CC Madhya 7.1
ধন্যং তং নৌমি চৈতন্যং বাসুদেবং দয়ার্দ্রধী । নষ্টকুষ্ঠং রূপপুষ্টং ভক্তিতুষ্টং চকার যঃ ॥ ১ ॥
dhanyaṁ taṁ naumi caitanyaṁ vāsudevaṁ dayārdra-dhī naṣṭa-kuṣṭhaṁ rūpa-puṣṭaṁ bhakti-tuṣṭaṁ cakāra yaḥ
Sanskrit, IAST, and official Vedabase links
Madhya-līlā — Chapter 7: original text, IAST, and official Vedabase links.
ধন্যং তং নৌমি চৈতন্যং বাসুদেবং দয়ার্দ্রধী । নষ্টকুষ্ঠং রূপপুষ্টং ভক্তিতুষ্টং চকার যঃ ॥ ১ ॥
dhanyaṁ taṁ naumi caitanyaṁ vāsudevaṁ dayārdra-dhī naṣṭa-kuṣṭhaṁ rūpa-puṣṭaṁ bhakti-tuṣṭaṁ cakāra yaḥ
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
এই মতে সার্বভৌমের নিস্তার করিল । দক্ষিণ-গমনে প্ৰভুর ইচ্ছা উপজিল ॥ ৩ ॥
ei-mate sārvabhaumera nistāra karila dakṣiṇa-gamane prabhura icchā upajila
মাঘ-শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস । ফাল্গুনে আসিয়া কৈল নীলাচলে বাস ॥ ৪ ॥
māgha-śukla-pakṣe prabhu karila sannyāsa phālgune āsiyā kaila nīlācale vāsa
ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল । প্রেমাবেশে তাঁহা বহু নৃত্যগীত কৈল ॥ ৫ ॥
phālgunera śeṣe dola-yātrā se dekhila premāveśe tāṅhā bahu nṛtya-gīta kaila
চৈত্রে রহি’ কৈল সার্বভৌম-বিমোচন । বৈশাখের প্রথমে দক্ষিণ যাইতে হৈল মন ॥ ৬ ॥
caitre rahi’ kaila sārvabhauma-vimocana vaiśākhera prathame dakṣiṇa yāite haila mana
নিজগণ আনি’ কহে বিনয় করিয়া । আলিঙ্গন করি’ সবায় শ্রীহস্তে ধরিয়া ॥ ৭ ॥ তোমা-সবা জানি আমি প্রাণাধিক করি’ । প্রাণ ছাড়া যায়, তোমা-সবা ছাড়িতে না পারি ॥ ৮ ॥
nija-gaṇa āni’ kahe vinaya kariyā āliṅgana kari’ sabāya śrī-haste dhariyā tomā-sabā jāni āmi prāṇādhika kari’ prāṇa chāḍā yāya, tomā-sabā chāḍite nā pāri
তুমি-সব বন্ধু মোর বন্ধুকৃত্য কৈলে । ইহাঁ আনি’ মোরে জগন্নাথ দেখাইলে ॥ ৯ ॥
tumi-saba bandhu mora bandhu-kṛtya kaile ihāṅ āni’ more jagannātha dekhāile
এবে সবা-স্থানে মুঞি মাগোঁ এক দানে । সবে মেলি’ আজ্ঞা দেহ, যাইব দক্ষিণে ॥ ১০ ॥
ebe sabā-sthāne muñi māgoṅ eka dāne sabe meli’ ājñā deha, yāiba dakṣiṇe
বিশ্বরূপ-উদ্দেশে অবশ্য আমি যাব । একাকী যাইব, কাহো সঙ্গে না লইব ॥ ১১ ॥
viśvarūpa-uddeśe avaśya āmi yāba ekākī yāiba, kāho saṅge nā la-iba
সেতুবন্ধ হৈতে আমি না আসি যাবৎ । নীলাচলে তুমি সব রহিবে তাবৎ ॥ ১২ ॥
setubandha haite āmi nā āsi yāvat nīlācale tumi saba rahibe tāvat
বিশ্বরূপ-সিদ্ধি-প্রাপ্তি জানেন সকল । দক্ষিণ-দেশ উদ্ধারিতে করেন এই ছল ॥ ১৩ ॥
viśvarūpa-siddhi-prāpti jānena sakala dakṣiṇa-deśa uddhārite karena ei chala
শুনিয়া সবার মনে হৈল মহাদুঃখ । নিঃশব্দ হইলা, সবার শুকাইল মুখ ॥ ১৪ ॥
śuniyā sabāra mane haila mahā-duḥkha niḥśabda ha-ilā, sabāra śukāila mukha
নিত্যানন্দপ্ৰভু কহে, — “ঐছে কৈছে হয় । একাকী যাইবে তুমি, কে ইহা সহয় ॥ ১৫ ॥
nityānanda-prabhu kahe, — “aiche kaiche haya ekākī yāibe tumi, ke ihā sahaya
দুই-এক সঙ্গে চলুক, না পড় হঠ-রঙ্গে । যারে কহ সেই দুই চলুক্ তোমার সঙ্গে ॥ ১৬ ॥
dui-eka saṅge caluka, nā paḍa haṭha-raṅge yāre kaha sei dui caluk tomāra saṅge
দক্ষিণের তীর্থপথ আমি সব জানি । আমি সঙ্গে যাই, প্রভু, আজ্ঞা দেহ তুমি ॥” ১৭ ॥
dakṣiṇera tīrtha-patha āmi saba jāni āmi saṅge yāi, prabhu, ājñā deha tumi”
প্রভু কহে, “আমি — নর্তক, তুমি — সূত্রধার । তুমি যৈছে নাচাও, তৈছে নর্তন আমার ॥ ১৮ ॥
prabhu kahe, “āmi — nartaka, tumi — sūtra-dhāra tumi yaiche nācāo, taiche nartana āmāra
সন্ন্যাস করিয়া আমি চলিলাঙ বৃন্দাবন । তুমি আমা লঞা আইলে অদ্বৈত-ভবন ॥ ১৯ ॥
sannyāsa kariyā āmi calilāṅ vṛndāvana tumi āmā lañā āile advaita-bhavana
নীলাচল আসিতে পথে ভাঙ্গিলা মোর দণ্ড । তোমা-সবার গাঢ়-স্নেহে আমার কার্য-ভঙ্গ ॥ ২০ ॥
nīlācala āsite pathe bhāṅgilā mora daṇḍa tomā-sabāra gāḍha-snehe āmāra kārya-bhaṅga
জগদানন্দ চাহে আমা বিষয় ভুঞ্জাইতে । যেই কহে সেই ভয়ে চাহিয়ে করিতে ॥ ২১ ॥
jagadānanda cāhe āmā viṣaya bhuñjāite yei kahe sei bhaye cāhiye karite
কভু যদি ইঁহার বাক্য করিয়ে অন্যথা । ক্রোধে তিন দিন মোরে নাহি কহে কথা ॥ ২২ ॥
kabhu yadi iṅhāra vākya kariye anyathā krodhe tina dina more nāhi kahe kathā
মুকুন্দ হয়েন দুঃখী দেখি’ সন্ন্যাস-ধর্ম । তিনবারে শীতে স্নান, ভূমিতে শয়ন ॥ ২৩ ॥
mukunda hayena duḥkhī dekhi’ sannyāsa-dharma tinabāre śīte snāna, bhūmite śayana
অন্তরে দুঃখী মুকুন্দ, নাহি কহে মুখে । ইহার দুঃখ দেখি’ মোর দ্বিগুণ হয়ে দুঃখে ॥ ২৪ ॥
antare duḥkhī mukunda, nāhi kahe mukhe ihāra duḥkha dekhi’ mora dvi-guṇa haye duḥkhe
আমি ত’ — সন্ন্যাসী, দামোদর — ব্রহ্মচারী । সদা রহে আমার উপর শিক্ষা-দণ্ড ধরি’ ॥ ২৫ ॥
āmi ta’ — sannyāsī, dāmodara — brahmacārī sadā rahe āmāra upara śikṣā-daṇḍa dhari’
ইঁহার আগে আমি না জানি ব্যবহার । ইঁহারে না ভায় স্বতন্ত্র চরিত্র আমার ॥ ২৬ ॥
iṅhāra āge āmi nā jāni vyavahāra iṅhāre nā bhāya svatantra caritra āmāra
লোকাপেক্ষা নাহি ইঁহার কৃষ্ণকৃপা হৈতে । আমি লোকাপেক্ষা কভু না পারি ছাড়িতে ॥ ২৭ ॥
lokāpekṣā nāhi iṅhāra kṛṣṇa-kṛpā haite āmi lokāpekṣā kabhu nā pāri chāḍite
অতএব তুমি সব রহ নীলাচলে । দিন কত আমি তীর্থ ভ্রমিব একলে ॥” ২৮ ॥
ataeva tumi saba raha nīlācale dina kata āmi tīrtha bhramiba ekale”
ইঁহা-সবার বশ প্রভু হয়ে যে যে গুণে । দোষারোপ-চ্ছলে করে গুণ আস্বাদনে ॥ ২৯ ॥
iṅhā-sabāra vaśa prabhu haye ye ye guṇe doṣāropa-cchale kare guṇa āsvādane
চৈতন্যের ভক্ত-বাত্সল্য — অকথ্য-কথন । আপনে বৈরাগ্য-দুঃখ করেন সহন ॥ ৩০ ॥
caitanyera bhakta-vātsalya — akathya-kathana āpane vairāgya-duḥkha karena sahana
সেই দুঃখ দেখি’ যেই ভক্ত দুঃখ পায় । সেই দুঃখ তাঁর শক্ত্যে সহন না যায় ॥ ৩১ ॥
sei duḥkha dekhi’ yei bhakta duḥkha pāya sei duḥkha tāṅra śaktye sahana nā yāya
গুণে দোষোদ্গার-চ্ছলে সবা নিষেধিয়া । একাকী ভ্রমিবেন তীর্থ বৈরাগ্য করিয়া ॥ ৩২ ॥
guṇe doṣodgāra-cchale sabā niṣedhiyā ekākī bhramibena tīrtha vairāgya kariyā
তবে চারিজন বহু মিনতি করিল । স্বতন্ত্র ঈশ্বর প্রভু কভু না মানিল ॥ ৩৩ ॥
tabe cāri-jana bahu minati karila svatantra īśvara prabhu kabhu nā mānila
তবে নিত্যানন্দ কহে, — যে আজ্ঞা তোমার । দুঃখ সুখ যে হউক্ কর্তব্য আমার ॥ ৩৪ ॥
tabe nityānanda kahe, — ye ājñā tomāra duḥkha sukha ye ha-uk kartavya āmāra
কিন্তু এক নিবেদন করোঁ আর বার । বিচার করিয়া তাহা কর অঙ্গীকার ॥ ৩৫ ॥
kintu eka nivedana karoṅ āra bāra vicāra kariyā tāhā kara aṅgīkāra
কৌপীন, বহির্বাস আর জলপাত্র । আর কিছু নাহি যাবে, সবে এই মাত্র ॥ ৩৬ ॥
kaupīna, bahir-vāsa āra jala-pātra āra kichu nāhi yābe, sabe ei mātra
তোমার দুই হস্ত বদ্ধ নাম-গণনে । জলপাত্র-বহির্বাস বহিবে কেমনে ॥ ৩৭ ॥
tomāra dui hasta baddha nāma-gaṇane jala-pātra-bahirvāsa vahibe kemane
প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন । এ-সব সামগ্রী তোমার কে করে রক্ষণ ॥ ৩৮ ॥
premāveśe pathe tumi habe acetana e-saba sāmagrī tomāra ke kare rakṣaṇa
‘কৃষ্ণদাস’-নামে এই সরল ব্রাহ্মণ । ইঁহো সঙ্গে করি’ লহ, ধর নিবেদন ॥ ৩৯ ॥
‘kṛṣṇadāsa’-nāme ei sarala brāhmaṇa iṅho saṅge kari’ laha, dhara nivedana
জলপাত্র-বস্ত্র বহি’ তোমা-সঙ্গে যাবে । যে তোমার ইচ্ছা, কর, কিছু না বলিবে ॥ ৪০ ॥
jala-pātra-vastra vahi’ tomā-saṅge yābe ye tomāra icchā, kara, kichu nā balibe
তবে তাঁর বাক্য প্রভু করি’ অঙ্গীকারে । তাহা-সবা লঞা গেলা সার্বভৌম ঘরে ॥ ৪১ ॥
tabe tāṅra vākya prabhu kari’ aṅgīkāre tāhā-sabā lañā gelā sārvabhauma-ghare
নমস্করি’ সার্বভৌম আসন নিবেদিল । সবাকারে মিলি’ তবে আসনে বসিল ॥ ৪২ ॥
namaskari’ sārvabhauma āsana nivedila sabākāre mili’ tabe āsane vasila
নানা কৃষ্ণবার্তা কহি’ কহিল তাঁহারে । ‘তোমার ঠাঞি আইলাঙ আজ্ঞা মাগিবারে ॥ ৪৩ ॥
nānā kṛṣṇa-vārtā kahi’ kahila tāṅhāre ‘tomāra ṭhāñi āilāṅ ājñā māgibāre
সন্ন্যাস করি’ বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে । অবশ্য করিব আমি তাঁর অন্বেষণে ॥ ৪৪ ॥
sannyāsa kari’ viśvarūpa giyāche dakṣiṇe avaśya kariba āmi tāṅra anveṣaṇe
আজ্ঞা দেহ, অবশ্য আমি দক্ষিণে চলিব । তোমার আজ্ঞাতে সুখে লেউটি’ আসিব’ ॥ ৪৫ ॥
ājñā deha, avaśya āmi dakṣiṇe caliba tomāra ājñāte sukhe leuṭi’ āsiba’
শুনি’ সার্বভৌম হৈলা অত্যন্ত কাতর । চরণে ধরিয়া কহে বিষাদ-উত্তর ॥ ৪৬ ॥
śuni’ sārvabhauma hailā atyanta kātara caraṇe dhariyā kahe viṣāda-uttara
‘বহুজন্মের পুণ্যফলে পাইনু তোমার সঙ্গ । হেন-সঙ্গ বিধি মোর করিলেক ভঙ্গ ॥ ৪৭ ॥
‘bahu-janmera puṇya-phale pāinu tomāra saṅga hena-saṅga vidhi mora karileka bhaṅga
শিরে বজ্র পড়ে যদি, পুত্র মরি’ যায় । তাহা সহি, তোমার বিচ্ছেদ সহন না যায় ॥ ৪৮ ॥
śire vajra paḍe yadi, putra mari’ yāya tāhā sahi, tomāra viccheda sahana nā yāya
স্বতন্ত্র-ঈশ্বর তুমি করিবে গমন । দিন কথো রহ, দেখি তোমার চরণ’ ॥ ৪৯ ॥
svatantra-īśvara tumi karibe gamana dina katho raha, dekhi tomāra caraṇa’
তাহার বিনয়ে প্ৰভুর শিথিল হৈল মন । রহিল দিবস কথো, না কৈল গমন ॥ ৫০ ॥
tāhāra vinaye prabhura śithila haila mana rahila divasa katho, nā kaila gamana
ভট্টাচার্য আগ্রহ করি’ করেন নিমন্ত্রণ । গৃহে পাক করি’ প্রভুকে করা’ন ভোজন ॥ ৫১ ॥
bhaṭṭācārya āgraha kari’ karena nimantraṇa gṛhe pāka kari’ prabhuke karā’na bhojana
তাঁহার ব্রাহ্মণী, তাঁর নাম — ‘ষাঠীর মাতা’ । রান্ধি’ ভিক্ষা দেন তেঁহো, আশ্চর্য তাঁর কথা ॥ ৫২ ॥
tāṅhāra brāhmaṇī, tāṅra nāma — ‘ṣāṭhīra mātā’ rāndhi’ bhikṣā dena teṅho, āścarya tāṅra kathā
আগে ত’ কহিব তাহা করিয়া বিস্তার । এবে কহি প্ৰভুর দক্ষিণ-যাত্রা-সমাচার ॥ ৫৩ ॥
āge ta’ kahiba tāhā kariyā vistāra ebe kahi prabhura dakṣiṇa-yātrā-samācāra
দিন পাঁচ রহি’ প্রভু ভট্টাচার্য-স্থানে । চলিবার লাগি’ আজ্ঞা মাগিলা আপনে ॥ ৫৪ ॥
dina pāṅca rahi’ prabhu bhaṭṭācārya-sthāne calibāra lāgi’ ājñā māgilā āpane
প্রভুর আগ্রহে ভট্টাচার্য সম্মত হইলা । প্রভু তাঁরে লঞা জগন্নাথ-মন্দিরে গেলা ॥ ৫৫ ॥
prabhura āgrahe bhaṭṭācārya sammata ha-ilā prabhu tāṅre lañā jagannātha-mandire gelā
দর্শন করি’ ঠাকুর-পাশ আজ্ঞা মাগিলা । পূজারী প্রভুরে মালা-প্রসাদ আনি’ দিলা ॥ ৫৬ ॥
darśana kari’ ṭhākura-pāśa ājñā māgilā pūjārī prabhure mālā-prasāda āni’ dilā
আজ্ঞা-মালা পাঞা হর্ষে নমস্কার করি’ । আনন্দে দক্ষিণ-দেশে চলে গৌরহরি ॥ ৫৭ ॥
ājñā-mālā pāñā harṣe namaskāra kari’ ānande dakṣiṇa-deśe cale gaurahari
ভট্টাচার্য-সঙ্গে আর যত নিজগণ । জগন্নাথ প্রদক্ষিণ করি’ করিলা গমন ॥ ৫৮ ॥
bhaṭṭācārya-saṅge āra yata nija-gaṇa jagannātha pradakṣiṇa kari’ karilā gamana
সমুদ্ৰ-তীরে তীরে আলালনাথ-পথে । সার্বভৌম কহিলেন আচার্য-গোপীনাথে ॥ ৫৯ ॥
samudra-tīre tīre ālālanātha-pathe sārvabhauma kahilena ācārya-gopīnāthe
চারি কৌপীন-বহির্বাস রাখিয়াছি ঘরে । তাহা, প্রসাদান্ন, লঞা আইস বিপ্রদ্বারে ॥ ৬০ ॥
cāri kopīna-bahirvāsa rākhiyāchi ghare tāhā, prasādānna, lañā āisa vipra-dvāre
তবে সার্বভৌম কহে প্ৰভুর চরণে । অবশ্য পালিবে, প্রভু, মোর নিবেদনে ॥ ৬১ ॥
tabe sārvabhauma kahe prabhura caraṇe avaśya pālibe, prabhu, mora nivedane
‘রামানন্দ রায়’ আছে গোদাবরী-তীরে । অধিকারী হয়েন তেঁহো বিদ্যানগরে ॥ ৬২ ॥
‘rāmānanda rāya’ āche godāvarī-tīre adhikārī hayena teṅho vidyānagare
শূদ্র বিষয়ি-জ্ঞানে উপেক্ষা না করিবে । আমার বচনে তাঁরে অবশ্য মিলিবে ॥ ৬৩ ॥
śūdra viṣayi-jñāne upekṣā nā karibe āmāra vacane tāṅre avaśya milibe
তোমার সঙ্গের যোগ্য তেঁহো এক জন । পৃথিবীতে রসিক ভক্ত নাহি তাঁর সম ॥ ৬৪ ॥
tomāra saṅgera yogya teṅho eka jana pṛthivīte rasika bhakta nāhi tāṅra sama
পাণ্ডিত্য আর ভক্তিরস, — দুঁহের তেঁহো সীমা । সম্ভাষিলে জানিবে তুমি তাঁহার মহিমা ॥ ৬৫ ॥
pāṇḍitya āra bhakti-rasa, — duṅhera teṅho sīmā sambhāṣile jānibe tumi tāṅhāra mahimā
অলৌকিক বাক্য চেষ্টা তাঁর না বুঝিয়া । পরিহাস করিয়াছি তাঁরে ‘বৈষ্ণব’ বলিয়া ॥ ৬৬ ॥
alaukika vākya ceṣṭā tāṅra nā bujhiyā parihāsa kariyāchi tāṅre ‘vaiṣṇava’ baliyā
তোমার প্রসাদে এবে জানিনু তাঁর তত্ত্ব । সম্ভাষিলে জানিবে তাঁর যেমন মহত্ত্ব ॥ ৬৭ ॥
tomāra prasāde ebe jāninu tāṅra tattva sambhāṣile jānibe tāṅra yemana mahattva
অঙ্গীকার করি’ প্রভু তাঁহার বচন । তাঁরে বিদায় দিতে তাঁরে কৈল আলিঙ্গন ॥ ৬৮ ॥
aṅgīkāra kari’ prabhu tāṅhāra vacana tāṅre vidāya dite tāṅre kaila āliṅgana
“ঘরে কৃষ্ণ ভজি’ মোরে করিহ আশীর্বাদে । নীলাচলে আসি’ যেন তোমার প্রসাদে ॥” ৬৯ ॥
“ghare kṛṣṇa bhaji’ more kariha āśīrvāde nīlācale āsi’ yena tomāra prasāde”
এত বলি’ মহাপ্ৰভু করিলা গমন । মূর্চ্ছিত হঞা তাহাঁ পড়িলা সার্বভৌম ॥ ৭০ ॥
eta bali’ mahāprabhu karilā gamana mūrcchita hañā tāhāṅ paḍilā sārvabhauma
তাঁরে উপেক্ষিয়া কৈল শীঘ্র গমন । কে বুঝিতে পারে মহাপ্রভুর চিত্ত-মন ॥ ৭১ ॥
tāṅre upekṣiyā kaila śīghra gamana ke bujhite pāre mahāprabhura citta-mana
মহানুভাবের চিত্তের স্বভাব এই হয় । পুষ্প-সম কোমল, কঠিন বজ্রময় ॥ ৭২ ॥
mahānubhāvera cittera svabhāva ei haya puṣpa-sama komala, kaṭhina vajra-maya
বজ্রাদপি কঠোরাণি মৃদূনি কুসুমাদপি । লোকোত্তরাণাং চেতাংসি কো নু বিজ্ঞাতুমীশ্বরঃ ॥ ৭৩ ॥
vajrād api kaṭhorāṇi mṛdūni kusumād api lokottarāṇāṁ cetāṁsi ko nu vijñātum īśvaraḥ
নিত্যানন্দপ্রভু ভট্টাচার্যে উঠাইল । তাঁর লোকসঙ্গে তাঁরে ঘরে পাঠাইল ॥ ৭৪ ॥
nityānanda prabhu bhaṭṭācārye uṭhāila tāṅra loka-saṅge tāṅre ghare pāṭhāila
ভক্তগণ শীঘ্র আসি’ লৈল প্রভুর সাথ । বস্ত্র-প্রসাদ লঞা তবে আইলা গোপীনাথ ॥ ৭৫ ॥
bhakta-gaṇa śīghra āsi’ laila prabhura sātha vastra-prasāda lañā tabe āilā gopīnātha
সবা-সঙ্গে প্রভু তবে আলালনাথ আইলা । নমস্কার করি’ তারে বহুস্তুতি কৈলা ॥ ৭৬ ॥
sabā-saṅge prabhu tabe ālālanātha āilā namaskāra kari’ tāre bahu-stuti kailā
প্রেমাবেশে নৃত্যগীত কৈল কতক্ষণ । দেখিতে আইলা তাহাঁ বৈসে যত জন ॥ ৭৭ ॥
premāveśe nṛtya-gīta kaila kata-kṣaṇa dekhite āilā tāhāṅ vaise yata jana
চৌদিকেতে সব লোক বলে ‘হরি’ ‘হরি’ । প্রেমাবেশে মধ্যে নৃত্য করে গৌরহরি ॥ ৭৮ ॥
caudikete saba loka bale ‘hari’ ‘hari’ premāveśe madhye nṛtya kare gaurahari
কাঞ্চন-সদৃশ দেহ, অরুণ বসন । পুলকাশ্রু-কম্প-স্বেদ তাহাতে ভূষণ ॥ ৭৯ ॥
kāñcana-sadṛśa deha, aruṇa vasana pulakāśru-kampa-sveda tāhāte bhūṣaṇa
দেখিয়া লোকের মনে হৈল চমৎকার । যত লোক আইসে, কেহ নাহি যায় ঘর ॥ ৮০ ॥
dekhiyā lokera mane haila camatkāra yata loka āise, keha nāhi yāya ghara
কেহ নাচে, কেহ গায়, ‘শ্রীকৃষ্ণ’ ‘গোপাল’ । প্রেমেতে ভাসিল লোক, — স্ত্রী-বৃদ্ধ-আবাল ॥ ৮১ ॥
keha nāce, keha gāya, ‘śrī-kṛṣṇa’ ‘gopāla’ premete bhāsila loka, — strī-vṛddha-ābāla
দেখি’ নিত্যানন্দ প্রভু কহে ভক্তগণে । এইরূপে নৃত্য আগে হবে গ্রামে-গ্রামে ॥ ৮২ ॥
dekhi’ nityānanda prabhu kahe bhakta-gaṇe ei-rūpe nṛtya āge habe grāme-grāme
অতিকাল হৈল, লোক ছাড়িয়া না যায় । তবে নিত্যানন্দ-গোসাঞি সৃজিলা উপায় ॥ ৮৩ ॥
atikāla haila, loka chāḍiyā nā yāya tabe nityānanda-gosāñi sṛjilā upāya
মধ্যাহ্ন করিতে গেলা প্ৰভুকে লঞা । তাহা দেখি’ লোক আইসে চৌদিকে ধাঞা ॥ ৮৪ ॥
madhyāhna karite gelā prabhuke lañā tāhā dekhi’ loka āise caudike dhāñā
মধ্যাহ্ন করিয়া আইলা দেবতা-মন্দিরে । নিজগণ প্ৰবেশি’ কপাট দিল বহির্দ্বারে ॥ ৮৫ ॥
madhyāhna kariyā āilā devatā-mandire nija-gaṇa praveśi’ kapāṭa dila bahir-dvāre
তবে গোপীনাথ দুইপ্রভুরে ভিক্ষা করাইল । প্রভুর শেষ প্রসাদান্ন সবে বাঁটি’ খাইল ॥ ৮৬ ॥
tabe gopīnātha dui-prabhure bhikṣā karāila prabhura śeṣa prasādānna sabe bāṅṭi’ khāila
শুনি’ শুনি’ লোক-সব আসি’ বহির্দ্বারে । ‘হরি’ ‘হরি’ বলি’ লোক কোলাহল করে ॥ ৮৭ ॥
śuni’ śuni’ loka-saba āsi’ bahir-dvāre ‘hari’ ‘hari’ bali’ loka kolāhala kare
তবে মহাপ্রভু দ্বার করাইল মোচন । আনন্দে আসিয়া লোক পাইল দরশন ॥ ৮৮ ॥
tabe mahāprabhu dvāra karāila mocana ānande āsiyā loka pāila daraśana
এইমত সন্ধ্যা পর্যন্ত লোক আসে, যায় । ‘বৈষ্ণব’ হইল লোক, সবে নাচে, গায় ॥ ৮৯ ॥
ei-mata sandhyā paryanta loka āse, yāya ‘vaiṣṇava’ ha-ila loka, sabe nāce, gāya
এইরূপে সেই ঠাঞি ভক্তগণ-সঙ্গে । সেই রাত্রি গোঙাইলা কৃষ্ণকথা-রঙ্গে ॥ ৯০ ॥
ei-rūpe sei ṭhāñi bhakta-gaṇa-saṅge sei rātri goṅāilā kṛṣṇa-kathā-raṅge
প্রাতঃকালে স্নান করি’ করিলা গমন । ভক্তগণে বিদায় দিলা করি’ আলিঙ্গন ॥ ৯১ ॥
prātaḥ-kāle snāna kari’ karilā gamana bhakta-gaṇe vidāya dilā kari’ āliṅgana
মূর্চ্ছিত হঞা সবে ভূমিতে পড়িলা । তাঁহা-সবা পানে প্রভু ফিরি’ না চাহিলা ॥ ৯২ ॥
mūrcchita hañā sabe bhūmite paḍilā tāṅhā-sabā pāne prabhu phiri’ nā cāhilā
বিচ্ছেদে ব্যাকুল প্রভু চলিলা দুঃখী হঞা । পাছে কৃষ্ণদাস যায় জলপাত্র লঞা ॥ ৯৩ ॥
vicchede vyākula prabhu calilā duḥkhī hañā pāche kṛṣṇadāsa yāya jala-pātra lañā
ভক্তগণ উপবাসী তাহাঁই রহিলা । আর দিনে দুঃখী হঞা নীলাচলে আইলা ॥ ৯৪ ॥
bhakta-gaṇa upavāsī tāhāṅi rahilā āra dine duḥkhī hañā nīlācale āilā
মত্তসিংহ-প্রায় প্রভু করিলা গমন । প্রেমাবেশে যায় করি’ নাম-সংকীর্তন ॥ ৯৫ ॥
matta-siṁha-prāya prabhu karilā gamana premāveśe yāya kari’ nāma-saṅkīrtana
কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! হে । কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! হে ॥ কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! রক্ষ মাম্ । কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! পাহি মাম্ ॥ রাম! রাঘব! রাম! রাঘব! রাম! রাঘব! রক্ষ মাম্ । কৃষ্ণ! কেশব! কৃষ্ণ! কেশব! কৃষ্ণ! কেশব! পাহি মাম্ ॥ ৯৬ ॥
kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! he kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! he kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! rakṣa mām kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! kṛṣṇa! pāhi mām rāma! rāghava! rāma! rāghava! rāma! rāghava! rakṣa mām kṛṣṇa! keśava! kṛṣṇa! keśava! kṛṣṇa! keśava! pāhi mām
এই শ্লোক পড়ি’ পথে চলিলা গৌরহরি । লোক দেখি’ পথে কহে, — বল ‘হরি’ ‘হরি’ ॥ ৯৭ ॥
ei śloka paḍi’ pathe calilā gaurahari loka dekhi’ pathe kahe, — bala ‘hari’ ‘hari’
সেই লোক প্রেমমত্ত হঞা বলে ‘হরি’ ‘কৃষ্ণ’ । প্রভুর পাছে সঙ্গে যায় দর্শন-সতৃষ্ণ ॥ ৯৮ ॥
sei loka prema-matta hañā bale ‘hari’ ‘kṛṣṇa’ prabhura pāche saṅge yāya darśana-satṛṣṇa
কতক্ষণে রহি’ প্রভু তারে আলিঙ্গিয়া । বিদায় করিল তারে শক্তি সঞ্চারিয়া ॥ ৯৯ ॥
kata-kṣaṇe rahi’ prabhu tāre āliṅgiyā vidāya karila tāre śakti sañcāriyā
সেইজন নিজ-গ্রামে করিয়া গমন । ‘কৃষ্ণ’ বলি’ হাসে, কান্দে, নাচে অনুক্ষণ ॥ ১০০ ॥
sei-jana nija-grāme kariyā gamana ‘kṛṣṇa’ bali’ hāse, kānde, nāce anukṣaṇa
যারে দেখে, তারে কহে, — কহ কৃষ্ণনাম । এইমত ‘বৈষ্ণব’ কৈল সব নিজ-গ্রাম ॥ ১০১ ॥
yāre dekhe, tāre kahe, — kaha kṛṣṇa-nāma ei-mata ‘vaiṣṇava’ kaila saba nija-grāma
গ্রামান্তর হৈতে দেখিতে আইল যত জন । তাঁর দর্শন-কৃপায় হয় তাঁর সম ॥ ১০২ ॥
grāmāntara haite dekhite āila yata jana tāṅra darśana-kṛpāya haya tāṅra sama
সেই যাই’ গ্রামের লোক বৈষ্ণব করয় । অন্যগ্ৰামী আসি’ তাঁরে দেখি’ বৈষ্ণব হয় ॥ ১০৩ ॥
sei yāi’ grāmera loka vaiṣṇava karaya anya-grāmī āsi’ tāṅre dekhi’ vaiṣṇava haya
সেই যাই’ আর গ্রামে করে উপদেশ । এইমত ‘বৈষ্ণব’ হৈল সব দক্ষিণ-দেশ ॥ ১০৪ ॥
sei yāi’ āra grāme kare upadeśa ei-mata ‘vaiṣṇava’ haila saba dakṣiṇa-deśa
এইমত পথে যাইতে শত শত জন । ‘বৈষ্ণব’ করেন তাঁরে করি’ আলিঙ্গন ॥ ১০৫ ॥
ei-mata pathe yāite śata śata jana ‘vaiṣṇava’ karena tāṅre kari’ āliṅgana
যেই গ্রামে রহি’ ভিক্ষা করেন যাঁর ঘরে । সেই গ্রামের যত লোক আইসে দেখিবারে ॥ ১০৬ ॥
yei grāme rahi’ bhikṣā karena yāṅra ghare sei grāmera yata loka āise dekhibāre
প্রভুর কৃপায় হয় মহাভাগবত । সেই সব আচার্য হঞা তারিল জগৎ ॥ ১০৭ ॥
prabhura kṛpāya haya mahābhāgavata sei saba ācārya hañā tārila jagat
এইমত কৈলা যাবৎ গেলা সেতুবন্ধে । সর্বদেশ ‘বৈষ্ণব’ হৈল প্ৰভুর সম্বন্ধে ॥ ১০৮ ॥
ei-mata kailā yāvat gelā setubandhe sarva-deśa ‘vaiṣṇava’ haila prabhura sambandhe
নবদ্বীপে যেই শক্তি না কৈলা প্রকাশে । সে শক্তি প্ৰকাশি’ নিস্তারিল দক্ষিণদেশে ॥ ১০৯ ॥
navadvīpe yei śakti nā kailā prakāśe se śakti prakāśi’ nistārila dakṣiṇa-deśe
প্রভুকে যে ভজে, তারে তাঁর কৃপা হয় । সেই সে এ-সব লীলা সত্য করি’ লয় ॥ ১১০ ॥
prabhuke ye bhaje, tāre tāṅra kṛpā haya sei se e-saba līlā satya kari’ laya
অলৌকিক-লীলায় যার না হয় বিশ্বাস । ইহলোক, পরলোক তার হয় নাশ ॥ ১১১ ॥
alaukika-līlāya yāra nā haya viśvāsa iha-loka, para-loka tāra haya nāśa
প্রথমেই কহিল প্রভুর যেরূপে গমন । এইমত জানিহ যাবৎ দক্ষিণ-ভ্রমণ ॥ ১১২ ॥
prathamei kahila prabhura ye-rūpe gamana ei-mata jāniha yāvat dakṣiṇa-bhramaṇa
এইমত যাইতে যাইতে গেলা কূর্মস্থানে । কূর্ম দেখি’ কৈল তাঁরে স্তবন-প্ৰণামে ॥ ১১৩ ॥
ei-mata yāite yāite gelā kūrma-sthāne kūrma dekhi’ kaila tāṅre stavana-praṇāme
প্রেমাবেশে হাসি’ কান্দি’ নৃত্য-গীত কৈল । দেখি’ সর্ব লোকের চিত্তে চমৎকার হৈল ॥ ১১৪ ॥
premāveśe hāsi’ kāndi’ nṛtya-gīta kaila dekhi’ sarva lokera citte camatkāra haila
আশ্চর্য শুনিয়া লোক আইল দেখিবারে । প্ৰভুর রূপ-প্রেম দেখি’ হৈলা চমত্কারে ॥ ১১৫ ॥
āścarya śuniyā loka āila dekhibāre prabhura rūpa-prema dekhi’ hailā camatkāre
দর্শনে ‘বৈষ্ণব’ হৈল, বলে ‘কৃষ্ণ’ ‘হরি’ । প্রেমাবেশে নাচে লোক ঊর্ধ্ববাহু করি’ ॥ ১১৬ ॥
darśane ‘vaiṣṇava’ haila, bale ‘kṛṣṇa’ ‘hari’ premāveśe nāce loka ūrdhva bāhu kari’
কৃষ্ণনাম লোকমুখে শুনি’ অবিরাম । সেই লোক ‘বৈষ্ণব’ কৈল অন্য সব গ্রাম ॥ ১১৭ ॥
kṛṣṇa-nāma loka-mukhe śuni’ avirāma sei loka ‘vaiṣṇava’ kaila anya saba grāma
এইমত পরম্পরায় দেশ ‘বৈষ্ণব’ হৈল । কৃষ্ণনামামৃত-বন্যায় দেশ ভাসাইল ॥ ১১৮ ॥
ei-mata paramparāya deśa ‘vaiṣṇava’ haila kṛṣṇa-nāmāmṛta-vanyāya deśa bhāsāila
কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিলা । কূর্মের সেবক বহু সম্মান করিলা ॥ ১১৯ ॥
kata-kṣaṇe prabhu yadi bāhya prakāśilā kūrmera sevaka bahu sammāna karilā
যেই গ্রামে যায় তাহাঁ এই ব্যবহার । এক ঠাঞি কহিল, না কহিব আর বার ॥ ১২০ ॥
yei grāme yāya tāhāṅ ei vyavahāra eka ṭhāñi kahila, nā kahiba āra bāra
‘কূর্ম’-নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ । বহু শ্রদ্ধা-ভক্ত্যে কৈল প্রভুর নিমন্ত্রণ ॥ ১২১ ॥
‘kūrma’-nāme sei grāme vaidika brāhmaṇa bahu śraddhā-bhaktye kaila prabhura nimantraṇa
ঘরে আনি’ প্রভুর কৈল পাদ প্রক্ষালন । সেই জল বংশ-সহিত করিল ভক্ষণ ॥ ১২২ ॥
ghare āni’ prabhura kaila pāda prakṣālana sei jala vaṁśa-sahita karila bhakṣaṇa
অনেকপ্রকার স্নেহে ভিক্ষা করাইল । গোসাঞির শেষান্ন সবংশে খাইল ॥ ১২৩ ॥
aneka-prakāra snehe bhikṣā karāila gosāñira śeṣānna sa-vaṁśe khāila
‘যেই পাদপদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে । সেই পাদপদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে ॥ ১২৪ ॥
‘yei pāda-padma tomāra brahmā dhyāna kare sei pāda-padma sākṣāt āila mora ghare
মোর ভাগ্যের সীমা না যায় কহন । আজি মোর শ্লাঘ্য হৈল জন্ম-কুল-ধন ॥ ১২৫ ॥
mora bhāgyera sīmā nā yāya kahana āji mora ślāghya haila janma-kula-dhana
কৃপা কর, প্রভু, মোরে, যাঙ তোমা-সঙ্গে । সহিতে না পারি দুঃখ বিষয়-তরঙ্গে ॥’ ১২৬ ॥
kṛpā kara, prabhu, more, yāṅ tomā-saṅge sahite nā pāri duḥkha viṣaya-taraṅge’
প্রভু কহে, — “ঐছে বাত্ কভু না কহিবা । গৃহে রহি’ কৃষ্ণ-নাম নিরন্তর লৈবা ॥ ১২৭ ॥
prabhu kahe, — “aiche bāt kabhu nā kahibā gṛhe rahi’ kṛṣṇa-nāma nirantara laibā
যারে দেখ, তারে কহ ‘কৃষ্ণ’ উপদেশ । আমার আজ্ঞায় গুরু হঞা তার’ এই দেশ ॥ ১২৮ ॥
yāre dekha, tāre kaha ‘kṛṣṇa’-upadeśa āmāra ājñāya guru hañā tāra’ ei deśa
কভু না বাধিবে তোমার বিষয়-তরঙ্গ । পুনরপি এই ঠাঞি পাবে মোর সঙ্গ ॥” ১২৯ ॥
kabhu nā bādhibe tomāra viṣaya-taraṅga punarapi ei ṭhāñi pābe mora saṅga”
এই মত যাঁর ঘরে করে প্রভু ভিক্ষা । সেই ঐছে কহে, তাঁরে করায় এই শিক্ষা ॥ ১৩০ ॥
ei mata yāṅra ghare kare prabhu bhikṣā sei aiche kahe, tāṅre karāya ei śikṣā
পথে যাইতে দেবালয়ে রহে যেই গ্ৰামে । যাঁর ঘরে ভিক্ষা করে, সেই মহাজনে ॥ ১৩১ ॥ কূর্মে যৈছে রীতি, তৈছে কৈল সর্ব ঠাঞি । নীলাচলে পুনঃ যাবৎ না আইলা গোসাঞি ॥ ১৩২ ॥
pathe yāite devālaye rahe yei grāme yāṅra ghare bhikṣā kare, sei mahā-jane kūrme yaiche rīti, taiche kaila sarva-ṭhāñi nīlācale punaḥ yāvat nā āilā gosāñi
অতএব ইহাঁ কহিলাঙ করিয়া বিস্তার । এইমত জানিবে প্রভুর সর্বত্র ব্যবহার ॥ ১৩৩ ॥
ataeva ihāṅ kahilāṅ kariyā vistāra ei-mata jānibe prabhura sarvatra vyavahāra
এইমত সেই রাত্রি তাহাঁই রহিলা । প্রাতঃকালে প্রভু স্নান করিয়া চলিলা ॥ ১৩৪ ॥
ei-mata sei rātri tāhāṅi rahilā prātaḥ-kāle prabhu snāna kariyā calilā
প্রভুর অনুব্রজি’ কূর্ম বহু দূর আইলা । প্রভু তাঁরে যত্ন করি’ ঘরে পাঠাইলা ॥ ১৩৫ ॥
prabhura anuvraji’ kūrma bahu dūra āilā prabhu tāṅre yatna kari’ ghare pāṭhāilā
‘বাসুদেব’-নাম এক দ্বিজ মহাশয় । সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, তাতে কীড়াময় ॥ ১৩৬ ॥
‘vāsudeva’-nāma eka dvija mahāśaya sarvāṅge galita kuṣṭha, tāte kīḍā-maya
অঙ্গ হৈতে যেই কীড়া খসিয়া পড়য় । উঠাঞা সেই কীড়া রাখে সেই ঠাঞ ॥ ১৩৭ ॥
aṅga haite yei kīḍā khasiyā paḍaya uṭhāñā sei kīḍā rākhe sei ṭhāña
রাত্রিতে শুনিলা তেঁহো গোসাঞির আগমন । দেখিবারে আইলা প্রভাতে কূর্মের ভবন ॥ ১৩৮ ॥
rātrite śunilā teṅho gosāñira āgamana dekhibāre āilā prabhāte kūrmera bhavana
প্রভুর গমন কূর্ম-মুখেতে শুনিঞা । ভূমিতে পড়িলা দুঃখে মূর্চ্ছিত হঞা ॥ ১৩৯ ॥
prabhura gamana kūrma-mukhete śuniñā bhūmite paḍilā duḥkhe mūrcchita hañā
অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা । সেইক্ষণে আসি’ প্রভু তাঁরে আলিঙ্গিলা ॥ ১৪০ ॥
aneka prakāra vilāpa karite lāgilā sei-kṣaṇe āsi’ prabhu tāṅre āliṅgilā
প্রভু-স্পর্শে দুঃখ-সঙ্গে কুষ্ঠ দূরে গেল । আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইল ॥ ১৪১ ॥
prabhu-sparśe duḥkha-saṅge kuṣṭha dūre gela ānanda sahite aṅga sundara ha-ila
প্রভুর কৃপা দেখি’ তাঁর বিস্ময় হৈল মন । শ্লোক পড়ি’ পায়ে ধরি, করয়ে স্তবন ॥ ১৪২ ॥
prabhura kṛpā dekhi’ tāṅra vismaya haila mana śloka paḍi’ pāye dhari, karaye stavana
ক্বাহং দরিদ্রঃ পাপীয়ান্ ক্ব কৃষ্ণঃ শ্রীনিকেতনঃ । ব্রহ্মবন্ধুরিতি স্মাহং বাহুভ্যাং পরিরম্ভিতঃ ॥ ১৪৩ ॥
kvāhaṁ daridraḥ pāpīyān kva kṛṣṇaḥ śrī-niketanaḥ brahma-bandhur iti smāhaṁ bāhubhyāṁ parirambhitaḥ
বহু স্তুতি করি’ কহে, — শুন, দয়াময় । জীবে এই গুণ নাহি, তোমাতে এই হয় ॥ ১৪৪ ॥ মোরে দেখি’ মোর গন্ধে পলায় পামর । হেন-মোরে স্পর্শ’ তুমি, — স্বতন্ত্র ঈশ্বর ॥ ১৪৫ ॥
bahu stuti kari’ kahe, — śuna, dayā-maya jīve ei guṇa nāhi, tomāte ei haya more dekhi’ mora gandhe palāya pāmara hena-more sparśa’ tumi, — svatantra īśvara
কিন্তু আছিলাঙ ভাল অধম হঞা । এবে অহঙ্কার মোর জন্মিবে আসিয়া ॥ ১৪৬ ॥
kintu āchilāṅ bhāla adhama hañā ebe ahaṅkāra mora janmibe āsiyā
প্রভু কহে, — “কভু তোমার না হবে অভিমান । নিরন্তর কহ তুমি ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ নাম ॥ ১৪৭ ॥
prabhu kahe, — “kabhu tomāra nā habe abhimāna nirantara kaha tumi ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ nāma
কৃষ্ণ উপদেশি’ কর জীবের নিস্তার । অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার ॥” ১৪৮ ॥
kṛṣṇa upadeśi’ kara jīvera nistāra acirāte kṛṣṇa tomā karibena aṅgīkāra”
এতেক কহিয়া প্রভু কৈল অন্তর্ধানে । দুই বিপ্র গলাগলি কান্দে প্রভুর গুণে ॥ ১৪৯ ॥
eteka kahiyā prabhu kaila antardhāne dui vipra galāgali kānde prabhura guṇe
‘বাসুদেবোদ্ধার’ এই কহিল আখ্যান । ‘বাসুদেবামৃতপ্ৰদ’ হৈল প্রভুর নাম ॥ ১৫০ ॥
‘vāsudevoddhāra’ ei kahila ākhyāna ‘vāsudevāmṛta-prada’ haila prabhura nāma
এত ত’ কহিল প্রভুর প্রথম গমন । কূর্ম-দরশন, বাসুদেব-বিমোচন ॥ ১৫১ ॥
ei ta’ kahila prabhura prathama gamana kūrma-daraśana, vāsudeva-vimocana
শ্রদ্ধা করি’ এই লীলা যে করে শ্রবণ । অচিরাতে মিলয়ে তারে চৈতন্য-চরণ ॥ ১৫২ ॥
śraddhā kari’ ei līlā ye kare śravaṇa acirāte milaye tāre caitanya-caraṇa
চৈতন্যলীলার আদি-অন্ত নাহি জানি । সেই লিখি, যেই মহান্তের মুখে শুনি ॥ ১৫৩ ॥
caitanya-līlāra ādi-anta nāhi jāni sei likhi, yei mahāntera mukhe śuni
ইথে অপরাধ মোর না লইও, ভক্তগণ । তোমা-সবার চরণ — মোর একান্ত শরণ ॥ ১৫৪ ॥
ithe aparādha mora nā la-io, bhakta-gaṇa tomā-sabāra caraṇa — mora ekānta śaraṇa
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্য-চরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৫৫ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa