CC Antya 9.1
অগণ্যধন্যচৈতন্যগণানাং প্রেমবন্যয়া । নিন্যেঽধন্যজনস্বান্তমরুঃ শশ্বদনূপতাম্ ॥ ১ ॥
agaṇya-dhanya-caitanya- gaṇānāṁ prema-vanyayā ninye ’dhanya-jana-svānta- maruḥ śaśvad anūpatām
Sanskrit, IAST, and official Vedabase links
Antya-līlā — Chapter 9: original text, IAST, and official Vedabase links.
অগণ্যধন্যচৈতন্যগণানাং প্রেমবন্যয়া । নিন্যেঽধন্যজনস্বান্তমরুঃ শশ্বদনূপতাম্ ॥ ১ ॥
agaṇya-dhanya-caitanya- gaṇānāṁ prema-vanyayā ninye ’dhanya-jana-svānta- maruḥ śaśvad anūpatām
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য দয়াময় । জয় জয় নিত্যানন্দ করুণ-হৃদয় ॥ ২ ॥
jaya jaya śrī-kṛṣṇa-caitanya dayāmaya jaya jaya nityānanda karuṇa-hṛdaya
জয়াদ্বৈতাচার্য জয় জয় দয়াময় । জয় গৌরভক্তগণ সব রসময় ॥ ৩ ॥
jayādvaitācārya jaya jaya dayāmaya jaya gaura-bhakta-gaṇa saba rasamaya
এইমত মহাপ্রভু ভক্তগণ-সঙ্গে । নীলাচলে বাস করেন কৃষ্ণপ্রেমরঙ্গে ॥ ৪ ॥
ei-mata mahāprabhu bhakta-gaṇa-saṅge nīlācale vāsa karena kṛṣṇa-prema-raṅge
অন্তরে-বাহিরে কৃষ্ণবিরহ-তরঙ্গ । নানা-ভাবে ব্যাকুল প্রভুর মন আর অঙ্গ ॥ ৫ ॥
antare-bāhire kṛṣṇa-viraha-taraṅga nānā-bhāve vyākula prabhura mana āra aṅga
দিনে নৃত্য-কীর্তন, জগন্নাথ-দরশন । রাত্র্যে রায়-স্বরূপ-সনে রস-আস্বাদন ॥ ৬ ॥
dine nṛtya-kīrtana, jagannātha-daraśana rātrye rāya-svarūpa-sane rasa-āsvādana
ত্রিজগতের লোক আসি’ করেন দরশন । যেই দেখে, সেই পায় কৃষ্ণপ্রেম-ধন ॥ ৭ ॥
trijagatera loka āsi’ karena daraśana yei dekhe, sei pāya kṛṣṇa-prema-dhana
মনুষ্যের বেশে দেব-গন্ধর্ব-কিন্নর । সপ্তপাতালের যত দৈত্য বিষধর ॥ ৮ ॥
manuṣyera veśe deva-gandharva-kinnara sapta-pātālera yata daitya viṣadhara
সপ্তদীপে নবখণ্ডে বৈসে যত জন । নানা-বেশে আসি’ করে প্রভুর দরশন ॥ ৯ ॥
sapta-dvīpe nava-khaṇḍe vaise yata jana nānā-veśe āsi’ kare prabhura daraśana
প্রহ্লাদ, বলি, ব্যাস, শুক আদি মুনিগণ । আসি’ প্রভু দেখি’ প্রেমে হয় অচেতন ॥ ১০ ॥
prahlāda, bali, vyāsa, śuka ādi muni-gaṇa āsi’ prabhu dekhi’ preme haya acetana
বাহিরে ফুকারে লোক, দর্শন না পাঞা । ‘কৃষ্ণ কহ’ বলেন প্রভু বাহিরে আসিয়া ॥ ১১ ॥
bāhire phukāre loka, darśana nā pāñā ‘kṛṣṇa kaha’ balena prabhu bāhire āsiyā
প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে । এইমত যায় প্রভুর রাত্রি-দিবসে ॥ ১২ ॥
prabhura darśane saba loka preme bhāse ei-mata yāya prabhura rātri-divase
একদিন লোক আসি’ প্রভুরে নিবেদিল । গোপীনাথেরে ‘বড় জানা’ চাঙ্গে চড়াইল ॥ ১৩ ॥
eka-dina loka āsi’ prabhure nivedila gopīnāthere ‘baḍa jānā’ cāṅge caḍāila
তলে খড়্গ পাতি’ তারে উপরে ডারিবে । প্রভু রক্ষা করেন যবে, তবে নিস্তারিবে ॥ ১৪ ॥
tale khaḍga pāti’ tāre upare ḍāribe prabhu rakṣā karena yabe, tabe nistāribe
সবংশে তোমার সেবক — ভবানন্দ-রায় । তাঁর পুত্র — তোমার সেবকে রাখিতে যুয়ায় ॥ ১৫ ॥
savaṁśe tomāra sevaka — bhavānanda-rāya tāṅra putra — tomāra sevake rākhite yuyāya
প্রভু কহে, — ‘রাজা কেনে করয়ে তাড়ন ?’ তবে সেই লোক কহে সব বিবরণ ॥ ১৬ ॥
prabhu kahe, — ‘rājā kene karaye tāḍana?’ tabe sei loka kahe saba vivaraṇa
“গোপীনাথ-পট্টনায়ক — রামানন্দ-ভাই । সর্বকাল হয় তেঁহ রাজবিষয়ী ॥ ১৭ ॥
“gopīnātha-paṭṭanāyaka — rāmānanda-bhāi sarva-kāla haya teṅha rāja-viṣayī
‘মালজাঠ্যা-দণ্ডপাটে’ তার অধিকার । সাধি’ পাড়ি’ আনি’ দ্রব্য দিল রাজদ্বার ॥ ১৮ ॥
‘mālajāṭhyā-daṇḍapāṭe’ tāra adhikāra sādhi’ pāḍi’ āni’ dravya dila rāja-dvāra
দুইলক্ষ কাহন তার ঠাঞি বাকী হইল । দুইলক্ষ কাহন কৌড়ি রাজা ত’ মাগিল ॥ ১৯ ॥
dui-lakṣa kāhana tāra ṭhāñi bākī ha-ila dui-lakṣa kāhana kauḍi rājā ta’ māgila
তেঁহ কহে, — “স্থূলদ্রব্য নাহি যে গণি’ দিব । ক্রমে-ক্রমে বেচি’ কিনি’ দ্রব্য ভরিব ॥ ২০ ॥
teṅha kahe, — “sthūla-dravya nāhi ye gaṇi’ diba krame-krame veci’ kini’ dravya bhariba
ঘোড়া দশ-বার হয়, লহ’ মূল্য করি’ । এত বলি’ ঘোড়া আনে রাজদ্বারে ধরি’ ॥ ২১ ॥
ghoḍā daśa-bāra haya, laha’ mūlya kari’ ” eta bali’ ghoḍā āne rāja-dvāre dhari’
এক রাজপুত্র ঘোড়ার মূল্য ভাল জানে । তারে পাঠাইল রাজা পাত্র-মিত্র সনে ॥ ২২ ॥
eka rāja-putra ghoḍāra mūlya bhāla jāne tāre pāṭhāila rājā pātra-mitra sane
সেই রাজপুত্র মূল্য করে ঘাটাঞা । গোপীনাথের ক্রোধ হৈল মূল্য শুনিয়া ॥ ২৩ ॥
sei rāja-putra mūlya kare ghāṭāñā gopīnāthera krodha haila mūlya śuniyā
সেই রাজপুত্রের স্বভাব, — গ্রীবা ফিরায় । ঊর্ধ্বমুখে বারবার ইতি-উতি চায় ॥ ২৪ ॥
sei rāja-putrera svabhāva, — grīvā phirāya ūrdhva-mukhe bāra-bāra iti-uti cāya
তারে নিন্দা করি’ কহে সগর্ব বচনে । রাজা কৃপা করে তাতে ভয় নাহি মানে ॥ ২৫ ॥
tāre nindā kari’ kahe sagarva vacane rājā kṛpā kare tāte bhaya nāhi māne
‘আমার ঘোড়া গ্রীবা না ফিরায় ঊর্ধ্বে নাহি চায় । তাতে ঘোড়ার মূল্য ঘাটি করিতে না যুয়ায় ।।’ ২৬ ॥ ২৬ ॥
‘āmāra ghoḍā grīvā nā phirāya ūrdhve nāhi cāya tāte ghoḍāra mūlya ghāṭi karite nā yuyāya’
শুনি’ রাজপুত্র-মনে ক্রোধ উপজিল । রাজার ঠাঞি যাই’ বহু লাগানি করিল ॥ ২৭ ॥
śuni’ rājaputra-mane krodha upajila rājāra ṭhāñi yāi’ bahu lāgāni karila
“কৌড়ি নাহি দিবে এই, বেড়ায় ছদ্ম করি’ । আজ্ঞা দেহ যদি, — ‘চাঙ্গে চড়াঞা লই কৌড়ি’ ॥ ২৮ ॥
“kauḍi nāhi dibe ei, beḍāya chadma kari’ ājñā deha yadi, — ‘cāṅge caḍāñā la-i kauḍi’
রাজা বলে, — “যেই ভাল, সেই কর যায় । যে উপায়ে কৌড়ি পাই, কর সে উপায় ।।” ২৯ ।। ॥ ২৯ ॥
rājā bale, — “yei bhāla, sei kara yāya ye upāye kauḍi pāi, kara se upāya”
রাজপুত্র আসি’ তারে চাঙ্গে চড়াইল । খড়্গ-উপরে ফেলাইতে তলে খড়্গ পাতিল ।।” ৩০ ।। ॥ ৩০ ॥
rāja-putra āsi’ tāre cāṅge caḍāila khaḍaga-upare phelāite tale khaḍaga pātila”
শুনি’ প্রভু কহে কিছু করি’ প্রণয়-রোষ । “রাজ-কৌড়ি দিতে নারে, রাজার কিবা দোষ ? ৩১ ।। ॥ ৩১ ॥
śuni’ prabhu kahe kichu kari’ praṇaya-roṣa “rāja-kauḍi dite nāre, rājāra kibā doṣa?
রাজ-বিলাত্ সাধি’ খায়, নাহি রাজ-ভয় । দারী-নাটুয়ারে দিয়া করে নানা ব্যয় ॥ ৩২ ॥
rāja-vilāt sādhi’ khāya, nāhi rāja-bhaya dārī-nāṭuyāre diyā kare nānā vyaya
যেই চতুর, সেই করুক রাজ-বিষয় । রাজ-দ্রব্য শোধি’ পায়, তার করুক ব্যয় ।।” ৩৩ ।। ॥ ৩৩ ॥
yei catura, sei kuruka rāja-viṣaya rāja-dravya śodhi’ pāya, tāra karuka vyaya”
হেন-কালে আর লোক আইল ধাঞা । ‘বাণীনাথাদি সবংশে লঞা গেল বান্ধিয়া’ ॥ ৩৪ ॥
hena-kāle āra loka āila dhāñā ‘vāṇīnāthādi savaṁśe lañā gela bāndhiyā’
প্রভু কহে, — “রাজা আপনে লেখার দ্রব্য লইব । আমি — বিরক্ত সন্ন্যাসী, তাহে কি করিব ? ৩৫ ।। ॥ ৩৫ ॥
prabhu kahe, — “rājā āpane lekhāra dravya la-iba āmi — virakta sannyāsī, tāhe ki kariba?”
তবে স্বরূপাদি যত প্রভুর ভক্তগণ । প্রভুর চরণে সবে কৈলা নিবেদন ॥ ৩৬ ॥
tabe svarūpādi yata prabhura bhakta-gaṇa prabhura caraṇe sabe kailā nivedana
“রামানন্দ-রায়ের গোষ্ঠী, সব — তোমার ‘দাস’ । তোমার উচিত নহে ঐছন উদাস ।।” ৩৭ ॥ ৩৭ ॥
“rāmānanda-rāyera goṣṭhī, saba — tomāra ‘dāsa’ tomāra ucita nahe aichana udāsa”
শুনি’ মহাপ্রভু কহে সক্রোধ বচনে । “মোরে আজ্ঞা দেহ’ সবে, যাঙ রাজস্থানে ! ৩৮ ।। তোমা-সবার এই মত, — রাজ-ঠাঞি যাঞা । কৌড়ি মাগি’ লঙ্ মুঞি আঁচল পাতিয়া ॥ ৩৮ ॥
śuni’ mahāprabhu kahe sakrodha vacane “more ājñā deha’ sabe, yāṅa rāja-sthāne!
tomā-sabāra ei mata, — rāja-ṭhāñi yāñā kauḍi māgi’ laṅ muñi āṅcala pātiyā
পাঁচগণ্ডার পাত্র হয় সন্ন্যাসী ব্রাহ্মণ । মাগিলে বা কেনে দিবে দুইলক্ষ কাহন ?” ৪০ ।। ॥ ৪০ ॥
pāṅca-gaṇḍāra pātra haya sannyāsī brāhmaṇa māgile vā kene dibe dui-lakṣa kāhana?”
হেনকালে আর লোক আইল ধাঞা । খড়্গের উপরে গোপীনাথে দিতেছে ডারিয়া ॥ ৪১ ॥
hena-kāle āra loka āila dhāñā khaḍegara upare gopīnāthe diteche ḍāriyā
শুনি’ প্রভুর গণ প্রভুরে করে অনুনয় । প্রভু কহে, — “আমি ভিক্ষুক, আমা হৈতে কিছু নয় ॥ ৪২ ॥
śuni’ prabhura gaṇa prabhure kare anunaya prabhu kahe, — “āmi bhikṣuka, āmā haite kichu naya
তাতে রক্ষা করিতে যদি হয় সবার মনে । সবে মেলি’ জানাহ জগন্নাথের চরণে ॥ ৪৩ ॥
tāte rakṣā karite yadi haya sabāra mane sabe meli’ jānāha jagannāthera caraṇe
ঈশ্বর জগন্নাথ, — যাঁর হাতে সর্ব ‘অর্থ’ । কর্তুমকর্তুমন্যথা করিতে সমর্থ ।।” ৪৪ ।। ॥ ৪৪ ॥
īśvara jagannātha, — yāṅra hāte sarva ‘artha’ kartum akartum anyathā karite samartha”
ইহাঁ যদি মহাপ্রভু এতেক কহিলা । হরিচন্দন-পাত্র যাই’ রাজারে কহিলা ॥ ৪৫ ॥
ihāṅ yadi mahāprabhu eteka kahilā haricandana-pātra yāi’ rājāre kahilā
“গোপীনাথ-পট্টনায়ক — সেবক তোমার । সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার ॥ ৪৬ ॥
“gopīnātha-paṭṭanāyaka — sevaka tomāra sevakera prāṇa-daṇḍa nahe vyavahāra
বিশেষ তাহার ঠাঞি কৌড়ি বাকী হয় । প্রাণ নিলে কিবা লাভ? নিজ ধনক্ষয় ॥ ৪৭ ॥
viśeṣa tāhāra ṭhāñi kauḍi bākī haya prāṇa nile kibā lābha? nija dhana-kṣaya
যথার্থ মূল্যে ঘোড়া লহ, যেবা বাকী হয় । ক্রমে ক্রমে দিবে, ব্যর্থ প্রাণ কেনে লয় ।।” ৪৮ ।। ॥ ৪৮ ॥
yathārtha mūlye ghoḍā laha, yebā bākī haya krame krame dibe, vyartha prāṇa kene laya”
রাজা কহে, — “এই বাত্ আমি নাহি জানি । প্রাণ কেনে লইব, তার দ্রব্য চাহি আমি ॥ ৪৯ ॥
rājā kahe, — “ei bāt āmi nāhi jāni prāṇa kene la-iba, tāra dravya cāhi āmi
তুমি যাই’ কর তাহাঁ সর্ব সমাধান । দ্রব্য যৈছে আইসে, আর রহে তার প্রাণ ।।” ৫০ ।। ॥ ৫০ ॥
tumi yāi’ kara tāhāṅ sarva samādhāna dravya yaiche āise, āra rahe tāra prāṇa”
তবে হরিচন্দন আসি’ জানারে কহিল । চাঙ্গে হৈতে গোপীনাথে শীঘ্র নামাইল ॥ ৫১ ॥
tabe haricandana āsi’ jānāre kahila cāṅge haite gopīnāthe śīghra nāmāila
‘দ্রব্য দেহ’ রাজা মাগে — উপায় পুছিল । ‘যথার্থ-মূল্যে ঘোড়া লহ’, তেঁহ ত’ কহিল ॥ ৫২ ॥
‘dravya deha’ rājā māge — upāya puchila ‘yathārtha-mūlye ghoḍā laha’, teṅha ta’ kahila
‘ক্রমে ক্রমে দিমু, আর যত কিছু পারি । অবিচারে প্রাণ লহ, — কি বলিতে পারি ?’ ৫৩ ॥ ৫৩ ॥
‘krame krame dimu, āra yata kichu pāri avicāre prāṇa laha, — ki balite pāri?’
যথার্থ মূল্য করি’ তবে সব ঘোড়া লইল । আর দ্রব্যের মুদ্দতী করি’ ঘরে পাঠাইল ॥ ৫৪ ॥
yathārtha mūlya kari’ tabe saba ghoḍā la-ila āra dravyera muddatī kari’ ghare pāṭhāila
এথা প্রভু সেই মনুষ্যেরে প্রশ্ন কৈল । “বাণীনাথ কি করে, যবে বান্ধিয়া আনিল ?” ৫৫ ।। ॥ ৫৫ ॥
ethā prabhu sei manuṣyere praśna kaila “vāṇīnātha ki kare, yabe bāndhiyā ānila?”
সে কহে — “বাণীনাথ নির্ভয়ে লয় কৃষ্ণনাম । ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ’ কহে অবিশ্রাম ॥ ৫৬ ॥
se kahe — “vāṇīnātha nirbhaye laya kṛṣṇa-nāma ‘hare kṛṣṇa, hare kṛṣṇa’ kahe aviśrāma
সংখ্যা লাগি’ দুই-হাতে অঙ্গুলীতে লেখা । সহস্রাদি পূর্ণ হৈলে, অঙ্গে কাটে রেখা ।।” ৫৭ ।। ॥ ৫৭ ॥
saṅkhyā lāgi’ dui-hāte aṅgulīte lekhā sahasrādi pūrṇa haile, aṅge kāṭe rekhā”
শুনি’ মহাপ্রভু হইলা পরম আনন্দ । কে বুঝিতে পারে গৌরের কৃপা-ছন্দবন্ধ ? ৫৮ ।। ॥ ৫৮ ॥
śuni’ mahāprabhu ha-ilā parama ānanda ke bujhite pāre gaurera kṛpā-chanda-bandha?
হেনকালে কাশীমিশ্র আইলা প্রভু-স্থানে । প্রভু তাঁরে কহে কিছু সোদ্বেগ-বচনে ॥ ৫৯ ॥
hena-kāle kāśī-miśra āilā prabhu-sthāne prabhu tāṅre kahe kichu sodvega-vacane
“ইহাঁ রহিতে নারি, যামু আলালনাথ । নানা উপদ্রব ইহাঁ, না পাই সোয়াথ ।।” ৬০ ।। ॥ ৬০ ॥
“ihāṅ rahite nāri, yāmu ālālanātha nānā upadrava ihāṅ, nā pāi soyātha”
ভবানন্দ-রায়ের গোষ্ঠী করে রাজবিষয় । নানা-প্রকারে করে তারা রাজদ্রব্য ব্যয় ॥ ৬১ ॥
bhavānanda-rāyera goṣṭhī kare rāja-viṣaya nānā-prakāre kare tārā rāja-dravya vyaya
রাজার কি দোষ? রাজা নিজ-দ্রব্য চায় । দিতে নারে দ্রব্য, দণ্ড আমারে জানায় ॥ ৬২ ॥
rājāra ki doṣa? rājā nija-dravya cāya dite nāre dravya, daṇḍa āmāre jānāya
রাজা গোপীনাথে যদি চাঙ্গে চড়াইল । চারিবারে লোকে আসি’ মোরে জানাইল ॥ ৬৩ ॥
rājā gopīnāthe yadi cāṅge caḍāila cāri-bāre loke āsi’ more jānāila
ভিক্ষুক সন্ন্যাসী আমি নির্জনবাসী । আমায় দুঃখ দেয়, নিজ-দুঃখ কহি’ আসি’ ॥ ৬৪ ॥
bhikṣuka sannyāsī āmi nirjana-vāsī āmāya duḥkha deya, nija-duḥkha kahi’ āsi’
আজি তারে জগন্নাথ করিলা রক্ষণ । কালি কে রাখিবে, যদি না দিবে রাজধন ? ৬৫ ।। ॥ ৬৫ ॥
āji tāre jagannātha karilā rakṣaṇa kāli ke rākhibe, yadi nā dibe rāja-dhana?
বিষয়ীর বার্তা শুনি’ ক্ষুব্ধ হয় মন । তাতে ইঁহা রহি’ মোর নাহি প্রয়োজন ।।” ৬৬ ।। ॥ ৬৬ ॥
viṣayīra vārtā śuni’ kṣubdha haya mana tāte ihāṅ rahi’ mora nāhi prayojana”
কাশীমিশ্র কহে প্রভুর ধরিয়া চরণে । “তুমি কেনে এই বাতে ক্ষোভ কর মনে ? ৬৭ ।। ॥ ৬৭ ॥
kāśī-miśra kahe prabhura dhariyā caraṇe “tumi kene ei bāte kṣobha kara mane?
সন্ন্যাসী বিরক্ত তোমার কা-সনে সম্বন্ধ ? ব্যবহার লাগি’ তোমা ভজে, সেই জ্ঞান-অন্ধ ॥ ৬৮ ॥
sannyāsī virakta tomāra kā-sane sambandha? vyavahāra lāgi’ tomā bhaje, sei jñāna-andha
তোমার ভজন-ফলে তোমাতে ‘প্রেমধন’ । বিষয় লাগি’ তোমায় ভজে, সেই মূর্খ জন ॥ ৬৯ ॥
tomāra bhajana-phale tomāte ‘prema-dhana’ viṣaya lāgi’ tomāya bhaje, sei mūrkha jana
তোমা লাগি’ রামানন্দ রাজ্য ত্যাগ কৈলা । তোমা লাগি’ সনাতন ‘বিষয়’ ছাড়িলা ॥ ৭০ ॥
tomā lāgi’ rāmānanda rājya tyāga kailā tomā lāgi’ sanātana ‘viṣaya’ chāḍilā
তোমা লাগি’ রঘুনাথ সকল ছাড়িল । হেথায় তাহার পিতা বিষয় পাঠাইল ॥ ৭১ ॥
tomā lāgi’ raghunātha sakala chāḍila hethāya tāhāra pitā viṣaya pāṭhāila
তোমার চরণ-কৃপা হঞাছে তাহারে । ছত্রে মাগি’ খায়, ‘বিষয়’ স্পর্শ নাহি করে ॥ ৭২ ॥
tomāra caraṇa-kṛpā hañāche tāhāre chatre māgi’ khāya, ‘viṣaya’ sparśa nāhi kare
রামানন্দের ভাই গোপীনাথ-মহাশয় । তোমা হৈতে বিষয়-বাঞ্ছা, তার ইচ্ছা নয় ॥ ৭৩ ॥
rāmānandera bhāi gopīnātha-mahāśaya tomā haite viṣaya-vāñchā, tāra icchā naya
তার দুঃখ দেখি’ তার সেবকাদিগণ । তোমারে জানাইল, — যাতে ‘অনন্যশরণ’ ॥ ৭৪ ॥
tāra duḥkha dekhi’ tāra sevakādi-gaṇa tomāre jānāila, — yāte ‘ananya-śaraṇa’
সেই ‘শুদ্ধভক্ত’, যে তোমা ভজে তোমা লাগি’ । আপনার সুখ-দুঃখে হয় ভোগ-ভাগী’ ॥ ৭৫ ॥
sei ‘śuddha-bhakta’, ye tomā bhaje tomā lāgi’ āpanāra sukha-duḥkhe haya bhoga-bhogī’
তোমার অনুকম্পা চাহে, ভজে অনুক্ষণ । অচিরাৎ মিলে তাঁরে তোমার চরণ ॥ ৭৬ ॥
tomāra anukampā cāhe, bhaje anukṣaṇa acirāt mile tāṅre tomāra caraṇa
তত্তেঽনুকম্পাং সুসমীক্ষমাণো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম্ । হৃদ্বাগ্বপুর্ভির্বিদধন্নমস্তে জীবেত যো মুক্তিপদে স দায়ভাক্ ॥ ৭৭ ॥
tat te ’nukampāṁ su-samīkṣamāṇo bhuñjāna evātma-kṛtaṁ vipākam hṛd-vāg-vapurbhir vidadhan namas te jīveta yo mukti-pade sa dāya-bhāk
এথা তুমি বসি’ রহ, কেনে যাবে আলালনাথ ? কেহ তোমা না শুনাবে বিষয়ীর বাত্ ॥ ৭৮ ॥
ethā tumi vasi’ raha, kene yābe ālālanātha? keha tomā nā śunābe viṣayīra bāt
যদি বা তোমার তারে রাখিতে হয় মন । আজি যে রাখিল, সেই করিবে রক্ষণ ।।” ৭৯ ।। ॥ ৭৯ ॥
yadi vā tomāra tāre rākhite haya mana āji ye rākhila, sei karibe rakṣaṇa”
এত বলি’ কাশীমিশ্র গেলা স্ব-মন্দিরে । মধ্যাহ্নে প্রতাপরুদ্র আইলা তাঁর ঘরে ॥ ৮০ ॥
eta bali’ kāśī-miśra gelā sva-mandire madhyāhne pratāparudra āilā tāṅra ghare
প্রতাপরুদ্রের এক আছয়ে নিয়মে । যত দিন রহে তেঁহ শ্রীপুরুষোত্তমে ॥ ৮১ ॥
pratāparudrera eka āchaye niyame yata dina rahe teṅha śrī-puruṣottame
নিত্য আসি’ করে মিশ্রের পাদ সম্বাহন । জগন্নাথ-সেবার করে ভিয়ান শ্রবণ ॥ ৮২ ॥
nitya āsi’ kare miśrera pāda saṁvāhana jagannātha-sevāra kare bhiyāna śravaṇa
রাজা মিশ্রের চরণ যবে চাপিতে লাগিলা । তবে মিশ্র তাঁরে কিছু ভঙ্গীতে কহিলা ॥ ৮৩ ॥
rājā miśrera caraṇa yabe cāpite lāgilā tabe miśra tāṅre kichu bhaṅgīte kahilā
“দেব, শুন আর এক অপরূপ বাত্ ! মহাপ্রভু ক্ষেত্র ছাড়ি’ যাবেন আলালনাথ !” ৮৪ ।। ॥ ৮৪ ॥
“deva, śuna āra eka aparūpa bāt! mahāprabhu kṣetra chāḍi’ yābena ālālanātha!”
শুনি রাজা দুঃখী হৈলা, পুছিলেন কারণ । তবে মিশ্র কহে তাঁরে সব বিবরণ ॥ ৮৫ ॥
śuni rājā duḥkhī hailā, puchilena kāraṇa tabe miśra kahe tāṅre saba vivaraṇa
“গোপীনাথ-পট্টনায়কে যবে চাঙ্গে চড়াইলা । তার সেবক সব আসি’ প্রভুরে কহিলা ॥ ৮৬ ॥
“gopīnātha-paṭṭanāyake yabe cāṅge caḍāilā tāra sevaka saba āsi’ prabhure kahilā
শুনিয়া ক্ষোভিত হৈল মহাপ্রভুর মন । ক্রোধে গোপীনাথে কৈলা বহুত ভর্ৎসন ॥ ৮৭ ॥
śuniyā kṣobhita haila mahāprabhura mana krodhe gopīnāthe kailā bahuta bhartsana
‘অজিতেন্দ্রিয় হঞা করে রাজবিষয় । নানা অসৎপথে করে রাজদ্রব্য ব্যয় ॥ ৮৮ ॥
‘ajitendriya hañā kare rāja-viṣaya nānā asat-pathe kare rāja-dravya vyaya
ব্রহ্মস্ব-অধিক এই হয় রাজধন । তাহা হরি’ ভোগ করে মহাপাপী জন ॥ ৮৯ ॥
brahmasva-adhika ei haya rāja-dhana tāhā hari’ bhoga kare mahā-pāpī jana
রাজার বর্তন খায়, আর চুরি করে । রাজদণ্ড্য হয় সেই শাস্ত্রের বিচারে ॥ ৯০ ॥
rājāra vartana khāya, āra curi kare rāja-daṇḍya haya sei śāstrera vicāre
নিজ-কৌড়ি মাগে, রাজা নাহি করে দণ্ড । রাজা — মহাধার্মিক, এই হয় পাপী ভণ্ড ! ৯১ ।। ॥ ৯১ ॥
nija-kauḍi māge, rājā nāhi kare daṇḍa rājā — mahā-dhārmika, ei haya pāpī bhaṇḍa!
রাজ-কড়ি না দেয়, আমারে ফুকারে । এই মহাদুঃখ ইঁহা কে সহিতে পারে ? ৯২ ।। ॥ ৯২ ॥
rājā-kaḍi nā deya, āmāre phukāre ei mahā-duḥkha ihāṅ ke sahite pāre?
আলালনাথ যাই’ তাহাঁ নিশ্চিন্তে রহিমু । বিষয়ীর ভাল মন্দ বার্তা না শুনিমু’ ।।” ৯৩ ।। ॥ ৯৩ ॥
ālālanātha yāi’ tāhāṅ niścinte rahimu viṣayīra bhāla manda vārtā nā śunimu’ ”
এত শুনি’ কহে রাজা পাঞা মনে ব্যথা । “সব দ্রব্য ছাড়োঁ, যদি প্রভু রহেন এথা ॥ ৯৪ ॥
eta śuni’ kahe rājā pāñā mane vyathā “saba dravya chāḍoṅ, yadi prabhu rahena ethā
একক্ষণ প্রভুর যদি পাইয়ে দরশন । কোটিচিন্তামণি-লাভ নহে তার সম ॥ ৯৫ ॥
eka-kṣaṇa prabhura yadi pāiye daraśana koṭi-cintāmaṇi-lābha nahe tāra sama
কোন্ ছার পদার্থ এই দুইলক্ষ কাহন ? প্রাণ-রাজ্য করোঁ প্রভুপদে নির্মঞ্ছন ।।” ৯৬ ।। ॥ ৯৬ ॥
kon chāra padārtha ei dui-lakṣa kāhana? prāṇa-rājya karoṅ prabhu-pade nirmañchana”
মিশ্র কহে, “কৌড়ি ছাড়িবা, — নহে প্রভুর মন । তারা দুঃখ পায়, — এই না যায় সহন ।।” ৯৭ ।। ॥ ৯৭ ॥
miśra kahe, “kauḍi chāḍibā, — nahe prabhura mana tārā duḥkha pāya, — ei nā yāya sahana”
রাজা কহে, — “তারে আমি দুঃখ নাহি দিয়ে । চাঙ্গে চড়া, খড়্গে ডারা, — আমি না জানিয়ে ॥ ৯৮ ॥
rājā kahe, — “tāre āmi duḥkha nāhi diye cāṅge caḍā, khaḍge ḍārā, — āmi nā jāniye
পুরুষোত্তম-জানারে তেঁহ কৈল পরিহাস । সেই ‘জানা’ তারে দেখাইল মিথ্যা ত্রাস ॥ ৯৯ ॥
puruṣottama-jānāre teṅha kaila parihāsa sei ‘jānā’ tāre dekhāila mithyā trāsa
তুমি যাহ, প্রভুরে রাখহ যত্ন করি’ । এই মুই তাহারে ছাড়িনু সব কৌড়ি ।।” ১০০ ।। ॥ ১০০ ॥
tumi yāha, prabhure rākhaha yatna kari’ ei mui tāhāre chāḍinu saba kauḍi”
মিশ্র কহে, “কৌড়ি ছাড়িবা, — নহে প্রভুর মনে । কৌড়ি ছাড়িলে প্রভু কদাচিৎ দুঃখ মানে ।।” ১০১ ।। ॥ ১০১ ॥
miśra kahe, “kauḍi chāḍibā, — nahe prabhura mane kauḍi chāḍile prabhu kadācit duḥkha māne”
রাজা কহে, “কৌড়ি ছাড়িমু, — ইহা না কহিবা । সহজে মোর প্রিয় তা’রা, — ইহা জানাইবা ॥ ১০২ ॥
rājā kahe, “kauḍi chāḍimu, — ihā nā kahibā sahaje mora priya tā’rā, — ihā jānāibā
ভবানন্দ-রায় — আমার পূজ্য-গর্বিত । তাঁর পুত্রগণে আমার সহজেই প্রীত ।।” ১০৩ ।। ॥ ১০৩ ॥
bhavānanda-rāya — āmāra pūjya-garvita tāṅra putra-gaṇe āmāra sahajei prīta”
এত বলি’ মিশ্রে নমস্করি’ রাজা ঘরে গেলা । গোপীনাথে ‘বড় জানায়’ ডাকিয়া আনিলা ॥ ১০৪ ॥
eta bali’ miśre namaskari’ rājā ghare gelā gopīnāthe ‘baḍa jānāya’ ḍākiyā ānilā
রাজা কহে, — “সব কৌড়ি তোমারে ছাড়িলুঁ । সেই মালজাঠ্যা দণ্ড পাট তোমারে ত’ দিলুঁ ॥ ১০৫ ॥
rājā kahe, — “saba kauḍi tomāre chāḍiluṅ sei mālajāṭhyā daṇḍa pāṭa tomāre ta’ diluṅ
আর বার ঐছে না খাইহ রাজধন । আজি হৈতে দিলুঁ তোমায় দ্বিগুণ বর্তন ।।” ১০৬ ।। ॥ ১০৬ ॥
āra bāra aiche nā khāiha rāja-dhana āji haite diluṅ tomāya dviguṇa vartana”
এত বলি’ ‘নেতধটী’ তারে পরাইল । “প্রভু-আজ্ঞা লঞা যাহ, বিদায় তোমা দিল” ॥ ১০৭ ॥
eta bali’ ‘neta-dhaṭī’ tāre parāila “prabhu-ājñā lañā yāha, vidāya tomā dila”
পরমার্থে প্রভুর কৃপা, সেহ রহু দূরে । অনন্ত তাহার ফল, কে বলিতে পারে ? ১০৮ ।। ॥ ১০৮ ॥
paramārthe prabhura kṛpā, seha rahu dūre ananta tāhāra phala, ke balite pāre?
‘রাজ্য-বিষয়’-ফল এই — কৃপার ‘আভাসে’ ! তাহার গণনা কারো মনে নাহি আইসে ! ১০৯ ।। ॥ ১০৯ ॥
‘rājya-viṣaya’-phala ei — kṛpāra ‘ābhāse’! tāhāra gaṇanā kāro mane nāhi āise!
কাহাঁ চাঙ্গে চড়াঞা লয় ধন-প্রাণ ! কাহাঁ সব ছাড়ি’ সেই রাজ্যাদি-প্রদান ! ১১০ ।। ॥ ১১০ ॥
kāhāṅ cāṅge caḍāñā laya dhana-prāṇa! kāhāṅ saba chāḍi’ sei rājyādi-pradāna!
কাহাঁ সর্বস্ব বেচি’ লয়, দেয়া না যায় কৌড়ি ! কাহাঁ দ্বিগুণ বর্তন, পরায় নেতধড়ি ! ১১১ ।। ॥ ১১১ ॥
kāhāṅ sarvasva veci’ laya, deyā nā yāya kauḍi! kāhāṅ dviguṇa vartana, parāya neta-dhaḍi!
প্রভুর ইচ্ছা নাহি, তারে কৌড়ি ছাড়াইবে । দ্বিগুণ বর্তন করি’ পুনঃ ‘বিষয়’ দিবে ॥ ১১২ ॥
prabhura icchā nāhi, tāre kauḍi chāḍāibe dviguṇa vartana kari’ punaḥ ‘viṣaya’ dibe
তথাপি তার সেবক আসি’ কৈল নিবেদন । তাতে ক্ষুব্ধ হৈল যবে মহাপ্রভুর মন ॥ ১১৩ ॥
tathāpi tāra sevaka āsi’ kaila nivedana tāte kṣubdha haila yabe mahāprabhura mana
বিষয়-সুখ দিতে প্রভুর নাহি মনোবল । নিবেদন-প্রভাবেহ তবু ফলে এত ফল ॥ ১১৪ ॥
viṣaya-sukha dite prabhura nāhi manobala nivedana-prabhāveha tabu phale eta phala
কে কহিতে পারে গৌরের আশ্চর্য স্বভাব ? ব্রহ্মা-শিব আদি যাঁর না পায় অন্তর্ভাব ॥ ১১৫ ॥
ke kahite pāre gaurera āścarya svabhāva? brahmā-śiva ādi yāṅra nā pāya antarbhāva
এথা কাশীমিশ্র আসি’ প্রভুর চরণে । রাজার চরিত্র সব কৈলা নিবেদনে ॥ ১১৬ ॥
ethā kāśī-miśra āsi’ prabhura caraṇe rājāra caritra saba kailā nivedane
প্রভু কহে, — “কাশীমিশ্র, কি তুমি করিলা ? রাজ-প্রতিগ্রহ তুমি আমা’ করাইলা ?” ১১৭ ।। ॥ ১১৭ ॥
prabhu kahe, — “kāśī-miśra, ki tumi karilā? rāja-pratigraha tumi āmā’ karāilā?”
মিশ্র কহে, — “শুন, প্রভু, রাজার বচনে । অকপটে রাজা এই কৈলা নিবেদনে ॥ ১১৮ ॥
miśra kahe, — “śuna, prabhu, rājāra vacane akapaṭe rājā ei kailā nivedane
‘প্রভু যেন নাহি জানেন, — রাজা আমার লাগিয়া । দুইলক্ষ কাহন কৌড়ি দিলেক ছাড়িয়া ॥ ১১৯ ॥
‘prabhu yena nāhi jānena, — rājā āmāra lāgiyā dui-lakṣa kāhana kauḍi dileka chāḍiyā
ভবানন্দের পুত্র সব — মোর প্রিয়তম । ইঁহা-সবাকারে আমি দেখি আত্মসম ॥ ১২০ ॥
bhavānandera putra saba — mora priyatama iṅhā-sabākāre āmi dekhi ātma-sama
অতএব যাহাঁ যাহাঁ দেই অধিকার । খায়, পিয়ে, লুটে, বিলায়, না করোঁ বিচার ॥ ১২১ ॥
ataeva yāhāṅ yāhāṅ dei adhikāra khāya, piye, luṭe, vilāya, nā karoṅ vicāra
রাজমহিন্দার ‘রাজা’ কৈনু রাম-রায় । যে খাইল, যেবা দিল, নাহি লেখা-দায় ॥ ১২২ ॥
rājamahindāra ‘rājā’ kainu rāma-rāya ye khāila, yebā dila, nāhi lekhā-dāya
গোপীনাথ এইমত ‘বিষয়’ করিয়া । দুইচারি-লক্ষ কাহন রহে ত’ খাঞা ॥ ১২৩ ॥
gopīnātha ei-mata ‘viṣaya’ kariyā dui-cāri-lakṣa kāhana rahe ta’ khāñā
কিছু দেয়, কিছু না দেয়, না করি বিচার । ‘জানা’-সহিত অপ্রীত্যে দুঃখ পাইল এইবার ॥ ১২৪ ॥
kichu deya, kichu nā deya, nā kari vicāra ‘jānā’-sahita aprītye duḥkha pāila ei-bāra
‘জানা’ এত কৈলা, — ইহা মুই নাহি জানোঁ । ভবানন্দের পুত্র-সবে আত্মসম মানোঁ ॥ ১২৫ ॥
‘jānā’ eta kailā, — ihā mui nāhi jānoṅ bhavānandera putra-sabe ātma-sama mānoṅ
তাঁহা লাগি’ দ্রব্য ছাড়ি, — ইহা মাৎ জানে । ‘সহজেই মোর প্রীতি হয় তাহা-সনে’ ।।” ১২৬ ।। ॥ ১২৬ ॥
tāṅhā lāgi’ dravya chāḍi’ — ihā māt jāne ‘sahajei mora prīti haya tāhā-sane’ ”
শুনিয়া রাজার বিনয় প্রভুর আনন্দ । হেনকালে আইলা তথা রায় ভবানন্দ ॥ ১২৭ ॥
śuniyā rājāra vinaya prabhura ānanda hena-kāle āilā tathā rāya bhavānanda
পঞ্চপুত্র-সহিতে আসি’ পড়িলা চরণে । উঠাঞা প্রভু তাঁরে কৈলা আলিঙ্গনে ॥ ১২৮ ॥
pañca-putra-sahite āsi’ paḍilā caraṇe uṭhāñā prabhu tāṅre kailā āliṅgane
রামানন্দ-রায় আদি সবাই মিলিলা । ভবানন্দ-রায় তবে বলিতে লাগিলা ॥ ১২৯ ॥
rāmānanda-rāya ādi sabāi mililā bhavānanda-rāya tabe balite lāgilā
“তোমার কিঙ্কর এই সব মোর কুল । এ বিপদে রাখি’ প্রভু, পুনঃ নিলা মূল ॥ ১৩০ ॥
“tomāra kiṅkara ei saba mora kula e vipade rākhi’ prabhu, punaḥ nilā mūla
ভক্তবাৎসল্য এবে প্রকট করিলা । পূর্বে যেন পঞ্চপাণ্ডবে বিপদে তারিলা ।।” ১৩১ ।। ॥ ১৩১ ॥
bhakta-vātsalya ebe prakaṭa karilā pūrve yena pañca-pāṇḍave vipade tārilā”
‘নেতধটী’-মাথে গোপীনাথ চরণে পড়িলা । রাজার কৃপা-বৃত্তান্ত সকল কহিলা ॥ ১৩২ ॥
‘netadhaṭī’-māthe gopīnātha caraṇe paḍilā rājāra kṛpā-vṛttānta sakala kahilā
“বাকী-কৌড়ি বাদ, আর দ্বিগুণ বর্তন কৈলা । পুনঃ ‘বিষয়’ দিয়া ‘নেতধটী’ পরাইলা ॥ ১৩৩ ॥
“bākī-kauḍi bāda, āra dviguṇa vartana kailā punaḥ ‘viṣaya’ diyā ‘neta-dhaṭī’ parāilā
কাহাঁ চাঙ্গের উপর সেই মরণ-প্রমাদ ! কাঁহা ‘নেতধটী’ পুনঃ, — এসব প্রসাদ ! ১৩৪ ।। ॥ ১৩৪ ॥
kāhāṅ cāṅgera upara sei maraṇa-pramāda! kāhāṅ ‘neta-dhaṭī’ punaḥ, — e-saba prasāda!
চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কৈলুঁ । চরণ-স্মরণ-প্রভাবে এই ফল পাইলুঁ ॥ ১৩৫ ॥
cāṅgera upare tomāra caraṇa dhyāna kailuṅ caraṇa-smaraṇa-prabhāve ei phala pāiluṅ
লোকে চমৎকার মোর এ সব দেখিয়া । প্রশংসে তোমার কৃপা-মহিমা গাঞা ॥ ১৩৬ ॥
loke camatkāra mora e saba dekhiyā praśaṁse tomāra kṛpā-mahimā gāñā
কিন্তু তোমার স্মরণের নহে এই ‘মুখ্যফল’ । ‘ফলাভাস’ এই, — যাতে ‘বিষয়’ চঞ্চল ॥ ১৩৭ ॥
kintu tomāra smaraṇera nahe ei ‘mukhya-phala’ ‘phalābhāsa’ ei, — yāte ‘viṣaya’ cañcala
রাম-রায়ে, বাণীনাথে কৈলা ‘নির্বিষয়’ । সেই কৃপা মোতে নাহি, যাতে ঐছে হয় ! ১৩৮ ।। ॥ ১৩৮ ॥
rāma-rāye, vāṇīnāthe kailā ‘nirviṣaya’ sei kṛpā mote nāhi, yāte aiche haya!
শুদ্ধ কৃপা কর, গোসাঞি, ঘুচাহ ‘বিষয়’ । নির্বিণ্ণ হইনু, মোতে ‘বিষয়’ না হয় ।।” ১৩৯ ।। ॥ ১৩৯ ॥
śuddha kṛpā kara, gosāñi, ghucāha ‘viṣaya’ nirviṇṇa ha-inu, mote ‘viṣaya’ nā haya”
প্রভু কহে, — সন্ন্যাসী যবে হইবা পঞ্চজন । কুটুম্ব-বাহুল্য তোমার কে করে ভরণ ? ১৪০ ।। ॥ ১৪০ ॥
prabhu kahe, — “sannyāsī yabe ha-ibā pañca-jana kuṭumba-bāhulya tomāra ke kare bharaṇa?
মহাবিষয় কর, কিবা বিরক্ত উদাস । জন্মে-জন্মে তুমি পঞ্চ — মোর ‘নিজদাস’ ॥ ১৪১ ॥
mahā-viṣaya kara, kibā virakta udāsa janme-janme tumi pañca — mora ‘nija-dāsa’
কিন্তু মোর করিহ এক ‘আজ্ঞা’ পালন । ‘ব্যয় না করিহ কিছু রাজার মূলধন’ ॥ ১৪২ ॥
kintu mora kariha eka ‘ājñā’ pālana ‘vyaya nā kariha kichu rājāra mūla-dhana’
রাজার মূলধন দিয়া যে কিছু লভ্য হয় । সেই ধন করিহ নানা ধর্মে-কর্মে ব্যয় ॥ ১৪৩ ॥
rājāra mūla-dhana diyā ye kichu labhya haya sei dhana kariha nānā dharme-karme vyaya
অসদ্ব্যয় না করিহ, — যাতে দুইলোক যায় ।” এত বলি’ সবাকারে দিলেন বিদায় ॥ ১৪৪ ॥
asad-vyaya nā kariha, — yāte dui-loka yāya” eta bali’ sabākāre dilena vidāya
রায়ের ঘরে প্রভুর ‘কৃপা-বিবর্ত’ কহিল । ভক্তবাৎসল্য-গুণ যাতে ব্যক্ত হৈল ॥ ১৪৫ ॥
rāyera ghare prabhura ‘kṛpā-vivarta’ kahila bhakta-vātsalya-guṇa yāte vyakta haila
সবায় আলিঙ্গিয়া প্রভু বিদায় যবে দিলা । হরিধ্বনি করি’ সব ভক্ত উঠি’ গেলা ॥ ১৪৬ ॥
sabāya āliṅgiyā prabhu vidāya yabe dilā hari-dhvani kari’ saba bhakta uṭhi’ gelā
প্রভুর কৃপা দেখি’ সবার হৈল চমৎকার । তাহারা বুঝিতে নারে প্রভুর ব্যবহার ॥ ১৪৭ ॥
prabhura kṛpā dekhi’ sabāra haila camatkāra tāhārā bujhite nāre prabhura vyavahāra
তারা সবে যদি কৃপা করিতে সাধিল । ‘আমা’ হৈতে কিছু নহে — প্রভু তবে কহিল ॥ ১৪৮ ॥
tārā sabe yadi kṛpā karite sādhila ‘āmā’ haite kichu nahe — prabhu tabe kahila
গোপীনাথের নিন্দা, আর আপন-নির্বেদ । এইমাত্র কহিল — ইহার না বুঝিবে ভেদ ॥ ১৪৯ ॥
gopīnāthera nindā, āra āpana-nirveda ei-mātra kahila — ihāra nā bujhibe bheda
কাশীমিশ্রে না সাধিল, রাজারে না সাধিল । উদ্যোগ বিনা মহাপ্রভু এত ফল দিল ॥ ১৫০ ॥
kāśī-miśre nā sādhila, rājāre nā sādhila udyoga vinā mahāprabhu eta phala dila
চৈতন্যচরিত্র এই পরম গম্ভীর । সেই বুঝে, তাঁর পদে যাঁর মন ‘ধীর’ ॥ ১৫১ ॥
caitanya-caritra ei parama gambhīra sei bujhe, tāṅra pade yāṅra mana ‘dhīra’
যেই ইহাঁ শুনে প্রভুর বাৎসল্য-প্রকাশ । প্রেমভক্তি পায়, তাঁর বিপদ যায় নাশ ॥ ১৫২ ॥
yei ihāṅ śune prabhura vātsalya-prakāśa prema-bhakti pāya, tāṅra vipada yāya nāśa
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৫৩ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa