CC Madhya 18.1
বৃন্দাবনে স্থিরচরান্নন্দয়ন্ স্বাবলোকনৈঃ । আত্মানঞ্চ তদালোকাদ্গৌরাঙ্গঃ পরিতোঽভ্রমৎ ॥ ১ ॥
vṛndāvane sthira-carān nandayan svāvalokanaiḥ ātmānaṁ ca tad-ālokād gaurāṅgaḥ parito ’bhramat
Sanskrit, IAST, and official Vedabase links
Madhya-līlā — Chapter 18: original text, IAST, and official Vedabase links.
বৃন্দাবনে স্থিরচরান্নন্দয়ন্ স্বাবলোকনৈঃ । আত্মানঞ্চ তদালোকাদ্গৌরাঙ্গঃ পরিতোঽভ্রমৎ ॥ ১ ॥
vṛndāvane sthira-carān nandayan svāvalokanaiḥ ātmānaṁ ca tad-ālokād gaurāṅgaḥ parito ’bhramat
জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya gauracandra jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
এইমত মহাপ্রভু নাচিতে নাচিতে । ‘আরিট্’-গ্রামে আসি’ ‘বাহ্য’ হৈল আচম্বিতে ॥ ৩ ॥
ei-mata mahāprabhu nācite nācite ‘āriṭ’-grāme āsi’ ‘bāhya’ haila ācambite
আরিটে রাধাকুণ্ড-বার্তা পুছে লোক-স্থানে । কেহ নাহি কহে, সঙ্গের ব্রাহ্মণ না জানে ॥ ৪ ॥
āriṭe rādhā-kuṇḍa-vārtā puche loka-sthāne keha nāhi kahe, saṅgera brāhmaṇa nā jāne
তীর্থ ‘লুপ্ত’ জানি’ প্রভু সর্বজ্ঞ ভগবান্ । দুই ধান্যক্ষেত্রে অল্পজলে কৈলা স্নান ॥ ৫ ॥
tīrtha ‘lupta’ jāni’ prabhu sarvajña bhagavān dui dhānya-kṣetre alpa-jale kailā snāna
দেখি’ সব গ্রাম্য-লোকের বিস্ময় হৈল মন । প্রেমে প্রভু করে রাধাকুণ্ডের স্তবন ॥ ৬ ॥
dekhi’ saba grāmya-lokera vismaya haila mana preme prabhu kare rādhā-kuṇḍera stavana
সব গোপী হৈতে রাধা কৃষ্ণের প্রেয়সী । তৈছে রাধাকুণ্ড প্রিয় ‘প্রিয়ার সরসী’ ॥ ৭ ॥
saba gopī haite rādhā kṛṣṇera preyasī taiche rādhā-kuṇḍa priya ‘priyāra sarasī’
যথা রাধা প্রিয়া বিষ্ণোস্তস্যাঃ কুণ্ডং প্রিয়ং তথা । সর্বগোপীষু সৈবৈকা বিষ্ণোরত্যন্তবল্লভা ॥ ৮ ॥
yathā rādhā priyā viṣṇos tasyāḥ kuṇḍaṁ priyaṁ tathā sarva-gopīṣu saivaikā viṣṇor atyanta-vallabhā
যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে । জলে জলকেলি করে, তীরে রাস-রঙ্গে ॥ ৯ ॥
yei kuṇḍe nitya kṛṣṇa rādhikāra saṅge jale jala-keli kare, tīre rāsa-raṅge
সেই কুণ্ডে যেই একবার করে স্নান । তাঁরে রাধা-সম ‘প্রেম’ কৃষ্ণ করে দান ॥ ১০ ॥
sei kuṇḍe yei eka-bāra kare snāna tāṅre rādhā-sama ‘prema’ kṛṣṇa kare dāna
কুণ্ডের ‘মাধুরী’ — যেন রাধার ‘মধুরিমা’ । কুণ্ডের ‘মহিমা’ — যেন রাধার ‘মহিমা’ ॥ ১১ ॥
kuṇḍera ‘mādhurī’ — yena rādhāra ‘madhurimā’ kuṇḍera ‘mahimā’ — yena rādhāra ‘mahimā’
শ্রীরাধেব হরেস্তদীয়সরসী প্রেষ্ঠাদ্ভুতৈঃ স্বৈর্গুণৈ- র্যস্যাং শ্রীযুত-মাধববেন্দুরনিশং প্রীত্যা তয়া ক্রীড়তি । প্রেমাস্মিন্ বত রাধিকেব লভতে যস্যাং সকৃৎ স্নানকৃৎ তস্যা বৈ মহিমা তথা মধুরিমা কেনাস্তু বর্ণ্যঃ ক্ষিতৌ ॥ ১২ ॥
śrī-rādheva hares tadīya-sarasī preṣṭhādbhutaiḥ svair guṇair yasyāṁ śrī-yuta-mādhavendur aniśaṁ prītyā tayā krīḍati premāsmin bata rādhikeva labhate yasyāṁ sakṛt snāna-kṛt tasyā vai mahimā tathā madhurimā kenāstu varṇyaḥ kṣitau
এইমত স্তুতি করে প্রেমাবিষ্ট হঞা । তীরে নৃত্য করে কুণ্ডলীলা সঙরিয়া ॥ ১৩ ॥
ei-mata stuti kare premāviṣṭa hañā tīre nṛtya kare kuṇḍa-līlā saṅariyā
কুণ্ডের মৃত্তিকা লঞা তিলক করিল । ভট্টাচার্য-দ্বারা মৃত্তিকা সঙ্গে করি’ লৈল ॥ ১৪ ॥
kuṇḍera mṛttikā lañā tilaka karila bhaṭṭācārya-dvārā mṛttikā saṅge kari’ laila
তবে চলি’ আইলা প্রভু ‘সুমনঃ-সরোবর’ । তাহাঁ ‘গোবর্ধন’ দেখি’ হইলা বিহ্বল ॥ ১৫ ॥
tabe cali’ āilā prabhu ‘sumanaḥ-sarovara’ tāhāṅ ‘govardhana’ dekhi’ ha-ilā vihvala
গোবর্ধন দেখি’ প্রভু হইলা দণ্ডবৎ । ‘এক শিলা’ আলিঙ্গিয়া হইলা উন্মত্ত ॥ ১৬ ॥
govardhana dekhi’ prabhu ha-ilā daṇḍavat ‘eka śilā’ āliṅgiyā ha-ilā unmatta
প্রেমে মত্ত চলি’ আইলা গোবর্ধন-গ্রাম । ‘হরিদেব’ দেখি’ তাহাঁ হইলা প্রণাম ॥ ১৭ ॥
preme matta cali’ āilā govardhana-grāma ‘harideva’ dekhi’ tāhāṅ ha-ilā praṇāma
‘মথুরা’-পদ্মের পশ্চিমদলে যাঁর বাস । ‘হরিদেব’ নারায়ণ — আদি পরকাশ ॥ ১৮ ॥
‘mathurā’-padmera paścima-dale yāṅra vāsa ‘harideva’ nārāyaṇa — ādi parakāśa
হরিদেব-আগে নাচে প্রেমে মত্ত হঞা । সব লোক দেখিতে আইল আশ্চর্য শুনিয়া ॥ ১৯ ॥
harideva-āge nāce preme matta hañā saba loka dekhite āila āścarya śuniyā
প্রভু-প্রেম-সৌন্দর্য দেখি’ লোকে চমৎকার । হরিদেবের ভৃত্য প্ৰভুর করিল সত্কার ॥ ২০ ॥
prabhu-prema-saundarya dekhi’ loke camatkāra haridevera bhṛtya prabhura karila satkāra
ভট্টাচার্য ‘ব্রহ্মকুণ্ডে’ পাক যাঞা কৈল । ব্রহ্মকুণ্ডে স্নান করি’ প্রভু ভিক্ষা কৈল ॥ ২১ ॥
bhaṭṭācārya ‘brahma-kuṇḍe’ pāka yāñā kaila brahma-kuṇḍe snāna kari’ prabhu bhikṣā kaila
সে-রাত্রি রহিলা হরিদেবের মন্দিরে । রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচারে ॥ ২২ ॥
se-rātri rahilā haridevera mandire rātre mahāprabhu kare manete vicāre
‘গোবর্ধন-উপরে আমি কভু না চড়িব । গোপাল-রায়ের দরশন কেমনে পাইব ?’ ২৩ ॥
‘govardhana-upare āmi kabhu nā caḍiba gopāla-rāyera daraśana kemane pāiba?’
এত মনে করি’ প্রভু মৌন করি’ রহিলা । জানিয়া গোপাল কিছু ভঙ্গী উঠাইলা ॥ ২৪ ॥
eta mane kari’ prabhu mauna kari’ rahilā jāniyā gopāla kichu bhaṅgī uṭhāilā
অনারুরুক্ষবে শৈলং স্বস্মৈ ভক্তাভিমানিনে । অবরুহ্য গিরেঃ কৃষ্ণো গৌরায় স্বমদর্শয়ৎ ॥ ২৫ ॥
anārurukṣave śailaṁ svasmai bhaktābhimānine avaruhya gireḥ kṛṣṇo gaurāya svam adarśayat
‘অন্নকূট’-নামে গ্রামে গোপালের স্থিতি । রাজপুত-লোকের সেই গ্রামে বসতি ॥ ২৬ ॥
‘annakūṭa’-nāme grāme gopālera sthiti rājaputa-lokera sei grāme vasati
একজন আসি’ রাত্রে গ্রামীকে বলিল । ‘তোমার গ্রাম মারিতে তুরুক-ধারী সাজিল ॥ ২৭ ॥
eka-jana āsi’ rātre grāmīke balila ‘tomāra grāma mārite turuka-dhārī sājila
আজি রাত্র্যে পলাহ, না রহিহ একজন । ঠাকুর লঞা ভাগ’, আসিবে কালি যবন ॥’ ২৮ ॥
āji rātrye palāha, nā rahiha eka-jana ṭhākura lañā bhāga’, āsibe kāli yavana’
শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল । প্রথমে গোপাল লঞা গাঁঠুলি-গ্রামে খুইল ॥ ২৯ ॥
śuniyā grāmera loka cintita ha-ila prathame gopāla lañā gāṅṭhuli-grāme khuila
বিপ্রগৃহে গোপালের নিভৃতে সেবন । গ্রাম উজাড় হৈল, পলাইল সর্বজন ॥ ৩০ ॥
vipra-gṛhe gopālera nibhṛte sevana grāma ujāḍa haila, palāila sarva-jana
ঐছে ম্লেচ্ছভয়ে গোপাল ভাগে বারে-বারে । মন্দির ছাড়ি’ কুঞ্জে রহে, কিবা গ্রামান্তরে ॥ ৩১ ॥
aiche mleccha-bhaye gopāla bhāge bāre-bāre mandira chāḍi’ kuñje rahe, kibā grāmāntare
প্রাতঃকালে প্রভু ‘মানসগঙ্গা’য় করি’ স্নান । গোবর্ধন-পরিক্রমায় করিলা প্ৰয়াণ ॥ ৩২ ॥
prātaḥ-kāle prabhu ‘mānasa-gaṅgā’ya kari’ snāna govardhana-parikramāya karilā prayāṇa
গোবর্ধন দেখি’ প্রভু প্রেমাবিষ্ট হঞা । নাচিতে নাচিতে চলিলা শ্লোক পড়িয়া ॥ ৩৩ ॥
govardhana dekhi’ prabhu premāviṣṭa hañā nācite nācite calilā śloka paḍiyā
হন্তায়মদ্রিরবলা হরিদাসবর্যো যদ্রামকৃষ্ণচরণস্পরশপ্রমোদঃ । মানং তনোতি সহ-গোগণয়োস্তয়োর্যৎ পানীয়-সুযবস-কন্দর-কন্দমূলৈঃ ॥ ৩৪ ॥
hantāyam adrir abalā hari-dāsa-varyo yad rāma-kṛṣṇa-caraṇa-sparaśa-pramodaḥ mānaṁ tanoti saha-go-gaṇayos tayor yat pānīya-sūyavasa-kandara-kanda-mūlaiḥ
‘গোবিন্দকুণ্ডাদি’ তীর্থে প্রভু কৈলা স্নান । তাহাঁ শুনিলা — গোপাল গেল গাঁঠুলি গ্রাম ॥ ৩৫ ॥
‘govinda-kuṇḍādi’ tīrthe prabhu kailā snāna tāhāṅ śunilā — gopāla gela gāṅṭhuli grāma
সেই গ্রামে গিয়া কৈল গোপাল-দরশন । প্রেমাবেশে প্রভু করে কীর্তন-নর্তন ॥ ৩৬ ॥
sei grāme giyā kaila gopāla-daraśana premāveśe prabhu kare kīrtana-nartana
গোপালের সৌন্দর্য দেখি’ প্রভুর আবেশ । এই শ্লোক পড়ি’ নাচে, হৈল দিন-শেষ ॥ ৩৭ ॥
gopālera saundarya dekhi’ prabhura āveśa ei śloka paḍi’ nāce, haila dina-śeṣa
বামস্তামরসাক্ষস্য ভুজদণ্ডঃ স পাতু বঃ । ক্রীড়াকন্দুকতাং যেন নীতো গোবর্ধনো গিরিঃ ॥ ৩৮ ॥
vāmas tāmarasākṣasya bhuja-daṇḍaḥ sa pātu vaḥ krīḍā-kandukatāṁ yena nīto govardhano giriḥ
এইমত তিনদিন গোপালে দেখিলা । চতুর্থ-দিবসে গোপাল স্বমন্দিরে গেলা ॥ ৩৯ ॥
ei-mata tina-dina gopāle dekhilā caturtha-divase gopāla svamandire gelā
গোপাল সঙ্গে চলি’ আইলা নৃত্য-গীত করি । আনন্দ-কোলাহলে লোক বলে ‘হরি’ ‘হরি’ ॥ ৪০ ॥
gopāla saṅge cali’ āilā nṛtya-gīta kari ānanda-kolāhale loka bale ‘hari’ ‘hari’
গোপাল মন্দিরে গেলা, প্রভু রহিলা তলে । প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে ॥ ৪১ ॥
gopāla mandire gelā, prabhu rahilā tale prabhura vāñchā pūrṇa saba karila gopāle
এইমত গোপালের করুণ স্বভাব । যেই ভক্ত জনের দেখিতে হয় ‘ভাব’ ॥ ৪২ ॥
ei-mata gopālera karuṇa svabhāva yei bhakta janera dekhite haya ‘bhāva’
দেখিতে উৎকণ্ঠা হয়, না চড়ে গোবর্ধনে । কোন ছলে গোপাল আসি’ উতরে আপনে ॥ ৪৩ ॥
dekhite utkaṇṭhā haya, nā caḍe govardhane kona chale gopāla āsi’ utare āpane
কভু কুঞ্জে রহে, কভু রহে গ্রামান্তরে । সেই ভক্ত, তাহাঁ আসি’ দেখয়ে তাঁহারে ॥ ৪৪ ॥
kabhu kuñje rahe, kabhu rahe grāmāntare sei bhakta, tāhāṅ āsi’ dekhaye tāṅhāre
পর্বতে না চড়ে দুই — রূপ-সনাতন । এইরূপে তাঁ-সবারে দিয়াছেন দরশন ॥ ৪৫ ॥
parvate nā caḍe dui — rūpa-sanātana ei-rūpe tāṅ-sabāre diyāchena daraśana
বৃদ্ধকালে রূপ-গোসাঞি না পারে যাইতে । বাঞ্ছা হৈল গোপালের সৌন্দর্য দেখিতে ॥ ৪৬ ॥
vṛddha-kāle rūpa-gosāñi nā pāre yāite vāñchā haila gopālera saundarya dekhite
ম্লেচ্ছভয়ে আইলা গোপাল মথুরা-নগরে । একমাস রহিল বিঠ্ঠলেশ্বর-ঘরে ॥ ৪৭ ॥
mleccha-bhaye āilā gopāla mathurā-nagare eka-māsa rahila viṭhṭhaleśvara-ghare
তবে রূপ গোসাঞি সব নিজগণ লঞা । একমাস দরশন কৈলা মথুরায় রহিয়া ॥ ৪৮ ॥
tabe rūpa gosāñi saba nija-gaṇa lañā eka-māsa daraśana kailā mathurāya rahiyā
সঙ্গে গোপাল-ভট্ট, দাস-রঘুনাথ । রঘুনাথ-ভট্টগোসাঞি, আর লোকনাথ ॥ ৪৯ ॥
saṅge gopāla-bhaṭṭa, dāsa-raghunātha raghunātha-bhaṭṭa-gosāñi, āra lokanātha
ভূগর্ভ-গোসাঞি, আর শ্রীজীব-গোসাঞি । শ্রীযাদব-আচার্য, আর গোবিন্দ গোসাঞি ॥ ৫০ ॥
bhūgarbha-gosāñi, āra śrī-jīva-gosāñi śrī-yādava-ācārya, āra govinda gosāñi
শ্রীউদ্ধব-দাস, আর মাধব — দুইজন । শ্রীগোপাল-দাস, আর দাস-নারায়ণ ॥ ৫১ ॥
śrī-uddhava-dāsa, āra mādhava — dui-jana śrī-gopāla-dāsa, āra dāsa-nārāyaṇa
‘গোবিন্দ’ ভক্ত, আর বাণী-কৃষ্ণদাস । পুণ্ডরীকাক্ষ, ঈশান, আর লঘু-হরিদাস ॥ ৫২ ॥
‘govinda’ bhakta, āra vāṇī-kṛṣṇadāsa puṇḍarīkākṣa, īśāna, āra laghu-haridāsa
এই সব মুখ্যভক্ত লঞা নিজ-সঙ্গে । শ্রীগোপাল দরশন কৈলা বহু-রঙ্গে ॥ ৫৩ ॥
ei saba mukhya-bhakta lañā nija-saṅge śrī-gopāla daraśana kailā bahu-raṅge
একমাস রহি’ গোপাল গেলা নিজ-স্থানে । শ্রীরূপ-গোসাঞি আইলা শ্ৰীবৃন্দাবনে ॥ ৫৪ ॥
eka-māsa rahi’ gopāla gelā nija-sthāne śrī-rūpa-gosāñi āilā śrī-vṛndāvane
প্রস্তাবে কহিলুঁ গোপাল-কৃপার আখ্যান । তবে মহাপ্ৰভু গেলা ‘শ্রীকাম্যবন’ ॥ ৫৫ ॥
prastāve kahiluṅ gopāla-kṛpāra ākhyāna tabe mahāprabhu gelā ‘śrī-kāmyavana’
প্রভুর গমন-রীতি পূর্বে যে লিখিল । সেইমত বৃন্দাবনে তাবৎ দেখিল ॥ ৫৬ ॥
prabhura gamana-rīti pūrve ye likhila sei-mata vṛndāvane tāvat dekhila
তাহাঁ লীলাস্থলী দেখি’ গেলা ‘নন্দীশ্বর’ । ‘নন্দীশ্বর’ দেখি’ প্রেমে হইলা বিহ্বল ॥ ৫৭ ॥
tāhāṅ līlā-sthalī dekhi’ gelā ‘nandīśvara’ ‘nandīśvara’ dekhi’ preme ha-ilā vihvala
‘পাবনাদি’ সব কুণ্ডে স্নান করিয়া । লোকেরে পুছিল, পর্বত-উপরে যাঞা ॥ ৫৮ ॥
‘pāvanādi’ saba kuṇḍe snāna kariyā lokere puchila, parvata-upare yāñā
কিছু দেবমূর্তি হয় পর্বত-উপরে ? লোক কহে, — মূর্তি হয় গোফার ভিতরে ॥ ৫৯ ॥
kichu deva-mūrti haya parvata-upare? loka kahe, — mūrti haya gophāra bhitare
দুইদিকে মাতা-পিতা পুষ্ট কলেবর । মধ্যে এক ‘শিশু’ হয় ত্রিভঙ্গ-সুন্দর ॥ ৬০ ॥
dui-dike mātā-pitā puṣṭa kalevara madhye eka ‘śiśu’ haya tribhaṅga-sundara
শুনি’ মহাপ্রভু মনে আনন্দ পাঞা । ‘তিন’ মূর্তি দেখিলা সেই গোফা উঘাড়িয়া ॥ ৬১ ॥
śuni’ mahāprabhu mane ānanda pāñā ‘tina’ mūrti dekhilā sei gophā ughāḍiyā
ব্রজেন্দ্র-ব্রজেশ্বরীর কৈল চরণ বন্দন । প্রেমাবেশে কৃষ্ণের কৈল সর্বাঙ্গ-স্পর্শন ॥ ৬২ ॥
vrajendra-vrajeśvarīra kaila caraṇa vandana premāveśe kṛṣṇera kaila sarvāṅga-sparśana
সব দিন প্রেমাবেশে নৃত্য-গীত কৈলা । তাহাঁ হৈতে মহাপ্রভু ‘খদির-বন’ আইলা ॥ ৬৩ ॥
saba dina premāveśe nṛtya-gīta kailā tāhāṅ haite mahāprabhu ‘khadira-vana’ āilā
লীলাস্থল দেখি’ তাহাঁ গেলা ‘শেষশায়ী’ । ‘লক্ষ্মী’ দেখি’ এই শ্লোক পড়েন গোসাঞি ॥ ৬৪ ॥
līlā-sthala dekhi’ tāhāṅ gelā ‘śeṣaśāyī’ ‘lakṣmī’ dekhi’ ei śloka paḍena gosāñi
যত্তে সুজাতচরণাম্বুরুহং স্তনেষু ভীতাঃ শনৈঃ প্রিয় দধিমহি কর্কশেষু । তেনাটবীমটসি তদ্ব্যথতে ন কিংস্বিৎ কূর্পাদিভির্ভ্রমতি ধীর্ভবদায়ুষাং নঃ ॥ ৬৫ ॥
yat te sujāta-caraṇāmburuhaṁ staneṣu bhītāḥ śanaiḥ priya dadhīmahi karkaśeṣu tenāṭavīm aṭasi tad vyathate na kiṁ svit kūrpādibhir bhramati dhīr bhavad-āyuṣāṁ naḥ
তবে ‘খেলা-তীর্থ’ দেখি’ ‘ভাণ্ডীরবন’ আইলা । যমুনা পার হঞা ‘ভদ্র-বন’ গেলা ॥ ৬৬ ॥
tabe ‘khelā-tīrtha’ dekhi’ ‘bhāṇḍīravana’ āilā yamunā pāra hañā ‘bhadra-vana’ gelā
‘শ্রীবন’ দেখি’ পুনঃ গেলা ‘লোহ-বন’ । ‘মহাবন’ গিয়া কৈলা জন্মস্থান-দরশন ॥ ৬৭ ॥
‘śrīvana’ dekhi’ punaḥ gelā ‘loha-vana’ ‘mahāvana’ giyā kailā janma-sthāna-daraśana
যমলার্জুনভঙ্গাদি দেখিল সেই স্থল । প্রেমাবেশে প্রভুর মন হৈল টলমল ॥ ৬৮ ॥
yamalārjuna-bhaṅgādi dekhila sei sthala premāveśe prabhura mana haila ṭalamala
‘গোকুল’ দেখিয়া আইলা ‘মথুরা’-নগরে । ‘জন্মস্থান’ দেখি’ রহে সেই বিপ্র-ঘরে ॥ ৬৯ ॥
‘gokula’ dekhiyā āilā ‘mathurā’-nagare janma-sthāna’ dekhi’ rahe sei vipra-ghare
লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া । একান্তে ‘অক্রূর তীর্থে’ রহিলা আসিয়া ॥ ৭০ ॥
lokera saṅghaṭṭa dekhi mathurā chāḍiyā ekānte ‘akrūra-tīrthe’ rahilā āsiyā
আর দিন আইলা প্রভু দেখিতে ‘বৃন্দাবন’ । ‘কালীয়-হ্রদে’ স্নান কৈলা আর প্রস্কন্দন ॥ ৭১ ॥
āra dina āilā prabhu dekhite ‘vṛndāvana’ ‘kālīya-hrade’ snāna kailā āra praskandana
‘দ্বাদশ-আদিত্য’ হৈতে ‘কেশীতীর্থে’ আইলা । রাস-স্থলী দেখি’ প্রেমে মূর্চ্ছিত হইলা ॥ ৭২ ॥
‘dvādaśa-āditya’ haite ‘keśī-tīrthe’ āilā rāsa-sthalī dekhi’ preme mūrcchita ha-ilā
চেতন পাঞা পুনঃ গড়াগড়ি যায় । হাসে, কান্দে, নাচে, পড়ে, উচ্চৈঃস্বরে গায় ॥ ৭৩ ॥
cetana pāñā punaḥ gaḍāgaḍi yāya hāse, kānde, nāce, paḍe, uccaiḥ-svare gāya
এইরঙ্গে সেইদিন তথা গোঙাইলা । সন্ধ্যাকালে অক্রূরে আসি’ ভিক্ষা নিৰ্বাহিলা ॥ ৭৪ ॥
ei-raṅge sei-dina tathā goṅāilā sandhyā-kāle akrūre āsi’ bhikṣā nirvāhilā
প্রাতে বৃন্দাবনে কৈলা ‘চীরঘাটে’ স্নান । তেঁতুলী-তলাতে আসি’ করিলা বিশ্রাম ॥ ৭৫ ॥
prāte vṛndāvane kailā ‘cīra-ghāṭe’ snāna teṅtulī-talāte āsi’ karilā viśrāma
কৃষ্ণলীলা-কালের সেই বৃক্ষ পুরাতন । তার তলে পিঁড়ি-বান্ধা পরম চিক্কণ ॥ ৭৬ ॥
kṛṣṇa-līlā-kālera sei vṛkṣa purātana tāra tale piṅḍi-bāndhā parama-cikkaṇa
নিকটে যমুনা বহে শীতল সমীর । বৃন্দাবন-শোভা দেখে যমুনার নীর ॥ ৭৭ ॥
nikaṭe yamunā vahe śītala samīra vṛndāvana-śobhā dekhe yamunāra nīra
তেঁতুল-তলে বসি’ করে নাম সংকীর্তন । মধ্যাহ্ন করি’ আসি’ করে ‘অক্রূরে’ ভোজন ॥ ৭৮ ॥
teṅtula-tale vasi’ kare nāma-saṅkīrtana madhyāhna kari’ āsi’ kare ‘akrūre’ bhojana
অক্রূরের লোক আইসে প্রভুরে দেখিতে । লোক-ভিড়ে স্বচ্ছন্দে নারে ‘কীর্তন’ করিতে ॥ ৭৯ ॥
akrūrera loka āise prabhure dekhite loka-bhiḍe svacchande nāre ‘kīrtana’ karite
বৃন্দাবনে আসি’ প্রভু বসিয়া একান্ত । নামসংকীর্তন করে মধ্যাহ্ন-পর্যন্ত ॥ ৮০ ॥
vṛndāvane āsi’ prabhu vasiyā ekānta nāma-saṅkīrtana kare madhyāhna-paryanta
তৃতীয় প্রহরে লোক পায় দরশন । সবারে-উপদেশ করে ‘নামসংকীর্তন’ ॥ ৮১ ॥
tṛtīya-prahare loka pāya daraśana sabāre upadeśa kare ‘nāma-saṅkīrtana’
হেনকালে আইলা বৈষ্ণব ‘কৃষ্ণদাস’ নাম । রাজপুত-জাতি, গৃহস্থ, যমুনা-পারে গ্রাম ॥ ৮২ ॥
hena-kāle āila vaiṣṇava ‘kṛṣṇadāsa’ nāma rājaputa-jāti, — gṛhastha, yamunā-pāre grāma
‘কেশী’ স্নান করি’ সেই ‘কালীয়দহ’ যাইতে । আম্লি-তলায় গোসাঞিরে দেখে আচম্বিতে ॥ ৮৩ ॥
‘keśī’ snāna kari’ sei ‘kālīya-daha’ yāite āmli-talāya gosāñire dekhe ācambite
প্ৰভুর রূপ-প্রেম দেখি’ হইল চমৎকার । প্রেমাবেশে প্ৰভুরে করেন নমস্কার ॥ ৮৪ ॥
prabhura rūpa-prema dekhi’ ha-ila camatkāra premāveśe prabhure karena namaskāra
প্রভু কহে, — কে তুমি, কাহাঁ তোমার ঘর ? কৃষ্ণদাস কহে, — মুঞি গৃহস্থ পামর ॥ ৮৫ ॥
prabhu kahe, — ke tumi, kāhāṅ tomāra ghara? kṛṣṇadāsa kahe, — mui gṛhastha pāmara
রাজপুত-জাতি মুঞি, ও-পারে মোর ঘর । মোর ইচ্ছা হয় — ‘হঙ বৈষ্ণব-কিঙ্কর’ ॥ ৮৬ ॥
rājaputa-jāti muñi, o-pāre mora ghara mora icchā haya — ‘haṅa vaiṣṇava-kiṅkara’
কিন্তু আজি এক মুঞি ‘স্বপ্ন’ দেখিনু । সেই স্বপ্ন পরতেক তোমা আসি’ পাইনু ॥ ৮৭ ॥
kintu āji eka muñi ‘svapna’ dekhinu sei svapna parateka tomā āsi’ pāinu
প্রভু তাঁরে কৃপা কৈলা আলিঙ্গন করি । প্রেমে মত্ত কৈল সেই নাচে, বলে ‘হরি’ ॥ ৮৮ ॥
prabhu tāṅre kṛpā kailā āliṅgana kari preme matta haila sei nāce, bale ‘hari’
প্রভু-সঙ্গে মধ্যাহ্নে অক্রূর তীর্থে আইলা । প্ৰভুর অবশিষ্টপাত্র-প্রসাদ পাইলা ॥ ৮৯ ॥
prabhu-saṅge madhyāhne akrūra tīrthe āilā prabhura avaśiṣṭa-pātra-prasāda pāilā
প্রাতে প্ৰভু-সঙ্গে আইলা জলপাত্র লঞা । প্ৰভু-সঙ্গে রহে গৃহ-স্ত্রী-পুত্র ছাড়িয়া ॥ ৯০ ॥
prāte prabhu-saṅge āilā jala-pātra lañā prabhu-saṅge rahe gṛha-strī-putra chāḍiyā
বৃন্দাবনে পুনঃ ‘কৃষ্ণ’ প্রকট হইল । যাহাঁ তাহাঁ লোক সব কহিতে লাগিল ॥ ৯১ ॥
vṛndāvane punaḥ ‘kṛṣṇa’ prakaṭa ha-ila yāhāṅ tāhāṅ loka saba kahite lāgila
একদিন অক্রূরেতে লোক প্রাতঃকালে । বৃন্দাবন হৈতে আইসে করি’ কোলাহলে ॥ ৯২ ॥
eka-dina akrūrete loka prātaḥ-kāle vṛndāvana haite āise kari’ kolāhale
প্রভু দেখি’ করিল লোক চরণ বন্দন । প্রভু কহে, — কাহাঁ হৈতে করিলা আগমন ? ৯৩ ॥
prabhu dekhi’ karila loka caraṇa vandana prabhu kahe, — kāhāṅ haite karilā āgamana?
লোকে কহে, — কৃষ্ণ প্ৰকট কালীয়দহের জলে ! কালীয়-শিরে নৃত্য করে, ফণা-রত্ন জ্বলে ॥ ৯৪ ॥
loke kahe, — kṛṣṇa prakaṭa kālīya-dahera jale! kālīya-śire nṛtya kare, phaṇā-ratna jvale
সাক্ষাৎ দেখিল লোক — নাহিক সংশয় । শুনি’ হাসি’ কহে প্রভু, — সব ‘সত্য’ হয় ॥ ৯৫ ॥
sākṣāt dekhila loka — nāhika saṁśaya śuni’ hāsi’ kahe prabhu, — saba ‘satya’ haya
এইমত তিন-রাত্রি লোকের গমন । সবে আসি’ কহে, — কৃষ্ণ পাইলুঁ দরশন ॥ ৯৬ ॥
ei-mata tina-rātri lokera gamana sabe āsi’ kahe, — kṛṣṇa pāiluṅ daraśana
প্রভু-আগে কহে লোক, — শ্রীকৃষ্ণ দেখিল । ‘সরস্বতী’ এই বাক্যে ‘সত্য’ কহাইল ॥ ৯৭ ॥
prabhu-āge kahe loka, — śrī-kṛṣṇa dekhila ‘sarasvatī’ ei vākye ‘satya’ kahāila
মহাপ্রভু দেখি’ ‘সত্য’ কৃষ্ণ-দরশন । নিজাজ্ঞানে সত্য ছাড়ি’ ‘অসত্যে সত্য-ভ্রম’ ॥ ৯৮ ॥
mahāprabhu dekhi’ ‘satya’ kṛṣṇa-daraśana nijājñāne satya chāḍi’ ‘asatye satya-bhrama’
ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে । ‘আজ্ঞা দেহ’, যাই’ করি কৃষ্ণ দরশনে !’ ৯৯ ॥
bhaṭṭācārya tabe kahe prabhura caraṇe ‘ājñā deha’, yāi’ kari kṛṣṇa daraśane!’
তবে তাঁরে কহে প্রভু চাপড় মারিয়া । “মূর্খের বাক্যে ‘মূর্খ’ হৈলা পণ্ডিত হঞা ॥ ১০০ ॥
tabe tāṅre kahe prabhu cāpaḍa māriyā “mūrkhera vākye ‘mūrkha’ hailā paṇḍita hañā
কৃষ্ণ কেনে দরশন দিবে কলিকালে ? নিজ-ভ্রমে মূর্খ লোক করে কোলাহলে ॥ ১০১ ॥
kṛṣṇa kene daraśana dibe kali-kāle? nija-bhrame mūrkha-loka kare kolāhale
‘বাতুল’ না হইও, ঘরে রহত বসিয়া । ‘কৃষ্ণ’ দরশন করিহ কালি রাত্র্যে যাঞা ॥” ১০২ ॥
‘vātula’ nā ha-io, ghare rahata vasiyā ‘kṛṣṇa’ daraśana kariha kāli rātrye yāñā”
প্রাতঃকালে ভব্য-লোক প্রভু-স্থানে আইলা । ‘কৃষ্ণ দেখি’ আইলা?’ — প্ৰভু তাঁহারে পুছিলা ॥ ১০৩ ॥
prātaḥ-kāle bhavya-loka prabhu-sthāne āilā ‘kṛṣṇa dekhi’ āilā?’ — prabhu tāṅhāre puchilā
লোক কহে, — রাত্র্যে কৈবর্ত্য নৌকাতে চড়িয়া । কালীয়দহে মৎস্য মারে, দেউটী জ্বালিয়া ॥ ১০৪ ॥
loka kahe, — rātrye kaivartya naukāte caḍiyā kālīya-dahe matsya māre, deuṭī jvāliyā
দূর হৈতে তাহা দেখি’ লোকের হয় ‘ভ্রম’ । ‘কালীয়ের শরীরে কৃষ্ণ করিছে নর্তন’ ! ১০৫ ॥
dūra haite tāhā dekhi’ lokera haya ‘bhrama’ ‘kālīyera śarīre kṛṣṇa kariche nartana’!
নৌকাতে কালীয়-জ্ঞান, দীপে রত্ন-জ্ঞানে ! জালিয়ারে মূঢ়-লোক ‘কৃষ্ণ’ করি’ মানে ! ১০৬ ॥
naukāte kālīya-jñāna, dīpe ratna-jñāne! jāliyāre mūḍha-loka ‘kṛṣṇa’ kari’ māne!
বৃন্দাবনে ‘কৃষ্ণ’ আইলা, — সেহ ‘সত্য’ হয় । কৃষ্ণেরে দেখিল লোক, — ইহা ‘মিথ্যা’ নয় ॥ ১০৭ ॥
vṛndāvane ‘kṛṣṇa’ āilā, — sei ‘satya’ haya kṛṣṇere dekhila loka, — ihā ‘mithyā’ naya
কিন্তু কাহোঁ ‘কৃষ্ণ’ দেখে, কাহোঁ ‘ভ্রম’ মানে । স্থাণু-পুরুষে যৈছে বিপরীত-জ্ঞানে ॥ ১০৮ ॥
kintu kāhoṅ ‘kṛṣṇa’ dekhe, kāhoṅ ‘bhrama’ māne sthāṇu-puruṣe yaiche viparīta-jñāne
প্রভু কহে, — ‘কাহাঁ পাইলা কৃষ্ণ দরশন ?’ লোক কহে, — ‘সন্ন্যাসী তুমি জঙ্গম-নারায়ণ ॥ ১০৯ ॥
prabhu kahe, — ‘kāhāṅ pāilā kṛṣṇa daraśana?’ loka kahe, — ‘sannyāsī tumi jaṅgama-nārāyaṇa
বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ-অবতার । তোমা দেখি’ সর্বলোক হইল নিস্তার ॥’ ১১০ ॥
vṛndāvane ha-ilā tumi kṛṣṇa-avatāra tomā dekhi’ sarva-loka ha-ila nistāra
প্রভু কহে, — ‘বিষ্ণু’ ‘বিষ্ণু’, ইহা না কহিবা ! জীবাধমে ‘কৃষ্ণ’-জ্ঞান কভু না করিবা ! ১১১ ॥
prabhu kahe, — ‘viṣṇu’ ‘viṣṇu’ ihā nā kahibā! jīvādhame ‘kṛṣṇa’-jñāna kabhu nā karibā!
সন্ন্যাসী — চিত্কণ জীব, কিরণ-কণ-সম । ষড়ৈশ্বর্যপূর্ণ কৃষ্ণ হয় সূর্যোপম ॥ ১১২ ॥
sannyāsī — cit-kaṇa jīva, kiraṇa-kaṇa-sama ṣaḍ-aiśvarya-pūrṇa kṛṣṇa haya sūryopama
জীব, ঈশ্বর-তত্ত্ব — কভু নহে ‘সম’ । জ্বলদগ্নিরাশি যৈছে স্ফুলিঙ্গের ‘কণ’ ॥ ১১৩ ॥
jīva, īśvara-tattva — kabhu nahe ‘sama’ jvalad-agni-rāśi yaiche sphuliṅgera ‘kaṇa’
হ্লাদিন্যা সংবিদাশ্লিষ্টঃ সচ্চিদানন্দ ঈশ্বরঃ । স্বাবিদ্যা-সংবৃতো জীবঃ সংক্লেশনিকরাকরঃ ॥ ১১৪ ॥
hlādinyā saṁvid-āśliṣṭaḥ sac-cid-ānanda īśvaraḥ svāvidyā-saṁvṛto jīvaḥ saṅkleśa-nikarākaraḥ
যেই মূঢ় কহে, — জীব ঈশ্বর হয় ‘সম’ । সেইত ‘পাষণ্ডী’ হয়, দণ্ডে তারে যম ॥ ১১৫ ॥
yei mūḍha kahe, — jīva īśvara haya ‘sama’ seita ‘pāṣaṇḍī’ haya, daṇḍe tāre yama
যস্তু নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদিদৈবতৈঃ । সমত্বেনৈব বীক্ষেত স পাষণ্ডী ভবেদ্ধ্রুবম্ ॥ ১১৬ ॥
yas tu nārāyaṇaṁ devaṁ brahma-rudrādi-daivataiḥ samatvenaiva vīkṣeta sa pāṣaṇḍī bhaved dhruvam
লোক কহে, — তোমাতে কভু নহে ‘জীব’-মতি । কৃষ্ণের সদৃশ তোমার আকৃতি-প্রকৃতি ॥ ১১৭ ॥
loka kahe, — tomāte kabhu nahe ‘jīva’-mati kṛṣṇera sadṛśa tomāra ākṛti-prakṛti
‘আকৃত্যে’ তোমারে দেখি ‘ব্রজেন্দ্র-নন্দন’ । দেহকান্তি পীতাম্বর কৈল আচ্ছাদন ॥ ১১৮ ॥
‘ākṛtye’ tomāre dekhi ‘vrajendra-nandana’ deha-kānti pītāmbara kaila ācchādana
মৃগমদ বস্ত্রে বান্ধে, তবু না লুকায় । ‘ঈশ্বর-স্বভাব’ তোমার ঢাকা নাহি যায় ॥ ১১৯ ॥
mṛga-mada vastre bāndhe, tabu nā lukāya ‘īśvara-svabhāva’ tomāra ḍhākā nāhi yāya
অলৌকিক ‘প্রকৃতি’ তোমার — বুদ্ধি-অগোচর । তোমা দেখি’ কৃষ্ণপ্রেমে জগৎ পাগল ॥ ১২০ ॥
alaukika ‘prakṛti’ tomāra — buddhi-agocara tomā dekhi’ kṛṣṇa-preme jagat pāgala
স্ত্রী-বাল-বৃদ্ধ, আর ‘চণ্ডাল’, ‘যবন’ । যেই তোমার একবার পায় দরশন ॥ ১২১ ॥ কৃষ্ণনাম লয়, নাচে হঞা উন্মত্ত । আচার্য হইল সেই, তারিল জগত ॥ ১২২ ॥
strī-bāla-vṛddha, āra ‘caṇḍāla’ ‘yavana’ yei tomāra eka-bāra pāya daraśana kṛṣṇa-nāma laya, nāce hañā unmatta ācārya ha-ila sei, tārila jagata
দর্শনের কার্য আছুক, যে তোমার ‘নাম’ শুনে । সেই কৃষ্ণপ্রেমে মত্ত, তারে ত্রিভুবনে ॥ ১২৩ ॥
darśanera kārya āchuka, ye tomāra ‘nāma’ śune sei kṛṣṇa-preme matta, tāre tribhuvane
তোমার নাম শুনি’ হয় শ্বপচ ‘পাবন’ । অলৌকিক শক্তি তোমার না যায় কথন ॥ ১২৪ ॥
tomāra nāma śuni’ haya śvapaca ‘pāvana’ alaukika śakti tomāra nā yāya kathana
যন্নামধেয়-শ্রবণানুকীর্তনাদ্ যৎপ্রহ্বণাদ্যত্স্মরণাদপি ক্বচিৎ । শ্বাদোঽপি সদ্যঃ সবনায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্নু দর্শনাৎ ॥ ১২৫ ॥
yan-nāmadheya-śravaṇānukīrtanād yat-prahvaṇād yat-smaraṇād api kvacit śvādo ’pi sadyaḥ savanāya kalpate kutaḥ punas te bhagavan nu darśanāt
এইত’ মহিমা — তোমার ‘তটস্থ’-লক্ষণ । ‘স্বরূপ’-লক্ষণে তুমি — ‘ব্রজেন্দ্রনন্দন’ ॥ ১২৬ ॥
eita’ mahimā — tomāra ‘taṭastha’-lakṣaṇa ‘svarūpa’-lakṣaṇe tumi — ‘vrajendra-nandana’
সেই সব লোকে প্রভু প্রসাদ করিল । কৃষ্ণপ্রেমে মত্ত লোক নিজ-ঘরে গেল ॥ ১২৭ ॥
sei saba loke prabhu prasāda karila kṛṣṇa-preme matta loka nija-ghare gela
এইমত কতদিন ‘অক্রূরে’ রহিলা । কৃষ্ণ-নাম-প্রেম দিয়া লোক নিস্তারিলা ॥ ১২৮ ॥
ei-mata kata-dina ‘akrūre’ rahilā kṛṣṇa-nāma-prema diyā loka nistārilā
মাধবপুরীর শিষ্য সেইত ব্রাহ্মণ । মথুরার ঘরে-ঘরে করা’ন নিমন্ত্রণ ॥ ১২৯ ॥
mādhava-purīra śiṣya seita brāhmaṇa mathurāra ghare-ghare karā’na nimantraṇa
মথুরার যত লোক ব্রাহ্মণ সজ্জন । ভট্টাচার্য-স্থানে আসি’ করে নিমন্ত্রণ ॥ ১৩০ ॥
mathurāra yata loka brāhmaṇa sajjana bhaṭṭācārya-sthāne āsi’ kare nimantraṇa
একদিন ‘দশ’ ‘বিশ’ আইসে নিমন্ত্রণ । ভট্টাচার্য একের মাত্র করেন গ্রহণ ॥ ১৩১ ॥
eka-dina ‘daśa’ ‘biśa’ āise nimantraṇa bhaṭṭācārya ekera mātra karena grahaṇa
অবসর না পায় লোক নিমন্ত্রণ দিতে । সেই বিপ্রে সাধে লোক নিমন্ত্রণ নিতে ॥ ১৩২ ॥
avasara nā pāya loka nimantraṇa dite sei vipre sādhe loka nimantraṇa nite
কান্যকুব্জ-দাক্ষিণাত্যের বৈদিক ব্রাহ্মণ । দৈন্য করি, করে মহাপ্রভুর নিমন্ত্রণ ॥ ১৩৩ ॥
kānyakubja-dākṣiṇātyera vaidika brāhmaṇa dainya kari, kare mahāprabhura nimantraṇa
প্রাতঃকালে অক্রূরে আসি’ রন্ধন করিয়া । প্রভুরে ভিক্ষা দেন শালগ্রামে সমর্পিয়া ॥ ১৩৪ ॥
prātaḥ-kāle akrūre āsi’ randhana kariyā prabhure bhikṣā dena śālagrāme samarpiyā
একদিন সেই অক্রূর-ঘাটের উপরে । বসি’ মহাপ্রভু কিছু করেন বিচারে ॥ ১৩৫ ॥
eka-dina sei akrūra-ghāṭera upare vasi’ mahāprabhu kichu karena vicāre
এই ঘাটে অক্রূর বৈকুণ্ঠ দেখিল । ব্রজবাসী লোক ‘গোলোক’ দর্শন কৈল ॥ ১৩৬ ॥
ei ghāṭe akrūra vaikuṇṭha dekhila vrajavāsī loka ‘goloka’ darśana kaila
এত বলি’ ঝাঁপ দিলা জলের উপরে । ডুবিয়া রহিলা প্রভু জলের ভিতরে ॥ ১৩৭ ॥
eta bali’ jhāṅpa dilā jalera upare ḍubiyā rahilā prabhu jalera bhitare
দেখি’ কৃষ্ণদাস কান্দি’ ফুকার করিল । ভট্টাচার্য শীঘ্র আসি’ প্রভুরে উঠাইল ॥ ১৩৮ ॥
dekhi’ kṛṣṇadāsa kāndi’ phukāra karila bhaṭṭācārya śīghra āsi’ prabhure uṭhāila
তবে ভট্টাচার্য সেই ব্রাহ্মণে লঞা । যুক্তি করিলা কিছু নিভৃতে বসিয়া ॥ ১৩৯ ॥
tabe bhaṭṭācārya sei brāhmaṇe lañā yukti karilā kichu nibhṛte vasiyā
আজি আমি আছিলাঙ উঠাইলুঁ প্রভুরে । বৃন্দাবনে ডুবেন যদি, কে উঠাবে তাঁরে ? ১৪০ ॥
āji āmi āchilāṅa uṭhāiluṅ prabhure vṛndāvane ḍubena yadi, ke uṭhābe tāṅre?
লোকের সংঘট্ট, আর নিমন্ত্রণের জঞ্জাল । নিরন্তর আবেশ প্রভুর না দেখিয়ে ভাল ॥ ১৪১ ॥
lokera saṅghaṭṭa, āra nimantraṇera jañjāla nirantara āveśa prabhura nā dekhiye bhāla
বৃন্দাবন হৈতে যদি প্রভুরে কাড়িয়ে । তবে মঙ্গল হয়, — এই ভাল যুক্তি হয়ে ॥ ১৪২ ॥
vṛndāvana haite yadi prabhure kāḍiye tabe maṅgala haya, — ei bhāla yukti haye
বিপ্র কহে, — প্রয়াগে প্রভু লঞা যাই । গঙ্গাতীর-পথে যাই, তবে সুখ পাই ॥ ১৪৩ ॥
vipra kahe, — prayāge prabhu lañā yāi gaṅgā-tīra-pathe yāi, tabe sukha pāi
‘সোরোক্ষেত্রে, আগে যাঞা করি’ গঙ্গাস্নান । সেই পথে প্রভু লঞা করিয়ে পয়ান ॥ ১৪৪ ॥
‘soro-kṣetre, āge yāñā kari’ gaṅgā-snāna sei pathe prabhu lañā kariye payāna
মাঘ-মাস লাগিল, এবে যদি যাইয়ে । মকরে প্রয়াগ-স্নান কত দিন পাইয়ে ॥ ১৪৫ ॥
māgha-māsa lāgila, ebe yadi yāiye makare prayāga-snāna kata dina pāiye
আপনার দুঃখ কিছু করি’ নিবেদন । ‘মকর-পঁচসি প্রয়াগে’ করিহ সূচন ॥ ১৪৬ ॥
āpanāra duḥkha kichu kari’ nivedana ‘makara-paṅcasi prayāge’ kariha sūcana
গঙ্গাতীর-পথে সুখ জানাইহ তাঁরে । ভট্টাচার্য আসি’ তবে কহিল প্রভুরে ॥ ১৪৭ ॥
gaṅgā-tīra-pathe sukha jānāiha tāṅre bhaṭṭācārya āsi’ tabe kahila prabhure
“সহিতে না পারি আমি লোকের গড়বড়ি । নিমন্ত্রণ লাগি’ লোক করে হুড়াহুড়ি ॥ ১৪৮ ॥
“sahite nā pāri āmi lokera gaḍabaḍi nimantraṇa lāgi’ loka kare huḍāhuḍi
প্রাতঃকালে আইসে লোক, তোমারে না পায় । তোমারে না পাঞা লোক মোর মাথা খায় ॥ ১৪৯ ॥
prātaḥ-kāle āise loka, tomāre nā pāya tomāre nā pāñā loka mora māthā khāya
তবে সুখ হয় যবে গঙ্গাপথে যাইয়ে । এবে যদি যাই, ‘মকরে’ গঙ্গাস্নান পাইয়ে ॥ ১৫০ ॥
tabe sukha haya yabe gaṅgā-pathe yāiye ebe yadi yāi, ‘makare’ gaṅgā-snāna pāiye
উদ্বিগ্ন হইল প্রাণ, সহিতে না পারি । প্রভুর যে আজ্ঞা হয়, সেই শিরে ধরি ॥” ১৫১ ॥
udvigna ha-ila prāṇa, sahite nā pāri prabhura ye ājñā haya, sei śire dhari”
যদ্যপি বৃন্দাবন-ত্যাগে নাহি প্রভুর মন । ভক্ত-ইচ্ছা পূরিতে কহে মধুর বচন ॥ ১৫২ ॥
yadyapi vṛndāvana-tyāge nāhi prabhura mana bhakta-icchā pūrite kahe madhura vacana
“তুমি আমায় আনি’ দেখাইলা বৃন্দাবন । এই ‘ঋণ’ আমি নারিব করিতে শোধন ॥ ১৫৩ ॥
“tumi āmāya āni’ dekhāilā vṛndāvana ei ‘ṛṇa’ āmi nāriba karite śodhana
যে তোমার ইচ্ছা, আমি সেইত করিব । যাহাঁ লঞা যাহ তুমি, তাহাঁই যাইব ॥” ১৫৪ ॥
ye tomāra icchā, āmi seita kariba yāhāṅ lañā yāha tumi, tāhāṅi yāiba”
প্রাতঃকালে মহাপ্রভু প্রাতঃস্নান কৈল । ‘বৃন্দাবন ছাড়িব’ জানি’ প্রেমাবেশ হৈল ॥ ১৫৫ ॥
prātaḥ-kāle mahāprabhu prātaḥ-snāna kaila ‘vṛndāvana chāḍiba’ jāni’ premāveśa haila
বাহ্য বিকার নাহি, প্রেমাবিষ্ট মন । ভট্টাচার্য কহে, — চল, যাই মহাবন ॥ ১৫৬ ॥
bāhya vikāra nāhi, premāviṣṭa mana bhaṭṭācārya kahe, — cala, yāi mahāvana
এত বলি’ মহাপ্রভুরে নৌকায় বসাঞা । পার করি’ ভট্টাচার্য চলিলা লঞা ॥ ১৫৭ ॥
eta bali’ mahāprabhure naukāya vasāñā pāra kari’ bhaṭṭācārya calilā lañā
প্রেমী কৃষ্ণদাস, আর সেইত ব্রাহ্মণ । গঙ্গাতীর-পথে যাইবার বিজ্ঞ দুইজন ॥ ১৫৮ ॥
premī kṛṣṇadāsa, āra seita brāhmaṇa gaṅgā-tīra-pathe yāibāra vijña dui-jana
যাইতে এক বৃক্ষতলে প্রভু সবা লঞা । বসিলা, সবার পথ-শ্রান্তি দেখিয়া ॥ ১৫৯ ॥
yāite eka vṛkṣa-tale prabhu sabā lañā vasilā, sabāra patha-śrānti dekhiyā
সেই বৃক্ষ-নিকটে চরে বহু গাভীগণ । তাহা দেখি’ মহাপ্রভুর উল্লসিত মন ॥ ১৬০ ॥
sei vṛkṣa-nikaṭe care bahu gābhī-gaṇa tāhā dekhi’ mahāprabhura ullasita mana
আচম্বিতে এক গোপ বংশী বাজাইল । শুনি’ মহাপ্ৰভুর মহা-প্রেমাবেশ হৈল ॥ ১৬১ ॥
ācambite eka gopa vaṁśī bājāila śuni’ mahāprabhura mahā-premāveśa haila
অচেতন হঞা প্রভু ভূমিতে পড়িলা । মুখে ফেনা পড়ে, নাশায় শ্বাস রুদ্ধ হৈলা ॥ ১৬২ ॥
acetana hañā prabhu bhūmite paḍilā mukhe phenā paḍe, nāsāya śvāsa ruddha hailā
হেনকালে তাহাঁ আশোয়ার দশ আইলা । ম্লেচ্ছ-পাঠান ঘোড়া হৈতে উত্তরিলা ॥ ১৬৩ ॥
hena-kāle tāhāṅ āśoyāra daśa āilā mleccha-pāṭhāna ghoḍā haite uttarilā
প্রভুরে দেখিয়া ম্লেচ্ছ করয়ে বিচার । এই যতি-পাশ ছিল সুবর্ণ অপার ॥ ১৬৪ ॥
prabhure dekhiyā mleccha karaye vicāra ei yati-pāśa chila suvarṇa apāra
এই চারি বাটোয়ার ধুতুরা খাওয়াঞা । মারি’ ডারিয়াছে, যতির সব ধন লঞা ॥ ১৬৫ ॥
ei cāri bāṭoyāra dhuturā khāoyāñā māri’ ḍāriyāche, yatira saba dhana lañā
তবে সেই পাঠান চারি-জনেরে বাঁধিল । কাটিতে চাহে, গৌড়িয়া সব কাঁপিতে লাগিল ॥ ১৬৬ ॥
tabe sei pāṭhāna cāri-janere bāṅdhila kāṭite cāhe, gauḍiyā saba kāṅpite lāgila
কৃষ্ণদাস — রাজপুত, নির্ভয় সে বড় । সেই বিপ্র — নির্ভয়, সে — মুখে বড় দড় ॥ ১৬৭ ॥
kṛṣṇadāsa — rājaputa, nirbhaya se baḍa sei vipra — nirbhaya, se — mukhe baḍa daḍa
বিপ্র কহে, — পাঠান, তোমার পাৎসার দোহাই । চল তুমি আমি সিক্দার-পাশ যাই ॥ ১৬৮ ॥
vipra kahe, — pāṭhāna, tomāra pātsāra dohāi cala tumi āmi sikdāra-pāśa yāi
এই যতি — আমার গুরু, আমি — মাথুর ব্রাহ্মণ । পাৎসার আগে আছে মোর ‘শত জন’ ॥ ১৬৯ ॥
ei yati — āmāra guru, āmi — māthura brāhmaṇa pātsāra āge āche mora ‘śata jana’
এই যতি ব্যাধিতে কভু হয়েন মূর্চ্ছিত । অবঁহি চেতন পাইবে, হইবে সম্বিত ॥ ১৭০ ॥
ei yati vyādhite kabhu hayena mūrcchita abaṅhi cetana pāibe, ha-ibe samvita
ক্ষণেক ইহাঁ বৈস, বান্ধি’ রাখহ সবারে । ইঁহাকে পুছিয়া, তবে মারিহ সবারে ॥ ১৭১ ॥
kṣaṇeka ihāṅ vaisa, bāndhi’ rākhaha sabāre iṅhāke puchiyā, tabe māriha sabāre
পাঠান কহে, — তুমি পশ্চিমা মাথুর দুইজন । ‘গৌড়িয়া’ ঠক্ এই কাঁপে দুইজন ॥ ১৭২ ॥
pāṭhāna kahe, — tumi paścimā māthura dui-jana ‘gauḍiyā’ ṭhak ei kāṅpe dui-jana
কৃষ্ণদাস কহে, — আমার ঘর এই গ্রামে । দুইশত তুর্কী আছে, শতেক কামানে ॥ ১৭৩ ॥
kṛṣṇadāsa kahe, — āmāra ghara ei grāme dui-śata turkī āche, śateka kāmāne
এখনি আসিবে সব, আমি যদি ফুকারি । ঘোড়া-পিড়া লুটি’ লবে তোমা-সবা মারি’ ॥ ১৭৪ ॥
ekhani āsibe saba, āmi yadi phukāri ghoḍā-piḍā luṭi’ labe tomā-sabā māri’
গৌড়িয়া — ‘বাটপাড়’ নহে, তুমি — ‘বাটপাড়’ । তীর্থবাসী লুঠ’, আর চাহ’ মারিবার ॥ ১৭৫ ॥
gauḍiyā — ‘bāṭapāḍa’ nahe, tumi — ‘bāṭapāḍa’ tīrtha-vāsī luṭha’, āra cāha’ māribāra
শুনিয়া পাঠান মনে সঙ্কোচ হইল । হেনকালে মহাপ্রভু ‘চৈতন্য’ পাইল ॥ ১৭৬ ॥
śuniyā pāṭhāna mane saṅkoca ha-ila hena-kāle mahāprabhu ‘caitanya’ pāila
হুঙ্কার করিয়া উঠে, বলে ‘হরি’ ‘হরি’ । প্রেমাবেশে নৃত্য করে ঊর্ধ্ববাহু করি’ ॥ ১৭৭ ॥
huṅkāra kariyā uṭhe, bale ‘hari’ ‘hari’ premāveśe nṛtya kare ūrdhva-bāhu kari’
প্রেমাবেশে প্রভু যবে করেন চিৎকার । ম্লেচ্ছের হৃদয়ে যেন লাগে শেলধার ॥ ১৭৮ ॥
premāveśe prabhu yabe karena citkāra mlecchera hṛdaye yena lāge śeladhāra
ভয় পাঞা ম্লেচ্ছ ছাড়ি’ দিল চারিজন । প্রভু না দেখিল নিজ-গণের বন্ধন ॥ ১৭৯ ॥
bhaya pāñā mleccha chāḍi’ dila cāri-jana prabhu nā dekhila nija-gaṇera bandhana
ভট্টাচার্য আসি’ প্রভুরে ধরি’ বসাইল । ম্লেচ্ছগণ দেখি’ মহাপ্রভুর ‘বাহ্য’ হৈল ॥ ১৮০ ॥
bhaṭṭācārya āsi’ prabhure dhari’ vasāila mleccha-gaṇa dekhi’ mahāprabhura ‘bāhya’ haila
ম্লেচ্ছগণ আসি’ প্রভুর বন্দিল চরণ । প্রভু-আগে কহে, — এই ঠক্ চারিজন ॥ ১৮১ ॥
mleccha-gaṇa āsi’ prabhura vandila caraṇa prabhu-āge kahe, — ei ṭhak cāri-jana
এই চারি মিলি’ তোমায় ধুতুরা খাওয়াঞা । তোমার ধন লৈল তোমায় পাগল করিয়া ॥ ১৮২ ॥
ei cāri mili’ tomāya dhuturā khāoyāñā tomāra dhana laila tomāya pāgala kariyā
প্রভু কহেন, — ঠক্ নহে, মোর ‘সঙ্গী’ জন । ভিক্ষুক সন্ন্যাসী, মোর নাহি কিছু ধন ॥ ১৮৩ ॥
prabhu kahena, — ṭhak nahe, mora ‘saṅgī’ jana bhikṣuka sannyāsī, mora nāhi kichu dhana
মৃগী-ব্যাধিতে আমি কভু হই অচেতন । এই চারি দয়া করি’ করেন পালন ॥ ১৮৪ ॥
mṛgī-vyādhite āmi kabhu ha-i acetana ei cāri dayā kari’ karena pālana
সেই ম্লেচ্ছ-মধ্যে এক পরম গম্ভীর । কাল বস্ত্র পরে সেই, — লোকে কহে ‘পীর’ ॥ ১৮৫ ॥
sei mleccha-madhye eka parama gambhīra kāla vastra pare sei, — loke kahe ‘pīra’
চিত্ত আর্দ্র হৈল তাঁর প্রভুরে দেখিয়া । ‘নির্বিশেষ-ব্রহ্ম’ স্থাপে স্বশাস্ত্র উঠাঞা ॥ ১৮৬ ॥
citta ārdra haila tāṅra prabhure dekhiyā ‘nirviśeṣa-brahma’ sthāpe svaśāstra uṭhāñā
‘অদ্বৈত-ব্রহ্মবাদ’ সেই করিল স্থাপন । তার শাস্ত্রযুক্ত্যে তারে প্রভু কৈলা খণ্ডন ॥ ১৮৭ ॥
‘advaita-brahma-vāda’ sei karila sthāpana tāra śāstra-yuktye tāre prabhu kailā khaṇḍana
যেই যেই কহিল, প্রভু সকলি খণ্ডিল । উত্তর না আইসে মুখে, মহাস্তব্ধ হৈল ॥ ১৮৮ ॥
yei yei kahila, prabhu sakali khaṇḍila uttara nā āise mukhe, mahā-stabdha haila
প্রভু কহে, — তোমার শাস্ত্র স্থাপে ‘নির্বিশেষে’ । তাহা খণ্ডি’ ‘সবিশেষ’ স্থাপিয়াছে শেষে ॥ ১৮৯ ॥
prabhu kahe, — tomāra śāstra sthāpe ‘nirviśeṣe’ tāhā khaṇḍi’ ‘saviśeṣa’ sthāpiyāche śeṣe
তোমার শাস্ত্রে কহে শেষে ‘একই ঈশ্বর’ । ‘সর্বৈশ্বর্যপূর্ণ তেঁহো — শ্যাম-কলেবর ॥ ১৯০ ॥
tomāra śāstre kahe śeṣe ‘eka-i īśvara’ ‘sarvaiśvarya-pūrṇa teṅho — śyāma-kalevara
সচ্চিদানন্দ-দেহ, পূর্ণব্রহ্ম-স্বরূপ । ‘সর্বাত্মা’, ‘সর্বজ্ঞ’, নিত্য সর্বাদি-স্বরূপ ॥ ১৯১ ॥
sac-cid-ānanda-deha, pūrṇa-brahma-svarūpa ‘sarvātmā’, ‘sarvajña’, nitya sarvādi-svarūpa
সৃষ্টি, স্থিতি, প্রলয় তাঁহা হৈতে হয় । স্থূল-সূক্ষ্ম-জগতের তেঁহো সমাশ্রয় ॥ ১৯২ ॥
sṛṣṭi, sthiti, pralaya tāṅhā haite haya sthūla-sūkṣma-jagatera teṅho samāśraya
‘সর্ব-শ্রেষ্ঠ, সর্বারাধ্য, কারণের কারণ । তাঁর ভক্ত্যে হয় জীবের সংসার-তারণ ॥ ১৯৩ ॥
sarva-śreṣṭha, sarvārādhya, kāraṇera kāraṇa tāṅra bhaktye haya jīvera saṁsāra-tāraṇa
তাঁর সেবা বিনা জীবের না যায় ‘সংসার’ । তাঁহার চরণে প্রীতি — ‘পুরুষার্থ-সার’ ॥ ১৯৪ ॥
tāṅra sevā vinā jīvera nā yāya ‘saṁsāra’ tāṅhāra caraṇe prīti — ‘puruṣārtha-sāra’
মোক্ষাদি আনন্দ যার নহে এক ‘কণ’ । পূর্ণানন্দ-প্রাপ্তি তাঁর চরণ-সেবন ॥ ১৯৫ ॥
mokṣādi ānanda yāra nahe eka ‘kaṇa’ pūrṇānanda-prāpti tāṅra caraṇa-sevana
‘কর্ম’, ‘জ্ঞান’, ‘যোগ’ আগে করিয়া স্থাপন । সব খণ্ডি’ স্থাপে ‘ঈশ্বর’, ‘তাঁহার সেবন’ ॥ ১৯৬ ॥
‘karma’, ‘jñāna’, ‘yoga’ āge kariyā sthāpana saba khaṇḍi’ sthāpe ‘īśvara’, ‘tāṅhāra sevana’
তোমার পণ্ডিত-সবার নাহি শাস্ত্র-জ্ঞান । পূর্বাপর-বিধি-মধ্যে ‘পর’ — বলবান্ ॥ ১৯৭ ॥
tomāra paṇḍita-sabāra nāhi śāstra-jñāna pūrvāpara-vidhi-madhye ‘para’ — balavān
নিজ-শাস্ত্র দেখি’ তুমি বিচার করিয়া । কি লিখিয়াছে শেষে কহ নির্ণয় করিয়া ॥ ১৯৮ ॥
nija-śāstra dekhi’ tumi vicāra kariyā ki likhiyāche śeṣe kaha nirṇaya kariyā
ম্লেচ্ছ কহে, — যেই কহ, সেই ‘সত্য’ হয় । শাস্ত্রে লিখিয়াছে, কেহ লইতে না পারয় ॥ ১৯৯ ॥
mleccha kahe, — yei kaha, sei ‘satya’ haya śāstre likhiyāche, keha la-ite nā pāraya
‘নির্বিশেষ-গোসাঞি’ লঞা করেন ব্যাখ্যান । ‘সাকার-গোসাঞি’ — সেব্য, কারো নাহি জ্ঞান ॥ ২০০ ॥
‘nirviśeṣa-gosāñi’ lañā karena vyākhyāna ‘sākāra-gosāñi’ — sevya, kāro nāhi jñāna
সেইত ‘গোসাঞি’ তুমি — সাক্ষাৎ ‘ঈশ্বর’ । মোরে কৃপা কর, মুঞি — অযোগ্য পামর ॥ ২০১ ॥
seita ‘gosāñi’ tumi — sākṣāt ‘īśvara’ more kṛpā kara, muñi — ayogya pāmara
অনেক দেখিনু মুঞি ম্লেচ্ছ-শাস্ত্র হৈতে । ‘সাধ্য-সাধন-বস্তু’ নারি নির্ধারিতে ॥ ২০২ ॥
aneka dekhinu muñi mleccha-śāstra haite ‘sādhya-sādhana-vastu’ nāri nirdhārite
তোমা দেখি’ জিহ্বা মোর বলে ‘কৃষ্ণনাম’ । ‘আমি — বড় জ্ঞানী’ — এই গেল অভিমান ॥ ২০৩ ॥
tomā dekhi’ jihvā mora bale ‘kṛṣṇa-nāma’ ‘āmi — baḍa jñānī’ — ei gela abhimāna
কৃপা করি’ বল মোরে ‘সাধ্য-সাধনে’ । এত বলি’ পড়ে মহাপ্রভুর চরণে ॥ ২০৪ ॥
kṛpā kari’ bala more ‘sādhya-sādhane’ eta bali’ paḍe mahāprabhura caraṇe
প্রভু কহে, — উঠ, কৃষ্ণনাম তুমি লইলা । কোটি-জন্মের পাপ গেল, ‘পবিত্র’ হইলা ॥ ২০৫ ॥
prabhu kahe, — uṭha, kṛṣṇa-nāma tumi la-ilā koṭi-janmera pāpa gela, ‘pavitra’ ha-ilā
‘কৃষ্ণ’ কহ, ‘কৃষ্ণ’ কহ, — কৈলা উপদেশ । সবে ‘কৃষ্ণ’ কহে, সবার হৈল প্রেমাবেশ ॥ ২০৬ ॥
‘kṛṣṇa’ kaha, ‘kṛṣṇa’ kaha, — kailā upadeśa sabe ‘kṛṣṇa’ kahe, sabāra haila premāveśa
‘রামদাস’ বলি’ প্রভু তাঁর কৈল নাম । আর এক পাঠান, তাঁর নাম — ‘বিজুলী-খাঁন’ ॥ ২০৭ ॥
‘rāmadāsa’ bali’ prabhu tāṅra kaila nāma āra eka pāṭhāna, tāṅra nāma — ‘vijulī-khāṅna’
অল্প বয়স তাঁর, রাজার কুমার । ‘রামদাস’ আদি পাঠান — চাকর তাঁহার ॥ ২০৮ ॥
alpa vayasa tāṅra, rājāra kumāra ‘rāmadāsa’ ādi pāṭhāna — cākara tāṅhāra
‘কৃষ্ণ’ বলি’ পড়ে সেই মহাপ্রভুর পায় । প্রভু শ্রীচরণ দিল তাঁহার মাথায় ॥ ২০৯ ॥
‘kṛṣṇa’ bali’ paḍe sei mahāprabhura pāya prabhu śrī-caraṇa dila tāṅhāra māthāya
তাঁ-সবারে কৃপা করি’ প্রভু ত’ চলিলা । সেইত পাঠান সব ‘বৈরাগী’ হইলা ॥ ২১০ ॥
tāṅ-sabāre kṛpā kari’ prabhu ta’ calilā seita pāṭhāna saba ‘vairāgī’ ha-ilā
পাঠান-বৈষ্ণব’ বলি, হৈল তাঁর খ্যাতি । সর্বত্র গাহিয়া বুলে মহাপ্রভুর কীর্তি ॥ ২১১ ॥
pāṭhāna-vaiṣṇava bali’ haila tāṅra khyāti sarvatra gāhiyā bule mahāprabhura kīrti
সেই বিজুলী-খাঁন হৈল ‘মহাভাগবত’ । সর্বতীর্থে হৈল তাঁর পরম-মহত্ত্ব ॥ ২১২ ॥
sei vijulī-khāṅna haila ‘mahā-bhāgavata’ sarva-tīrthe haila tāṅra parama-mahattva
ঐছে লীলা করে প্রভু শ্রীকৃষ্ণচৈতন্য । ‘পশ্চিমে’ আসিয়া কৈল যবনাদি ধন্য ॥ ২১৩ ॥
aiche līlā kare prabhu śrī-kṛṣṇa-caitanya ‘paścime’ āsiyā kaila yavanādi dhanya
সোরোক্ষেত্রে আসি’ প্রভু কৈলা গঙ্গাস্নান । গঙ্গাতীর-পথে কৈলা প্রয়াগে প্রয়াণ ॥ ২১৪ ॥
soro-kṣetre āsi’ prabhu kailā gaṅgā-snāna gaṅgā-tīra-pathe kailā prayāge prayāṇa
সেই বিপ্রে, কৃষ্ণদাসে, প্রভু বিদায় দিলা । যোড়-হাতে দুইজন কহিতে লাগিলা ॥ ২১৫ ॥
sei vipre, kṛṣṇadāse, prabhu vidāya dilā yoḍa-hāte dui-jana kahite lāgilā
প্রয়াগ-পর্যন্ত দুঁহে তোমা-সঙ্গে যাব । তোমার চরণ-সঙ্গ পুনঃ কাহাঁ পাব ? ২১৬ ॥
prayāga-paryanta duṅhe tomā-saṅge yāba tomāra caraṇa-saṅga punaḥ kāhāṅ pāba?
ম্লেচ্ছদেশ, কেহ কাহাঁ করয়ে উৎপাত । ভট্টাচার্য — পণ্ডিত, কহিতে না জানেন বাত্ ॥ ২১৭ ॥
mleccha-deśa, keha kāhāṅ karaye utpāta bhaṭṭācārya — paṇḍita, kahite nā jānena bāt
শুনি’ মহাপ্রভু ঈষৎ হাসিতে লাগিলা । সেই দুইজন প্রভুর সঙ্গে চলি’ আইলা ॥ ২১৮ ॥
śuni’ mahāprabhu īṣat hāsite lāgilā sei dui-jana prabhura saṅge cali’ āilā
যেই যেই জন প্রভুর পাইল দরশন । সেই প্রেমে মত্ত হয়, করে কৃষ্ণ-সংকীর্তন ॥ ২১৯ ॥
yei yei jana prabhura pāila daraśana sei preme matta haya, kare kṛṣṇa-saṅkīrtana
তাঁর সঙ্গে অন্যোন্যে, তাঁর সঙ্গে আন । এইমত ‘বৈষ্ণব’ কৈলা সব দেশ-গ্রাম ॥ ২২০ ॥
tāṅra saṅge anyonye, tāṅra saṅge āna ei-mata ‘vaiṣṇava’ kailā saba deśa-grāma
দক্ষিণ যাইতে যৈছে শক্তি প্রকাশিলা । সেইমত পশ্চিম দেশ, প্রেমে ভাসাইলা ॥ ২২১ ॥
dakṣiṇa yāite yaiche śakti prakāśilā sei-mata paścima deśa, preme bhāsāilā
এইমত চলি’ প্রভু ‘প্রয়াগ’ আইলা । দশ-দিন ত্রিবেণীতে মকর-স্নান কৈলা ॥ ২২২ ॥
ei-mata cali‘ prabhu ‘prayāga’ āilā daśa-dina triveṇīte makara-snāna kailā
বৃন্দাবন-গমন, প্রভু-চরিত্র অনন্ত । ‘সহস্র-বদন’ যাঁর নাহি পা’ন অন্ত ॥ ২২৩ ॥
vṛndāvana-gamana, prabhu-caritra ananta ‘sahasra-vadana’ yāṅra nāhi pā’na anta
তাহা কে কহিতে পারে ক্ষুদ্র জীব হঞা । দিগ্-দরশন কৈলুঁ মুঞি সূত্র করিয়া ॥ ২২৪ ॥
tāhā ke kahite pāre kṣudra jīva hañā dig-daraśana kailuṅ muñi sūtra kariyā
অলৌকিক-লীলা প্রভুর অলৌকিক-রীতি । শুনিলেও ভাগ্যহীনের না হয় প্রতীতি ॥ ২২৫ ॥
alaukika-līlā prabhura alaukika-rīti śunileo bhāgya-hīnera nā haya pratīti
আদ্যোপান্ত চৈতন্যলীলা — ‘অলৌকিক’ জান’ । শ্রদ্ধা করি’ শুন ইহা, ‘সত্য’ করি’ মান’ ॥ ২২৬ ॥
ādyopānta caitanya-līlā — ‘alaukika’ jāna’ śraddhā kari’ śuna ihā, ‘satya’ kari’ māna’
যেই তর্ক করে ইহাঁ, সেই — ‘মূর্খরাজ’ । আপনার মুণ্ডে সে আপনি পাড়ে বাজ ॥ ২২৭ ॥
yei tarka kare ihāṅ, sei — ‘mūrkha-rāja’ āpanāra muṇḍe se āpani pāḍe vāja
চৈতন্য-চরিত্র এই — ‘অমৃতের সিন্ধু’ । জগৎ আনন্দে ভাসায় যার একবিন্দু ॥ ২২৮ ॥
caitanya-caritra ei — ‘amṛtera sindhu’ jagat ānande bhāsāya yāra eka-bindu
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২২৯ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa