CC Madhya 22.1
বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যদেবং তং করুণার্ণবম্ । কলাবপ্যতিগূঢ়েয়ং ভক্তির্যেন প্রকাশিতা ॥ ১ ॥
vande śrī-kṛṣṇa-caitanya- devaṁ taṁ karuṇārṇavam kalāv apy ati-gūḍheyaṁ bhaktir yena prakāśitā
Sanskrit, IAST, and JAPA TIME Library links
Madhya-līlā — Chapter 22: original text, IAST, and JAPA TIME Library links.
This chapter is titled The process of devotional service and contains 160 numbered verses. This page preserves the Bengali text and IAST for careful reading and citation.
Open verse 1 with the complete library text · Browse every original-text chapter
বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যদেবং তং করুণার্ণবম্ । কলাবপ্যতিগূঢ়েয়ং ভক্তির্যেন প্রকাশিতা ॥ ১ ॥
vande śrī-kṛṣṇa-caitanya- devaṁ taṁ karuṇārṇavam kalāv apy ati-gūḍheyaṁ bhaktir yena prakāśitā
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-kṛṣṇa-caitanya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
এইত কহিলুঁ সম্বন্ধ-তত্ত্বের বিচার । বেদশাস্ত্রে উপদেশে, কৃষ্ণ — এক সার ॥ ৩ ॥
eita kahiluṅ sambandha-tattvera vicāra veda-śāstre upadeśe, kṛṣṇa — eka sāra
এবে কহি, শুন, অভিধেয় লক্ষণ । যাহা হৈতে পাই — কৃষ্ণ, কৃষ্ণপ্রেমধন ॥ ৪ ॥
ebe kahi, śuna, abhidheya-lakṣaṇa yāhā haite pāi — kṛṣṇa, kṛṣṇa-prema-dhana
কৃষ্ণভক্তি — অভিধেয়, সর্বশাস্ত্রে কয় । অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয় ॥ ৫ ॥
kṛṣṇa-bhakti — abhidheya, sarva-śāstre kaya ataeva muni-gaṇa kariyāche niścaya
শ্রুতির্মাতা-পৃষ্টা দিশতি ভবদারাধনবিধিং যথা মাতুর্বাণী স্মৃতিরপি তথা বক্তি ভগিনী । পুরাণাদ্যা যে বা সহজনিবহাস্তে তদনুগা অতঃ সত্যং জ্ঞাতং মুরহর ভবানেব শরণম্ ॥ ৬ ॥
śrutir mātā pṛṣṭā diśati bhavad-ārādhana-vidhiṁ yathā mātur vāṇī smṛtir api tathā vakti bhaginī purāṇādyā ye vā sahaja-nivahās te tad-anugā ataḥ satyaṁ jñātaṁ mura-hara bhavān eva śaraṇam
অদ্বয়জ্ঞান-তত্ত্ব কৃষ্ণ — স্বয়ং ভগবান্ । ‘স্বরূপ-শক্তি’রূপে তাঁর হয় অবস্থান ॥ ৭ ॥
advaya-jñāna-tattva kṛṣṇa — svayaṁ bhagavān ‘svarūpa-śakti’ rūpe tāṅra haya avasthāna
স্বাংশ-বিভিন্নাংশ-রূপে হঞা বিস্তার । অনন্ত বৈকুণ্ঠ-ব্রহ্মাণ্ডে করেন বিহার ॥ ৮ ॥
svāṁśa-vibhinnāṁśa-rūpe hañā vistāra ananta vaikuṇṭha-brahmāṇḍe karena vihāra
স্বাংশ-বিস্তার — চতুর্ব্যূহ, অবতারগণ । বিভিন্নাংশ জীব — তাঁর শক্তিতে গণন ॥ ৯ ॥
svāṁśa-vistāra — catur-vyūha, avatāra-gaṇa vibhinnāṁśa jīva — tāṅra śaktite gaṇana
সেই বিভিন্নাংশ জীব — দুই ত’ প্রকার । এক — ‘নিত্যমুক্ত’, এক — ‘নিত্য-সংসার’ ॥ ১০ ॥
sei vibhinnāṁśa jīva — dui ta’ prakāra eka — ‘nitya-mukta’, eka — ‘nitya-saṁsāra’
‘নিত্যমুক্ত’ — নিত্য কৃষ্ণচরণে উন্মুখ । ‘কৃষ্ণ-পারিষদ’ নাম, ভুঞ্জে সেবা-সুখ ॥ ১১ ॥
‘nitya-mukta’ — nitya kṛṣṇa-caraṇe unmukha ‘kṛṣṇa-pāriṣada’ nāma, bhuñje sevā-sukha
‘নিত্যবদ্ধ’ — কৃষ্ণ হৈতে নিত্য-বহির্মুখ । ‘নিত্যসংসার’, ভুঞ্জে নরকাদি দুঃখ ॥ ১২ ॥
‘nitya-bandha’ — kṛṣṇa haite nitya-bahirmukha ‘nitya-saṁsāra’, bhuñje narakādi duḥkha
সেই দোষে মায়া-পিশাচী দণ্ড করে তারে । আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে জারি’ মারে ॥ ১৩ ॥
sei doṣe māyā-piśācī daṇḍa kare tāre ādhyātmikādi tāpa-traya tāre jāri’ māre
কাম-ক্রোধের দাস হঞা তার লাথি খায় । ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু-বৈদ্য পায় ॥ ১৪ ॥ তাঁর উপদেশ-মন্ত্রে পিশাচী পলায় । কৃষ্ণভক্তি পায়, তবে কৃষ্ণ-নিকট যায় ॥ ১৫ ॥
kāma-krodhera dāsa hañā tāra lāthi khāya bhramite bhramite yadi sādhu-vaidya pāya tāṅra upadeśa-mantre piśācī palāya kṛṣṇa-bhakti pāya, tabe kṛṣṇa-nikaṭa yāya
কামাদীনাং কতি ন কতিধা পালিতা দুর্নিদেশা- স্তেষাং জাতা ময়ি ন করুণা ন ত্রপা নোপশান্তিঃ । উৎসৃজ্যৈতানথ যদুপতে সাম্প্রতং লব্ধবুদ্ধি- স্ত্বামায়াতঃ শরণমভয়ং মাং নিযুঙ্ক্ষ্বাত্মদাস্যে ॥ ১৬ ॥
kāmādīnāṁ kati na katidhā pālitā durnideśās teṣāṁ jātā mayi na karuṇā na trapā nopaśāntiḥ utsṛjyaitān atha yadu-pate sāmprataṁ labdha-buddhis tvām āyātaḥ śaraṇam abhayaṁ māṁ niyuṅkṣvātma-dāsye
কৃষ্ণভক্তি হয় অভিধেয়-প্রধান । ভক্তিমুখ-নিরীক্ষক কর্ম-যোগ-জ্ঞান ॥ ১৭ ॥
kṛṣṇa-bhakti haya abhidheya-pradhāna bhakti-mukha-nirīkṣaka karma-yoga-jñāna
এই সব সাধনের অতি তুচ্ছ বল । কৃষ্ণভক্তি বিনা তাহা দিতে নারে ফল ॥ ১৮ ॥
ei saba sādhanera ati tuccha bala kṛṣṇa-bhakti vinā tāhā dite nāre phala
নৈষ্কর্ম্যমপ্যচ্যুতভাব-বর্জিতং ন শোভতে জ্ঞানমলং নিরঞ্জনম্ । কুতঃ পুনঃ শশ্বদভদ্রমীশ্বরে ন চার্পিতং কর্ম যদপ্যকারণম্ ॥ ১৯ ॥
naiṣkarmyam apy acyuta-bhāva-varjitaṁ na śobhate jñānam alaṁ nirañjanam kutaḥ punaḥ śaśvad abhadram īśvare na cārpitaṁ karma yad apy akāraṇam
তপস্বিনো দানপরা যশস্বিনো মনস্বিনো মন্ত্রবিদঃ সুমঙ্গলাঃ । ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদর্পণং তস্মৈ সুভদ্রশ্রবসে নমো নমঃ ॥ ২০ ॥
tapasvino dāna-parā yaśasvino manasvino mantra-vidaḥ su-maṅgalāḥ kṣemaṁ na vindanti vinā yad-arpaṇaṁ tasmai subhadra-śravase namo namaḥ
কেবল জ্ঞান ‘মুক্তি’ দিতে নারে ভক্তি বিনে । কৃষ্ণোন্মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে ॥ ২১ ॥
kevala jñāna ‘mukti’ dite nāre bhakti vine kṛṣṇonmukhe sei mukti haya vinā jñāne
শ্রেয়ঃসৃতিং ভক্তিমুদস্য তে বিভো ক্লিশ্যন্তি যে কেবলবোধলব্ধয়ে । তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যদ্ যথা স্থূলতুষাবঘাতিনাম্ ॥ ২২ ॥
śreyaḥ-sṛtiṁ bhaktim udasya te vibho kliśyanti ye kevala-bodha-labdhaye teṣām asau kleśala eva śiṣyate nānyad yathā sthūla-tuṣāvaghātinām
দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া । মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে ॥ ২৩ ॥
daivī hy eṣā guṇa-mayī mama māyā duratyayā mām eva ye prapadyante māyām etāṁ taranti te
‘কৃষ্ণ-নিত্যদাস’ — জীব তাহা ভুলি’ গেল । এই দোষে মায়া তার গলায় বান্ধিল ॥ ২৪ ॥
‘kṛṣṇa-nitya-dāsa’ — jīva tāhā bhuli’ gela ei doṣe māyā tāra galāya bāndhila
তাতে কৃষ্ণ ভজে, করে গুরুর সেবন । মায়াজাল ছুটে, পায় কৃষ্ণের চরণ ॥ ২৫ ॥
tāte kṛṣṇa bhaje, kare gurura sevana māyā-jāla chuṭe, pāya kṛṣṇera caraṇa
চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে । স্বকর্ম করিতে সে রৌরবে পড়ি’ মজে ॥ ২৬ ॥
cāri varṇāśramī yadi kṛṣṇa nāhi bhaje svakarma karite se raurave paḍi’ maje
মুখবাহূরুপাদেভ্যঃ পুরুষস্যাশ্রমৈঃ সহ । চত্বারো জজ্ঞিরে বর্ণা গুণৈর্বিপ্রাদয়ঃ পৃথক্ ॥ ২৭ ॥
mukha-bāhūru-pādebhyaḥ puruṣasyāśramaiḥ saha catvāro jajñire varṇā guṇair viprādayaḥ pṛthak
য এষাং পুরুষং সাক্ষাদাত্মপ্রভবমীশ্বরম্ । ন ভজন্ত্যবজানন্তি স্থানাদ্ভ্রষ্টাঃ পতন্ত্যধঃ ॥ ২৮ ॥
ya eṣāṁ puruṣaṁ sākṣād ātma-prabhavam īśvaram na bhajanty avajānanti sthānād bhraṣṭāḥ patanty adhaḥ
জ্ঞানী জীবন্মুক্তদশা পাইনু করি’ মানে । বস্তুতঃ বুদ্ধি ‘শুদ্ধ’ নহে কৃষ্ণভক্তি বিনে ॥ ২৯ ॥
jñānī jīvan-mukta-daśā pāinu kari’ māne vastutaḥ buddhi ‘śuddha’ nahe kṛṣṇa-bhakti vine
যেঽন্যেঽরবিন্দাক্ষ বিমুক্তমানিন- স্ত্বয্যস্তভাবাদবিশুদ্ধবুদ্ধয়ঃ । আরুহ্য কৃচ্ছ্রেণ পরং পদং ততঃ পতন্ত্যধোঽনাদৃতযুষ্মদঙ্ঘ্রয়ঃ ॥ ৩০ ॥
ye ’nye ’ravindākṣa vimukta-māninas tvayy asta-bhāvād aviśuddha-buddhayaḥ āruhya kṛcchreṇa paraṁ padaṁ tataḥ patanty adho ’nādṛta-yuṣmad-aṅghrayaḥ
কৃষ্ণ — সূর্যসম, মায়া হয় অন্ধকার । যাহাঁ কৃষ্ণ, তাহাঁ নাহি মায়ার অধিকার ॥ ৩১ ॥
kṛṣṇa — sūrya-sama; māyā haya andhakāra yāhāṅ kṛṣṇa, tāhāṅ nāhi māyāra adhikāra
বিলজ্জমানয়া যস্য স্থাতুমীক্ষাপথেঽমুয়া । বিমোহিতা বিকত্থন্তে মমাহমিতি দুর্ধিয়ঃ ॥ ৩২ ॥
vilajjamānayā yasya sthātum īkṣā-pathe ’muyā vimohitā vikatthante mamāham iti durdhiyaḥ
‘কৃষ্ণ, তোমার হঙ’ যদি বলে একবার । মায়াবন্ধ হৈতে কৃষ্ণ তারে করে পার ॥ ৩৩ ॥
‘kṛṣṇa, tomāra haṅa’ yadi bale eka-bāra māyā-bandha haite kṛṣṇa tāre kare pāra
সকৃদেব প্রপন্নো যস্তবাস্মীতি চ যাচতে । অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যেতদ্ব্রতং মম ॥ ৩৪ ॥
sakṛd eva prapanno yas tavāsmīti ca yācate abhayaṁ sarvadā tasmai dadāmy etad vrataṁ mama
ভুক্তি-মুক্তি-সিদ্ধিকামী ‘সুবুদ্ধি’ যদি হয় । গাঢ়-ভক্তিযোগে তবে কৃষ্ণেরে ভজয় ॥ ৩৫ ॥
bhukti-mukti-siddhi-kāmī ‘subuddhi’ yadi haya gāḍha-bhakti-yoge tabe kṛṣṇere bhajaya
অকামঃ সর্বকামো বা মোক্ষকাম উদারধীঃ । তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষং পরম্ ॥ ৩৬ ॥
akāmaḥ sarva-kāmo vā mokṣa-kāma udāra-dhīḥ tīvreṇa bhakti-yogena yajeta puruṣaṁ param
অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন । না মাগিতেহ কৃষ্ণ তারে দেন স্ব-চরণ ॥ ৩৭ ॥
anya-kāmī yadi kare kṛṣṇera bhajana nā māgiteha kṛṣṇa tāre dena sva-caraṇa
কৃষ্ণ কহে, — ‘আমা ভজে, মাগে বিষয়-সুখ । অমৃত ছাড়ি’ বিষ মাগে, — এই বড় মূর্খ ॥ ৩৮ ॥
kṛṣṇa kahe, — ‘āmā bhaje, māge viṣaya-sukha amṛta chāḍi’ viṣa māge, — ei baḍa mūrkha
আমি — বিজ্ঞ, এই মূর্খে ‘বিষয়’ কেনে দিব ? স্ব-চরণামৃত দিয়া ‘বিষয়’ ভুলাইব ॥ ৩৯ ॥
āmi — vijña, ei mūrkhe ‘viṣaya’ kene diba? sva-caraṇāmṛta diyā ‘viṣaya’ bhulāiba
সত্যং দিশত্যর্থিতমর্থিতো নৃণাং নৈবার্থদো যৎ পুনরর্থিতা যতঃ । স্বয়ং বিধত্তে ভজতামনিচ্ছতা- মিচ্ছাপিধানং নিজপাদপল্লবম্ ॥ ৪০ ॥
satyaṁ diśaty arthitam arthito nṛṇāṁ naivārtha-do yat punar arthitā yataḥ svayaṁ vidhatte bhajatām anicchatām icchā-pidhānaṁ nija-pāda-pallavam
কাম লাগি’ কৃষ্ণে ভজে, পায় কৃষ্ণ-রসে । কাম ছাড়ি’ ‘দাস’ হৈতে হয় অভিলাষে ॥ ৪১ ॥
kāma lāgi’ kṛṣṇe bhaje, pāya kṛṣṇa-rase kāma chāḍi’ ‘dāsa’ haite haya abhilāṣe
স্থানাভিলাষী তপসি স্থিতোঽহং ত্বাং প্রাপ্তবান্ দেবমুনীন্দ্রগুহ্যম্ । কাচং বিচিন্বন্নপি দিব্যরত্নং স্বামিন্ কৃতার্থোঽস্মি বরং ন যাচে ॥ ৪২ ॥
sthānābhilāṣī tapasi sthito ’haṁ tvāṁ prāptavān deva-munīndra-guhyam kācaṁ vicinvann api divya-ratnaṁ svāmin kṛtārtho ’smi varaṁ na yāce
সংসার ভ্রমিতে কোন ভাগ্যে কেহ তরে । নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে ॥ ৪৩ ॥
saṁsāra bhramite kona bhāgye keha tare nadīra pravāhe yena kāṣṭha lāge tīre
মৈবং মমাধমস্যাপি স্যাদেবাচ্যুতদর্শনম্ । হ্রিয়মাণঃ কালনদ্যা ক্বচিত্তরতি কশ্চন ॥ ৪৪ ॥
maivaṁ mamādhamasyāpi syād evācyuta-darśanam hriyamāṇaḥ kāla-nadyā kvacit tarati kaścana
কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয় । সাধুসঙ্গে তবে কৃষ্ণে রতি উপজয় ॥ ৪৫ ॥
kona bhāgye kāro saṁsāra kṣayonmukha haya sādhu-saṅge tabe kṛṣṇe rati upajaya
ভবাপবর্গো ভ্রমতো যদা ভবে- জ্জনস্য তর্হ্যচ্যুত সৎসমাগমঃ । সৎসঙ্গমো যর্হি তদৈব সদ্গতৌ পরাবরেশে ত্বয়ি জায়তে রতিঃ ॥ ৪৬ ॥
bhavāpavargo bhramato yadā bhavej janasya tarhy acyuta sat-samāgamaḥ sat-saṅgamo yarhi tadaiva sad-gatau parāvareśe tvayi jāyate ratiḥ
কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে । গুরু-অন্তর্যামি-রূপে শিখায় আপনে ॥ ৪৭ ॥
kṛṣṇa yadi kṛpā kare kona bhāgyavāne guru-antaryāmi-rūpe śikhāya āpane
নৈবোপযন্ত্যপচিতিং কবয়স্তবেশ ব্রহ্মায়ুষাপি কৃতমৃদ্ধমুদঃ স্মরন্তঃ । যোঽন্তর্বহিস্তনুভৃতামশুভং বিধুন্ব- ন্নাচার্যচৈত্ত্যবপুষা স্বগতিং ব্যনক্তি ॥ ৪৮ ॥
naivopayanty apacitiṁ kavayas taveśa brahmāyuṣāpi kṛtam ṛddha-mudaḥ smarantaḥ yo ’ntar bahis tanu-bhṛtām aśubhaṁ vidhunvann ācārya-caittya-vapuṣā sva-gatiṁ vyanakti
সাধুসঙ্গে কৃষ্ণভক্ত্যে শ্রদ্ধা যদি হয় । ভক্তিফল ‘প্রেম’ হয়, সংসার যায় ক্ষয় ॥ ৪৯ ॥
sādhu-saṅge kṛṣṇa-bhaktye śraddhā yadi haya bhakti-phala ‘prema’ haya, saṁsāra yāya kṣaya
যদৃচ্ছয়া মৎকথাদৌ জাতশ্রদ্ধস্তু যঃ পুমান্ । ন নির্বিণ্ণো নাতিসক্তো ভক্তিযোগোঽস্য সিদ্ধিদঃ ॥ ৫০ ॥
yadṛcchayā mat-kathādau jāta-śraddhas tu yaḥ pumān na nirviṇṇo nāti-sakto bhakti-yogo ’sya siddhi-daḥ
মহৎ-কৃপা বিনা কোন কর্মে ‘ভক্তি’ নয় । কৃষ্ণভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয় ॥ ৫১ ॥
mahat-kṛpā vinā kona karme ‘bhakti’ naya kṛṣṇa-bhakti dūre rahu, saṁsāra nahe kṣaya
রহূগণৈতত্তপসা ন যাতি ন চেজ্যয়া নির্বপণাদ্গৃহাদ্বা । ন চ্ছন্দসা নৈব জলাগ্নিসূর্যৈ- র্বিনা মহৎপাদরজোঽভিষেকম্ ॥ ৫২ ॥
rahūgaṇaitat tapasā na yāti na cejyayā nirvapaṇād gṛhād vā na cchandasā naiva jalāgni-sūryair vinā mahat-pāda-rajo-’bhiṣekam
নৈষাং মতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রিং স্পৃশত্যনর্থাপগমো যদর্থঃ । মহীয়সাং পাদরজোঽভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ ॥ ৫৩ ॥
naiṣāṁ matis tāvad urukramāṅghriṁ spṛśaty anarthāpagamo yad-arthaḥ mahīyasāṁ pāda-rajo-’bhiṣekaṁ niṣkiñcanānāṁ na vṛṇīta yāvat
‘সাধুসঙ্গ’, ‘সাধুসঙ্গ’ — সর্বশাস্ত্রে কয় । লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় ॥ ৫৪ ॥
‘sādhu-saṅga’, ‘sādhu-saṅga’ — sarva-śāstre kaya lava-mātra sādhu-saṅge sarva-siddhi haya
তুলয়াম লবেনাপি ন স্বর্গং নাপুনর্ভবম্ । ভগবৎসঙ্গিসঙ্গস্য মর্ত্যানাং কিমুতাশিষঃ ॥ ৫৫ ॥
tulayāma lavenāpi na svargaṁ nāpunar-bhavam bhagavat-saṅgi-saṅgasya martyānāṁ kim utāśiṣaḥ
কৃষ্ণ কৃপালু অর্জুনেরে লক্ষ্য করিয়া । জগতেরে রাখিয়াছেন উপদেশ দিয়া ॥ ৫৬ ॥
kṛṣṇa kṛpālu arjunere lakṣya kariyā jagatere rākhiyāchena upadeśa diyā
সর্বগুহ্যতমং ভূয়ঃ শৃণু মে পরমং বচঃ । ইষ্টোঽসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম্ ॥ ৫৭ ॥ মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজী মাং নমস্কুরু । মামেবৈষ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োঽসি মে ॥ ৫৮ ॥
sarva-guhyatamaṁ bhūyaḥ śṛṇu me paramaṁ vacaḥ iṣṭo ’si me dṛḍham iti tato vakṣyāmi te hitam man-manā bhava mad-bhakto mad-yājī māṁ namaskuru mām evaiṣyasi satyaṁ te pratijāne priyo ’si me
পূর্ব আজ্ঞা, — বেদ-ধর্ম, কর্ম, যোগ, জ্ঞান । সব সাধি’ শেষে এই আজ্ঞা — বলবান্ ॥ ৫৯ ॥
pūrva ājñā, — veda-dharma, karma, yoga, jñāna saba sādhi’ śeṣe ei ājñā — balavān
এই আজ্ঞাবলে ভক্তের ‘শ্রদ্ধা’ যদি হয় । সর্বকর্ম ত্যাগ করি’ সে কৃষ্ণ ভজয় ॥ ৬০ ॥
ei ājñā-bale bhaktera ‘śraddhā’ yadi haya sarva-karma tyāga kari’ se kṛṣṇa bhajaya
তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যেত যাবতা । মৎকথাশ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে ॥ ৬১ ॥
tāvat karmāṇi kurvīta na nirvidyeta yāvatā mat-kathā-śravaṇādau vā śraddhā yāvan na jāyate
‘শ্রদ্ধা’-শব্দে — বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় । কৃষ্ণে ভক্তি কৈলে সর্বকর্ম কৃত হয় ॥ ৬২ ॥
‘śraddhā’-śabde — viśvāsa kahe sudṛḍha niścaya kṛṣṇe bhakti kaile sarva-karma kṛta haya
যথা তরোর্মূলনিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্ধভুজোপশাখাঃ । প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়াণাং তথৈব সর্বার্হণমচ্যুতেজ্যা ॥ ৬৩ ॥
yathā taror mūla-niṣecanena tṛpyanti tat-skandha-bhujopaśākhāḥ prāṇopahārāc ca yathendriyāṇāṁ tathaiva sarvārhaṇam acyutejyā
শ্রদ্ধাবান্ জন হয় ভক্তি-অধিকারী । ‘উত্তম,’ ‘মধ্যম’, ‘কনিষ্ঠ’ — শ্রদ্ধা-অনুসারী ॥ ৬৪ ॥
śraddhāvān jana haya bhakti-adhikārī ‘uttama’, ‘madhyama’, ‘kaniṣṭha’ — śraddhā-anusārī
শাস্ত্রযুক্ত্যে সুনিপুণ, দৃঢ়শ্রদ্ধা যাঁর । ‘উত্তম-অধিকারী’ সেই তারয়ে সংসার ॥ ৬৫ ॥
śāstra-yuktye sunipuṇa, dṛḍha-śraddhā yāṅra ‘uttama-adhikārī’ sei tāraye saṁsāra
শাস্ত্রে যুক্তৌ চ নিপুণঃ সর্বথা দৃঢ়নিশ্চয়ঃ । প্রৌঢ়শ্রদ্ধোঽধিকারী যঃ স ভক্তাবুত্তমো মতঃ ॥ ৬৬ ॥
śāstre yuktau ca nipuṇaḥ sarvathā dṛḍha-niścayaḥ prauḍha-śraddho ’dhikārī yaḥ sa bhaktāv uttamo mataḥ
শাস্ত্র-যুক্তি নাহি জানে দৃঢ়, শ্রদ্ধাবান্ । ‘মধ্যম-অধিকারী’ সেই মহা-ভাগ্যবান্ ॥ ৬৭ ॥
śāstra-yukti nāhi jāne dṛḍha, śraddhāvān ‘madhyama-adhikārī’ sei mahā-bhāgyavān
যঃ শাস্ত্রাদিষ্বনিপুণঃ শ্রদ্ধাবান্ স তু মধ্যমঃ ॥ ৬৮ ॥
yaḥ śāstrādiṣv anipuṇaḥ śraddhāvān sa tu madhyamaḥ
যাহার কোমল শ্রদ্ধা, সে ‘কনিষ্ঠ’ জন । ক্রমে ক্রমে তেঁহো ভক্ত হইবে ‘উত্তম’ ॥ ৬৯ ॥
yāhāra komala śraddhā, se ‘kaniṣṭha’ jana krame krame teṅho bhakta ha-ibe ‘uttama’
যো ভবেৎ কোমলশ্রদ্ধঃ স কনিষ্ঠো নিগদ্যতে ॥ ৭০ ॥
yo bhavet komala-śraddhaḥ sa kaniṣṭho nigadyate
রতি-প্রেম-তারতম্যে ভক্ত — তর-তম । একাদশ স্কন্ধে তার করিয়াছে লক্ষণ ॥ ৭১ ॥
rati-prema-tāratamye bhakta — tara-tama ekādaśa skandhe tāra kariyāche lakṣaṇa
সর্বভূতেষু যঃ পশ্যেদ্ভগবদ্ভাবমাত্মনঃ । ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তমঃ ॥ ৭২ ॥
sarva-bhūteṣu yaḥ paśyed bhagavad-bhāvam ātmanaḥ bhūtāni bhagavaty ātmany eṣa bhāgavatottamaḥ
ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দ্বিষৎসু চ । প্রেম-মৈত্রী-কৃপোপেক্ষা যঃ করোতি স মধ্যমঃ ॥ ৭৩ ॥
īśvare tad-adhīneṣu bāliśeṣu dviṣatsu ca prema-maitrī-kṛpopekṣā yaḥ karoti sa madhyamaḥ
অর্চায়ামেব হরয়ে পূজাং যঃ শ্রদ্ধয়েহতে । ন তদ্ভক্তেষু চান্যেষু স ভক্তঃ প্রাকৃতঃ স্মৃতঃ ॥ ৭৪ ॥
arcāyām eva haraye pūjāṁ yaḥ śraddhayehate na tad-bhakteṣu cānyeṣu sa bhaktaḥ prākṛtaḥ smṛtaḥ
সর্ব মহা-গুণগণ বৈষ্ণব-শরীরে । কৃষ্ণভক্তে কৃষ্ণের গুণ সকলি সঞ্চারে ॥ ৭৫ ॥
sarva mahā-guṇa-gaṇa vaiṣṇava-śarīre kṛṣṇa-bhakte kṛṣṇera guṇa sakali sañcāre
যস্যাস্তি ভক্তির্ভগবত্যকিঞ্চনা সর্বৈর্গুণৈস্তত্র সমাসতে সুরাঃ । হরাবভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেনাসতি ধাবতো বহিঃ ॥ ৭৬ ॥
yasyāsti bhaktir bhagavaty akiñcanā sarvair guṇais tatra samāsate surāḥ harāv abhaktasya kuto mahad-guṇā mano-rathenāsati dhāvato bahiḥ
সেই সব গুণ হয় বৈষ্ণব-লক্ষণ । সব কহা না যায়, করি দিগ্দরশন ॥ ৭৭ ॥
sei saba guṇa haya vaiṣṇava-lakṣaṇa saba kahā nā yāya, kari dig-daraśana
কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার সম । নিদোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন ॥ ৭৮ ॥ সর্বোপকারক, শান্ত, কৃষ্ণৈকশরণ । অকাম, অনীহ, স্থির, বিজিত-ষড়্গুণ ॥ ৭৯ ॥ মিতভুক্, অপ্রমত্ত, মানদ, অমানী । গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী ॥ ৮০ ॥
kṛpālu, akṛta-droha, satya-sāra sama nidoṣa, vadānya, mṛdu, śuci, akiñcana sarvopakāraka, śānta, kṛṣṇaika-śaraṇa akāma, anīha, sthira, vijita-ṣaḍ-guṇa mita-bhuk, apramatta, mānada, amānī gambhīra, karuṇa, maitra, kavi, dakṣa, maunī
তিতিক্ষবঃ কারুণিকাঃ সুহৃদঃ সর্বদেহিনাম্ । অজাতশত্রবঃ শান্তাঃ সাধবঃ সাধুভূষণাঃ ॥ ৮১ ॥
titikṣavaḥ kāruṇikāḥ suhṛdaḥ sarva-dehinām ajāta-śatravaḥ śāntāḥ sādhavaḥ sādhu-bhūṣaṇāḥ
মহৎসেবাং দ্বারমাহুর্বিমুক্তে- স্তমোদ্বারং যোষিতাং সঙ্গিসঙ্গম্ । মহান্তস্তে সমচিত্তাঃ প্রশান্তা বিমন্যবঃ সুহৃদঃ সাধবো যে ॥ ৮২ ॥
mahat-sevāṁ dvāram āhur vimuktes tamo-dvāraṁ yoṣitāṁ saṅgi-saṅgam mahāntas te sama-cittāḥ praśāntā vimanyavaḥ suhṛdaḥ sādhavo ye
কৃষ্ণভক্তি-জন্মমূল হয় ‘সাধুসঙ্গ’ । কৃষ্ণপ্রেম জন্মে, তেঁহো পুনঃ মুখ্য অঙ্গ ॥ ৮৩ ॥
kṛṣṇa-bhakti-janma-mūla haya ‘sādhu-saṅga’ kṛṣṇa-prema janme, teṅho punaḥ mukhya aṅga
ভবাপবর্গো ভ্রমতো যদা ভবে- জ্জনস্য তর্হ্যচ্যুত সৎসমাগমঃ । সৎসঙ্গমো যর্হি তদৈব সদ্গতৌ পরাবরেশে ত্বয়ি জায়তে রতিঃ ॥ ৮৪ ॥
bhavāpavargo bhramato yadā bhavej janasya tarhy acyuta sat-samāgamaḥ sat-saṅgamo yarhi tadaiva sad-gatau parāvareśe tvayi jāyate ratiḥ
অত আত্যন্তিকং ক্ষেমং পৃচ্ছামো ভবতোঽনঘাঃ । সংসারেঽস্মিন্ ক্ষণার্ধোঽপি সৎসঙ্গঃ সেবধির্নৃণাম্ ॥ ৮৫ ॥
ata ātyantikaṁ kṣemaṁ pṛcchāmo bhavato ’naghāḥ saṁsāre ’smin kṣaṇārdho ’pi sat-saṅgaḥ sevadhir nṛṇām
সতাং প্রসঙ্গান্মম বীর্যসম্বিদো ভবন্তি হৃৎকর্ণরসায়নাঃ কথাঃ । তজ্জোষণাদাশ্বপবর্গবর্ত্মনি শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি ॥ ৮৬ ॥
satāṁ prasaṅgān mama vīrya-saṁvido bhavanti hṛt-karṇa-rasāyanāḥ kathāḥ taj-joṣaṇād āśv apavarga-vartmani śraddhā ratir bhaktir anukramiṣyati
অসৎসঙ্গত্যাগ, — এই বৈষ্ণব-আচার । ‘স্ত্রীসঙ্গী’ — এক অসাধু, ‘কৃষ্ণাভক্ত’ আর ॥ ৮৭ ॥
asat-saṅga-tyāga, — ei vaiṣṇava-ācāra ‘strī-saṅgī’ — eka asādhu, ‘kṛṣṇābhakta’ āra
সত্যং শৌচং দয়া মৌনং বুদ্ধির্হ্রীঃ শ্রীর্যশঃ ক্ষমা । শমো দমো ভগশ্চেতি যৎসঙ্গাদ্যাতি সংক্ষয়ম্ ॥ ৮৮ ॥ তেষ্বশান্তেষু মূঢ়েষু খণ্ডিতাত্মস্বসাধুষু । সঙ্গং ন কুর্যাচ্ছোচ্যেষু যোষিৎক্রীড়ামৃগেষু চ ॥ ৮৯ ॥ ন তথাস্য ভবেন্মোহো বন্ধশ্চান্যপ্রসঙ্গতঃ । যোষিৎসঙ্গাদ্যথা পুংসো যথা তৎসঙ্গিসঙ্গতঃ ॥ ৯০ ॥
satyaṁ śaucaṁ dayā maunaṁ buddhir hrīḥ śrīr yaśaḥ kṣamā śamo damo bhagaś ceti yat-saṅgād yāti saṅkṣayam teṣv aśānteṣu mūḍheṣu khaṇḍitātmasv asādhuṣu saṅgaṁ na kuryāc chocyeṣu yoṣit-krīḍā-mṛgeṣu ca na tathāsya bhaven moho bandhaś cānya-prasaṅgataḥ yoṣit-saṅgād yathā puṁso yathā tat-saṅgi-saṅgataḥ
বরং হুতবহজ্বালা-পঞ্জরান্তর্ব্যবস্থিতিঃ । ন শৌরিচিন্তাবিমুখ-জনসংবাসবৈশসম্ ॥ ৯১ ॥
varaṁ huta-vaha-jvālā- pañjarāntar-vyavasthitiḥ na śauri-cintā-vimukha- jana-saṁvāsa-vaiśasam
মা দ্রাক্ষীঃ ক্ষীণপুণ্যান্ ক্বচিদপি । ভগবদ্ভক্তিহীনান্ মনুষ্যান্ ॥ ৯২ ॥
mā drākṣīḥ kṣīṇa-puṇyān kvacid api bhagavad-bhakti-hīnān manuṣyān
এত সব ছাড়ি’ আর বর্ণাশ্রম-ধর্ম । অকিঞ্চন হঞা লয় কৃষ্ণৈক-শরণ ॥ ৯৩ ॥
eta saba chāḍi’ āra varṇāśrama-dharma akiñcana hañā laya kṛṣṇaika-śaraṇa
সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ । অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ॥ ৯৪ ॥
sarva-dharmān parityajya mām ekaṁ śaraṇaṁ vraja ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣayiṣyāmi mā śucaḥ
ভক্তবৎসল, কৃতজ্ঞ, সমর্থ, বদান্য । হেন কৃষ্ণ ছাড়ি’ পণ্ডিত নাহি ভজে অন্য ॥ ৯৫ ॥
bhakta-vatsala, kṛtajña, samartha, vadānya hena kṛṣṇa chāḍi’ paṇḍita nāhi bhaje anya
কঃ পণ্ডিতস্ত্বদপরং শরণং সমীয়া- দ্ভক্তপ্রিয়াদৃতগিরঃ সুহৃদঃ কৃতজ্ঞাৎ । সর্বান্ দদাতি সুহৃদো ভজতোঽভিকামা- নাত্মানমপ্যুপচয়াপচয়ৌ ন যস্য ॥ ৯৬ ॥
kaḥ paṇḍitas tvad-aparaṁ śaraṇaṁ samīyād bhakta-priyād ṛta-giraḥ suhṛdaḥ kṛtajñāt sarvān dadāti suhṛdo bhajato ’bhikāmān ātmānam apy upacayāpacayau na yasya
বিজ্ঞ-জনের হয় যদি কৃষ্ণগুণ-জ্ঞান । অন্য ত্যজি’ ভজে, তাতে উদ্ধব — প্রমাণ ॥ ৯৭ ॥
vijña-janera haya yadi kṛṣṇa-guṇa-jñāna anya tyaji’, bhaje, tāte uddhava — pramāṇa
অহো বকী যং স্তনকালকূটং জিঘাংসয়াপায়য়দপ্যসাধ্বী । লেভে গতিং ধাত্র্যুচিতাং ততোঽন্যং কং বা দয়ালুং শরণং ব্রজেম ॥ ৯৮ ॥
aho bakī yaṁ stana-kāla-kūṭaṁ jighāṁsayāpāyayad apy asādhvī lebhe gatiṁ dhātry-ucitāṁ tato ’nyaṁ kaṁ vā dayāluṁ śaraṇaṁ vrajema
শরণাগতের, অকিঞ্চনের — একই লক্ষণ । তার মধ্যে প্রবেশয়ে ‘আত্মসমর্পণ’ ॥ ৯৯ ॥
śaraṇāgatera, akiñcanera — eka-i lakṣaṇa tāra madhye praveśaye ‘ātma-samarpaṇa’
আনুকূল্যস্য সঙ্কল্পঃ প্রাতিকূল্যস্য বর্জনম্ । রক্ষিষ্যতীতি বিশ্বাসো গোপ্তৃত্বে বরণং তথা । আত্মনিক্ষেপ-কার্পণ্যে ষড়্বিধা শরণাগতিঃ ॥ ১০০ ॥
ānukūlyasya saṅkalpaḥ prātikūlyasya varjanam rakṣiṣyatīti viśvāso goptṛtve varaṇaṁ tathā ātma-nikṣepa-kārpaṇye ṣaḍ-vidhā śaraṇāgatiḥ
তবাস্মীতি বদন্ বাচা তথৈব মনসা বিদন্ । তৎস্থানমাশ্রিতস্তন্বা মোদতে শরণাগতঃ ॥ ১০১ ॥
tavāsmīti vadan vācā tathaiva manasā vidan tat-sthānam āśritas tanvā modate śaraṇāgataḥ
শরণ লঞা করে কৃষ্ণে আত্মসমর্পণ । কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম ॥ ১০২ ॥
śaraṇa lañā kare kṛṣṇe ātma-samarpaṇa kṛṣṇa tāre kare tat-kāle ātma-sama
মর্ত্যো যদা ত্যক্তসমস্তকর্মা নিবেদিতাত্মা বিচিকীর্ষিতো মে । তদামৃতত্বং প্রতিপদ্যমানো ময়াত্মভূয়ায় চ কল্পতে বৈ ॥ ১০৩ ॥
martyo yadā tyakta-samasta-karmā niveditātmā vicikīrṣito me tadāmṛtatvaṁ pratipadyamāno mayātma-bhūyāya ca kalpate vai
এবে সাধনভক্তি-লক্ষণ শুন, সনাতন । যাহা হৈতে পাই কৃষ্ণপ্রেম-মহাধন ॥ ১০৪ ॥
ebe sādhana-bhakti-lakṣaṇa śuna, sanātana yāhā haite pāi kṛṣṇa-prema-mahā-dhana
কৃতিসাধ্যা ভবেৎ সাধ্যভাবা সা সাধনাভিধা । নিত্যসিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদি সাধ্যতা ॥ ১০৫ ॥
kṛti-sādhyā bhavet sādhya- bhāvā sā sādhanābhidhā nitya-siddhasya bhāvasya prākaṭyaṁ hṛdi sādhyatā
শ্রবণাদি-ক্রিয়া — তার ‘স্বরূপ’-লক্ষণ । ‘তটস্থ’-লক্ষণে উপজায় প্রেমধন ॥ ১০৬ ॥
śravaṇādi-kriyā — tāra ‘svarūpa’-lakṣaṇa ‘taṭastha’-lakṣaṇe upajāya prema-dhana
নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম ‘সাধ্য’ কভু নয় । শ্রবণাদি-শুদ্ধচিত্তে করয়ে উদয় ॥ ১০৭ ॥
nitya-siddha kṛṣṇa-prema ‘sādhya’ kabhu naya śravaṇādi-śuddha-citte karaye udaya
এই ত সাধনভক্তি — দুই ত’ প্রকার । এক ‘বৈধী ভক্তি’, ‘রাগানুগা-ভক্তি’ আর ॥ ১০৮ ॥
ei ta sādhana-bhakti — dui ta’ prakāra eka ‘vaidhī bhakti’, ‘rāgānugā-bhakti’ āra
রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায় । ‘বৈধী ভক্তি’ বলি’ তারে সর্বশাস্ত্রে গায় ॥ ১০৯ ॥
rāga-hīna jana bhaje śāstrera ājñāya ‘vaidhī bhakti’ bali’ tāre sarva-śāstre gāya
তস্মাদ্ভারত সর্বাত্মা ভগবান্ হরিরীশ্বরঃ । শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছতাভয়ম্ ॥ ১১০ ॥
tasmād bhārata sarvātmā bhagavān harir īśvaraḥ śrotavyaḥ kīrtitavyaś ca smartavyaś cecchatābhayam
মুখবাহূরুপাদেভ্যঃ পুরুষস্যাশ্রমৈঃ সহ । চত্বারো জজ্ঞিরে বর্ণা গুণৈর্বিপ্রাদয়ঃ পৃথক্ ॥ ১১১ ॥
mukha-bāhūru-pādebhyaḥ puruṣasyāśramaiḥ saha catvāro jajñire varṇā guṇair viprādayaḥ pṛthak
য এষাং পুরুষং সাক্ষাদাত্ম-প্রভবমীশ্বরম্ । ন ভজন্ত্যবজানন্তি স্থানাদ্ ভ্রষ্টাঃ পতন্ত্যধঃ ॥ ১১২ ॥
ya eṣāṁ puruṣaṁ sākṣād ātma-prabhavam īśvaram na bhajanty avajānanti sthānād bhraṣṭāḥ patanty adhaḥ
স্মর্তব্যঃ সততং বিষ্ণুর্বিস্মর্তব্যো ন জাতুচিৎ । সর্বে বিধিনিষেধাঃ স্যুরেতয়োরেব কিঙ্করাঃ ॥ ১১৩ ॥
smartavyaḥ satataṁ viṣṇur vismartavyo na jātucit sarve vidhi-niṣedhāḥ syur etayor eva kiṅkarāḥ
বিবিধাঙ্গ সাধনভক্তির বহুত বিস্তার । সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ-সার ॥ ১১৪ ॥
vividhāṅga sādhana-bhaktira bahuta vistāra saṅkṣepe kahiye kichu sādhanāṅga-sāra
গুরুপাদাশ্রয়, দীক্ষা, গুরুর সেবন । সদ্ধর্মশিক্ষা-পৃচ্ছা সাধুমার্গানুগমন ॥ ১১৫ ॥
guru-pādāśraya, dīkṣā, gurura sevana sad-dharma-śikṣā-pṛcchā, sādhu-mārgānugamana
কৃষ্ণপ্রীত্যে ভোগত্যাগ, কৃষ্ণতীর্থে বাস । যাবন্নিৰ্বাহ-প্রতিগ্রহ, একাদশ্যুপবাস ॥ ১১৬ ॥
kṛṣṇa-prītye bhoga-tyāga, kṛṣṇa-tīrthe vāsa yāvan-nirvāha-pratigraha, ekādaśy-upavāsa
ধাত্র্যশ্বত্থগোবিপ্র-বৈষ্ণব-পূজন । সেবা-নামাপরাধাদি দূরে বিসর্জন ॥ ১১৭ ॥
dhātry-aśvattha-go-vipra-vaiṣṇava-pūjana sevā-nāmāparādhādi dūre visarjana
অবৈষ্ণব-সঙ্গ-ত্যাগ, বহুশিষ্য না করিব । বহুগ্রন্থ-কলাভ্যাস-ব্যাখ্যান বর্জিব ॥ ১১৮ ॥
avaiṣṇava-saṅga-tyāga, bahu-śiṣya nā kariba bahu-grantha-kalābhyāsa-vyākhyāna varjiba
হানি-লাভে সম, শোকাদির বশ না হইব । অন্যদেব, অন্যশাস্ত্র নিন্দা না করিব ॥ ১১৯ ॥
hāni-lābhe sama, śokādira vaśa nā ha-iba anya-deva, anya-śāstra nindā nā kariba
বিষ্ণুবৈষ্ণব-নিন্দা, গ্ৰাম্যবার্তা না শুনিব । প্রাণিমাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিব ॥ ১২০ ॥
viṣṇu-vaiṣṇava-nindā, grāmya-vārtā nā śuniba prāṇi-mātre mano-vākye udvega nā diba
শ্রবণ, কীর্তন স্মরণ, পূজন, বন্দন । পরিচর্যা, দাস্য, সখ্য, আত্মনিবেদন ॥ ১২১ ॥
śravaṇa, kīrtana, smaraṇa, pūjana, vandana paricaryā, dāsya, sakhya, ātma-nivedana
অগ্রে নৃত্য, গীত, বিজ্ঞপ্তি, দণ্ডবন্নতি । অভ্যুত্থান, অনুব্রজ্যা, তীর্থগৃহে গতি ॥ ১২২ ॥
agre nṛtya, gīta, vijñapti, daṇḍavan-nati abhyutthāna, anuvrajyā, tīrtha-gṛhe gati
পরিক্রমা, স্তবপাঠ, জপ, সঙ্কীর্তন । ধূপ-মাল্য-গন্ধ-মহাপ্রসাদ-ভোজন ॥ ১২৩ ॥
parikramā, stava-pāṭha, japa, saṅkīrtana dhūpa-mālya-gandha-mahāprasāda-bhojana
আরাত্রিক-মহোত্সব-শ্রীমূর্তি-দর্শন । নিজপ্রিয়-দান, ধ্যান, তদীয়-সেবন ॥ ১২৪ ॥
ārātrika-mahotsava-śrīmūrti-darśana nija-priya-dāna, dhyāna, tadīya-sevana
‘তদীয়’ — তুলসী, বৈষ্ণব, মথুরা, ভাগবত । এই চারির সেবা হয় কৃষ্ণের অভিমত ॥ ১২৫ ॥
‘tadīya’ — tulasī, vaiṣṇava, mathurā, bhāgavata ei cārira sevā haya kṛṣṇera abhimata
কৃষ্ণার্থে অখিল-চেষ্টা, তত্কৃপাবলোকন । জন্ম-দিনাদি-মহোৎসব লঞা ভক্তগণ ॥ ১২৬ ॥
kṛṣṇārthe akhila-ceṣṭā, tat-kṛpāvalokana janma-dinādi-mahotsava lañā bhakta-gaṇa
সর্বথা শরণাপত্তি, কার্তিকাদি-ব্রত । ‘চতুঃষষ্টি অঙ্গ’ এই পরম-মহত্ত্ব ॥ ১২৭ ॥
sarvathā śaraṇāpatti, kārtikādi-vrata ‘catuḥ-ṣaṣṭi aṅga’ ei parama-mahattva
সাধুসঙ্গ, নামকীর্তন, ভাগবতশ্রবণ । মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন ॥ ১২৮ ॥
sādhu-saṅga, nāma-kīrtana, bhāgavata-śravaṇa mathurā-vāsa, śrī-mūrtira śraddhāya sevana
সকলসাধন-শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ । কৃষ্ণপ্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ ॥ ১২৯ ॥
sakala-sādhana-śreṣṭha ei pañca aṅga kṛṣṇa-prema janmāya ei pāṅcera alpa saṅga
শ্রদ্ধা বিশেষতঃ প্রীতিঃ শ্রীমূর্তেরঙ্ঘ্রিসেবনে ॥ ১৩০ ॥
śraddhā viśeṣataḥ prītiḥ śrī-mūrter aṅghri-sevane
শ্রীমদ্ভাগবতার্থানামাস্বাদো রসিকৈঃ সহ । সজাতীয়াশয়ে স্নিগ্ধে সাধৌ সঙ্গঃ স্বতো বরে ॥ ১৩১ ॥
śrīmad-bhāgavatārthānām āsvādo rasikaiḥ saha sajātīyāśaye snigdhe sādhau saṅgaḥ svato vare
নামসংকীর্তনং শ্রীমন্মথুরামণ্ডলে স্থিতিঃ ॥ ১৩২ ॥
nāma-saṅkīrtanaṁ śrīman- mathurā-maṇḍale sthitiḥ
দুরূহাদ্ভুতবীর্যেঽস্মিন্ শ্রদ্ধা দূরেঽস্তু পঞ্চকে । যত্র স্বল্পোঽপি সম্বন্ধঃ সদ্ধিয়াং ভাবজন্মনে ॥ ১৩৩ ॥
durūhādbhuta-vīrye ’smin śraddhā dūre ’stu pañcake yatra sv-alpo ’pi sambandhaḥ sad-dhiyāṁ bhāva-janmane
‘এক’ অঙ্গ সাধে, কেহ সাধে ‘বহু’ অঙ্গ । ‘নিষ্ঠা’ হৈলে উপজয় প্রেমের তরঙ্গ ॥ ১৩৪ ॥
‘eka’ aṅga sādhe, keha sādhe ‘bahu’ aṅga ‘niṣṭhā’ haile upajaya premera taraṅga
‘এক’ অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ । অম্বরীষাদি ভক্তের ‘বহু’ অঙ্গ-সাধন ॥ ১৩৫ ॥
‘eka’ aṅge siddhi pāila bahu bhakta-gaṇa ambarīṣādi bhaktera ‘bahu’ aṅga-sādhana
শ্রীবিষ্ণোঃ শ্রবণে পরীক্ষিদভবদ্বৈয়াসকিঃ কীর্তনে প্রহ্লাদঃ স্মরণে তদঙ্ঘ্রিভজনে লক্ষ্মীঃ পৃথুঃ পূজনে । অক্রূরস্ত্বভিবন্দনে কপিপতির্দাস্যেঽথ সখ্যেঽর্জুনঃ সর্বস্বাত্মনিবেদনে বলিরভূৎ কৃষ্ণাপ্তিরেষাং পরা ॥ ১৩৬ ॥
śrī-viṣṇoḥ śravaṇe parīkṣid abhavad vaiyāsakiḥ kīrtane prahlādaḥ smaraṇe tad-aṅghri-bhajane lakṣmīḥ pṛthuḥ pūjane akrūras tv abhivandane kapi-patir dāsye ’tha sakhye ’rjunaḥ sarva-svātma-nivedane balir abhūt kṛṣṇāptir eṣāṁ parā
স বৈ মনঃ কৃষ্ণপদারবিন্দয়ো- র্বচাংসি বৈকুণ্ঠগুণানুবর্ণনে । করৌ হরের্মন্দিরমার্জনাদিষু শ্রুতিঞ্চকারাচ্যুত-সৎকথোদয়ে ॥ ১৩৭ ॥ মুকুন্দলিঙ্গালয়দর্শনে দৃশৌ তদ্ভৃত্যগাত্রস্পরশেঽঙ্গসঙ্গমম্ । ঘ্রাণঞ্চ তৎপাদসরোজসৌরভে শ্রীমত্তুলস্যা রসনাং তদর্পিতে ॥ ১৩৮ ॥ পাদৌ হরেঃ ক্ষেত্রপদানুসর্পণে শিরো হৃষীকেশ-পদাভিবন্দনে । কামঞ্চ দাস্যে ন তু কামকাম্যয়া যথোত্তমঃশ্লোকজনাশ্রয়া রতিঃ ॥ ১৩৯ ॥
sa vai manaḥ kṛṣṇa-padāravindayor vacāṁsi vaikuṇṭha-guṇānuvarṇane karau harer mandira-mārjanādiṣu śrutiṁ cakārācyuta-sat-kathodaye mukunda-liṅgālaya-darśane dṛśau tad-bhṛtya-gātra-sparaśe ’ṅga-saṅgamam ghrāṇaṁ ca tat-pāda-saroja-saurabhe śrīmat-tulasyā rasanāṁ tad-arpite pādau hareḥ kṣetra-padānusarpaṇe śiro hṛṣīkeśa-padābhivandane kāmaṁ ca dāsye na tu kāma-kāmyayā yathottamaḥśloka-janāśrayā ratiḥ
কাম ত্যজি’ কৃষ্ণ ভজে শাস্ত্র-আজ্ঞা মানি’ । দেব-ঋষি-পিত্রাদিকের কভু নহে ঋণী ॥ ১৪০ ॥
kāma tyaji’ kṛṣṇa bhaje śāstra-ājñā māni’ deva-ṛṣi-pitrādikera kabhu nahe ṛṇī
দেবর্ষিভূতাপ্তনৃণাং পিতৄণাং ন কিঙ্করো নায়মৃণী চ রাজন্ । সর্বাত্মনা যঃ শরণং শরণ্যং গতো মুকুন্দং পরিহৃত্য কর্তম্ ॥ ১৪১ ॥
devarṣi-bhūtāpta-nṛṇāṁ pitṝṇāṁ na kiṅkaro nāyam ṛṇī ca rājan sarvātmanā yaḥ śaraṇaṁ śaraṇyaṁ gato mukundaṁ parihṛtya kartam
বিধি-ধর্ম ছাড়ি’ ভজে কৃষ্ণের চরণ । নিষিদ্ধ পাপাচারে তার কভু নহে মন ॥ ১৪২ ॥
vidhi-dharma chāḍi’ bhaje kṛṣṇera caraṇa niṣiddha pāpācāre tāra kabhu nahe mana
অজ্ঞানে বা হয় যদি ‘পাপ’ উপস্থিত । কৃষ্ণ তাঁরে শুদ্ধ করে, না করায় প্রায়শ্চিত্ত ॥ ১৪৩ ॥
ajñāne vā haya yadi ‘pāpa’ upasthita kṛṣṇa tāṅre śuddha kare, nā karāya prāyaścitta
স্বপাদমূলং ভজতঃ প্রিয়স্য ত্যক্তান্যভাবস্য হরিঃ পরেশঃ । বিকর্ম যচ্চোৎপতিতং কথঞ্চিদ্ ধুনোতি সর্বং হৃদি সন্নিবিষ্টঃ ॥ ১৪৪ ॥
sva-pāda-mūlaṁ bhajataḥ priyasya tyaktānya-bhāvasya hariḥ pareśaḥ vikarma yac cotpatitaṁ kathañcid dhunoti sarvaṁ hṛdi sanniviṣṭaḥ
জ্ঞান-বৈরাগ্যাদি — ভক্তির কভু নহে ‘অঙ্গ’ । অহিংসাযম-নিয়মাদি বুলে কৃষ্ণভক্ত-সঙ্গ ॥ ১৪৫ ॥
jñāna-vairāgyādi — bhaktira kabhu nahe ‘aṅga’ ahiṁsā-yama-niyamādi bule kṛṣṇa-bhakta-saṅga
তস্মান্মদ্ভক্তিযুক্তস্য যোগিনো বৈ মদাত্মনঃ । ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায়ঃ শ্রেয়ো ভবেদিহ ॥ ১৪৬ ॥
tasmān mad-bhakti-yuktasya yogino vai mad-ātmanaḥ na jñānaṁ na ca vairāgyaṁ prāyaḥ śreyo bhaved iha
এতে ন হ্যদ্ভুতা ব্যাধ তবাহিংসাদয়ো গুণাঃ । হরিভক্তৌ প্রবৃত্তা যে ন তে স্যুঃ পরতাপিনঃ ॥ ১৪৭ ॥
ete na hy adbhutā vyādha tavāhiṁsādayo guṇāḥ hari-bhaktau pravṛttā ye na te syuḥ para-tāpinaḥ
বৈধীভক্তি-সাধনের কহিলুঁ বিবরণ । রাগানুগা-ভক্তির লক্ষণ শুন, সনাতন ॥ ১৪৮ ॥
vaidhī-bhakti-sādhanera kahiluṅ vivaraṇa rāgānugā-bhaktira lakṣaṇa śuna, sanātana
রাগাত্মিকা-ভক্তি — ‘মুখ্যা’ ব্রজবাসি-জনে । তার অনুগত ভক্তির ‘রাগানুগা’-নামে ॥ ১৪৯ ॥
rāgātmikā-bhakti — ‘mukhyā’ vraja-vāsi-jane tāra anugata bhaktira ‘rāgānugā’-nāme
ইষ্টে স্বারসিকী রাগঃ পরমাবিষ্টতা ভবেৎ । তন্ময়ী যা ভবেদ্ভক্তিঃ সাত্র রাগাত্মিকোদিতা ॥ ১৫০ ॥
iṣṭe svārasikī rāgaḥ paramāviṣṭatā bhavet tan-mayī yā bhaved bhaktiḥ sātra rāgātmikoditā
ইষ্টে ‘গাঢ়-তৃষ্ণা’ — রাগের স্বরূপ-লক্ষণ । ইষ্টে ‘আবিষ্টতা’ — এই তটস্থ-লক্ষণ ॥ ১৫১ ॥
iṣṭe ‘gāḍha-tṛṣṇā’ — rāgera svarūpa-lakṣaṇa iṣṭe ‘āviṣṭatā’ — ei taṭastha-lakṣaṇa
রাগময়ী-ভক্তির হয় ‘রাগাত্মিকা’ নাম । তাহা শুনি’ লুব্ধ হয় কোন ভাগ্যবান্ ॥ ১৫২ ॥
rāgamayī-bhaktira haya ‘rāgātmikā’ nāma tāhā śuni’ lubdha haya kona bhāgyavān
লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি । শাস্ত্রযুক্তি নাহি মানে — রাগানুগার প্রকৃতি ॥ ১৫৩ ॥
lobhe vraja-vāsīra bhāve kare anugati śāstra-yukti nāhi māne — rāgānugāra prakṛti
বিরাজন্তীমভিব্যক্তাং ব্ৰজবাসিজনাদিষু । রাগাত্মিকামনুসৃতা যা সা রাগানুগোচ্যতে ॥ ১৫৪ ॥
virājantīm abhivyaktāṁ vraja-vāsi-janādiṣu rāgātmikām anusṛtā yā sā rāgānugocyate
তত্তদ্ভাবাদিমাধুর্যে শ্রুতে ধীর্যদপেক্ষতে । নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তল্লোভোৎপত্তিলক্ষণম্ ॥ ১৫৫ ॥
tat-tad-bhāvādi-mādhurye śrute dhīr yad apekṣate nātra śāstraṁ na yuktiṁ ca tal lobhotpatti-lakṣaṇam
বাহ্য, অন্তর, — ইহার দুই ত’ সাধন । ‘বাহ্যে’ সাধক-দেহে করে শ্রবণ-কীর্তন ॥ ১৫৬ ॥ ‘মনে’ নিজ-সিদ্ধদেহ করিয়া ভাবন । রাত্রি-দিনে করে ব্ৰজে কৃষ্ণের সেবন ॥ ১৫৭ ॥
bāhya, antara, — ihāra dui ta’ sādhana ‘bāhye’ sādhaka-dehe kare śravaṇa-kīrtana ‘mane’ nija-siddha-deha kariyā bhāvana rātri-dine kare vraje kṛṣṇera sevana
সেবা সাধকরূপেণ সিদ্ধরূপেণ চাত্র হি । তদ্ভাবলিপ্সুনা কার্যা ব্রজলোকানুসারতঃ ॥ ১৫৮ ॥
sevā sādhaka-rūpeṇa siddha-rūpeṇa cātra hi tad-bhāva-lipsunā kāryā vraja-lokānusārataḥ
নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ঠ পাছেত’ লাগিয়া । নিরন্তর সেবা করে অন্তর্মনা হঞা ॥ ১৫৯ ॥
nijābhīṣṭa kṛṣṇa-preṣṭha pācheta’ lāgiyā nirantara sevā kare antarmanā hañā
কৃষ্ণং স্মরন্ জনঞ্চাস্য প্রেষ্ঠং নিজসমীহিতম্ । তত্তৎকথা-রতশ্চাসৌ কুর্যাদ্বাসং ব্রজে সদা ॥ ১৬০ ॥
kṛṣṇaṁ smaran janaṁ cāsya preṣṭhaṁ nija-samīhitam tat-tat-kathā-rataś cāsau kuryād vāsaṁ vraje sadā
দাস-সখা-পিত্রাদি-প্রেয়সীর গণ । রাগমার্গে নিজ-নিজ-ভাবের গণন ॥ ১৬১ ॥
dāsa-sakhā-pitrādi-preyasīra gaṇa rāga-mārge nija-nija-bhāvera gaṇana
ন কর্হিচিন্মৎপরাঃ শান্তরূপে নঙ্ক্ষ্যন্তি নো মেঽনিমিষো লেঢ়ি হেতিঃ । যেষামহং প্রিয় আত্মা সুতশ্চ সখা গুরুঃ সুহৃদো দৈবমিষ্টম্ ॥ ১৬২ ॥
na karhicin mat-parāḥ śānta-rūpe naṅkṣyanti no me ’nimiṣo leḍhi hetiḥ yeṣām ahaṁ priya ātmā sutaś ca sakhā guruḥ suhṛdo daivam iṣṭam
পতিপুত্রসুহৃদ্ভ্রাতৃ পিতৃবন্মিত্রবদ্ধরিম্ । যে ধ্যায়ন্তি সদোদ্যুক্তাস্তেভ্যোঽপীহ নমো নমঃ ॥ ১৬৩ ॥
pati-putra-suhṛd-bhrātṛ- pitṛvan mitravad dharim ye dhyāyanti sadodyuktās tebhyo ’pīha namo namaḥ
এই মত করে যেবা রাগানুগা-ভক্তি । কৃষ্ণের চরণে তাঁর উপজয় ‘প্রীতি’ ॥ ১৬৪ ॥
ei mata kare yebā rāgānugā-bhakti kṛṣṇera caraṇe tāṅra upajaya ‘prīti’
প্রীত্যঙ্কুরে ‘রতি’, ‘ভাব’ — হয় দুই নাম । যাহা হৈতে বশ হন শ্রীভগবান্ ॥ ১৬৫ ॥
prīty-aṅkure ‘rati’, ‘bhāva’ — haya dui nāma yāhā haite vaśa hana śrī-bhagavān
যাহা হৈতে পাই কৃষ্ণের প্রেম-সেবন । এইত’ কহিলুঁ ‘অভিধেয়’-বিবরণ ॥ ১৬৬ ॥
yāhā haite pāi kṛṣṇera prema-sevana eita’ kahiluṅ ‘abhidheya’-vivaraṇa
অভিধেয়, সাধন-ভক্তি এবে কহিলুঁ সনাতন । সংক্ষেপে কহিলুঁ, বিস্তার না যায় বর্ণন ॥ ১৬৭ ॥
abhidheya, sādhana-bhakti ebe kahiluṅ sanātana saṅkṣepe kahiluṅ, vistāra nā yāya varṇana
অভিধেয় সাধনভক্তি শুনে যেই জন । অচিরাৎ পায় সেই কৃষ্ণপ্রেমধন ॥ ১৬৮ ॥
abhidheya sādhana-bhakti śune yei jana acirāt pāya sei kṛṣṇa-prema-dhana
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৬৯ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa