CC Madhya 10.1
তং বন্দে গৌরজলদং স্বস্য যো দর্শনামৃতৈঃ । বিচ্ছেদাবগ্রহম্লান-ভক্তশস্যান্যজীবয়ৎ ॥ ১ ॥
taṁ vande gaura-jaladaṁ svasya yo darśanāmṛtaiḥ vicchedāvagraha-mlāna- bhakta-śasyāny ajīvayat
Sanskrit, IAST, and JAPA TIME Library links
Madhya-līlā — Chapter 10: original text, IAST, and JAPA TIME Library links.
This chapter is titled The Lord returns to Jagannātha Purī and contains 190 numbered verses. This page preserves the Bengali text and IAST for careful reading and citation.
Open verse 1 with the complete library text · Browse every original-text chapter
তং বন্দে গৌরজলদং স্বস্য যো দর্শনামৃতৈঃ । বিচ্ছেদাবগ্রহম্লান-ভক্তশস্যান্যজীবয়ৎ ॥ ১ ॥
taṁ vande gaura-jaladaṁ svasya yo darśanāmṛtaiḥ vicchedāvagraha-mlāna- bhakta-śasyāny ajīvayat
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
পূর্বে যবে মহাপ্রভু চলিলা দক্ষিণে । প্রতাপরুদ্র রাজা তবে বোলাইল সার্বভৌমে ॥ ৩ ॥
pūrve yabe mahāprabhu calilā dakṣiṇe pratāparudra rājā tabe bolāila sārvabhaume
বসিতে আসন দিল করি’ নমস্কারে । মহাপ্রভুর বার্তা তবে পুছিল তাঁহারে ॥ ৪ ॥
vasite āsana dila kari’ namaskāre mahāprabhura vārtā tabe puchila tāṅhāre
শুনিলাঙ তোমার ঘরে এক মহাশয় । গৌড় হইতে আইলা, তেঁহো মহা-কৃপাময় ॥ ৫ ॥
śunilāṅa tomāra ghare eka mahāśaya gauḍa ha-ite āilā, teṅho mahā-kṛpāmaya
তোমারে বহু কৃপা কৈলা, কহে সর্বজন । কৃপা করি’ করাহ মোরে তাঁহার দর্শন ॥ ৬ ॥
tomāre bahu kṛpā kailā, kahe sarva-jana kṛpā kari’ karāha more tāṅhāra darśana
ভট্ট কহে, — যে শুনিলা সব সত্য হয় । তাঁর দর্শন তোমার ঘটন না হয় ॥ ৭ ॥
bhaṭṭa kahe, — ye śunilā saba satya haya tāṅra darśana tomāra ghaṭana nā haya
বিরক্ত সন্ন্যাসী তেঁহো রহেন নির্জনে । স্বপ্নেহ না করেন তেঁহো রাজদরশনে ॥ ৮ ॥
virakta sannyāsī teṅho rahena nirjane svapneha nā karena teṅho rāja-daraśane
তথাপি প্রকারে তোমা করাইতাম দরশন । সম্প্রতি করিলা তেঁহো দক্ষিণ গমন ॥ ৯ ॥
tathāpi prakāre tomā karāitāma daraśana samprati karilā teṅho dakṣiṇa gamana
রাজা কহে, — জগন্নাথ ছাড়ি’ কেনে গেলা । ভট্ট কহে, — মহান্তের এই এক লীলা ॥ ১০ ॥
rājā kahe, — jagannātha chāḍi’ kene gelā bhaṭṭa kahe, — mahāntera ei eka līlā
তীর্থ পবিত্র করিতে করে তীর্থ ভ্রমণ । সেই ছলে নিস্তারয়ে সাংসারিক জন ॥ ১১ ॥
tīrtha pavitra karite kare tīrtha-bhramaṇa sei chale nistāraye sāṁsārika jana
ভবদ্বিধা ভাগবতাস্তীর্থীভূতাঃ স্বয়ং বিভো । তীর্থীকুর্বন্তি তীর্থানি স্বান্তঃস্থেন গদাভৃতা ॥ ১২ ॥
bhavad-vidhā bhāgavatās tīrthī-bhūtāḥ svayaṁ vibho tīrthī-kurvanti tīrthāni svāntaḥ-sthena gadā-bhṛtā
বৈষ্ণবের এই হয় এক স্বভাব নিশ্চল । তেঁহো জীব নহেন, হন স্বতন্ত্র ঈশ্বর ॥ ১৩ ॥
vaiṣṇavera ei haya eka svabhāva niścala teṅho jīva nahena, hana svatantra īśvara
রাজা কহে, — তাঁরে তুমি যাইতে কেনে দিলে । পায় পড়ি’ যত্ন করি’ কেনে না রাখিলে ॥ ১৪ ॥
rājā kahe, — tāṅre tumi yāite kene dile pāya paḍi’ yatna kari’ kene nā rākhile
ভট্টাচার্য কহে, — তেঁহো স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র । সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তেঁহো নহে পরতন্ত্র ॥ ১৫ ॥
bhaṭṭācārya kahe, — teṅho svayaṁ īśvara svatantra sākṣāt śrī-kṛṣṇa, teṅho nahe para-tantra
তথাপি রাখিতে তাঁরে বহু যত্ন কৈলুঁ । ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা, রাখিতে নারিলুঁ ॥ ১৬ ॥
tathāpi rākhite tāṅre bahu yatna kailuṅ īśvarera svatantra icchā, rākhite nāriluṅ
রাজা কহে, — ভট্ট তুমি বিজ্ঞশিরোমণি । তুমি তাঁরে ‘কৃষ্ণ’ কহ, তাতে সত্য মানি ॥ ১৭ ॥
rājā kahe, — bhaṭṭa tumi vijña-śiromaṇi tumi tāṅre ‘kṛṣṇa’ kaha, tāte satya māni
পুনরপি ইহাঁ তাঁর হৈলে আগমন । একবার দেখি’ করি সফল নয়ন ॥ ১৮ ॥
punarapi ihāṅ tāṅra haile āgamana eka-bāra dekhi’ kari saphala nayana
ভট্টাচার্য কহে, — তেঁহো আসিবে অল্পকালে । রহিতে তাঁরে এক স্থান চাহিয়ে বিরলে ॥ ১৯ ॥
bhaṭṭācārya kahe, — teṅho āsibe alpa-kāle rahite tāṅre eka sthāna cāhiye virale
ঠাকুরের নিকট, আর হইবে নির্জনে । এমত নির্ণয় করি’ দেহ এক স্থানে ॥ ২০ ॥
ṭhākurera nikaṭa, āra ha-ibe nirjane e-mata nirṇaya kari’ deha’ eka sthāne
রাজা কহে, — ঐছে কাশীমিশ্রের ভবন । ঠাকুরের নিকট, হয় পরম নির্জন ॥ ২১ ॥
rājā kahe, — aiche kāśī-miśrera bhavana ṭhākurera nikaṭa, haya parama nirjana
এত কহি’ রাজা রহে উৎকণ্ঠিত হঞা । ভট্টাচার্য কাশীমিশ্রে কহিল আসিয়া ॥ ২২ ॥
eta kahi’ rājā rahe utkaṇṭhita hañā bhaṭṭācārya kāśī-miśre kahila āsiyā
কাশীমিশ্র কহে, — আমি বড় ভাগ্যবান্ । মোর গৃহে ‘প্রভুপাদের’ হবে অবস্থান ॥ ২৩ ॥
kāśī-miśra kahe, — āmi baḍa bhāgyavān mora gṛhe ‘prabhu-pādera’ habe avasthāna
এইমত পুরুষোত্তমবাসী যত জন । প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠিত মন ॥ ২৪ ॥
ei-mata puruṣottama-vāsī yata jana prabhuke milite sabāra utkaṇṭhita mana
সর্বলোকের উৎকণ্ঠা যবে অত্যন্ত বাড়িল । মহাপ্রভু দক্ষিণ হৈতে তবহি আইল ॥ ২৫ ॥
sarva-lokera utkaṇṭhā yabe atyanta bāḍila mahāprabhu dakṣiṇa haite tabahi āila
শুনি’ আনন্দিত হৈল সবাকার মন । সবে আসি’ সার্বভৌমে কৈল নিবেদন ॥ ২৬ ॥
śuni’ ānandita haila sabākāra mana sabe āsi’ sārvabhaume kaila nivedana
প্রভুর সহিত আমা-সবার করাহ মিলন । তোমার প্রসাদে পাই প্রভুর চরণ ॥ ২৭ ॥
prabhura sahita āmā-sabāra karāha milana tomāra prasāde pāi prabhura caraṇa
ভট্টাচার্য কহে, — কালি কাশীমিশ্রের ঘরে । প্রভু যাইবেন, তাহাঁ মিলাব সবারে ॥ ২৮ ॥
bhaṭṭācārya kahe, — kāli kāśī-miśrera ghare prabhu yāibena, tāhāṅ milāba sabāre
আর দিন মহাপ্রভু ভট্টাচার্যের সঙ্গে । জগন্নাথ দরশন কৈল মহারঙ্গে ॥ ২৯ ॥
āra dina mahāprabhu bhaṭṭācāryera saṅge jagannātha daraśana kaila mahā-raṅge
মহাপ্রসাদ দিয়া তাহাঁ মিলিলা সেবকগণ । মহাপ্রভু সবাকারে কৈল আলিঙ্গন ॥ ৩০ ॥
mahā-prasāda diyā tāhāṅ mililā sevaka-gaṇa mahāprabhu sabākāre kaila āliṅgana
দর্শন করি’ মহাপ্রভু চলিলা বাহিরে । ভট্টাচার্য আনিল তাঁরে কাশীমিশ্র-ঘরে ॥ ৩১ ॥
darśana kari’ mahāprabhu calilā bāhire bhaṭṭācārya ānila tāṅre kāśī-miśra-ghare
কাশীমিশ্র আসি’ পড়িল প্রভুর চরণে । গৃহ-সহিত আত্মা তাঁরে কৈল নিবেদনে ॥ ৩২ ॥
kāśī-miśra āsi’ paḍila prabhura caraṇe gṛha-sahita ātmā tāṅre kaila nivedane
প্রভু চতুর্ভুজ-মূর্তি তাঁরে দেখাইল । আত্মসাৎ করি’ তারে আলিঙ্গন কৈল ॥ ৩৩ ॥
prabhu catur-bhuja-mūrti tāṅre dekhāila ātmasāt kari’ tāre āliṅgana kaila
তবে মহাপ্রভু তাহাঁ বসিলা আসনে । চৌদিকে বসিলা নিত্যানন্দাদি ভক্তগণে ॥ ৩৪ ॥
tabe mahāprabhu tāhāṅ vasilā āsane caudike vasilā nityānandādi bhakta-gaṇe
সুখী হৈলা দেখি’ প্রভু বাসার সংস্থান । যেই বাসায় হয় প্রভুর সর্ব-সমাধান ॥ ৩৫ ॥
sukhī hailā dekhi’ prabhu vāsāra saṁsthāna yei vāsāya haya prabhura sarva-samādhāna
সার্বভৌম কহে, — প্রভু, যোগ্য তোমার বাসা । তুমি অঙ্গীকার কর, — কাশীমিশ্রের আশা ॥ ৩৬ ॥
sārvabhauma kahe, — prabhu, yogya tomāra vāsā tumi aṅgīkāra kara, — kāśī-miśrera āśā
প্রভু কহে, — এই দেহ তোমা-সবাকার । যেই তুমি কহ, সেই সম্মত আমার ॥ ৩৭ ॥
prabhu kahe, — ei deha tomā-sabākāra yei tumi kaha, sei sammata āmāra
তবে সার্বভৌম প্রভুর দক্ষিণ-পার্শ্বে বসি’ । মিলাইতে লাগিলা সব পুরুষোত্তমবাসী ॥ ৩৮ ॥
tabe sārvabhauma prabhura dakṣiṇa-pārśve vasi’ milāite lāgilā saba puruṣottama-vāsī
এই সব লোক, প্রভু, বৈসে নীলাচলে । উৎকণ্ঠিত হঞাছে সবে তোমা মিলিবারে ॥ ৩৯ ॥
ei saba loka, prabhu, vaise nīlācale utkaṇṭhita hañāche sabe tomā milibāre
তৃষিত চাতক যৈছে করে হাহাকার । তৈছে এই সব, — সবে কর অঙ্গীকার ॥ ৪০ ॥
tṛṣita cātaka yaiche kare hāhākāra taiche ei saba, — sabe kara aṅgīkāra
জগন্নাথ-সেবক এই, নাম — জনার্দন । অনবসরে করে প্রভুর শ্রীঅঙ্গ-সেবন ॥ ৪১ ॥
jagannātha-sevaka ei, nāma — janārdana anavasare kare prabhura śrī-aṅga-sevana
কৃষ্ণদাস-নাম এই সুবর্ণ-বেত্রধারী । শিখি মাহাতি-নাম এই লিখনাধিকারী ॥ ৪২ ॥
kṛṣṇadāsa-nāma ei suvarṇa-vetra-dhārī śikhi māhāti-nāma ei likhanādhikārī
প্রদ্যুম্নমিশ্র ইঁহ বৈষ্ণব প্রধান । জগন্নাথের মহা-সোয়ার ইঁহ ‘দাস’ নাম ॥ ৪৩ ॥
pradyumna-miśra iṅha vaiṣṇava pradhāna jagannāthera mahā-soyāra iṅha ‘dāsa’ nāma
মুরারি মাহাতি ইঁহ — শিখিমাহাতির ভাই । তোমার চরণ বিনু আর গতি নাই ॥ ৪৪ ॥
murāri māhāti iṅha — śikhi-māhātira bhāi tomāra caraṇa vinu āra gati nāi
চন্দনেশ্বর, সিংহেশ্বর, মুরারি ব্রাহ্মণ । বিষ্ণুদাস, — ইঁহ ধ্যায়ে তোমার চরণ ॥ ৪৫ ॥
candaneśvara, siṁheśvara, murāri brāhmaṇa viṣṇudāsa, — iṅha dhyāye tomāra caraṇa
প্রহররাজ মহাপাত্র ইঁহ মহামতি । পরমানন্দ মহাপাত্র ইঁহার সংহতি ॥ ৪৬ ॥
prahararāja mahāpātra iṅha mahā-mati paramānanda mahāpātra iṅhāra saṁhati
এ-সব বৈষ্ণব — এই ক্ষেত্রের ভূষণ । একান্তভাবে চিন্তে সবে তোমার চরণ ॥ ৪৭ ॥
e-saba vaiṣṇava — ei kṣetrera bhūṣaṇa ekānta-bhāve cinte sabe tomāra caraṇa
তবে সবে ভূমে পড়ে দণ্ডবৎ হঞা । সবা আলিঙ্গিলা প্রভু প্রসাদ করিয়া ॥ ৪৮ ॥
tabe sabe bhūme paḍe daṇḍavat hañā sabā āliṅgilā prabhu prasāda kariyā
হেনকালে আইলা তথা ভবানন্দ রায় । চারিপুত্র-সঙ্গে পড়ে মহাপ্রভুর পায় ॥ ৪৯ ॥
hena-kāle āilā tathā bhavānanda rāya cāri-putra-saṅge paḍe mahāprabhura pāya
সার্বভৌম কহে, — এই রায় ভবানন্দ । ইঁহার প্রথম পুত্র — রায় রামানন্দ ॥ ৫০ ॥
sārvabhauma kahe, — ei rāya bhavānanda iṅhāra prathama putra — rāya rāmānanda
তবে মহাপ্রভু তাঁরে কৈল আলিঙ্গন । স্তুতি করি’ কহে রামানন্দ-বিবরণ ॥ ৫১ ॥
tabe mahāprabhu tāṅre kaila āliṅgana stuti kari’ kahe rāmānanda-vivaraṇa
রামানন্দ-হেন রত্ন যাঁহার তনয় । তাঁহার মহিমা লোকে কহন না যায় ॥ ৫২ ॥
rāmānanda-hena ratna yāṅhāra tanaya tāṅhāra mahimā loke kahana nā yāya
সাক্ষাৎ পাণ্ডু তুমি, তোমার পত্নী কুন্তী । পঞ্চপাণ্ডব তোমার পঞ্চপুত্র মহামতি ॥ ৫৩ ॥
sākṣāt pāṇḍu tumi, tomāra patnī kuntī pañca-pāṇḍava tomāra pañca-putra mahā-mati
রায় কহে, — আমি শূদ্র, বিষয়ী, অধম । তবু তুমি স্পর্শ, — এই ঈশ্বর-লক্ষণ ॥ ৫৪ ॥
rāya kahe, — āmi śūdra, viṣayī, adhama tabu tumi sparśa, — ei īśvara-lakṣaṇa
নিজ-গৃহ-বিত্ত-ভৃত্য-পঞ্চপুত্র-সনে । আত্মা সমর্পিলুঁ আমি তোমার চরণে ॥ ৫৫ ॥
nija-gṛha-vitta-bhṛtya-pañca-putra-sane ātmā samarpiluṅ āmi tomāra caraṇe
এই বাণীনাথ রহিবে তোমার চরণে । যবে যেই আজ্ঞা, তাহা করিবে সেবনে ॥ ৫৬ ॥
ei vāṇīnātha rahibe tomara caraṇe yabe yei ājñā, tāhā karibe sevane
আত্মীয়-জ্ঞানে মোরে সঙ্কোচ না করিবে । যেই যবে ইচ্ছা, তবে সেই আজ্ঞা দিবে ॥ ৫৭ ॥
ātmīya-jñāne more saṅkoca nā karibe yei yabe icchā, tabe sei ājñā dibe
প্রভু কহে, — কি সঙ্কোচ, তুমি নহ পর । জন্মে জন্মে তুমি আমার সবংশে কিঙ্কর ॥ ৫৮ ॥
prabhu kahe, — ki saṅkoca, tumi naha para janme janme tumi āmāra savaṁśe kiṅkara
দিন-পাঁচ-সাত ভিতরে আসিবে রামানন্দ । তাঁর সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ ॥ ৫৯ ॥
dina-pāṅca-sāta bhitare āsibe rāmānanda tāṅra saṅge pūrṇa habe āmāra ānanda
এত বলি’ প্রভু তাঁরে কৈল আলিঙ্গন । তাঁর পুত্র সব শিরে ধরিল চরণ ॥ ৬০ ॥
eta bali’ prabhu tāṅre kaila āliṅgana tāṅra putra saba śire dharila caraṇa
তবে মহাপ্রভু তাঁরে ঘরে পাঠাইল । বাণীনাথ-পট্টনায়কে নিকটে রাখিল ॥ ৬১ ॥
tabe mahāprabhu tāṅre ghare pāṭhāila vāṇīnātha-paṭṭanāyake nikaṭe rākhila
ভট্টাচার্য সব লোকে বিদায় করাইল । তবে প্রভু কালা-কৃষ্ণদাসে বোলাইল ॥ ৬২ ॥
bhaṭṭācārya saba loke vidāya karāila tabe prabhu kālā-kṛṣṇadāse bolāila
প্রভু কহে, — ভট্টাচার্য, শুনহ ইঁহার চরিত । দক্ষিণ গিয়াছিল ইঁহ আমার সহিত ॥ ৬৩ ॥
prabhu kahe, — bhaṭṭācārya, śunaha iṅhāra carita dakṣiṇa giyāchila iṅha āmāra sahita
ভট্টথারি-কাছে গেলা আমারে ছাড়িয়া । ভট্টথারি হৈতে ইঁহারে আনিলুঁ উদ্ধারিয়া ॥ ৬৪ ॥
bhaṭṭathāri-kāche gelā āmāre chāḍiyā bhaṭṭathāri haite iṅhāre āniluṅ uddhāriyā
এবে আমি ইহাঁ আনি’ করিলাঙ বিদায় । যাহাঁ ইচ্ছা, যাহ, আমা-সনে নাহি আর দায় ॥ ৬৫ ॥
ebe āmi ihāṅ āni’ karilāṅa vidāya yāhāṅ icchā, yāha, āmā-sane nāhi āra dāya
এত শুনি’ কৃষ্ণদাস কান্দিতে লাগিল । মধ্যাহ্ন করিতে মহাপ্রভু চলি’ গেল ॥ ৬৬ ॥
eta śuni’ kṛṣṇadāsa kāndite lāgila madhyāhna karite mahāprabhu cali’ gela
নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর । চারিজনে যুক্তি তবে করিলা অন্তর ॥ ৬৭ ॥
nityānanda, jagadānanda, mukunda, dāmodara cāri-jane yukti tabe karilā antara
গৌড়দেশে পাঠাইতে চাহি একজন । ‘আই’কে কহিবে যাই, প্রভুর আগমন ॥ ৬৮ ॥
gauḍa-deśe pāṭhāite cāhi eka-jana ‘āi’ke kahibe yāi, prabhura āgamana
অদ্বৈত-শ্রীবাসাদি যত ভক্তগণ । সবেই আসিবে শুনি’ প্রভুর আগমন ॥ ৬৯ ॥
advaita-śrīvāsādi yata bhakta-gaṇa sabei āsibe śuni’ prabhura āgamana
এই কৃষ্ণদাসে দিব গৌড়ে পাঠাঞা । এত কহি’ তারে রাখিলেন আশ্বাসিয়া ॥ ৭০॥
ei kṛṣṇadāse diba gauḍe pāṭhāñā eta kahi’ tāre rākhilena āśvāsiyā
আর দিনে প্রভুস্থানে কৈল নিবেদন । আজ্ঞা দেহ’ গৌড়-দেশে পাঠাই একজন ॥ ৭১ ॥
āra dine prabhu-sthāne kaila nivedana ājñā deha’ gauḍa-deśe pāṭhāi eka-jana
তোমার দক্ষিণ-গমন শুনি’ শচী ‘আই’ । অদ্বৈতাদি ভক্ত সব আছে দুঃখ পাই’ ॥ ৭২ ॥
tomāra dakṣiṇa-gamana śuni’ śacī ‘āi’ advaitādi bhakta saba āche duḥkha pāi’
একজন যাই’ কহুক্ শুভ সমাচার । প্রভু কহে, — সেই কর, যে ইচ্ছা তোমার ॥ ৭৩ ॥
eka-jana yāi’ kahuk śubha samācāra prabhu kahe, — sei kara, ye icchā tomāra
তবে সেই কৃষ্ণদাসে গৌড়ে পাঠাইল । বৈষ্ণব-সবাকে দিতে মহাপ্রসাদ দিল ॥ ৭৪ ॥
tabe sei kṛṣṇadāse gauḍe pāṭhāila vaiṣṇava-sabāke dite mahā-prasāda dila
তবে গৌড়দেশে আইলা কালা-কৃষ্ণদাস । নবদ্বীপে গেল তেঁহ শচী-আই-পাশ ॥ ৭৫ ॥
tabe gauḍa-deśe āilā kālā-kṛṣṇadāsa navadvīpe gela teṅha śacī-āi-pāśa
মহাপ্রসাদ দিয়া তাঁরে কৈল নমস্কার । দক্ষিণ হৈতে আইলা প্রভু, — কহে সমাচার ॥ ৭৬ ॥
mahā-prasāda diyā tāṅre kaila namaskāra dakṣiṇa haite āilā prabhu, — kahe samācāra
শুনিয়া আনন্দিত হৈল শচীমাতার মন । শ্রীবাসাদি আর যত যত ভক্তগণ ॥ ৭৭ ॥
śuniyā ānandita haila śacīmātāra mana śrīvāsādi āra yata yata bhakta-gaṇa
শুনিয়া সবার হৈল পরম উল্লাস । অদ্বৈত-আচার্য-গৃহে গেলা কৃষ্ণদাস ॥ ৭৮ ॥
śuniyā sabāra haila parama ullāsa advaita-ācārya-gṛhe gelā kṛṣṇadāsa
আচার্যেরে প্রসাদ দিয়া করি’ নমস্কার । সম্যক্ কহিল মহাপ্রভুর সমাচার ॥ ৭৯ ॥
ācāryere prasāda diyā kari’ namaskāra samyak kahila mahāprabhura samācāra
শুনি’ আচার্য-গোসাঞির আনন্দ হইল । প্রেমাবেশে হুঙ্কার বহু নৃত্য-গীত কৈল ॥ ৮০ ॥
śuni’ ācārya-gosāñira ānanda ha-ila premāveśe huṅkāra bahu nṛtya-gīta kaila
হরিদাস ঠাকুরের হৈল পরম আনন্দ । বাসুদেব দত্ত, গুপ্ত মুরারি, সেন শিবানন্দ ॥ ৮১ ॥
haridāsa ṭhākurera haila parama ānanda vāsudeva datta, gupta murāri, sena śivānanda
আচার্যরত্ন, আর পণ্ডিত বক্রেশ্বর । আচার্যনিধি, আর পণ্ডিত গদাধর ॥ ৮২ ॥
ācāryaratna, āra paṇḍita vakreśvara ācāryanidhi, āra paṇḍita gadādhara
শ্রীরাম পণ্ডিত আর পণ্ডিত দামোদর । শ্রীমান্ পণ্ডিত, আর বিজয়, শ্রীধর ॥ ৮৩ ॥
śrīrāma paṇḍita āra paṇḍita dāmodara śrīmān paṇḍita, āra vijaya, śrīdhara
রাঘবপণ্ডিত, আর আচার্য নন্দন । কতেক কহিব আর যত প্রভুর গণ ॥ ৮৪ ॥
rāghava-paṇḍita, āra ācārya nandana kateka kahiba āra yata prabhura gaṇa
শুনিয়া সবার হৈল পরম উল্লাস । সবে মেলি’ গেলা শ্রীঅদ্বৈতের পাশ ॥ ৮৫ ॥
śuniyā sabāra haila parama ullāsa sabe meli’ gelā śrī-advaitera pāśa
আচার্যের সবে কৈল চরণ বন্দন । আচার্য-গোসাঁই সবারে কৈল আলিঙ্গন ॥ ৮৬ ॥
ācāryera sabe kaila caraṇa vandana ācārya-gosāṅi sabāre kaila āliṅgana
দিন দুই-তিন আচার্য মহোৎসব কৈল । নীলাচল যাইতে আচার্য যুক্তি দৃঢ় কৈল ॥ ৮৭ ॥
dina dui-tina ācārya mahotsava kaila nīlācala yāite ācārya yukti dṛḍha kaila
সবে মেলি’ নবদ্বীপে একত্র হঞা । নীলাদ্রি চলিল শচীমাতার আজ্ঞা লঞা ॥ ৮৮ ॥
sabe meli’ navadvīpe ekatra hañā nīlādri calila śacīmātāra ājñā lañā
প্রভুর সমাচার শুনি’ কুলীনগ্রামবাসী । সত্যরাজ-রামানন্দ মিলিলা সবে আসি’ ॥ ৮৯ ॥
prabhura samācāra śuni’ kulīna-grāma-vāsī satyarāja-rāmānanda mililā sabe āsi’
মুকুন্দ, নরহরি, রঘুনন্দন খণ্ড হৈতে । আচার্যের ঠাঞি আইলা নীলাচল যাইতে ॥ ৯০ ॥
mukunda, narahari, raghunandana khaṇḍa haite ācāryera ṭhāñi āilā nīlācala yāite
সেকালে দক্ষিণ হৈতে পরমানন্দপুরী । গঙ্গাতীরে-তীরে আইলা নদীয়া নগরী ॥ ৯১ ॥
se-kāle dakṣiṇa haite paramānanda-purī gaṅgā-tīre-tīre āilā nadīyā nagarī
আইর মন্দিরে সুখে করিলা বিশ্রাম । আই তাঁরে ভিক্ষা দিলা করিয়া সম্মান ॥ ৯২ ॥
āira mandire sukhe karilā viśrāma āi tāṅre bhikṣā dilā kariyā sammāna
প্রভুর আগমন তেঁহ তাহাঁঞি শুনিল । শীঘ্র নীলাচল যাইতে তাঁর ইচ্ছা হৈল ॥ ৯৩ ॥
prabhura āgamana teṅha tāhāṅñi śunila śīghra nīlācala yāite tāṅra icchā haila
প্রভুর এক ভক্ত — ‘দ্বিজ কমলাকান্ত’ নাম । তাঁরে লঞা নীলাচলে করিলা প্রয়াণ ॥ ৯৪ ॥
prabhura eka bhakta — ‘dvija kamalākānta’ nāma tāṅre lañā nīlācale karilā prayāṇa
সত্বরে আসিয়া তেঁহ মিলিলা প্রভুরে । প্রভুর আনন্দ হৈল পাঞা তাঁহারে ॥ ৯৫ ॥
satvare āsiyā teṅha mililā prabhure prabhura ānanda haila pāñā tāṅhāre
প্রেমাবেশে কৈল তাঁর চরণ বন্দন । তেঁহ প্রেমাবেশে কৈল প্রভুরে আলিঙ্গন ॥ ৯৬ ॥
premāveśe kaila tāṅra caraṇa vandana teṅha premāveśe kaila prabhure āliṅgana
প্রভু কহে, — তোমা-সঙ্গে রহিতে বাঞ্ছা হয় । মোরে কৃপা করি’ কর নীলাদ্রি আশ্রয় ॥ ৯৭ ॥
prabhu kahe, — tomā-saṅge rahite vāñchā haya more kṛpā kari’ kara nīlādri āśraya
পুরী কহে, — তোমা-সঙ্গে রহিতে বাঞ্ছা করি’ । গৌড় হৈতে চলি’ আইলাঙ নীলাচল-পুরী ॥ ৯৮ ॥
purī kahe, — tomā-saṅge rahite vāñchā kari’ gauḍa haite cali’ āilāṅa nīlācala-purī
দক্ষিণ হৈতে শুনি’ তোমার আগমন । শচী আনন্দিত, আর যত ভক্তগণ ॥ ৯৯ ॥
dakṣiṇa haite śuni’ tomāra āgamana śacī ānandita, āra yata bhakta-gaṇa
সবে আসিতেছেন তোমারে দেখিতে । তাঁ-সবার বিলম্ব দেখি’ আইলাঙ ত্বরিতে ॥ ১০০ ॥
sabe āsitechena tomāre dekhite tāṅ-sabāra vilamba dekhi’ āilāṅa tvarite
কাশীমিশ্রের আবাসে নিভৃতে এক ঘর । প্রভু তাঁরে দিল, আর সেবার কিঙ্কর ॥ ১০১ ॥
kāśī-miśrera āvāse nibhṛte eka ghara prabhu tāṅre dila, āra sevāra kiṅkara
আর দিনে আইলা স্বরূপ দামোদর । প্রভুর অত্যন্ত মর্মী, রসের সাগর ॥ ১০২ ॥
āra dine āilā svarūpa dāmodara prabhura atyanta marmī, rasera sāgara
‘পুরুষোত্তম আচার্য’ তাঁর নাম পূর্বাশ্রমে । নবদ্বীপে ছিলা তেঁহ প্রভুর চরণে ॥ ১০৩ ॥
‘puruṣottama ācārya’ tāṅra nāma pūrvāśrame navadvīpe chilā teṅha prabhura caraṇe
প্রভুর সন্ন্যাস দেখি’ উন্মত্ত হঞা । সন্ন্যাস গ্রহণ কৈল বারাণসী গিয়া ॥ ১০৪ ॥
prabhura sannyāsa dekhi’ unmatta hañā sannyasa grahaṇa kaila vārāṇasī giyā
‘চৈতন্যানন্দ’ গুরু তাঁর আজ্ঞা দিলেন তাঁরে । বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে ॥ ১০৫ ॥
‘caitanyānanda’ guru tāṅra ājñā dilena tāṅre vedānta paḍiyā paḍāo samasta lokere
পরম বিরক্ত তেঁহ পরম পণ্ডিত । কায়মনে আশ্রিয়াছে শ্রীকৃষ্ণ চরিত ॥ ১০৬ ॥
parama virakta teṅha parama paṇḍita kāya-mane āśriyāche śrī-kṛṣṇa-carita
‘নিশ্চিন্তে কৃষ্ণ ভজিব’ এই ত’ কারণে । উন্মাদে করিল তেঁহ সন্ন্যাস গ্রহণে ॥ ১০৭ ॥
‘niścinte kṛṣṇa bhajiba’ ei ta’ kāraṇe unmāde karila teṅha sannyāsa grahaṇe
সন্ন্যাস করিলা শিখা-সূত্রত্যাগ-রূপ । যোগপট্ট না নিল, নাম হৈল ‘স্বরূপ’ ॥ ১০৮ ॥
sannyāsa karilā śikhā-sūtra-tyāga-rūpa yoga-paṭṭa nā nila, nāma haila ‘svarūpa’
গুরু-ঠাঞি আজ্ঞা মাগি’ আইলা নীলাচলে । রাত্রিদিনে কৃষ্ণপ্রেম-আনন্দ-বিহ্বলে ॥ ১০৯ ॥
guru-ṭhāñi ājñā māgi’ āilā nīlācale rātri-dine kṛṣṇa-prema-ānanda-vihvale
পাণ্ডিত্যের অবধি, বাক্য নাহি কারো সনে । নির্জনে রহয়ে, লোক সব নাহি জানে ॥ ১১০ ॥
pāṇḍityera avadhi, vākya nāhi kāro sane nirjane rahaye, loka saba nāhi jāne
কৃষ্ণরস-তত্ত্ব-বেত্তা, দেহ — প্রেমরূপ । সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ ॥ ১১১ ॥
kṛṣṇa-rasa-tattva-vettā, deha — prema-rūpa sākṣāt mahāprabhura dvitīya svarūpa
গ্রন্থ, শ্লোক, গীত কেহ প্রভু-পাশে আনে । স্বরূপ পরীক্ষা কৈলে, পাছে প্রভু শুনে ॥ ১১২ ॥
grantha, śloka, gīta keha prabhu-pāśe āne svarūpa parīkṣā kaile, pāche prabhu śune
ভক্তিসিদ্ধান্ত-বিরুদ্ধ, আর রসাভাস । শুনিতে না হয় প্রভুর চিত্তের উল্লাস ॥ ১১৩ ॥
bhakti-siddhānta-viruddha, āra rasābhāsa śunite nā haya prabhura cittera ullāsa
অতএব স্বরূপ আগে করে পরীক্ষণ । শুদ্ধ হয় যদি, প্রভুরে করা’ন শ্রবণ ॥ ১১৪ ॥
ataeva svarūpa āge kare parīkṣaṇa śuddha haya yadi, prabhure karā’na śravaṇa
বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রীগীতগোবিন্দ । এই তিন গীতে করা’ন প্রভুর আনন্দ ॥ ১১৫ ॥
vidyāpati, caṇḍīdāsa, śrī-gīta-govinda ei tina gīte karā’na prabhura ānanda
সঙ্গীতে — গন্ধর্ব-সম, শাস্ত্রে বৃহস্পতি । দামোদর-সম আর নাহি মহামতি ॥ ১১৬ ॥
saṅgīte — gandharva-sama, śāstre bṛhaspati dāmodara-sama āra nāhi mahā-mati
অদ্বৈত-নিত্যানন্দের পরম প্রিয়তম । শ্রীবাসাদি ভক্তগণের হয় প্রাণ-সম ॥ ১১৭ ॥
advaita-nityānandera parama priyatama śrīvāsādi bhakta-gaṇera haya prāṇa-sama
সেই দামোদর আসি’ দণ্ডবৎ হৈলা । চরণে পড়িয়া শ্লোক পড়িতে লাগিলা ॥ ১১৮ ॥
sei dāmodara āsi’ daṇḍavat hailā caraṇe paḍiyā śloka paḍite lāgilā
হেলোদ্ধূনিত-খেদয়া বিশদয়া প্রোন্মীলদামোদয়া শাম্যচ্ছাস্ত্রবিবাদয়া রসদয়া চিত্তার্পিতোন্মাদয়া । শশ্বদ্ভক্তিবিনোদয়া স-মদয়া মাধুর্যমর্যাদয়া শ্রীচৈতন্য দয়ানিধে তব দয়া ভূয়াদমন্দোদয়া ॥ ১১৯ ॥
heloddhūnita-khedayā viśadayā pronmīlad-āmodayā śāmyac-chāstra-vivādayā rasa-dayā cittārpitonmādayā śaśvad-bhakti-vinodayā sa-madayā mādhurya-maryādayā śrī-caitanya dayā-nidhe tava dayā bhūyād amandodayā
উঠাঞা মহাপ্রভু কৈল আলিঙ্গন । দুইজনে প্রেমাবেশে হৈল অচেতন ॥ ১২০ ॥
uṭhāñā mahāprabhu kaila āliṅgana dui-jane premāveśe haila acetana
কতক্ষণে দুই জনে স্থির যবে হৈলা । তবে মহাপ্রভু তাঁরে কহিতে লাগিলা ॥ ১২১ ॥
kata-kṣaṇe dui jane sthira yabe hailā tabe mahāprabhu tāṅre kahite lāgilā
তুমি যে আসিবে, আজি স্বপ্নেতে দেখিল । ভাল হৈল, অন্ধ যেন দুই নেত্র পাইল ॥ ১২২ ॥
tumi ye āsibe, āji svapnete dekhila bhāla haila, andha yena dui netra pāila
স্বরূপ কহে, — প্রভু, মোর ক্ষম’ অপরাধ । তোমা ছাড়ি’ অন্যত্র গেনু, করিনু প্রমাদ ॥ ১২৩ ॥
svarūpa kahe, — prabhu, mora kṣama’ aparādha tomā chāḍi’ anyatra genu, karinu pramāda
তোমার চরণে মোর নাহি প্রেম-লেশ । তোমা ছাড়ি’ পাপী মুঞি গেনু অন্য দেশ ॥ ১২৪ ॥
tomāra caraṇe mora nāhi prema-leśa tomā chāḍi’ pāpī muñi genu anya deśa
মুঞি তোমা ছাড়িল, তুমি মোরে না ছাড়িলা । কৃপা-পাশ গলে বান্ধি’ চরণে আনিলা ॥ ১২৫ ॥
muñi tomā chāḍila, tumi more nā chāḍilā kṛpā-pāśa gale bāndhi’ caraṇe ānilā
তবে স্বরূপ কৈল নিতাইর চরণ বন্দন । নিত্যানন্দপ্রভু কৈল প্রেম-আলিঙ্গন ॥ ১২৬ ॥
tabe svarūpa kaila nitāira caraṇa vandana nityānanda-prabhu kaila prema-āliṅgana
জগদানন্দ, মুকুন্দ, শঙ্কর, সার্বভৌম । সবা-সঙ্গে যথাযোগ্য করিল মিলন ॥ ১২৭ ॥
jagadānanda, mukunda, śaṅkara, sārvabhauma sabā-saṅge yathā-yogya karila milana
পরমানন্দ পুরীর কৈল চরণ বন্দন । পুরী-গোসাঞি তাঁরে কৈল প্রেম-আলিঙ্গন ॥ ১২৮ ॥
paramānanda purīra kaila caraṇa vandana purī-gosāñi tāṅre kaila prema-āliṅgana
মহাপ্রভু দিল তাঁরে নিভৃতে বাসাঘর । জলাদি-পরিচর্যা লাগি’ দিল এক কিঙ্কর ॥ ১২৯ ॥
mahāprabhu dila tāṅre nibhṛte vāsā-ghara jalādi-paricaryā lāgi’ dila eka kiṅkara
আর দিন সার্বভৌম-আদি ভক্ত-সঙ্গে । বসিয়া আছেন মহাপ্রভু কৃষ্ণকথা-রঙ্গে ॥ ১৩০ ॥
āra dina sārvabhauma-ādi bhakta-saṅge vasiyā āchena mahāprabhu kṛṣṇa-kathā-raṅge
হেনকালে গোবিন্দের হৈল আগমন । দণ্ডবৎ করি’ কহে বিনয়-বচন ॥ ১৩১ ॥
hena-kāle govindera haila āgamana daṇḍavat kari’ kahe vinaya-vacana
ঈশ্বর-পুরীর ভৃত্য, — ‘গোবিন্দ’ মোর নাম । পুরী-গোসাঞির আজ্ঞায় আইনু তোমার স্থান ॥ ১৩২ ॥
īśvara-purīra bhṛtya, — ‘govinda’ mora nāma purī-gosāñira ājñāya āinu tomāra sthāna
সিদ্ধিপ্রাপ্তিকালে গোসাঞি আজ্ঞা কৈল মোরে । কৃষ্ণচৈতন্য-নিকটে রহি সেবিহ তাঁহারে ॥ ১৩৩ ॥
siddha-prāpti-kāle gosāñi ājñā kaila more kṛṣṇa-caitanya-nikaṭe rahi seviha tāṅhāre
কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া । প্রভু-আজ্ঞায় মুঞি আইনু তোমা-পদে ধাঞা ॥ ১৩৪ ॥
kāśīśvara āsibena saba tīrtha dekhiyā prabhu-ājñāya muñi āinu tomā-pade dhāñā
গোসাঞি কহিল, ‘পুরীশ্বর’ বাৎসল্য করে মোরে । কৃপা করি’ মোর ঠাঞি পাঠাইলা তোমারে ॥ ১৩৫ ॥
gosāñi kahila, ‘purīśvara’ vātsalya kare more kṛpā kari’ mora ṭhāñi pāṭhāilā tomāre
এত শুনি’ সার্বভৌম প্রভুরে পুছিল । পুরী-গোসাঞি শূদ্র-সেবক কাঁহে ত’ রাখিল ॥ ১৩৬ ॥
eta śuni’ sārvabhauma prabhure puchila purī-gosāñi śūdra-sevaka kāṅhe ta’ rākhila
প্রভু কহে, — ঈশ্বর হয় পরম স্বতন্ত্র । ঈশ্বরের কৃপা নহে বেদ-পরতন্ত্র ॥ ১৩৭ ॥
prabhu kahe, — īśvara haya parama svatantra īśvarera kṛpā nahe veda-paratantra
ঈশ্বরের কৃপা জাতি-কুলাদি না মানে । বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে ॥ ১৩৮ ॥
īśvarera kṛpā jāti-kulādi nā māne vidurera ghare kṛṣṇa karilā bhojane
স্নেহ-লেশাপেক্ষা মাত্র শ্রীকৃষ্ণ-কৃপার । স্নেহবশ হঞা করে স্বতন্ত্র আচার ॥ ১৩৯ ॥
sneha-leśāpekṣā mātra śrī-kṛṣṇa-kṛpāra sneha-vaśa hañā kare svatantra ācāra
মর্যাদা হৈতে কোটি সুখ স্নেহ-আচরণে । পরমানন্দ হয় যার নাম-শ্রবণে ॥ ১৪০ ॥
maryādā haite koṭi sukha sneha-ācaraṇe paramānanda haya yāra nāma-śravaṇe
এত বলি’ গোবিন্দেরে কৈল আলিঙ্গন । গোবিন্দ করিল প্রভুর চরণ বন্দন ॥ ১৪১ ॥
eta bali’ govindere kaila āliṅgana govinda karila prabhura caraṇa vandana
প্রভু কহে, — ভট্টাচার্য, করহ বিচার । গুরুর কিঙ্কর হয় মান্য সে আমার ॥ ১৪২ ॥
prabhu kahe, — bhaṭṭācārya, karaha vicāra gurura kiṅkara haya mānya se āmāra
তাঁহারে আপন-সেবা করাইতে না ষুয়ায় । গুরু আজ্ঞা দিয়াছেন, কি করি উপায় ॥ ১৪৩ ॥
tāṅhāre āpana-sevā karāite nā yuyāya guru ājñā diyāchena, ki kari upāya
ভট্ট কহে, — গুরুর আজ্ঞা হয় বলবান্ । গুরু-আজ্ঞা না লঙ্ঘিয়ে, শাস্ত্র — প্রমাণ ॥ ১৪৪ ॥
bhaṭṭa kahe, — gurura ājñā haya balavān guru-ājñā nā laṅghiye, śāstra — pramāṇa
স শুশ্রুবান্মাতরি ভার্গবেণ পিতুর্নিয়োগাৎ প্রহৃতং দ্বিষদ্বৎ । প্রত্যগৃহীদগ্রজশাসনং তদাজ্ঞা গুরূণাং হ্যবিচারণীয়া ॥ ১৪৫ ॥
sa śuśruvān mātari bhārgaveṇa pitur niyogāt prahṛtaṁ dviṣad-vat pratyagṛhīd agraja-śāsanaṁ tad ājñā gurūṇāṁ hy avicāraṇīyā
নির্বিচারং গুরোরাজ্ঞা ময়া কার্যা মহাত্মনঃ । শ্রেয়ো হ্যেবং ভবত্যাশ্চ মম চৈব বিশেষতঃ ॥ ১৪৬ ॥
nirvicāraṁ guror ājñā mayā kāryā mahātmanaḥ śreyo hy evaṁ bhavatyāś ca mama caiva viśeṣataḥ
তবে মহাপ্রভু তাঁরে কৈল অঙ্গীকার । আপন-শ্রীঅঙ্গ-সেবায় দিল অধিকার ॥ ১৪৭ ॥
tabe mahāprabhu tāṅre kaila aṅgīkāra āpana-śrī-aṅga-sevāya dila adhikāra
প্রভুর প্রিয় ভৃত্য করি’ সবে করে মান । সকল বৈষ্ণবের গোবিন্দ করে সমাধান ॥ ১৪৮ ॥
prabhura priya bhṛtya kari’ sabe kare māna sakala vaiṣṇavera govinda kare samādhāna
ছোট-বড়-কীর্তনীয়া — দুই হরিদাস । রামাই, নন্দাই রহে গোবিন্দের পাশ ॥ ১৪৯ ॥
choṭa-baḍa-kīrtanīyā — dui haridāsa rāmāi, nandāi rahe govindera pāśa
গোবিন্দের সঙ্গে করে প্রভুর সেবন । গোবিন্দের ভাগ্যসীমা না যায় বর্ণন ॥ ১৫০ ॥
govindera saṅge kare prabhura sevana govindera bhāgya-sīmā nā yāya varṇana
আর দিনে মুকুন্দদত্ত কহে প্রভুর স্থানে । ব্রহ্মানন্দ-ভারতী আইলা তোমার দরশনে ॥ ১৫১ ॥
āra dine mukunda-datta kahe prabhura sthāne brahmānanda-bhāratī āilā tomāra daraśane
আজ্ঞা দেহ’ যদি তাঁরে আনিয়ে এথাই । প্রভু কহে, — গুরু তেঁহ, যাব তাঁর ঠাঞি ॥ ১৫২ ॥
ājñā deha’ yadi tāṅre āniye ethāi prabhu kahe, — guru teṅha, yāba tāṅra ṭhāñi
এত বলি’ মহাপ্রভু ভক্তগণ-সঙ্গে । চলি’ আইলা ব্রহ্মানন্দ-ভারতীর আগে ॥ ১৫৩ ॥
eta bali’ mahāprabhu bhakta-gaṇa-saṅge cali’ āilā brahmānanda-bhāratīra āge
ব্রহ্মানন্দ পরিয়াছে মৃগচর্মাম্বর । তাহা দেখি’ প্রভু দুঃখ পাইলা অন্তর ॥ ১৫৪ ॥
brahmānanda pariyāche mṛga-carmāmbara tāhā dekhi’ prabhu duḥkha pāilā antara
দেখিয়া ত’ ছদ্ম কৈল যেন দেখে নাঞি । মুকুন্দেরে পুছে, — কাহাঁ ভারতী-গোসাঞি ॥ ১৫৫ ॥
dekhiyā ta’ chadma kaila yena dekhe nāñi mukundere puche, — kāhāṅ bhāratī-gosāñi
মুকুন্দ কহে, — এই আগে দেখ বিদ্যমান । প্রভু কহে, — তেঁহ নহেন, তুমি অগেয়ান ॥ ১৫৬ ॥
mukunda kahe, — ei āge dekha vidyamāna prabhu kahe, — teṅha nahena, tumi ageyāna
অন্যেরে অন্য কহ, নাহি তোমার জ্ঞান । ভারতী-গোসাঞি কেনে পরিবেন চাম ॥ ১৫৭ ॥
anyere anya kaha, nāhi tomāra jñāna bhāratī-gosāñi kene paribena cāma
শুনি’ ব্রহ্মানন্দ করে হৃদয়ে বিচারে । মোর চর্মাম্বর এই না ভায় ইঁহারে ॥ ১৫৮ ॥
śuni’ brahmānanda kare hṛdaye vicāre mora carmāmbara ei nā bhāya iṅhāre
ভাল কহেন, — চর্মাম্বর দম্ভ লাগি’ পরি । চর্মাম্বর-পরিধানে সংসার না তরি ॥ ১৫৯ ॥
bhāla kahena, — carmāmbara dambha lāgi’ pari carmāmbara-paridhāne saṁsāra nā tari
আজি হৈতে না পরিব এই চর্মাম্বর । প্রভু বহির্বাস আনাইলা জানিয়া অন্তর ॥ ১৬০ ॥
āji haite nā pariba ei carmāmbara prabhu bahirvāsa ānāilā jāniyā antara
চর্মাম্বর ছাড়ি’ ব্রহ্মানন্দ পরিল বসন । প্রভু আসি’ কৈল তাঁর চরণ বন্দন ॥ ১৬১ ॥
carmāmbara chāḍi’ brahmānanda parila vasana prabhu āsi’ kaila tāṅra caraṇa vandana
ভারতী কহে, — তোমার আচার লোক শিখাইতে । পুনঃ না করিবে নতি, ভয় পাঙ চিত্তে ॥ ১৬২ ॥
bhāratī kahe, — tomāra ācāra loka śikhāite punaḥ nā karibe nati, bhaya pāṅa citte
সাম্প্রতিক ‘দুই ব্রহ্ম’ ইহাঁ ‘চলাচল’ । জগন্নাথ — অচল ব্রহ্ম, তুমি ত’ সচল ॥ ১৬৩ ॥
sāmpratika ‘dui brahma’ ihāṅ ‘calācala’ jagannātha — acala brahma, tumi ta’ sacala
তুমি — গৌরবর্ণ, তেঁহ — শ্যামলবরণ । দুই ব্রহ্মে কৈল সব জগৎ-তারণ ॥ ১৬৪ ॥
tumi — gaura-varṇa, teṅha — śyāmala-varṇa dui brahme kaila saba jagat-tāraṇa
প্রভু কহে, — সত্য কহি, তোমার আগমনে । দুই ব্রহ্ম প্রকটিল শ্রীপুরুষোত্তমে ॥ ১৬৫ ॥
prabhu kahe, — satya kahi, tomara āgamane dui brahma prakaṭila śrī-puruṣottame
‘‘ব্রহ্মানন্দ’ নাম তুমি — গৌর-ব্রহ্ম ‘চল’। শ্যামবর্ণ জগন্নাথ বসিয়াছেন ‘অচল’ ॥ ১৬৬ ॥
‘brahmānanda’ nāma tumi — gaura-brahma ‘cala’ śyāma-varṇa jagannātha vasiyāchena ‘acala’
ভারতী কহে, — সার্বভৌম, মধ্যস্থ হঞা । ইঁহার সনে আমার ‘ন্যায়’ বুঝ’ মন দিয়া ॥ ১৬৭ ॥
bhāratī kahe, — sārvabhauma, madhyastha hañā iṅhāra sane āmāra ‘nyāya’ bujha’ mana diyā
‘ব্যাপ্য’ ‘ব্যাপক’-ভাবে ‘জীব’-‘ব্রহ্মে’ জানি । জীব — ব্যাপ্য, ব্রহ্ম — ব্যাপক, শাস্ত্রেতে বাখানি ॥ ১৬৮ ॥
‘vyāpya’ ‘vyāpaka’-bhāve ‘jīva’-‘brahme’ jāni jīva — vyāpya, brahma — vyāpaka, śāstrete vākhāni
চর্ম ঘুচাঞা কৈল আমারে শোধন । দোঁহার ব্যাপ্য-ব্যাপকত্বে এই ত’ কারণ ॥ ১৬৯ ॥
carma ghucāñā kaila āmāre śodhana doṅhāra vyāpya-vyāpakatve ei ta’ kāraṇa
সুবর্ণবর্ণো হেমাঙ্গো বরাঙ্গশ্চন্দনাঙ্গদী । সন্ন্যাসকৃচ্ছমঃ শান্তো নিষ্ঠা-শান্তি-পরায়ণঃ ॥ ১৭০ ॥
suvarṇa-varṇo hemāṅgo varāṅgaś candanāṅgadī sannyāsa-kṛc chamaḥ śānto niṣṭhā-śānti-parāyaṇaḥ
এই সব নামের ইঁহ হয় নিজাস্পদ । চন্দনাক্ত প্রসাদ-ডোর — শ্রীভুজে অঙ্গদ ॥ ১৭১ ॥
ei saba nāmera iṅha haya nijāspada candanākta prasāda-ḍora — śrī-bhuje aṅgada
ভট্টাচার্য কহে, — ভারতী, দেখি তোমার জয় । প্রভু কহে, — যেই কহ, সেই সত্য হয় ॥ ১৭২ ॥
bhaṭṭācārya kahe, — bhāratī, dekhi tomāra jaya prabhu kahe, — yei kaha, sei satya haya
গুরু-শিষ্য-ন্যায়ে সত্য শিষ্যের পরাজয় । ভারতী কহে, — এহো নহে, অন্য হেতু হয় ॥ ১৭৩ ॥
guru-śiṣya-nyāye satya śiṣyera parājaya bhāratī kahe, — eho nahe, anya hetu haya
ভক্ত ঠাঞি হার’ তুমি, — এ তোমার স্বভাব । আর এক শুন তুমি আপন প্রভাব ॥ ১৭৪ ॥
bhakta ṭhāñi hāra’ tumi, — e tomāra svabhāva āra eka śuna tumi āpana prabhāva
আজন্ম করিনু মুঞি ‘নিরাকার’-ধ্যান । তোমা দেখি’ ‘কৃষ্ণ’ হৈল মোর বিদ্যমান ॥ ১৭৫ ॥
ājanma karinu muñi ‘nirākāra’-dhyāna tomā dekhi’ ‘kṛṣṇa’ haila mora vidyamāna
কৃষ্ণনাম স্ফুরে মুখে, মনে নেত্রে কৃষ্ণ । তোমাকে তদ্রূপ দেখি’ হৃদয় — সতৃষ্ণ ॥ ১৭৬ ॥
kṛṣṇa-nāma sphure mukhe, mane netre kṛṣṇa tomāke tad-rūpa dekhi’ hṛdaya — satṛṣṇa
বিল্বমঙ্গল কৈল যৈছে দশা আপনার । ইহাঁ দেখি’ সেই দশা হইল আমার ॥ ১৭৭ ॥
bilvamaṅgala kaila yaiche daśā āpanāra ihāṅ dekhi’ sei daśā ha-ila āmāra
অদ্বৈতবীথীপথিকৈরুপাস্যাঃ, স্বানন্দসিংহাসন-লব্ধদীক্ষাঃ । শঠেন কেনাপি বয়ং হঠেন, দাসীকৃতা গোপবধূবিটেন ॥ ১৭৮ ॥
advaita-vīthī-pathikair upāsyāḥ svānanda-siṁhāsana-labdha-dīkṣāḥ śaṭhena kenāpi vayaṁ haṭhena dāsī-kṛtā gopa-vadhū-viṭena
প্রভু কহে, — কৃষ্ণে তোমার গাঢ় প্রেমা হয় । যাহাঁ নেত্র পড়ে, তাহাঁ শ্রীকৃষ্ণ স্ফুরয় ॥ ১৭৯ ॥
prabhu kahe, — kṛṣṇe tomāra gāḍha premā haya yāhāṅ netra paḍe, tāhāṅ śrī-kṛṣṇa sphuraya
ভট্টাচার্য কহে, — দোঁহার সুসত্য বচন । আগে যদি কৃষ্ণ দেন সাক্ষাৎ দরশন ॥ ১৮০ ॥
bhaṭṭācārya kahe, — doṅhāra susatya vacana āge yadi kṛṣṇa dena sākṣāt daraśana
প্রেম বিনা কভু নহে তাঁর সাক্ষাৎকার । ইঁহার কৃপাতে হয় দরশন ইঁহার ॥ ১৮১ ॥
prema vinā kabhu nahe tāṅra sākṣātkāra iṅhāra kṛpāte haya daraśana iṅhāra
প্রভু কহে, — ‘বিষ্ণু’ ‘বিষ্ণু’, কি কহ সার্বভৌম । ‘অতিস্তুতি’ হয় এই নিন্দার লক্ষণ ॥ ১৮২ ॥
prabhu kahe, — ‘viṣṇu’ ‘viṣṇu’, ki kaha sārvabhauma ‘ati-stuti’ haya ei nindāra lakṣaṇa
এত বলি’ ভারতীরে লঞা নিজ-বাসা আইলা । ভারতী-গোসাঞি প্রভুর নিকটে রহিলা ॥ ১৮৩ ॥
eta bali’ bhāratīre lañā nija-vāsā āilā bhāratī-gosāñi prabhura nikaṭe rahilā
রামভদ্রাচার্য, আর ভগবান্ আচার্য । প্রভু-পদে রহিলা দুঁহে ছাড়ি’ সর্ব কার্য ॥ ১৮৪ ॥
rāmabhadrācārya, āra bhagavān ācārya prabhu-pade rahilā duṅhe chāḍi’ sarva kārya
কাশীশ্বর গোসাঞি আইলা আর দিনে । সম্মান করিয়া প্রভু রাখিলা নিজ স্থানে ॥ ১৮৫ ॥
kāśīśvara gosāñi āilā āra dine sammāna kariyā prabhu rākhilā nija sthāne
প্রভুকে লঞা করা’ন ঈশ্বর দরশন । আগে লোক-ভিড় সব করি’ নিবারণ ॥ ১৮৬ ॥
prabhuke lañā karā’na īśvara daraśana āge loka-bhiḍa saba kari’ nivāraṇa
যত নদ নদী যৈছে সমুদ্রে মিলয় । ঐছে মহাপ্রভুর ভক্ত যাহাঁ তাহাঁ হয় ॥ ১৮৭ ॥
yata nada nadī yaiche samudre milaya aiche mahāprabhura bhakta yāhāṅ tāhāṅ haya
সবে আসি’ মিলিলা প্রভুর শ্রীচরণে । প্রভু কৃপা করি’ সবায় রাখিল নিজ স্থানে ॥ ১৮৮ ॥
sabe āsi’ mililā prabhura śrī-caraṇe prabhu kṛpā kari’ sabāya rākhila nija sthāne
এই ত’ কহিল প্রভুর বৈষ্ণব-মিলন । ইহা যেই শুনে, পায় চৈতন্য-চরণ ॥ ১৮৯ ॥
ei ta’ kahila prabhura vaiṣṇava-milana ihā yei śune, pāya caitanya-caraṇa
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৯০ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa