CC Madhya 14.1
গৌরঃ পশ্যন্নাত্মবৃন্দৈঃ শ্রীলক্ষ্মীবিজয়োৎসবম্ । শ্রুত্বা গোপীরসোল্লাসং হৃষ্টঃ প্রেম্ণা ননর্ত সঃ ॥ ১ ॥
gauraḥ paśyann ātma-vṛndaiḥ śrī-lakṣmī-vijayotsavam śrutvā gopī-rasollāsaṁ hṛṣṭaḥ premṇā nanarta saḥ
Sanskrit, IAST, and JAPA TIME Library links
Madhya-līlā — Chapter 14: original text, IAST, and JAPA TIME Library links.
This chapter is titled The performance of Vṛndāvana pastimes and contains 256 numbered verses. This page preserves the Bengali text and IAST for careful reading and citation.
Open verse 1 with the complete library text · Browse every original-text chapter
গৌরঃ পশ্যন্নাত্মবৃন্দৈঃ শ্রীলক্ষ্মীবিজয়োৎসবম্ । শ্রুত্বা গোপীরসোল্লাসং হৃষ্টঃ প্রেম্ণা ননর্ত সঃ ॥ ১ ॥
gauraḥ paśyann ātma-vṛndaiḥ śrī-lakṣmī-vijayotsavam śrutvā gopī-rasollāsaṁ hṛṣṭaḥ premṇā nanarta saḥ
জয় জয় গৌরচন্দ্র শ্রীকৃষ্ণচৈতন্য । জয় জয় নিত্যানন্দ জয়াদ্বৈত ধন্য ॥ ২ ॥
jaya jaya gauracandra śrī-kṛṣṇa-caitanya jaya jaya nityānanda jayādvaita dhanya
জয় জয় শ্রীবাসাদি গৌরভক্তগণ । জয় শ্রোতাগণ, — যাঁর গৌর প্রাণধন ॥ ৩ ॥
jaya jaya śrīvāsādi gaura-bhakta-gaṇa jaya śrotā-gaṇa, — yāṅra gaura prāṇa-dhana
এইমত প্রভু আছেন প্রেমের আবেশে । হেনকালে প্রতাপরুদ্র করিল প্রবেশে ॥ ৪ ॥
ei-mata prabhu āchena premera āveśe hena-kāle pratāparudra karila praveśe
সার্বভৌম-উপদেশে ছাড়ি’ রাজবেশ । একলা বৈষ্ণব-বেশে করিল প্রবেশ ॥ ৫ ॥
sārvabhauma-upadeśe chāḍi’ rāja-veśa ekalā vaiṣṇava-veśe karila praveśa
সব-ভক্তের আজ্ঞা নিল যোড়-হাত হঞা । প্রভু-পদ ধরি’ পড়ে সাহস করিয়া ॥ ৬ ॥
saba-bhaktera ājñā nila yoḍa-hāta hañā prabhu-pada dhari’ paḍe sāhasa kariyā
আঁখি মুদি’ প্রভু প্রেমে ভূমিতে শয়ান । নৃপতি নৈপুণ্যে করে পাদ-সম্বাহন ॥ ৭ ॥
āṅkhi mudi’ prabhu preme bhūmite śayāna nṛpati naipuṇye kare pāda-saṁvāhana
রাসলীলার শ্লোক পড়ি’ করেন স্তবন । “জয়তি তেঽধিকং” অধ্যায় করেন পঠন ॥ ৮ ॥
rāsa-līlāra śloka paḍi’ karena stavana “jayati te ’dhikaṁ” adhyāya karena paṭhana
শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার । ‘বল, বল’ বলি’ প্রভু বলে বার বার ॥ ৯ ॥
śunite śunite prabhura santoṣa apāra ‘bala, bala’ bali’ prabhu bale bāra bāra
“তব কথামৃতং” শ্লোক রাজা যে পড়িল । উঠি’ প্রেমাবেশে প্রভু আলিঙ্গন কৈল ॥ ১০ ॥
“tava kathāmṛtaṁ” śloka rājā ye paḍila uṭhi’ premāveśe prabhu āliṅgana kaila
তুমি মোরে দিলে বহু অমূল্য রতন । মোর কিছু দিতে নাহি, দিলুঁ আলিঙ্গন ॥ ১১ ॥
tumi more dile bahu amūlya ratana mora kichu dite nāhi, diluṅ āliṅgana
এত বলি’ সেই শ্লোক পড়ে বার বার । দুইজনার অঙ্গে কম্প, নেত্রে জলধার ॥ ১২ ॥
eta bali’ sei śloka paḍe bāra bāra dui-janāra aṅge kampa, netre jala-dhāra
তব কথামৃতং তপ্তজীবনং, কবিভিরীড়িতং কল্মষাপহম্ । শ্রবণমঙ্গলং শ্রীমদাততং, ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ ॥ ১৩ ॥
tava kathāmṛtaṁ tapta-jīvanaṁ kavibhir īḍitaṁ kalmaṣāpaham śravaṇa-maṅgalaṁ śrīmad-ātataṁ bhuvi gṛṇanti ye bhūridā janāḥ
‘ভূরিদা’ ‘ভূরিদা’ বলি’ করে আলিঙ্গন । ইঁহো নাহি জানে, ইহোঁ হয় কোন্ জন ॥ ১৪ ॥
‘bhūridā’ ‘bhūridā’ bali’ kare āliṅgana iṅho nāhi jāne, — ihoṅ haya kon jana
পূর্ব-সেবা দেখি’ তাঁরে কৃপা উপজিল । অনুসন্ধান বিনা কৃপা-প্রসাদ করিল ॥ ১৫ ॥
pūrva-sevā dekhi’ tāṅre kṛpā upajila anusandhāna vinā kṛpā-prasāda karila
এই দেখ, — চৈতন্যের কৃপা-মহাবল । তার অনুসন্ধান বিনা করায় সফল ॥ ১৬ ॥
ei dekha, — caitanyera kṛpā-mahābala tāra anusandhāna vinā karāya saphala
প্রভু বলে, — কে তুমি, করিলা মোর হিত ? আচম্বিতে আসি’ পিয়াও কৃষ্ণলীলামৃত ? ১৭ ॥
prabhu bale, — ke tumi, karilā mora hita? ācambite āsi’ piyāo kṛṣṇa-līlāmṛta?
রাজা কহে, — আমি তোমার দাসের অনুদাস । ভৃত্যের ভৃত্য কর, — এই মোর আশ ॥ ১৮ ॥
rājā kahe, — āmi tomāra dāsera anudāsa bhṛtyera bhṛtya kara, — ei mora āśa
তবে মহাপ্রভু তাঁরে ঐশ্বর্য দেখাইল । ‘কারেহ না কহিবে’ এই নিষেধ করিল ॥ ১৯ ॥
tabe mahāprabhu tāṅre aiśvarya dekhāila ‘kāreha nā kahibe’ ei niṣedha karila
‘রাজা’ — হেন জ্ঞান কভু না কৈল প্রকাশ । অন্তরে সকল জানেন, বাহিরে উদাস ॥ ২০ ॥
‘rājā’ — hena jñāna kabhu nā kaila prakāśa antare sakala jānena, bāhire udāsa
প্রতাপরুদ্রের ভাগ্য দেখি’ ভক্তগণে । রাজারে প্রশংসে সবে আনন্দিত-মনে ॥ ২১ ॥
pratāparudrera bhāgya dekhi’ bhakta-gaṇe rājāre praśaṁse sabe ānandita-mane
দণ্ডবৎ করি’ রাজা বাহিরে চলিলা । যোড় হস্ত করি’ সব ভক্তেরে বন্দিলা ॥ ২২ ॥
daṇḍavat kari’ rājā bāhire calilā yoḍa hasta kari’ saba bhaktere vandilā
মধ্যাহ্ন করিলা প্রভু লঞা ভক্তগণ । বাণীনাথ প্রসাদ লঞা কৈল আগমন ॥ ২৩ ॥
madhyāhna karilā prabhu lañā bhakta-gaṇa vāṇīnātha prasāda lañā kaila āgamana
সার্বভৌম-রামানন্দ-বাণীনাথে দিয়া । প্রসাদ পাঠা’ল রাজা বহুত করিয়া ॥ ২৪ ॥
sārvabhauma-rāmānanda-vāṇīnāthe diyā prasāda pāṭhā’la rājā bahuta kariyā
‘বলগণ্ডি ভোগে’র প্রসাদ — উত্তম, অনন্ত । ‘নি-সকড়ি’ প্রসাদ আইল, যার নাহি অন্ত ॥ ২৫ ॥
‘balagaṇḍi bhoge’ra prasāda — uttama, ananta ‘ni-sakaḍi’ prasāda āila, yāra nāhi anta
ছানা, পানা, পৈড়, আম্র, নারিকেল, কাঁঠাল । নানাবিধ কদলক, আর বীজ-তাল ॥ ২৬ ॥
chānā, pānā, paiḍa, āmra, nārikela, kāṅṭhāla nānā-vidha kadalaka, āra bīja-tāla
নারঙ্গ, ছোলঙ্গ, টাবা, কমলা, বীজপূর । বাদাম, ছোহারা, দ্রাক্ষা, পিণ্ডখর্জুর ॥ ২৭ ॥
nāraṅga, cholaṅga, ṭābā, kamalā, bīja-pūra bādāma, chohārā, drākṣā, piṇḍa-kharjura
মনোহরা-লাড়ু আদি শতেক প্রকার । অমৃতগুটিকা-আদি, ক্ষীরসা অপার ॥ ২৮ ॥
manoharā-lāḍu ādi śateka prakāra amṛta-guṭikā-ādi, kṣīrasā apāra
অমৃতমণ্ডা, সরবতী, আর কুম্ড়া-কুরী । সরামৃত, সরভাজা, আর সরপুরী ॥ ২৯ ॥
amṛta-maṇḍā, saravatī, āra kumḍā-kurī sarāmṛta, sarabhājā, āra sarapurī
হরিবল্লভ, সেঁওতি, কর্পূর, মালতী । ডালিমা মরিচ-লাড়ু, নবাত, অমৃতি ॥ ৩০ ॥
hari-vallabha, seṅoti, karpūra, mālatī ḍālimā marica-lāḍu, navāta, amṛti
পদ্মচিনি, চন্দ্রকান্তি, খাজা, খণ্ডসার । বিয়রি, কদ্মা, তিলাখাজার প্রকার ॥ ৩১ ॥
padmacini, candrakānti, khājā, khaṇḍasāra viyari, kadmā, tilākhājāra prakāra
নারঙ্গ-ছোলঙ্গ-আম্র-বৃক্ষের আকার । ফুল-ফল-পত্রযুক্ত খণ্ডের বিকার ॥ ৩২ ॥
nāraṅga-cholaṅga-āmra-vṛkṣera ākāra phula-phala-patra-yukta khaṇḍera vikāra
দধি, দুগ্ধ, ননী, তক্র, রসালা, শিখরিণী । স-লবণ মুদগাঙ্কুর, আদা খানি খানি ॥ ৩৩ ॥
dadhi, dugdha, nanī, takra, rasālā, śikhariṇī sa-lavaṇa mudgāṅkura, ādā khāni khāni
লেম্বু-কুল-আদি নানা-প্রকার আচার । লিখিতে না পারি প্রসাদ কতেক প্রকার ॥ ৩৪ ॥
lembu-kula-ādi nānā-prakāra ācāra likhite nā pāri prasāda kateka prakāra
প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন । দেখিয়া সন্তোষ হৈল মহাপ্রভুর মন ॥ ৩৫ ॥
prasāde pūrita ha-ila ardha upavana dekhiyā santoṣa haila mahāprabhura mana
এইমত জগন্নাথ করেন ভোজন । এই সুখে মহাপ্রভুর জুড়ায় নয়ন ॥ ৩৬ ॥
ei-mata jagannātha karena bhojana ei sukhe mahāprabhura juḍāya nayana
কেয়াপত্র-দ্রোণী আইল বোঝা পাঁচ-সাত । এক এক জনে দশ দোনা দিল, — এত পাত ॥ ৩৭ ॥
keyā-patra-droṇī āila bojhā pāṅca-sāta eka eka jane daśa donā dila, — eta pāta
কীর্তনীয়ার পরিশ্রম জানি’ গৌররায় । তাঁ-সবারে খাওয়াইতে প্রভুর মন ধায় ॥ ৩৮ ॥
kīrtanīyāra pariśrama jāni’ gaurarāya tāṅ-sabāre khāoyāite prabhura mana dhāya
পাঁতি পাঁতি করি’ ভক্তগণে বসাইলা । পরিবেশন করিবারে আপনে লাগিলা ॥ ৩৯ ॥
pāṅti pāṅti kari’ bhakta-gaṇe vasāilā pariveśana karibāre āpane lāgilā
প্রভু না খাইলে, কেহ না করে ভোজন । স্বরূপ-গোসাঞি তবে কৈল নিবেদন ॥ ৪০ ॥
prabhu nā khāile, keha nā kare bhojana svarūpa-gosāñi tabe kaila nivedana
আপনে বৈস, প্রভু, ভোজন করিতে । তুমি না খাইলে, কেহ না পারে খাইতে ॥ ৪১ ॥
āpane vaisa, prabhu, bhojana karite tumi nā khāile, keha nā pāre khāite
তবে মহাপ্রভু বৈসে নিজগণ লঞা । ভোজন করাইল সবাকে আকণ্ঠ পূরিয়া ॥ ৪২ ॥
tabe mahāprabhu vaise nija-gaṇa lañā bhojana karāila sabāke ākaṇṭha pūriyā
ভোজন করি’ বসিলা প্রভু করি’ আচমন । প্রসাদ উবরিল, খায় সহস্রেক জন ॥ ৪৩ ॥
bhojana kari’ vasilā prabhu kari’ ācamana prasāda ubarila, khāya sahasreka jana
প্রভুর আজ্ঞায় গোবিন্দ দীন-হীন জনে । দুঃখী কাঙ্গাল আনি’ করায় ভোজনে ॥ ৪৪ ॥
prabhura ājñāya govinda dīna-hīna jane duḥkhī kāṅgāla āni’ karāya bhojane
কাঙ্গালের ভোজন-রঙ্গ দেখে গৌরহরি । ‘হরিবোল’ বলি’ তারে উপদেশ করি ॥ ৪৫ ॥
kāṅgālera bhojana-raṅga dekhe gaurahari ‘hari-bola’ bali’ tāre upadeśa kari
‘হরিবোল’ বলি’ কাঙ্গাল প্রেমে ভাসি’ যায় । ঐছন অদ্ভুত লীলা করে গৌররায় ॥ ৪৬ ॥
‘hari-bola’ bali’ kāṅgāla preme bhāsi’ yāya aichana adbhuta līlā kare gaurarāya
ইহাঁ জগন্নাথের রথ-চলন-সময় । গৌড় সব রথ টানে, আগে নাহি যায় ॥ ৪৭ ॥
ihāṅ jagannāthera ratha-calana-samaya gauḍa saba ratha ṭāne, āge nāhi yāya
টানিতে না পারে গৌড়, রথ ছাড়ি’ দিল । পাত্র-মিত্র লঞা রাজা ব্যগ্র হঞা আইল ॥ ৪৮ ॥
ṭānite nā pāre gauḍa, ratha chāḍi’ dila pātra-mitra lañā rājā vyagra hañā āila
মহামল্লগণে দিল রথ চালাইতে । আপনে লাগিলা রথ, না পারে টানিতে ॥ ৪৯ ॥
mahā-malla-gaṇe dila ratha cālāite āpane lāgilā ratha, nā pāre ṭānite
ব্যগ্র হঞা আনে রাজা মত্ত-হাতীগণ । রথ চালাইতে রথে করিল যোজন ॥ ৫০ ॥
vyagra hañā āne rājā matta-hātī-gaṇa ratha cālāite rathe karila yojana
মত্ত-হস্তিগণ টানে যার যত বল । এক পদ না চলে রথ, হইল অচল ॥ ৫১ ॥
matta-hasti-gaṇa ṭāne yāra yata bala eka pada nā cale ratha, ha-ila acala
শুনি’ মহাপ্ৰভু আইলা নিজগণ লঞা । মত্তহস্তী রথ টানে, — দেখে দাণ্ডাঞা ॥ ৫২ ॥
śuni’ mahāprabhu āilā nija-gaṇa lañā matta-hastī ratha ṭāne, — dekhe dāṇḍāñā
অঙ্কুশের ঘায় হস্তী করয়ে চিৎকার । রথ নাহি চলে, লোকে করে হাহাকার ॥ ৫৩ ॥
aṅkuśera ghāya hastī karaye citkāra ratha nāhi cale, loke kare hāhākāra
তবে মহাপ্রভু সব হস্তী ঘুচাইল । নিজগণে রথ-কাছি টানিবারে দিল ॥ ৫৪ ॥
tabe mahāprabhu saba hastī ghucāila nija-gaṇe ratha-kāchi ṭānibāre dila
আপনে রথের পাছে ঠেলে মাথা দিয়া । হড়্ হড়্ করি, রথ চলিল ধাইয়া ॥ ৫৫ ॥
āpane rathera pāche ṭhele māthā diyā haḍ haḍ kari, ratha calila dhāiyā
ভক্তগণ কাছি হাতে করি’ মাত্র ধায় । আপনে চলিল রথ, টানিতে না পায় ॥ ৫৬ ॥
bhakta-gaṇa kāchi hāte kari’ mātra dhāya āpane calila ratha, ṭānite nā pāya
আনন্দে করয়ে লোক ‘জয়’ ‘জয়’-ধ্বনি । ‘জয় জগন্নাথ’ বই আর নাহি শুনি ॥ ৫৭ ॥
ānande karaye loka ‘jaya’ ‘jaya’-dhvani ‘jaya jagannātha’ ba-i āra nāhi śuni
নিমেষে ত’ গেল রথ গুণ্ডিচার দ্বার । চৈতন্য-প্রতাপ দেখি’ লোকে চমৎকার ॥ ৫৮ ॥
nimeṣe ta’ gela ratha guṇḍicāra dvāra caitanya-pratāpa dekhi’ loke camatkāra
‘জয় গৌরচন্দ্র’, ‘জয় শ্রীকৃষ্ণচৈতন্য’ । এইমত কোলাহল লোকে ধন্য ধন্য ॥ ৫৯ ॥
‘jaya gauracandra’, ‘jaya śrī-kṛṣṇa-caitanya’ ei-mata kolāhala loke dhanya dhanya
দেখিয়া প্রতাপরুদ্র পাত্র-মিত্র-সঙ্গে । প্রভুর মহিমা দেখি’ প্রেমে ফুলে অঙ্গে ॥ ৬০ ॥
dekhiyā pratāparudra pātra-mitra-saṅge prabhura mahimā dekhi’ preme phule aṅge
পাণ্ডুবিজয় তবে করে সেবকগণে । জগন্নাথ বসিলা গিয়া নিজ সিংহাসনে ॥ ৬১ ॥
pāṇḍu-vijaya tabe kare sevaka-gaṇe jagannātha vasilā giyā nija-siṁhāsane
সুভদ্রা-বলরাম নিজ-সিংহাসনে আইলা । জগন্নাথের স্নানভোগ হইতে লাগিলা ॥ ৬২ ॥
subhadrā-balarāma nija-siṁhāsane āilā jagannāthera snāna-bhoga ha-ite lāgilā
আঙ্গিনাতে মহাপ্ৰভু লঞা ভক্তগণ । আনন্দে আরম্ভ কৈল নর্তন-কীর্তন ॥ ৬৩ ॥
āṅgināte mahāprabhu lañā bhakta-gaṇa ānande ārambha kaila nartana-kīrtana
আনন্দে মহাপ্রভুর প্রেম উথলিল । দেখি’ সব লোক প্রেম-সাগরে ভাসিল ॥ ৬৪ ॥
ānande mahāprabhura prema uthalila dekhi’ saba loka prema-sāgare bhāsila
নৃত্য করি’ সন্ধ্যাকালে আরতি দেখিল । আইটোটা আসি’ প্রভু বিশ্রাম করিল ॥ ৬৫ ॥
nṛtya kari’ sandhyā-kāle ārati dekhila āiṭoṭā āsi’ prabhu viśrāma karila
অদ্বৈতাদি ভক্তগণ নিমন্ত্রণ কৈল । মুখ্য মুখ্য নব জন নব দিন পাইল ॥ ৬৬ ॥
advaitādi bhakta-gaṇa nimantraṇa kaila mukhya mukhya nava jana nava dina pāila
আর ভক্তগণ চাতুর্মাস্যে যত দিন । এক এক দিন করি’ করিল বণ্টন ॥ ৬৭ ॥
āra bhakta-gaṇa cāturmāsye yata dina eka eka dina kari’ karila baṇṭana
চারি মাসের দিন মুখ্যভক্ত বাঁটি’ নিল । আর ভক্তগণ অবসর না পাইল ॥ ৬৮ ॥
cāri māsera dina mukhya-bhakta bāṅṭi’ nila āra bhakta-gaṇa avasara nā pāila
এক দিন নিমন্ত্রণ করে দুই-তিনে মিলি’ । এইমত মহাপ্রভুর নিমন্ত্রণ-কেলি ॥ ৬৯ ॥
eka dina nimantraṇa kare dui-tine mili’ ei-mata mahāprabhura nimantraṇa-keli
প্রাতঃকালে স্নান করি’ দেখি’ জগন্নাথ । সংকীর্তনে নৃত্য করে ভক্তগণ সাথ ॥ ৭০ ॥
prātaḥ-kāle snāna kari’ dekhi’ jagannātha saṅkīrtane nṛtya kare bhakta-gaṇa sātha
কভু অদ্বৈতে নাচায়, কভু নিত্যানন্দে । কভু হরিদাসে নাচায়, কভু অচ্যুতানন্দে ॥ ৭১ ॥
kabhu advaite nācāya, kabhu nityānande kabhu haridāse nācāya, kabhu acyutānande
কভু বক্রেশ্বরে, কভু আর ভক্তগণে । ত্রিসন্ধ্যা কীর্তন করে গুণ্ডিচা-প্রাঙ্গণে ॥ ৭২ ॥
kabhu vakreśvare, kabhu āra bhakta-gaṇe trisandhyā kīrtana kare guṇḍicā-prāṅgaṇe
বৃন্দাবনে আইলা কৃষ্ণ — এই প্রভুর জ্ঞান । কৃষ্ণের বিরহ-স্ফূর্তি হৈল অবসান ॥ ৭৩ ॥
vṛndāvane āilā kṛṣṇa — ei prabhura jñāna kṛṣṇera viraha-sphūrti haila avasāna
রাধা-সঙ্গে কৃষ্ণ-লীলা — এই হৈল জ্ঞানে । এই রসে মগ্ন প্রভু হইলা আপনে ॥ ৭৪ ॥
rādhā-saṅge kṛṣṇa-līlā — ei haila jñāne ei rase magna prabhu ha-ilā āpane
নানোদ্যানে ভক্তসঙ্গে বৃন্দাবন-লীলা । ‘ইন্দ্রদ্যুম্ন’-সরোবরে করে জলখেলা ॥ ৭৫ ॥
nānodyāne bhakta-saṅge vṛndāvana-līlā ‘indradyumna’-sarovare kare jala-khelā
আপনে সকল ভক্তে সিঞ্চে জল দিয়া । সব ভক্তগণ সিঞ্চে চৌদিকে বেড়িয়া ॥ ৭৬ ॥
āpane sakala bhakte siñce jala diyā saba bhakta-gaṇa siñce caudike beḍiyā
কভু এক মণ্ডল, কভু অনেক মণ্ডল । জলমণ্ডূক-বাদ্যে সবে বাজায় করতাল ॥ ৭৭ ॥
kabhu eka maṇḍala, kabhu aneka maṇḍala jala-maṇḍūka-vādye sabe bājāya karatāla
দুই-দুই জনে মেলি’ করে জল-রণ । কেহ হারে, কেহ জিনে — প্ৰভু করে দরশন ॥ ৭৮ ॥
dui-dui jane meli’ kare jala-raṇa keha hāre, keha jine — prabhu kare daraśana
অদ্বৈত-নিত্যানন্দে জল-ফেলাফেলি । আচার্য হারিয়া পাছে করে গালাগালি ॥ ৭৯ ॥
advaita-nityānande jala-phelāpheli ācārya hāriyā pāche kare gālāgāli
বিদ্যানিধির জলকেলি স্বরূপের সনে । গুপ্ত-দত্তে জলকেলি করে দুইজনে ॥ ৮০ ॥
vidyānidhira jala-keli svarūpera sane gupta-datte jala-keli kare dui jane
শ্রীবাস সহিত জল খেলে গদাধর । রাঘব-পণ্ডিত সনে খেলে বক্রেশ্বর ॥ ৮১ ॥
śrīvāsa-sahita jala khele gadādhara rāghava-paṇḍita sane khele vakreśvara
সার্বভৌম-সঙ্গে খেলে রামানন্দ-রায় । গাম্ভীর্য গেল দোঁহার, হৈল শিশুপ্রায় ॥ ৮২ ॥
sārvabhauma-saṅge khele rāmānanda-rāya gāmbhīrya gela doṅhāra, haila śiśu-prāya
মহাপ্ৰভু তাঁ দোঁহার চাঞ্চল্য দেখিয়া । গোপীনাথাচার্যে কিছু কহেন হাসিয়া ॥ ৮৩ ॥
mahāprabhu tāṅ doṅhāra cāñcalya dekhiyā gopīnāthācārye kichu kahena hāsiyā
পণ্ডিত, গম্ভীর, দুঁহে — প্রামাণিক জন । বাল-চাঞ্চল্য করে, করাহ বর্জন ॥ ৮৪ ॥
paṇḍita, gambhīra, duṅhe — prāmāṇika jana bāla-cāñcalya kare, karāha varjana
গোপীনাথ কহে, — তোমার কৃপা-মহাসিন্ধু । উছলিত করে যবে তার এক বিন্দু ॥ ৮৫ ॥
gopīnātha kahe, — tomāra kṛpā-mahāsindhu uchalita kare yabe tāra eka bindu
মেরু-মন্দর-পর্বত ডুবায় যথা তথা । এই দুই — গণ্ড-শৈল, ইহার কা কথা ॥ ৮৬ ॥
meru-mandara-parvata ḍubāya yathā tathā ei dui — gaṇḍa-śaila, ihāra kā kathā
শুষ্কতর্ক-খলি খাইতে জন্ম গেল যাঁর । তাঁরে লীলামৃত পিয়াও, — এ কৃপা তোমার ॥ ৮৭ ॥
śuṣka-tarka-khali khāite janma gela yāṅra tāṅre līlāmṛta piyāo, — e kṛpā tomāra
হাসি’ মহাপ্রভু তবে অদ্বৈতে আনিল । জলের উপরে তাঁরে শেষ-শয্যা কৈল ॥ ৮৮ ॥
hāsi’ mahāprabhu tabe advaite ānila jalera upare tāṅre śeṣa-śayyā kaila
আপনে তাঁহার উপর করিল শয়ন । ‘শেষশায়ী-লীলা’ প্রভু কৈল প্রকটন ॥ ৮৯ ॥
āpane tāṅhāra upara karila śayana ‘śeṣa-śāyī-līlā’ prabhu kaila prakaṭana
অদ্বৈত নিজ-শক্তি প্রকট করিয়া । মহাপ্রভু লঞা বুলে জলেতে ভাসিয়া ॥ ৯০ ॥
advaita nija-śakti prakaṭa kariyā mahāprabhu lañā bule jalete bhāsiyā
এইমত জলক্রীড়া করি’ কতক্ষণ । আইটোটা আইলা প্রভু লঞা ভক্তগণ ॥ ৯১ ॥
ei-mata jala-krīḍā kari’ kata-kṣaṇa āiṭoṭā āilā prabhu lañā bhakta-gaṇa
পুরী, ভারতী আদি যত মুখ্য ভক্তগণ । আচার্যের নিমন্ত্রণে করিলা ভোজন ॥ ৯২ ॥
purī, bhāratī ādi yata mukhya bhakta-gaṇa ācāryera nimantraṇe karilā bhojana
বাণীনাথ আর যত প্রসাদ আনিল । মহাপ্ৰভুর গণে সেই প্রসাদ খাইল ॥ ৯৩ ॥
vāṇīnātha āra yata prasāda ānila mahāprabhura gaṇe sei prasāda khāila
অপরাহ্ণে আসি’ কৈল দর্শন, নর্তন । নিশাতে উদ্যানে আসি’ করিলা শয়ন ॥ ৯৪ ॥
aparāhne āsi’ kaila darśana, nartana niśāte udyāne āsi’ karilā śayana
আর দিন আসি’ কৈল ঈশ্বর দরশন । প্রাঙ্গণে নৃত্য-গীত কৈল কতক্ষণ ॥ ৯৫ ॥
āra dina āsi’ kaila īśvara daraśana prāṅgaṇe nṛtya-gīta kaila kata-kṣaṇa
ভক্তগণ-সঙ্গে প্রভু উদ্যানে আসিয়া । বৃন্দাবন-বিহার করে ভক্তগণ লঞা ॥ ৯৬ ॥
bhakta-gaṇa-saṅge prabhu udyāne āsiyā vṛndāvana-vihāra kare bhakta-gaṇa lañā
বৃক্ষবল্লী প্রফুল্লিত প্ৰভুর দরশনে । ভৃঙ্গ-পিক গায়, বহে শীতল পবনে ॥ ৯৭ ॥
vṛkṣa-vallī praphullita prabhura daraśane bhṛṅga-pika gāya, vahe śītala pavane
প্রতি-বৃক্ষতলে প্রভু করেন নর্তন । বাসুদেব-দত্ত মাত্র করেন গায়ন ॥ ৯৮ ॥
prati-vṛkṣa-tale prabhu karena nartana vāsudeva-datta mātra karena gāyana
এক এক বৃক্ষতলে এক এক গান গায় । পরম-আবেশে একা নাচে গৌররায় ॥ ৯৯ ॥
eka eka vṛkṣa-tale eka eka gāna gāya parama-āveśe ekā nāce gaurarāya
তবে বক্রেশ্বরে প্রভু কহিলা নাচিতে । বক্রেশ্বর নাচে, প্রভু লাগিলা গাইতে ॥ ১০০ ॥
tabe vakreśvare prabhu kahilā nācite vakreśvara nāce, prabhu lāgilā gāite
প্রভু সঙ্গে স্বরূপাদি কীর্তনীয়া গায় । দিক্বিদিক্ নাহি জ্ঞান প্রেমের বন্যায় ॥ ১০১ ॥
prabhu-saṅge svarūpādi kīrtanīyā gāya dik-vidik nāhi jñāna premera vanyāya
এই মত কতক্ষণ করি’ বন-লীলা । নরেন্দ্র-সরোবরে গেলা করিতে জলখেলা ॥ ১০২ ॥
ei mata kata-kṣaṇa kari’ vana-līlā narendra-sarovare gelā karite jala-khelā
জলক্রীড়া করি’ পুনঃ আইলা উদ্যানে । ভোজনলীলা কৈলা প্রভু লঞা ভক্তগণে ॥ ১০৩ ॥
jala-krīḍā kari’ punaḥ āilā udyāne bhojana-līlā kailā prabhu lañā bhakta-gaṇe
নব দিন গুণ্ডিচাতে রহে জগন্নাথ । মহাপ্রভু ঐছে লীলা করে ভক্ত-সাথ ॥ ১০৪ ॥
nava dina guṇḍicāte rahe jagannātha mahāprabhu aiche līlā kare bhakta-sātha
‘জগন্নাথ-বল্লভ’ নাম বড় পুষ্পারাম । নব দিন করেন প্রভু তথাই বিশ্রাম ॥ ১০৫ ॥
‘jagannātha-vallabha’ nāma baḍa puṣpārāma nava dina karena prabhu tathāi viśrāma
‘হেরা-পঞ্চমী’র দিন আইল জানিয়া । কাশীমিশ্রে কহে রাজা সযত্ন করিয়া ॥ ১০৬ ॥
‘herā-pañcamī’ra dina āila jāniyā kāśī-miśre kahe rājā sayatna kariyā
কল্য ‘হেরা-পঞ্চমী’ হবে লক্ষ্মীর বিজয় । ঐছে উৎসব কর যেন কভু নাহি হয় ॥ ১০৭ ॥
kalya ‘herā-pañcamī’ habe lakṣmīra vijaya aiche utsava kara yena kabhu nāhi haya
মহোত্সব কর তৈছে বিশেষ সম্ভার । দেখি’ মহাপ্রভুর যৈছে হয় চমৎকার ॥ ১০৮ ॥
mahotsava kara taiche viśeṣa sambhāra dekhi’ mahāprabhura yaiche haya camatkāra
ঠাকুরের ভাণ্ডারে আর আমার ভাণ্ডারে । চিত্রবস্ত্র-কিঙ্কিণী, আর ছত্র-চামরে ॥ ১০৯ ॥
ṭhākurera bhāṇḍāre āra āmāra bhāṇḍāre citra-vastra-kiṅkiṇī, āra chatra-cāmare
ধ্বজাবৃন্দ-পতাকা-ঘণ্টায় করহ মণ্ডন । নানাবাদ্য-নৃত্য-দোলায় করহ সাজন ॥ ১১০ ॥
dhvajāvṛnda-patākā-ghaṇṭāya karaha maṇḍana nānā-vādya-nṛtya-dolāya karaha sājana
দ্বিগুণ করিয়া কর সব উপহার । রথযাত্রা হৈতে যৈছে হয় চমৎকার ॥ ১১১ ॥
dviguṇa kariyā kara saba upahāra ratha-yātrā haite yaiche haya camatkāra
সেইত’ করিহ, — প্রভু লঞা ভক্তগণ । স্বচ্ছন্দে আসিয়া যৈছে করেন দরশন ॥ ১১২ ॥
seita’ kariha, — prabhu lañā bhakta-gaṇa svacchande āsiyā yaiche karena daraśana
প্রাতঃকালে মহাপ্রভু নিজগণ লঞা । জগন্নাথ দর্শন কৈল সুন্দরাচলে যাঞা ॥ ১১৩ ॥
prātaḥ-kāle mahāprabhu nija-gaṇa lañā jagannātha darśana kaila sundarācale yāñā
নীলাচলে আইলা পুনঃ ভক্তগণ-সঙ্গে । দেখিতে উত্কণ্ঠা হেরা-পঞ্চমীর রঙ্গে ॥ ১১৪ ॥
nīlācale āilā punaḥ bhakta-gaṇa-saṅge dekhite utkaṇṭhā herā-pañcamīra raṅge
কাশীমিশ্র প্রভুরে বহু আদর করিয়া । স্বগণ-সহ ভাল-স্থানে বসাইল লঞা ॥ ১১৫ ॥
kāśī-miśra prabhure bahu ādara kariyā svagaṇa-saha bhāla-sthāne vasāila lañā
রসবিশেষ প্রভুর শুনিতে মন হৈল । ঈষৎ হাসিয়া প্রভু স্বরূপে পুছিল ॥ ১১৬ ॥
rasa-viśeṣa prabhura śunite mana haila īṣat hāsiyā prabhu svarūpe puchila
যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার । সহজ প্রকট করে পরম উদার ॥ ১১৭ ॥ তথাপি বত্সর-মধ্যে হয় একবার । বৃন্দাবন দেখিতে তাঁর উৎকণ্ঠা অপার ॥ ১১৮ ॥
yadyapi jagannātha karena dvārakāya vihāra sahaja prakaṭa kare parama udāra tathāpi vatsara-madhye haya eka-bāra vṛndāvana dekhite tāṅra utkaṇṭhā apāra
বৃন্দাবন-সম এই উপবন-গণ । তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন ॥ ১১৯ ॥
vṛndāvana-sama ei upavana-gaṇa tāhā dekhibāre utkaṇṭhita haya mana
বাহির হইতে করে রথযাত্রা-ছল । সুন্দরাচলে যায় প্রভু ছাড়ি’ নীলাচল ॥ ১২০ ॥
bāhira ha-ite kare ratha-yātrā-chala sundarācale yāya prabhu chāḍi’ nīlācala
নানা-পুষ্পোদ্যানে তথা খেলে রাত্রি-দিনে । লক্ষ্মীদেবীরে সঙ্গে নাহি লয় কি কারণে ? ১২১ ॥
nānā-puṣpodyāne tathā khele rātri-dine lakṣmīdevīre saṅge nāhi laya ki kāraṇe?
স্বরূপ কহে, — শুন, প্রভু, কারণ ইহার । বৃন্দাবন-ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার ॥ ১২২ ॥
svarūpa kahe, — śuna, prabhu, kāraṇa ihāra vṛndāvana-krīḍāte lakṣmīra nāhi adhikāra
বৃন্দাবন-লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ । গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন ॥ ১২৩ ॥
vṛndāvana-līlāya kṛṣṇera sahāya gopī-gaṇa gopī-gaṇa vinā kṛṣṇera harite nāre mana
প্রভু কহে, — যাত্রা-ছলে কৃষ্ণের গমন । সুভদ্রা আর বলদেব, সঙ্গে দুই জন ॥ ১২৪ ॥
prabhu kahe, — yātrā-chale kṛṣṇera gamana subhadrā āra baladeva, saṅge dui jana
গোপী-সঙ্গে যত লীলা হয় উপবনে । নিগূঢ় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে ॥ ১২৫ ॥
gopī-saṅge yata līlā haya upavane nigūḍha kṛṣṇera bhāva keha nāhi jāne
অতএব কৃষ্ণের প্রাকট্যে নাহি কিছু দোষ । তবে কেনে লক্ষ্মীদেবী করে এত রোষ ? ১২৬ ॥
ataeva kṛṣṇera prākaṭye nāhi kichu doṣa tabe kene lakṣmīdevī kare eta roṣa?
স্বরূপ কহে, — প্রেমবতীর এই ত’ স্বভাব । কান্তের ঔদাস্য-লেশে হয় ক্রোধভাব ॥ ১২৭ ॥
svarūpa kahe, — premavatīra ei ta’ svabhāva kāntera audāsya-leśe haya krodha-bhāva
হেনকালে, খচিত যাহে বিবিধ রতন । সুবর্ণের চৌদোলা করি’ আরোহণ ॥ ১২৮ ॥
hena-kāle, khacita yāhe vividha ratana suvarṇera caudolā kari’ ārohaṇa
ছত্র-চামর-ধ্বজা পতাকার গণ । নানাবাদ্য-আগে নাচে দেবদাসীগণ ॥ ১২৯ ॥
chatra-cāmara-dhvajā patākāra gaṇa nānā-vādya-āge nāce deva-dāsī-gaṇa
তাম্বূল-সম্পুট, ঝারি, ব্যজন, চামর । সাথে দাসী শত, হার দিব্য ভূষাম্বর ॥ ১৩০ ॥
tāmbūla-sampuṭa, jhāri, vyajana, cāmara sāthe dāsī śata, hāra divya bhūṣāmbara
অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহুং পরিবার । ক্রুদ্ধ হঞা লক্ষ্মীদেবী আইলা সিংহদ্বার ॥ ১৩১ ॥
alaukika aiśvarya saṅge bahu-parivāra kruddha hañā lakṣmīdevī āilā siṁha-dvāra
জগন্নাথের মুখ্য মুখ্য যত ভৃত্যগণে । লক্ষ্মীদেবীর দাসীগণ করেন বন্ধনে ॥ ১৩২ ॥
jagannāthera mukhya mukhya yata bhṛtya-gaṇe lakṣmīdevīra dāsī-gaṇa karena bandhane
বান্ধিয়া আনিয়া পাড়ে লক্ষ্মীর চরণে । চোরে যেন দণ্ড করি’ লয় নানা-ধনে ॥ ১৩৩ ॥
bāndhiyā āniyā pāḍe lakṣmīra caraṇe core yena daṇḍa kari’ laya nānā-dhane
অচেতনবৎ তারে করেন তাড়নে । নানামত গালি দেন ভণ্ড-বচনে ॥ ১৩৪ ॥
acetanavat tāre karena tāḍane nānā-mata gāli dena bhaṇḍa-vacane
লক্ষ্মী-সঙ্গে দাসীগণের প্রাগল্ভ্য দেখিয়া । হাসে মহাপ্রভুর গণ মুখে হস্ত দিয়া ॥ ১৩৫ ॥
lakṣmī-saṅge dāsī-gaṇera prāgalbhya dekhiyā hāse mahāprabhura gaṇa mukhe hasta diyā
দামোদর কহে, — ঐছে মানের প্রকার । ত্রিজগতে কাহাঁ নাহি দেখি শুনি আর ॥ ১৩৬ ॥
dāmodara kahe, — aiche mānera prakāra trijagate kāhāṅ nāhi dekhi śuni āra
মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ । ভূমে বসি’ নখে লেখে, মলিন-বদন ॥ ১৩৭ ॥
māninī nirutsāhe chāḍe vibhūṣaṇa bhūme vasi’ nakhe lekhe, malina-vadana
পূর্বে সত্যভামার শুনি এবম্বিধ মান । ব্রজে গোপীগণের মান — রসের নিধান ॥ ১৩৮ ॥
pūrve satyabhāmāra śuni evaṁ-vidha māna vraje gopī-gaṇera māna — rasera nidhāna
ইঁহো নিজ-সম্পত্তি সব প্রকট করিয়া । প্রিয়ের উপর যায় সৈন্য সাজাঞা ॥ ১৩৯ ॥
iṅho nija-sampatti saba prakaṭa kariyā priyera upara yāya sainya sājāñā
প্রভু কহে, — কহ ব্রজের মানের প্রকার । স্বরূপ কহে, — গোপীমান-নদী শতধার ॥ ১৪০ ॥
prabhu kahe, — kaha vrajera mānera prakāra svarūpa kahe, — gopī-māna-nadī śata-dhāra
নায়িকার স্বভাব, প্রেমবৃত্তে বহু ভেদ । সেই ভেদে নানা-প্ৰকার মানের উদ্ভেদ ॥ ১৪১ ॥
nāyikāra svabhāva, prema-vṛtte bahu bheda sei bhede nānā-prakāra mānera udbheda
সম্যক্ গোপিকার মান না যায় কথন । এক-দুই-ভেদে করি দিগ্-দরশন ॥ ১৪২ ॥
samyak gopikāra māna nā yāya kathana eka-dui-bhede kari dig-daraśana
মানে কেহ হয় ‘ধীরা’, কেহ ত’ ‘অধীরা’ । এই তিন-ভেদে, কেহ হয় ‘ধীরাধীরা’ ॥ ১৪৩ ॥
māne keha haya ‘dhīrā’, keha ta’ ‘adhīrā’ ei tina-bhede, keha haya ‘dhīrādhīrā’
‘ধীরা’ কান্তে দূরে দেখি’ করে প্রত্যুত্থান । নিকটে আসিলে, করে আসন প্রদান ॥ ১৪৪ ॥
‘dhīrā’ kānte dūre dekhi’ kare pratyutthāna nikaṭe āsile, kare āsana pradāna
হৃদয়ে কোপ, মুখে কহে মধুর বচন । প্রিয় আলিঙ্গিতে, তারে করে আলিঙ্গন ॥ ১৪৫ ॥
hṛdaye kopa, mukhe kahe madhura vacana priya āliṅgite, tāre kare āliṅgana
সরল ব্যবহার, করে মানের পোষণ । কিম্বা সোল্লুণ্ঠ-বাক্যে করে প্রিয়-নিরসন ॥ ১৪৬ ॥
sarala vyavahāra, kare mānera poṣaṇa kimvā solluṇṭha-vākye kare priya-nirasana
‘অধীরা’ নিষ্ঠুর-বাক্যে করয়ে ভর্ৎসন । কর্ণোৎপলে তাড়ে, করে মালায় বন্ধন ॥ ১৪৭ ॥
‘adhīrā’ niṣṭhura-vākye karaye bhartsana karṇotpale tāḍe, kare mālāya bandhana
‘ধীরাধীরা’ বক্র-বাক্যে করে উপহাস । কভু স্তুতি, কভু নিন্দা, কভু বা উদাস ॥ ১৪৮ ॥
‘dhīrādhīrā’ vakra-vākye kare upahāsa kabhu stuti, kabhu nindā, kabhu vā udāsa
‘মুগ্ধা’, ‘মধ্যা’, ‘প্রগল্ভা’, — তিন নায়িকার ভেদ । ‘মুগ্ধা’ নাহি জানে মানের বৈদগ্ধ্য-বিভেদ ॥ ১৪৯ ॥
‘mugdhā’, ‘madhyā’, ‘pragalbhā’, — tina nāyikāra bheda ‘mugdhā’ nāhi jāne mānera vaidagdhya-vibheda
মুখ আচ্ছাদিয়া করে কেবল রোদন । কান্তের প্রিয়বাক্য শুনি’ হয় পরসন্ন ॥ ১৫০ ॥
mukha ācchādiyā kare kevala rodana kāntera priya-vākya śuni’ haya parasanna
‘মধ্যা’ ‘প্ৰগল্ভা’ ধরে ধীরাদি-বিভেদ । তার মধ্যে সবার স্বভাবে তিন ভেদ ॥ ১৫১ ॥
‘madhyā’ ‘pragalbhā’ dhare dhīrādi-vibheda tāra madhye sabāra svabhāve tina bheda
কেহ ‘প্রখরা’, কেহ ‘মৃদু’, কেহ হয় ‘সমা’ । স্ব-স্বভাবে কৃষ্ণের বাড়ায় প্রেম-সীমা ॥ ১৫২ ॥
keha ‘prakharā’, keha ‘mṛdu’, keha haya ‘samā’ sva-svabhāve kṛṣṇera bāḍāya prema-sīmā
প্রাখর্য, মার্দব, সাম্য স্বভাব নির্দোষ । সেই সেই স্বভাবে কৃষ্ণে করায় সন্তোষ ॥ ১৫৩ ॥
prākharya, mārdava, sāmya svabhāva nirdoṣa sei sei svabhāve kṛṣṇe karāya santoṣa
একথা শুনিয়া প্রভুর আনন্দ অপার । ‘কহ, কহ, দামোদর’, — বলে বার বার ॥ ১৫৪ ॥
e-kathā śuniyā prabhura ānanda apāra ‘kaha, kaha, dāmodara’, — bale bāra bāra
দামোদর কহে, — কৃষ্ণ রসিকশেখর । রস-আস্বাদক, রসময়-কলেবর ॥ ১৫৫ ॥
dāmodara kahe, — kṛṣṇa rasika-śekhara rasa-āsvādaka, rasamaya-kalevara
প্রেমময়-বপু কৃষ্ণ ভক্ত-প্রেমাধীন । শুদ্ধপ্রেমে, রসগুণে, গোপিকা — প্ৰবীণ ॥ ১৫৬ ॥
premamaya-vapu kṛṣṇa bhakta-premādhīna śuddha-preme, rasa-guṇe, gopikā — pravīṇa
গোপিকার প্রেমে নাহি রসাভাস-দোষ । অতএব কৃষ্ণের করে পরম সন্তোষ ॥ ১৫৭ ॥
gopikāra preme nāhi rasābhāsa-doṣa ataeva kṛṣṇera kare parama santoṣa
এবং শশঙ্কাংশুবিরাজিতা নিশাঃ স সত্যকামোঽনুরতাবলাগণঃ । সিষেব আত্মন্যবরুদ্ধ-সৌরতঃ সর্বাঃ শরৎকাব্যকথারসাশ্রয়াঃ ॥ ১৫৮ ॥
evaṁ śaśaṅkāṁśu-virājitā niśāḥ sa satya-kāmo ’nuratābalā-gaṇaḥ siṣeva ātmany avaruddha-saurataḥ sarvāḥ śarat-kāvya-kathā-rasāśrayāḥ
‘বামা’ এক গোপীগণ, ‘দক্ষিণা’ এক গণ । নানা-ভাবে করায় কৃষ্ণে রস আস্বাদন ॥ ১৫৯ ॥
‘vāmā’ eka gopī-gaṇa, ‘dakṣiṇā’ eka gaṇa nānā-bhāve karāya kṛṣṇe rasa āsvādana
গোপীগণ-মধ্যে শ্রেষ্ঠা রাধা-ঠাকুরাণী । নির্মল-উজ্জ্বল-রস-প্রেম-রত্নখনি ॥ ১৬০ ॥
gopī-gaṇa-madhye śreṣṭhā rādhā-ṭhākurāṇī nirmala-ujjvala-rasa-prema-ratna-khani
বয়সে ‘মধ্যমা’তেঁহো স্বভাবেতে ‘সমা’ । গাঢ় প্রেমভাবে তেঁহো নিরন্তর ‘বামা’ ॥ ১৬১ ॥
vayase ‘madhyamā’ teṅho svabhāvete ‘samā’ gāḍha prema-bhāve teṅho nirantara ‘vāmā’
বাম্য-স্বভাবে মান উঠে নিরন্তর । তার মধ্যে উঠে কৃষ্ণের আনন্দ-সাগর ॥ ১৬২ ॥
vāmya-svabhāve māna uṭhe nirantara tāra madhye uṭhe kṛṣṇera ānanda-sāgara
অহেরিব গতিঃ প্রেম্ণঃ স্বভাবকুটিলা ভবেৎ । অতো হেতোরহেতোশ্চ যূনোর্মান উদঞ্চতি ॥ ১৬৩ ॥
aher iva gatiḥ premṇaḥ svabhāva-kuṭilā bhavet ato hetor ahetoś ca yūnor māna udañcati
এত শুনি’ বাড়ে প্রভুর আনন্দ-সাগর । ‘কহ, কহ’ কহে প্রভু, বলে দামোদর ॥ ১৬৪ ॥
eta śuni’ bāḍe prabhura ānanda-sāgara ‘kaha, kaha’ kahe prabhu, bale dāmodara
‘অধিরূঢ় মহাভাব’ — রাধিকার প্রেম । বিশুদ্ধ, নির্মল, যৈছে দশবাণ হেম ॥ ১৬৫ ॥
‘adhirūḍha mahābhāva’ — rādhikāra prema viśuddha, nirmala, yaiche daśa-vāṇa hema
কৃষ্ণের দর্শন যদি পায় আচম্বিতে । নানা-ভাব-বিভূষণে হয় বিভূষিতে ॥ ১৬৬ ॥
kṛṣṇera darśana yadi pāya ācambite nānā-bhāva-vibhūṣaṇe haya vibhūṣite
অষ্ট ‘সাত্ত্বিক’, হর্ষাদি ‘ব্যভিচারী’ যাঁর । ‘সহজ প্রেম’, বিংশতি ‘ভাব’-অলঙ্কার ॥ ১৬৭ ॥
aṣṭa ‘sāttvika’, harṣādi ‘vyabhicārī’ yāṅra ‘sahaja prema’, viṁśati ‘bhāva’-alaṅkāra
‘কিলকিঞ্চিত’, ‘কুট্টমিত’, ‘বিলাস’, ‘ললিত’ । ‘বিব্বোক’, ‘মোট্টায়িত’, আর ‘মৌগ্ধ্য’, ‘চকিত’ ॥ ১৬৮ ॥
‘kila-kiñcita’, ‘kuṭṭamita’, ‘vilāsa’, ‘lalita’ ‘vivvoka’, ‘moṭṭāyita’, āra ‘maugdhya’, ‘cakita’
এত ভাবভূষায় ভূষিত শ্রীরাধার অঙ্গ । দেখিতে উথলে কৃষ্ণসুখাব্ধি-তরঙ্গ ॥ ১৬৯ ॥
eta bhāva-bhūṣāya bhūṣita śrī-rādhāra aṅga dekhite uthale kṛṣṇa-sukhābdhi-taraṅga
কিলকিঞ্চিতাদি-ভাবের শুন বিবরণ । যে ভাব-ভূষায় রাধা হরে কৃষ্ণ-মন ॥ ১৭০ ॥
kila-kiñcitādi-bhāvera śuna vivaraṇa ye bhāva-bhūṣāya rādhā hare kṛṣṇa-mana
রাধা দেখি’ কৃষ্ণ যদি ছুঁইতে করে মন । দানঘাটি-পথে যবে বর্জেন গমন ॥ ১৭১ ॥
rādhā dekhi’ kṛṣṇa yadi chuṅite kare mana dāna-ghāṭi-pathe yabe varjena gamana
যবে আসি’ মানা করে পুষ্প উঠাইতে । সখী-আগে চাহে যদি গায়ে হাত দিতে ॥ ১৭২ ॥
yabe āsi’ mānā kare puṣpa uṭhāite sakhī-āge cāhe yadi gāye hāta dite
এইসব স্থানে ‘কিলকিঞ্চিত’ উদ্গম । প্রথমে ‘হর্ষ’ সঞ্চারী — মূল কারণ ॥ ১৭৩ ॥
ei-saba sthāne ‘kila-kiñcita’ udgama prathame ‘harṣa’ sañcārī — mūla kāraṇa
গর্বাভিলাষরুদিতস্মিতাসূয়াভয়ক্রুধাম্ । সঙ্করীকরণং হর্ষাদুচ্যতে কিলকিঞ্চিতম্ ॥ ১৭৪ ॥
garvābhilāṣa-rudita- smitāsūyā-bhaya-krudhām saṅkarī-karaṇaṁ harṣād ucyate kila-kiñcitam
আর সাত ভাব আসি’ সহজে মিলয় । অষ্টভাব-সম্মিলনে ‘মহাভাব’ হয় ॥ ১৭৫ ॥
āra sāta bhāva āsi’ sahaje milaya aṣṭa-bhāva-sammilane ‘mahā-bhāva’ haya
গর্ব, অভিলাষ, ভয়, শুষ্করুদিত । ক্রোধ, অসূয়া হয়, আর মন্দস্মিত ॥ ১৭৬ ॥
garva, abhilāṣa, bhaya, śuṣka-rudita krodha, asūyā haya, āra manda-smita
নানা-স্বাদু অষ্টভাব একত্র মিলন । যাহার আস্বাদে তৃপ্ত হয় কৃষ্ণ-মন ॥ ১৭৭ ॥
nānā-svādu aṣṭa-bhāva ekatra milana yāhāra āsvāde tṛpta haya kṛṣṇa-mana
দধি, খণ্ড, ঘৃত, মধু, মরীচ, কর্পূর । এলাচি-মিলনে যৈছে রসালা মধুর ॥ ১৭৮ ॥
dadhi, khaṇḍa, ghṛta, madhu, marīca, karpūra elāci-milane yaiche rasālā madhura
এই ভাব-যুক্ত দেখি’ রাধাস্য-নয়ন । সঙ্গম হইতে সুখ পায় কোটি-গুণ ॥ ১৭৯ ॥
ei bhāva-yukta dekhi’ rādhāsya-nayana saṅgama ha-ite sukha pāya koṭi-guṇa
অন্তঃস্মেরতয়োজ্জ্বলা জলকণব্যাকীর্ণপক্ষ্মাঙ্কুরা কিঞ্চিৎপাটলিতাঞ্চলা রসিকতোৎসিক্তা পুরঃ কুঞ্চতী । রুদ্ধায়াঃ পথি মাধবেন মধুরব্যাভুগ্নতোরোত্তরা রাধায়াঃ কিলকিঞ্চিতস্তবকিনী দৃষ্টিঃ শ্রিয়ং বঃ ক্রিয়াৎ ॥ ১৮০ ॥
antaḥ smeratayojjvalā jala-kaṇa-vyākīrṇa-pakṣmāṅkurā kiñcit pāṭalitāñcalā rasikatotsiktā puraḥ kuñcatī ruddhāyāḥ pathi mādhavena madhura-vyābhugna-torottarā rādhāyāḥ kila-kiñcita-stavakinī dṛṣṭiḥ śriyaṁ vaḥ kriyāt
বাষ্পব্যাকুলিতারুণাঞ্চলচলন্নেত্রং রসোল্লাসিতং হেলোল্লাসচলাধরং কুটিলিতভ্রূযুগ্মমুদ্যৎস্মিতম্ । রাধায়াঃ কিলকিঞ্চিতাঞ্চিতমসৌ বীক্ষ্যাননং সঙ্গমা- দানন্দং তমবাপ কোটিগুণিতং যোঽভূন্ন গীর্গোচরঃ ॥ ১৮১ ॥
bāṣpa-vyākulitāruṇāñcala-calan-netraṁ rasollāsitaṁ helollāsa-calādharaṁ kuṭilita-bhrū-yugmam udyat-smitam rādhāyāḥ kila-kiñcitāñcitam asau vīkṣyānanaṁ saṅgamād ānandaṁ tam avāpa koṭi-guṇitaṁ yo ’bhūn na gīr-gocaraḥ
এত শুনি’প্রভু হৈলা আনন্দিত মন । সুখাবিষ্ট হঞা স্বরূপে কৈলা আলিঙ্গন ॥ ১৮২ ॥
eta śuni’ prabhu hailā ānandita mana sukhāviṣṭa hañā svarūpe kailā āliṅgana
‘বিলাসাদি’-ভাব-ভূষার কহ ত’ লক্ষণ । যেই ভাবে রাধা হরে গোবিন্দের মন ? ১৮৩ ॥
‘vilāsādi’-bhāva-bhūṣāra kaha ta’ lakṣaṇa yei bhāve rādhā hare govindera mana?
তবে ত’ স্বরূপ-গোসাঞি কহিতে লাগিলা । শুনি’ প্ৰভুর ভক্তগণ মহাসুখ পাইলা ॥ ১৮৪ ॥
tabe ta’ svarūpa-gosāñi kahite lāgilā śuni’ prabhura bhakta-gaṇa mahā-sukha pāilā
রাধা বসি’ আছে, কিবা বৃন্দাবনে যায় । তাহাঁ যদি আচম্বিতে কৃষ্ণ-দরশন পায় ॥ ১৮৫ ॥
rādhā vasi’ āche, kibā vṛndāvane yāya tāhāṅ yadi ācambite kṛṣṇa-daraśana pāya
দেখিতে নানা-ভাব হয় বিলক্ষণ । যে বৈলক্ষণ্যের নাম ‘বিলাস’-ভূষণ ॥ ১৮৬ ॥
dekhite nānā-bhāva haya vilakṣaṇa se vailakṣaṇyera nāma ‘vilāsa’-bhūṣaṇa
গতিস্থানাসনাদীনাং মুখনেত্রাদিকর্মণাম্ । তাৎকালিকন্তু বৈশিষ্ট্যং বিলাসঃ প্রিয়সঙ্গজম্ ॥ ১৮৭ ॥
gati-sthānāsanādīnāṁ mukha-netrādi-karmaṇām tātkālikaṁ tu vaiśiṣṭyaṁ vilāsaḥ priya-saṅga-jam
লজ্জা, হর্ষ, অভিলাষ, সম্ভ্রম, বাম্য, ভয় । এত ভাব মিলি’ রাধায় চঞ্চল করয় ॥ ১৮৮ ॥
lajjā, harṣa, abhilāṣa, sambhrama, vāmya, bhaya eta bhāva mili’ rādhāya cañcala karaya
পুরঃ কৃষ্ণালোকাৎ স্থগিতকুটিলাস্যা গতিরভূৎ তিরশ্চীনং কৃষ্ণাম্বরদরবৃতং শ্রীমুখমপি । চলত্তারং স্ফারং নয়নযুগমাভুগ্নমিতি সা বিলাসাখ্য-স্বালঙ্করণবলিতাসীৎ প্রিয়মুদে ॥ ১৮৯ ॥
puraḥ kṛṣṇālokāt sthagita-kuṭilāsyā gatir abhūt tiraścīnaṁ kṛṣṇāmbara-dara-vṛtaṁ śrī-mukham api calat-tāraṁ sphāraṁ nayana-yugam ābhugnam iti sā vilāsākhya-svālaṅkaraṇa-valitāsīt priya-mude
কৃষ্ণ-আগে রাধা যদি রহে দাণ্ডাঞা । তিন-অঙ্গ-ভঙ্গে রহে ভ্রূ নাচাঞা ॥ ১৯০ ॥
kṛṣṇa-āge rādhā yadi rahe dāṇḍāñā tina-aṅga-bhaṅge rahe bhrū nācāñā
মুখে-নেত্রে হয় নানা-ভাবের উদ্গার । এই কান্তা-ভাবের নাম ‘ললিত’-অলঙ্কার ॥ ১৯১ ॥
mukhe-netre haya nānā-bhāvera udgāra ei kāntā-bhāvera nāma ‘lalita’-alaṅkāra
বিন্যাস-ভঙ্গিরঙ্গানাং ভ্রূবিলাস-মনোহরা । সুকুমারা ভবেদ্যত্র ললিতং তদুদাহৃতম্ ॥ ১৯২ ॥
vinyāsa-bhaṅgir aṅgānāṁ bhrū-vilāsa-manoharā sukumārā bhaved yatra lalitaṁ tad udāhṛtam
ললিত-ভূষিত রাধা দেখে যদি কৃষ্ণ । দুঁহে দুঁহা মিলিবারে হয়েন সতৃষ্ণ ॥ ১৯৩ ॥
lalita-bhūṣita rādhā dekhe yadi kṛṣṇa duṅhe duṅhā milibāre hayena satṛṣṇa
হ্রিয়া তির্যগ্-গ্রীবা-চরণ-কটি-ভঙ্গী-সুমধুরা চলচ্চিল্লী-বল্লী-দলিত-রতিনাথোর্জিত-ধনুঃ । প্রিয়-প্রেমোল্লাসোল্লসিত-ললিতালালিত-তনুঃ প্রিয়প্রীত্যৈ সাসীদুদিতললিতালঙ্কৃতিযুতা ॥ ১৯৪ ॥
hriyā tiryag-grīvā-caraṇa-kaṭi-bhaṅgī-sumadhurā calac-cillī-vallī-dalita-ratināthorjita-dhanuḥ priya-premollāsollasita-lalitālālita-tanuḥ priya-prītyai sāsīd udita-lalitālaṅkṛti-yutā
লোভে আসি’ কৃষ্ণ করে কঞ্চুকাকর্ষণ । অন্তরে উল্লাস, রাধা করে নিবারণ ॥ ১৯৫ ॥
lobhe āsi’ kṛṣṇa kare kañcukākarṣaṇa antare ullāsa, rādhā kare nivāraṇa
বাহিরে বামতা-ক্রোধ, ভিতরে সুখ মনে । ‘কুট্টমিত’-নাম এই ভাব-বিভূষণে ॥ ১৯৬ ॥
bāhire vāmatā-krodha, bhitare sukha mane ‘kuṭṭamita’-nāma ei bhāva-vibhūṣaṇe
স্তনাধরাদিগ্রহণে হৃৎপ্রীতাবপি সম্ভ্রমাৎ । বহিঃক্রোধো ব্যথিতবৎ প্রোক্তং কুট্টমিতং বুধৈঃ ॥ ১৯৭ ॥
stanādharādi-grahaṇe hṛt-prītāv api sambhramāt bahiḥ krodho vyathita-vat proktaṁ kuṭṭamitaṁ budhaiḥ
কৃষ্ণ-বাঞ্ছা পূর্ণ হয়, করে পাণি-রোধ । অন্তরে আনন্দ রাধা, বাহিরে বাম্য-ক্রোধ ॥ ১৯৮ ॥
kṛṣṇa-vāñchā pūrṇa haya, kare pāṇi-rodha antare ānanda rādhā, bāhire vāmya-krodha
ব্যথা পাঞা’ করে যেন শুষ্ক রোদন । ঈষৎ হাসিয়া কৃষ্ণে করেন ভর্ৎসন ॥ ১৯৯ ॥
vyathā pāñā’ kare yena śuṣka rodana īṣat hāsiyā kṛṣṇe karena bhartsana
পাণিরোধমবিরোধিতবাঞ্ছং ভর্ৎসনাশ্চ মধুরস্মিতগর্ভাঃ । মাধবস্য কুরুতে করভোরুর্হারি শুষ্করুদিতঞ্চ মুখেঽপি ॥ ২০০ ॥
pāṇi-rodham avirodhita-vāñchaṁ bhartsanāś ca madhura-smita-garbhāḥ mādhavasya kurute karabhorur hāri śuṣka-ruditaṁ ca mukhe ’pi
এইমত আর সব ভাব-বিভূষণ । যাহাতে ভূষিত রাধা হরে কৃষ্ণ মন ॥ ২০১ ॥
ei-mata āra saba bhāva-vibhūṣaṇa yāhāte bhūṣita rādhā hare kṛṣṇa mana
অনন্ত কৃষ্ণের লীলা না যায় বর্ণন । আপনে বর্ণেন যদি ‘সহস্রবদন’ ॥ ২০২ ॥
ananta kṛṣṇera līlā nā yāya varṇana āpane varṇena yadi ‘sahasra-vadana’
শ্রীবাস হাসিয়া কহে, — শুন, দামোদর । আমার লক্ষ্মীর দেখ সম্পত্তি বিস্তর ॥ ২০৩ ॥
śrīvāsa hāsiyā kahe, — śuna, dāmodara āmāra lakṣmīra dekha sampatti vistara
বৃন্দাবনের সম্পদ্ দেখ, — পুষ্প-কিসলয় । গিরিধাতু-শিখিপিচ্ছ-গুঞ্জাফল-ময় ॥ ২০৪ ॥
vṛndāvanera sampad dekha, — puṣpa-kisalaya giridhātu-śikhipiccha-guñjāphala-maya
বৃন্দাবন দেখিবারে গেলা জগন্নাথ । শুনি’ লক্ষ্মী-দেবীর মনে হৈল আসোয়াথ ॥ ২০৫ ॥
vṛndāvana dekhibāre gelā jagannātha śuni’ lakṣmī-devīra mane haila āsoyātha
এত সম্পত্তি ছাড়ি, কেনে গেলা বৃন্দাবন । তাঁরে হাস্য করিতে লক্ষ্মী করিলা সাজন ॥ ২০৬ ॥
eta sampatti chāḍi’ kene gelā vṛndāvana tāṅre hāsya karite lakṣmī karilā sājana
“তোমার ঠাকুর, দেখ এত সম্পত্তি ছাড়ি’ । পত্র-ফল-ফুল-লোভে গেলা পুষ্পবাড়ী ॥ ২০৭ ॥
“tomāra ṭhākura, dekha eta sampatti chāḍi’ patra-phala-phula-lobhe gelā puṣpa-bāḍī
এই কর্ম করে কাহাঁ বিদগ্ধ-শিরোমণি ? লক্ষ্মীর অগ্রেতে নিজ প্রভুরে দেহ’ আনি’ ॥” ২০৮ ॥
ei karma kare kāhāṅ vidagdha-śiromaṇi? lakṣmīra agrete nija prabhure deha’ āni’ ”
এত বলি’ মহালক্ষ্মীর সব দাসীগণে । কটি-বস্ত্রে বান্ধি’ আনে প্রভুর নিজগণে ॥ ২০৯ ॥
eta bali’ mahā-lakṣmīra saba dāsī-gaṇe kaṭi-vastre bāndhi’ āne prabhura nija-gaṇe
লক্ষ্মীর চরণে আনি’ করায় প্রণতি । ধন-দণ্ড লয়, আর করায় মিনতি ॥ ২১০ ॥
lakṣmīra caraṇe āni’ karāya praṇati dhana-daṇḍa laya, āra karāya minati
রথের উপরে করে দণ্ডের তাড়ন । চোর-প্রায় করে জগন্নাথের সেবকগণ ॥ ২১১ ॥
rathera upare kare daṇḍera tāḍana cora-prāya kare jagannāthera sevaka-gaṇa
সব ভৃত্যগণ কহে, — যোড় করি’ হাত । ‘কালি আনি দিব তোমার আগে জগন্নাথ’ ॥ ২১২ ॥
saba bhṛtya-gaṇa kahe, — yoḍa kari’ hāta ‘kāli āni diba tomāra āge jagannātha’
তবে শান্ত হঞা লক্ষ্মী যায় নিজ ঘর । আমার লক্ষ্মীর সম্পদ্ — বাক্য অগোচর ॥ ২১৩ ॥
tabe śānta hañā lakṣmī yāya nija ghara āmāra lakṣmīra sampad — vākya-agocara
দুগ্ধ আউটি’ দধি মথে তোমার গোপীগণে । আমার ঠাকুরাণী বৈসে রত্নসিংহাসনে ॥ ২১৪ ॥
dugdha āuṭi’ dadhi mathe tomāra gopī-gaṇe āmāra ṭhākurāṇī vaise ratna-siṁhāsane
নারদ-প্রকৃতি শ্রীবাস করে পরিহাস । শুনি’ হাসে মহাপ্রভুর যত নিজ-দাস ॥ ২১৫ ॥
nārada-prakṛti śrīvāsa kare parihāsa śuni’ hāse mahāprabhura yata nija-dāsa
প্রভু কহে, — শ্রীবাস, তোমাতে নারদ-স্বভাব । ঐশ্বর্যভাবে তোমাতে, ঈশ্বর-প্রভাব ॥ ২১৬ ॥
prabhu kahe, — śrīvāsa, tomāte nārada-svabhāva aiśvarya-bhāve tomāte, īśvara-prabhāva
ইঁহো দামোদর-স্বরূপ — শুদ্ধ-ব্রজবাসী । ঐশ্বর্য না জানে ইঁহো শুদ্ধপ্রেমে ভাসি’ ॥ ২১৭ ॥
iṅho dāmodara-svarūpa — śuddha-vrajavāsī aiśvarya nā jāne iṅho śuddha-preme bhāsi’
স্বরূপ কহে, — শ্রীবাস, শুন সাবধানে । বৃন্দাবনসম্পদ্ তোমার নাহি পড়ে মনে ? ২১৮ ॥
svarūpa kahe, — śrīvāsa, śuna sāvadhāne vṛndāvana-sampad tomāra nāhi paḍe mane?
বৃন্দাবনে সাহজিক যে সম্পৎসিন্ধু । দ্বারকা-বৈকুণ্ঠ-সম্পৎ — তার এক বিন্দু ॥ ২১৯ ॥
vṛndāvane sāhajika ye sampat-sindhu dvārakā-vaikuṇṭha-sampat — tāra eka bindu
পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান্ । কৃষ্ণ যাহাঁ ধনী তাহাঁ বৃন্দাবন-ধাম ॥ ২২০ ॥
parama puruṣottama svayaṁ bhagavān kṛṣṇa yāhāṅ dhanī tāhāṅ vṛndāvana-dhāma
চিন্তামণিময় ভূমি রত্নের ভবন । চিন্তামণিগণ — দাসী-চরণ-ভূষণ ॥ ২২১ ॥
cintāmaṇi-maya bhūmi ratnera bhavana cintāmaṇi-gaṇa dāsī-caraṇa-bhūṣaṇa
কল্পবৃক্ষ-লতার — যাহাঁ সাহজিক-বন । পুষ্প-ফল বিনা কেহ না মাগে অন্য ধন ॥ ২২২ ॥
kalpavṛkṣa-latāra — yāhāṅ sāhajika-vana puṣpa-phala vinā keha nā māge anya dhana
অনন্ত কামধেনু তাহাঁ ফিরে বনে বনে । দুগ্ধমাত্র দেন, কেহ না মাগে অন্য ধনে ॥ ২২৩ ॥
ananta kāma-dhenu tāhāṅ phire vane vane dugdha-mātra dena, keha nā māge anya dhane
সহজ লোকের কথা — যাহাঁ দিব্য-গীত । সহজ গমন করে, — যৈছে নৃত্য-প্ৰতীত ॥ ২২৪ ॥
sahaja lokera kathā — yāhāṅ divya-gīta sahaja gamana kare, — yaiche nṛtya-pratīta
সর্বত্র জল — যাহাঁ অমৃত-সমান । চিদানন্দ জ্যোতিঃ স্বাদ্য — যাহাঁ মূর্তিমান্ ॥ ২২৫ ॥
sarvatra jala — yāhāṅ amṛta-samāna cid-ānanda jyotiḥ svādya — yāhāṅ mūrtimān
লক্ষ্মী জিনি’ গুণ যাহাঁ লক্ষ্মীর সমাজ । কৃষ্ণ-বংশী করে যাহাঁ প্রিয়সখী-কায ॥ ২২৬ ॥
lakṣmī jini’ guṇa yāhāṅ lakṣmīra samāja kṛṣṇa-vaṁśī kare yāhāṅ priya-sakhī-kāya
শ্রিয়ঃ কান্তাঃ কান্তঃ পরমপুরুষঃ কল্পতরবো দ্রুমা ভূমিশ্চিন্তামণিগণময়ী তোয়মমৃতম্ । কথা গানং নাট্যং গগনমপি বংশী প্রিয়সখী চিদানন্দং জ্যোতিঃ পরমপি তদাস্বাদ্যমপি চ ॥ ২২৭ ॥
śriyaḥ kāntāḥ kāntaḥ parama-puruṣaḥ kalpa-taravo drumā bhūmiś cintāmaṇi-gaṇa-mayī toyam amṛtam kathā gānaṁ nāṭyaṁ gamanam api vaṁśī priya-sakhī cid-ānandaṁ jyotiḥ param api tad āsvādyam api ca
চিন্তামণিশ্চরণভূষণমঙ্গনানাং শৃঙ্গারপুষ্পতরবস্তরবঃ সুরাণাম্ । বৃন্দাবনে ব্রজধনং ননু কামধেনু- বৃন্দানি চেতি সুখসিন্ধুরহো বিভূতিঃ ॥ ২২৮ ॥
cintāmaṇiś caraṇa-bhūṣaṇam aṅganānāṁ śṛṅgāra-puṣpa-taravas taravaḥ surāṇām vṛndāvane vraja-dhanaṁ nanu kāma-dhenu- vṛndāni ceti sukha-sindhur aho vibhūtiḥ
শুনি’প্রেমাবেশে নৃত্য করে শ্রীনিবাস । কক্ষতালি বাজায়, করে অট্ট-অট্ট হাস ॥ ২২৯ ॥
śuni’ premāveśe nṛtya kare śrīnivāsa kakṣa-tāli bājāya, kare aṭṭa-aṭṭa hāsa
রাধার শুদ্ধরস প্রভু আবেশে শুনিল । সেই রসাবেশে প্রভু নৃত্য আরম্ভিল ॥ ২৩০ ॥
rādhāra śuddha-rasa prabhu āveśe śunila sei rasāveśe prabhu nṛtya ārambhila
রসাবেশে প্রভুর নৃত্য, স্বরূপের গান । ‘বল’ ‘বল’ বলি’ প্রভু পাতে নিজ-কাণ ॥ ২৩১ ॥
rasāveśe prabhura nṛtya, svarūpera gāna ‘bala’ ‘bala’ bali’ prabhu pāte nija-kāṇa
ব্রজরস-গীত শুনি’ প্রেম উথলিল । পুরুষোত্তম-গ্রাম প্রভু প্রেমে ভাসাইল ॥ ২৩২ ॥
vraja-rasa-gīta śuni’ prema uthalila puruṣottama-grāma prabhu preme bhāsāila
লক্ষ্মী-দেবী যথাকালে গেলা নিজ-ঘর । প্রভু নৃত্য করে, হৈল তৃতীয় প্ৰহর ॥ ২৩৩ ॥
lakṣmī-devī yathā-kāle gelā nija-ghara prabhu nṛtya kare, haila tṛtīya prahara
চারি সম্প্রদায় গান করি’ বহু শ্রান্ত হৈল । মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ বাড়িল ॥ ২৩৪ ॥
cāri sampradāya gāna kari’ bahu śrānta haila mahāprabhura premāveśa dviguṇa bāḍila
রাধা-প্রেমাবেশে প্রভু হৈলা সেই মূর্তি । নিত্যানন্দ দূরে দেখি’ করিলেন স্তুতি ॥ ২৩৫ ॥
rādhā-premāveśe prabhu hailā sei mūrti nityānanda dūre dekhi’ karilena stuti
নিত্যানন্দ দেখিয়া প্রভুর ভাবাবেশ । নিকটে না আইসে, রহে কিছু দূরদেশ ॥ ২৩৬ ॥
nityānanda dekhiyā prabhura bhāvāveśa nikaṭe nā āise, rahe kichu dūra-deśa
নিত্যানন্দ বিনা প্রভুকে ধরে কোন্ জন । প্রভুর আবেশ না যায়, না রহে কীর্তন ॥ ২৩৭ ॥
nityānanda vinā prabhuke dhare kon jana prabhura āveśa nā yāya, nā rahe kīrtana
ভঙ্গি করি’ স্বরূপ সবার শ্রম জানাইল । ভক্তগণের শ্রম দেখি’ প্রভুর বাহ্য হৈল ॥ ২৩৮ ॥
bhaṅgi kari’ svarūpa sabāra śrama jānāila bhakta-gaṇera śrama dekhi’ prabhura bāhya haila
সব ভক্ত লঞা প্রভু গেলা পুষ্পোদ্যানে । বিশ্রাম করিয়া কৈলা মাধ্যাহ্নিক স্নানে ॥ ২৩৯ ॥
saba bhakta lañā prabhu gelā puṣpodyāne viśrāma kariyā kailā mādhyāhnika snāne
জগন্নাথের প্রসাদ আইল বহু উপহার । লক্ষ্মীর প্রসাদ আইল বিবিধ প্রকার ॥ ২৪০ ॥
jagannāthera prasāda āila bahu upahāra lakṣmīra prasāda āila vividha prakāra
সবা লঞা নানা-রঙ্গে করিলা ভোজন । সন্ধ্যা স্নান করি’ কৈল জগন্নাথ দরশন ॥ ২৪১ ॥
sabā lañā nānā-raṅge karilā bhojana sandhyā snāna kari’ kaila jagannātha daraśana
জগন্নাথ দেখি’ করেন নর্তন-কীর্তন । নরেন্দ্র জলক্রীড়া করে লঞা ভক্তগণ ॥ ২৪২ ॥
jagannātha dekhi’ karena nartana-kīrtana narendre jala-krīḍā kare lañā bhakta-gaṇa
উদ্যানে আসিয়া কৈল বন-ভোজন । এইমত ক্রীড়া কৈল প্রভু অষ্টদিন ॥ ২৪৩ ॥
udyāne āsiyā kaila vana-bhojana ei-mata krīḍā kaila prabhu aṣṭa-dina
আর দিনে জগন্নাথের ভিতর-বিজয় । রথে চড়ি’ জগন্নাথ চলে নিজালয় ॥ ২৪৪ ॥
āra dine jagannāthera bhitara-vijaya rathe caḍi’ jagannātha cale nijālaya
পূর্ববৎ কৈল প্রভু লঞা ভক্তগণ । পরম আনন্দে করেন নর্তন-কীর্তন ॥ ২৪৫ ॥
pūrvavat kaila prabhu lañā bhakta-gaṇa parama ānande karena nartana-kīrtana
জগন্নাথের পুনঃ পাণ্ডু-বিজয় হইল । এক গুটি পট্টডোরী তাঁহা টুটি’ গেল ॥ ২৪৬ ॥
jagannāthera punaḥ pāṇḍu-vijaya ha-ila eka guṭi paṭṭa-ḍorī tāṅhā ṭuṭi’ gela
পাণ্ডু-বিজয়ের তুলি ফাটি-ফুটি যায় । জগন্নাথের ভরে তুলা উড়িয়া পলায় ॥ ২৪৭ ॥
pāṇḍu-vijayera tuli phāṭi-phuṭi yāya jagannāthera bhare tulā uḍiyā palāya
কুলীনগ্রামী রামানন্দ, সত্যরাজ খাঁন । তাঁরে আজ্ঞা দিল প্রভু করিয়া সম্মান ॥ ২৪৮ ॥
kulīna-grāmī rāmānanda, satyarāja khāṅna tāṅre ājñā dila prabhu kariyā sammāna
এই পট্টডোরীর তুমি হও যজমান । প্রতিবৎসর আনিবে ‘ডোরী’ করিয়া নির্মাণ ॥ ২৪৯ ॥
ei paṭṭa-ḍorīra tumi hao yajamāna prati-vatsara ānibe ‘ḍorī’ kariyā nirmāṇa
এত বলি’ দিল তাঁরে ছিণ্ডা পট্টডোরী । ইহা দেখি’ করিবে ডোরী অতি দৃঢ় করি’ ॥ ২৫০ ॥
eta bali’ dila tāṅre chiṇḍā paṭṭa-ḍorī ihā dekhi’ karibe ḍorī ati dṛḍha kari’
এই পট্টডোরীতে হয় ‘শেষ’-অধিষ্ঠান । দশ-মূর্তি হঞা যেঁহো সেবে ভগবান্ ॥ ২৫১ ॥
ei paṭṭa-ḍorīte haya ‘śeṣa’-adhiṣṭhāna daśa-mūrti hañā yeṅho seve bhagavān
ভাগ্যবান্ সত্যরাজ বসু রামানন্দ । সেবা-আজ্ঞা পাঞা হৈল পরম-আনন্দ ॥ ২৫২ ॥
bhāgyavān satyarāja vasu rāmānanda sevā-ājñā pāñā haila parama-ānanda
প্রতি বৎসর গুণ্ডিচাতে ভক্তগণ-সঙ্গে । পট্টডোরী লঞা আইসে অতি বড় রঙ্গে ॥ ২৫৩ ॥
prati vatsara guṇḍicāte bhakta-gaṇa-saṅge paṭṭa-ḍorī lañā āise ati baḍa raṅge
তবে জগন্নাথ যাই’ বসিলা সিংহাসনে । মহাপ্রভু ঘরে আইলা লঞা ভক্তগণে ॥ ২৫৪ ॥
tabe jagannātha yāi’ vasilā siṁhāsane mahāprabhu ghare āilā lañā bhakta-gaṇe
এইমত ভক্তগণে যাত্রা দেখাইল । ভক্তগণ লঞা বৃন্দাবন-কেলি কৈল ॥ ২৫৫ ॥
ei-mata bhakta-gaṇe yātrā dekhāila bhakta-gaṇa lañā vṛndāvana-keli kaila
চৈতন্য-গোসাঞির লীলা — অনন্ত, অপার । ‘সহস্র-বদন’ যার নাহি পায় পার ॥ ২৫৬ ॥
caitanya-gosāñira līlā — ananta, apāra ‘sahasra-vadana’ yāra nāhi pāya pāra
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২৫৭ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa