśaḥ kvacit kṛṣṇāvṛtti-pracala-rasano bhakti-rasikaḥ sa caitanyaḥ kiṁ me punar api dṛśor yāsyati padam
অনন্ত চৈতন্যলীলা না যায় লিখন । দিঙ্মাত্র দেখাঞা তাহা করিয়ে সূচন ॥ ৯৮ ॥
ananta caitanya-līlā nā yāya likhana diṅ-mātra dekhāñā tāhā kariye sūcana
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৯৯ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa