CC Madhya 16.1
গৌড়োদ্যানং গৌরমেঘঃ সিঞ্চন্ স্বালোকনামৃতৈঃ । ভবাগ্নিদগ্ধজনতা-বীরুধঃ সমজীবয়ৎ ॥ ১ ॥
gauḍodyānaṁ gaura-meghaḥ siñcan svālokanāmṛtaiḥ bhavāgni-dagdha-janatā- vīrudhaḥ samajīvayat
Sanskrit, IAST, and JAPA TIME Library links
Madhya-līlā — Chapter 16: original text, IAST, and JAPA TIME Library links.
This chapter is titled The Lord attempts to go to Vṛndāvana and contains 280 numbered verses. This page preserves the Bengali text and IAST for careful reading and citation.
Open verse 1 with the complete library text · Browse every original-text chapter
গৌড়োদ্যানং গৌরমেঘঃ সিঞ্চন্ স্বালোকনামৃতৈঃ । ভবাগ্নিদগ্ধজনতা-বীরুধঃ সমজীবয়ৎ ॥ ১ ॥
gauḍodyānaṁ gaura-meghaḥ siñcan svālokanāmṛtaiḥ bhavāgni-dagdha-janatā- vīrudhaḥ samajīvayat
জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya gauracandra jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন । শুনিয়া প্রতাপরুদ্র হইলা বিমন ॥ ৩ ॥
prabhura ha-ila icchā yāite vṛndāvana śuniyā pratāparudra ha-ilā vimana
সার্বভৌম, রামানন্দ, আনি’ দুই জন । দুঁহাকে কহেন রাজা বিনয়-বচন ॥ ৪ ॥
sārvabhauma, rāmānanda, āni’ dui jana duṅhāke kahena rājā vinaya-vacana
নীলাদ্রি ছাড়ি’ প্ৰভুর মন অন্যত্র যাইতে । তোমরা করহ যত্ন তাঁহারে রাখিতে ॥ ৫ ॥
nīlādri chāḍi’ prabhura mana anyatra yāite tomarā karaha yatna tāṅhāre rākhite
তাঁহা বিনা এই রাজ্য মোরে নাহি ভায় । গোসাঞি রাখিতে করহ নানা উপায় ॥ ৬ ॥
tāṅhā vinā ei rājya more nāhi bhāya gosāñi rākhite karaha nānā upāya
রামানন্দ, সার্বভৌম, দুইজনা-স্থানে । তবে যুক্তি করে প্রভু — ‘যাব বৃন্দাবনে’ ॥ ৭ ॥
rāmānanda, sārvabhauma, dui-janā-sthāne tabe yukti kare prabhu — ‘yāba vṛndāvane’
দুঁহে কহে, — রথযাত্রা কর দরশন । কার্তিক আইলে, তবে করিহ গমন ॥ ৮ ॥
duṅhe kahe, — ratha-yātrā kara daraśana kārtika āile, tabe kariha gamana
কার্তিক আইলে কহে — এবে মহাশীত । দোলযাত্রা দেখি’ যাও — এই ভাল রীত ॥ ৯ ॥
kārtika āile kahe — ebe mahā-śīta dola-yātrā dekhi’ yāo — ei bhāla rīta
আজি-কালি করি’ উঠায় বিবিধ উপায় । যাইতে সম্মতি না দেয় বিচ্ছেদের ভয় ॥ ১০ ॥
āji-kāli kari’ uṭhāya vividha upāya yāite sammati nā deya vicchedera bhaya
যদ্যপি স্বতন্ত্র প্রভু নহে নিবারণ । ভক্ত-ইচ্ছা বিনা প্রভু না করে গমন ॥ ১১ ॥
yadyapi svatantra prabhu nahe nivāraṇa bhakta-icchā vinā prabhu nā kare gamana
তৃতীয় বত্সরে সব গৌড়ের ভক্তগণ । নীলাচলে চলিতে সবার হৈল মন ॥ ১২ ॥
tṛtīya vatsare saba gauḍera bhakta-gaṇa nīlācale calite sabāra haila mana
সবে মেলি’ গেলা অদ্বৈত আচার্যের পাশে । প্রভু দেখিতে আচার্য চলিলা উল্লাসে ॥ ১৩ ॥
sabe meli’ gelā advaita ācāryera pāśe prabhu dekhite ācārya calilā ullāse
যদ্যপি প্ৰভুর আজ্ঞা গৌড়েতে রহিতে । নিত্যানন্দ-প্রভুকে প্রেমভক্তি প্রকাশিতে ॥ ১৪ ॥ তথাপি চলিলা মহাপ্ৰভুরে দেখিতে । নিত্যানন্দের প্রেম-চেষ্টা কে পারে বুঝিতে ॥ ১৫ ॥
yadyapi prabhura ājñā gauḍete rahite nityānanda-prabhuke prema-bhakti prakāśite tathāpi calilā mahāprabhure dekhite nityānandera prema-ceṣṭā ke pāre bujhite
আচার্যরত্ন, বিদ্যানিধি, শ্রীবাস, রামাই । বাসুদেব, মুরারি, গোবিন্দাদি তিন ভাই ॥ ১৬ ॥ রাঘব পণ্ডিত নিজ-ঝালি সাজাঞা । কুলীন-গ্ৰামবাসী চলে পট্টডোরী লঞা ॥ ১৭ ॥
ācāryaratna, vidyānidhi, śrīvāsa, rāmāi vāsudeva, murāri, govindādi tina bhāi rāghava paṇḍita nija-jhāli sājāñā kulīna-grāma-vāsī cale paṭṭa-ḍorī lañā
খণ্ডবাসী নরহরি, শ্রীরঘুনন্দন । সর্ব-ভক্ত চলে, তার কে করে গণন ॥ ১৮ ॥
khaṇḍa-vāsī narahari, śrī-raghunandana sarva-bhakta cale, tāra ke kare gaṇana
শিবানন্দ-সেন করে ঘাটি সমাধান । সবারে পালন করি’ সুখে লঞা যান ॥ ১৯ ॥
śivānanda-sena kare ghāṭi samādhāna sabāre pālana kari’ sukhe lañā yāna
সবার সর্বকার্য করেন, দেন বাসা-স্থান । শিবানন্দ জানে উড়িয়া-পথের সন্ধান ॥ ২০ ॥
sabāra sarva-kārya karena, dena vāsā-sthāna śivānanda jāne uḍiyā-pathera sandhāna
সে বৎসর প্রভু দেখিতে সব ঠাকুরাণী । চলিলা আচার্য-সঙ্গে অচ্যুত-জননী ॥ ২১ ॥
se vatsara prabhu dekhite saba ṭhākurāṇī calilā ācārya-saṅge acyuta-jananī
শ্রীবাস পণ্ডিত-সঙ্গে চলিলা মালিনী । শিবানন্দ-সঙ্গে চলে তাঁহার গৃহিণী ॥ ২২ ॥
śrīvāsa paṇḍita-saṅge calilā mālinī śivānanda-saṅge cale tāṅhāra gṛhiṇī
শিবানন্দের বালক, নাম — চৈতন্য-দাস । তেঁহো চলিয়াছে প্রভুরে দেখিতে উল্লাস ॥ ২৩ ॥
śivānandera bālaka, nāma — caitanya-dāsa teṅho caliyāche prabhure dekhite ullāsa
আচার্যরত্ন-সঙ্গে চলে তাঁহার গৃহিণী । তাঁহার প্রেমের কথা কহিতে না জানি ॥ ২৪ ॥
ācāryaratna-saṅge cale tāṅhāra gṛhiṇī tāṅhāra premera kathā kahite nā jāni
সব ঠাকুরাণী মহাপ্রভুকে ভিক্ষা দিতে । প্রভুর নানা প্রিয় দ্রব্য নিল ঘর হৈতে ॥ ২৫ ॥
saba ṭhākurāṇī mahāprabhuke bhikṣā dite prabhura nānā priya dravya nila ghara haite
শিবানন্দ-সেন করে সব সমাধান । ঘাটিয়াল প্রবোধি’ দেন সবারে বাসা-স্থান ॥ ২৬ ॥
śivānanda-sena kare saba samādhāna ghāṭiyāla prabodhi’ dena sabāre vāsā-sthāna
ভক্ষ্য দিয়া করেন সবার সর্বত্র পালনে । পরম আনন্দে যান প্রভুর দরশনে ॥ ২৭ ॥
bhakṣya diyā karena sabāra sarvatra pālane parama ānande yāna prabhura daraśane
রেমুণায় আসিয়া কৈল গোপীনাথ দরশন । আচার্য করিল তাহাঁ কীর্তন, নর্তন ॥ ২৮ ॥
remuṇāya āsiyā kaila gopīnātha daraśana ācārya karila tāhāṅ kīrtana, nartana
নিত্যানন্দের পরিচয় সব সেবক সনে । বহুত সম্মান আসি’ কৈল সেবকগণে ॥ ২৯ ॥
nityānandera paricaya saba sevaka sane bahuta sammāna āsi’ kaila sevaka-gaṇe
সেই রাত্রি সব মহান্ত তাহাঞি রহিলা । বার ক্ষীর আনি’ আগে সেবক ধরিলা ॥ ৩০ ॥
sei rātri saba mahānta tāhāñi rahilā bāra kṣīra āni’ āge sevaka dharilā
ক্ষীর বাঁটি’ সবারে দিল প্রভু-নিত্যানন্দ । ক্ষীর-প্রসাদ পাঞা সবার বাড়িল আনন্দ ॥ ৩১ ॥
kṣīra bāṅṭi’ sabāre dila prabhu-nityānanda kṣīra-prasāda pāñā sabāra bāḍila ānanda
মাধবপুরীর কথা, গোপাল-স্থাপন । তাঁহারে গোপাল যৈছে মাগিল চন্দন ॥ ৩২ ॥
mādhava-purīra kathā, gopāla-sthāpana tāṅhāre gopāla yaiche māgila candana
তাঁর লাগি’ গোপীনাথ ক্ষীর চুরি কৈল । মহাপ্ৰভুর মুখে আগে এ কথা শুনিল ॥ ৩৩ ॥
tāṅra lāgi’ gopīnātha kṣīra curi kaila mahāprabhura mukhe āge e kathā śunila
সেই কথা সবার মধ্যে কহে নিত্যানন্দ । শুনিয়া বৈষ্ণব-মনে বাড়িল আনন্দ ॥ ৩৪ ॥
sei kathā sabāra madhye kahe nityānanda śuniyā vaiṣṇava-mane bāḍila ānanda
এইমত চলি’ চলি’ কটক আইলা । সাক্ষিগোপাল দেখি’ সবে সে দিন রহিলা ॥ ৩৫ ॥
ei-mata cali’ cali’ kaṭaka āilā sākṣi-gopāla dekhi’ sabe se dina rahilā
সাক্ষিগোপালের কথা কহে নিত্যানন্দ । শুনিয়া বৈষ্ণব-মনে বাড়িল আনন্দ ॥ ৩৬ ॥
sākṣi-gopālera kathā kahe nityānanda śuniyā vaiṣṇava-mane bāḍila ānanda
প্ৰভুকে মিলিতে সবার উৎকণ্ঠা অন্তরে । শীঘ্র করি’ আইলা সবে শ্রীনীলাচলে ॥ ৩৭ ॥
prabhuke milite sabāra utkaṇṭhā antare śīghra kari’ āilā sabe śrī-nīlācale
আঠারনালাকে আইলা গোসাঞি শুনিয়া । দুইমালা পাঠাইলা গোবিন্দ-হাতে দিয়া ॥ ৩৮ ॥
āṭhāranālāke āilā gosāñi śuniyā dui-mālā pāṭhāilā govinda-hāte diyā
দুই মালা গোবিন্দ দুইজনে পরাইল । অদ্বৈত, অবধূত-গোসাঞি বড় সুখ পাইল ॥ ৩৯ ॥
dui mālā govinda dui-jane parāila advaita, avadhūta-gosāñi baḍa sukha pāila
তাহাঞি আরম্ভ কৈল কৃষ্ণ-সংকীর্তন । নাচিতে নাচিতে চলি’ আইলা দুইজন ॥ ৪০ ॥
tāhāñi ārambha kaila kṛṣṇa-saṅkīrtana nācite nācite cali’ āilā dui-jana
পুনঃ মালা দিয়া স্বরূপাদি নিজগণ । আগু বাড়ি’ পাঠাইল শচীর নন্দন ॥ ৪১ ॥
punaḥ mālā diyā svarūpādi nija-gaṇa āgu bāḍi’ pāṭhāila śacīra nandana
নরেন্দ্র আসিয়া তাহাঁ সবারে মিলিলা । মহাপ্ৰভুর দত্ত মালা সবারে পরাইলা ॥ ৪২ ॥
narendra āsiyā tāhāṅ sabāre mililā mahāprabhura datta mālā sabāre parāilā
সিংহদ্বার-নিকটে আইলা শুনি’ গৌররায় । আপনে আসিয়া প্রভু মিলিলা সবায় ॥ ৪৩ ॥
siṁha-dvāra-nikaṭe āilā śuni’ gaurarāya āpane āsiyā prabhu mililā sabāya
সবা লঞা কৈল জগন্নাথ-দরশন । সবা লঞা আইলা পুনঃ আপন-ভবন ॥ ৪৪ ॥
sabā lañā kaila jagannātha-daraśana sabā lañā āilā punaḥ āpana-bhavana
বাণীনাথ, কাশীমিশ্র প্রসাদ আনিল । স্বহস্তে সবারে প্রভু প্রসাদ খাওয়াইল ॥ ৪৫ ॥
vāṇīnātha, kāśī-miśra prasāda ānila svahaste sabāre prabhu prasāda khāoyāila
পূর্ব বৎসরে যাঁর যেই বাসা-স্থান । তাহাঁ সবা পাঠাঞা করাইল বিশ্রাম ॥ ৪৬ ॥
pūrva vatsare yāṅra yei vāsā-sthāna tāhāṅ sabā pāṭhāñā karāila viśrāma
এইমত ভক্তগণ রহিলা চারি মাস । প্ৰভুর সহিত করে কীর্তন-বিলাস ॥ ৪৭ ॥
ei-mata bhakta-gaṇa rahilā cāri māsa prabhura sahita kare kīrtana-vilāsa
পূর্ববৎ রথযাত্রা-কাল যবে আইল । সবা লঞা গুণ্ডিচা-মন্দির প্ৰক্ষালিল ॥ ৪৮ ॥
pūrvavat ratha-yātrā-kāla yābe āila sabā lañā guṇḍicā-mandira prakṣālila
কুলীনগ্রামী পট্টডোরী জগন্নাথে দিল । পূর্ববৎ রথ-অগ্রে নর্তন করিল ॥ ৪৯ ॥
kulīna-grāmī paṭṭa-ḍorī jagannāthe dila pūrvavat ratha-agre nartana karila
বহু নৃত্য করি’ পুনঃ চলিল উদ্যানে । বাপী-তীরে তাহাঁ যাই’ করিল বিশ্রামে ॥ ৫০ ॥
bahu nṛtya kari’ punaḥ calila udyāne vāpī-tīre tāhāṅ yāi’ karila viśrāme
রাঢ়ী এক বিপ্র, তেঁহো — নিত্যানন্দ দাস । মহা-ভাগ্যবান্ তেঁহো, নাম — কৃষ্ণদাস ॥ ৫১ ॥
rāḍhī eka vipra, teṅho — nityānanda dāsa mahā-bhāgyavān teṅho, nāma — kṛṣṇadāsa
ঘট ভরি’ প্রভুর তেঁহো অভিষেক কৈল । তাঁর অভিষেকে প্রভু মহা-তৃপ্ত হৈল ॥ ৫২ ॥
ghaṭa bhari’ prabhura teṅho abhiṣeka kaila tāṅra abhiṣeke prabhu mahā-tṛpta haila
বলগণ্ডি-ভোগের বহু প্রসাদ আইল । সবা সঙ্গে মহাপ্ৰভু প্রসাদ খাইল ॥ ৫৩ ॥
balagaṇḍi-bhogera bahu prasāda āila sabā saṅge mahāprabhu prasāda khāila
পূর্ববৎ রথযাত্রা কৈল দরশন । হেরাপঞ্চমী-যাত্রা দেখে লঞা ভক্তগণ ॥ ৫৪ ॥
pūrvavat ratha-yātrā kaila daraśana herā-pañcamī-yātrā dekhe lañā bhakta-gaṇa
আচার্য-গোসাঞি প্ৰভুর কৈল নিমন্ত্রণ । তার মধ্যে কৈল যৈছে ঝড়-বরিষণ ॥ ৫৫ ॥
ācārya-gosāñi prabhura kaila nimantraṇa tāra madhye kaila yaiche jhaḍa-variṣaṇa
বিস্তারি’ বর্ণিয়াছেন দাস-বৃন্দাবন । শ্রীবাস প্রভুরে তবে কৈল নিমন্ত্রণ ॥ ৫৬ ॥
vistāri’ varṇiyāchena dāsa-vṛndāvana śrīvāsa prabhure tabe kaila nimantraṇa
প্রভুর প্রিয়-ব্যঞ্জন সব রান্ধেন মালিনী । ‘ভক্ত্যে দাসী’-অভিমান, ‘স্নেহেতে জননী’ ॥ ৫৭ ॥
prabhura priya-vyañjana saba rāndhena mālinī ‘bhaktye dāsī’-abhimāna, ‘snehete jananī’
আচার্যরত্ন-আদি যত মুখ্য ভক্তগণ । মধ্যে মধ্যে প্ৰভুরে করেন নিমন্ত্রণ ॥ ৫৮ ॥
ācāryaratna-ādi yata mukhya bhakta-gaṇa madhye madhye prabhure karena nimantraṇa
চাতুর্মাস্য-অন্তে পুনঃ নিত্যানন্দে লঞা । কিবা যুক্তি করে নিত্য নিভৃতে বসিয়া ॥ ৫৯ ॥
cāturmāsya-ante punaḥ nityānande lañā kibā yukti kare nitya nibhṛte vasiyā
আচার্য-গোসাঞি প্ৰভুকে কহে ঠারে-ঠোরে । আচার্য তর্জা পড়ে, কেহ বুঝিতে না পারে ॥ ৬০ ॥
ācārya-gosāñi prabhuke kahe ṭhāre-ṭhore ācārya tarjā paḍe, keha bujhite nā pāre
তাঁর মুখ দেখি’ হাসে শচীর নন্দন । অঙ্গীকার জানি’ আচার্য করেন নর্তন ॥ ৬১ ॥
tāṅra mukha dekhi’ hāse śacīra nandana aṅgīkāra jāni’ ācārya karena nartana
কিবা প্রার্থনা, কিবা আজ্ঞা — কেহ না বুঝিল । আলিঙ্গন করি’ প্রভু তাঁরে বিদায় দিল ॥ ৬২ ॥
kibā prārthanā, kibā ājñā — keha nā bujhila āliṅgana kari’ prabhu tāṅre vidāya dila
নিত্যানন্দে কহে প্রভু, — শুনহ, শ্ৰীপাদ । এই আমি মাগি, তুমি করহ প্রসাদ ॥ ৬৩ ॥
nityānande kahe prabhu, — śunaha, śrīpāda ei āmi māgi, tumi karaha prasāda
প্ৰতিবর্ষ নীলাচলে তুমি না আসিবা । গৌড়ে রহি’ মোর ইচ্ছা সফল করিবা ॥ ৬৪ ॥
prati-varṣa nīlācale tumi nā āsibā gauḍe rahi’ mora icchā saphala karibā
তাহাঁ সিদ্ধি করে — হেন অন্যে না দেখিয়ে । আমার ‘দুষ্কর’ কর্ম, তোমা হৈতে হয়ে ॥ ৬৫ ॥
tāhāṅ siddhi kare — hena anye nā dekhiye āmāra ‘duṣkara’ karma, tomā haite haye
নিত্যানন্দ কহে, — আমি ‘দেহ’ তুমি ‘প্রাণ’ । ‘দেহ’ ‘প্রাণ’ ভিন্ন নহে, — এই ত প্রমাণ ॥ ৬৬ ॥
nityānanda kahe, — āmi ‘deha’ tumi ‘prāṇa’ ‘deha’ ‘prāṇa’ bhinna nahe, — ei ta pramāṇa
অচিন্ত্যশক্ত্যে কর তুমি তাহার ঘটন । যে করাহ, সেই করি, নাহিক নিয়ম ॥ ৬৭ ॥
acintya-śaktye kara tumi tāhāra ghaṭana ye karāha, sei kari, nāhika niyama
তাঁরে বিদায় দিল প্রভু করি’ আলিঙ্গন । এইমত বিদায় দিল সব ভক্তগণ ॥ ৬৮ ॥
tāṅre vidāya dila prabhu kari’ āliṅgana ei-mata vidāya dila saba bhakta-gaṇa
কুলীনগ্রামী পূর্ববৎ কৈল নিবেদন । “প্রভু, আজ্ঞা কর, — আমার কর্তব্য সাধন” ॥ ৬৯ ॥
kulīna-grāmī pūrvavat kaila nivedana “prabhu, ājñā kara, — āmāra kartavya sādhana”
প্রভু কহে, — “বৈষ্ণব-সেবা, নাম-সংকীর্তন । দুই কর, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ-চরণ ॥” ৭০ ॥
prabhu kahe, — “vaiṣṇava-sevā, nāma-saṅkīrtana dui kara, śīghra pābe śrī-kṛṣṇa-caraṇa”
তেঁহো কহে, — “কে বৈষ্ণব, কি তাঁর লক্ষণ ?” তবে হাসি’ কহে প্রভু জানি’ তাঁর মন ॥ ৭১ ॥
teṅho kahe, — “ke vaiṣṇava, ki tāṅra lakṣaṇa?” tabe hāsi’ kahe prabhu jāni’ tāṅra mana
“কৃষ্ণনাম নিরন্তর যাঁহার বদনে । সেই বৈষ্ণব-শ্রেষ্ঠ, ভজ তাঁহার চরণে ॥” ৭২ ॥
“kṛṣṇa-nāma nirantara yāṅhāra vadane sei vaiṣṇava-śreṣṭha, bhaja tāṅhāra caraṇe
বর্ষান্তরে পুনঃ তাঁরা ঐছে প্রশ্ন কৈল । বৈষ্ণবের তারতম্য প্রভু শিখাইল ॥ ৭৩ ॥
varṣāntare punaḥ tāṅrā aiche praśna kaila vaiṣṇavera tāratamya prabhu śikhāila
“যাঁহার দর্শনে মুখে আইসে কৃষ্ণনাম । তাঁহারে জানিহ তুমি ‘বৈষ্ণব-প্রধান’ ॥” ৭৪ ॥
yāṅhāra darśane mukhe āise kṛṣṇa-nāma tāṅhāre jāniha tumi ‘vaiṣṇava-pradhāna’
ক্রম করি’ কহে প্রভু ‘বৈষ্ণব’-লক্ষণ । ‘বৈষ্ণব’, ‘বৈষ্ণবতর’, আর ‘বৈষ্ণবতম’ ॥ ৭৫ ॥
krama kari’ kahe prabhu ‘vaiṣṇava’-lakṣaṇa ‘vaiṣṇava’, ‘vaiṣṇavatara’, āra ‘vaiṣṇavatama’
এইমত সব বৈষ্ণব গৌড়ে চলিলা । বিদ্যানিধি সে বৎসর নীলাদ্রি রহিলা ॥ ৭৬ ॥
ei-mata saba vaiṣṇava gauḍe calilā vidyānidhi se vatsara nīlādri rahilā
স্বরূপ-সহিত তাঁর হয় সখ্য-প্রীতি । দুই-জনায় কৃষ্ণ-কথায় একত্রই স্থিতি ॥ ৭৭ ॥
svarūpa-sahita tāṅra haya sakhya-prīti dui-janāya kṛṣṇa-kathāya ekatra-i sthiti
গদাধর-পণ্ডিতে তেঁহো পুনঃ মন্ত্র দিল । ওড়ন-ষষ্ঠীর দিনে যাত্রা যে দেখিল ॥ ৭৮ ॥
gadādhara-paṇḍite teṅho punaḥ mantra dila oḍana-ṣaṣṭhīra dine yātrā ye dekhila
জগন্নাথ পরেন তথা ‘মাড়ুয়া’ বসন । দেখিয়া সঘৃণ হৈল বিদ্যানিধির মন ॥ ৭৯ ॥
jagannātha parena tathā ‘māḍuyā’ vasana dekhiyā saghṛṇa haila vidyānidhira mana
সেই রাত্র্যে জগন্নাথ-বলাই আসিয়া । দুই-ভাই চড়া’ন তাঁরে হাসিয়া হাসিয়া ॥ ৮০ ॥
sei rātrye jagannātha-balāi āsiyā dui-bhāi caḍā’na tāṅre hāsiyā hāsiyā
গাল ফুলিল, আচার্য অন্তরে উল্লাস । বিস্তারি’ বর্ণিয়াছেন বৃন্দাবন-দাস ॥ ৮১ ॥
gāla phulila, ācārya antare ullāsa vistāri’ varṇiyāchena vṛndāvana-dāsa
এইমত প্রত্যব্দ আইসে গৌড়ের ভক্তগণ । প্রভু-সঙ্গে রহি’ করে যাত্রা-দরশন ॥ ৮২ ॥
ei-mata pratyabda āise gauḍera bhakta-gaṇa prabhu-saṅge rahi’ kare yātrā-daraśana
তার মধ্যে যে যে বর্ষে আছয়ে বিশেষ । বিস্তারিয়া আগে তাহা কহিব নিঃশেষ ॥ ৮৩ ॥
tāra madhye ye ye varṣe āchaye viśeṣa vistāriyā āge tāhā kahiba niḥśeṣa
এইমত মহাপ্রভুর চারি বৎসর গেল । দক্ষিণ যাঞা আসিতে দুই বৎসর লাগিল ॥ ৮৪ ॥
ei-mata mahāprabhura cāri vatsara gela dakṣiṇa yāñā āsite dui vatsara lāgila
আর দুই বৎসর চাহে বৃন্দাবন যাইতে । রামানন্দ-হঠে প্রভু না পারে চলিতে ॥ ৮৫ ॥
āra dui vatsara cāhe vṛndāvana yāite rāmānanda-haṭhe prabhu nā pāre calite
পঞ্চম বৎসরে গৌড়ের ভক্তগণ আইলা । রথ দেখি’ না রহিলা, গৌড়েরে চলিলা ॥ ৮৬ ॥
pañcama vatsare gauḍera bhakta-gaṇa āilā ratha dekhi’ nā rahilā, gauḍere calilā
তবে প্রভু সার্বভৌম-রামানন্দ-স্থানে । আলিঙ্গন করি’ কহে মধুর বচনে ॥ ৮৭ ॥
tabe prabhu sārvabhauma-rāmānanda-sthāne āliṅgana kari’ kahe madhura vacane
বহুত উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন । তোমার হঠে দুই বৎসর না কৈলুঁ গমন ॥ ৮৮ ॥
bahuta utkaṇṭhā mora yāite vṛndāvana tomāra haṭhe dui vatsara nā kailuṅ gamana
অবশ্য চলিব, দুঁহে করহ সম্মতি । তোমা-দুঁহা বিনা মোর নাহি অন্য গতি ॥ ৮৯ ॥
avaśya caliba, duṅhe karaha sammati tomā-duṅhā vinā mora nāhi anya gati
গৌড়-দেশে হয় মোর ‘দুই সমাশ্রয়’ । ‘জননী’ ‘জাহ্নবী’ — এই দুই দয়াময় ॥ ৯০ ॥
gauḍa-deśe haya mora ‘dui samāśraya’ ‘jananī’ ‘jāhnavī’, — ei dui dayāmaya
গৌড়-দেশ দিয়া যাব তাঁ-সবা দেখিয়া । তুমি দুঁহে আজ্ঞা দেহ’ পরসন্ন হঞা ॥ ৯১ ॥
gauḍa-deśa diyā yāba tāṅ-sabā dekhiyā tumi duṅhe ājñā deha’ parasanna hañā
শুনিয়া প্রভুর বাণী মনে বিচারয় । প্রভু-সনে অতি হঠ কভু ভাল নয় ॥ ৯২ ॥
śuniyā prabhura vāṇī mane vicāraya prabhu-sane ati haṭha kabhu bhāla naya
দুঁহে কহে, — এবে বর্ষা চলিতে নারিবা । বিজয়া-দশমী আইলে অবশ্য চলিবা ॥ ৯৩ ॥
duṅhe kahe, — ebe varṣā, calite nāribā vijayā-daśamī āile avaśya calibā
আনন্দে মহাপ্রভু বর্ষা কৈল সমাধান । বিজয়া-দশমী-দিনে করিল পয়ান ॥ ৯৪ ॥
ānande mahāprabhu varṣā kaila samādhāna vijayā-daśamī-dine karila payāna
জগন্নাথের প্রসাদ প্রভু যত পাঞাছিল । কড়ার, চন্দন, ডোর, সব সঙ্গে লৈল ॥ ৯৫ ॥
jagannāthera prasāda prabhu yata pāñāchila kaḍāra, candana, ḍora, saba saṅge laila
জগন্নাথে আজ্ঞা মাগি’ প্রভাতে চলিলা । উড়িয়া-ভক্তগণ সঙ্গে পাছে চলি’ আইলা ॥ ৯৬ ॥
jagannāthe ājñā māgi’ prabhāte calilā uḍiyā-bhakta-gaṇa saṅge pāche cali’ āilā
উড়িয়া-ভক্তগণে প্রভু যত্নে নিবারিলা । নিজগণ-সঙ্গে প্রভু ‘ভবানীপুর’ আইলা ॥ ৯৭ ॥
uḍiyā-bhakta-gaṇe prabhu yatne nivārilā nija-gaṇa-saṅge prabhu ‘bhavānīpura’ āilā
রামানন্দ আইলা পাছে দোলায় চড়িয়া । বাণীনাথ বহু প্রসাদ দিল পাঠাঞা ॥ ৯৮ ॥
rāmānanda āilā pāche dolāya caḍiyā vāṇīnātha bahu prasāda dila pāṭhāñā
প্রসাদ ভোজন করি’ তথায় রহিলা । প্রাতঃকালে চলি’ প্রভু ‘ভুবনেশ্বর’ আইলা ॥ ৯৯ ॥
prasāda bhojana kari’ tathāya rahilā prātaḥ-kāle cali’ prabhu ‘bhuvaneśvara’ āilā
‘কটকে’ আসিয়া কৈল ‘গোপাল’ দরশন । স্বপ্নেশ্বর-বিপ্র কৈল প্রভুর নিমন্ত্রণ ॥ ১০০ ॥
‘kaṭake’ āsiyā kaila ‘gopāla’ daraśana svapneśvara-vipra kaila prabhura nimantraṇa
রামানন্দ-রায় সব-গণে নিমন্ত্রিল । বাহির উদ্যানে আসি’ প্রভু বাসা কৈল ॥ ১০১ ॥
rāmānanda-rāya saba-gaṇe nimantrila bāhira udyāne āsi’ prabhu vāsā kaila
ভিক্ষা করি’ বকুল-তলে করিলা বিশ্রাম । প্রতাপরুদ্র-ঠাঞি রায় করিল পয়ান ॥ ১০২ ॥
bhikṣā kari’ bakula-tale karilā viśrāma pratāparudra-ṭhāñi rāya karila payāna
শুনি’ আনন্দিত রাজা অতিশীঘ্র আইলা । প্রভু দেখি’ দণ্ডবৎ ভূমেতে পড়িলা ॥ ১০৩ ॥
śuni’ ānandita rājā ati-śīghra āilā prabhu dekhi’ daṇḍavat bhūmete paḍilā
পুনঃ উঠে, পুনঃ পড়ে প্রণয়-বিহ্বল । স্তুতি করে, পুলকাঙ্গ, পড়ে অশ্রুজল ॥ ১০৪ ॥
punaḥ uṭhe, punaḥ paḍe praṇaya-vihvala stuti kare, pulakāṅga, paḍe aśru-jala
তাঁর ভক্তি দেখি’ প্রভুর তুষ্ট হৈল মন । উঠি’ মহাপ্রভু তাঁরে কৈলা আলিঙ্গন ॥ ১০৫ ॥
tāṅra bhakti dekhi’ prabhura tuṣṭa haila mana uthi’ mahāprabhu tāṅre kailā āliṅgana
পুনঃ স্তুতি করি’ রাজা করয়ে প্রণাম । প্রভু-কৃপা-অশ্রুতে তাঁর দেহ হৈল স্নান ॥ ১০৬ ॥
punaḥ stuti kari’ rājā karaye praṇāma prabhu-kṛpā-aśrute tāṅra deha haila snāna
সুস্থ করি, রামানন্দ রাজারে বসাইলা । কায়মনোবাক্যে প্রভু তাঁরে কৃপা কৈলা ॥ ১০৭ ॥
sustha kari, rāmānanda rājāre vasāilā kāya-mano-vākye prabhu tāṅre kṛpā kailā
ঐছে তাঁহারে কৃপা কৈল গৌররায় । “প্রতাপরুদ্র-সংত্রাতা” নাম হৈল যায় ॥ ১০৮ ॥
aiche tāṅhāre kṛpā kaila gaurarāya “pratāparudra-santrātā” nāma haila yāya
রাজ-পাত্রগণ কৈল প্রভুর বন্দন । রাজারে বিদায় দিলা শচীর নন্দন ॥ ১০৯ ॥
rāja-pātra-gaṇa kaila prabhura vandana rājāre vidāya dilā śacīra nandana
বাহিরে আসি’ রাজা আজ্ঞা-পত্র লেখাইল । নিজ-রাজ্যে যত ‘বিষয়ী’, তাহারে পাঠাইল ॥ ১১০ ॥
bāhire āsi’ rājā ājñā-patra lekhāila nija-rājye yata ‘viṣayī’, tāhāre pāṭhāila
‘গ্রামে-গ্রামে’ নূতন আবাস করিবা । পাঁচ-সাত নব্যগৃহে সামগ্র্যে ভরিবা ॥ ১১১ ॥
‘grāme-grāme’ nūtana āvāsa karibā pāṅca-sāta navya-gṛhe sāmagrye bharibā
আপনি প্রভুকে লঞা তাহাঁ উত্তরিবা । রাত্রি-দিবা বেত্রহস্তে সেবায় রহিবা ॥ ১১২ ॥
āpani prabhuke lañā tāhāṅ uttaribā rātri-dibā vetra-haste sevāya rahibā
দুই মহাপাত্র, — ‘হরিচন্দন’, ‘মর্দরাজ’ । তাঁরে আজ্ঞা দিল রাজা — ‘করিহ সর্ব কায ॥ ১১৩ ॥
dui mahā-pātra, — ‘haricandana’, ‘mardarāja’ tāṅre ājñā dila rājā — ‘kariha sarva kāya
এক নব্য-নৌকা আনি’ রাখহ নদী-তীরে । যাহাঁ স্নান করি’ প্রভু যা’ন নদী-পারে ॥ ১১৪ ॥ তাহাঁ স্তম্ভ রোপণ কর ‘মহাতীর্থ’ করি’ । নিত্য স্নান করিব তাঁহা, তাহাঁ যেন মরি ॥ ১১৫ ॥
eka navya-naukā āni’ rākhaha nadī-tīre yāhāṅ snāna kari’ prabhu yā’na nadī-pāre tāhāṅ stambha ropaṇa kara ‘mahā-tīrtha’ kari’ nitya snāna kariba tāhāṅ, tāhāṅ yena mari
চতুর্দ্বারে করহ উত্তম নব্য বাস । রামানন্দ, যাহ তুমি মহাপ্রভু-পাশ ॥ ১১৬ ॥
caturdvāre karaha uttama navya vāsa rāmānanda, yāha tumi mahāprabhu-pāśa
সন্ধ্যাতে চলিবে প্রভু, — নৃপতি শুনিল । হস্তী-উপর তাম্বুগৃহে স্ত্রীগণে চড়াইল ॥ ১১৭ ॥
sandhyāte calibe prabhu, — nṛpati śunila hastī-upara tāmbu-gṛhe strī-gaṇe caḍāila
প্রভুর চলিবার পথে রহে সারি হঞা । সন্ধ্যাতে চলিলা প্রভু নিজগণ লঞা ॥ ১১৮ ॥
prabhura calibāra pathe rahe sāri hañā sandhyāte calilā prabhu nija-gaṇa lañā
‘চিত্রোৎপলা-নদী’ আসি’ ঘাটে কৈল স্নান । মহিষীসকল দেখি’ করয়ে প্রণাম ॥ ১১৯ ॥
‘citrotpalā-nadī’ āsi’ ghāṭe kaila snāna mahiṣī-sakala dekhi’ karaye praṇāma
প্রভুর দরশনে সবে হৈল প্রেমময় । ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ কহে, নেত্র অশ্রু বরিষয় ॥ ১২০ ॥
prabhura daraśane sabe haila premamaya ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ kahe, netra aśru variṣaya
এমন কৃপালু নাহি শুনি ত্রিভুবনে । কৃষ্ণপ্রেমা হয় যাঁর দূর দরশনে ॥ ১২১ ॥
emana kṛpālu nāhi śuni tribhuvane kṛṣṇa-premā haya yāṅra dūra daraśane
নৌকাতে চড়িয়া প্রভু হৈল নদী পার । জ্যোৎস্নাবতী রাত্র্যে চলি’ আইলা চতুর্দ্বার ॥ ১২২ ॥
naukāte caḍiyā prabhu haila nadī pāra jyotsnāvatī rātrye cali’ āilā caturdvāra
রাত্র্যে তথা রহি’ প্রাতে স্নানকৃত্য কৈল । হেনকালে জগন্নাথের মহাপ্রসাদ আইল ॥ ১২৩ ॥
rātrye tathā rahi’ prāte snāna-kṛtya kaila hena-kāle jagannāthera mahā-prasāda āila
রাজার আজ্ঞায় পড়িছা পাঠায় দিনে-দিনে । বহুত প্রসাদ পাঠায় দিয়া বহু-জনে ॥ ১২৪ ॥
rājāra ājñāya paḍichā pāṭhāya dine-dine bahuta prasāda pāṭhāya diyā bahu-jane
স্বগণ-সহিতে প্রভু প্রসাদ অঙ্গীকরি’ । উঠিয়া চলিলা প্রভু বলি’ ‘হরি’ ‘হরি’ ॥ ১২৫ ॥
svagaṇa-sahite prabhu prasāda aṅgīkari’ uṭhiyā calilā prabhu bali’ ‘hari’ ‘hari’
রামানন্দ, মর্দরাজ, শ্রীহরিচন্দন । সঙ্গে সেবা করি’ চলে এই তিন জন ॥ ১২৬ ॥
rāmānanda, mardarāja, śrī-haricandana saṅge sevā kari’ cale ei tina jana
প্রভু-সঙ্গে পুরী-গোসাঞি, স্বরূপ-দামোদর । জগদানন্দ, মুকুন্দ, গোবিন্দ, কাশীশ্বর ॥ ১২৭ ॥ হরিদাস-ঠাকুর আর পণ্ডিত-বক্রেশ্বর । গোপীনাথাচার্য, আর পণ্ডিত-দামোদর ॥ ১২৮ ॥ রামাই, নন্দাই, আর বহু ভক্তগণ । প্রধান কহিলুঁ, সবার কে করে গণন ॥ ১২৯ ॥
prabhu-saṅge purī-gosāñi, svarūpa-dāmodara jagadānanda, mukunda, govinda, kāśīśvara haridāsa-ṭhākura, āra paṇḍita-vakreśvara gopīnāthācārya, āra paṇḍita-dāmodara rāmāi, nandāi, āra bahu bhakta-gaṇa pradhāna kahiluṅ, sabāra ke kare gaṇana
গদাধর-পণ্ডিত যবে সঙ্গেতে চলিলা । ‘ক্ষেত্র-সন্ন্যাস না ছাড়িহ’ — প্রভু নিষেধিলা ॥ ১৩০ ॥
gadādhara-paṇḍita yabe saṅgete calilā ‘kṣetra-sannyāsa nā chāḍiha’ — prabhu niṣedhilā
পণ্ডিত কহে, — “যাহাঁ তুমি, সেই নীলাচল । ক্ষেত্রসন্ন্যাস মোর যাউক রসাতল ॥” ১৩১ ॥
paṇḍita kahe, — “yāhāṅ tumi, sei nīlācala kṣetra-sannyāsa mora yāuka rasātala”
প্রভু কহে, — “ইঁহা কর গোপীনাথ সেবন” । পণ্ডিত কহে, — “কোটি-সেবা ত্বৎপাদ-দর্শন ॥” ১৩২ ॥
prabhu kahe, — “iṅhā kara gopīnātha sevana” paṇḍita kahe, — “koṭi-sevā tvat-pāda-darśana”
প্রভু কহে, — “সেবা ছাড়িবে, আমায় লাগে দোষ । ইঁহা রহি’ সেবা কর, — আমার সন্তোষ ॥” ১৩৩ ॥
prabhu kahe, — “sevā chāḍibe, āmāya lāge doṣa iṅhā rahi’ sevā kara, — āmāra santoṣa”
পণ্ডিত কহে, — “সব দোষ আমার উপর । তোমা-সঙ্গে না যাইব, যাইব একেশ্বর ॥ ১৩৪ ॥
paṇḍita kahe, — “saba doṣa āmāra upara tomā-saṅge nā yāiba, yāiba ekeśvara
আই’কে দেখিতে যাইব, না যাইব তোমা লাগি’ । ‘প্রতিজ্ঞা’-‘সেবা’-ত্যাগ-দোষ, তার আমি ভাগী ॥” ১৩৫ ॥
āi’ke dekhite yāiba, nā yāiba tomā lāgi’ ‘pratijñā’-‘sevā’-tyāga-doṣa, tāra āmi bhāgī”
এত বলি’ পণ্ডিত-গোসাঞি পৃথক্ চলিলা । কটক আসি’ প্রভু তাঁরে সঙ্গে আনাইলা ॥ ১৩৬ ॥
eta bali’ paṇḍita-gosāñi pṛthak calilā kaṭaka āsi’ prabhu tāṅre saṅge ānāilā
পণ্ডিতের গৌরাঙ্গ-প্রেম বুঝন না যায় । ‘প্রতিজ্ঞা’, ‘শ্রীকৃষ্ণ-সেবা’ ছাড়িল তৃণপ্রায় ॥ ১৩৭ ॥
paṇḍitera gaurāṅga-prema bujhana nā yāya ‘pratijñā’, ‘śrī-kṛṣṇa-sevā’ chāḍila tṛṇa-prāya
তাঁহার চরিত্রে প্রভু অন্তরে সন্তোষ । তাঁহার হাতে ধরি’ কহে করি’ প্রণয়-রোষ ॥ ১৩৮ ॥
tāṅhāra caritre prabhu antare santoṣa tāṅhāra hāte dhari’ kahe kari’ praṇaya-roṣa
‘প্রতিজ্ঞা’, ‘সেবা’ ছাড়িবে, — এ তোমার ‘উদ্দেশ’ । সে সিদ্ধ হইল — ছাড়ি’ আইলা দূর দেশ ॥ ১৩৯ ॥
‘pratijñā’, ‘sevā’ chāḍibe, — e tomāra ‘uddeśa’ se siddha ha-ila — chāḍi’ āilā dūra deśa
আমার সঙ্গে রহিতে চাহ, — বাঞ্ছ নিজ-সুখ । তোমার দুই ধর্ম যায়, — আমার হয় ‘দুঃখ’ ॥ ১৪০ ॥
āmāra saṅge rahite cāha, — vāñcha nija-sukha tomāra dui dharma yāya, — āmāra haya ‘duḥkha’
মোর সুখ চাহ যদি, নীলাচলে চল । আমার শপথ, যদি আর কিছু বল ॥ ১৪১ ॥
mora sukha cāha yadi, nīlācale cala āmāra śapatha, yadi āra kichu bala
এত বলি’ মহাপ্রভু নৌকাতে চড়িলা । মূর্চ্ছিত হঞা পণ্ডিত তথাই পড়িলা ॥ ১৪২ ॥
eta bali’ mahāprabhu naukāte caḍilā mūrcchita hañā paṇḍita tathāi paḍilā
পণ্ডিতে লঞা যাইতে সার্বভৌমে আজ্ঞা দিলা । ভট্টাচার্য কহে, — “উঠ, ঐছে প্রভুর লীলা ॥ ১৪৩ ॥
paṇḍite lañā yāite sārvabhaume ājñā dilā bhaṭṭācārya kahe, — “uṭha, aiche prabhura līlā
তুমি জান, কৃষ্ণ নিজ-প্রতিজ্ঞা ছাড়িলা । ভক্ত কৃপা-বশে ভীষ্মের প্রতিজ্ঞা রাখিলা ॥ ১৪৪ ॥
tumi jāna, kṛṣṇa nija-pratijñā chāḍilā bhakta kṛpā-vaśe bhīṣmera pratijñā rākhilā
স্বনিগমমপহায় মৎপ্রতিজ্ঞা- মৃতমধিকর্তুমবপ্লুতো রথস্থঃ । ধৃতরথচরণোঽভ্যয়াচ্চলদ্গু- র্হরিরিব হন্তুমিভং গতোত্তরীয়ঃ ॥ ১৪৫ ॥
sva-nigamam apahāya mat-pratijñām ṛtam adhikartum avapluto ratha-sthaḥ dhṛta-ratha-caraṇo ’bhyayāc calad-gur harir iva hantum ibhaṁ gatottarīyaḥ
এইমত প্রভু তোমার বিচ্ছেদ সহিয়া । তোমার প্রতিজ্ঞা রক্ষা কৈল যত্ন করিয়া ॥” ১৪৬ ॥
ei-mata prabhu tomāra viccheda sahiyā tomāra pratijñā rakṣā kaila yatna kariyā”
এইমত কহি’ তাঁরে প্রবোধ করিলা । দুইজনে শোকাকুল নীলাচলে আইলা ॥ ১৪৭ ॥
ei-mata kahi’ tāṅre prabodha karilā dui-jane śokākula nīlācale āilā
প্রভু লাগি’ ধর্ম-কর্ম ছাড়ে ভক্তগণ । ভক্ত-ধর্ম-হানি প্রভুর না হয় সহন ॥ ১৪৮ ॥
prabhu lāgi’ dharma-karma chāḍe bhakta-gaṇa bhakta-dharma-hāni prabhura nā haya sahana
‘প্রেমের বিবর্ত’ ইহা শুনে যেই জন । অচিরে মিলিয়ে তাঁরে চৈতন্য-চরণ ॥ ১৪৯ ॥
‘premera vivarta’ ihā śune yei jana acire miliye tāṅre caitanya-caraṇa
দুই রাজপাত্র যেই প্রভু-সঙ্গে যায় । ‘যাজপুর’ আসি’ প্রভু তারে দিলেন বিদায় ॥ ১৫০ ॥
dui rāja-pātra yei prabhu-saṅge yāya ‘yājapura’ āsi’ prabhu tāre dilena vidāya
প্রভু বিদায় দিল, রায় যায় তাঁর সনে । কৃষ্ণকথা রামানন্দ-সনে রাত্রি-দিনে ॥ ১৫১ ॥
prabhu vidāya dila, rāya yāya tāṅra sane kṛṣṇa-kathā rāmānanda-sane rātri-dine
প্রতিগ্রামে রাজ-আজ্ঞায় রাজভৃত্যগণ । নব্য গৃহে নানা-দ্রব্যে করয়ে সেবন ॥ ১৫২ ॥
prati-grāme rāja-ājñāya rāja-bhṛtya-gaṇa navya gṛhe nānā-dravye karaye sevana
এইমত চলি’ প্রভু ‘রেমুণা’ আইলা । তথা হৈতে রামানন্দ-রায়ে বিদায় দিলা ॥ ১৫৩ ॥
ei-mata cali’ prabhu ‘remuṇā’ āilā tathā haite rāmānanda-rāye vidāya dilā
ভূমেতে পড়িলা রায় নাহিক চেতন । রায়ে কোলে করি’ প্রভু করয়ে ক্রন্দন ॥ ১৫৪ ॥
bhūmete paḍilā rāya nāhika cetana rāye kole kari’ prabhu karaye krandana
রায়ের বিদায়-ভাব না যায় সহন । কহিতে না পারি এই তাহার বর্ণন ॥ ১৫৫ ॥
rāyera vidāya-bhāva nā yāya sahana kahite nā pāri ei tāhāra varṇana
তবে ‘ওঢ্র দেশ-সীমা’ প্রভু চলি’ আইলা । তথা রাজ-অধিকারী প্রভুরে মিলিলা ॥ ১৫৬ ॥
tabe ‘oḍhra-deśa-sīmā’ prabhu cali’ āilā tathā rāja-adhikārī prabhure mililā
দিন দুই-চারি তেঁহো করিল সেবন । আগে চলিবারে সেই কহে বিবরণ ॥ ১৫৭ ॥
dina dui-cāri teṅho karila sevana āge calibāre sei kahe vivaraṇa
মদ্যপ যবন — রাজার আগে অধিকার । তাঁর ভয়ে পথে কেহ নারে চলিবার ॥ ১৫৮ ॥
madyapa yavana-rājāra āge adhikāra tāṅra bhaye pathe keha nāre calibāra
পিছলদা পর্যন্ত সব তাঁর অধিকার । তাঁর ভয়ে নদী কেহ হৈতে নারে পার ॥ ১৫৯ ॥
pichaladā paryanta saba tāṅra adhikāra tāṅra bhaye nadī keha haite nāre pāra
দিন কত রহ, সন্ধি করি’ তাঁর সনে । তবে সুখে নৌকাতে করাইব গমনে ॥ ১৬০ ॥
dina kata raha — sandhi kari’ tāṅra sane tabe sukhe naukāte karāiba gamane
সেই কালে সে যবনের এক অনুচর । ‘উড়িয়া-কটকে’ আইল করি’ বেশান্তর ॥ ১৬১ ॥
sei kāle se yavanera eka anucara ‘uḍiyā-kaṭake’ āila kari’ veśāntara
প্রভুর সেই অদভুত চরিত্র দেখিয়া । হিন্দু-চর কহে সেই যবন-পাশ গিয়া ॥ ১৬২ ॥ ‘এক সন্ন্যাসী আইল জগন্নাথ হইতে । অনেক সিদ্ধ-পুরুষ হয় তাঁহার সহিতে ॥ ১৬৩ ॥
prabhura sei adabhuta caritra dekhiyā hindu-cara kahe sei yavana-pāśa giyā ‘eka sannyāsī āila jagannātha ha-ite aneka siddha-puruṣa haya tāṅhāra sahite
নিরন্তর করে সবে কৃষ্ণ-সংকীর্তন । সবে হাসে, নাচে, গায়, করয়ে ক্রন্দন ॥ ১৬৪ ॥
nirantara kare sabe kṛṣṇa-saṅkīrtana sabe hāse, nāce, gāya, karaye krandana
লক্ষ লক্ষ লোক আইসে তাহা দেখিবারে । তাঁরে দেখি’ পুনরপি যাইতে নারে ঘরে ॥ ১৬৫ ॥
lakṣa lakṣa loka āise tāhā dekhibāre tāṅre dekhi’ punarapi yāite nāre ghare
সেই সব লোক হয় বাউলের প্রায় । ‘কৃষ্ণ’ কহি’ নাচে, কান্দে, গড়াগড়ি যায় ॥ ১৬৬ ॥
sei saba loka haya bāulera prāya ‘kṛṣṇa’ kahi’ nāce, kānde, gaḍāgaḍi yāya
কহিবার কথা নহে — দেখিলে সে জানি । তাঁহার প্রভাবে তাঁরে ‘ঈশ্বর’ করি’ মানি ॥’ ১৬৭ ॥
kahibāra kathā nahe — dekhile se jāni tāṅhāra prabhāve tāṅre ‘īśvara’ kari’ māni’
এত কহি’ সেই চর ‘হরি’ ‘কৃষ্ণ’ গায় । হাসে, কান্দে, নাচে, গায় বাউলের প্রায় ॥ ১৬৮ ॥
eta kahi’ sei cara ‘hari’ ‘kṛṣṇa’ gāya hāse, kānde, nāce, gāya bāulera prāya
এত শুনি’ যবনের মন ফিরি’ গেল । আপন-‘বিশ্বাস’ উড়িয়া স্থানে পাঠাইল ॥ ১৬৯ ॥
eta śuni’ yavanera mana phiri’ gela āpana-‘viśvāsa’ uḍiyā sthāne pāṭhāila
‘বিশ্বাস’ আসিয়া প্রভুর চরণ বন্দিল । ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ কহি’ প্রেমে বিহ্বল হইল ॥ ১৭০ ॥
‘viśvāsa’ āsiyā prabhura caraṇa vandila ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ kahi’ preme vihvala ha-ila
ধৈর্য হঞা উড়িয়াকে কহে নমস্করি’ । ‘তোমা-স্থানে পাঠাইলা ম্লেচ্ছ অধিকারী ॥ ১৭১ ॥
dhairya hañā uḍiyāke kahe namaskari’ ‘tomā-sthāne pāṭhāilā mleccha adhikārī
তুমি যদি আজ্ঞা দেহ’ এথাকে আসিয়া । যবন অধিকারী যায় প্রভুকে মিলিয়া ॥ ১৭২ ॥
tumi yadi ājñā deha’ ethāke āsiyā yavana adhikārī yāya prabhuke miliyā
বহুত উৎকণ্ঠা তাঁর, কর্যাছে বিনয় । তোমা-সনে এই সন্ধি, নাহি যুদ্ধ-ভয় ॥’ ১৭৩ ॥
bahuta utkaṇṭhā tāṅra, karyāche vinaya tomā-sane ei sandhi, nāhi yuddha-bhaya’
শুনি’ মহাপাত্র কহে হঞা বিস্ময় । ‘মদ্যপ যবনের চিত্ত ঐছে কে করয় ! ১৭৪ ॥
śuni’ mahā-pātra kahe hañā vismaya ‘madyapa yavanera citta aiche ke karaya!
আপনে মহাপ্রভু তাঁর মন ফিরাইল । দর্শন-স্মরণে যাঁর জগৎ তারিল ॥’ ১৭৫ ॥
āpane mahāprabhu tāṅra mana phirāila darśana-smaraṇe yāṅra jagat tārila’
এত বলি’ বিশ্বাসেরে কহিল বচন । “ভাগ্য তাঁর — আসি’ করুক প্রভু দরশন ॥ ১৭৬ ॥
eta bali’ viśvāsere kahila vacana “bhāgya tāṅra — āsi’ karuka prabhu daraśana
প্রতীত করিয়ে — যদি নিরস্ত্র হঞা । আসিবেক পাঁচ-সাত ভৃত্য সঙ্গে লঞা ॥” ১৭৭ ॥
pratīta kariye — yadi nirastra hañā āsibeka pāṅca-sāta bhṛtya saṅge lañā?”
‘বিশ্বাস’ যাঞা তাঁহারে সকল কহিল । হিন্দুবেশ ধরি’ সেই যবন আইল ॥ ১৭৮ ॥
‘viśvāsa’ yāñā tāṅhāre sakala kahila hindu-veśa dhari’ sei yavana āila
দূর হৈতে প্রভু দেখি’ ভূমেতে পড়িয়া । দণ্ডবৎ করে অশ্রু-পুলকিত হঞা ॥ ১৭৯ ॥
dūra haite prabhu dekhi’ bhūmete paḍiyā daṇḍavat kare aśru-pulakita hañā
মহাপাত্র আনিল তাঁরে করিয়া সম্মান । যোড়হাতে প্রভু-আগে লয় কৃষ্ণনাম ॥ ১৮০ ॥
mahā-pātra ānila tāṅre kariyā sammāna yoḍa-hāte prabhu-āge laya kṛṣṇa-nāma
“অধম যবনকুলে কেন জন্ম হৈল । বিধি মোরে হিন্দুকুলে কেন না জন্মাইল ॥ ১৮১ ॥
“adhama yavana-kule kena janma haila vidhi more hindu-kule kena nā janmāila
‘হিন্দু’ হৈলে পাইতাম তোমার চরণ-সন্নিধান । ব্যর্থ মোর এই দেহ, যাউক পরাণ ॥” ১৮২ ॥
‘hindu’ haile pāitāma tomāra caraṇa-sannidhāna vyartha mora ei deha, yāuka parāṇa”
এত শুনি’ মহাপাত্র আবিষ্ট হঞা । প্ৰভুকে করেন স্তুতি চরণে ধরিয়া ॥ ১৮৩ ॥
eta śuni’ mahā-pātra āviṣṭa hañā prabhuke karena stuti caraṇe dhariyā
‘চণ্ডাল — পবিত্র যাঁর শ্রীনাম-শ্রবণে । হেন-তোমার এই জীব পাইল দরশনে ॥ ১৮৪ ॥
‘caṇḍāla — pavitra yāṅra śrī-nāma-śravaṇe hena-tomāra ei jīva pāila daraśane
ইঁহার যে এই গতি, ইথে কি বিস্ময় ? তোমার দর্শন-প্ৰভাব এইমত হয় ॥’ ১৮৫ ॥
iṅhāra ye ei gati, ithe ki vismaya? tomāra darśana-prabhāva ei-mata haya’
যন্নামধেয়শ্রবণানুকীর্তনাদ্ যত্প্রহ্বণাদ্ যৎস্মরণাদপি ক্বচিৎ । শ্বাদোঽপি সদ্যঃ সবনায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্নু দর্শনাৎ ॥ ১৮৬ ॥
yan-nāmadheya-śravaṇānukīrtanād yat-prahvaṇād yat-smaraṇād api kvacit śvādo ’pi sadyaḥ savanāya kalpate kutaḥ punas te bhagavan nu darśanāt
তবে মহাপ্ৰভু তাঁরে কৃপা-দৃষ্টি করি’ । আশ্বাসিয়া কহে, — তুমি কহ ‘কৃষ্ণ’ ‘হরি’ ॥ ১৮৭ ॥
tabe mahāprabhu tāṅre kṛpā-dṛṣṭi kari’ āśvāsiyā kahe, — tumi kaha ‘kṛṣṇa’ ‘hari’
সেই কহে, — ‘মোরে যদি কৈলা অঙ্গীকার । এক আজ্ঞা দেহ, — সেবা করি যে তোমার ॥ ১৮৮ ॥
sei kahe, — ‘more yadi kailā aṅgīkāra eka ājñā deha, — sevā kari ye tomāra
গো-ব্রাহ্মণ-বৈষ্ণবে হিংসা কর্যাছি অপার । সেই পাপ হইতে মোর হউক নিস্তার ॥ ১৮৯ ॥
go-brāhmaṇa-vaiṣṇave hiṁsā karyāchi apāra sei pāpa ha-ite mora ha-uka nistāra
তবে মুকুন্দ দত্ত কহে, — ‘শুন, মহাশয় । গঙ্গাতীর যাইতে মহাপ্ৰভুর মন হয় ॥ ১৯০ ॥
tabe mukunda datta kahe, — ‘śuna, mahāśaya gaṅgā-tīra yāite mahāprabhura mana haya
তাহাঁ যাইতে কর তুমি সহায়-প্রকার । এই বড় আজ্ঞা, এই বড় উপকার ॥’ ১৯১ ॥
tāhāṅ yāite kara tumi sahāya-prakāra ei baḍa ājñā, ei baḍa upakāra’
তবে সেই মহাপ্রভুর চরণ বন্দিয়া । সবার চরণ বন্দি’ চলে হৃষ্ট হঞা ॥ ১৯২ ॥
tabe sei mahāprabhura caraṇa vandiyā sabāra caraṇa vandi’ cale hṛṣṭa hañā
মহাপাত্র তাঁর সনে কৈল কোলাকুলি । অনেক সামগ্রী দিয়া করিল মিতালি ॥ ১৯৩ ॥
mahā-pātra tāṅra sane kaila kolākuli aneka sāmagrī diyā karila mitāli
প্রাতঃকালে সেই বহু নৌকা সাজাঞা । প্ৰভুকে আনিতে দিল বিশ্বাস পাঠাঞা ॥ ১৯৪ ॥
prātaḥ-kāle sei bahu naukā sājāñā prabhuke ānite dila viśvāsa pāṭhāñā
মহাপাত্র চলি’ আইলা মহাপ্ৰভুর সনে । ম্লেচ্ছ আসি’ কৈল প্রভুর চরণ বন্দনে ॥ ১৯৫ ॥
mahā-pātra cali’ āilā mahāprabhura sane mleccha āsi’ kaila prabhura caraṇa vandane
এক নবীন নৌকা, তার মধ্যে ঘর । স্বগণে চড়াইলা প্রভু তাহার উপর ॥ ১৯৬ ॥
eka navīna naukā, tāra madhye ghara sva-gaṇe caḍāilā prabhu tāhāra upara
মহাপাত্রে মহাপ্ৰভু করিলা বিদায় । কান্দিতে কান্দিতে সেই তীরে রহি’ চায় ॥ ১৯৭ ॥
mahā-pātre mahāprabhu karilā vidāya kāndite kāndite sei tīre rahi’ cāya
জলদস্যুভয়ে সেই যবন চলিল । দশ নৌকা ভরি’ বহু সৈন্য সঙ্গে নিল ॥ ১৯৮ ॥
jala-dasyu-bhaye sei yavana calila daśa naukā bhari’ bahu sainya saṅge nila
‘মন্ত্রেশ্বর’-দুষ্টনদে পার করাইল । ‘পিছল্দা’ পর্যন্ত সেই যবন আইল ॥ ১৯৯ ॥
‘mantreśvara’-duṣṭa-nade pāra karāila ‘pichaldā’ paryanta sei yavana āila
তাঁরে বিদায় দিল প্রভু সেই গ্রাম হৈতে । সে-কালে তাঁর প্রেম-চেষ্টা না পারি বর্ণিতে ॥ ২০০ ॥
tāṅre vidāya dila prabhu sei grāma haite se-kāle tāṅra prema-ceṣṭā nā pāri varṇite
অলৌকিক লীলা করে শ্রীকৃষ্ণচৈতন্য । যেই ইহা শুনে তাঁর জন্ম, দেহ ধন্য ॥ ২০১ ॥
alaukika līlā kare śrī-kṛṣṇa-caitanya yei ihā śune tāṅra janma, deha dhanya
সেই নৌকা চড়ি’ প্রভু আইলা ‘পানিহাটি’ । নাবিকেরে পরাইল নিজ-কৃপা-সাটি ॥ ২০২ ॥
sei naukā caḍi’ prabhu āilā ‘pānihāṭi’ nāvikere parāila nija-kṛpā-sāṭī
‘প্ৰভু আইলা’ বলি’ লোকে হৈল কোলাহল । মনুষ্য ভরিল সব, কিবা জল, স্থল ॥ ২০৩ ॥
‘prabhu āilā’ bali’ loke haila kolāhala manuṣya bharila saba, kibā jala, sthala
রাঘব-পণ্ডিত আসি’ প্রভু লঞা গেলা । পথে যাইতে লোকভিড়ে কষ্টে-সৃষ্ট্যে আইলা ॥ ২০৪ ॥
rāghava-paṇḍita āsi’ prabhu lañā gelā pathe yāite loka-bhiḍe kaṣṭe-sṛṣṭye āilā
একদিন প্রভু তথা করিয়া নিবাস । প্রাতে কুমারহট্টে আইলা, — যাহাঁ শ্রীনিবাস ॥ ২০৫ ॥
eka-dina prabhu tathā kariyā nivāsa prāte kumārahaṭṭe āilā, — yāhāṅ śrīnivāsa
তাহাঁ হৈতে আগে গেলা শিবানন্দ-ঘর । বাসুদেব-গৃহে পাছে আইলা ঈশ্বর ॥ ২০৬ ॥
tāhāṅ haite āge gelā śivānanda-ghara vāsudeva-gṛhe pāche āilā īśvara
‘বাচস্পতি-গৃহে’ প্রভু যেমতে রহিলা । লোক-ভিড় ভয়ে যৈছে ‘কুলিয়া’ আইলা ॥ ২০৭ ॥
‘vācaspati-gṛhe’ prabhu yemate rahilā loka-bhiḍa bhaye yaiche ‘kuliyā’ āilā
মাধবদাস-গৃহে তথা শচীর নন্দন । লক্ষ-কোটি লোক তথা পাইল দরশন ॥ ২০৮ ॥
mādhava-dāsa-gṛhe tathā śacīra nandana lakṣa-koṭi loka tathā pāila daraśana
সাত দিন রহি’ তথা লোক নিস্তারিলা । সব অপরাধিগণে প্রকারে তারিলা ॥ ২০৯ ॥
sāta dina rahi’ tathā loka nistārilā saba aparādhi-gaṇe prakāre tārilā
‘শান্তিপুরাচার্য’-গৃহে ঐছে আইলা । শচী-মাতা মিলি’ তাঁর দুঃখ খণ্ডাইলা ॥ ২১০ ॥
‘śāntipurācārya’-gṛhe aiche āilā śacī-mātā mili’ tāṅra duḥkha khaṇḍāilā
তবে ‘রামকেলি’-গ্রামে প্রভু যৈছে গেলা । ‘নাটশালা’ হৈতে প্রভু পুনঃ ফিরি’ আইলা ॥ ২১১ ॥
tabe ‘rāmakeli’-grāme prabhu yaiche gelā ‘nāṭaśālā’ haite prabhu punaḥ phiri’ āilā
শান্তিপুরে পুনঃ কৈল দশ-দিন বাস । বিস্তারি’ বর্ণিয়াছেন বৃন্দাবন-দাস ॥ ২১২ ॥
śāntipure punaḥ kaila daśa-dina vāsa vistāri’ varṇiyāchena vṛndāvana-dāsa
অতএব ইহাঁ তার না কৈলুঁ বিস্তার । পুনরুক্তি হয়, গ্রন্থ বাড়য়ে অপার ॥ ২১৩ ॥
ataeva ihāṅ tāra nā kailuṅ vistāra punarukti haya, grantha bāḍaye apāra
তার মধ্যে মিলিলা যৈছে রূপ-সনাতন । নৃসিংহানন্দ কৈল যৈছে পথের সাজন ॥ ২১৪ ॥ সুত্রমধ্যে সেই লীলা আমি ত’ বর্ণিলুঁ । অতএব পুনঃ তাহা ইহাঁ না লিখিলুঁ ॥ ২১৫ ॥
tāra madhye mililā yaiche rūpa-sanātana nṛsiṁhānanda kaila yaiche pathera sājana sūtra-madhye sei līlā āmi ta’ varṇiluṅ ataeva punaḥ tāhā ihāṅ nā likhiluṅ
পুনরপি প্রভু যদি ‘শান্তিপুর’ আইলা । রঘুনাথ-দাস আসি’ প্রভুরে মিলিলা ॥ ২১৬ ॥
punarapi prabhu yadi ‘śāntipura’ āilā raghunātha-dāsa āsi’ prabhure mililā
‘হিরণ্য,’ ‘গোবর্ধন,’-দুই সহোদর । সপ্তগ্রামে বারলক্ষ মুদ্রার ঈশ্বর ॥ ২১৭ ॥
‘hiraṇya’, ‘govardhana’, — dui sahodara saptagrāme bāra-lakṣa mudrāra īśvara
মহৈশ্বর্যযুক্ত দুঁহে — বদান্য, ব্রহ্মণ্য । সদাচারী, সৎকুলীন, ধার্মিকাগ্রগণ্য ॥ ২১৮ ॥
mahaiśvarya-yukta duṅhe — vadānya, brahmaṇya sadācārī, satkulīna, dhārmikāgra-gaṇya
নদীয়া-বাসী ব্রাহ্মণের উপজীব্য-প্রায় । অর্থ, ভূমি, গ্রাম দিয়া করেন সহায় ॥ ২১৯ ॥
nadīyā-vāsī, brāhmaṇera upajīvya-prāya artha, bhūmi, grāma diyā karena sahāya
নীলাম্বর চক্রবর্তী — আরাধ্য দুঁহার । চক্রবর্তী করে দুঁহায় ‘ভ্রাতৃ’-ব্যবহার ॥ ২২০ ॥
nīlāmbara cakravartī — ārādhya duṅhāra cakravartī kare duṅhāya ‘bhrātṛ’-vyavahāra
মিশ্র-পুরন্দরের পূর্বে কর্যাছেন সেবনে । অতএব প্রভু ভাল জানে দুইজনে ॥ ২২১ ॥
miśra-purandarera pūrve karyāchena sevane ataeva prabhu bhāla jāne dui-jane
সেই গোবর্ধনের পুত্র — রঘুনাথ দাস । বাল্যকাল হৈতে তেঁহো বিষয়ে উদাস ॥ ২২২ ॥
sei govardhanera putra — raghunātha dāsa bālya-kāla haite teṅho viṣaye udāsa
সন্ন্যাস করি’ প্রভু যবে শান্তিপুর আইলা । তবে আসি’ রঘুনাথ প্রভুরে মিলিলা ॥ ২২৩ ॥
sannyāsa kari’ prabhu yabe śāntipura āilā tabe āsi’ raghunātha prabhure mililā
প্রভুর চরণে পড়ে প্রেমাবিষ্ট হঞা । প্রভু পাদস্পর্শ কৈল করুণা করিয়া ॥ ২২৪ ॥
prabhura caraṇe paḍe premāviṣṭa hañā prabhu pāda-sparśa kaila karuṇā kariyā
তাঁর পিতা সদা করে আচার্য-সেবন । অতএব আচার্য তাঁরে হৈলা পরসন্ন ॥ ২২৫ ॥
tāṅra pitā sadā kare ācārya-sevana ataeva ācārya tāṅre hailā parasanna
আচার্য-প্রসাদে পাইল প্রভুর উচ্ছিষ্ট-পাত । প্রভুর চরণ দেখে দিন পাঁচ-সাত ॥ ২২৬ ॥
ācārya-prasāde pāila prabhura ucchiṣṭa-pāta prabhura caraṇa dekhe dina pāṅca-sāta
প্রভু তাঁরে বিদায় দিয়া গেলা নীলাচল । তেঁহো ঘরে আসি’ হৈলা প্রেমেতে পাগল ॥ ২২৭ ॥
prabhu tāṅre vidāya diyā gelā nīlācala teṅho ghare āsi’ hailā premete pāgala
বার বার পলায় তেঁহো নীলাদ্রি যাইতে । পিতা তাঁরে বান্ধি’ রাখে আনি’ পথ হৈতে ॥ ২২৮ ॥
bāra bāra palāya teṅho nīlādri yāite pitā tāṅre bāndhi’ rākhe āni’ patha haite
পঞ্চ পাইক তাঁরে রাখে রাত্রি-দিনে । চারি সেবক, দুই ব্রাহ্মণ রহে তাঁর সনে ॥ ২২৯ ॥
pañca pāika tāṅre rākhe rātri-dine cāri sevaka, dui brāhmaṇa rahe tāṅra sane
একাদশ জন তাঁরে রাখে নিরন্তর । নীলাচলে যাইতে না পায়, দুঃখিত অন্তর ॥ ২৩০ ॥
ekādaśa jana tāṅre rākhe nirantara nīlācale yāite nā pāya, duḥkhita antara
এবে যদি মহাপ্রভু ‘শান্তিপুর’ আইলা । শুনিয়া পিতারে রঘুনাথ নিবেদিলা ॥ ২৩১ ॥
ebe yadi mahāprabhu ‘śāntipura’ āilā śuniyā pitāre raghunātha nivedilā
“আজ্ঞা দেহ,’ যাঞা দেখি প্রভুর চরণ । অন্যথা, না রহে মোর শরীরে জীবন” ॥ ২৩২ ॥
“ājñā deha’, yāñā dekhi prabhura caraṇa anyathā, nā rahe mora śarīre jīvana”
শুনি’ তাঁর পিতা বহু লোক-দ্রব্য দিয়া । পাঠাইল বলি’ ‘শীঘ্র আসিহ ফিরিয়া’ ॥ ২৩৩ ॥
śuni’ tāṅra pitā bahu loka-dravya diyā pāṭhāila bali’ ‘śīghra āsiha phiriyā’
সাত দিন শান্তিপুরে প্রভু-সঙ্গে রহে । রাত্রি-দিবসে এই মনঃকথা কহে ॥ ২৩৪ ॥
sāta dina śāntipure prabhu-saṅge rahe rātri-divase ei manaḥ-kathā kahe
‘রক্ষকের হাতে মুঞি কেমনে ছুটিব ! কেমনে প্রভুর সঙ্গে নীলাচলে যাব ?’ ২৩৫ ॥
‘rakṣakera hāte muñi kemane chuṭiba! kemane prabhura saṅge nīlācale yāba?’
সর্বজ্ঞ গৌরাঙ্গপ্রভু জানি’ তাঁর মন । শিক্ষা-রূপে কহে তাঁরে আশ্বাস-বচন ॥ ২৩৬ ॥
sarvajña gaurāṅga-prabhu jāni’ tāṅra mana śikṣā-rūpe kahe tāṅre āśvāsa-vacana
“স্থির হঞা ঘরে যাও, না হও বাতুল । ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধুকূল ॥ ২৩৭ ॥
“sthira hañā ghare yāo, nā hao vātula krame krame pāya loka bhava-sindhu-kūla
মর্কট-বৈরাগ্য না কর লোক দেখাঞা । যথাযোগ্য বিষয় ভুঞ্জ’ অনাসক্ত হঞা ॥ ২৩৮ ॥
markaṭa-vairāgya nā kara loka dekhāñā yathā-yogya viṣaya bhuñja’ anāsakta hañā
অন্তরে নিষ্ঠা কর, বাহ্যে লোকব্যবহার । অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার ॥ ২৩৯ ॥
antare niṣṭhā kara, bāhye loka-vyavahāra acirāt kṛṣṇa tomāya karibe uddhāra
বৃন্দাবন দেখি’ যবে আসিব নীলাচলে । তবে তুমি আমা-পাশ আসিহ কোন ছলে ॥ ২৪০ ॥
vṛndāvana dekhi’ yabe āsiba nīlācale tabe tumi āmā-pāśa āsiha kona chale
সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে । কৃষ্ণকৃপা যাঁরে, তারে কে রাখিতে পারে ॥” ২৪১ ॥
se chala se-kāle kṛṣṇa sphurābe tomāre kṛṣṇa-kṛpā yāṅre, tāre ke rākhite pāre”
এত কহি’ মহাপ্রভু তাঁরে বিদায় দিল । ঘরে আসি’ মহাপ্ৰভুর শিক্ষা আচরিল ॥ ২৪২ ॥
eta kahi’ mahāprabhu tāṅre vidāya dila ghare āsi’ mahāprabhura śikṣā ācarila
বাহ্য বৈরাগ্য, বাতুলতা সকল ছাড়িয়া । যথাযোগ্য কার্য করে অনাসক্ত হঞা ॥ ২৪৩ ॥
bāhya vairāgya, vātulatā sakala chāḍiyā yathā-yogya kārya kare anāsakta hañā
দেখি’ তাঁর পিতা-মাতা বড় সুখ পাইল । তাঁহার আবরণ কিছু শিথিল হইল ॥ ২৪৪ ॥
dekhi’ tāṅra pitā-mātā baḍa sukha pāila tāṅhāra āvaraṇa kichu śithila ha-ila
ইহাঁ প্রভু একত্র করি’ সব ভক্তগণ । অদ্বৈত-নিত্যানন্দাদি যত ভক্তজন ॥ ২৪৫ ॥ সবা আলিঙ্গন করি’ কহেন গোসাঞি । সবে আজ্ঞা দেহ’ — আমি নীলাচলে যাই ॥ ২৪৬ ॥
ihāṅ prabhu ekatra kari’ saba bhakta-gaṇa advaita-nityānandādi yata bhakta-jana sabā āliṅgana kari’ kahena gosāñi sabe ājñā deha’ — āmi nīlācale yāi
সবার সহিত ইহাঁ আমার হইল মিলন । এ বর্ষ ‘নীলাদ্রি’ কেহ না করিহ গমন ॥ ২৪৭ ॥
sabāra sahita ihāṅ āmāra ha-ila milana e varṣa ‘nīlādri’ keha nā kariha gamana
তাহাঁ হৈতে অবশ্য আমি ‘বৃন্দাবন’ যাব । সবে আজ্ঞা দেহ,’ তবে নির্বিঘ্নে আসিব ॥ ২৪৮ ॥
tāhāṅ haite avaśya āmi ‘vṛndāvana’ yāba sabe ājñā deha’, tabe nirvighne āsiba
মাতার চরণে ধরি’ বহু বিনয় করিল । বৃন্দাবন যাইতে তাঁর আজ্ঞা লইল ॥ ২৪৯ ॥
mātāra caraṇe dhari’ bahu vinaya karila vṛndāvana yāite tāṅra ājñā la-ila
তবে নবদ্বীপে তাঁরে দিল পাঠাঞা । নীলাদ্রি চলিলা সঙ্গে ভক্তগণ লঞা ॥ ২৫০ ॥
tabe navadvīpe tāṅre dila pāṭhāñā nīlādri calilā saṅge bhakta-gaṇa lañā
সেই সব লোক পথে করেন সেবন । সুখে নীলাচল আইলা শচীর নন্দন ॥ ২৫১ ॥
sei saba loka pathe karena sevana sukhe nīlācala āilā śacīra nandana
প্রভু আসি’ জগন্নাথ দরশন কৈল । ‘মহাপ্রভু আইলা’ — গ্রামে কোলাহল হৈল ॥ ২৫২ ॥
prabhu āsi’ jagannātha daraśana kaila ‘mahāprabhu āilā’ — grāme kolāhala haila
আনন্দিত ভক্তগণ আসিয়া মিলিলা । প্রেম-আলিঙ্গন প্রভু সবারে করিলা ॥ ২৫৩ ॥
ānandita bhakta-gaṇa āsiyā mililā prema-āliṅgana prabhu sabāre karilā
কাশীমিশ্র, রামানন্দ, প্রদ্যুম্ন, সার্বভৌম । বাণীনাথ, শিখি-আদি যত ভক্তগণ ॥ ২৫৪ ॥
kāśī-miśra, rāmānanda, pradyumna, sārvabhauma vāṇīnātha, śikhi-ādi yata bhakta-gaṇa
গদাধর-পণ্ডিত আসি’ প্রভুরে মিলিলা । সবার অগ্রেতে প্রভু কহিতে লাগিলা ॥ ২৫৫ ॥
gadādhara-paṇḍita āsi’ prabhure mililā sabāra agrete prabhu kahite lāgilā
“বৃন্দাবন যাব আমি গৌড়দেশ দিয়া । নিজ-মাতার, গঙ্গার চরণ দেখিয়া ॥ ২৫৬ ॥
‘vṛndāvana yāba āmi gauḍa-deśa diyā nija-mātāra, gaṅgāra caraṇa dekhiyā
এত মতে করি’ কৈলুঁ গৌড়েরে গমন । সহস্রেক সঙ্গে হৈল নিজ-ভক্তগণ ॥ ২৫৭ ॥
eta mate kari’ kailuṅ gauḍere gamana sahasreka saṅge haila nija-bhakta-gaṇa
লক্ষ লক্ষ লোক আইসে কৌতুক দেখিতে । লোকের সংঘট্টে পথ না পারি চলিতে ॥ ২৫৮ ॥
lakṣa lakṣa loka āise kautuka dekhite lokera saṅghaṭṭe patha nā pāri calite
যথা রহি, তথা ঘর-প্রাচীর হয় চূর্ণ । যথা নেত্র পড়ে তথা লোক দেখি পূর্ণ ॥ ২৫৯ ॥
yathā rahi, tathā ghara-prācīra haya cūrṇa yathā netra paḍe tathā loka dekhi pūrṇa
কষ্টে-সৃষ্ট্যে করি’ গেলাঙ রামকেলি-গ্রাম । আমার ঠাঞি আইলা ‘রূপ’ ‘সনাতন’ নাম ॥ ২৬০ ॥
kaṣṭe-sṛṣṭye kari’ gelāṅa rāmakeli-grāma āmāra ṭhāñi āilā ‘rūpa’ ‘sanātana’ nāma
দুই ভাই — ভক্তরাজ, কৃষ্ণকৃপা-পাত্র । ব্যবহারে — রাজমন্ত্রী হয় রাজপাত্র ॥ ২৬১ ॥
dui bhāi — bhakta-rāja, kṛṣṇa-kṛpā-pātra vyavahāre — rāja-mantrī haya rāja-pātra
বিদ্যা-ভক্তি-বুদ্ধি-বলে পরম প্রবীণ । তবু আপনাকে মানে তৃণ হৈতে হীন ॥ ২৬২ ॥
vidyā-bhakti-buddhi-bale parama pravīṇa tabu āpanāke māne tṛṇa haite hīna
তাঁর দৈন্য দেখি’ শুনি’ পাষাণ বিদরে । আমি তুষ্ট হঞা তবে কহিলুঁ দোঁহারে ॥ ২৬৩ ॥ “উত্তম হঞা হীন করি’ মানহ আপনারে । অচিরে করিবে কৃষ্ণ তোমার উদ্ধারে ॥” ২৬৪ ॥
tāṅra dainya dekhi’ śuni’ pāṣāṇa vidare āmi tuṣṭa hañā tabe kahiluṅ doṅhāre “uttama hañā hīna kari’ mānaha āpanāre acire karibe kṛṣṇa tomāra uddhāre”
এত কহি’ আমি যবে বিদায় তাঁরে দিল । গমনকালে সনাতন ‘প্রহেলী’ কহিল ॥ ২৬৫ ॥ যাঁর সঙ্গে হয় এই লোক লক্ষ কোটি । বৃন্দাবন যাইবার এই নহে পরিপাটী ॥ ২৬৬ ॥
eta kahi’ āmi yabe vidāya tāṅre dila gamana-kāle sanātana ‘prahelī’ kahila yāṅra saṅge haya ei loka lakṣa koṭi vṛndāvana yāibāra ei nahe paripāṭī
তবু আমি শুনিলুঁ মাত্র, না কৈলুঁ অবধান । প্রাতে চলি’ আইলাঙ ‘কানাইর নাটশালা’-গ্রাম ॥ ২৬৭ ॥
tabu āmi śuniluṅ mātra, nā kailuṅ avadhāna prāte cali’ āilāṅa ‘kānāira nāṭaśālā’-grāma
রাত্রিকালে মনে আমি বিচার করিল । সনাতন মোরে কিবা ‘প্রহেলী’ কহিল ॥ ২৬৮ ॥
rātri-kāle mane āmi vicāra karila sanātana more kibā ‘prahelī’ kahila
ভালত’ কহিল, — মোর এত লোক সঙ্গে । লোক দেখি’ কহিবে মোরে — ‘এই এক ঢঙ্গে’ ॥ ২৬৯ ॥
bhālata’ kahila, — mora eta loka saṅge loka dekhi’ kahibe more — ‘ei eka ḍhaṅge’
‘দুর্লভ’ ‘দুর্গম’ সেই ‘নির্জন’ বৃন্দাবন । একাকী যাইব, কিবা সঙ্গে একজন ॥ ২৭০ ॥
‘durlabha’ ‘durgama’ sei ‘nirjana’ vṛndāvana ekākī yāiba, kibā saṅge eka-jana
মাধবেন্দ্রপুরী তথা গেলা ‘একেশ্বরে’ । দুগ্ধদান-চ্ছলে কৃষ্ণ সাক্ষাৎ দিল তাঁরে ॥ ২৭১ ॥
mādhavendra-purī tathā gelā ‘ekeśvare’ dugdha-dāna-cchale kṛṣṇa sākṣāt dila tāṅre
বাদিয়ার বাজি পাতি’ চলিলাঙ তথারে । বহু-সঙ্গে বৃন্দাবন গমন না করে ॥ ২৭২ ॥
bādiyāra bāji pāti’ calilāṅa tathāre bahu-saṅge vṛndāvana gamana nā kare
একা যাইব, কিবা সঙ্গে ভৃত্য একজন । তবে সে শোভয় বৃন্দাবনের গমন ॥ ২৭৩ ॥
ekā yāiba, kibā saṅge bhṛtya eka-jana tabe se śobhaya vṛndāvanera gamana
বৃন্দাবন যাব কাহাঁ ‘একাকী’ হঞা ! সৈন্য সঙ্গে চলিয়াছি ঢাক বাজাঞা ! ২৭৪ ॥
vṛndāvana yāba kāhāṅ ‘ekākī’ hañā! sainya saṅge caliyāchi ḍhāka bājāñā!
ধিক্ ধিক্ আপনাকে বলি’ হইলাঙ অস্থির । নিবৃত্ত হঞা পুনঃ আইলাঙ গঙ্গাতীর ॥ ২৭৫ ॥
dhik, dhik āpanāke bali’ ha-ilāṅa asthira nivṛtta hañā punaḥ āilāṅa gaṅgā-tīra
ভক্তগণে রাখিয়া আইনু নিজ নিজ স্থানে । আমা-সঙ্গে আইলা সবে পাঁচ-ছয় জনে ॥ ২৭৬ ॥
bhakta-gaṇe rākhiyā āinu nija nija sthāne āmā-saṅge āilā sabe pāṅca-chaya jane
নির্বিঘ্নে এবে কৈছে যাইব বৃন্দাবনে । সবে মেলি’ যুক্তি দেহ’ হঞা পরসন্নে ॥ ২৭৭ ॥
nirvighne ebe kaiche yāiba vṛndāvane sabe meli’ yukti deha’ hañā parasanne
গদাধরে ছাড়ি’ গেনু, ইঁহো দুঃখ পাইল । সেই হেতু বৃন্দাবন যাইতে নারিল ॥” ২৭৮ ॥
gadādhare chāḍi’ genu, iṅho duḥkha pāila sei hetu vṛndāvana yāite nārila
তবে গদাধর-পণ্ডিত প্রেমাবিষ্ট হঞা । প্রভু-পদ ধরি’ কহে বিনয় করিয়া ॥ ২৭৯ ॥
tabe gadādhara-paṇḍita premāviṣṭa hañā prabhu-pada dhari’ kahe vinaya kariyā
“তুমি যাহাঁ-যাহাঁ রহ, তাহাঁ ‘বৃন্দাবন’ । তাহাঁ যমুনা, গঙ্গা, সর্বতীর্থগণ ॥ ২৮০ ॥
tumi yāhāṅ-yāhāṅ raha, tāhāṅ ‘vṛndāvana’ tāhāṅ yamunā, gaṅgā, sarva-tīrtha-gaṇa
তবু বৃন্দাবন যাহ’ লোক শিখাইতে । সেইত করিবে, তোমার যেই লয় চিত্তে ॥ ২৮১ ॥
tabu vṛndāvana yāha’ loka śikhāite seita karibe, tomāra yei laya citte
এই আগে আইলা, প্রভু, বর্ষার চারি মাস । এই চারি মাস কর নীলাচলে বাস ॥ ২৮২ ॥
ei āge āilā, prabhu, varṣāra cāri māsa ei cāri māsa kara nīlācale vāsa
পাছে সেই আচরিবা, যেই তোমার মন । আপন-ইচ্ছায় চল, রহ, — কে করে বারণ ॥” ২৮৩ ॥
pāche sei ācaribā, yei tomāra mana āpana-icchāya cala, raha, — ke kare vāraṇa”
শুনি’ সব ভক্ত কহে প্রভুর চরণে । সবাকার ইচ্ছা পণ্ডিত কৈল নিবেদনে ॥ ২৮৪ ॥
śuni’ saba bhakta kahe prabhura caraṇe sabākāra icchā paṇḍita kaila nivedane
সবার ইচ্ছায় প্রভু চারি মাস রহিলা । শুনিয়া প্রতাপরুদ্র আনন্দিত হৈলা ॥ ২৮৫ ॥
sabāra icchāya prabhu cāri māsa rahilā śuniyā pratāparudra ānandita hailā
সেই দিন গদাধর কৈল নিমন্ত্রণ । তাহাঁ ভিক্ষা কৈল প্রভু লঞা ভক্তগণ ॥ ২৮৬ ॥
sei dina gadādhara kaila nimantraṇa tāhāṅ bhikṣā kaila prabhu lañā bhakta-gaṇa
ভিক্ষাতে পণ্ডিতের স্নেহ, প্রভুর আস্বাদন । মনুষ্যের শক্ত্যে দুই না যায় বর্ণন ॥ ২৮৭ ॥
bhikṣāte paṇḍitera sneha, prabhura āsvādana manuṣyera śaktye dui nā yāya varṇana
এই মত গৌরলীলা — অনন্ত, অপার । সংক্ষেপে কহিয়ে, কহা না যায় বিস্তার ॥ ২৮৮ ॥
ei mata gaura-līlā — ananta, apāra saṅkṣepe kahiye, kahā nā yāya vistāra
সহস্র-বদনে কহে আপনে ‘অনন্ত’ । তবু এক লীলার তেঁহো নাহি পায় অন্ত ॥ ২৮৯ ॥
sahasra-vadane kahe āpane ‘ananta’ tabu eka līlāra teṅho nāhi pāya anta
শ্রী রূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২৯০ ॥
śrī-rūpa-raghunātha pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa