JAPA TIME

Sanskrit, IAST, and official Vedabase links

LIVE DARSHAN & DAILY PRACTICE

Antya-līlā — Chapter 5: Original Text and IAST

Antya-līlā — Chapter 5: original text, IAST, and official Vedabase links.

Antya-līlā — Chapter 5

CC Antya 5.1

বৈগুণ্যকীটকলিতঃ পৈশুন্য-ব্রণপীড়িতঃ ।
দৈন্যার্ণবে নিমগ্নোঽহং চৈতন্য-বৈদ্যমাশ্রয়ে ॥ ১ ॥
vaiguṇya-kīṭa-kalitaḥ
paiśunya-vraṇa-pīḍitaḥ
dainyārṇave nimagno ’haṁ
caitanya-vaidyam āśraye

Official translation and purport on Vedabase

CC Antya 5.2

জয় জয় শচীসুত শ্রীকৃষ্ণচৈতন্য ।
জয় জয় কৃপাময় নিত্যানন্দ ধন্য ॥ ২ ॥
jaya jaya śacī-suta śrī-kṛṣṇa-caitanya
jaya jaya kṛpā-maya nityānanda dhanya

Official translation and purport on Vedabase

CC Antya 5.3

জয়াদ্বৈত কৃপাসিন্ধু জয় ভক্তগণ ।
জয় স্বরূপ, গদাধর, রূপ, সনাতন ॥ ৩ ॥
jayādvaita kṛpā-sindhu jaya bhakta-gaṇa
jaya svarūpa, gadādhara, rūpa, sanātana

Official translation and purport on Vedabase

CC Antya 5.4

একদিন প্রদ্যুম্ন-মিশ্র প্রভুর চরণে ।
দণ্ডবৎ করি’ কিছু করে নিবেদনে ॥ ৪ ॥
eka-dina pradyumna-miśra prabhura caraṇe
daṇḍavat kari’ kichu kare nivedane

Official translation and purport on Vedabase

CC Antya 5.5

“শুন, প্রভু, মুঞি দীন গৃহস্থ অধম ! কোন ভাগ্যে পাঞাছোঁ তোমার দুর্লভ চরণ ॥ ৫ ॥
“śuna, prabhu, muñi dīna gṛhastha adhama!
kona bhāgye pāñāchoṅ tomāra durlabha caraṇa

Official translation and purport on Vedabase

CC Antya 5.6

কৃষ্ণকথা শুনিবারে মোর ইচ্ছা হয় ।
কৃষ্ণকথা কহ মোরে হঞা সদয় ।।” ৬ ॥ ৬ ॥
kṛṣṇa-kathā śunibāre mora icchā haya
kṛṣṇa-kathā kaha more hañā sadaya”

Official translation and purport on Vedabase

CC Antya 5.7

প্রভু কহেন, — “কৃষ্ণকথা আমি নাহি জানি ।
সবে রামানন্দ জানে, তাঁর মুখে শুনি ॥ ৭ ॥
prabhu kahena, — “kṛṣṇa-kathā āmi nāhi jāni
sabe rāmānanda jāne, tāṅra mukhe śuni

Official translation and purport on Vedabase

CC Antya 5.8

ভাগ্যে তোমার কৃষ্ণকথা শুনিতে হয় মন ।
রামানন্দ-পাশ যাই’ করহ শ্রবণ ॥ ৮ ॥
bhāgye tomāra kṛṣṇa-kathā śunite haya mana
rāmānanda-pāśa yāi’ karaha śravaṇa

Official translation and purport on Vedabase

CC Antya 5.9

কৃষ্ণকথায় রুচি তোমার — বড় ভাগ্যবান্ ।
যার কৃষ্ণকথায় রুচি, সেই ভাগ্যবান্ ॥ ৯ ॥
kṛṣṇa-kathāya ruci tomāra — baḍa bhāgyavān
yāra kṛṣṇa-kathāya ruci, sei bhāgyavān

Official translation and purport on Vedabase

CC Antya 5.10

ধর্মঃ স্বনুষ্ঠিতঃ পুংসাং বিষ্বক্সেনকথাসু যঃ ।
নোৎপাদয়েদ্যদি রতিং শ্রম এব হি কেবলম্ ॥ ১০ ॥
dharmaḥ sv-anuṣṭhitaḥ puṁsāṁ
viṣvaksena-kathāsu yaḥ
notpādayed yadi ratiṁ
śrama eva hi kevalam

Official translation and purport on Vedabase

CC Antya 5.11

তবে প্রদ্যুম্ন-মিশ্র গেলা রামানন্দের স্থানে ।
রায়ের সেবক তাঁরে বসাইল আসনে ॥ ১১ ॥
tabe pradyumna-miśra gelā rāmānandera sthāne
rāyera sevaka tāṅre vasāila āsane

Official translation and purport on Vedabase

CC Antya 5.12

দর্শন না পাঞা মিশ্র সেবকে পুছিল ।
রায়ের বৃত্তান্ত সেবক কহিতে লাগিল ॥ ১২ ॥
darśana nā pāñā miśra sevake puchila
rāyera vṛttānta sevaka kahite lāgila

Official translation and purport on Vedabase

CC Antya 5.13

“দুই দেব-কন্যা হয় পরম-সুন্দরী ।
নৃত্য-গীতে সুনিপুণা, বয়সে কিশোরী ॥ ১৩ ॥
“dui deva-kanyā haya parama-sundarī
nṛtya-gīte sunipuṇā, vayase kiśorī

Official translation and purport on Vedabase

CC Antya 5.14

সেই দুঁহে লঞা রায় নিভৃত উদ্যানে ।
নিজ-নাটক-গীতের শিখায় নর্তনে ॥ ১৪ ॥
sei duṅhe lañā rāya nibhṛta udyāne
nija-nāṭaka-gītera śikhāya nartane

Official translation and purport on Vedabase

CC Antya 5.15

তুমি ইহাঁ বসি’ রহ, ক্ষণেকে আসিবেন ।
তবে যেই আজ্ঞা দেহ, সেই করিবেন ।।” ১৫ ।। ॥ ১৫ ॥
tumi ihāṅ vasi’ raha, kṣaṇeke āsibena
tabe yei ājñā deha, sei karibena”

Official translation and purport on Vedabase

CC Antya 5.16

তবে প্রদ্যুম্ন-মিশ্র তাহাঁ রহিল বসিয়া ।
রামানন্দ নিভৃতে সেই দুই-জন লঞা ॥ ১৬ ॥
tabe pradyumna-miśra tāhāṅ rahila vasiyā
rāmānanda nibhṛte sei dui-jana lañā

Official translation and purport on Vedabase

CC Antya 5.17

স্বহস্তে করেন তার অভ্যঙ্গ-মর্দন ।
স্বহস্তে করান স্নান, গাত্র সংমার্জন ॥ ১৭ ॥
sva-haste karena tāra abhyaṅga-mardana
sva-haste karāna snāna, gātra sammārjana

Official translation and purport on Vedabase

CC Antya 5.18

স্বহস্তে পরান বস্ত্র, সর্বাঙ্গ মণ্ডন ।
তবু নির্বিকার রায়-রামানন্দের মন ॥ ১৮ ॥
sva-haste parāna vastra, sarvāṅga maṇḍana
tabu nirvikāra rāya-rāmānandera mana

Official translation and purport on Vedabase

CC Antya 5.19

কাষ্ঠ-পাষাণ-স্পর্শে হয় যৈছে ভাব ।
তরুণী-স্পর্শে রামানন্দের তৈছে ‘স্বভাব’ ॥ ১৯ ॥
kāṣṭha-pāṣāṇa-sparśe haya yaiche bhāva
taruṇī-sparśe rāmānandera taiche ‘svabhāva’

Official translation and purport on Vedabase

CC Antya 5.20

সেব্য-বুদ্ধি আরোপিয়া করেন সেবন ।
স্বাভাবিক দাসীভাব করেন আরোপণ ॥ ২০ ॥
sevya-buddhi āropiyā karena sevana
svābhāvika dāsī-bhāva karena āropaṇa

Official translation and purport on Vedabase

CC Antya 5.21

মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা ।
তাহে রামানন্দের ভাবভক্তি-প্রেম-সীমা ॥ ২১ ॥
mahāprabhura bhakta-gaṇera durgama mahimā
tāhe rāmānandera bhāva-bhakti-prema-sīmā

Official translation and purport on Vedabase

CC Antya 5.22

তবে সেই দুইজনে নৃত্য শিখাইলা ।
গীতের গূঢ় অর্থ অভিনয় করাইলা ॥ ২২ ॥
tabe sei dui-jane nṛtya śikhāilā
gītera gūḍha artha abhinaya karāilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.23

সঞ্চারী, সাত্ত্বিক, স্থায়ি-ভাবের লক্ষণ ।
মুখে নেত্রে অভিনয় করে প্রকটন ॥ ২৩ ॥
sañcārī, sāttvika, sthāyi-bhāvera lakṣaṇa
mukhe netre abhinaya kare prakaṭana

Official translation and purport on Vedabase

CC Antya 5.24

ভাবপ্রকটন-লাস্য রায় যে শিখায় ।
জগন্নাথের আগে দুঁহে প্রকট দেখায় ॥ ২৪ ॥
bhāva-prakaṭana-lāsya rāya ye śikhāya
jagannāthera āge duṅhe prakaṭa dekhāya

Official translation and purport on Vedabase

CC Antya 5.25

তবে সেই দুইজনে প্রসাদ খাওয়াইলা ।
নিভৃতে দুঁহারে নিজ-ঘরে পাঠাইলা ॥ ২৫ ॥
tabe sei dui-jane prasāda khāoyāilā
nibhṛte duṅhāre nija-ghare pāṭhāilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.26

প্রতিদিন রায় ঐছে করায় সাধন ।
কোন্ জানে ক্ষুদ্র জীব কাঁহা তাঁর মন ? ২৬ ।। ॥ ২৬ ॥
prati-dina rāya aiche karāya sādhana
kon jāne kṣudra jīva kāṅhā tāṅra mana?

Official translation and purport on Vedabase

CC Antya 5.27

মিশ্রের আগমন রায়ে সেবক কহিলা ।
শীঘ্র রামানন্দ তবে সভাতে আইলা ॥ ২৭ ॥
miśrera āgamana rāye sevaka kahilā
śīghra rāmānanda tabe sabhāte āilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.28

মিশ্রেরে নমস্কার করে সম্মান করিয়া ।
নিবেদন করে কিছু বিনীত হঞা ॥ ২৮ ॥
miśrere namaskāra kare sammāna kariyā
nivedana kare kichu vinīta hañā

Official translation and purport on Vedabase

CC Antya 5.29

“বহুক্ষণ আইলা, মোরে কেহ না কহিল ।
তোমার চরণে মোর অপরাধ হইল ॥ ২৯ ॥
“bahu-kṣaṇa āilā, more keha nā kahila
tomāra caraṇe mora aparādha ha-ila

Official translation and purport on Vedabase

CC Antya 5.30

তোমার আগমনে মোর পবিত্র হৈল ঘর ।
আজ্ঞা কর, ক্যা করোঁ তোমার কিঙ্কর ।।” ৩০ ॥ ৩০ ॥
tomāra āgamane mora pavitra haila ghara
ājñā kara, kyā karoṅ tomāra kiṅkara”

Official translation and purport on Vedabase

CC Antya 5.31

মিশ্র কহে, — “তোমা দেখিতে হৈল আগমনে ।
আপনা পবিত্র কৈলুঁ তোমার দরশনে ।।” ৩১ ।। ॥ ৩১ ॥
miśra kahe, — “tomā dekhite haila āgamane
āpanā pavitra kailuṅ tomāra daraśane”

Official translation and purport on Vedabase

CC Antya 5.32

অতিকাল দেখি’ মিশ্র কিছু না কহিল ।
বিদায় হইয়া মিশ্র নিজঘর গেল ॥ ৩২ ॥
atikāla dekhi’ miśra kichu nā kahila
vidāya ha-iyā miśra nija-ghara gela

Official translation and purport on Vedabase

CC Antya 5.33

আর দিন মিশ্র আইল প্রভু-বিদ্যমানে ।
প্রভু কহে, — ‘কৃষ্ণকথা শুনিলা রায়স্থানে ?’ ৩৩ ।। ॥ ৩৩ ॥
āra dina miśra āila prabhu-vidyamāne
prabhu kahe, — ‘kṛṣṇa-kathā śunilā rāya-sthāne’?

Official translation and purport on Vedabase

CC Antya 5.34

তবে মিশ্র রামানন্দের বৃত্তান্ত কহিলা ।
শুনি’ মহাপ্রভু তবে কহিতে লাগিলা ॥ ৩৪ ॥
tabe miśra rāmānandera vṛttānta kahilā
śuni’ mahāprabhu tabe kahite lāgilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.35-36

“আমি ত’ সন্ন্যাসী, আপনারে বিরক্ত করি’ মানি ।
দর্শন রহু দূরে, ‘প্রকৃতির’ নাম যদি শুনি ॥ ৩৫ ॥
তবহিঁ বিকার পায় মোর তনু-মন ।
প্রকৃতি-দর্শনে স্থির হয় কোন্ জন ?” ৩৬ ॥ ৩৬ ॥
“āmi ta’ sannyāsī, āpanāre virakta kari’ māni
darśana rahu dūre, ‘prakṛtira’ nāma yadi śuni
tabahiṅ vikāra pāya mora tanu-mana
prakṛti-darśane sthira haya kon jana?”

Official translation and purport on Vedabase

CC Antya 5.37

রামানন্দ রায়ের কথা শুন, সর্বজন ।
কহিবার কথা নহে, যাহা আশ্চর্য-কথন ॥ ৩৭ ॥
rāmānanda rāyera kathā śuna, sarva-jana
kahibāra kathā nahe, yāhā āścarya-kathana

Official translation and purport on Vedabase

CC Antya 5.38

একে দেবদাসী, আর সুন্দরী তরুণী ।
তার সব অঙ্গ-সেবা করেন আপনি ॥ ৩৮ ॥
eke deva-dāsī, āra sundarī taruṇī
tāra saba aṅga-sevā karena āpani

Official translation and purport on Vedabase

CC Antya 5.39

স্নানাদি করায়, পরায় বাস-বিভূষণ ।
গুহ্য অঙ্গের হয় তাহা দর্শন-স্পর্শন ॥ ৩৯ ॥
snānādi karāya, parāya vāsa-vibhūṣaṇa
guhya aṅgera haya tāhā darśana-sparśana

Official translation and purport on Vedabase

CC Antya 5.40

তবু নির্বিকার রায়-রামানন্দের মন ।
নানাভাবোদ্গার তারে করায় শিক্ষণ ॥ ৪০ ॥
tabu nirvikāra rāya-rāmānandera mana
nānā-bhāvodgāra tāre karāya śikṣaṇa

Official translation and purport on Vedabase

CC Antya 5.41

নির্বিকার দেহ-মন — কাষ্ঠ-পাষাণ-সম ! আশ্চর্য, — তরুণী-স্পর্শে নির্বিকার মন ॥ ৪১ ॥
nirvikāra deha-mana — kāṣṭha-pāṣāṇa-sama!
āścarya, — taruṇī-sparśe nirvikāra mana

Official translation and purport on Vedabase

CC Antya 5.42

এক রামানন্দের হয় এই অধিকার ।
তাতে জানি অপ্রাকৃত-দেহ তাঁহার ॥ ৪২ ॥
eka rāmānandera haya ei adhikāra
tāte jāni aprākṛta-deha tāṅhāra

Official translation and purport on Vedabase

CC Antya 5.43

তাঁহার মনের ভাব তেঁহ জানে মাত্র ।
তাহা জানিবারে আর দ্বিতীয় নাহি পাত্র ॥ ৪৩ ॥
tāṅhāra manera bhāva teṅha jāne mātra
tāhā jānibāre āra dvitīya nāhi pātra

Official translation and purport on Vedabase

CC Antya 5.44

কিন্তু শাস্ত্রদৃষ্ট্যে এক করি অনুমান ।
শ্রীভাগবত-শাস্ত্র — তাহাতে প্রমাণ ॥ ৪৪ ॥
kintu śāstra-dṛṣṭye eka kari anumāna
śrī-bhāgavata-śāstra — tāhāte pramāṇa

Official translation and purport on Vedabase

CC Antya 5.45-46

ব্রজবধূ-সঙ্গে কৃষ্ণের রাসাদি-বিলাস ।
যেই জন কহে, শুনে করিয়া বিশ্বাস ॥ ৪৫ ॥
হৃদ্রোগ-কাম তাঁর তৎকালে হয় ক্ষয় ।
তিনগুণ-ক্ষোভ নহে, ‘মহাধীর’ হয় ॥ ৪৬ ॥
vraja-vadhū-saṅge kṛṣṇera rāsādi-vilāsa
yei jana kahe, śune kariyā viśvāsa
hṛd-roga-kāma tāṅra tat-kāle haya kṣaya
tina-guṇa-kṣobha nahe, ‘mahā-dhīra’ haya

Official translation and purport on Vedabase

CC Antya 5.47

উজ্জ্বল মধুর প্রেমভক্তি সেই পায় ।
আনন্দে কৃষ্ণমাধুর্যে বিহরে সদায় ॥ ৪৭ ॥
ujjvala madhura prema-bhakti sei pāya
ānande kṛṣṇa-mādhurye vihare sadāya

Official translation and purport on Vedabase

CC Antya 5.48

বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণোঃ শ্রদ্ধান্বিতোঽনুশৃণুয়াদথ বর্ণয়েদ্যঃ ।
ভক্তিং পরাং ভগবতি প্রতিলভ্য কামং হৃদ্রোগমাশ্বপহিনোত্যচিরেণ ধীরঃ ॥ ৪৮ ॥
vikrīḍitaṁ vraja-vadhūbhir idaṁ ca viṣṇoḥ
śraddhānvito ’nuśṛṇuyād atha varṇayed yaḥ
bhaktiṁ parāṁ bhagavati pratilabhya kāmaṁ
hṛd-rogam āśv apahinoty acireṇa dhīraḥ

Official translation and purport on Vedabase

CC Antya 5.49-50

যে শুনে, যে পড়ে, তাঁর ফল এতাদৃশী ।
সেই ভাবাবিষ্ট যেই সেবে অহর্নিশি ॥ ৪৯ ॥
তাঁর ফল কি কহিমু, কহনে না যায় ।
নিত্যসিদ্ধ সেই, প্রায়-সিদ্ধ তাঁর কায় ॥ ৫০ ॥
ye śune, ye paḍe, tāṅra phala etādṛśī
sei bhāvāviṣṭa yei seve ahar-niśi
tāṅra phala ki kahimu, kahane nā yāya
nitya-siddha sei, prāya-siddha tāṅra kāya

Official translation and purport on Vedabase

CC Antya 5.51

রাগানুগ-মার্গে জানি রায়ের ভজন ।
সিদ্ধদেহ তুল্য, তাতে ‘প্রাকৃত’ নহে মন ॥ ৫১ ॥
rāgānuga-mārge jāni rāyera bhajana
siddha-deha-tulya, tāte ‘prākṛta’ nahe mana

Official translation and purport on Vedabase

CC Antya 5.52

আমিহ রায়ের স্থানে শুনি কৃষ্ণকথা ।
শুনিতে ইচ্ছা হয় যদি, পুনঃ যাহ তথা ॥ ৫২ ॥
āmiha rāyera sthāne śuni kṛṣṇa-kathā
śunite icchā haya yadi, punaḥ yāha tathā

Official translation and purport on Vedabase

CC Antya 5.53

মোর নাম লইহ, — ‘তেহো পাঠাইলা মোরে ।
তোমার স্থানে কৃষ্ণকথা শুনিবার তরে ।।’ ৫৩ ।। ॥ ৫৩ ॥
mora nāma la-iha, — ‘teho pāṭhāilā more
tomāra sthāne kṛṣṇa-kathā śunibāra tare’

Official translation and purport on Vedabase

CC Antya 5.54

শীঘ্র যাহ, যাবৎ তেঁহো আছেন সভাতে ।” এত শুনি’ প্রদ্যুম্ন-মিশ্র চলিলা তুরিতে ॥ ৫৪ ॥
śīghra yāha, yāvat teṅho āchena sabhāte”
eta śuni’ pradyumna-miśra calilā turite

Official translation and purport on Vedabase

CC Antya 5.55

রায় পাশ গেল, রায় প্রণতি করিল ।
‘আজ্ঞা কর, যে লাগি’ আগমন হৈল’ ॥ ৫৫ ॥
rāya-pāśa gela, rāya praṇati karila
‘ājñā kara, ye lāgi’ āgamana haila’

Official translation and purport on Vedabase

CC Antya 5.56

মিশ্র কহে, — ‘মহাপ্রভু পাঠাইলা মোরে ।
তোমার স্থানে কৃষ্ণকথা শুনিবার তরে’ ॥ ৫৬ ॥
miśra kahe, — ‘mahāprabhu pāṭhāilā more
tomāra sthāne kṛṣṇa-kathā śunibāra tare’

Official translation and purport on Vedabase

CC Antya 5.57

শুনি’ রামানন্দ রায় হৈলা প্রেমাবেশে ।
কহিতে লাগিলা কিছু মনের হরিষে ॥ ৫৭ ॥
śuni’ rāmānanda rāya hailā premāveśe
kahite lāgilā kichu manera hariṣe

Official translation and purport on Vedabase

CC Antya 5.58

“প্রভুর আজ্ঞায় কৃষ্ণকথা শুনিতে আইলা এথা ।
ইহা বই মহাভাগ্য আমি পাব কোথা ?” ৫৮ ॥ ৫৮ ॥
“prabhura ājñāya kṛṣṇa-kathā śunite āilā ethā
ihā va-i mahā-bhāgya āmi pāba kothā?”

Official translation and purport on Vedabase

CC Antya 5.59

এত কহি তারে লঞা নিভৃতে বসিলা ।
‘কি কথা শুনিতে চাহ?’ মিশ্রেরে পুছিলা ॥ ৫৯ ॥
eta kahi tāre lañā nibhṛte vasilā
‘ki kathā śunite cāha?’ miśrere puchilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.60

তেঁহো কহে, — “যে কহিলা বিদ্যানগরে ।
সেই কথা ক্রমে তুমি কহিবা আমারে ॥ ৬০ ॥
teṅho kahe, — “ye kahilā vidyānagare
sei kathā krame tumi kahibā āmāre

Official translation and purport on Vedabase

CC Antya 5.61

আনের কি কথা, তুমি — প্রভুর উপদেষ্টা ! আমি ত’ ভিক্ষুক বিপ্র, তুমি — মোর পোষ্টা ॥ ৬১ ॥
ānera ki kathā, tumi — prabhura upadeṣṭā!
āmi ta’ bhikṣuka vipra, tumi — mora poṣṭā

Official translation and purport on Vedabase

CC Antya 5.62

ভাল, মন্দ — কিছু আমি পুছিতে না জানি ।
‘দীন’ দেখি’ কৃপা করি’ কহিবা আপনি ।।” ৬২ ।। ॥ ৬২ ॥
bhāla, manda — kichu āmi puchite nā jāni
‘dīna’ dekhi’ kṛpā kari’ kahibā āpani”

Official translation and purport on Vedabase

CC Antya 5.63

তবে রামানন্দ ক্রমে কহিতে লাগিলা ।
কৃষ্ণকথা-রসামৃত-সিন্ধু উথলিলা ॥ ৬৩ ॥
tabe rāmānanda krame kahite lāgilā
kṛṣṇa-kathā-rasāmṛta-sindhu uthalilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.64

আপনে প্রশ্ন করি’ পাছে করেন সিদ্ধান্ত ।
তৃতীয় প্রহর হৈল, নহে কথা-অন্ত ॥ ৬৪ ॥
āpane praśna kari’ pāche karena siddhānta
tṛtīya prahara haila, nahe kathā-anta

Official translation and purport on Vedabase

CC Antya 5.65

বক্তা শ্রোতা কহে শুনে দুঁহে প্রেমাবেশে ।
আত্মস্মৃতি নাহি, কাহাঁ জানিব দিন-শেষে ॥ ৬৫ ॥
vaktā śrotā kahe śune duṅhe premāveśe
ātma-smṛti nāhi, kāhāṅ jāniba dina-śeṣe

Official translation and purport on Vedabase

CC Antya 5.66

সেবক কহিল, — ‘দিন হৈল অবসান’ ।
তবে রায় কৃষ্ণকথার করিলা বিশ্রাম ॥ ৬৬ ॥
sevaka kahila, — ‘dina haila avasāna’
tabe rāya kṛṣṇa-kathāra karilā viśrāma

Official translation and purport on Vedabase

CC Antya 5.67

বহুসম্মান করি’ মিশ্রে বিদায় দিলা ।
‘কৃতার্থ হইলাঙ’ বলি’ মিশ্র নাচিতে লাগিলা ॥ ৬৭ ॥
bahu-sammāna kari’ miśre vidāya dilā
‘kṛtārtha ha-ilāṅa’ bali’ miśra nācite lāgilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.68

ঘরে গিয়া মিশ্র কৈল স্নান, ভোজন ।
সন্ধ্যাকালে দেখিতে আইল প্রভুর চরণ ॥ ৬৮ ॥
ghare giyā miśra kaila snāna, bhojana
sandhyā-kāle dekhite āila prabhura caraṇa

Official translation and purport on Vedabase

CC Antya 5.69

প্রভুর চরণ বন্দে উল্লসিত-মনে ।
প্রভু কহে, — ‘কৃষ্ণকথা হইল শ্রবণে’ ? ৬৯ ।। ॥ ৬৯ ॥
prabhura caraṇa vande ullasita-mane
prabhu kahe, — ‘kṛṣṇa-kathā ha-ila śravaṇe’?

Official translation and purport on Vedabase

CC Antya 5.70

মিশ্র কহে, — “প্রভু, মোরে কৃতার্থ করিলা ।
কৃষ্ণকথামৃতার্ণবে মোরে ডুবাইলা ॥ ৭০ ॥
miśra kahe, — “prabhu, more kṛtārtha karilā
kṛṣṇa-kathāmṛtārṇave more ḍubāilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.71

রামানন্দ রায়-কথা কহিলে না হয় ।
‘মনুষ্য’ নহে রায়, কৃষ্ণভক্তিরসময় ॥ ৭১ ॥
rāmānanda rāya-kathā kahile nā haya
‘manuṣya’ nahe rāya, kṛṣṇa-bhakti-rasa-maya

Official translation and purport on Vedabase

CC Antya 5.72

আর এক কথা রায় কহিলা আমারে ।
‘কৃষ্ণকথা-বক্তা করি’ না জানিহ মোরে ॥ ৭২ ॥
āra eka kathā rāya kahilā āmāre
‘kṛṣṇa-kathā-vaktā kari’ nā jāniha more

Official translation and purport on Vedabase

CC Antya 5.73

মোর মুখে কথা কহেন আপনে গৌরচন্দ্র ।
যৈছে কহায়, তৈছে কহি, — যেন বীণাযন্ত্র ॥ ৭৩ ॥
mora mukhe kathā kahena āpane gauracandra
yaiche kahāya, taiche kahi, — yena vīṇā-yantra

Official translation and purport on Vedabase

CC Antya 5.74

মোর মুখে কহায় কথা, করে পরচার ।
পৃথিবীতে কে জানিবে এ-লীলা তাঁহার ?’ ৭৪ ॥ ৭৪ ॥
mora mukhe kahāya kathā, kare paracāra
pṛthivīte ke jānibe e-līlā tāṅhāra?’

Official translation and purport on Vedabase

CC Antya 5.75

যে-সব শুনিলুঁ, কৃষ্ণ-রসের সাগর ।
ব্রহ্মাদি-দেবের এ সব না হয় গোচর ॥ ৭৫ ॥
ye-saba śuniluṅ, kṛṣṇa-rasera sāgara
brahmādi-devera e saba nā haya gocara

Official translation and purport on Vedabase

CC Antya 5.76

হেন ‘রস’ পান মোরে করাইলা তুমি ।
জন্মে জন্মে তোমার পায় বিকাইলাঙ আমি ।।” ৭৬ ।। ॥ ৭৬ ॥
hena ‘rasa’ pāna more karāilā tumi
janme janme tomāra pāya vikāilāṅa āmi

Official translation and purport on Vedabase

CC Antya 5.77

প্রভু কহে, — “রামানন্দ বিনয়ের খনি ।
আপনার কথা পরমুণ্ডে দেন আনি’ ॥ ৭৭ ॥
prabhu kahe, — “rāmānanda vinayera khani
āpanāra kathā para-muṇḍe dena āni’

Official translation and purport on Vedabase

CC Antya 5.78

মহানুভবের এই সহজ ‘স্বভাব’ হয় ।
আপনার গুণ নাহি আপনে কহয় ।।” ৭৮ ।। ॥ ৭৮ ॥
mahānubhavera ei sahaja ‘svabhāva’ haya
āpanāra guṇa nāhi āpane kahaya”

Official translation and purport on Vedabase

CC Antya 5.79

রামানন্দরায়ের এই কহিলু গুণ-লেশ ।
প্রদ্যুম্ন মিশ্রেরে যৈছে কৈলা উপদেশ ॥ ৭৯ ॥
rāmānanda-rāyera ei kahilu guṇa-leśa
pradyumna miśrere yaiche kailā upadeśa

Official translation and purport on Vedabase

CC Antya 5.80

‘গৃহস্থ’ হঞা নহে রায় ষড়্বর্গের বশে ।
‘বিষয়ী’ হঞা সন্ন্যাসীরে উপদেশে ॥ ৮০ ॥
‘gṛhastha’ hañā nahe rāya ṣaḍ-vargera vaśe
‘viṣayī’ hañā sannyāsīre upadeśe

Official translation and purport on Vedabase

CC Antya 5.81

এইসব গুণ তাঁর প্রকাশ করিতে ।
মিশ্রেরে পাঠাইলা তাহাঁ শ্রবণ করিতে ॥ ৮১ ॥
ei-saba guṇa tāṅra prakāśa karite
miśrere pāṭhāilā tāhāṅ śravaṇa karite

Official translation and purport on Vedabase

CC Antya 5.82

ভক্তগুণ প্রকাশিতে প্রভু ভাল জানে ।
নানা-ভঙ্গীতে গুণ প্রকাশি’ নিজ-লাভ মানে ॥ ৮২ ॥
bhakta-guṇa prakāśite prabhu bhāla jāne
nānā-bhaṅgīte guṇa prakāśi’ nija-lābha māne

Official translation and purport on Vedabase

CC Antya 5.83

আর এক ‘স্বভাব’ গৌরের শুন, ভক্তগণ ।
ঐশ্বর্য-স্বভাব গূঢ় করে প্রকটন ॥ ৮৩ ॥
āra eka ‘svabhāva’ gaurera śuna, bhakta-gaṇa
aiśvarya-svabhāva gūḍha kare prakaṭana

Official translation and purport on Vedabase

CC Antya 5.84

সন্ন্যাসী পণ্ডিতগণের করিতে গর্বনাশ ।
নীচ-শূদ্র-দ্বারা করেন ধর্মের প্রকাশ ॥ ৮৪ ॥
sannyāsī paṇḍita-gaṇera karite garva nāśa
nīca-śūdra-dvārā karena dharmera prakāśa

Official translation and purport on Vedabase

CC Antya 5.85

‘ভক্তি’, ‘প্রেম’, ‘তত্ত্ব’ কহে রায়ে করি’ ‘বক্তা’ ।
আপনি প্রদ্যুম্নমিশ্র-সহ হয় ‘শ্রোতা’ ॥ ৮৫ ॥
‘bhakti’, ‘prema’, ‘tattva’ kahe rāye kari’ ‘vaktā’
āpani pradyumna-miśra-saha haya ‘śrotā’

Official translation and purport on Vedabase

CC Antya 5.86

হরিদাস-দ্বারা নাম-মাহাত্ম্য-প্রকাশ ।
সনাতন-দ্বারা ভক্তিসিদ্ধান্তবিলাস ॥ ৮৬ ॥
haridāsa-dvārā nāma-māhātmya-prakāśa
sanātana-dvārā bhakti-siddhānta-vilāsa

Official translation and purport on Vedabase

CC Antya 5.87

শ্রীরূপ-দ্বারা ব্রজের প্রেম-রস-লীলা ।
কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা ? ৮৭ ।। ॥ ৮৭ ॥
śrī-rūpa-dvārā vrajera prema-rasa-līlā
ke bujhite pāre gambhīra caitanyera khelā?

Official translation and purport on Vedabase

CC Antya 5.88

শ্রীচৈতন্যলীলা এই — অমৃতের সিন্ধু ।
ত্রিজগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু ॥ ৮৮ ॥
śrī-caitanya-līlā ei — amṛtera sindhu
trijagat bhāsāite pāre yāra eka bindu

Official translation and purport on Vedabase

CC Antya 5.89

চৈতন্যচরিতামৃত নিত্য কর পান ।
যাহা হৈতে ‘প্রেমানন্দ’, ‘ভক্তিতত্ত্ব-জ্ঞান’ ॥ ৮৯ ॥
caitanya-caritāmṛta nitya kara pāna
yāhā haite ‘premānanda’, ‘bhakti-tattva-jñāna’

Official translation and purport on Vedabase

CC Antya 5.90

এইমত মহাপ্রভু ভক্তগণ লঞা ।
নীলাচলে বিহরয়ে ভক্তি প্রচারিয়া ॥ ৯০ ॥
ei-mata mahāprabhu bhakta-gaṇa lañā
nīlācale viharaye bhakti pracāriyā

Official translation and purport on Vedabase

CC Antya 5.91

বঙ্গদেশী এক বিপ্র প্রভুর চরিতে ।
নাটক করি’ লঞা আইল প্রভুকে শুনাইতে ॥ ৯১ ॥
baṅga-deśī eka vipra prabhura carite
nāṭaka kari’ lañā āila prabhuke śunāite

Official translation and purport on Vedabase

CC Antya 5.92

ভগবান্-আচার্য-সনে তার পরিচয় ।
তাঁরে মিলি’ তাঁর ঘরে করিল আলয় ॥ ৯২ ॥
bhagavān-ācārya-sane tāra paricaya
tāṅre mili’ tāṅra ghare karila ālaya

Official translation and purport on Vedabase

CC Antya 5.93

প্রথমে নাটক তেঁহো তাঁরে শুনাইল ।
তাঁর সঙ্গে অনেক বৈষ্ণব নাটক শুনিল ॥ ৯৩ ॥
prathame nāṭaka teṅho tāṅre śunāila
tāṅra saṅge aneka vaiṣṇava nāṭaka śunila

Official translation and purport on Vedabase

CC Antya 5.94

সবেই প্রশংসে নাটক ‘পরম উত্তম’ ।
মহাপ্রভুরে শুনাইতে সবার হৈল মন ॥ ৯৪ ॥
sabei praśaṁse nāṭaka ‘parama uttama’
mahāprabhure śunāite sabāra haila mana

Official translation and purport on Vedabase

CC Antya 5.95

গীত, শ্লোক, গ্রন্থ, কবিত্ব — যেই করি’ আনে ।
প্রথমে শুনায় সেই স্বরূপের স্থানে ॥ ৯৫ ॥
gīta, śloka, grantha, kavitva — yei kari’ āne
prathame śunāya sei svarūpera sthāne

Official translation and purport on Vedabase

CC Antya 5.96

স্বরূপ-ঠাঞি উত্তরে যদি, লঞা তাঁর মন ।
তবে মহাপ্রভু-ঠাঞি করায় শ্রবণ ॥ ৯৬ ॥
svarūpa-ṭhāñi uttare yadi, lañā, tāṅra mana
tabe mahāprabhu-ṭhāñi karāya śravaṇa

Official translation and purport on Vedabase

CC Antya 5.97

‘রসাভাস’ হয় যদি ‘সিদ্ধান্তবিরোধ’ ।
সহিতে না পারে প্রভু, মনে হয় ক্রোধ ॥ ৯৭ ॥
‘rasābhāsa’ haya yadi ‘siddhānta-virodha’
sahite nā pāre prabhu, mane haya krodha

Official translation and purport on Vedabase

CC Antya 5.98

অতএব প্রভু কিছু আগে নাহি শুনে ।
এই মর্যাদা প্রভু করিয়াছে নিয়মে ॥ ৯৮ ॥
ataeva prabhu kichu āge nāhi śune
ei maryādā prabhu kariyāche niyame

Official translation and purport on Vedabase

CC Antya 5.99

স্বরূপের ঠাঞি আচার্য কৈলা নিবেদন ।
এক বিপ্র প্রভুর নাটক করিয়াছে উত্তম ॥ ৯৯ ॥
svarūpera ṭhāñi ācārya kailā nivedana
eka vipra prabhura nāṭaka kariyāche uttama

Official translation and purport on Vedabase

CC Antya 5.100

আদৌ তুমি শুন, যদি তোমার মন মানে ।
পাছে মহাপ্রভুরে তবে করাইমু শ্রবণে ॥ ১০০ ॥
ādau tumi śuna, yadi tomāra mana māne
pāche mahāprabhure tabe karāimu śravaṇe

Official translation and purport on Vedabase

CC Antya 5.101

স্বরূপ কহে, — “তুমি ‘গোপ’ পরম-উদার ।
যে-সে শাস্ত্র শুনিতে ইচ্ছা উপজে তোমার ॥ ১০১ ॥
svarūpa kahe, — “tumi ‘gopa’ parama-udāra
ye-se śāstra śunite icchā upaje tomāra

Official translation and purport on Vedabase

CC Antya 5.102

‘যদ্বা-তদ্বা’ কবির বাক্যে হয় ‘রসাভাস’ ।
সিদ্ধান্তবিরুদ্ধ শুনিতে না হয় উল্লাস ॥ ১০২ ॥
‘yadvā-tadvā’ kavira vākye haya ‘rasābhāsa’
siddhānta-viruddha śunite nā haya ullāsa

Official translation and purport on Vedabase

CC Antya 5.103

‘রস’, ‘রসাভাস’ যার নাহিক বিচার ।
ভক্তিসিদ্ধান্ত-সিন্ধু নাহি পায় পার ॥ ১০৩ ॥
‘rasa’, ‘rasābhāsa’ yāra nāhika vicāra
bhakti-siddhānta-sindhu nāhi pāya pāra

Official translation and purport on Vedabase

CC Antya 5.104-105

‘ব্যাকরণ’ নাহি জানে, না জানে ‘অলঙ্কার’ । ॥ ১০৪ ॥
‘নাটকালঙ্কার’-জ্ঞান নাহিক যাহার ॥ ১০৫ ॥
‘vyākaraṇa’ nāhi jāne, nā jāne ‘alaṅkāra’
‘nāṭakālaṅkāra’-jñāna nāhika yāhāra
kṛṣṇa-līlā varṇite nā jāne sei chāra!
viśeṣe durgama ei caitanya-vihāra

Official translation and purport on Vedabase

CC Antya 5.106

কৃষ্ণলীলা, গৌরলীলা সে করে বর্ণন ।
গৌর-পাদপদ্ম যাঁর হয় প্রাণ-ধন ॥ ১০৬ ॥
kṛṣṇa-līlā, gaura-līlā se kare varṇana
gaura-pāda-padma yāṅra haya prāṇa-dhana

Official translation and purport on Vedabase

CC Antya 5.107

গ্রাম্য-কবির কবিত্ব শুনিতে হয় ‘দুঃখ’ ।
বিদগ্ধ-আত্মীয়-বাক্য শুনিতে হয় ‘সুখ’ ॥ ১০৭ ॥
grāmya-kavira kavitva śunite haya ‘duḥkha’
vidagdha-ātmīya-vākya śunite haya ‘sukha’

Official translation and purport on Vedabase

CC Antya 5.108

রূপ যৈছে দুই নাটক করিয়াছে আরম্ভে ।
শুনিতে আনন্দ বাড়ে যার মুখবন্ধে ।।” ১০৮ ।। ॥ ১০৮ ॥
rūpa yaiche dui nāṭaka kariyāche ārambhe
śunite ānanda bāḍe yāra mukha-bandhe”

Official translation and purport on Vedabase

CC Antya 5.109

ভগবান্-আচার্য কহে, — ‘শুন একবার ।
তুমি শুনিলে ভাল-মন্দ জানিবে বিচার ।।’ ১০৯ ।। ॥ ১০৯ ॥
bhagavān-ācārya kahe, — ‘śuna eka-bāra
tumi śunile bhāla-manda jānibe vicāra’

Official translation and purport on Vedabase

CC Antya 5.110

দুই তিন দিন আচার্য আগ্রহ করিল ।
তাঁর আগ্রহে স্বরূপের শুনিতে ইচ্ছা হইল ॥ ১১০ ॥
dui tina dina ācārya āgraha karila
tāṅra āgrahe svarūpera śunite icchā ha-ila

Official translation and purport on Vedabase

CC Antya 5.111

সবা লঞা স্বরূপ গোসাঞি শুনিতে বসিলা ।
তবে সেই কবি নান্দী-শ্লোক পড়িলা ॥ ১১১ ॥
sabā lañā svarūpa gosāñi śunite vasilā
tabe sei kavi nāndī-śloka paḍilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.112

বিকচকমলনেত্রে শ্রীজগন্নাথসংজ্ঞে কনকরুচিরিহাত্মন্যাত্মতাং যঃ প্রপন্নঃ ।
প্রকৃতিজড়মশেষং চেতয়ন্নাবিরাসীৎ স দিশতু তব ভব্যং কৃষ্ণচৈতন্যদেবঃ ॥ ১১২ ॥
vikaca-kamala-netre śrī-jagannātha-saṁjñe
kanaka-rucir ihātmany ātmatāṁ yaḥ prapannaḥ
prakṛti-jaḍam aśeṣaṁ cetayann āvirāsīt
sa diśatu tava bhavyaṁ kṛṣṇa-caitanya-devaḥ

Official translation and purport on Vedabase

CC Antya 5.113

শ্লোক শুনি’ সর্বলোক তাহারে বাখানে ।
স্বরূপ কহে, — ‘এই শ্লোক করহ ব্যাখ্যানে’ ॥ ১১৩ ॥
śloka śuni’ sarva-loka tāhāre vākhāne
svarūpa kahe, — ‘ei śloka karaha vyākhyāne’

Official translation and purport on Vedabase

CC Antya 5.114

কবি কহে, — “জগন্নাথ — সুন্দর-শরীর ।
চৈতন্য-গোসাঞি — শরীরী মহাধীর ॥ ১১৪ ॥
kavi kahe, — ‘jagannātha — sundara-śarīra
caitanya-gosāñi — śarīrī mahā-dhīra

Official translation and purport on Vedabase

CC Antya 5.115

সহজে জড়জগতের চেতন করাইতে ।
নীলাচলে মহাপ্রভু হৈলা আবির্ভূতে ।।” ১১৫ ।। ॥ ১১৫ ॥
sahaje jaḍa-jagatera cetana karāite
nīlācale mahāprabhu hailā āvirbhūte

Official translation and purport on Vedabase

CC Antya 5.116

শুনিয়া সবার হৈল আনন্দিত-মন ।
দুঃখ পাঞা স্বরূপ কহে সক্রোধ বচন ॥ ১১৬ ॥
śuniyā sabāra haila ānandita-mana
duḥkha pāñā svarūpa kahe sakrodha vacana

Official translation and purport on Vedabase

CC Antya 5.117

“আরে মূর্খ, আপনার কৈলি সর্বনাশ ! দুই ত’ ঈশ্বরে তোর নাহিক বিশ্বাস ॥ ১১৭ ॥
“āre mūrkha, āpanāra kaili sarva-nāśa!
dui ta’ īśvare tora nāhika viśvāsa

Official translation and purport on Vedabase

CC Antya 5.118

পূর্ণানন্দ-চিত্স্বরূপ জগন্নাথ-রায় ।
তাঁরে কৈলি জড়-নশ্বর-প্রাকৃত-কায়!! ॥ ১১৮ ॥
pūrṇānanda-cit-svarūpa jagannātha-rāya
tāṅre kaili jaḍa-naśvara-prākṛta-kāya!!

Official translation and purport on Vedabase

CC Antya 5.119

পূর্ণ-ষড়শ্বৈর্য চৈতন্য — স্বয়ং ভগবান্ ।
তাঁরে কৈলি ক্ষুদ্র জীব স্ফুলিঙ্গ-সমান !! ১১৯ ।। ॥ ১১৯ ॥
pūrṇa-ṣaḍ-aiśvarya caitanya — svayaṁ bhagavān
tāṅre kaili kṣudra jīva sphuliṅga-samāna!!

Official translation and purport on Vedabase

CC Antya 5.120

দুই-ঠাঞি অপরাধে পাইবি দুর্গতি ! অতত্ত্বজ্ঞ ‘তত্ত্ব’ বর্ণে, তার এই রীতি ! ১২০ ।। ॥ ১২০ ॥
dui-ṭhāñi aparādhe pāibi durgati!
atattva-jña ‘tattva’ varṇe, tāra ei rīti!

Official translation and purport on Vedabase

CC Antya 5.121

আর এক করিয়াছ পরম ‘প্রমাদ’ ! দেহ-দেহি-ভেদ ঈশ্বরে কৈলে ‘অপরাধ’ ! ১২১ ।। ॥ ১২১ ॥
āra eka kariyācha parama ‘pramāda’!
deha-dehi-bheda īśvare kaile ‘aparādha’!

Official translation and purport on Vedabase

CC Antya 5.122

ঈশ্বরের নাহি কভু দেহ-দেহি-ভেদ ।
স্বরূপ, দেহ, — চিদানন্দ, নাহিক বিভেদ ॥ ১২২ ॥
īśvarera nāhi kabhu deha-dehi-bheda
svarūpa, deha, — cid-ānanda, nāhika vibheda

Official translation and purport on Vedabase

CC Antya 5.123

“দেহ-দেহি-বিভাগোঽয়ং নেশ্বরে বিদ্যতে ক্বচিৎ ।।” ১২৩ ।। ॥ ১২৩ ॥
“deha-dehi-vibhāgo ’yaṁ
neśvare vidyate kvacit”

Official translation and purport on Vedabase

CC Antya 5.124-125

নাতঃ পরং পরম যদ্ভবতঃ স্বরূপ- মানন্দমাত্রমবিকল্পমবিদ্ধবর্চঃ ।
পশ্যামি বিশ্বসৃজমেকমবিশ্বমাত্মন্ ভূতেন্দ্রিয়াত্মকমদস্ত উপাশ্রিতোঽস্মি ॥ ১২৪ ॥
তদ্বা ইদং ভুবনমঙ্গল মঙ্গলায় ধ্যানে স্ম নো দরশিতং ত উপাসকানাম্ ।
তস্মৈ নমো ভগবতেঽনুবিধেম তুভ্যং যোঽনাদৃতো নরকভাগ্ভিরসৎপ্রসঙ্গৈঃ ॥ ১২৫ ॥
nātaḥ paraṁ parama yad bhavataḥ svarūpam
ānanda-mātram avikalpam aviddha-varcaḥ
paśyāmi viśva-sṛjam ekam aviśvam ātman
bhūtendriyātmaka-madas ta upāśrito ’smi
tad vā idaṁ bhuvana-maṅgala maṅgalāya
dhyāne sma no daraśitaṁ ta upāsakānām
tasmai namo bhagavate ’nuvidhema tubhyaṁ
yo ’nādṛto naraka-bhāgbhir asat-prasaṅgaiḥ

Official translation and purport on Vedabase

CC Antya 5.126

কাহাঁ ‘পূর্ণানন্দৈশ্বর্য’ কৃষ্ণ ‘মায়েশ্বর’ ! কাহাঁ ‘ক্ষুদ্র’ জীব ‘দুঃখী’, ‘মায়ার কিঙ্কর’ !! ১২৬ ।। ॥ ১২৬ ॥
kāhāṅ ‘pūrṇānandaiśvarya’ kṛṣṇa ‘māyeśvara’!
kāhāṅ ‘kṣudra’ jīva ‘duḥkhī’, ‘māyāra kiṅkara’!

Official translation and purport on Vedabase

CC Antya 5.127

“হ্লাদিন্যা সম্বিদাশ্লিষ্টঃ সচ্চিদানন্দ ঈশ্বরঃ ।
স্বাবিদ্যা-সংবৃতো জীবঃ সংক্লেশনিকরাকরঃ ।।” ১২৭ ।। ॥ ১২৭ ॥
“hlādinyā samvidāśliṣṭaḥ
sac-cid-ānanda-īśvaraḥ
svāvidyā saṁvṛto jīvaḥ
saṅkleśa-nikarākaraḥ”

Official translation and purport on Vedabase

CC Antya 5.128

শুনি’ সভাসদের চিত্তে হৈল চমৎকার ।
‘সত্য কহে গোসাঞি, দুঁহার করিয়াছে তিরস্কার’ ॥ ১২৮ ॥
śuni’ sabhā-sadera citte haila camatkāra
‘satya kahe gosāñi, duṅhāra kariyāche tiraskāra’

Official translation and purport on Vedabase

CC Antya 5.129

শুনিয়া কবির হৈল লজ্জা, ভয়, বিস্ময় ।
হংস-মধ্যে বক যৈছে কিছু নাহি কয় ॥ ১২৯ ॥
śuniyā kavira haila lajjā, bhaya, vismaya
haṁsa-madhye baka yaiche kichu nāhi kaya

Official translation and purport on Vedabase

CC Antya 5.130

তার দুঃখ দেখি’ স্বরূপ সদয়-হৃদয় ।
উপদেশ কৈলা তারে যৈছে ‘হিত’ হয় ॥ ১৩০ ॥
tāra duḥkha dekhi, svarūpa sadaya-hṛdaya
upadeśa kailā tāre yaiche ‘hita’ haya

Official translation and purport on Vedabase

CC Antya 5.131

“যাহ, ভাগবত পড় বৈষ্ণবের স্থানে ।
একান্ত আশ্রয় কর চৈতন্য-চরণে ॥ ১৩১ ॥
“yāha, bhāgavata paḍa vaiṣṇavera sthāne
ekānta āśraya kara caitanya-caraṇe

Official translation and purport on Vedabase

CC Antya 5.132

চৈতন্যের ভক্তগণের নিত্য কর ‘সঙ্গ’ ।
তবেত জানিবা সিদ্ধান্তসমুদ্র-তরঙ্গ ॥ ১৩২ ॥
caitanyera bhakta-gaṇera nitya kara ‘saṅga’
tabeta jānibā siddhānta-samudra-taraṅga

Official translation and purport on Vedabase

CC Antya 5.133

তবেত পাণ্ডিত্য তোমার হইবে সফল ।
কৃষ্ণের স্বরূপ-লীলা বর্ণিবা নির্মল ॥ ১৩৩ ॥
tabeta pāṇḍitya tomāra ha-ibe saphala
kṛṣṇera svarūpa-līlā varṇibā nirmala

Official translation and purport on Vedabase

CC Antya 5.134

এই শ্লোক করিয়াছ পাঞা সন্তোষ ।
তোমার হৃদয়ের অর্থে দুঁহায় লাগে ‘দোষ’ ॥ ১৩৪ ॥
ei śloka kariyācha pāñā santoṣa
tomāra hṛdayera arthe duṅhāya lāge ‘doṣa’

Official translation and purport on Vedabase

CC Antya 5.135

তুমি যৈছে-তৈছে কহ, না জানিয়া রীতি ।
সরস্বতী সেই-শব্দে করিয়াছে স্তুতি ॥ ১৩৫ ॥
tumi yaiche-taiche kaha, nā jāniyā rīti
sarasvatī sei-śabde kariyāche stuti

Official translation and purport on Vedabase

CC Antya 5.136

যৈছে ইন্দ্র, দৈত্যাদি করে কৃষ্ণের ভর্ৎসন ।
সেইশব্দে সরস্বতী করেন স্তবন ॥ ১৩৬ ॥
yaiche indra, daityādi kare kṛṣṇera bhartsana
sei-śabde sarasvatī karena stavana

Official translation and purport on Vedabase

CC Antya 5.137

বাচালং বালিশং স্তব্ধমজ্ঞং পণ্ডিতমানিনম্ ।
কৃষ্ণং মর্ত্যমুপাশ্রিত্য গোপা মে চক্রুরপ্রিয়ম্ ॥ ১৩৭ ॥
vācālaṁ bāliśaṁ stabdham
ajñaṁ paṇḍita-māninam
kṛṣṇaṁ martyam upāśritya
gopā me cakrur apriyam

Official translation and purport on Vedabase

CC Antya 5.138

ঐশ্বর্য-মদে মত্ত ইন্দ্র, — যেন মাতোয়াল ।
বুদ্ধিনাশ হৈল, কেবল নাহিক সাম্ভাল ॥ ১৩৮ ॥
aiśvarya-made matta indra, — yena mātoyāla
buddhi-nāśa haila, kevala nāhika sāmbhāla

Official translation and purport on Vedabase

CC Antya 5.139

ইন্দ্র বলে, — “মুঞি কৃষ্ণের করিয়াছি নিন্দন ।” তারই মুখে সরস্বতী করেন স্তবন ॥ ১৩৯ ॥
indra bale, — “muñi kṛṣṇera kariyāchi nindana”
tāra-i mukhe sarasvatī karena stavana

Official translation and purport on Vedabase

CC Antya 5.140

‘বাচাল’ কহিয়ে — ‘বেদপ্রবর্তক’ ধন্য ।
‘বালিশ’ — তথাপি ‘শিশু-প্রায়’ গর্বশূন্য ॥ ১৪০ ॥
‘vācāla’ kahiye — ‘veda-pravartaka’ dhanya
‘bāliśa’ — tathāpi ‘śiśu-prāya’ garva-śūnya

Official translation and purport on Vedabase

CC Antya 5.141

বন্দ্যাভাবে ‘অনম্র’ — ‘স্তব্ধ’-শব্দে কয় ।
যাহা হৈতে অন্য ‘বিজ্ঞ’ নাহি — সে ‘অজ্ঞ’ হয় ॥ ১৪১ ॥
vandyābhāve ‘anamra’ — ‘stabdha’-śabde kaya
yāhā haite anya ‘vijña’ nāhi — se ‘ajña’ haya

Official translation and purport on Vedabase

CC Antya 5.142

‘পণ্ডিতের মান্য-পাত্র হয় ‘পণ্ডিতমানী’ ।
তথাপি ভক্তবাৎসল্যে ‘মনুষ্য’ অভিমানী ॥ ১৪২ ॥
‘paṇḍitera mānya-pātra — haya ‘paṇḍita-mānī’
tathāpi bhakta-vātsalye ‘manuṣya’ abhimānī

Official translation and purport on Vedabase

CC Antya 5.143

জরাসন্ধ কহে, — “কৃষ্ণ — পুরুষ-অধম ।
তোর সঙ্গে না যুঝিমু, “যাহি বন্ধুহন্” ॥ ১৪৩ ॥
jarāsandha kahe, — “kṛṣṇa — puruṣa-adhama
tora saṅge nā yujhimu, “yāhi bandhu-han”

Official translation and purport on Vedabase

CC Antya 5.144

যাহা হৈতে অন্য পুরুষসকল — ‘অধম’ ।
সেই হয় ‘পুরুষাধম’ — সরস্বতীর মন ॥ ১৪৪ ॥
yāhā haite anya puruṣa-sakala — ‘adhama’
sei haya ‘puruṣādhama’ — sarasvatīra mana

Official translation and purport on Vedabase

CC Antya 5.145

‘বান্ধে সবারে’ — তাতে অবিদ্যা ‘বন্ধু’ হয় ।
‘অবিদ্যা-নাশক’ — ‘বন্ধুহন্’-শব্দে কয় ॥ ১৪৫ ॥
‘bāndhe sabāre’ — tāte avidyā ‘bandhu’ haya
‘avidyā-nāśaka’ — ‘bandhu-han’-śabde kaya

Official translation and purport on Vedabase

CC Antya 5.146

এইমত শিশুপাল করিল নিন্দন ।
সেইবাক্যে সরস্বতী করেন স্তবন ॥ ১৪৬ ॥
ei-mata śiśupāla karila nindana
sei-vākye sarasvatī karena stavana

Official translation and purport on Vedabase

CC Antya 5.147

তৈছে এই শ্লোকে তোমার অর্থে ‘নিন্দা’ আইসে ।
সরস্বতীর অর্থ শুন, যাতে ‘স্তুতি’ ভাসে ॥ ১৪৭ ॥
taiche ei śloke tomāra arthe ‘nindā’ āise
sarasvatīra artha śuna, yāte ‘stuti’ bhāse

Official translation and purport on Vedabase

CC Antya 5.148

জগন্নাথ হন কৃষ্ণের ‘আত্মস্বরূপ’ ।
কিন্তু ইহাঁ দারুব্রহ্ম — স্থাবর-স্বরূপ ॥ ১৪৮ ॥
jagannātha hana kṛṣṇera ‘ātma-svarūpa’
kintu ihāṅ dāru-brahma — sthāvara-svarūpa

Official translation and purport on Vedabase

CC Antya 5.149

তাঁহা-সহ আত্মতা একরূপ হঞা ।
কৃষ্ণ একতত্ত্বরূপ — দুই রূপ হঞা ॥ ১৪৯ ॥
tāṅhā-saha ātmatā eka-rūpa hañā
kṛṣṇa eka-tattva-rūpa — dui rūpa hañā

Official translation and purport on Vedabase

CC Antya 5.150

সংসারতারণ-হেতু যেই ইচ্ছা-শক্তি ।
তাহার মিলন করি’ একতা যৈছে প্রাপ্তি ॥ ১৫০ ॥
saṁsāra-tāraṇa-hetu yei icchā-śakti
tāhāra milana kari’ ekatā yaiche prāpti

Official translation and purport on Vedabase

CC Antya 5.151

সকল সংসারী লোকের করিতে উদ্ধার ।
গৌর-জঙ্গম রূপে কৈলা অবতার ॥ ১৫১ ॥
sakala saṁsārī lokera karite uddhāra
gaura-jaṅgama-rūpe kailā avatāra

Official translation and purport on Vedabase

CC Antya 5.152

জগন্নাথের দর্শনে খণ্ডায় সংসার ।
সব-দেশের সব-লোক নারে আসিবার ॥ ১৫২ ॥
jagannāthera darśane khaṇḍāya saṁsāra
saba-deśera saba-loka nāre āsibāra

Official translation and purport on Vedabase

CC Antya 5.153

শ্রীকৃষ্ণচৈতন্যপ্রভু দেশে দেশে যাঞা ।
সব-লোকে নিস্তারিলা জঙ্গম-ব্রহ্ম হঞা ॥ ১৫৩ ॥
śrī-kṛṣṇa-caitanya-prabhu deśe deśe yāñā
saba-loke nistārilā jaṅgama-brahma hañā

Official translation and purport on Vedabase

CC Antya 5.154

সরস্বতীর অর্থ এই কহিলুঁ বিবরণ ।
এহো ভাগ্য তোমার ঐছে করিলে বর্ণন ॥ ১৫৪ ॥
sarasvatīra artha ei kahiluṅ vivaraṇa
eho bhāgya tomāra aiche karile varṇana

Official translation and purport on Vedabase

CC Antya 5.155

কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ ।
সেই নাম হয় তার ‘মুক্তির’ কারণ ।।” ১৫৫ ।। ॥ ১৫৫ ॥
kṛṣṇe gāli dite kare nāma uccāraṇa
sei nāma haya tāra ‘muktira’ kāraṇa”

Official translation and purport on Vedabase

CC Antya 5.156

তবে সেই কবি সবার চরণে পড়িয়া ।
সবার শরণ লৈল দন্তে তৃণ লঞা ॥ ১৫৬ ॥
tabe sei kavi sabāra caraṇe paḍiyā
sabāra śaraṇa laila dante tṛṇa lañā

Official translation and purport on Vedabase

CC Antya 5.157

তবে সব ভক্ত তারে অঙ্গীকার কৈলা ।
তার গুণ কহি’ মহাপ্রভুরে মিলাইলা ॥ ১৫৭ ॥
tabe saba bhakta tāre aṅgīkāra kailā
tāra guṇa kahi’ mahāprabhure milāilā

Official translation and purport on Vedabase

CC Antya 5.158

সেই কবি সর্ব ত্যজি’ রহিলা নীলাচলে ।
গৌরভক্তগণের কৃপা কে কহিতে পারে ? ১৫৮ ।। ॥ ১৫৮ ॥
sei kavi sarva tyaji’ rahilā nīlācale
gaura-bhakta-gaṇera kṛpā ke kahite pāre?

Official translation and purport on Vedabase

CC Antya 5.159

এই ত’ কহিলুঁ প্রদ্যুম্নমিশ্র-বিবরণ ।
প্রভুর আজ্ঞায় কৈল কৃষ্ণকথার শ্রবণ ॥ ১৫৯ ॥
ei ta’ kahiluṅ pradyumna-miśra-vivaraṇa
prabhura ājñāya kaila kṛṣṇa-kathāra śravaṇa

Official translation and purport on Vedabase

CC Antya 5.160

তার মধ্যে কহিলুঁ রামানন্দের মহিমা ।
আপনে শ্রীমুখে প্রভু বর্ণে যাঁর সীমা ॥ ১৬০ ॥
tāra madhye kahiluṅ rāmānandera mahimā
āpane śrī-mukhe prabhu varṇe yāṅra sīmā

Official translation and purport on Vedabase

CC Antya 5.161

প্রস্তাবে কহিলুঁ কবির নাটক-বিবরণ ।
অজ্ঞ হঞা শ্রদ্ধায় পাইল প্রভুর চরণ ॥ ১৬১ ॥
prastāve kahiluṅ kavira nāṭaka-vivaraṇa
ajña hañā śraddhāya pāila prabhura caraṇa

Official translation and purport on Vedabase

CC Antya 5.162

শ্রীকৃষ্ণচৈতন্য-লীলা — অমৃতের সার ।
একলীলা-প্রবাহে বহে শত-শত ধার ॥ ১৬২ ॥
śrī-kṛṣṇa-caitanya-līlā — amṛtera sāra
eka-līlā-pravāhe vahe śata-śata dhāra

Official translation and purport on Vedabase

CC Antya 5.163

শ্রদ্ধা করি’ এই লীলা যেই পড়ে শুনে ।
গৌরলীলা, ভক্তি-ভক্ত-রস-তত্ত্ব জানে ॥ ১৬৩ ॥
śraddhā kari’ ei līlā yei paḍe, śune
gaura-līlā, bhakti-bhakta-rasa-tattva jāne

Official translation and purport on Vedabase

CC Antya 5.164

শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ ।
চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৬৪ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa
caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa

Official translation and purport on Vedabase