CC Antya 8.1
তং বন্দে কৃষ্ণচৈতন্যং রামচন্দ্রপুরীভয়াৎ । লৌকিকাহারতঃ স্বং যো ভিক্ষান্নং সমকোচয়ৎ ॥ ১ ॥
taṁ vande kṛṣṇa-caitanyaṁ rāmacandra-purī-bhayāt laukikāhārataḥ svaṁ yo bhikṣānnaṁ samakocayat
Sanskrit, IAST, and official Vedabase links
Antya-līlā — Chapter 8: original text, IAST, and official Vedabase links.
তং বন্দে কৃষ্ণচৈতন্যং রামচন্দ্রপুরীভয়াৎ । লৌকিকাহারতঃ স্বং যো ভিক্ষান্নং সমকোচয়ৎ ॥ ১ ॥
taṁ vande kṛṣṇa-caitanyaṁ rāmacandra-purī-bhayāt laukikāhārataḥ svaṁ yo bhikṣānnaṁ samakocayat
জয় জয় শ্রীচৈতন্য করুণাসিন্ধু-অবতার । ব্রহ্মা-শিবাদিক ভজে চরণ যাঁহার ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya karuṇā-sindhu-avatāra brahmā-śivādika bhaje caraṇa yāṅhāra
জয় জয় অবধূতচন্দ্র নিত্যানন্দ । জগৎ বাঁধিল যেঁহ দিয়া প্রেমফাঁদ ॥ ৩ ॥
jaya jaya avadhūta-candra nityānanda jagat bāṅdhila yeṅha diyā prema-phāṅda
জয় জয় অদ্বৈত ঈশ্বর অবতার । কৃষ্ণ অবতারি’ কৈল জগৎ-নিস্তার ॥ ৪ ॥
jaya jaya advaita īśvara avatāra kṛṣṇa avatāri’ kaila jagat-nistāra
জয় জয় শ্রীবাসাদি যত ভক্তগণ । শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু — যাঁর প্রাণধন ॥ ৫ ॥
jaya jaya śrīvāsādi yata bhakta-gaṇa śrī-kṛṣṇa-caitanya prabhu — yāṅra prāṇa-dhana
এইমত গৌরচন্দ্র নিজভক্ত-সঙ্গে । নীলাচলে ক্রীড়া করে কৃষ্ণপ্রেমতরঙ্গে ॥ ৬ ॥
ei-mata gauracandra nija-bhakta-saṅge nīlācale krīḍā kare kṛṣṇa-prema-taraṅge
হেনকালে রামচন্দ্রপুরী-গোসাঞি আইলা । পরমানন্দ-পুরীরে আর প্রভুরে মিলিলা ॥ ৭ ॥
hena-kāle rāmacandra-purī-gosāñi āilā paramānanda-purīre āra prabhure mililā
পরমানন্দ-পুরী কৈল চরণ বন্দন । পুরী-গোসাঞি কৈল তাঁরে দৃঢ় আলিঙ্গন ॥ ৮ ॥
paramānanda-purī kaila caraṇa vandana purī-gosāñi kaila tāṅre dṛḍha āliṅgana
মহাপ্রভু কৈলা তাঁরে দণ্ডবৎ নতি । আলিঙ্গন করি’ তেঁহো কৈল কৃষ্ণস্মৃতি ॥ ৯ ॥
mahāprabhu kailā tāṅre daṇḍavat nati āliṅgana kari’ teṅho kaila kṛṣṇa-smṛti
তিনজনে ইষ্টগোষ্ঠী কৈলা কতক্ষণ । জগদানন্দ-পণ্ডিত তাঁরে কৈলা নিমন্ত্রণ ॥ ১০ ॥
tina-jane iṣṭha-goṣṭhī kailā kata-kṣaṇa jagadānanda-paṇḍita tāṅre kailā nimantraṇa
জগন্নাথের প্রসাদ আনিলা ভিক্ষার লাগিয়া । যথেষ্ট ভিক্ষা করিলা তেঁহো নিন্দার লাগিয়া ॥ ১১ ॥
jagannāthera prasāda ānilā bhikṣāra lāgiyā yatheṣṭa bhikṣā karilā teṅho nindāra lāgiyā
ভিক্ষা করি’ কহে পুরী, — “শুন, জগদানন্দ । অবশেষ প্রসাদ তুমি করহ ভক্ষণ ।।” ১২ ।। ॥ ১২ ॥
bhikṣā kari’ kahe purī, — “śuna, jagadānanda avaśeṣa prasāda tumi karaha bhakṣaṇa”
আগ্রহ করিয়া তাঁরে বসি’ খাওয়াইল । আপনে আগ্রহ করি’ পরিবেশন কৈল ॥ ১৩ ॥
āgraha kariyā tāṅre vasi’ khāoyāila āpane āgraha kari’ pariveśana kaila
আগ্রহ করিয়া পুনঃ পুনঃ খাওয়াইল । আচমন কৈলে নিন্দা করিতে লাগিল ॥ ১৪ ॥
āgraha kariyā punaḥ punaḥ khāoyāila ācamana kaile nindā karite lāgila
“শুনি, চৈতন্যগণ করে বহুত ভক্ষণ । ‘সত্য’ সেই বাক্য, — সাক্ষাৎ দেখিলুঁ এখন ॥ ১৫ ॥
“śuni, caitanya-gaṇa kare bahuta bhakṣaṇa ‘satya’ sei vākya, — sākṣāt dekhiluṅ ekhana
সন্ন্যাসীরে এত খাওয়াঞা করে ধর্ম নাশ । বৈরাগী হঞা এত খায়, বৈরাগ্যের নাহি ‘ভাস’ ।।” ১৬ ।। ॥ ১৬ ॥
sannyāsīre eta khāoyāñā kare dharma nāśa vairāgī hañā eta khāya, vairāgyera nāhi ‘bhāsa’ ”
এই ত’ স্বভাব তাঁর আগ্রহ করিয়া । পিছে নিন্দা করে, আগে বহুত খাওয়াঞা ॥ ১৭ ॥
ei ta’ svabhāva tāṅra āgraha kariyā piche nindā kare, āge bahuta khāoyāñā
পূর্বে যবে মাধবেন্দ্র করেন অন্তর্ধান । রামচন্দ্রপুরী তবে আইলা তাঁর স্থান ॥ ১৮ ॥
pūrve yabe mādhavendra karena antardhāna rāmacandra-purī tabe āilā tāṅra sthāna
পুরী-গোসাঞি করে কৃষ্ণনাম-সঙ্কীর্তন । ‘মথুরা না পাইনু’ বলি’ করেন ক্রন্দন ॥ ১৯ ॥
purī-gosāñi kare kṛṣṇa-nāma-saṅkīrtana ‘mathurā nā pāinu’ bali’ karena krandana
রামচন্দ্রপুরী তবে উপদেশে তাঁরে । শিষ্য হঞা গুরুকে কহে, ভয় নাহি করে ॥ ২০ ॥
rāmacandra-purī tabe upadeśe tāṅre śiṣya hañā guruke kahe, bhaya nāhi kare
“তুমি — পূর্ণ-ব্রহ্মানন্দ, করহ স্মরণ । ব্রহ্মবিৎ হঞা কেনে করহ রোদন?” ॥ ২১ ॥
“tumi — pūrṇa-brahmānanda, karaha smaraṇa brahmavit hañā kene karaha rodana?”
শুনি’ মাধবেন্দ্র-মনে ক্রোধ উপজিল । ‘দূর, দূর, পাপিষ্ঠ’ বলি’ ভর্ৎসনা করিল ॥ ২২ ॥
śuni’ mādhavendra-mane krodha upajila ‘dūra, dūra, pāpiṣṭha’ bali’ bhartsanā karila
‘কৃষ্ণ না পাইনু, না পাইনু ‘মথুরা’ । আপন-দুঃখে মরোঁ — এই দিতে আইল জ্বালা ॥ ২৩ ॥
kṛṣṇa nā pāinu, nā pāinu ‘mathurā’ āpana-duḥkhe maroṅ — ei dite āila jvālā
মোরে মুখ না দেখাবি তুই, যাও যথি-তথি । তোরে দেখি’ মৈলে মোর হবে অসদ্গতি ॥ ২৪ ॥
more mukha nā dekhābi tui, yāo yathi-tathi tore dekhi’ maile mora habe asad-gati
কৃষ্ণ না পাইনু মুঞি মরোঁ আপনার দুঃখে । মোরে ‘ব্রহ্ম’ উপদেশে এই ছার মূর্খে ।।” ২৫ ।। ॥ ২৫ ॥
kṛṣṇa nā pāinu muñi maroṅ āpanāra duḥkhe more ‘brahma’ upadeśe ei chāra mūrkhe”
এই যে শ্রীমাধবেন্দ্র শ্রীপাদ উপেক্ষা করিল । সেই অপরাধে ইঁহার ‘বাসনা’ জন্মিল ॥ ২৬ ॥
ei ye śrī-mādhavendra śrīpāda upekṣā karila sei aparādhe iṅhāra ‘vāsanā’ janmila
শুষ্ক-ব্রহ্মজ্ঞানী, নাহি কৃষ্ণের ‘সম্বন্ধ’ । সর্ব লোক নিন্দা করে, নিন্দাতে নির্বন্ধ ॥ ২৭ ॥
śuṣka-brahma-jñānī, nāhi kṛṣṇera ‘sambandha’ sarva loka nindā kare, nindāte nirbandha
ঈশ্বরপুরী গোসাঞি করে শ্রীপাদ-সেবন । স্বহস্তে করেন মলমূত্রাদি মার্জন ॥ ২৮ ॥
īśvara-purī gosāñi kare śrīpāda-sevana svahaste karena mala-mūtrādi mārjana
নিরন্তর কৃষ্ণনাম করায় স্মরণ । কৃষ্ণনাম, কৃষ্ণলীলা শুনায় অনুক্ষণ ॥ ২৯ ॥
nirantara kṛṣṇa-nāma karāya smaraṇa kṛṣṇa-nāma, kṛṣṇa-līlā śunāya anukṣaṇa
তুষ্ট হঞা পুরী তাঁরে কৈলা আলিঙ্গন । বর দিলা — ‘কৃষ্ণে তোমার হউক প্রেমধন’ ॥ ৩০ ॥
tuṣṭa hañā purī tāṅre kailā āliṅgana vara dilā — ‘kṛṣṇe tomāra ha-uka prema-dhana’
সেই হৈতে ঈশ্বরপুরী — ‘প্রেমের সাগর’ । রামচন্দ্রপুরী হৈল সর্বনিন্দাকর ॥ ৩১ ॥
sei haite īśvara-purī — ‘premera sāgara’ rāmacandra-purī haila sarva-nindākara
মহদনুগ্রহ-নিগ্রহের ‘সাক্ষী’ দুইজনে । এই দুইদ্বারে শিখাইলা জগজনে ॥ ৩২ ॥
mahad-anugraha-nigrahera ‘sākṣī’ dui-jane ei dui-dvāre śikhāilā jaga-jane
জগদ্গুরু মাধবেন্দ্র করি’ প্রেম দান । এই শ্লোক পড়ি’ তেঁহো কৈল অন্তর্ধান ॥ ৩৩ ॥
jagad-guru mādhavendra kari’ prema dāna ei śloka paḍi’ teṅho kaila antardhāna
অয়ি দীনদয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলোক্যসে । হৃদয়ং ত্বদলোককাতরং দয়িত ভ্রাম্যতি কিং করোম্যহম্ ॥ ৩৪ ॥
ayi dīna-dayārdra nātha he mathurā-nātha kadāvalokyase hṛdayaṁ tvad-aloka-kātaraṁ dayita bhrāmyati kiṁ karomy aham
এই শ্লোকে কৃষ্ণপ্রেম করে উপদেশ । কৃষ্ণের বিরহে ভক্তের ভাববিশেষ ॥ ৩৫ ॥
ei śloke kṛṣṇa-prema kare upadeśa kṛṣṇera virahe bhaktera bhāva-viśeṣa
পৃথিবীতে রোপণ করি’ গেলা প্রেমাঙ্কুর । সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ — চৈতন্যঠাকুর ॥ ৩৬ ॥
pṛthivīte ropaṇa kari’ gelā premāṅkura sei premāṅkurera vṛkṣa — caitanya-ṭhākura
প্রস্তাবে কহিলুঁ পুরী-গোসাঞির নির্যাণ । যেই ইহা শুনে, সেই বড় ভাগ্যবান্ ॥ ৩৭ ॥
prastāve kahiluṅ purī-gosāñira niryāṇa yei ihā śune, sei baḍa bhāgyavān
রামচন্দ্রপুরী ঐছে রহিলা নীলাচলে । বিরক্ত স্বভাব, কভু রহে কোন স্থলে ॥ ৩৮ ॥
rāmacandra-purī aiche rahilā nīlācale virakta svabhāva, kabhu rahe kona sthale
অনিমন্ত্রণ ভিক্ষা করে, নাহিক নির্ণয় । অন্যের ভিক্ষার স্থিতির লয়েন নিশ্চয় ॥ ৩৯ ॥
animantraṇa bhikṣā kare, nāhika nirṇaya anyera bhikṣāra sthitira layena niścaya
প্রভুর নিমন্ত্রণে লাগে কৌড়ি চারি পণ । কভু কাশীশ্বর, গোবিন্দ খান তিন জন ॥ ৪০ ॥
prabhura nimantraṇe lāge kauḍi cāri paṇa kabhu kāśīśvara, govinda khāna tina jana
প্রত্যহ প্রভুর ভিক্ষা ইতি-উতি হয় । কেহ যদি মূল্য আনে, চারিপণ-নির্ণয় ॥ ৪১ ॥
pratyaha prabhura bhikṣā iti-uti haya keha yadi mūlya āne, cāri-paṇa-nirṇaya
প্রভুর স্থিতি, রীতি, ভিক্ষা, শয়ন, প্রয়াণ । রামচন্দ্রপুরী করে সর্বানুসন্ধান ॥ ৪২ ॥
prabhura sthiti, rīti, bhikṣā, śayana, prayāṇa rāmacandra-purī kare sarvānusandhāna
প্রভুর যতেক গুণ স্পর্শিতে নারিল । ছিদ্র চাহি’ বুলে, কাঁহা ছিদ্র না পাইল ॥ ৪৩ ॥
prabhura yateka guṇa sparśite nārila chidra cāhi’ bule, kāṅhā chidra nā pāila
‘সন্ন্যাসী হঞা করে মিষ্টান্ন ভক্ষণ । এই ভোগে হয় কৈছে ইন্দ্রিয়-বারণ’? ॥ ৪৪ ॥
‘sannyāsī hañā kare miṣṭānna bhakṣaṇa ei bhoge haya kaiche indriya-vāraṇa’?
এই নিন্দা করি’ কহে সর্বলোক-স্থানে । প্রভুরে দেখিতেহ অবশ্য আইসে প্রতিদিনে ॥ ৪৫ ॥
ei nindā kari’ kahe sarva-loka-sthāne prabhure dekhiteha avaśya āise prati-dine
প্রভু গুরুবুদ্ধ্যে করেন সম্ভ্রম, সম্মান । তেঁহো ছিদ্র চাহি’ বুলে, — এই তার কাম ॥ ৪৬ ॥
prabhu guru-buddhye karena sambhrama, sammāna teṅho chidra cāhi’ bule, — ei tāra kāma
যত নিন্দা করে তাহা প্রভু সব জানে । তথাপি আদর করে বড়ই সম্ভ্রমে ॥ ৪৭ ॥
yata nindā kare tāhā prabhu saba jāne tathāpi ādara kare baḍa-i sambhrame
একদিন প্রাতঃকালে আইলা প্রভুর ঘর । পিপীলিকা দেখি’ কিছু কহেন উত্তর ॥ ৪৮ ॥
eka-dina prātaḥ-kāle āilā prabhura ghara pipīlikā dekhi’ kichu kahena uttara
“রাত্রাবত্র ঐক্ষবমাসীৎ, তেন পিপীলিকাঃ সঞ্চরন্তি । অহো! বিরক্তানাং সন্ন্যাসিনামিয়মিন্দ্রিয়লালসেতি ব্রুবন্নুত্থায় গতঃ ।।” ৪৯ ।। ॥ ৪৯ ॥
“rātrāv atra aikṣavam āsīt, tena pipīlikāḥ sañcaranti aho! viraktānāṁ sannyāsinām iyam indriya-lālaseti bruvann utthāya gataḥ.”
প্রভু পরম্পরায় নিন্দা কৈরাছেন শ্রবণ । এবে সাক্ষাৎ শুনিলেন ‘কল্পিত’ নিন্দন ॥ ৫০ ॥
prabhu paramparāya nindā kairāchena śravaṇa ebe sākṣāt śunilena ‘kalpita’ nindana
সহজেই পিপীলিকা সর্বত্র বেড়ায় । তাহাতে তর্ক উঠাঞা দোষ লাগায় ॥ ৫১ ॥
sahajei pipīlikā sarvatra beḍāya tāhāte tarka uṭhāñā doṣa lāgāya
শুনি’ তাহা প্রভুর সঙ্কোচ-ভয় মনে । গোবিন্দে বোলাঞা কিছু কহেন বচনে ॥ ৫২ ॥
śuni’ tāhā prabhura saṅkoca-bhaya mane govinde bolāñā kichu kahena vacane
“আজি হৈতে ভিক্ষা আমার এই ত’ নিয়ম । পিণ্ডাভোগের এক চৌঠি, পাঁচগণ্ডার ব্যঞ্জন ॥ ৫৩ ॥
“āji haite bhikṣā āmāra ei ta’ niyama piṇḍā-bhogera eka cauṭhi, pāṅca-gaṇḍāra vyañjana
ইহা বই অধিক আর কিছু না আনিবা । অধিক আনিলে আমা এথা না দেখিবা ।।” ৫৪ ।। ॥ ৫৪ ॥
ihā ba-i adhika āra kichu nā ānibā adhika ānile āmā ethā nā dekhibā”
সকল বৈষ্ণবে গোবিন্দ কহে এই বাত্ । শুনি’ সবার মাথে যৈছে হৈল বজ্রাঘাত ॥ ৫৫ ॥
sakala vaiṣṇave govinda kahe ei bāt śuni’ sabāra māthe yaiche haila vajrāghāta
রামচন্দ্রপুরীকে সবায় দেয় তিরস্কার । ‘এই পাপিষ্ঠ আসি’ প্রাণ লইল সবার’ ॥ ৫৬ ॥
rāmacandra-purīke sabāya deya tiraskāra ‘ei pāpiṣṭha āsi’ prāṇa la-ila sabāra’
সেইদিন একবিপ্র কৈল নিমন্ত্রণ । এক-চৌঠি ভাত, পাঁচ-গণ্ডার ব্যঞ্জন ॥ ৫৭ ॥ এইমাত্র গোবিন্দ কৈল অঙ্গীকার । মাথায় ঘা মারে বিপ্র, করে হাহাকার ॥ ৫৮ ॥
sei-dina eka-vipra kaila nimantraṇa eka-cauṭhi bhāta, pāṅca-gaṇḍāra vyañjana ei-mātra govinda kaila aṅgīkāra māthāya ghā māre vipra, kare hāhākāra
সেই ভাত-ব্যঞ্জন প্রভু অর্ধেক খাইল । যে কিছু রহিল, তাহা গোবিন্দ পাইল ॥ ৫৯ ॥
sei bhāta-vyañjana prabhu ardheka khāila ye kichu rahila, tāhā govinda pāila
অর্ধাশন করেন প্রভু, গোবিন্দ অর্ধাশন । সব ভক্তগণ তবে ছাড়িল ভোজন ॥ ৬০ ॥
ardhāśana karena prabhu, govinda ardhāśana saba bhakta-gaṇa tabe chāḍila bhojana
গোবিন্দ-কাশীশ্বরে প্রভু কৈলা আজ্ঞাপন । ‘দুঁহে অন্যত্র মাগি’ কর উদর ভরণ’ ॥ ৬১ ॥
govinda-kāśīśvare prabhu kailā ājñāpana ‘duṅhe anyatra māgi’ kara udara bharaṇa’
এইরূপ মহাদুঃখে দিন কত গেল । শুনি’ রামচন্দ্রপুরী প্রভু-পাশ আইল ॥ ৬২ ॥
ei-rūpa mahā-duḥkhe dina kata gela śuni’ rāmacandra-purī prabhu-pāśa āila
প্রণাম করি’ প্রভু কৈলা চরণ বন্দন । প্রভুরে কহয়ে কিছু হাসিয়া বচন ॥ ৬৩ ॥
praṇāma kari’ prabhu kailā caraṇa vandana prabhure kahaye kichu hāsiyā vacana
“সন্ন্যাসীর ধর্ম নহে ‘ইন্দ্রিয়-তর্পণ’ । যৈছে তৈছে করে মাত্র উদর ভরণ ॥ ৬৪ ॥
“sannyāsīra dharma nahe ‘indriya-tarpaṇa’ yaiche taiche kare mātra udara bharaṇa
তোমারে ক্ষীণ দেখি, শুনি, — কর অর্ধাশন । এই ‘শুষ্ক-বৈরাগ্য’ নহে সন্ন্যাসীর ‘ধর্ম’ ॥ ৬৫ ॥
tomāre kṣīṇa dekhi, śuni, — kara ardhāśana ei ‘śuṣka-vairāgya’ nahe sannyāsīra ‘dharma’
যথাযোগ্য উদর ভরে, না করে ‘বিষয়’ ভোগ । সন্ন্যাসীর তবে সিদ্ধ হয় জ্ঞানযোগ ॥ ৬৬ ॥
yathā-yogya udara bhare, nā kare ‘viṣaya’ bhoga sannyāsīra tabe siddha haya jñāna-yoga
নাত্যশ্নতোঽপি যোগোঽস্তি ন চৈকান্তমনশ্নতঃ । ন চাতিস্বপ্নশীলস্য জাগ্রতো নৈব চার্জুন ॥ ৬৭ ॥ যুক্তাহারবিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু । যুক্তস্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা ।।” ৬৮ ॥ ৬৮ ॥
nāty-aśnato ’pi yogo ’sti na caikāntam anaśnataḥ na cāti-svapna-śīlasya jāgrato naiva cārjuna yuktāhāra-vihārasya yukta-ceṣṭasya karmasu yukta-svapnāvabodhasya yogo bhavati duḥkha-hā”
প্রভু কহে, — “অজ্ঞ বালক মুই ‘শিষ্য’ তোমার । মোরে শিক্ষা দেহ’, — এই ভাগ্য আমার ।।” ৬৯ ।। ॥ ৬৯ ॥
prabhu kahe, — “ajña bālaka mui ‘śiṣya’ tomāra more śikṣā deha’, — ei bhāgya āmāra”
এত শুনি’ রামচন্দ্রপুরী উঠি’ গেলা । ভক্তগণ অর্ধাশন করে, — পুরী গোসাঞি শুনিলা ॥ ৭০ ॥
eta śuni’ rāmacandra-purī uṭhi’ gelā bhakta-gaṇa ardhāśana kare, — purī gosāñi śunilā
আর দিন ভক্তগণ-সহ পরমানন্দপুরী । প্রভু-পাশে নিবেদিলা দৈন্য-বিনয় করি’ ॥ ৭১ ॥
āra dina bhakta-gaṇa-saha paramānanda-purī prabhu-pāśe nivedilā dainya-vinaya kari’
“রামচন্দ্রপুরী হয় নিন্দুক-স্বভাব । তার বোলে অন্ন ছাড়ি’ কিবা হবে লাভ? ॥ ৭২ ॥
“rāmacandra-purī haya ninduka-svabhāva tāra bole anna chāḍi’ kibā habe lābha?
পুরীর স্বভাব, — যথেষ্ট আহার করাঞা । যে না খায়, তারে খাওয়ায় যতন করিয়া ॥ ৭৩ ॥
purīra svabhāva, — yatheṣṭa āhāra karāñā ye nā khāya, tāre khāoyāya yatana kariyā
খাওয়াঞা পুনঃ তারে করয়ে নিন্দন । ‘এত অন্ন খাও, — তোমার কত আছে ধন? ॥ ৭৪ ॥
khāoyāñā punaḥ tāre karaye nindana ‘eta anna khāo, — tomāra kata āche dhana?
সন্ন্যাসীকে এত খাওয়াঞা কর ধর্ম নাশ ! অতএব জানিনু, — তোমার কিছু নাহি ভাস’ ॥ ৭৫ ॥
sannyāsīke eta khāoyāñā kara dharma nāśa! ataeva jāninu, — tomāra kichu nāhi bhāsa’
কে কৈছে ব্যবহারে, কেবা কৈছে খায় । এই অনুসন্ধান তেঁহো করয় সদায় ॥ ৭৬ ॥
ke kaiche vyavahāre, kebā kaiche khāya ei anusandhāna teṅho karaya sadāya
শাস্ত্রে যেই দুই ধর্ম কৈরাছে বর্জন । সেই কর্ম নিরন্তর ইঁহার করণ ॥ ৭৭ ॥
śāstre yei dui dharma kairāche varjana sei karma nirantara iṅhāra karaṇa
পরস্বভাবকর্মাণি ন প্রশংসেন্ন গর্হয়েৎ । বিশ্বমেকাত্মকং পশ্যন্ প্রকৃত্যা পুরুষেণ চ ॥ ৭৮ ॥
para-svabhāva-karmāṇi na praśaṁsen na garhayet viśvam ekātmakaṁ paśyan prakṛtyā puruṣeṇa ca
তার মধ্যে পূর্ববিধি ‘প্রশংসা’ ছাড়িয়া । পরবিধি ‘নিন্দা’ করে ‘বলিষ্ঠ’ জানিয়া ॥ ৭৯ ॥
tāra madhye pūrva-vidhi ‘praśaṁsā’ chāḍiyā para-vidhi ‘nindā’ kare ‘baliṣṭha’ jāniyā
পূর্বপরয়োর্মধ্যে পববিধির্বলবান্ ॥ ৮০ ॥
pūrva-parayor madhye para-vidhir balavān
যাহাঁ গুণ শত আছে, তাহা না করে গ্রহণ । গুণমধ্যে ছলে করে দোষ-আরোপণ ॥ ৮১ ॥
yāhāṅ guṇa śata āche, tāhā nā kare grahaṇa guṇa-madhye chale kare doṣa-āropaṇa
ইঁহার স্বভাব ইহাঁ করিতে না যুয়ায় । তথাপি কহিয়ে কিছু মর্ম-দুঃখ পায় ॥ ৮২ ॥
iṅhāra svabhāva ihāṅ karite nā yuyāya tathāpi kahiye kichu marma-duḥkha pāya
ইঁহার বচনে কেনে অন্ন ত্যাগ কর ? পূর্ববৎ নিমন্ত্রণ মান’, — সবার বোল ধর ।।” ৮৩ ।। ॥ ৮৩ ॥
iṅhāra vacane kene anna tyāga kara? pūrvavat nimantraṇa māna’, — sabāra bola dhara”
প্রভু কহে, — “সবে কেনে পুরীরে কর রোষ ? ‘সহজ’ ধর্ম কহে তেঁহো, তাঁর কিবা দোষ? ॥ ৮৪ ॥
prabhu kahe, — “sabe kene purīre kara roṣa? ‘sahaja’ dharma kahe teṅho, tāṅra kibā doṣa?
যতি হঞা জিহ্বা-লাম্পট্য, — অত্যন্ত অন্যায় । যতির ধর্ম, — প্রাণ রাখিতে আহারমাত্র খায় ।।” ৮৫ ।। ॥ ৮৫ ॥
yati hañā jihvā-lāmpaṭya — atyanta anyāya yatira dharma, — prāṇa rākhite āhāra-mātra khāya”
তবে সবে মেলি’ প্রভুরে বহু যত্ন কৈলা । সবার আগ্রহে প্রভু অর্ধেক রাখিলা ॥ ৮৬ ॥
tabe sabe meli’ prabhure bahu yatna kailā sabāra āgrahe prabhu ardheka rākhilā
দুইপণ কৌড়ি লাগে প্রভুর নিমন্ত্রণে । কভু দুইজন ভোক্তা, কভু তিনজনে ॥ ৮৭ ॥
dui-paṇa kauḍi lāge prabhura nimantraṇe kabhu dui-jana bhoktā, kabhu tina-jane
অভোজ্যান্ন বিপ্র যদি করেন নিমন্ত্রণ । প্রসাদ-মূল্য লইতে লাগে কৌড়ি দুইপণ ॥ ৮৮ ॥
abhojyānna vipra yadi karena nimantraṇa prasāda-mūlya la-ite lāge kauḍi dui-paṇa
ভোজ্যান্ন বিপ্র যদি নিমন্ত্রণ করে । কিছু ‘প্রসাদ’ আনে, কিছু পাক করে ঘরে ॥ ৮৯ ॥
bhojyānna vipra yadi nimantraṇa kare kichu ‘prasāda’ āne, kichu pāka kare ghare
পণ্ডিত-গোসাঞি, ভগবান্-আচার্য, সার্বভৌম । নিমন্ত্রণের দিনে যদি করে নিমন্ত্রণ ॥ ৯০ ॥ তাঁ-সবার ইচ্ছায় প্রভু করেন ভোজন । তাহাঁ প্রভুর স্বাতন্ত্র্য নাই, যৈছে তাঁর মন ॥ ৯১ ॥
paṇḍita-gosāñi, bhagavān-ācārya, sārvabhauma nimantraṇera dine yadi kare nimantraṇa tāṅ-sabāra icchāya prabhu karena bhojana tāhāṅ prabhura svātantrya nāi, yaiche tāṅra mana
ভক্তগণে সুখ দিতে প্রভুর ‘অবতার’ । যাহাঁ যৈছে যোগ্য, তাহাঁ করেন ব্যবহার ॥ ৯২ ॥
bhakta-gaṇe sukha dite prabhura ‘avatāra’ yāhāṅ yaiche yogya, tāhāṅ karena vyavahāra
কভু লৌকিক রীতি, — যেন ‘ইতর’ জন । কভু স্বতন্ত্র, করেন ‘ঐশ্বর্য’ প্রকটন ॥ ৯৩ ॥
kabhu laukika rīti, — yena ‘itara’ jana kabhu svatantra, karena ‘aiśvarya’ prakaṭana
কভু রামচন্দ্রপুরীর হয় ভৃত্যপ্রায় । কভু তারে নাহি মানে, দেখে তৃণ-প্রায় ॥ ৯৪ ॥
kabhu rāmacandra-purīra haya bhṛtya-prāya kabhu tāre nāhi māne, dekhe tṛṇa-prāya
ঈশ্বর-চরিত্র প্রভুর — বুদ্ধির অগোচর । যবে যেই করেন, সেই সব — মনোহর ॥ ৯৫ ॥
īśvara-caritra prabhura — buddhira agocara yabe yei karena, sei saba — manohara
এইমত রামচন্দ্রপুরী নীলাচলে । দিন কত রহি’ গেলা ‘তীর্থ’ করিবারে ॥ ৯৬ ॥
ei-mata rāmacandra-purī nīlācale dina kata rahi’ gelā ‘tīrtha’ karibāre
তেঁহো গেলে প্রভুর গণ হৈল হরষিত । শিরের পাথর যেন পড়িল আচম্বিত ॥ ৯৭ ॥
teṅho gele prabhura gaṇa haila haraṣita śirera pāthara yena paḍila ācambita
স্বচ্ছন্দে নিমন্ত্রণ, প্রভুর কীর্তন-নর্তন । স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ভোজন ॥ ৯৮ ॥
svacchande nimantraṇa, prabhura kīrtana-nartana svacchande karena sabe prasāda bhojana
গুরু উপেক্ষা কৈলে, ঐছে ফল হয় । ক্রমে ঈশ্বরপর্যন্ত অপরাধে ঠেকয় ॥ ৯৯ ॥
guru upekṣā kaile, aiche phala haya krame īśvara-paryanta aparādhe ṭhekaya
যদ্যপি গুরুবুদ্ধ্যে প্রভু তার দোষ না লইল । তার ফলদ্বারা লোকে শিক্ষা করাইল ॥ ১০০ ॥
yadyapi guru-buddhye prabhu tāra doṣa nā la-ila tāra phala-dvārā loke śikṣā karāila
চৈতন্যচরিত্র — যেন অমৃতের পূর । শুনিতে শ্রবণে মনে লাগয়ে মধুর ॥ ১০১ ॥
caitanya-caritra — yena amṛtera pūra śunite śravaṇe mane lāgaye madhura
চৈতন্যচরিত্র লিখি, শুন একমনে । অনায়াসে পাবে প্রেম শ্রীকৃষ্ণচরণে ॥ ১০২ ॥
caitanya-caritra likhi, śuna eka-mane anāyāse pābe prema śrī-kṛṣṇa-caraṇe
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১০৩ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa