CC Madhya 2.1
বিচ্ছেদেঽস্মিন্ প্ৰভোরন্ত্যলীলা-সূত্রানুবর্ণনে । গৌরস্য কৃষ্ণবিচ্ছেদপ্ৰলাপাদ্যনুবর্ণ্যতে ॥ ১ ॥
vicchede ’smin prabhor antya- līlā-sūtrānuvarṇane gaurasya kṛṣṇa-viccheda- pralāpādy anuvarṇyate
Sanskrit, IAST, and official Vedabase links
Madhya-līlā — Chapter 2: original text, IAST, and official Vedabase links.
বিচ্ছেদেঽস্মিন্ প্ৰভোরন্ত্যলীলা-সূত্রানুবর্ণনে । গৌরস্য কৃষ্ণবিচ্ছেদপ্ৰলাপাদ্যনুবর্ণ্যতে ॥ ১ ॥
vicchede ’smin prabhor antya- līlā-sūtrānuvarṇane gaurasya kṛṣṇa-viccheda- pralāpādy anuvarṇyate
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaitacandra jaya gaura-bhakta-vṛnda
শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর । কৃষ্ণের বিয়োগ-স্ফূর্তি হয় নিরন্তর ॥ ৩ ॥
śeṣa ye rahila prabhura dvādaśa vatsara kṛṣṇera viyoga-sphūrti haya nirantara
শ্রীরাধিকার চেষ্টা যেন উদ্ধব-দর্শনে । এইমত দশা প্রভুর হয় রাত্রি-দিনে ॥ ৪ ॥
śrī-rādhikāra ceṣṭā yena uddhava-darśane ei-mata daśā prabhura haya rātri-dine
নিরন্তর হয় প্রভুর বিরহ-উন্মাদ । ভ্রমময় চেষ্টা সদা, প্রলাপময় বাদ ॥ ৫ ॥
nirantara haya prabhura viraha-unmāda bhrama-maya ceṣṭā sadā, pralāpa-maya vāda
রোমকূপে রক্তোদগম, দন্ত সব হালে । ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে ॥ ৬ ॥
roma-kūpe raktodgama, danta saba hāle kṣaṇe aṅga kṣīṇa haya, kṣaṇe aṅga phule
গম্ভীরা-ভিতরে রাত্রে নাহি নিদ্রা-লব । ভিত্তে মুখ-শির ঘষে, ক্ষত হয় সব ॥ ৭ ॥
gambhīrā-bhitare rātre nāhi nidrā-lava bhitte mukha-śira ghaṣe, kṣata haya saba
তিন দ্বারে কপাট, প্রভু যায়েন বাহিরে । কভু সিংহদ্বারে পড়ে, কভু সিন্ধুনীরে ॥ ৮ ॥
tina dvāre kapāṭa, prabhu yāyena bāhire kabhu siṁha-dvāre paḍe, kabhu sindhu-nīre
চটক পর্বত দেখি’ ‘গোবর্ধন’ ভ্রমে । ধাঞা চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে ॥ ৯ ॥
caṭaka parvata dekhi’ ‘govardhana’ bhrame dhāñā cale ārta-nāda kariyā krandane
উপবনোদ্যান দেখি’ বৃন্দাবন-জ্ঞান । তাহাঁ যাই’ নাচে, গায়, ক্ষণে মূর্চ্ছা যা’ন ॥ ১০ ॥
upavanodyāna dekhi’ vṛndāvana-jñāna tāhāṅ yāi’ nāce, gāya, kṣaṇe mūrcchā yā’na
কাহাঁ নাহি শুনি যেই ভাবের বিকার । সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার ॥ ১১ ॥
kāhāṅ nāhi śuni yei bhāvera vikāra sei bhāva haya prabhura śarīre pracāra
হস্তপদের সন্ধি সব বিতস্তি-প্রমাণে । সন্ধি ছাড়ি’ ভিন্ন হয়ে, চর্ম রহে স্থানে ॥ ১২ ॥
hasta-padera sandhi saba vitasti-pramāṇe sandhi chāḍi’ bhinna haye, carma rahe sthāne
হস্ত, পদ, শির, সব শরীর-ভিতরে । প্রবিষ্ট হয় — কূর্মরূপ দেখিয়ে প্রভুরে ॥ ১৩ ॥
hasta, pada, śira saba śarīra-bhitare praviṣṭa haya — kūrma-rūpa dekhiye prabhure
এই মত অদ্ভুত-ভাব শরীরে প্রকাশ । মনেতে শূন্যতা, বাক্যে হাহা-হুতাশ ॥ ১৪ ॥
ei mata adbhuta-bhāva śarīre prakāśa manete śūnyatā, vākye hā-hā-hutāśa
কাহাঁ মোর প্রাণনাথ মুরলীবদন । কাহাঁ করোঁ কাহাঁ পাঙ ব্রজেন্দ্রনন্দন ॥ ১৫ ॥
kāhāṅ mora prāṇa-nātha muralī-vadana kāhāṅ karoṅ kāhāṅ pāṅ vrajendra-nandana
কাহারে কহিব, কেবা জানে মোর দুঃখ । ব্রজেন্দ্রনন্দন বিনু ফাটে মোর বুক ॥ ১৬ ॥
kāhāre kahiba, kebā jāne mora duḥkha vrajendra-nandana vinu phāṭe mora buka
এইমত বিলাপ করে বিহ্বল অন্তর । রায়ের নাটক-শ্লোক পড়ে নিরন্তর ॥ ১৭ ॥
ei-mata vilāpa kare vihvala antara rāyera nāṭaka-śloka paḍe nirantara
প্রেমচ্ছেদরুজোঽবগচ্ছতি হরির্নায়ং ন চ প্রেম বা স্থানাস্থানমবৈতি নাপি মদনো জানাতি নো দুর্বলাঃ । অন্যো বেদ ন চান্যদুঃখমখিলং নো জীবনং বাশ্রবং দ্বিত্রাণ্যেব দিনানি যৌবনমিদং হাহা বিধে কা গতিঃ ॥ ১৮ ॥
prema-ccheda-rujo ’vagacchati harir nāyaṁ na ca prema vā sthānāsthānam avaiti nāpi madano jānāti no durbalāḥ anyo veda na cānya-duḥkham akhilaṁ no jīvanaṁ vāśravaṁ dvi-trāṇy eva dināni yauvanam idaṁ hā-hā vidhe kā gatiḥ
উপজিল প্রেমাঙ্কুর, ভাঙ্গিল যে দুঃখ-পূর, কৃষ্ণ তাহা নাহি করে পান । বাহিরে নাগররাজ, ভিতরে শঠের কাজ, পরনারী বধে সাবধান ॥ ১৯ ॥
upajila premāṅkura, bhāṅgila ye duḥkha-pūra, kṛṣṇa tāhā nāhi kare pāna bāhire nāgara-rāja, bhitare śaṭhera kāja, para-nārī vadhe sāvadhāna
সখি হে, না বুঝিয়ে বিধির বিধান । সুখ লাগি’ কৈলুঁ প্রীত, হৈল দুঃখ বিপরীত, এবে যায়, না রহে পরাণ ॥ ২০ ॥ ধ্রু ॥
sakhi he, nā bujhiye vidhira vidhāna sukha lāgi’ kailuṅ prīta, haila duḥkha viparīta, ebe yāya, nā rahe parāṇa
কুটিল প্রেমা অগেয়ান, নাহি জানে স্থানাস্থান, ভাল-মন্দ নারে বিচারিতে । ক্রূর শঠের গুণডোরে, হাতে-গলে বান্ধি’ মোরে, রাখিয়াছে, নারি’ উকাশিতে ॥ ২১ ॥
kuṭila premā ageyāna, nāhi jāne sthānāsthāna, bhāla-manda nāre vicārite krūra śaṭhera guṇa-ḍore, hāte-gale bāndhi’ more, rākhiyāche, nāri’ ukāśite
যে মদন তনুহীন, পরদ্রোহে পরবীণ, বাণ সন্ধে অনুক্ষণ । অবলার শরীরে, বিন্ধি’ কৈল জরজরে, দুঃখ দেয়, না লয় জীবন ॥ ২২ ॥
ye madana tanu-hīna, para-drohe paravīṇa, pāṅca bāṇa sandhe anukṣaṇa abalāra śarīre, vindhi’ kaila jarajare, duḥkha deya, nā laya jīvana
অন্যের যে দুঃখ মনে, অন্যে তাহা নাহি জানে, সত্য এই শাস্ত্রের বিচারে । অন্য জন কাহাঁ লিখি, না জানয়ে প্রাণসখী, যাতে কহে ধৈর্য ধরিবারে ॥ ২৩ ॥
anyera ye duḥkha mane, anye tāhā nāhi jāne, satya ei śāstrera vicāre anya jana kāhāṅ likhi, nā jānaye prāṇa-sakhī, yāte kahe dhairya dharibāre
‘কৃষ্ণ — কৃপা-পারাবার, কভু করিবেন অঙ্গীকার’, সখি, তোর এ ব্যর্থ বচন । জীবের জীবন চঞ্চল, যেন পদ্মপত্রের জল, তত দিন জীবে কোন্ জন ॥ ২৪ ॥
‘kṛṣṇa — kṛpā-pārāvāra, kabhu karibena aṅgīkāra’ sakhi, tora e vyartha vacana jīvera jīvana cañcala, yena padma-patrera jala, tata dina jīve kon jana
শত বৎসর পর্যন্ত, জীবের জীবন অন্ত, এই বাক্য কহ না বিচারি’ । নারীর যৌবন-ধন, যারে কৃষ্ণ করে মন, সে যৌবন — দিন দুই-চারি ॥ ২৫ ॥
śata vatsara paryanta, jīvera jīvana anta, ei vākya kaha nā vicāri’ nārīra yauvana-dhana, yāre kṛṣṇa kare mana, se yauvana-dina dui-cāri
অগ্নি যৈছে নিজ-ধাম, দেখাইয়া অভিরাম, পতঙ্গীরে আকর্ষিয়া মারে । কৃষ্ণ ঐছে নিজ-গুণ, দেখাইয়া হরে মন, পাছে দুঃখ-সমুদ্রেতে ডারে ॥ ২৬ ॥
agni yaiche nija-dhāma, dekhāiyā abhirāma, pataṅgīre ākarṣiyā māre kṛṣṇa aiche nija-guṇa, dekhāiyā hare mana, pāche duḥkha-samudrete ḍāre
এতেক বিলাপ করি’, বিষাদে শ্রীগৌরহরি, উঘাড়িয়া দুঃখের কপাট । ভাবের তরঙ্গ-বলে, নানারূপে মন চলে, আর এক শ্লোক কৈল পাঠ ॥ ২৭ ॥
eteka vilāpa kari’, viṣāde śrī-gaurahari, ughāḍiyā duḥkhera kapāṭa bhāvera taraṅga-bale, nānā-rūpe mana cale, āra eka śloka kaila pāṭha
শ্রীকৃষ্ণরূপাদিনিষেবণং বিনা ব্যর্থানি মেঽহান্যখিলেন্দ্রিয়াণ্যলম্ । পাষাণশুষ্কেন্ধনভারকাণ্যহো বিভর্মি বা তানি কথং হতত্রপঃ ॥ ২৮ ॥
śrī-kṛṣṇa-rūpādi-niṣevaṇaṁ vinā vyarthāni me ’hāny akhilendriyāṇy alam pāṣāṇa-śuṣkendhana-bhārakāṇy aho bibharmi vā tāni kathaṁ hata-trapaḥ
বংশীগানামৃত-ধাম, লাবণ্যামৃত-জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন । সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুণ্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ ॥ ২৯ ॥
vaṁśī-gānāmṛta-dhāma, lāvaṇyāmṛta-janma-sthāna, ye nā dekhe se cāṅda vadana se nayane kibā kāja, paḍuka tāra muṇḍe vāja, se nayana rahe ki kāraṇa
সখি হে, শুন, মোর হত বিধিবল । মোর বপু-চিত্ত-মন, সকল ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনু সকল বিফল ॥ ৩০ ॥ ধ্রু ॥
sakhi he, śuna, mora hata vidhi-bala mora vapu-citta-mana, sakala indriya-gaṇa, kṛṣṇa vinu sakala viphala
কৃষ্ণের মধুর বাণী, অমৃতের তরঙ্গিণী, তার প্রবেশ নাহি যে শ্রবণে । কাণাকড়ি-ছিদ্র সম, জানিহ সে শ্রবণ, তার জন্ম হৈল অকারণে ॥ ৩১ ॥
kṛṣṇera madhura vāṇī, amṛtera taraṅgiṇī, tāra praveśa nāhi ye śravaṇe kāṇākaḍi-chidra sama, jāniha se śravaṇa, tāra janma haila akāraṇe
কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ-গুণ-চরিত, সুধাসার-স্বাদ-বিনিন্দন । তার স্বাদ যে না জানে, জন্মিয়া না মৈল কেনে, সে রসনা ভেক জিহ্বা সম ॥ ৩২ ॥
kṛṣṇera adharāmṛta, kṛṣṇa-guṇa-carita, sudhā-sāra-svāda-vinindana tāra svāda ye nā jāne, janmiyā nā maila kene, se rasanā bheka jihvā sama
মৃগমদ নীলোৎপল, মিলনে যে পরিমল, যেই হরে তার গর্ব-মান । হেন কৃষ্ণ-অঙ্গ-গন্ধ, যার নাহি সে সম্বন্ধ, সেই নাসা ভস্ত্রার সমান ॥ ৩৩ ॥
mṛga-mada nīlotpala, milane ye parimala, yei hare tāra garva-māna hena kṛṣṇa-aṅga-gandha, yāra nāhi se sambandha, sei nāsā bhastrāra samāna
কৃষ্ণ-কর-পদতল, কোটিচন্দ্র-সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি । তার স্পর্শ নাহি যার, সে যাউক্ ছারখার, সেই বপু লৌহ-সম জানি ॥ ৩৪ ॥
kṛṣṇa-kara-pada-tala, koṭi-candra-suśītala, tāra sparśa yena sparśa-maṇi tāra sparśa nāhi yāra, se yāuk chārakhāra, sei vapu lauha-sama jāni
করি’ এত বিলপন, প্রভু শচীনন্দন, উঘাড়িয়া হৃদয়ের শোক । দৈন্য-নির্বেদ-বিষাদে, হৃদয়ের অবসাদে, পুনরপি পড়ে এক শ্লোক ॥ ৩৫ ॥
kari’ eta vilapana, prabhu śacī-nandana, ughāḍiyā hṛdayera śoka dainya-nirveda-viṣāde, hṛdayera avasāde, punarapi paḍe eka śloka
যদা যাতো দৈবান্মধুরিপুরসৌ লোচনপথং তদাস্মাকং চেতো মদনহতকেনাহৃতমভূৎ । পুনর্যস্মিন্নেষ ক্ষণমপি দৃশোরেতি পদবীং বিধাস্যামস্তস্মিন্নখিলঘটিকা রত্নখচিতাঃ ॥ ৩৬ ॥
yadā yāto daivān madhu-ripur asau locana-pathaṁ tadāsmākaṁ ceto madana-hatakenāhṛtam abhūt punar yasminn eṣa kṣaṇam api dṛśor eti padavīṁ vidhāsyāmas tasminn akhila-ghaṭikā ratna-khacitāḥ
যে কালে বা স্বপনে, দেখিনু বংশীবদনে, সেই কালে আইলা দুই বৈরি । ‘আনন্দ’ আর ‘মদন’, হরি’ নিল মোর মন, দেখিতে না পাইনু নেত্র ভরি’ ॥ ৩৭ ॥
ye kāle vā svapane, dekhinu vaṁśī-vadane, sei kāle āilā dui vairi ‘ānanda’ āra ‘madana’, hari’ nila mora mana, dekhite nā pāinu netra bhari’
পুনঃ যদি কোন ক্ষণ, করায় কৃষ্ণ দরশন, তবে সেই ঘটী-ক্ষণ-পল । দিয়া মাল্যচন্দন, নানা রত্ন-আভরণ, অলঙ্কৃত করিমু সকল ॥ ৩৮ ॥
punaḥ yadi kona kṣaṇa, karāya kṛṣṇa daraśana tabe sei ghaṭī-kṣaṇa-pala diyā mālya-candana, nānā ratna-ābharaṇa, alaṅkṛta karimu sakala
ক্ষণে বাহ্য হৈল মন, আগে দেখে দুই জন, তাঁরে পুছে, — আমি না চৈতন্য? স্বপ্নপ্রায় কি দেখিনু, কিবা আমি প্রলাপিনু, তোমরা কিছু শুনিয়াছ দৈন্য? ॥ ৩৯ ॥
kṣaṇe bāhya haila mana, āge dekhe dui jana, tāṅre puche, — āmi nā caitanya? svapna-prāya ki dekhinu, kibā āmi pralāpinu, tomarā kichu śuniyācha dainya?
শুন মোর প্রাণের বান্ধব । নাহি কৃষ্ণ-প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব ॥ ৪০ ॥
śuna mora prāṇera bāndhava nāhi kṛṣṇa-prema-dhana,—daridra mora jīvana, dehendriya vṛthā mora saba
পুনঃ কহে, — হায় হায়, শুন, স্বরূপ-রামরায়, এই মোর হৃদয়-নিশ্চয় । শুনি, করহ বিচার, হয়, নয় — কহ সার, এত বলি’ শ্লোক উচ্চারয় ॥ ৪১ ॥
punaḥ kahe, — hāya hāya, śuna, svarūpa-rāmarāya, ei mora hṛdaya-niścaya śuni karaha vicāra, haya, naya — kaha sāra, eta bali’ śloka uccāraya
কই অবরহিঅং পেম্মং ণ হি হোই মাণুসে লোএ । জই হোই কস্স বিরহে হোন্তম্মি কো জীঅই ॥ ৪২ ॥
ka-i-avarahi-aṁ pemmaṁ ṇa hi hoi māṇuse loe ja-i hoi kassa virahe hontammi ko jīa-i
অকৈতব কৃষ্ণপ্রেম, যেন জাম্বুনদ-হেম, সেই প্রেমা নৃলোকে না হয় । যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ, বিয়োগ হৈলে কেহ না জীয়য় ॥ ৪৩ ॥
akaitava kṛṣṇa-prema, yena jāmbūnada-hema, sei premā nṛloke nā haya yadi haya tāra yoga, nā haya tabe viyoga, viyoga haile keha nā jīyaya
এত কহি’ শচীসুত, শ্লোক পড়ে অদ্ভুত, শুনে দুঁহে এক-মন হঞা । আপন-হৃদয়-কাজ, কহিতে বাসিয়ে লাজ, তবু কহি লাজবীজ খাঞা ॥ ৪৪ ॥
eta kahi’ śacī-suta, śloka paḍe adbhuta, śune duṅhe eka-mana hañā āpana-hṛdaya-kāja, kahite vāsiye lāja, tabu kahi lāja-bīja khāñā
ন প্রেমগন্ধোঽস্তি দরাপি মে হরৌ ক্রন্দামি সৌভাগ্যভরং প্রকাশিতুম্ । বংশীবিলাস্যাননলোকনং বিনা বিভর্মি যৎ প্রাণপতঙ্গকান্ বৃথা ॥ ৪৫ ॥
na prema-gandho ’sti darāpi me harau krandāmi saubhāgya-bharaṁ prakāśitum vaṁśī-vilāsy-ānana-lokanaṁ vinā bibharmi yat prāṇa-pataṅgakān vṛthā
দূরে শুদ্ধপ্রেমগন্ধ, কপট প্রেমের বন্ধ, সেহ মোর নাহি কৃষ্ণ-পায় । তবে যে করি ক্রন্দন, স্বসৌভাগ্য প্ৰখ্যাপন, করি, ইহা জানিহ নিশ্চয় ॥ ৪৬ ॥
dūre śuddha-prema-gandha, kapaṭa premera bandha, seha mora nāhi kṛṣṇa-pāya tabe ye kari krandana, sva-saubhāgya prakhyāpana, kari, ihā jāniha niścaya
যাতে বংশীধ্বনি-সুখ, না দেখি’ সে চাঁদ মুখ, যদ্যপি নাহিক ‘আলম্বন’ । নিজ-দেহে করি প্রীতি, কেবল কামের রীতি, প্রাণ-কীটের করিয়ে ধারণ ॥ ৪৭ ॥
yāte vaṁśī-dhvani-sukha, nā dekhi’ se cāṅda mukha, yadyapi nāhika ‘ālambana’ nija-dehe kari prīti, kevala kāmera rīti, prāṇa-kīṭera kariye dhāraṇa
কৃষ্ণপ্রেমা সুনির্মল, যেন শুদ্ধগঙ্গাজল, সেই প্রেমা — অমৃতের সিন্ধু । নির্মল সে অনুরাগে, না লুকায় অন্য দাগে, শুক্লবস্ত্রে যৈছে মসীবিন্দু ॥ ৪৮ ॥
kṛṣṇa-premā sunirmala, yena śuddha-gaṅgā-jala, sei premā — amṛtera sindhu nirmala se anurāge, nā lukāya anya dāge, śukla-vastre yaiche masī-bindu
শুদ্ধপ্রেম-সুখসিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায় । কহিবার যোগ্য নয়, তথাপি বাউলে কয়, কহিলে বা কেবা পাতিয়ায় ॥ ৪৯ ॥
śuddha-prema-sukha-sindhu, pāi tāra eka bindu, sei bindu jagat ḍubāya kahibāra yogya naya, tathāpi bāule kaya, kahile vā kebā pātiyāya
এই মত দিনে দিনে, স্বরূপ-রামানন্দ-সনে, নিজ-ভাব করেন বিদিত । বাহ্যে বিষজ্বালা হয়, ভিতরে আনন্দময়, কৃষ্ণপ্রেমার অদ্ভুত চরিত ॥ ৫০ ॥
ei mata dine dine, svarūpa-rāmānanda-sane, nija-bhāva karena vidita bāhye viṣa-jvālā haya, bhitare ānanda-maya, kṛṣṇa-premāra adbhuta carita
এই প্রেমা-আস্বাদন, তপ্ত-ইক্ষু-চর্বণ, মুখ জ্বলে, না যায় ত্যজন । সেই প্রেমা যাঁর মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন ॥ ৫১ ॥
ei premā-āsvādana, tapta-ikṣu-carvaṇa, mukha jvale, nā yāya tyajana sei premā yāṅra mane, tāra vikrama sei jāne, viṣāmṛte ekatra milana
পীড়াভির্নবকালকূট-কটুতাগর্বস্য নির্বাসনো নিস্যন্দেন মুদাং সুধা-মধুরিমাহঙ্কারসঙ্কোচনঃ । প্রেমা সুন্দরি নন্দনন্দনপরো জাগর্তি যস্যান্তরে জ্ঞায়ন্তে স্ফুটমস্য বক্রমধুরাস্তেনৈব বিক্রান্তয়ঃ ॥ ৫২ ॥
pīḍābhir nava-kāla-kūṭa-kaṭutā-garvasya nirvāsano nisyandena mudāṁ sudhā-madhurimāhaṅkāra-saṅkocanaḥ premā sundari nanda-nandana-paro jāgarti yasyāntare jñāyante sphuṭam asya vakra-madhurās tenaiva vikrāntayaḥ
যে কালে দেখে জগন্নাথ- শ্রীরাম-সুভদ্রা-সাথ, তবে জানে — আইলাম কুরুক্ষেত্র । সফল হৈল জীবন, দেখিলুঁ পদ্মলোচন, জুড়াইল তনু-মন-নেত্র ॥ ৫৩ ॥
ye kāle dekhe jagannātha- śrīrāma-subhadrā-sātha, tabe jāne — āilāma kurukṣetra saphala haila jīvana, dekhiluṅ padma-locana, juḍāila tanu-mana-netra
গরুড়ের সন্নিধানে, রহি’ করে দরশনে, সে আনন্দের কি কহিব ব’লে । গরুড়-স্তম্ভের তলে, আছে এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রুজলে ॥ ৫৪ ॥
garuḍera sannidhāne, rahi’ kare daraśane, se ānandera ki kahiba ba’le garuḍa-stambhera tale, āche eka nimna khāle, se khāla bharila aśru-jale
তাহাঁ হৈতে ঘরে আসি’ মাটীর উপরে বসি’, নখে করে পৃথিবী লিখন । হা-হা কাহাঁ বৃন্দাবন, কাহাঁ গোপেন্দ্রনন্দন, কাহাঁ সেই বংশীবদন ॥ ৫৫ ॥
tāhāṅ haite ghare āsi’, māṭīra upare vasi’, nakhe kare pṛthivī likhana hā-hā kāhāṅ vṛndāvana, kāhāṅ gopendra-nandana, kāhāṅ sei vaṁśī-vadana
কাহাঁ সে ত্রিভঙ্গঠাম, কাহাঁ সেই বেণুগান, কাহাঁ সেই যমুনা-পুলিন । কাহাঁ সে রাসবিলাস, কাহাঁ নৃত্যগীত-হাস, কাহাঁ প্রভু মদনমোহন ॥ ৫৬ ॥
kāhāṅ se tri-bhaṅga-ṭhāma, kāhāṅ sei veṇu-gāna, kāhāṅ sei yamunā-pulina kāhāṅ se rāsa-vilāsa, kāhāṅ nṛtya-gīta-hāsa, kāhāṅ prabhu madana-mohana
উঠিল নানা ভাবাবেগ, মনে হৈল উদ্বেগ, ক্ষণমাত্র নারে গোঙাইতে । প্রবল বিরহানলে, ধৈর্য হৈল টলমলে, নানা শ্লোক লাগিলা পড়িতে ॥ ৫৭ ॥
uṭhila nānā bhāvāvega, mane haila udvega, kṣaṇa-mātra nāre goṅāite prabala virahānale, dhairya haila ṭalamale, nānā śloka lāgilā paḍite
অমূন্যধন্যানি দিনান্তরাণি হরে ত্বদালোকনমন্তরেণ । অনাথবন্ধো করুণৈকসিন্ধো হা হন্ত হা হন্ত কথং নয়ামি ॥ ৫৮ ॥
amūny adhanyāni dināntarāṇi hare tvad-ālokanam antareṇa anātha-bandho karuṇaika-sindho hā hanta hā hanta kathaṁ nayāmi
তোমার দর্শন-বিনে, অধন্য এ রাত্রি-দিনে, এই কাল না যায় কাটন । তুমি অনাথের বন্ধু, অপার করুণা-সিন্ধু, কৃপা করি’ দেহ দরশন ॥ ৫৯ ॥
tomāra darśana-vine, adhanya e rātri-dine, ei kāla nā yāya kāṭana tumi anāthera bandhu, apāra karuṇā-sindhu, kṛpā kari’ deha daraśana
উঠিল ভাব-চাপল, মন হইল চঞ্চল, ভাবের গতি বুঝন না যায় । অদর্শনে পোড়ে মন, কেমনে পাব দরশন, কৃষ্ণ-ঠাঞি পুছেন উপায় ॥ ৬০ ॥
uṭhila bhāva-cāpala, mana ha-ila cañcala, bhāvera gati bujhana nā yāya adarśane poḍe mana, kemane pāba daraśana, kṛṣṇa-ṭhāñi puchena upāya
ত্বচ্ছৈশবং ত্রিভুবনাদ্ভুতমিত্যবেহি মচ্চাপলঞ্চ তব বা মম বাধিগম্যম্ । তৎ কিং করোমি বিরলং মুরলীবিলাসি মুগ্ধং মুখাম্বুজমুদীক্ষিতুমীক্ষণাভ্যাম্ ॥ ৬১ ॥
tvac-chaiśavaṁ tri-bhuvanādbhutam ity avehi mac-cāpalaṁ ca tava vā mama vādhigamyam tat kiṁ karomi viralaṁ muralī-vilāsi mugdhaṁ mukhāmbujam udīkṣitum īkṣaṇābhyām
তোমার মাধুরী-বল, তাতে মোর চাপল, এই দুই, তুমি আমি জানি । কাহাঁ করোঁ কাহাঁ যাঙ, কাহাঁ গেলে তোমা পাঙ, তাহা মোরে কহ ত’ আপনি ॥ ৬২ ॥
tomāra mādhurī-bala, tāte mora cāpala, ei dui, tumi āmi jāni kāhāṅ karoṅ kāhāṅ yāṅ, kāhāṅ gele tomā pāṅ, tāhā more kaha ta’ āpani
নানা-ভাবের প্রাবল্য, হৈল্য সন্ধি-শাবল্য, ভাবে-ভাবে হৈল মহারণ । ঔৎসুক্য, চাপল্য, দৈন্য, রোষামর্ষ আদি সৈন্য, প্রেমোন্মাদ — সবার কারণ ॥ ৬৩ ॥
nānā-bhāvera prābalya, haila sandhi-śābalya, bhāve-bhāve haila mahā-raṇa autsukya, cāpalya, dainya, roṣāmarṣa ādi sainya, premonmāda — sabāra kāraṇa
মত্তগজ ভাবগণ, প্রভুর দেহ — ইক্ষুবন, গজ-যুদ্ধে বনের দলন । প্ৰভুর হৈল দিব্যোন্মাদ, তনুমনের অবসাদ, ভাবাবেশে করে সম্বোধন ॥ ৬৪ ॥
matta-gaja bhāva-gaṇa, prabhura deha — ikṣu-vana, gaja-yuddhe vanera dalana prabhura haila divyonmāda, tanu-manera avasāda, bhāvāveśe kare sambodhana
হে দেব হে দয়িত হে ভুবনৈকবন্ধো হে কৃষ্ণ হে চপল হে করুণৈকসিন্ধো । হে নাথ হে রমণ হে নয়নাভিরাম হা হা কদা নু ভবিতাসি পদং দৃশোর্মে ॥ ৬৫ ॥
he deva he dayita he bhuvanaika-bandho he kṛṣṇa he capala he karuṇaika-sindho he nātha he ramaṇa he nayanābhirāma hā hā kadā nu bhavitāsi padaṁ dṛśor me
উন্মাদের লক্ষণ, করায় কৃষ্ণ-স্ফুরণ, ভাবাবেশে উঠে প্রণয় মান । সোল্লুণ্ঠ-বচন-রীতি, মান, গর্ব, ব্যাজ-স্তুতি, কভু নিন্দা, কভু বা সম্মান ॥ ৬৬ ॥
unmādera lakṣaṇa, karāya kṛṣṇa-sphuraṇa, bhāvāveśe uṭhe praṇaya māna solluṇṭha-vacana-rīti, māna, garva, vyāja-stuti, kabhu nindā, kabhu vā sammāna
তুমি দেব — ক্রীড়া-রত, ভুবনের নারী যত, তাহে কর অভীষ্ট ক্রীড়ন । তুমি মোর দয়িত, মোতে বৈসে তোমার চিত, মোর ভাগ্যে কৈলে আগমন ॥ ৬৭ ॥
tumi deva — krīḍā-rata, bhuvanera nārī yata, tāhe kara abhīṣṭa krīḍana tumi mora dayita, mote vaise tomāra cita, mora bhāgye kaile āgamana
ভুবনের নারীগণ, সবা’ কর আকর্ষণ, তাহাঁ কর সব সমাধান । তুমি কৃষ্ণ — চিত্তহর, ঐছে কোন পামর, তোমারে বা কেবা করে মান ॥ ৬৮ ॥
bhuvanera nārī-gaṇa, sabā’ kara ākarṣaṇa, tāhāṅ kara saba samādhāna tumi kṛṣṇa — citta-hara, aiche kona pāmara, tomāre vā kebā kare māna
তোমার চপল-মতি, একত্র না হয় স্থিতি, তা’তে তোমার নাহি কিছু দোষ । তুমি ত’ করুণাসিন্ধু, আমার পরাণ-বন্ধু, তোমায় নাহি মোর কভু রোষ ॥ ৬৯ ॥
tomāra capala-mati, ekatra nā haya sthiti, tā’te tomāra nāhi kichu doṣa tumi ta’ karuṇā-sindhu, āmāra parāṇa-bandhu, tomāya nāhi mora kabhu roṣa
তুমি নাথ — ব্রজপ্রাণ, ব্রজের কর পরিত্রাণ, বহু কার্যে নাহি অবকাশ । তুমি আমার রমণ, সুখ দিতে আগমন, এ তোমার বৈদগ্ধ্য-বিলাস ॥ ৭০ ॥
tumi nātha — vraja-prāṇa, vrajera kara paritrāṇa, bahu kārye nāhi avakāśa tumi āmāra ramaṇa, sukha dite āgamana, e tomāra vaidagdhya-vilāsa
মোর বাক্য নিন্দা মানি, কৃষ্ণ ছাড়ি’ গেলা জানি, শুন, মোর এ স্তুতি-বচন । নয়নের অভিরাম, তুমি মোর ধন-প্রাণ, হাহা পুনঃ দেহ দরশন ॥ ৭১ ॥
mora vākya nindā māni, kṛṣṇa chāḍi’ gelā jāni, śuna, mora e stuti-vacana nayanera abhirāma, tumi mora dhana-prāṇa, hā-hā punaḥ deha daraśana
স্তম্ভ, কম্প, প্রস্বেদ, বৈবর্ণ্য, অশ্রু, স্বরভেদ, দেহ হৈল পুলকে ব্যাপিত । হাসে, কান্দে, নাচে, গায়, উঠি’ ইতি উতি ধায়, ক্ষণে ভূমে পড়িয়া মূর্চ্ছিত ॥ ৭২ ॥
stambha, kampa, prasveda, vaivarṇya, aśru, svara-bheda, deha haila pulake vyāpita hāse, kānde, nāce, gāya, uṭhi’ iti uti dhāya, kṣaṇe bhūme paḍiyā mūrcchita
মূর্চ্ছায় হৈল সাক্ষাৎকার, উঠি’ করে হুহুঙ্কার, কহে — এই আইলা মহাশয় । কৃষ্ণের মাধুরী-গুণে, নানা ভ্রম হয় মনে, শ্লোক পড়ি’ করয়ে নিশ্চয় ॥ ৭৩ ॥
mūrcchāya haila sākṣātkāra, uṭhi’ kare huhuṅkāra, kahe — ei āilā mahāśaya kṛṣṇera mādhurī-guṇe, nānā bhrama haya mane, śloka paḍi’ karaye niścaya
মারঃ স্বয়ং নু মধুরদ্যুতিমণ্ডলং নু মাধুর্যমেব নু মনোনয়নামৃতং নু । বেণীমৃজো নু মম জীবিতবল্লভো নু কৃষ্ণোঽয়মভ্যুদয়তে মম লোচনায় ॥ ৭৪ ॥
māraḥ svayaṁ nu madhura-dyuti-maṇḍalaṁ nu mādhuryam eva nu mano-nayanāmṛtaṁ nu veṇī-mṛjo nu mama jīvita-vallabho nu kṛṣṇo ’yam abhyudayate mama locanāya
কিবা এই সাক্ষাৎ কাম, দ্যুতিবিম্ব মূর্তিমান্, কি মাধুর্য স্বয়ং মূর্তিমন্ত । কিবা মনো-নেত্রোৎসব, কিবা প্রাণবল্লভ, সত্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ ॥ ৭৫ ॥
kibā ei sākṣāt kāma, dyuti-bimba mūrtimān, ki mādhurya svayaṁ mūrtimanta kibā mano-netrotsava, kibā prāṇa-vallabha, satya kṛṣṇa āilā netrānanda
গুরু — নানা ভাবগণ, শিষ্য — প্রভুর তনু-মন, নানা রীতে সতত নাচায় । নির্বেদ, বিষাদ, দৈন্য, চাপল্য, হর্ষ, ধৈর্য, মন্যু, এই নৃত্যে প্রভুর কাল যায় ॥ ৭৬ ॥
guru — nānā bhāva-gaṇa, śiṣya — prabhura tanu-mana, nānā rīte satata nācāya nirveda, viṣāda, dainya, cāpalya, harṣa, dhairya, manyu, ei nṛtye prabhura kāla yāya
চণ্ডীদাস, বিদ্যাপতি, রায়ের নাটক-গীতি, কর্ণামৃত, শ্রীগীতগোবিন্দ । স্বরূপ-রামানন্দ-সনে, মহাপ্রভু রাত্রি-দিনে, গায়, শুনে — পরম আনন্দ ॥ ৭৭ ॥
caṇḍīdāsa, vidyāpati, rāyera nāṭaka-gīti, karṇāmṛta, śrī-gīta-govinda svarūpa-rāmānanda-sane, mahāprabhu rātri-dine, gāya, śune — parama ānanda
পুরীর বাৎসল্য মুখ্য, রামানন্দের শুদ্ধসখ্য, গোবিন্দাদ্যের শুদ্ধদাস্যরস । গদাধর, জগদানন্দ, স্বরূপের মুখ্য রসানন্দ, এই চারি ভাবে প্রভু বশ ॥ ৭৮ ॥
purīra vātsalya mukhya, rāmānandera śuddha-sakhya, govindādyera śuddha-dāsya-rasa gadādhara, jagadānanda, svarūpera mukhya rasānanda, ei cāri bhāve prabhu vaśa
লীলাশুক মর্ত্যজন, তাঁর হয় ভাবোদ্গম, ঈশ্বরে সে — কি ইহা বিস্ময় । তাহে মুখ্য-রসাশ্রয়, হইয়াছেন মহাশয়, তাতে হয় সর্বভাবোদয় ॥ ৭৯ ॥
līlāśuka — martya-jana, tāṅra haya bhāvodgama, īśvare se — ki ihā vismaya tāhe mukhya-rasāśraya, ha-iyāchena mahāśaya, tāte haya sarva-bhāvodaya
পূর্বে ব্ৰজবিলাসে, যেই তিন অভিলাষে, যত্নেহ আস্বাদ না হৈল । শ্রীরাধার ভাবসার, আপনে করি’ অঙ্গীকার, সেই তিন বস্তু আস্বাদিল ॥ ৮০ ॥
pūrve vraja-vilāse, yei tina abhilāṣe, yatneha āsvāda nā haila śrī-rādhāra bhāva-sāra, āpane kari’ aṅgīkāra, sei tina vastu āsvādila
আপনে করি’ আস্বাদনে, শিখাইল ভক্তগণে, প্রেমচিন্তামণির প্রভু ধনী । নাহি জানে স্থানাস্থান, যারে তারে কৈল দান, মহাপ্রভু — দাতা-শিরোমণি ॥ ৮১ ॥
āpane kari’ āsvādane, śikhāila bhakta-gaṇe, prema-cintāmaṇira prabhu dhanī nāhi jāne sthānāsthāna, yāre tāre kaila dāna, mahāprabhu — dātā-śiromaṇi
এই গুপ্ত ভাব-সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে । ঐছে দয়ালু অবতার, ঐছে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে ॥ ৮২ ॥
ei gupta bhāva-sindhu, brahmā nā pāya eka bindu, hena dhana vilāila saṁsāre aiche dayālu avatāra, aiche dātā nāhi āra, guṇa keha nāre varṇibāre
কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়ে, ঐছে চিত্র চৈতন্যের রঙ্গ । সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপা যাঁরে, হয় তাঁর দাসানুদাস-সঙ্গ ॥ ৮৩ ॥
kahibāra kathā nahe, kahile keha nā bujhaye, aiche citra caitanyera raṅga sei se bujhite pāre, caitanyera kṛpā yāṅre, haya tāṅra dāsānudāsa-saṅga
চৈতন্যলীলা-রত্ন-সার, স্বরূপের ভাণ্ডার, তেঁহো থুইলা রঘুনাথের কণ্ঠে । তাহাঁ কিছু যে শুনিলুঁ, তাহা ইহাঁ বিস্তারিলুঁ, ভক্তগণে দিলুঁ এই ভেটে ॥ ৮৪ ॥
caitanya-līlā-ratna-sāra, svarūpera bhāṇḍāra, teṅho thuilā raghunāthera kaṇṭhe tāhāṅ kichu ye śuniluṅ, tāhā ihāṅ vistāriluṅ, bhakta-gaṇe diluṅ ei bheṭe
যদি কেহ হেন কয়, গ্রন্থ কৈল শ্লোকময়, ইতর জনে নারিবে বুঝিতে । প্ৰভুর যেই আচরণ, সেই করি বর্ণন, সর্ব-চিত্ত নারি আরাধিতে ॥ ৮৫ ॥
yadi keha hena kaya, grantha kaila śloka-maya, itara jane nāribe bujhite prabhura yei ācaraṇa, sei kari varṇana, sarva-citta nāri ārādhite
নাহি কাহাঁ সবিরোধ, নাহি কাহাঁ অনুরোধ, সহজ বস্তু করি বিবরণ । যদি হয় রাগোদ্দেশ, তাহাঁ হয়ে আবেশ, সহজ বস্তু না যায় লিখন ॥ ৮৬ ॥
nāhi kāhāṅ savirodha, nāhi kāhāṅ anurodha, sahaja vastu kari vivaraṇa yadi haya rāgoddeśa, tāhāṅ haye āveśa, sahaja vastu nā yāya likhana
যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্যচরিত । কৃষ্ণে উপজিবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত ॥ ৮৭ ॥
yebā nāhi bujhe keha, śunite śunite seha, ki adbhuta caitanya-carita kṛṣṇe upajibe prīti, jānibe rasera rīti, śunilei baḍa haya hita
ভাগবত — শ্লোকময়, টীকা তার সংস্কৃত হয়, তবু কৈছে বুঝে ত্রিভুবন । ইহাঁ শ্লোক দুই চারি, তার ব্যাখ্যা ভাষা করি, কেনে না বুঝিবে সর্বজন ॥ ৮৮ ॥
bhāgavata — śloka-maya, ṭīkā tāra saṁskṛta haya, tabu kaiche bujhe tri-bhuvana ihāṅ śloka dui cāri, tāra vyākhyā bhāṣā kari, kene nā bujhibe sarva-jana
শেষ-লীলার সূত্রগণ, কৈলুঁ কিছু বিবরণ, ইহাঁ বিস্তারিতে চিত্ত হয় । থাকে যদি আয়ুঃ-শেষ, বিস্তারিব লীলা-শেষ, যদি মহাপ্রভুর কৃপা হয় ॥ ৮৯ ॥
śeṣa-līlāra sūtra-gaṇa, kailuṅ kichu vivaraṇa, ihāṅ vistārite citta haya thāke yadi āyuḥ-śeṣa, vistāriba līlā-śeṣa, yadi mahāprabhura kṛpā haya
আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাঁপয়ে কর, মনে কিছু স্মরণ না হয় । না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি’ — এ বড় বিস্ময় ॥ ৯০ ॥
āmi vṛddha jarātura, likhite kāṅpaye kara, mane kichu smaraṇa nā haya nā dekhiye nayane, nā śuniye śravaṇe, tabu likhi’ — e baḍa vismaya
এই অন্ত্যলীলা-সার, সূত্রমধ্যে বিস্তার, করি’ কিছু করিলুঁ বর্ণন । ইহা-মধ্যে মরি যবে, বর্ণিতে না পারি তবে, এই লীলা ভক্তগণ-ধন ॥ ৯১ ॥
ei antya-līlā-sāra, sūtra-madhye vistāra, kari’ kichu kariluṅ varṇana ihā-madhye mari yabe, varṇite nā pāri tabe, ei līlā bhakta-gaṇa-dhana
সংক্ষেপে এই সূত্র কৈল, যেই ইহাঁ না লিখিল, আগে তাহা করিব বিস্তার । যদি তত দিন জিয়ে, মহাপ্ৰভুর কৃপা হয়ে, ইচ্ছা ভরি’ করিব বিচার ॥ ৯২ ॥
saṅkṣepe ei sūtra kaila, yei ihāṅ nā likhila, āge tāhā kariba vistāra yadi tata dina jiye, mahāprabhura kṛpā haye, icchā bhari’ kariba vicāra
ছোট বড় ভক্তগণ, বন্দোঁ সবার শ্রীচরণ, সবে মোরে করহ সন্তোষ । স্বরূপ-গোসাঞির মত, রূপ-রঘুনাথ জানে যত, তাই লিখি’ নাহি মোর দোষ ॥ ৯৩ ॥
choṭa baḍa bhakta-gaṇa, vandoṅ sabāra śrī-caraṇa, sabe more karaha santoṣa svarūpa-gosāñira mata, rūpa-raghunātha jāne yata, tāi likhi’ nāhi mora doṣa
শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈতাদি ভক্তবৃন্দ, শিরে ধরি সবার চরণ । স্বরূপ, রূপ, সনাতন, রঘুনাথের শ্রীচরণ, ধূলি করোঁ মস্তকে ভূষণ ॥ ৯৪ ॥
śrī-caitanya, nityānanda, advaitādi bhakta-vṛnda, śire dhari sabāra caraṇa svarūpa, rūpa, sanātana, raghunāthera śrī-caraṇa, dhūli karoṅ mastake bhūṣaṇa
পাঞা যাঁর আজ্ঞা-ধন, ব্রজের বৈষ্ণবগণ, বন্দোঁ তাঁর মুখ্য হরিদাস । চৈতন্যবিলাস-সিন্ধু- কল্লোলের এক বিন্দু, তার কণা কহে কৃষ্ণদাস ॥ ৯৫ ॥
pāñā yāṅra ājñā-dhana, vrajera vaiṣṇava-gaṇa, vandoṅ tāṅra mukhya haridāsa caitanya-vilāsa-sindhu- kallolera eka bindu, tāra kaṇā kahe kṛṣṇa-dāsa