CC Madhya 21.1
অগত্যেকগতিং নত্বা হীনার্থাধিকসাধকম্ । শ্রীচৈতন্যং লিখাম্যস্য মাধুর্যৈশ্বর্য-শীকরম্ ॥ ১ ॥
agaty-eka-gatiṁ natvā hīnārthādhika-sādhakam śrī-caitanyaṁ likhāmy asya mādhuryaiśvarya-śīkaram
Sanskrit, IAST, and official Vedabase links
Madhya-līlā — Chapter 21: original text, IAST, and official Vedabase links.
অগত্যেকগতিং নত্বা হীনার্থাধিকসাধকম্ । শ্রীচৈতন্যং লিখাম্যস্য মাধুর্যৈশ্বর্য-শীকরম্ ॥ ১ ॥
agaty-eka-gatiṁ natvā hīnārthādhika-sādhakam śrī-caitanyaṁ likhāmy asya mādhuryaiśvarya-śīkaram
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
সর্ব স্বরূপের ধাম — পরব্যোম-ধামে । পৃথক্ পৃথক্ বৈকুণ্ঠ সব, নাহিক গণনে ॥ ৩ ॥
sarva svarūpera dhāma — paravyoma-dhāme pṛthak pṛthak vaikuṇṭha saba, nāhika gaṇane
শত, সহস্র, অযুত, লক্ষ, কোটী-যোজন । এক এক বৈকুণ্ঠের বিস্তার বর্ণন ॥ ৪ ॥
śata, sahasra, ayuta, lakṣa, koṭī-yojana eka eka vaikuṇṭhera vistāra varṇana
সব বৈকুণ্ঠ — ব্যাপক, আনন্দ-চিন্ময় । পারিষদ-ষড়ৈশ্বর্য-পূর্ণ সব হয় ॥ ৫ ॥
saba vaikuṇṭha — vyāpaka, ānanda-cinmaya pāriṣada-ṣaḍaiśvarya-pūrṇa saba haya
অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যার । সেই পরব্যোম-ধামের কে করু বিস্তার ॥ ৬ ॥
ananta vaikuṇṭha eka eka deśe yāra sei paravyoma-dhāmera ke karu vistāra
অনন্ত বৈকুণ্ঠ-পরব্যোম যার দলশ্রেণী । সর্বোপরি কৃষ্ণলোক ‘কর্ণিকার’ গণি ॥ ৭ ॥
ananta vaikuṇṭha-paravyoma yāra dala-śreṇī sarvopari kṛṣṇaloka ‘karṇikāra’ gaṇi
এইমত ষড়ৈশ্বর্য, স্থান, অবতার । ব্রহ্মা, শিব অন্ত না পায় — জীব কোন্ ছার ॥ ৮ ॥
ei-mata ṣaḍ-aiśvarya, sthāna, avatāra brahmā, śiva anta nā pāya — jīva kon chāra
কো বেত্তি ভূমন্ ভগবন্ পরাত্মন্ যোগেশ্বরোতীর্ভবতস্ত্রিলোক্যাম্ । ক্ব বা কথং বা কতি বা কদেতি বিস্তারয়ন্ ক্রীড়সি যোগমায়াম্ ॥ ৯ ॥
ko vetti bhūman bhagavan parātman yogeśvarotīr bhavatas tri-lokyām kva vā kathaṁ vā kati vā kadeti vistārayan krīḍasi yoga-māyām
এইমত কৃষ্ণের দিব্য সদ্গুণ অনন্ত । ব্রহ্মা-শিব-সনকাদি না পায় যাঁর অন্ত ॥ ১০ ॥
ei-mata kṛṣṇera divya sad-guṇa ananta brahmā-śiva-sanakādi nā pāya yāṅra anta
গুণাত্মনস্তেঽপি গুণান্ বিমাতুং হিতাবতীর্ণস্য ক ঈশিরেঽস্য । কালেন যৈর্বা বিমিতাঃ সুকল্পৈ- র্ভূ-পাংশবঃ খে মিহিকা দ্যুভাসঃ ॥ ১১ ॥
guṇātmanas te ’pi guṇān vimātuṁ hitāvatīrṇasya ka īśire ’sya kālena yair vā vimitāḥ su-kalpair bhū-pāṁśavaḥ khe mihikā dyu-bhāsaḥ
ব্রহ্মাদি রহু — সহস্রবদনে ‘অনন্ত’ । নিরন্তর গায় মুখে, না পায় গুণের অন্ত ॥ ১২ ॥
brahmādi rahu — sahasra-vadane ‘ananta’ nirantara gāya mukhe, nā pāya guṇera anta
নান্তং বিদাম্যহমমী মুনয়োঽগ্রজাস্তে মায়াবলস্য পুরুষস্য কুতোঽবরা যে । গায়ন্ গুণান্ দশশতানন আদিদেবঃ শেষোঽধুনাপি সমবস্যতি নাস্য পারম্ ॥ ১৩ ॥
nāntaṁ vidāmy aham amī munayo ’grajās te māyā-balasya puruṣasya kuto ’varā ye gāyan guṇān daśa-śatānana ādi-devaḥ śeṣo ’dhunāpi samavasyati nāsya pāram
সেহো রহু — সর্বজ্ঞ-শিরোমণি শ্রীকৃষ্ণ । নিজ-গুণের অন্ত না পাঞা হয়েন সতৃষ্ণ ॥ ১৪ ॥
seho rahu — sarvajña-śiromaṇi śrī-kṛṣṇa nija-guṇera anta nā pāñā hayena satṛṣṇa
দ্যুপতয় এব তে ন যযুরন্তমনন্ততয়া ত্বমপি যদন্তরাণ্ডনিচয়া ননু সাবরণাঃ । খ ইব রজাংসি বান্তি বয়সা সহ যচ্ছ্রুতয়- স্ত্বয়ি হি ফলন্ত্যতন্নিরসনেন ভবন্নিধনাঃ ॥ ১৫ ॥
dyu-pataya eva te na yayur antam anantatayā tvam api yad-antarāṇḍa-nicayā nanu sāvaraṇāḥ kha iva rajāṁsi vānti vayasā saha yac chrutayas tvayi hi phalanty atan-nirasanena bhavan-nidhanāḥ
সেহ রহু — ব্রজে যবে কৃষ্ণ অবতার । তাঁর চরিত্র বিচারিতে মন না পায় পার ॥ ১৬ ॥
seha rahu — vraje yabe kṛṣṇa avatāra tāṅra caritra vicārite mana nā pāya pāra
প্রাকৃতাপ্রাকৃত সৃষ্টি কৈলা একক্ষণে । অশেষ-বৈকুণ্ঠাজাণ্ড স্বস্বনাথ-সনে ॥ ১৭ ॥
prākṛtāprākṛta sṛṣṭi kailā eka-kṣaṇe aśeṣa-vaikuṇṭhājāṇḍa sva-sva-nātha-sane
এমত অন্যত্র নাহি শুনিয়ে অদ্ভুত । যাহার শ্রবণে চিত্ত হয় অবধূত ॥ ১৮ ॥
e-mata anyatra nāhi śuniye adbhuta yāhāra śravaṇe citta haya avadhūta
“কৃষ্ণবৎসৈরসংখ্যাতৈঃ” — শুকদেব-বাণী । কৃষ্ণ-সঙ্গে কত গোপ — সংখ্যা নাহি জানি ॥ ১৯ ॥
“kṛṣṇa-vatsair asaṅkhyātaiḥ” — śukadeva-vāṇī kṛṣṇa-saṅge kata gopa — saṅkhyā nāhi jāni
এক এক গোপ করে যে বৎস চারণ । কোটি, অর্বুদ, শঙ্খ, পদ্ম, তাহার গণন ॥ ২০ ॥
eka eka gopa kare ye vatsa cāraṇa koṭi, arbuda, śaṅkha, padma, tāhāra gaṇana
বেত্র, বেণু, দল, শৃঙ্গ, বস্ত্র, অলঙ্কার । গোপগণের যত, তার নাহি লেখা-পার ॥ ২১ ॥
vetra, veṇu, dala, śṛṅga, vastra, alaṅkāra gopa-gaṇera yata, tāra nāhi lekhā-pāra
সবে হৈলা চতুর্ভুজ বৈকুণ্ঠের পতি । পৃথক্ পৃথক্ ব্রহ্মাণ্ডের ব্রহ্মা করে স্তুতি ॥ ২২ ॥
sabe hailā caturbhuja vaikuṇṭhera pati pṛthak pṛthak brahmāṇḍera brahmā kare stuti
এক কৃষ্ণদেহ হৈতে সবার প্রকাশে । ক্ষণেকে সবাই সেই শরীরে প্রবেশে ॥ ২৩ ॥
eka kṛṣṇa-deha haite sabāra prakāśe kṣaṇeke sabāi sei śarīre praveśe
ইহা দেখি’ ব্রহ্মা হৈলা মোহিত, বিস্মিত । স্তুতি করি’ এই পাছে করিলা নিশ্চিত ॥ ২৪ ॥
ihā dekhi’ brahmā hailā mohita, vismita stuti kari’ ei pāche karilā niścita
“যে কহে — ‘কৃষ্ণের বৈভব মুঞি সব জানোঁ’ । সে জানুক, — কায়মনে মুঞি এই মানোঁ ॥ ২৫ ॥
“ye kahe — ‘kṛṣṇera vaibhava muñi saba jānoṅ’ se jānuka, — kāya-mane muñi ei mānoṅ
এই যে তোমার অনন্ত বৈভবামৃতসিন্ধু । মোর বাঙ্মনোগম্য নহে এক বিন্দু ॥ ২৬ ॥
ei ye tomāra ananta vaibhavāmṛta-sindhu mora vāṅ-mano-gamya nahe eka bindu
জানন্ত এব জানন্তু কিং বহূক্ত্যা ন মে প্রভো । মনসো বপুষো বাচো বৈভবং তব গোচরঃ ॥ ২৭ ॥
jānanta eva jānantu kiṁ bahūktyā na me prabho manaso vapuṣo vāco vaibhavaṁ tava gocaraḥ
কৃষ্ণের মহিমা রহু — কেবা তার জ্ঞাতা । বৃন্দাবন-স্থানের দেখ আশ্চর্য বিভুতা ॥ ২৮ ॥
kṛṣṇera mahimā rahu — kebā tāra jñātā vṛndāvana-sthānera dekha āścarya vibhutā
ষোলক্রোশ বৃন্দাবন, — শাস্ত্রের প্রকাশে । তার একদেশে বৈকুণ্ঠাজাণ্ডগণ ভাসে ॥ ২৯ ॥
ṣola-krośa vṛndāvana, — śāstrera prakāśe tāra eka-deśe vaikuṇṭhājāṇḍa-gaṇa bhāse
অপার ঐশ্বর্য কৃষ্ণের — নাহিক গণন । শাখা-চন্দ্র-ন্যায়ে করি দিগ্দরশন ॥” ৩০ ॥
apāra aiśvarya kṛṣṇera — nāhika gaṇana śākhā-candra-nyāye kari dig-daraśana
ঐশ্বর্য কহিতে স্ফুরিল ঐশ্বর্য-সাগর । মনেন্দ্রিয় ডুবিলা, প্রভু হইলা ফাঁপর ॥ ৩১ ॥
aiśvarya kahite sphurila aiśvarya-sāgara manendriya ḍubilā, prabhu ha-ilā phāṅpara
ভাগবতের এই শ্লোক পড়িলা আপনে । অর্থ আস্বাদিতে সুখে করেন ব্যাখ্যানে ॥ ৩২ ॥
bhāgavatera ei śloka paḍilā āpane artha āsvādite sukhe karena vyākhyāne
স্বয়ন্ত্বসাম্যাতিশয়স্ত্র্যধীশঃ স্বারাজ্যলক্ষ্ম্যাপ্তসমস্তকামঃ । বলিং হরদ্ভিশ্চিরলোকপালৈঃ কিরীটকোটীড়িতপাদপীঠঃ ॥ ৩৩ ॥
svayaṁ tv asāmyātiśayas try-adhīśaḥ svārājya-lakṣmy-āpta-samasta-kāmaḥ baliṁ haradbhiś cira-loka-pālaiḥ kirīṭa-koṭīḍita-pāda-pīṭhaḥ
পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান্ । তাতে বড়, তাঁর সম কেহ নাহি আন ॥ ৩৪ ॥
parama īśvara kṛṣṇa svayaṁ bhagavān tāte baḍa, tāṅra sama keha nāhi āna
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ । অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্ ॥ ৩৫ ॥
īśvaraḥ paramaḥ kṛṣṇaḥ sac-cid-ānanda-vigrahaḥ anādir ādir govindaḥ sarva-kāraṇa-kāraṇam
ব্রহ্মা, বিষ্ণু, হর, — এই সৃষ্ট্যাদি-ঈশ্বর । তিনে আজ্ঞাকারী কৃষ্ণের, কৃষ্ণ — অধীশ্বর ॥ ৩৬ ॥
brahmā, viṣṇu, hara, — ei sṛṣṭyādi-īśvara tine ājñākārī kṛṣṇera, kṛṣṇa — adhīśvara
সৃজামি তন্নিযুক্তোঽহং হরো হরতি তদ্বশঃ । বিশ্বং পুরুষরূপেণ পরিপাতি ত্রিশক্তিধৃক্ ॥ ৩৭ ॥
sṛjāmi tan-niyukto ’haṁ haro harati tad-vaśaḥ viśvaṁ puruṣa-rūpeṇa paripāti tri-śakti-dhṛk
এ সামান্য, ত্র্যধীশ্বরের শুন অর্থ আর । জগৎকারণ তিন পুরুষাবতার ॥ ৩৮ ॥
e sāmānya, tryadhīśvarera śuna artha āra jagat-kāraṇa tina puruṣāvatāra
মহাবিষ্ণু, পদ্মনাভ, ক্ষীরোদকস্বামী । এই তিন — স্থূল-সূক্ষ্ম-সর্ব-অন্তর্যামী ॥ ৩৯ ॥
mahā-viṣṇu, padmanābha, kṣīrodaka-svāmī ei tina — sthūla-sūkṣma-sarva-antaryāmī
এই তিন — সর্বাশ্রয়, জগৎ-ঈশ্বর । এহো সব কলা-অংশ, কৃষ্ণ — অধীশ্বর ॥ ৪০ ॥
ei tina — sarvāśraya, jagat-īśvara eho saba kalā-aṁśa, kṛṣṇa — adhīśvara
যস্যৈকনিশ্বসিতকালমথাবলম্ব্য জীবন্তি লোমবিলজা জগদণ্ডনাথাঃ । বিষ্ণুর্মহান্ স ইহ যস্য কলাবিশেষো গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ॥ ৪১ ॥
yasyaika-niśvasita-kālam athāvalambya jīvanti loma-vila-jā jagad-aṇḍa-nāthāḥ viṣṇur mahān sa iha yasya kalā-viśeṣo govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi
এই অর্থ — মধ্যম, শুন ‘গূঢ়’ অর্থ আর । তিন আবাস-স্থান কৃষ্ণের শাস্ত্রে খ্যাতি যার ॥ ৪২ ॥
ei artha — madhyama, śuna ‘gūḍha’ artha āra tina āvāsa-sthāna kṛṣṇera śāstre khyāti yāra
‘অন্তঃপুর’ — গোলোক-শ্রীবৃন্দাবন । যাহাঁ নিত্যস্থিতি মাতাপিতা-বন্ধুগণ ॥ ৪৩ ॥
‘antaḥpura’ — goloka-śrī-vṛndāvana yāhāṅ nitya-sthiti mātā-pitā-bandhu-gaṇa
মধুরৈশ্বর্য-মাধুর্য-কৃপাদি-ভাণ্ডার । যোগমায়া দাসী যাহাঁ রাসাদি লীলা-সার ॥ ৪৪ ॥
madhuraiśvarya-mādhurya-kṛpādi-bhāṇḍāra yogamāyā dāsī yāhāṅ rāsādi līlā-sāra
করুণানিকুরম্বকোমলে মধুরৈশ্বর্যবিশেষশালিনি । জয়তি ব্রজরাজনন্দনে ন হি চিন্তাকণিকাভ্যুদেতি নঃ ॥ ৪৫ ॥
karuṇā-nikuramba-komale madhuraiśvarya-viśeṣa-śālini jayati vraja-rāja-nandane na hi cintā-kaṇikābhyudeti naḥ
তার তলে পরব্যোম — ‘বিষ্ণুলোক’-নাম । নারায়ণ-আদি অনন্ত স্বরূপের ধাম ॥ ৪৬ ॥
tāra tale paravyoma — ‘viṣṇuloka’-nāma nārāyaṇa-ādi ananta svarūpera dhāma
‘মধ্যম-আবাস’ কৃষ্ণের — ষড়ৈশ্বর্য-ভাণ্ডার । অনন্ত স্বরূপে যাহাঁ করেন বিহার ॥ ৪৭ ॥
‘madhyama-āvāsa’ kṛṣṇera — ṣaḍ-aiśvarya-bhāṇḍāra ananta svarūpe yāhāṅ karena vihāra
অনন্ত বৈকুণ্ঠ যাহাঁ ভাণ্ডার-কোঠরি । পারিষদগণে ষড়ৈশ্বর্যে আছে ভরি’ ॥ ৪৮ ॥
ananta vaikuṇṭha yāhāṅ bhāṇḍāra-koṭhari pāriṣada-gaṇe ṣaḍ-aiśvarye āche bhari’
গোলোকনাম্নি নিজধাম্নি তলে চ তস্য দেবী-মহেশ-হরিধামসু তেষু তেষু । তে তে প্রভাবনিচয়া বিহিতাশ্চ যেন গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ॥ ৪৯ ॥
goloka-nāmni nija-dhāmni tale ca tasya devī-maheśa-hari-dhāmasu teṣu teṣu te te prabhāva-nicayā vihitāś ca yena govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi
প্রধান-পরমব্যোম্নোরন্তরে বিরজা নদী । বেদাঙ্গস্বেদজনিতৈস্তোয়ৈঃ প্রস্রাবিতা শুভা ॥ ৫০ ॥
pradhāna-parama-vyomnor antare virajā nadī vedāṅga-sveda-janitais toyaiḥ prasrāvitā śubhā
তস্যাঃ পারে পরব্যোম ত্রিপাদ্ভূতং সনাতনম্ । অমৃতং শাশ্বতং নিত্যমনন্তং পরমং পদম্ ॥ ৫১ ॥
tasyāḥ pāre para-vyoma tri-pād-bhūtaṁ sanātanam amṛtaṁ śāśvataṁ nityam anantaṁ paramaṁ padam
তার তলে ‘বাহ্যাবাস’ বিরজার পার । অনন্ত ব্রহ্মাণ্ড যাহাঁ কোঠরি অপার ॥ ৫২ ॥
tāra tale ‘bāhyāvāsa’ virajāra pāra ananta brahmāṇḍa yāhāṅ koṭhari apāra
‘দেবীধাম’ নাম তার, জীব যার বাসী । জগল্লক্ষ্মী রাখি’ রহে যাহাঁ মায়া দাসী ॥ ৫৩ ॥
‘devī-dhāma’ nāma tāra, jīva yāra vāsī jagal-lakṣmī rākhi’ rahe yāhāṅ māyā dāsī
এই তিন ধামের হয় কৃষ্ণ অধীশ্বর । গোলোক-পরব্যোম — প্রকৃতির পর ॥ ৫৪ ॥
ei tina dhāmera haya kṛṣṇa adhīśvara goloka-paravyoma — prakṛtira para
চিচ্ছক্তিবিভূতি-ধাম — ত্রিপাদৈশ্বর্য-নাম । মায়িক বিভূতি — একপাদ অভিধান ॥ ৫৫ ॥
cic-chakti-vibhūti-dhāma — tripād-aiśvarya-nāma māyika vibhūti — eka-pāda abhidhāna
ত্রিপাদ্বিভূতের্ধামত্বাৎ ত্রিপাদ্ভূতং হি তৎ পদম্ । বিভূতির্মায়িকী সর্বা প্রোক্তা পাদাত্মিকা যতঃ ॥ ৫৬ ॥
tri-pād-vibhūter dhāmatvāt tri-pād-bhūtaṁ hi tat padam vibhūtir māyikī sarvā proktā pādātmikā yataḥ
ত্রিপাদবিভূতি কৃষ্ণের — বাক্য-অগোচর । একপাদ বিভূতির শুনহ বিস্তার ॥ ৫৭ ॥
tripāda-vibhūti kṛṣṇera — vākya-agocara eka-pāda vibhūtira śunaha vistāra
অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা-রুদ্রগণ । চিরলোকপাল-শব্দে তাহার গণন ॥ ৫৮ ॥
ananta brahmāṇḍera yata brahmā-rudra-gaṇa cira-loka-pāla-śabde tāhāra gaṇana
একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে । ব্রহ্মা আইলা, — দ্বারপাল জানাইল কৃষ্ণেরে ॥ ৫৯ ॥
eka-dina dvārakāte kṛṣṇa dekhibāre brahmā āilā, — dvāra-pāla jānāila kṛṣṇere
কৃষ্ণ কহেন — ‘কোন্ ব্রহ্মা, কি নাম তাহার ?’ দ্বারী আসি’ ব্রহ্মারে পুছে আর বার ॥ ৬০ ॥
kṛṣṇa kahena — ‘kon brahmā, ki nāma tāhāra?’ dvārī āsi’ brahmāre puche āra bāra
বিস্মিত হঞা ব্রহ্মা দ্বারীকে কহিলা । ‘কহ গিয়া সনক-পিতা চতুর্মুখ আইলা’ ॥ ৬১ ॥
vismita hañā brahmā dvārīke kahilā ‘kaha giyā sanaka-pitā caturmukha āilā’
কৃষ্ণে জানাঞা দ্বারী ব্রহ্মারে লঞা গেলা । কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবৎ কৈলা ॥ ৬২ ॥
kṛṣṇe jānāñā dvārī brahmāre lañā gelā kṛṣṇera caraṇe brahmā daṇḍavat kailā
কৃষ্ণ মান্য-পূজা করি’ তাঁরে প্রশ্ন কৈল । ‘কি লাগি’ তোমার ইহাঁ আগমন হৈল ?’ ৬৩ ॥
kṛṣṇa mānya-pūjā kari’ tāṅre praśna kaila ‘ki lāgi’ tomāra ihāṅ āgamana haila?’
ব্রহ্মা কহে, — ‘তাহা পাছে করিব নিবেদন । এক সংশয় মনে হয়, করহ ছেদন ॥ ৬৪ ॥
brahmā kahe, — ‘tāhā pāche kariba nivedana eka saṁśaya mane haya, karaha chedana
‘কোন্ ব্রহ্মা?’ পুছিলে তুমি কোন্ অভিপ্রায়ে ? আমা বই জগতে আর কোন্ ব্রহ্মা হয়ে ?’ ৬৫ ॥
‘kon brahmā?’ puchile tumi kon abhiprāye? āmā ba-i jagate āra kon brahmā haye?’
শুনি’ হাসি’ কৃষ্ণ তবে করিলেন ধ্যানে । অসংখ্য ব্রহ্মার গণ আইলা ততক্ষণে ॥ ৬৬ ॥
śuni’ hāsi’ kṛṣṇa tabe karilena dhyāne asaṅkhya brahmāra gaṇa āilā tata-kṣaṇe
দশ-বিশ-শত-সহস্র-অযুত-লক্ষ-বদন । কোট্যর্বুদ মুখ কারো, না যায় গণন ॥ ৬৭ ॥
daśa-biśa-śata-sahasra-ayuta-lakṣa-vadana koṭy-arbuda mukha kāro, nā yāya gaṇana
রুদ্রগণ আইলা লক্ষ কোটি-বদন । ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি-নয়ন ॥ ৬৮ ॥
rudra-gaṇa āilā lakṣa koṭi-vadana indra-gaṇa āilā lakṣa koṭi-nayana
দেখি’ চতুর্মুখ ব্রহ্মা ফাঁপর হইলা । হস্তিগণ-মধ্যে যেন শশক রহিলা ॥ ৬৯ ॥
dekhi’ caturmukha brahmā phāṅpara ha-ilā hasti-gaṇa-madhye yena śaśaka rahilā
আসি’ সব ব্রহ্মা কৃষ্ণ-পাদপীঠ-আগে । দণ্ডবৎ করিতে মুকুট পাদপীঠে লাগে ॥ ৭০ ॥
āsi’ saba brahmā kṛṣṇa-pāda-pīṭha-āge daṇḍavat karite mukuṭa pāda-pīṭhe lāge
কৃষ্ণের অচিন্ত্য-শক্তি লখিতে কেহ নারে । যত ব্রহ্মা, তত মূর্তি একই শরীরে ॥ ৭১ ॥
kṛṣṇera acintya-śakti lakhite keha nāre yata brahmā, tata mūrti eka-i śarīre
পাদপীট-মুকুটাগ্র-সংঘট্টে উঠে ধ্বনি । পাদপীঠে স্তুতি করে মুকুট হেন জানি’ ॥ ৭২ ॥
pāda-pīṭa-mukuṭāgra-saṅghaṭṭe uṭhe dhvani pāda-pīṭhe stuti kare mukuṭa hena jāni’
যোড়-হাতে ব্রহ্মা-রুদ্রাদি করয়ে স্তবন । “বড় কৃপা করিলা প্রভু, দেখাইলা চরণ ॥ ৭৩ ॥
yoḍa-hāte brahmā-rudrādi karaye stavana “baḍa kṛpā karilā prabhu, dekhāilā caraṇa
ভাগ্য, মোরে বোলাইলা ‘দাস’ অঙ্গীকরি’ । কোন্ আজ্ঞা হয়, তাহা করি শিরে ধরি’ ॥” ৭৪ ॥
bhāgya, more bolāilā ‘dāsa’ aṅgīkari’ kon ājñā haya, tāhā kari śire dhari’ ”
কৃষ্ণ কহে, — তোমা-সবা দেখিতে চিত্ত হৈল । তাহা লাগি’ এক ঠাঞি সবা বোলাইল ॥ ৭৫ ॥
kṛṣṇa kahe, — tomā-sabā dekhite citta haila tāhā lāgi’ eka ṭhāñi sabā bolāila
সুখী হও সবে, কিছু নাহি দৈত্য-ভয় ? তারা কহে, — ‘তোমার প্রসাদে সর্বত্রই জয় ॥ ৭৬ ॥
sukhī hao sabe, kichu nāhi daitya-bhaya? tārā kahe, — ‘tomāra prasāde sarvatra-i jaya
সম্প্রতি পৃথিবীতে যেবা হৈয়াছিল ভার । অবতীর্ণ হঞা তাহা করিলা সংহার ॥’ ৭৭ ॥
samprati pṛthivīte yebā haiyāchila bhāra avatīrṇa hañā tāhā karilā saṁhāra’
দ্বারকাদি — বিভু, তার এই ত প্রমাণ । ‘আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ’ সবার হৈল জ্ঞান ॥ ৭৮ ॥
dvārakādi — vibhu, tāra ei ta pramāṇa ‘āmāra-i brahmāṇḍe kṛṣṇa’ sabāra haila jñāna
কৃষ্ণ-সহ দ্বারকা-বৈভব অনুভব হৈল । একত্র মিলনে কেহ কাহো না দেখিল ॥ ৭৯ ॥
kṛṣṇa-saha dvārakā-vaibhava anubhava haila ekatra milane keha kāho nā dekhila
তবে কৃষ্ণ সর্ব-ব্রহ্মাগণে বিদায় দিলা । দণ্ডবৎ হঞা সবে নিজ ঘরে গেলা ॥ ৮০ ॥
tabe kṛṣṇa sarva-brahmā-gaṇe vidāya dilā daṇḍavat hañā sabe nija ghare gelā
দেখি’ চতুর্মুখ ব্রহ্মার হৈল চমৎকার । কৃষ্ণের চরণে আসি’ কৈলা নমস্কার ॥ ৮১ ॥
dekhi’ caturmukha brahmāra haila camatkāra kṛṣṇera caraṇe āsi’ kailā namaskāra
ব্রহ্মা বলে, — পূর্বে আমি যে নিশ্চয় করিলুঁ । তার উদাহরণ আমি আজি ত’ দেখিলুঁ ॥ ৮২ ॥
brahmā bale, — pūrve āmi ye niścaya kariluṅ tāra udāharaṇa āmi āji ta’ dekhiluṅ
জানন্ত এব জানন্তু কিং বহূক্ত্যা ন মে প্রভো । মনসো বপুষো বাচো বৈভবং তব গোচরঃ ॥ ৮৩ ॥
jānanta eva jānantu kiṁ bahūktyā na me prabho manaso vapuṣo vāco vaibhavaṁ tava gocaraḥ
কৃষ্ণ কহে, “এই ব্রহ্মাণ্ড পঞ্চাশৎ কোটি যোজন । অতি ক্ষুদ্র, তাতে তোমার চারি বদন ॥ ৮৪ ॥
kṛṣṇa kahe, “ei brahmāṇḍa pañcāśat koṭi yojana ati kṣudra, tāte tomāra cāri vadana
কোন ব্রহ্মাণ্ড শতকোটি, কোন লক্ষকোটি । কোন নিযুতকোটি, কোন কোটি-কোটি ॥ ৮৫ ॥
kona brahmāṇḍa śata-koṭi, kona lakṣa-koṭi kona niyuta-koṭi, kona koṭi-koṭi
ব্রহ্মাণ্ডানুরূপ ব্রহ্মার শরীর-বদন । এইরূপে পালি আমি ব্রহ্মাণ্ডের গণ ॥ ৮৬ ॥
brahmāṇḍānurūpa brahmāra śarīra-vadana ei-rūpe pāli āmi brahmāṇḍera gaṇa
‘একপাদ বিভূতি’ ইহার নাহি পরিমাণ । ‘ত্রিপাদ বিভূতি’র কেবা করে পরিমাণ ॥” ৮৭ ॥
‘eka-pāda vibhūti’ ihāra nāhi parimāṇa ‘tri-pāda vibhūti’ra kebā kare parimāṇa”
তস্যাঃ পারে পরব্যোম ত্রিপাদ্ভূতং সনাতনম্ । অমৃতং শাশ্বতং নিত্যমনন্তং পরমং পদম্ ॥ ৮৮ ॥
tasyāḥ pāre para-vyoma tripād-bhūtaṁ sanātanam amṛtaṁ śāśvataṁ nityam anantaṁ paramaṁ padam
তবে কৃষ্ণ ব্রহ্মারে দিলেন বিদায় । কৃষ্ণের বিভূতি-স্বরূপ জানান না যায় ॥ ৮৯ ॥
tabe kṛṣṇa brahmāre dilena vidāya kṛṣṇera vibhūti-svarūpa jānāna nā yāya
‘ত্র্যধীশ্বর’-শব্দের অর্থ ‘গূঢ়’ আর হয় । ‘ত্রি’-শব্দে কৃষ্ণের তিন লোক কয় ॥ ৯০ ॥
‘tryadhīśvara’-śabdera artha ‘gūḍha’ āra haya ‘tri’-śabde kṛṣṇera tina loka kaya
গোলোকাখ্য গোকুল, মথুরা, দ্বারাবতী । এই তিন লোকে কৃষ্ণের সহজে নিত্যস্থিতি ॥ ৯১ ॥
golokākhya gokula, mathurā, dvārāvatī ei tina loke kṛṣṇera sahaje nitya-sthiti
অন্তরঙ্গ-পূর্ণৈশ্বর্যপূর্ণ তিন ধাম । তিনের অধীশ্বর — কৃষ্ণ স্বয়ং ভগবান্ ॥ ৯২ ॥
antaraṅga-pūrṇaiśvarya-pūrṇa tina dhāma tinera adhīśvara — kṛṣṇa svayaṁ bhagavān
পূর্ব-উক্ত ব্রহ্মাণ্ডের যত দিক্পাল । অনন্ত বৈকুণ্ঠাবরণ, চিরলোকপাল ॥ ৯৩ ॥ তাঁ-সবার মুকুট কৃষ্ণপাদপীঠ-আগে । দণ্ডবৎকালে তার মণি পীঠে লাগে ॥ ৯৪ ॥
pūrva-ukta brahmāṇḍera yata dik-pāla ananta vaikuṇṭhāvaraṇa, cira-loka-pāla tāṅ-sabāra mukuṭa kṛṣṇa-pāda-pīṭha-āge daṇḍavat-kāle tāra maṇi pīṭhe lāge
মণি-পীঠে ঠেকাঠেকি, উঠে ঝন্ঝনি । পীঠের স্তুতি করে মুকুট — হেন অনুমানি ॥ ৯৫ ॥
maṇi-pīṭhe ṭhekāṭheki, uṭhe jhanjhani pīṭhera stuti kare mukuṭa — hena anumāni
নিজ-চিচ্ছক্তে কৃষ্ণ নিত্য বিরাজমান । চিচ্ছক্তি-সম্পত্তির ‘ষড়ৈশ্বর্য’ নাম ॥ ৯৬ ॥
nija-cic-chakte kṛṣṇa nitya virājamāna cic-chakti-sampattira ‘ṣaḍ-aiśvarya’ nāma
সেই স্বারাজ্যলক্ষ্মী করে নিত্য পূর্ণ কাম । অতএব বেদে কহে ‘স্বয়ং ভগবান্’ ॥ ৯৭ ॥
sei svārājya-lakṣmī kare nitya pūrṇa kāma ataeva vede kahe ‘svayaṁ bhagavān’
কৃষ্ণের ঐশ্বর্য — অপার অমৃতের সিন্ধু । অবগাহিতে নারি, তার ছুইলঁ এক বিন্দু ॥ ৯৮ ॥
kṛṣṇera aiśvarya — apāra amṛtera sindhu avagāhite nāri, tāra chuilaṅ eka bindu
ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণস্ফূর্তি হৈল । মাধুর্যে মজিল মন, এক শ্লোক পড়িল ॥ ৯৯ ॥
aiśvarya kahite prabhura kṛṣṇa-sphūrti haila mādhurye majila mana, eka śloka paḍila
যন্মর্ত্যলীলৌপয়িকং স্বযোগমায়াবলং দর্শয়তা গৃহীতম্ । বিস্মাপনং স্বস্য চ সৌভগর্ধেঃ পরং পদং ভূষণভূষণাঙ্গম্ ॥ ১০০ ॥
yan martya-līlaupayikaṁ sva-yoga- māyā-balaṁ darśayatā gṛhītam vismāpanaṁ svasya ca saubhagardheḥ paraṁ padaṁ bhūṣaṇa-bhūṣaṇāṅgam
কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ । গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর, নরলীলার হয় অনুরূপ ॥ ১০১ ॥
kṛṣṇera yateka khelā, sarvottama nara-līlā, nara-vapu tāhāra svarūpa gopa-veśa, veṇu-kara, nava-kiśora, naṭa-vara, nara-līlāra haya anurūpa
কৃষ্ণের মধুর রূপ, শুন, সনাতন । যে রূপের এক কণ, ডুবায় সব ত্রিভুবন, সর্ব প্রাণী করে আকর্ষণ ॥ ১০২ ॥ ধ্রু ॥
kṛṣṇera madhura rūpa, śuna, sanātana ye rūpera eka kaṇa, ḍubāya saba tribhuvana, sarva prāṇī kare ākarṣaṇa
যোগমায়া চিচ্ছক্তি, বিশুদ্ধসত্ত্ব-পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে । এই রূপ-রতন, ভক্তগণের গূঢ়ধন, প্রকট কৈলা নিত্যলীলা হৈতে ॥ ১০৩ ॥
yogamāyā cic-chakti, viśuddha-sattva-pariṇati, tāra śakti loke dekhāite ei rūpa-ratana, bhakta-gaṇera gūḍha-dhana, prakaṭa kailā nitya-līlā haite
রূপ দেখি’ আপনার, কৃষ্ণের হৈল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম । ‘স্বসৌভাগ্য’ যাঁর নাম, সৌন্দর্যাদি-গুণগ্রাম, এইরূপ নিত্য তার ধাম ॥ ১০৪ ॥
rūpa dekhi’ āpanāra, kṛṣṇera haila camatkāra, āsvādite mane uṭhe kāma ‘sva-saubhāgya’ yāṅra nāma, saundaryādi-guṇa-grāma, ei-rūpa nitya tāra dhāma
ভূষণের ভূষণ অঙ্গ, তাহেঁ ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রূধনু-নর্তন । তেরছে নেত্রান্ত বাণ, তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা-গোপীগণ-মন ॥ ১০৫ ॥
bhūṣaṇera bhūṣaṇa aṅga, tāheṅ lalita tri-bhaṅga, tāhāra upara bhrūdhanu-nartana terache netrānta bāṇa, tāra dṛḍha sandhāna, vindhe rādhā-gopī-gaṇa-mana
ব্রহ্মাণ্ডোপরি পরব্যোম, তাহাঁ যে স্বরূপগণ, তাঁ-সবার বলে হরে মন । পতিব্রতা-শিরোমণি, যাঁরে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ ॥ ১০৬ ॥
brahmāṇḍopari paravyoma, tāhāṅ ye svarūpa-gaṇa, tāṅ-sabāra bale hare mana pati-vratā-śiromaṇi, yāṅre kahe veda-vāṇī, ākarṣaye sei lakṣmī-gaṇa
চড়ি’ গোপী-মনোরথে, মন্মথের মন মথে, নাম ধরে ‘মদনমোহন’ । জিনি’ পঞ্চশর-দর্প, স্বয়ং নবকন্দর্প, রাস করে লঞা গোপীগণ ॥ ১০৭ ॥
caḍi’ gopī-manorathe, manmathera mana mathe, nāma dhare ‘madana-mohana’ jini’ pañcaśara-darpa, svayaṁ nava-kandarpa, rāsa kare lañā gopī-gaṇa
নিজ-সম সখা-সঙ্গে, গোগণ-চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার । যাঁর বেণু-ধ্বনি শুনি’, স্থাবর-জঙ্গম প্রাণী, পুলক, কম্প, অশ্রু বহে ধার ॥ ১০৮ ॥
nija-sama sakhā-saṅge, go-gaṇa-cāraṇa raṅge, vṛndāvane svacchanda vihāra yāṅra veṇu-dhvani śuni’, sthāvara-jaṅgama prāṇī, pulaka, kampa, aśru vahe dhāra
মুক্তাহার — বকপাঁতি, ইন্দ্রধনু-পিঞ্ছ ততি, পীতাম্বর — বিজুরী-সঞ্চার । কৃষ্ণ নব-জলধর, জগৎ-শস্য-উপর, বরিষয়ে লীলামৃত-ধার ॥ ১০৯ ॥
muktā-hāra — baka-pāṅti, indra-dhanu-piñcha tati, pītāmbara — vijurī-sañcāra kṛṣṇa nava-jaladhara, jagat-śasya-upara, variṣaye līlāmṛta-dhāra
মাধুর্য ভগবত্তা-সার, ব্রজে কৈল পরচার, তাহা শুক — ব্যাসের নন্দন । স্থানে স্থানে ভাগবতে, বর্ণিয়াছে জানাইতে, তাহা শুনি’ মাতে ভক্তগণ ॥ ১১০ ॥
mādhurya bhagavattā-sāra, vraje kaila paracāra, tāhā śuka — vyāsera nandana sthāne sthāne bhāgavate, varṇiyāche jānāite, tāhā śuni’ māte bhakta-gaṇa
কহিতে কৃষ্ণের রসে, শ্লোক পড়ে প্রেমাবেশে, প্রেমে সনাতন-হাত ধরি’ । গোপী-ভাগ্য, কৃষ্ণ গুণ, যে করিল বর্ণন, ভাবাবেশে মথুরা-নাগরী ॥ ১১১ ॥
kahite kṛṣṇera rase, śloka paḍe premāveśe, preme sanātana-hāta dhari’ gopī-bhāgya, kṛṣṇa guṇa, ye karila varṇana, bhāvāveśe mathurā-nāgarī
গোপ্যস্তপঃ কিমচরন্ যদমুষ্য রূপং লাবণ্যসারমসমোর্ধ্বমনন্যসিদ্ধম্ । দৃগ্ভিঃ পিবন্ত্যনুসবাভিনবং দুরাপ- মেকান্তধাম যশসঃ শ্রিয় ঐশ্বরস্য ॥ ১১২ ॥
gopyas tapaḥ kim acaran yad amuṣya rūpaṁ lāvaṇya-sāram asamordhvam ananya-siddham dṛgbhiḥ pibanty anusavābhinavaṁ durāpam ekānta-dhāma yaśasaḥ śriya aiśvarasya
তারুণ্যামৃত — পারাবার, তরঙ্গ — লাবণ্যসার, তাতে সে আবর্ত ভাবোদ্গম । বংশীধ্বনি — চক্রবাত, নারীর মন — তৃণপাত, তাহা ডুবায়, না হয় উদ্গম ॥ ১১৩ ॥
tāruṇyāmṛta — pārāvāra, taraṅga — lāvaṇya-sāra, tāte se āvarta bhāvodgama vaṁśī-dhvani — cakravāta, nārīra mana — tṛṇa-pāta, tāhā ḍubāya, nā haya udgama
সখি হে, কোন্ তপ কৈল গোপীগণ । কৃষ্ণরূপ-সুমাধুরী, পিবি’ পিবি’ নেত্র ভরি’, শ্লাঘ্য করে জন্ম-তনু-মন ॥ ১১৪ ॥ ধ্রু ॥
sakhi he, kon tapa kaila gopī-gaṇa kṛṣṇa-rūpa-sumādhurī, pibi’ pibi’ netra bhari’, ślāghya kare janma-tanu-mana
যে মাধুরীর ঊর্ধ্ব আন, নাহি যার সমান, পরব্যোমে স্বরূপের গণে । যেঁহো সব-অবতারী, পরব্যোম-অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে ॥ ১১৫ ॥
ye mādhurīra ūrdhva āna, nāhi yāra samāna, paravyome svarūpera gaṇe yeṅho saba-avatārī, paravyoma-adhikārī, e mādhurya nāhi nārāyaṇe
তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতাগণের উপাস্যা । তিঁহো যে মাধুর্যলোভে, ছাড়ি’ সব কামভোগে, ব্রত করি’ করিলা তপস্যা ॥ ১১৬ ॥
tāte sākṣī sei ramā, nārāyaṇera priyatamā, pativratā-gaṇera upāsyā tiṅho ye mādhurya-lobhe, chāḍi’ saba kāma-bhoge, vrata kari’ karilā tapasyā
সেই ত’ মাধুর্য-সার, অন্য-সিদ্ধি নাহি তার, তিঁহো — মাধুর্যাদি-গুণখনি । আর সব প্রকাশে, তাঁর দত্ত গুণ ভাসে, যাহাঁ যত প্রকাশে কার্য জানি ॥ ১১৭ ॥
sei ta’ mādhurya-sāra, anya-siddhi nāhi tāra, tiṅho — mādhuryādi-guṇa-khani āra saba prakāśe, tāṅra datta guṇa bhāse, yāhāṅ yata prakāśe kārya jāni
গোপীভাব-দরপণ, নব নব ক্ষণে ক্ষণ, তার আগে কৃষ্ণের মাধুর্য । দোঁহে করে হুড়াহুড়ি, বাড়ে, মুখ নাহি মুড়ি, নব নব দোঁহার প্রাচুর্য ॥ ১১৮ ॥
gopī-bhāva-darapaṇa, nava nava kṣaṇe kṣaṇa, tāra āge kṛṣṇera mādhurya doṅhe kare huḍāhuḍi, bāḍe, mukha nāhi muḍi, nava nava doṅhāra prācurya
কর্ম, তপ, যোগ, জ্ঞান, বিধি-ভক্তি, জপ, ধ্যান, ইহা হৈতে মাধুর্য দুর্লভ । কেবল যে রাগমার্গে, ভজে কৃষ্ণে অনুরাগে, তারে কৃষ্ণমাধুর্য সুলভ ॥ ১১৯ ॥
karma, tapa, yoga, jñāna, vidhi-bhakti, japa, dhyāna, ihā haite mādhurya durlabha kevala ye rāga-mārge, bhaje kṛṣṇe anurāge, tāre kṛṣṇa-mādhurya sulabha
সেইরূপ ব্রজাশ্রয়, ঐশ্বর্য-মাধুর্যময়, দিব্যগুণগণ-রত্নালয় । আনের বৈভব-সত্তা, কৃষ্ণদত্ত ভগবত্তা, কৃষ্ণ — সর্ব-অংশী, সর্বাশ্রয় ॥ ১২০ ॥
sei-rūpa vrajāśraya, aiśvarya-mādhuryamaya, divya-guṇa-gaṇa-ratnālaya ānera vaibhava-sattā, kṛṣṇa-datta bhagavattā, kṛṣṇa — sarva-aṁśī, sarvāśraya
শ্রী, লজ্জা, দয়া, কীর্তি, ধৈর্য, বৈশারদী মতি, এই সব কৃষ্ণে প্রতিষ্ঠিত । সুশীল, মৃদু, বদান্য, কৃষ্ণ-সম নাহি অন্য, কৃষ্ণ করে জগতের হিত ॥ ১২১ ॥
śrī, lajjā, dayā, kīrti, dhairya, vaiśāradī mati, ei saba kṛṣṇe pratiṣṭhita suśīla, mṛdu, vadānya, kṛṣṇa-sama nāhi anya, kṛṣṇa kare jagatera hita
কৃষ্ণ দেখি’ নানা জন, কৈল নিমিষে নিন্দন, ব্রজে বিধি নিন্দে গোপীগণ । সেই সব শ্লোক পড়ি’, মহাপ্রভু অর্থ করি’, সুখে মাধুর্য করে আস্বাদন ॥ ১২২ ॥
kṛṣṇa dekhi’ nānā jana, kaila nimiṣe nindana, vraje vidhi ninde gopī-gaṇa sei saba śloka paḍi’, mahāprabhu artha kari’, sukhe mādhurya kare āsvādana
যস্যাননং মকরকুণ্ডলচারুকর্ণ- ভ্রাজৎকপোলসুভগং সবিলাসহাসম্ । নিত্যোৎসবং ন ততৃপুর্দৃশিভিঃ পিবন্ত্যো নার্যো নরাশ্চ মুদিতাঃ কুপিতা নিমেশ্চ ॥ ১২৩ ॥
yasyānanaṁ makara-kuṇḍala-cāru-karṇa- bhrājat-kapola-subhagaṁ sa-vilāsa-hāsam nityotsavaṁ na tatṛpur dṛśibhiḥ pibantyo nāryo narāś ca muditāḥ kupitā nimeś ca
অটতি যদ্ভবানহ্নি কাননং ক্রটির্যুগায়তে ত্বামপশ্যতাম্ । কুটিলকুন্তলং শ্রী মুখঞ্চ তে জড় উদীক্ষতাং পক্ষ্মকৃদ্দৃশাম্ ॥ ১২৪ ॥
aṭati yad bhavān ahni kānanaṁ truṭir yugāyate tvām apaśyatām kuṭila-kuntalaṁ śrī-mukhaṁ ca te jaḍa udīkṣatāṁ pakṣma-kṛd dṛśām
কামগায়ত্রী-মন্ত্ররূপ, হয় কৃষ্ণের স্বরূপ, সার্ধ-চব্বিশ অক্ষর তার হয় । সে অক্ষর ‘চন্দ্র’ হয়, কৃষ্ণে করি’ উদয়, ত্রিজগৎ কৈলা কামময় ॥ ১২৫ ॥
kāma-gāyatrī-mantra-rūpa, haya kṛṣṇera svarūpa, sārdha-cabbiśa akṣara tāra haya se akṣara ‘candra’ haya, kṛṣṇe kari’ udaya, trijagat kailā kāmamaya
সখি হে, কৃষ্ণমুখ — দ্বিজরাজ-রাজ । কৃষ্ণবপু-সিংহাসনে, বসি’ রাজ্য-শাসনে, করে সঙ্গে চন্দ্রের সমাজ ॥ ১২৬ ॥ ধ্রু ॥
sakhi he, kṛṣṇa-mukha — dvija-rāja-rāja kṛṣṇa-vapu-siṁhāsane, vasi’ rājya-śāsane, kare saṅge candrera samāja
দুই গণ্ড সুচিক্কণ, জিনি’ মণিসুদর্পণ, সেই দুই পূর্ণচন্দ্র জানি । ললাটে অষ্টমী-ইন্দু, তাহাতে চন্দন-বিন্দু, সেহ এক পূর্ণচন্দ্র মানি ॥ ১২৭ ॥
dui gaṇḍa sucikkaṇa, jini’ maṇi-sudarpaṇa, sei dui pūrṇa-candra jāni lalāṭe aṣṭamī-indu, tāhāte candana-bindu, sei eka pūrṇa-candra māni
করনখ-চান্দের হাট, বংশী-উপর করে নাট, তার গীত মুরলীর তান । পদনখ-চন্দ্রগণ, তলে করে নর্তন, নূপুরের ধ্বনি যার গান ॥ ১২৮ ॥
kara-nakha-cāndera hāṭa, vaṁśī-upara kare nāṭa, tāra gīta muralīra tāna pada-nakha-candra-gaṇa, tale kare nartana, nūpurera dhvani yāra gāna
নাচে মকর-কুণ্ডল, নেত্র — লীলা-কমল, বিলাসী রাজা সতত নাচায় । ভ্রূ — ধনু, নেত্র — বাণ, ধনুর্গুণ — দুই কাণ, নারীমন-লক্ষ্য বিন্ধে তায় ॥ ১২৯ ॥
nāce makara-kuṇḍala, netra — līlā-kamala, vilāsī rājā satata nācāya bhrū — dhanu, netra — bāṇa, dhanur-guṇa — dui kāṇa, nārī-mana-lakṣya vindhe tāya
এই চান্দের বড় নাট, পসারি’ চান্দের হাট, বিনিমূলে বিলায় নিজামৃত । কাহোঁ স্মিত-জ্যোত্স্নামৃতে, কাঁহারে অধরামৃতে, সব লোক করে আপ্যায়িত ॥ ১৩০ ॥
ei cāndera baḍa nāṭa, pasāri’ cāndera hāṭa, vinimūle vilāya nijāmṛta kāhoṅ smita-jyotsnāmṛte, kāṅhāre adharāmṛte, saba loka kare āpyāyita
বিপুলায়তারুণ, মদন-মদ-ঘূর্ণন, মন্ত্রী যার এ দুই নয়ন । লাবণ্যকেলি-সদন, জন-নেত্র-রসায়ন, সুখময় গোবিন্দ-বদন ॥ ১৩১ ॥
vipulāyatāruṇa, madana-mada-ghūrṇana, mantrī yāra e dui nayana lāvaṇya-keli-sadana, jana-netra-rasāyana, sukhamaya govinda-vadana
যাঁর পুণ্যপুঞ্জফলে, সে-মুখ-দর্শন মিলে, দুই আঁখি কি করিবে পানে ? দ্বিগুণ বাড়ে তৃষ্ণা-লোভ, পিতে নারে — মনঃক্ষোভ, দুঃখে করে বিধির নিন্দনে ॥ ১৩২ ॥
yāṅra puṇya-puñja-phale, se-mukha-darśana mile, dui āṅkhi ki karibe pāne? dviguṇa bāḍe tṛṣṇā-lobha, pite nāre — manaḥ-kṣobha, duḥkhe kare vidhira nindane
না দিলেক লক্ষ-কোটি, সবে দিলা আঁখি দুটি, তাতে দিলা নিমিষ-আচ্ছাদন । বিধি — জড় তপোধন, রসশূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজন ॥ ১৩৩ ॥
nā dileka lakṣa-koṭi, sabe dilā āṅkhi duṭi, tāte dilā nimiṣa-ācchādana vidhi — jaḍa tapodhana, rasa-śūnya tāra mana, nāhi jāne yogya sṛjana
যে দেখিবে কৃষ্ণানন, তার করে দ্বি-নয়ন, বিধি হঞা হেন অবিচার । মোর যদি বোল ধরে, কোটি আঁখি তার করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার ॥ ১৩৪ ॥
ye dekhibe kṛṣṇānana, tāra kare dvi-nayana, vidhi hañā hena avicāra mora yadi bola dhare, koṭi āṅkhi tāra kare, tabe jāni yogya sṛṣṭi tāra
কৃষ্ণাঙ্গ-মাধুর্য — সিন্ধু, সুমধুর মুখ — ইন্দু, অতি-মধু স্মিত — সুকিরণে । এ-তিনে লাগিল মন, লোভে করে আস্বাদন, শ্লোক পড়ে স্বহস্ত-চালনে ॥ ১৩৫ ॥
kṛṣṇāṅga-mādhurya — sindhu, sumadhura mukha — indu, ati-madhu smita — sukiraṇe e-tine lāgila mana, lobhe kare āsvādana, śloka paḍe svahasta-cālane
মধুরং মধুরং বপুরস্য বিভোর্মধুরং মধুরং বদনং মধুরম্ । মধুগন্ধি মৃদুস্মিতমেতদহো মধুরং মধুরং মধুরং মধুরম্ ॥ ১৩৬ ॥
madhuraṁ madhuraṁ vapur asya vibhor madhuraṁ madhuraṁ vadanaṁ madhuram madhu-gandhi mṛdu-smitam etad aho madhuraṁ madhuraṁ madhuraṁ madhuram
সনাতন, কৃষ্ণমাধুর্য — অমৃতের সিন্ধু । মোর মন — সন্নিপাতি, সব পিতে করে মতি, দুর্দৈব-বৈদ্য না দেয় এক বিন্দু ॥ ১৩৭ ॥ ধ্রু ॥
sanātana, kṛṣṇa-mādhurya — amṛtera sindhu mora mana — sannipāti, saba pite kare mati, durdaiva-vaidya nā deya eka bindu
কৃষ্ণাঙ্গ — লাবণ্যপূর, মধুর হৈতে সুমধুর, তাতে যেই মুখ সুধাকর । মধুর হৈতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তার যেই স্মিত জ্যোৎস্না-ভর ॥ ১৩৮ ॥
kṛṣṇāṅga — lāvaṇya-pūra, madhura haite sumadhura, tāte yei mukha sudhākara madhura haite sumadhura, tāhā ha-ite sumadhura, tāra yei smita jyotsnā-bhara
মধুর হৈতে সুমধুর, তাহা হৈতে সুমধুর, তাহা হৈতে অতি সুমধুর । আপনার এক কণে, ব্যাপে সব ত্রিভুবনে, দশদিক্ ব্যাপে যার পূর ॥ ১৩৯ ॥
madhura haite sumadhura, tāhā haite sumadhura, tāhā haite ati sumadhura āpanāra eka kaṇe, vyāpe saba tribhuvane, daśa-dik vyāpe yāra pūra
স্মিত-কিরণ-সুকর্পূরে, পৈশে অধর-মধুরে, সেই মধু মাতায় ত্রিভুবনে । বংশীছিদ্র আকাশে, তার গুণ শব্দে পৈশে, ধ্বনিরূপে পাঞা পরিণামে ॥ ১৪০ ॥
smita-kiraṇa-sukarpūre, paiśe adhara-madhure, sei madhu mātāya tribhuvane vaṁśī-chidra ākāśe, tāra guṇa śabde paiśe, dhvani-rūpe pāñā pariṇāme
সে ধ্বনি চৌদিকে ধায়, অণ্ড ভেদি’ বৈকুণ্ঠে যায়, বলে পৈশে জগতের কাণে । সবা মাতোয়াল করি’, বলাৎকারে আনে ধরি’, বিশেষতঃ যুবতীর গণে ॥ ১৪১ ॥
se dhvani caudike dhāya, aṇḍa bhedi’ vaikuṇṭhe yāya, bale paiśe jagatera kāṇe sabā mātoyāla kari’, balātkāre āne dhari’, viśeṣataḥ yuvatīra gaṇe
ধ্বনি — বড় উদ্ধত, পতিব্রতার ভাঙ্গে ব্রত, পতি কোল হৈতে টানি’ আনে । বৈকুণ্ঠের লক্ষ্মীগণে, যেই করে আকর্ষণে, তার আগে কেবা গোপীগণে ॥ ১৪২ ॥
dhvani — baḍa uddhata, pativratāra bhāṅge vrata, pati-kola haite ṭāni’ āne vaikuṇṭhera lakṣmī-gaṇe, yei kare ākarṣaṇe, tāra āge kebā gopī-gaṇe
নীবি খসায় পতি-আগে, গৃহধর্ম করায় ত্যাগে, বলে ধরি’ আনে কৃষ্ণস্থানে । লোকধর্ম, লজ্জা, ভয়, সব জ্ঞান লুপ্ত হয়, ঐছে নাচায় সব নারীগণে ॥ ১৪৩ ॥
nīvi khasāya pati-āge, gṛha-dharma karāya tyāge, bale dhari’ āne kṛṣṇa-sthāne loka-dharma, lajjā, bhaya, saba jñāna lupta haya, aiche nācāya saba nārī-gaṇe
কাণের ভিতর বাসা করে, আপনে তাঁহা সদা স্ফুরে, অন্য শব্দ না দেয় প্রবেশিতে । আন কথা না শুনে কাণ, আন বলিতে বোলয় আন, এই কৃষ্ণের বংশীর চরিতে ॥ ১৪৪ ॥
kāṇera bhitara vāsā kare, āpane tāṅhā sadā sphure, anya śabda nā deya praveśite āna kathā nā śune kāṇa, āna balite bolaya āna, ei kṛṣṇera vaṁśīra carite
পুনঃ কহে বাহ্যজ্ঞানে, আন কহিতে কহিলুঁ আনে, কৃষ্ণ-কৃপা তোমার উপরে । মোর চিত্ত-ভ্রম করি’, নিজৈশ্বর্য-মাধুরী, মোর মুখে শুনায় তোমারে ॥ ১৪৫ ॥
punaḥ kahe bāhya-jñāne, āna kahite kahiluṅ āne, kṛṣṇa-kṛpā tomāra upare mora citta-bhrama kari’, nijaiśvarya-mādhurī, mora mukhe śunāya tomāre
আমি ত’ বাউল, আন কহিতে আন কহি । কৃষ্ণের মাধুর্যামৃতস্রোতে যাই বহি’ ॥ ১৪৬ ॥
āmi ta’ bāula, āna kahite āna kahi kṛṣṇera mādhuryāmṛta-srote yāi vahi’
তবে মহাপ্রভু ক্ষণেক মৌন করি’ রহে । মনে এক করি’ পুনঃ সনাতনে কহে ॥ ১৪৭ ॥
tabe mahāprabhu kṣaṇeka mauna kari’ rahe mane eka kari’ punaḥ sanātane kahe
কৃষ্ণের মাধুরী আর মহাপ্রভুর মুখে । ইহা যেই শুনে, সেই ভাসে প্রেমসুখে ॥ ১৪৮ ॥
kṛṣṇera mādhurī āra mahāprabhura mukhe ihā yei śune, sei bhāse prema-sukhe
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৪৯ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa