CC Madhya 9.1
নানামতগ্রাহগ্রস্তান্ দাক্ষিণাত্যজনদ্বিপান্ । কৃপারিণা বিমুচ্যৈতান্ গৌরশ্চক্রে স বৈষ্ণবান্ ॥ ১ ॥
nānā-mata-grāha-grastān dākṣiṇātya-jana-dvipān kṛpāriṇā vimucyaitān gauraś cakre sa vaiṣṇavān
Sanskrit, IAST, and JAPA TIME Library links
Madhya-līlā — Chapter 9: original text, IAST, and JAPA TIME Library links.
This chapter is titled Lord Caitanya’s travels through South India and contains 361 numbered verses. This page preserves the Bengali text and IAST for careful reading and citation.
Open verse 1 with the complete library text · Browse every original-text chapter
নানামতগ্রাহগ্রস্তান্ দাক্ষিণাত্যজনদ্বিপান্ । কৃপারিণা বিমুচ্যৈতান্ গৌরশ্চক্রে স বৈষ্ণবান্ ॥ ১ ॥
nānā-mata-grāha-grastān dākṣiṇātya-jana-dvipān kṛpāriṇā vimucyaitān gauraś cakre sa vaiṣṇavān
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
দক্ষিণগমন প্রভুর অতি বিলক্ষণ । সহস্র সহস্র তীর্থ কৈল দরশন ॥ ৩ ॥
dakṣiṇa-gamana prabhura ati vilakṣaṇa sahasra sahasra tīrtha kaila daraśana
সেই সব তীর্থ স্পর্শি’ মহাতীর্থ কৈল । সেই ছলে সেই দেশের লোক নিস্তারিল ॥ ৪ ॥
sei saba tīrtha sparśi’ mahā-tīrtha kaila sei chale sei deśera loka nistārila
সেই সব তীর্থের ক্রম কহিতে না পারি । দক্ষিণ-বামে তীর্থ-গমন হয় ফেরাফেরি ॥ ৫ ॥
sei saba tīrthera krama kahite nā pāri dakṣiṇa-vāme tīrtha-gamana haya pherāpheri
অতএব নাম-মাত্র করিয়ে গণন । কহিতে না পারি তার যথা অনুক্রম ॥ ৬ ॥
ataeva nāma-mātra kariye gaṇana kahite nā pāri tāra yathā anukrama
পূর্ববৎ পথে যাইতে যে পায় দরশন । যেই গ্রামে যায়, সে গ্রামের যত জন ॥ ৭ ॥ সবেই বৈষ্ণব হয়, কহে ‘কৃষ্ণ’ ‘হরি’ । অন্য গ্রাম নিস্তারয়ে সেই ‘বৈষ্ণব’ করি’ ॥ ৮ ॥
pūrvavat pathe yāite ye pāya daraśana yei grāme yāya, se grāmera yata jana sabei vaiṣṇava haya, kahe ‘kṛṣṇa’ ‘hari’ anya grāma nistāraye sei ‘vaiṣṇava’ kari’
দক্ষিণ দেশের লোক অনেক প্রকার । কেহ জ্ঞানী, কেহ কর্মী, পাষণ্ডী অপার ॥ ৯ ॥
dakṣiṇa deśera loka aneka prakāra keha jñānī, keha karmī, pāṣaṇḍī apāra
সেই সব লোক প্রভুর দর্শনপ্রভাবে । নিজ-নিজ-মত ছাড়ি’ হইল বৈষ্ণবে ॥ ১০ ॥
sei saba loka prabhura darśana-prabhāve nija-nija-mata chāḍi’ ha-ila vaiṣṇave
বৈষ্ণবের মধ্যে রাম-উপাসক সব । কেহ ‘তত্ত্ববাদী’, কেহ হয় ‘শ্রীবৈষ্ণব’ ॥ ১১ ॥
vaiṣṇavera madhye rāma-upāsaka saba keha ‘tattvavādī’, keha haya ‘śrī-vaiṣṇava’
সেই সব বৈষ্ণব মহাপ্রভুর দর্শনে । কৃষ্ণ-উপাসক হৈল, লয় কৃষ্ণনামে ॥ ১২॥
sei saba vaiṣṇava mahāprabhura darśane kṛṣṇa-upāsaka haila, laya kṛṣṇa-nāme
রাম! রাঘব! রাম! রাঘব! রাম! রাঘব! পাহি মাম্ । কৃষ্ণ! কেশব! কৃষ্ণ! কেশব! কৃষ্ণ! কেশব! রক্ষ মাম্ ॥ ১৩ ॥
rāma! rāghava! rāma! rāghava! rāma! rāghava! pāhi mām kṛṣṇa! keśava! kṛṣṇa! keśava! kṛṣṇa! keśava! rakṣa mām
এই শ্লোক পথে পড়ি’ করিলা প্রয়াণ । গৌতমী-গঙ্গায় যাই’ কৈল গঙ্গাস্নান ॥ ১৪ ॥
ei śloka pathe paḍi’ karilā prayāṇa gautamī-gaṅgāya yāi’ kaila gaṅgā-snāna
মল্লিকার্জুন-তীর্থে যাই’ মহেশ দেখিল । তাহাঁ সব লোকে কৃষ্ণনাম লওয়াইল ॥ ১৫ ॥
mallikārjuna-tīrthe yāi’ maheśa dekhila tāhāṅ saba loke kṛṣṇa-nāma laoyāila
রামদাস মহাদেবে করিল দরশন । অহোবল-নৃসিংহেরে করিলা গমন ॥ ১৬ ॥
rāmadāsa mahādeve karila daraśana ahovala-nṛsiṁhere karilā gamana
নৃসিংহ দেখিয়া তাঁরে কৈল নতি-স্তুতি । সিদ্ধবট গেলা যাহাঁ মূর্তি সীতাপতি ॥ ১৭ ॥
nṛsiṁha dekhiyā tāṅre kaila nati-stuti siddhavaṭa gelā yāhāṅ mūrti sītāpati
রঘুনাথ দেখি’ কৈল প্রণতি স্তবন । তাহাঁ এক বিপ্র প্রভুর কৈল নিমন্ত্রণ ॥ ১৮ ॥
raghunātha dekhi’ kaila praṇati stavana tāhāṅ eka vipra prabhura kaila nimantraṇa
সেই বিপ্র রামনাম নিরন্তর লয় । ‘রাম’ ‘রাম’ বিনা অন্য বাণী না কহয় ॥ ১৯ ॥
sei vipra rāma-nāma nirantara laya ‘rāma’ ‘rāma’ vinā anya vāṇī nā kahaya
সেই দিন তাঁর ঘরে রহি’ ভিক্ষা করি’ । তাঁরে কৃপা করি’ আগে চলিলা গৌরহরি ॥ ২০ ॥
sei dina tāṅra ghare rahi’ bhikṣā kari’ tāṅre kṛpā kari’ āge calilā gaurahari
স্কন্দক্ষেত্র-তীর্থে কৈল স্কন্দ দরশন । ত্রিমঠ আইলা, তাঁহা দেখি’ ত্রিবিক্রম ॥ ২১ ॥
skanda-kṣetra-tīrthe kaila skanda daraśana trimaṭha āilā, tāhāṅ dekhi’ trivikrama
পুনঃ সিদ্ধবট আইলা সেই বিপ্র-ঘরে । সেই বিপ্র কৃষ্ণনাম লয় নিরন্তরে ॥ ২২ ॥
punaḥ siddhavaṭa āilā sei vipra-ghare sei vipra kṛṣṇa-nāma laya nirantare
ভিক্ষা করি’ মহাপ্রভু তাঁরে প্রশ্ন কৈল । “কহ বিপ্র, এই তোমার কোন্ দশা হৈল ॥ ২৩ ॥
bhikṣā kari’ mahāprabhu tāṅre praśna kaila ‘‘kaha vipra, ei tomāra kon daśā haila
পূর্বে তুমি নিরন্তর লৈতে রামনাম । এবে কেনে নিরন্তর লও কৃষ্ণনাম ॥” ২৪ ॥
pūrve tumi nirantara laite rāma-nāma ebe kene nirantara lao kṛṣṇa-nāma’’
বিপ্র বলে, — এই তোমার দর্শন-প্রভাবে । তোমা দেখি’ গেল মোর আজন্ম স্বভাবে ॥ ২৫ ॥
vipra bale, — ei tomāra darśana-prabhāve tomā dekhi’ gela mora ājanma svabhāve
বাল্যাবধি রামনাম-গ্রহণ আমার । তোমা দেখি’ কৃষ্ণনাম আইল একবার ॥ ২৬ ॥
bālyāvadhi rāma-nāma-grahaṇa āmāra tomā dekhi’ kṛṣṇa-nāma āila eka-bāra
সেই হৈতে কৃষ্ণনাম জিহ্বাতে বসিলা । কৃষ্ণনাম স্ফুরে, রামনাম দূরে গেলা ॥ ২৭ ॥
sei haite kṛṣṇa-nāma jihvāte vasilā kṛṣṇa-nāma sphure, rāma-nāma dūre gelā
বাল্যকাল হৈতে মোর স্বভাব এক হয় । নামের মহিমা-শাস্ত্র করিয়ে সঞ্চয় ॥ ২৮ ॥
bālya-kāla haite mora svabhāva eka haya nāmera mahimā-śāstra kariye sañcaya
রমন্তে যোগিনোঽনন্তে সত্যানন্দে চিদাত্মনি । ইতি রামপদেনাসৌ পরং ব্রহ্মাভিধীয়তে ॥ ২৯ ॥
ramante yogino ’nante satyānande cid-ātmani iti rāma-padenāsau paraṁ brahmābhidhīyate
কৃষির্ভূবাচকঃ শব্দো ণশ্চ নির্বৃতিবাচকঃ । তয়োরৈক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে ॥ ৩০ ॥
kṛṣir bhū-vācakaḥ śabdo ṇaś ca nirvṛti-vācakaḥ tayor aikyaṁ paraṁ brahma kṛṣṇa ity abhidhīyate
পরংব্রহ্ম দুই নাম সমান হইল । পুনঃ আর শাস্ত্রে কিছু বিশেষ পাইল ॥ ৩১ ॥
paraṁ brahma dui-nāma samāna ha-ila punaḥ āra śāstre kichu viśeṣa pāila
রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে । সহস্রনামভিস্তুল্যং রামনাম বরাননে ॥ ৩২ ॥
rāma rāmeti rāmeti rame rāme manorame sahasra-nāmabhis tulyaṁ rāma-nāma varānane
সহস্রনাম্নাং পুণ্যানাং ত্রিরাবৃত্ত্যা তু যৎ ফলম্ । একাবৃত্ত্যা তু কৃষ্ণস্য নামৈকং তৎ প্রযচ্ছতি ॥ ৩৩ ॥
sahasra-nāmnāṁ puṇyānāṁ trir-āvṛttyā tu yat phalam ekāvṛttyā tu kṛṣṇasya nāmaikaṁ tat prayacchati
এই বাক্যে কৃষ্ণ নামের মহিমা অপার । তথাপি লইতে নারি, শুন হেতু তার ॥ ৩৪ ॥
ei vākye kṛṣṇa-nāmera mahimā apāra tathāpi la-ite nāri, śuna hetu tāra
ইষ্টদেব রাম, তাঁর নামে সুখ পাই । সুখ পাঞা রামনাম রাত্রিদিন গাই ॥ ৩৫ ॥
iṣṭa-deva rāma, tāṅra nāme sukha pāi sukha pāñā rāma-nāma rātri-dina gāi
তোমার দর্শনে যবে কৃষ্ণনাম আইল । তাহার মহিমা তবে হৃদয়ে লাগিল ॥ ৩৬ ॥
tomāra darśane yabe kṛṣṇa-nāma āila tāhāra mahimā tabe hṛdaye lāgila
সেই কৃষ্ণ তুমি সাক্ষাৎ — ইহা নির্ধারিল । এত কহি’ বিপ্র প্রভুর চরণে পড়িল ॥ ৩৭ ॥
sei kṛṣṇa tumi sākṣāt — ihā nirdhārila eta kahi’ vipra prabhura caraṇe paḍila
তাঁরে কৃপা করি’ প্রভু চলিলা আর দিনে । বৃদ্ধকাশী আসি’ কৈল শিব-দরশনে ॥ ৩৮ ॥
tāṅre kṛpā kari’ prabhu calilā āra dine vṛddhakāśī āsi’ kaila śiva-daraśane
তাহাঁ হৈতে চলি’ আগে গেলা এক গ্রামে । ব্রাহ্মণ-সমাজ তাহাঁ, করিল বিশ্রামে ॥ ৩৯ ॥
tāhāṅ haite cali’ āge gelā eka grāme brāhmaṇa-samāja tāhāṅ, karila viśrāme
প্রভুর প্রভাবে লোক আইল দরশনে । লক্ষার্বুদ লোক আইসে না যায় গণনে ॥ ৪০ ॥
prabhura prabhāve loka āila daraśane lakṣārbuda loka āise nā yāya gaṇane
গোসাঞির সৌন্দর্য দেখি’ তাতে প্রেমাবেশ । সবে ‘কৃষ্ণ’ কহে, ‘বৈষ্ণব’ হৈল সর্বদেশ ॥ ৪১ ॥
gosāñira saundarya dekhi’ tāte premāveśa sabe ‘kṛṣṇa’ kahe, ‘vaiṣṇava’ haila sarva-deśa
তার্কিক-মীমাংসক, যত মায়াবাদিগণ । সাংখ্য, পাতঞ্জল, স্মৃতি, পুরাণ, আগম ॥ ৪২ ॥
tārkika-mīmāṁsaka, yata māyāvādi-gaṇa sāṅkhya, pātañjala, smṛti, purāṇa, āgama
নিজ-নিজ-শাস্ত্রোদ্গ্রাহে সবাই প্রচণ্ড । সর্ব মত দুষি’ প্রভু করে খণ্ড খণ্ড ॥ ৪৩ ॥
nija-nija-śāstrodgrāhe sabāi pracaṇḍa sarva mata duṣi’ prabhu kare khaṇḍa khaṇḍa
সর্বত্র স্থাপয় প্রভু বৈষ্ণবসিদ্ধান্তে । প্রভুর সিদ্ধান্ত কেহ না পারে খণ্ডিতে ॥ ৪৪ ॥
sarvatra sthāpaya prabhu vaiṣṇava-siddhānte prabhura siddhānta keha nā pāre khaṇḍite
হারি’ হারি’ প্রভুমতে করেন প্রবেশ । এইমতে ‘বৈষ্ণব’ প্রভু কৈল দক্ষিণ দেশ ॥ ৪৫ ॥
hāri’ hāri’ prabhu-mate karena praveśa ei-mate ‘vaiṣṇava’ prabhu kaila dakṣiṇa deśa
পাষণ্ডী আইল যত পাণ্ডিত্য শুনিয়া । গর্ব করি’ আইল সঙ্গে শিষ্যগণ লঞা ॥ ৪৬ ॥
pāṣaṇḍī āila yata pāṇḍitya śuniyā garva kari’ āila saṅge śiṣya-gaṇa lañā
বৌদ্ধাচার্য মহাপণ্ডিত নিজ নবমতে । প্রভুর আগে উদ্গ্রাহ করি’ লাগিলা বলিতে ॥ ৪৭ ॥
bauddhācārya mahā-paṇḍita nija nava-mate prabhura āge udgrāha kari’ lāgilā balite
যদ্যপি অসম্ভাষ্য বৌদ্ধ অযুক্ত দেখিতে । তথাপি বলিলা প্রভু গর্ব খণ্ডাইতে ॥ ৪৮ ॥
yadyapi asambhāṣya bauddha ayukta dekhite tathāpi balilā prabhu garva khaṇḍāite
তর্কং-প্রধান বৌদ্ধশাস্ত্র ‘নব মতে’ । তর্কেই খণ্ডিল প্রভু, না পারে স্থাপিতে ॥ ৪৯ ॥
tarka-pradhāna bauddha-śāstra ‘nava mate’ tarkei khaṇḍila prabhu, nā pāre sthāpite
বৌদ্ধাচার্য ‘নব প্রশ্ন’ সব উঠাইল । দৃঢ় যুক্তি-তর্কে প্রভু খণ্ড খণ্ড কৈল ॥ ৫০ ॥
bauddhācārya ‘nava praśna’ saba uṭhāila dṛḍha yukti-tarke prabhu khaṇḍa khaṇḍa kaila
দার্শনিক পণ্ডিত সবাই পাইল পরাজয় । লোকে হাস্য করে, বৌদ্ধ পাইল লজ্জা-ভয় ॥ ৫১ ॥
dārśanika paṇḍita sabāi pāila parājaya loke hāsya kare, bauddha pāila lajjā-bhaya
প্রভুকে বৈষ্ণব জানি’ বৌদ্ধ ঘরে গেল । সকল বৌদ্ধ মিলি’ তবে কুমন্ত্রণা কৈল ॥ ৫২ ॥
prabhuke vaiṣṇava jāni’ bauddha ghare gela sakala bauddha mili’ tabe kumantraṇā kaila
অপবিত্র অন্ন এক থালিতে ভরিয়া । প্রভু-আগে নিল ‘মহাপ্রসাদ’ বলিয়া ॥ ৫৩ ॥
apavitra anna eka thālite bhariyā prabhu-āge nila ‘mahā-prasāda’ baliyā
হেন কালে মহাকায় এক পক্ষী আইল । ঠোঁটে করি’ অন্নসহ থালি লঞা গেল ॥ ৫৪ ॥
hena-kāle mahā-kāya eka pakṣī āila ṭhoṅṭe kari’ anna-saha thāli lañā gela
বৌদ্ধগণের উপরে অন্ন পড়ে অমেধ্য হৈয়া । বৌদ্ধাচার্যের মাথায় থালি পড়িল বাজিয়া ॥ ৫৫ ॥
bauddha-gaṇera upare anna paḍe amedhya haiyā bauddhācāryera māthāya thāli paḍila bājiyā
তেরছে পড়িল থালি, — মাথা কাটি’ গেল । মূর্চ্ছিত হঞা আচার্য ভূমিতে পড়িল ॥ ৫৬ ॥
terache paḍila thāli, — māthā kāṭi’ gela mūrcchita hañā ācārya bhūmite paḍila
হাহাকার করি’ কান্দে সব শিষ্যগণ । সবে আসি’ প্রভু-পদে লইল শরণ ॥ ৫৭ ॥
hāhākāra kari’ kānde saba śiṣya-gaṇa sabe āsi’ prabhu-pade la-ila śaraṇa
তুমি ত’ ঈশ্বর সাক্ষাৎ, ক্ষম অপরাধ । জীয়াও আমার গুরু, করহ প্রসাদ ॥ ৫৮ ॥
tumi ta’ īśvara sākṣāt, kṣama aparādha jīyāo āmāra guru, karaha prasāda
প্রভু কহে, — সবে কহ ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ ‘হরি’ । গুরুকর্ণে কহ কৃষ্ণনাম উচ্চ করি’ ॥ ৫৯ ॥
prabhu kahe, — sabe kaha ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ ‘hari’ guru-karṇe kaha kṛṣṇa-nāma ucca kari’
তোমা-সবার ‘গুরু’ তবে পাইবে চেতন । সব বৌদ্ধ মিলি’ করে কৃষ্ণসঙ্কীর্তন ॥ ৬০ ॥
tomā-sabāra ‘guru’ tabe pāibe cetana saba bauddha mili’ kare kṛṣṇa-saṅkīrtana
গুরু-কর্ণে কহে সবে ‘কৃষ্ণ’ ‘রাম’ ‘হরি’ । চেতন পাঞা আচার্য বলে ‘হরি’ ‘হরি’ ॥ ৬১ ॥
guru-karṇe kahe sabe ‘kṛṣṇa’ ‘rāma’ ‘hari’ cetana pāñā ācārya bale ‘hari’ ‘hari’
কৃষ্ণ বলি’ আচার্য প্রভুরে করেন বিনয় । দেখিয়া সকল লোক হইল বিস্ময় ॥ ৬২ ॥
kṛṣṇa bali’ ācārya prabhure karena vinaya dekhiyā sakala loka ha-ila vismaya
এইরূপে কৌতুক করি’ শচীর নন্দন । অন্তর্ধান কৈল, কেহ না পায় দর্শন ॥ ৬৩ ॥
ei-rūpe kautuka kari’ śacīra nandana antardhāna kaila, keha nā pāya darśana
মহাপ্রভু চলি’ আইলা ত্রিপতি-ত্রিমল্লে । চতুর্ভুজ মূর্তি দেখি’ ব্যেঙ্কটাদ্র্যে চলে ॥ ৬৪ ॥
mahāprabhu cali’ āilā tripati-trimalle catur-bhuja mūrti dekhi’ vyeṅkaṭādrye cale
ত্রিপতি আসিয়া কৈল শ্রীরাম দরশন । রঘুনাথ-আগে কৈল প্রণাম স্তবন ॥ ৬৫ ॥
tripati āsiyā kaila śrī-rāma daraśana raghunātha-āge kaila praṇāma stavana
স্বপ্রভাবে লোক-সবার করাঞা বিস্ময় । পানা-নৃসিংহে আইলা প্রভু দয়াময় ॥ ৬৬ ॥
sva-prabhāve loka-sabāra karāñā vismaya pānā-nṛsiṁhe āilā prabhu dayā-maya
নৃসিংহে প্রণতি-স্তুতি প্রেমাবেশে কৈল । প্রভুর প্রভাবে লোক চমৎকার হৈল ॥ ৬৭ ॥
nṛsiṁhe praṇati-stuti premāveśe kaila prabhura prabhāve loka camatkāra haila
শিবকাঞ্চী আসিয়া কৈল শিব দরশন । প্রভাবে ‘বৈষ্ণব’ কৈল সব শৈবগণ ॥ ৬৮ ॥
śiva-kāñcī āsiyā kaila śiva daraśana prabhāve ‘vaiṣṇava’ kaila saba śaiva-gaṇa
বিষ্ণুকাঞ্চী আসি’ দেখিল লক্ষ্মী-নারায়ণ । প্রণাম করিয়া কৈল বহুত স্তবন ॥ ৬৯ ॥
viṣṇu-kāñcī āsi’ dekhila lakṣmī-nārāyaṇa praṇāma kariyā kaila bahuta stavana
প্রেমাবেশে নৃত্য-গীত বহুত করিল । দিন-দুই রহি’ লোকে’ ‘কৃষ্ণভক্ত’ কৈল ॥ ৭০ ॥
premāveśe nṛtya-gīta bahuta karila dina-dui rahi’ loke ‘kṛṣṇa-bhakta’ kaila
ত্রিমলয় দেখি’ গেলা ত্রিকালহস্তি-স্থানে । মহাদেব দেখি’ তাঁরে করিল প্রণামে ॥ ৭১ ॥
trimalaya dekhi’ gelā trikāla-hasti-sthāne mahādeva dekhi’ tāṅre karila praṇāme
পক্ষিতীর্থ দেখি’ কৈল শিব দরশন । বৃদ্ধকোল-তীর্থে তবে করিলা গমন ॥ ৭২ ॥
pakṣi-tīrtha dekhi’ kaila śiva daraśana vṛddhakola-tīrthe tabe karilā gamana
শ্বেতবরাহ দেখি, তাঁরে নমস্করি’ । পীতাম্বর-শিব-স্থানে গেলা গৌরহরি ॥ ৭৩ ॥
śveta-varāha dekhi, tāṅre namaskari’ pītāmbara-śiva-sthāne gelā gaurahari
শিয়ালী ভৈরবী দেবী করি’ দরশন । কাবেরীর তীরে আইলা শচীর নন্দন ॥ ৭৪ ॥
śiyālī bhairavī devī kari’ daraśana kāverīra tīre āilā śacīra nandana
গো-সমাজে শিব দেখি’ আইলা বেদাবন । মহাদেব দেখি’ তাঁরে করিলা বন্দন ॥ ৭৫ ॥
go-samāje śiva dekhi’ āilā vedāvana mahādeva dekhi’ tāṅre karilā vandana
অমৃতলিঙ্গ-শিব দেখি’ বন্দন করিল । সব শিবালয়ে শৈব ‘বৈষ্ণব’ হইল ॥ ৭৬ ॥
amṛtaliṅga-śiva dekhi’ vandana karila saba śivālaye śaiva ‘vaiṣṇava’ ha-ila
দেবস্থানে আসি’ কৈল বিষ্ণু দরশন । শ্রী-বৈষ্ণবের সঙ্গে তাহাঁ গোষ্ঠী অনুক্ষণ ॥ ৭৭ ॥
deva-sthāne āsi’ kaila viṣṇu daraśana śrī-vaiṣṇavera saṅge tāhāṅ goṣṭhī anukṣaṇa
কুম্ভকর্ণ-কপালে দেখি’ সরোবর । শিব-ক্ষেত্রে শিব দেখে গৌরাঙ্গসুন্দর ॥ ৭৮ ॥
kumbhakarṇa-kapāle dekhi’ sarovara śiva-kṣetre śiva dekhe gaurāṅga-sundara
পাপনাশনে বিষ্ণু কৈল দরশন । শ্রীরঙ্গক্ষেত্রে তবে করিলা গমন ॥ ৭৯ ॥
pāpa-nāśane viṣṇu kaila daraśana śrī-raṅga-kṣetre tabe karilā gamana
কাবেরীতে স্নান করি’ দেখি’ রঙ্গনাথ । স্তুতি-প্রণতি করি’ মানিলা কৃতার্থ ॥ ৮০ ॥
kāverīte snāna kari’ dekhi’ raṅganātha stuti-praṇati kari’ mānilā kṛtārtha
প্রেমাবেশে কৈল বহুত গান নর্তন । দেখি’ চমৎকার হৈল সব লোকের মন ॥ ৮১ ॥
premāveśe kaila bahuta gāna nartana dekhi’ camatkāra haila saba lokera mana
শ্রী-বৈষ্ণব এক, — ‘ব্যেঙ্কট ভট্ট’ নাম । প্রভুরে নিমন্ত্রণ কৈল করিয়া সম্মান ॥ ৮২ ॥
śrī-vaiṣṇava eka, — ‘vyeṅkaṭa bhaṭṭa’ nāma prabhure nimantraṇa kaila kariyā sammāna
নিজ-ঘরে লঞা কৈল পাদপ্রক্ষালন । সেই জল লঞা কৈল সবংশে ভক্ষণ ॥ ৮৩ ॥
nija-ghare lañā kaila pāda-prakṣālana sei jala lañā kaila sa-vaṁśe bhakṣaṇa
ভিক্ষা করাঞা কিছু কৈল নিবেদন । চাতুর্মাস্য আসি’ প্রভু, হৈল উপসন্ন ॥ ৮৪ ॥
bhikṣā karāñā kichu kaila nivedana cāturmāsya āsi’ prabhu, haila upasanna
চাতুর্মাস্যে কৃপা করি’ রহ মোর ঘরে । কৃষ্ণকথা কহি’ কৃপায় উদ্ধার’ আমারে ॥ ৮৫ ॥
cāturmāsye kṛpā kari’ raha mora ghare kṛṣṇa-kathā kahi’ kṛpāya uddhāra’ āmāre
তাঁর ঘরে রহিলা প্রভু কৃষ্ণকথা-রসে । ভট্টসঙ্গে গোঙাইল সুখে চারি মাসে ॥ ৮৬ ॥
tāṅra ghare rahilā prabhu kṛṣṇa-kathā-rase bhaṭṭa-saṅge goṅāila sukhe cāri māse
কাবেরীতে স্নান করি’ শ্রীরঙ্গ দর্শন । প্রতিদিন প্রেমাবেশে করেন নর্তন ॥ ৮৭ ॥
kāverīte snāna kari’ śrī-raṅga darśana pratidina premāveśe karena nartana
সৌন্দর্যাদি প্রেমাবেশ দেখি, সর্বলোক । দেখিবারে আইসে, দেখে, খণ্ডে দুঃখ-শোক ॥ ৮৮ ॥
saundaryādi premāveśa dekhi, sarva-loka dekhibāre āise, dekhe, khaṇḍe duḥkha-śoka
লক্ষ লক্ষ লোক আইল নানা-দেশ হৈতে । সবে কৃষ্ণনাম কহে প্রভুকে দেখিতে ॥ ৮৯ ॥
lakṣa lakṣa loka āila nānā-deśa haite sabe kṛṣṇa-nāma kahe prabhuke dekhite
কৃষ্ণনাম বিনা কেহ নাহি কহে আর । সবে কৃষ্ণভক্ত হৈল, — লোকে চমৎকার ॥ ৯০ ॥
kṛṣṇa-nāma vinā keha nāhi kahe āra sabe kṛṣṇa-bhakta haila, — loke camatkāra
শ্রীরঙ্গক্ষেত্রে বৈসে যত বৈষ্ণব-ব্রাহ্মণ । এক এক দিন সবে কৈল নিমন্ত্রণ ॥ ৯১ ॥
śrī-raṅga-kṣetre vaise yata vaiṣṇava-brāhmaṇa eka eka dina sabe kaila nimantraṇa
এক এক দিনে চাতুর্মাস্য পূর্ণ হৈল । কতক ব্রাহ্মণ ভিক্ষা দিতে না পাইল ॥ ৯২ ॥
eka eka dine cāturmāsya pūrṇa haila kataka brāhmaṇa bhikṣā dite nā pāila
সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব-ব্রাহ্মণ । দেবালয়ে আসি’ করে গীতা আবর্তন ॥ ৯৩ ॥
sei kṣetre rahe eka vaiṣṇava-brāhmaṇa devālaye āsi’ kare gītā āvartana
অষ্টাদশাধ্যায় পড়ে আনন্দ-আবেশে । অশুদ্ধ পড়েন, লোক করে উপহাসে ॥ ৯৪ ॥
aṣṭādaśādhyāya paḍe ānanda-āveśe aśuddha paḍena, loka kare upahāse
কেহ হাসে, কেহ নিন্দে, তাহা নাহি মানে । আবিষ্ট হঞা গীতা পড়ে আনন্দিত-মনে ॥ ৯৫ ॥
keha hāse, keha ninde, tāhā nāhi māne āviṣṭa hañā gītā paḍe ānandita-mane
পুলকাশ্রু, কম্প, স্বেদ, — যাবৎ পঠন । দেখি’ আনন্দিত হৈল মহাপ্রভুর মন ॥ ৯৬ ॥
pulakāśru, kampa, sveda, — yāvat paṭhana dekhi’ ānandita haila mahāprabhura mana
মহাপ্রভু পুছিল তাঁরে, শুন, মহাশয় । কোন্ অর্থ জানি’ তোমার এত সুখ হয় ॥ ৯৭ ॥
mahāprabhu puchila tāṅre, śuna, mahāśaya kon artha jāni’ tomāra eta sukha haya
বিপ্র কহে, — মূর্খ আমি, শব্দার্থ না জানি । শুদ্ধাশুদ্ধ গীতা পড়ি, গুরু-আজ্ঞা মানি’ ॥ ৯৮ ॥
vipra kahe, — mūrkha āmi, śabdārtha nā jāni śuddhāśuddha gītā paḍi, guru-ājñā māni’
অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর । বসিয়াছে হাতে তোত্র শ্যামল সুন্দর ॥ ৯৯ ॥
arjunera rathe kṛṣṇa haya rajju-dhara vasiyāche hāte totra śyāmala sundara
অর্জুনেরে কহিতেছেন হিত-উপদেশ । তাঁরে দেখি’ হয় মোর আনন্দ-আবেশ ॥ ১০০ ॥
arjunere kahitechena hita-upadeśa tāṅre dekhi’ haya mora ānanda-āveśa
যাবৎ পড়োঁ, তাবৎ পাঙ তাঁর দরশন । এই লাগি’ গীতা-পাঠ না ছাড়ে মোর মন ॥ ১০১ ॥
yāvat paḍoṅ, tāvat pāṅa tāṅra daraśana ei lāgi’ gītā-pāṭha nā chāḍe mora mana
প্রভু কহে, — গীতা-পাঠে তোমারই অধিকার । তুমি সে জানহ এই গীতার অর্থ-সার ॥ ১০২ ॥
prabhu kahe, — gītā-pāṭhe tomārā-i adhikāra tumi se jānaha ei gītāra artha-sāra
এত বলি’ সেই বিপ্রে কৈল আলিঙ্গন । প্রভু-পদ ধরি’ বিপ্র করেন রোদন ॥ ১০৩ ॥
eta bali’ sei vipre kaila āliṅgana prabhu-pada dhari’ vipra karena rodana
তোমা দেখি’ তাহা হৈতে দ্বিগুণ সুখ হয় । সেই কৃষ্ণ তুমি, — হেন মোর মনে লয় ॥ ১০৪ ॥
tomā dekhi’ tāhā haite dvi-guṇa sukha haya sei kṛṣṇa tumi, — hena mora mane laya
কৃষ্ণস্ফূর্ত্যে তাঁর মন হঞাছে নির্মল । অতএব প্রভুর তত্ত্ব জানিল সকল ॥ ১০৫ ॥
kṛṣṇa-sphūrtye tāṅra mana hañāche nirmala ataeva prabhura tattva jānila sakala
তবে মহাপ্রভু তাঁরে করাইল শিক্ষণ । এই বাত্ কাহাঁ না করিহ প্রকাশন ॥ ১০৬ ॥
tabe mahāprabhu tāṅre karāila śikṣaṇa ei bāt kāhāṅ nā kariha prakāśana
সেই বিপ্র মহাপ্রভুর বড় ভক্ত হৈল । চারি মাস প্রভু-সঙ্গ কভু না ছাড়িল ॥ ১০৭ ॥
sei vipra mahāprabhura baḍa bhakta haila cāri māsa prabhu-saṅga kabhu nā chāḍila
এইমত ভট্টগৃহে রহে গৌরচন্দ্র । নিরন্তর ভট্ট-সঙ্গে কৃষ্ণকথানন্দ ॥ ১০৮ ॥
ei-mata bhaṭṭa-gṛhe rahe gauracandra nirantara bhaṭṭa-saṅge kṛṣṇa-kathānanda
‘শ্রী-বৈষ্ণব’ ভট্ট সেবে লক্ষ্মী-নারায়ণ । তাঁর ভক্তি দেখি’ প্রভুর তুষ্ট হৈল মন ॥ ১০৯ ॥
śrī-vaiṣṇava’ bhaṭṭa seve lakṣmī-nārāyaṇa tāṅra bhakti dekhi’ prabhura tuṣṭa haila mana
নিরন্তর তাঁর সঙ্গে হৈল সখ্যভাব । হাস্য-পরিহাসে দুঁহে সখ্যের স্বভাব ॥ ১১০ ॥
nirantara tāṅra saṅge haila sakhya-bhāva hāsya-parihāse duṅhe sakhyera svabhāva
প্রভু কহে, — ভট্ট, তোমার লক্ষ্মী-ঠাকুরাণী । কান্ত-বক্ষঃস্থিতা, পতিব্রতা-শিরোমণি ॥ ১১১ ॥
prabhu kahe, — bhaṭṭa, tomāra lakṣmī-ṭhākurāṇī kānta-vakṣaḥ-sthitā, pativratā-śiromaṇi
আমার ঠাকুর কৃষ্ণ — গোপ, গো-চারক । সাধ্বী হঞা কেনে চাহে তাঁহার সঙ্গম ॥ ১১২ ॥
āmāra ṭhākura kṛṣṇa — gopa, go-cāraka sādhvī hañā kene cāhe tāṅhāra saṅgama
এই লাগি’ সুখভোগ ছাড়ি’ চিরকাল । ব্রত-নিয়ম করি’ তপ করিল অপার ॥ ১১৩ ॥
ei lāgi’ sukha-bhoga chāḍi’ cira-kāla vrata-niyama kari’ tapa karila apāra
কস্যানুভাবোঽস্য ন দেব বিদ্মহে, তবাঙ্ঘ্র রেণুস্পরশাধিকারঃ যদ্বাঞ্ছয়া শ্রীর্ললনাচরত্তপো, বিহায় কামান্ সুচিরং ধৃতব্রতা ॥ ১১৪ ॥
kasyānubhāvo ’sya na deva vidmahe tavāṅghri-reṇu-sparaśādhikāraḥ yad-vāñchayā śrīr lalanācarat tapo vihāya kāmān su-ciraṁ dhṛta-vratā
ভট্ট কহে, কৃষ্ণ-নারায়ণ — একই স্বরূপ । কৃষ্ণেতে অধিক লীলা-বৈদগ্ধ্যাদিরূপ ॥ ১১৫ ॥
bhaṭṭa kahe, kṛṣṇa-nārāyaṇa — eka-i svarūpa kṛṣṇete adhika līlā-vaidagdhyādi-rūpa
তার স্পর্শে নাহি যায় পতিব্রতা-ধর্ম । কৌতুকে লক্ষ্মী চাহেন কৃষ্ণের সঙ্গম ॥ ১১৬ ॥
tāra sparśe nāhi yāya pativratā-dharma kautuke lakṣmī cāhena kṛṣṇera saṅgama
সিদ্ধান্ততস্ত্বভেদেঽপি শ্রীশ-কৃষ্ণস্বরূপয়োঃ । রসেনোৎকৃষ্যতে কৃষ্ণরূপমেষা রসস্থিতিঃ ॥ ১১৭ ॥
siddhāntatas tv abhede ’pi śrīśa-kṛṣṇa-svarūpayoḥ rasenotkṛṣyate kṛṣṇa- rūpam eṣā rasa-sthitiḥ
কৃষ্ণসঙ্গে পতিব্রতা-ধর্ম নহে নাশ । অধিক লাভ পাইয়ে, আর রাসবিলাস ॥ ১১৮ ॥
kṛṣṇa-saṅge pativratā-dharma nahe nāśa adhika lābha pāiye, āra rāsa-vilāsa
বিনোদিনী লক্ষ্মীর হয় কৃষ্ণে অভিলাষ । ইহাতে কি দোষ, কেনে কর পরিহাস ॥ ১১৯ ॥
vinodinī lakṣmīra haya kṛṣṇe abhilāṣa ihāte ki doṣa, kene kara parihāsa
প্রভু কহে, — দোষ নাহি, ইহা আমি জানি । রাস না পাইল লক্ষ্মী, শাস্ত্রে ইহা শুনি ॥ ১২০ ॥
prabhu kahe, — doṣa nāhi, ihā āmi jāni rāsa nā pāila lakṣmī, śāstre ihā śuni
নায়ং শ্রিয়োঽঙ্গ উ নিতান্তরতেঃ প্রসাদঃ । স্বর্যোষিতাং নলিনগন্ধরুচাং কুতোঽন্যাঃ । রাসোৎসবেঽস্য ভুজদণ্ডগৃহীতকণ্ঠ- লব্ধাশিষাং য উদগাদ্ব্রজসুন্দরীণাম্ ॥ ১২১ ॥
nāyaṁ śriyo ’ṅga u nitānta-rateḥ prasādaḥ svar-yoṣitāṁ nalina-gandha-rucāṁ kuto ’nyāḥ rāsotsave ’sya bhuja-daṇḍa-gṛhīta-kaṇṭha- labdhāśiṣāṁ ya udagād vraja-sundarīṇām
লক্ষ্মী কেনে না পাইল, ইহার কি কারণ । তপ করি’ কৈছে কৃষ্ণ পাইল শ্রুতিগণ ॥ ১২২ ॥
lakṣmī kene nā pāila, ihāra ki kāraṇa tapa kari’ kaiche kṛṣṇa pāila śruti-gaṇa
নিভৃতমরুন্মনোঽক্ষদৃঢ়যোগযুজো হৃদি য- ন্মুনয় উপাসতে তদরয়োঽপি যযুঃ স্মরণাৎ । স্ত্রিয় উরগেন্দ্র-ভোগভুজদণ্ডবিষক্ত-ধিয়ো বয়মপি তে সমাঃ সমদৃশোঽঙ্ঘ্রিসরোজসুধাঃ ॥ ১২৩ ॥
nibhṛta-marun-mano-’kṣa-dṛḍha-yoga-yujo hṛdi yan- munaya upāsate tad arayo ’pi yayuḥ smaraṇāt striya uragendra-bhoga-bhuja-daṇḍa-viṣakta-dhiyo vayam api te samāḥ samadṛśo ’ṅghri-saroja-sudhāḥ
শ্রুতি পায়, লক্ষ্মী না পায়, ইথে কি কারণ । ভট্ট কহে, — ইহা প্রবেশিতে নারে মোর মন ॥ ১২৪ ॥
śruti pāya, lakṣmī nā pāya, ithe ki kāraṇa bhaṭṭa kahe, — ihā praveśite nāre mora mana
আমি জীব, — ক্ষুদ্রবুদ্ধি, সহজে অস্থির । ঈশ্বরের লীলা — কোটিসমুদ্র-গম্ভীর ॥ ১২৫ ॥
āmi jīva, — kṣudra-buddhi, sahaje asthira īśvarera līlā — koṭi-samudra-gambhīra
তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, জান নিজকর্ম । যারে জানাহ, সেই জানে তোমার লীলামর্ম ॥ ১২৬ ॥
tumi sākṣāt sei kṛṣṇa, jāna nija-karma yāre jānāha, sei jāne tomāra līlā-marma
প্রভু কহে, — কৃষ্ণের এক স্বভাব বিলক্ষণ । স্বমাধুর্যে সর্ব চিত্ত করে আকর্ষণ ॥ ১২৭ ॥
prabhu kahe, — kṛṣṇera eka svabhāva vilakṣaṇa sva-mādhurye sarva citta kare ākarṣaṇa
ব্রজলোকের ভাবে পাইয়ে তাঁহার চরণ । তাঁরে ঈশ্বর করি’ নাহি জানে ব্রজজন ॥ ১২৮ ॥
vraja-lokera bhāve pāiye tāṅhāra caraṇa tāṅre īśvara kari’ nāhi jāne vraja-jana
কেহ তাঁরে পুত্র-জ্ঞানে উদুখলে বান্ধে । কেহ সখা-জ্ঞানে জিনি’ চড়ে তাঁর কান্ধে ॥ ১২৯ ॥
keha tāṅre putra-jñāne udukhale bāndhe keha sakhā-jñāne jini’ caḍe tāṅra kāndhe
‘ব্রজেন্দ্রনন্দন’ বলি’ তাঁরে জানে ব্রজজন । ঐশ্বর্যজ্ঞানে নাহি কোন সম্বন্ধ-মানন ॥ ১৩০ ॥
‘vrajendra-nandana’ bali’ tāṅre jāne vraja-jana aiśvarya-jñāne nāhi kona sambandha-mānana
ব্রজলোকের ভাবে যেই করয়ে ভজন । সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দন ॥ ১৩১ ॥
vraja-lokera bhāve yei karaye bhajana sei jana pāya vraje vrajendra-nandana
নায়ং সুখাপো ভগবান্ দেহিনাং গোপিকাসুতঃ । জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভক্তিমতামিহ ॥ ১৩২ ॥
nāyaṁ sukhāpo bhagavān dehināṁ gopikā-sutaḥ jñānināṁ cātma-bhūtānāṁ yathā bhakti-matām iha
শ্রুতিগণ গোপীগণের অনুগত হঞা । ব্রজেশ্বরীসুত ভজে গোপীভাব লঞা ॥ ১৩৩ ॥
śruti-gaṇa gopī-gaṇera anugata hañā vrajeśvarī-suta bhaje gopī-bhāva lañā
বাহ্যান্তরে গোপীদেহ ব্রজে যবে পাইল । সেই দেহে কৃষ্ণসঙ্গে রাসক্রীড়া কৈল ॥ ১৩৪ ॥
bāhyāntare gopī-deha vraje yabe pāila sei dehe kṛṣṇa-saṅge rāsa-krīḍā kaila
গোপজাতি কৃষ্ণ, গোপী — প্রেয়সী তাঁহার । দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার ॥ ১৩৫ ॥
gopa-jāti kṛṣṇa, gopī — preyasī tāṅhāra devī vā anya strī kṛṣṇa nā kare aṅgīkāra
লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম । গোপিকা-অনুগা হঞা না কৈল ভজন ॥ ১৩৬ ॥
lakṣmī cāhe sei dehe kṛṣṇera saṅgama gopikā-anugā hañā nā kaila bhajana
অন্য দেহে না পাইয়ে রাসবিলাস । অতএব ‘নায়ং’ শ্লোক কহে বেদব্যাস ॥ ১৩৭ ॥
anya dehe nā pāiye rāsa-vilāsa ataeva ‘nāyaṁ’ śloka kahe veda-vyāsa
পূর্বে ভট্টের মনে এক ছিল অভিমান । ‘শ্রীনারায়ণ’ হয়েন স্বয়ং-ভগবান্ ॥ ১৩৮ ॥
pūrve bhaṭṭera mane eka chila abhimāna ‘śrī-nārāyaṇa’ hayena svayaṁ-bhagavān
তাঁহার ভজন সর্বোপরি-কক্ষা হয় । ‘শ্রী-বৈষ্ণবে’র ভজন এই সর্বোপরি হয় ॥ ১৩৯ ॥
tāṅhāra bhajana sarvopari-kakṣā haya śrī-vaiṣṇave’ra bhajana ei sarvopari haya
এই তাঁর গর্ব প্রভু করিতে খণ্ডন । পরিহাসদ্বারে উঠায় এতেক বচন ॥ ১৪০ ॥
ei tāṅra garva prabhu karite khaṇḍana parihāsa-dvāre uṭhāya eteka vacana
প্রভু কহে, — ভট্ট, তুমি না করিহ সংশয় । ‘স্বয়ং-ভগবান্’ কৃষ্ণ এই ত’ নিশ্চয় ॥ ১৪১ ॥
prabhu kahe, — bhaṭṭa, tumi nā kariha saṁśaya ‘svayaṁ-bhagavān’ kṛṣṇa ei ta’ niścaya
কৃষ্ণের বিলাস-মূর্তি — শ্রীনারায়ণ । অতএব লক্ষ্মী-আদ্যের হরে তেঁহ মন ॥ ১৪২ ॥
kṛṣṇera vilāsa-mūrti — śrī-nārāyaṇa ataeva lakṣmī-ādyera hare teṅha mana
এতে চাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্ । ইন্দ্রারিব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে ॥ ১৪৩ ॥
ete cāṁśa-kalāḥ puṁsaḥ kṛṣṇas tu bhagavān svayam indrāri-vyākulaṁ lokaṁ mṛḍayanti yuge yuge
নারায়ণ হৈতে কৃষ্ণের অসাধারণ গুণ । অতএব লক্ষ্মীর কৃষ্ণে তৃষ্ণা অনুক্ষণ ॥ ১৪৪ ॥
nārāyaṇa haite kṛṣṇera asādhāraṇa guṇa ataeva lakṣmīra kṛṣṇe tṛṣṇā anukṣaṇa
তুমি যে পড়িলা শ্লোক, সে হয় প্রমাণ । সেই শ্লোকে আইসে ‘কৃষ্ণ — স্বয়ং ভগবান্’ ॥ ১৪৫ ॥
tumi ye paḍilā śloka, se haya pramāṇa sei śloke āise ‘kṛṣṇa — svayaṁ bhagavān’
সিদ্ধান্ততস্ত্বভেদেঽপি শ্রীশ-কৃষ্ণস্বরূপয়োঃ । রসেনোৎকৃষ্যতে কৃষ্ণরূপমেষা রসস্থিতিঃ ॥ ১৪৬ ॥
siddhāntatas tv abhede ’pi śrīśa-kṛṣṇa-svarūpayoḥ rasenotkṛṣyate kṛṣṇa- rūpam eṣā rasa-sthitiḥ
‘স্বয়ং ভগবান্ ‘কৃষ্ণ’ হরে লক্ষ্মীর মন । গোপিকার মন হরিতে নারে ‘নারায়ণ’ ॥ ১৪৭ ॥
svayaṁ bhagavān ‘kṛṣṇa’ hare lakṣmīra mana gopikāra mana harite nāre ‘nārāyaṇa’
নারায়নের কা কথা, শ্রীকৃষ্ণ আপনে । গোপিকারে হাস্য করাইতে হয় ‘নারায়ণে’ ॥ ১৪৮ ॥
nārāyaṇera kā kathā, śrī-kṛṣṇa āpane gopikāre hāsya karāite haya ‘nārāyaṇe’
‘চতুর্ভুজ-মূর্তি’ দেখায় গোপীগণের আগে । সেই ‘কৃষ্ণে’ গোপিকার নহে অনুরাগে ॥ ১৪৯ ॥
‘catur-bhuja-mūrti’ dekhāya gopī-gaṇera āge sei ‘kṛṣṇe’ gopikāra nahe anurāge
গোপীনাং পশুপেন্দ্রনন্দনজুষো ভাবস্য কস্তাং কৃতী বিজ্ঞাতুং ক্ষমতে দুরূহপদবীসঞ্চারিণঃ প্রক্রিয়াম্ । আবিষ্কুর্বতি বৈষ্ণবীমপি তনুং তস্মিন্ ভুজৈর্জিষ্ণুভি- র্যাসাং হন্ত চতুর্ভিরদ্ভুতরুচিং রাগোদয়ঃ কুঞ্চতি ॥ ১৫০ ॥
gopīnāṁ paśupendra-nandana-juṣo bhāvasya kas tāṁ kṛtī vijñātuṁ kṣamate durūha-padavī-sañcāriṇaḥ prakriyām āviṣkurvati vaiṣṇavīm api tanuṁ tasmin bhujair jiṣṇubhir yāsāṁ hanta caturbhir adbhuta-ruciṁ rāgodayaḥ kuñcati
এত কহি’ প্রভু তাঁর গর্ব চূর্ণ করিয়া । তাঁরে সুখ দিতে কহে সিদ্ধান্ত ফিরাইয়া ॥ ১৫১ ॥
eta kahi’ prabhu tāṅra garva cūrṇa kariyā tāṅre sukha dite kahe siddhānta phirāiyā
দুঃখ না ভাবিহ, ভট্ট, কৈলুঁ পরিহাস । শাস্ত্রসিদ্ধান্ত শুন, যাতে বৈষ্ণব-বিশ্বাস ॥ ১৫২ ॥
duḥkha nā bhāviha, bhaṭṭa, kailuṅ parihāsa śāstra-siddhānta śuna, yāte vaiṣṇava-viśvāsa
কৃষ্ণ-নারায়ণ, যৈছে একই স্বরূপ । গোপী-লক্ষ্মী-ভেদ নাহি হয় একরূপ ॥ ১৫৩ ॥
kṛṣṇa-nārāyaṇa, yaiche eka-i svarūpa gopī-lakṣmī-bheda nāhi haya eka-rūpa
গোপীদ্বারে লক্ষ্মী করে কৃষ্ণসঙ্গাস্বাদ । ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ ॥ ১৫৪ ॥
gopī-dvāre lakṣmī kare kṛṣṇa-saṅgāsvāda īśvaratve bheda mānile haya aparādha
এক ঈশ্বর — ভক্তের ধ্যান-অনুরূপ । একই বিগ্রহে করে নানাকার রূপ ॥ ১৫৫ ॥
eka īśvara — bhaktera dhyāna-anurūpa eka-i vigrahe kare nānākāra rūpa
মণির্যথা বিভাগেন নীলপীতাদিভির্যুতঃ । রূপভেদমবাপ্নোতি ধ্যানভেদাত্তথাচ্যুতঃ ॥ ১৫৬ ॥
maṇir yathā vibhāgena nīla-pītādibhir yutaḥ rūpa-bhedam avāpnoti dhyāna-bhedāt tathācyutaḥ
ভট্ট কহে, — কাহাঁ আমি জীব পামর । কাহাঁ তুমি সেই কৃষ্ণ, — সাক্ষাৎ ঈশ্বর ॥ ১৫৭ ॥
bhaṭṭa kahe, — kāhāṅ āmi jīva pāmara kāhāṅ tumi sei kṛṣṇa, — sākṣāt īśvara
অগাধ ঈশ্বর-লীলা কিছুই না জানি । তুমি যেই কহ, সেই সত্য করি’ মানি ॥ ১৫৮ ॥
agādha īśvara-līlā kichui nā jāni tumi yei kaha, sei satya kari’ māni
মোরে পূর্ণ কৃপা কৈল লক্ষ্মী-নারায়ণ । তাঁর কৃপায় পাইনু তোমার চরণ-দরশন ॥ ১৫৯ ॥
more pūrṇa kṛpā kaila lakṣmī-nārāyaṇa tāṅra kṛpāya pāinu tomāra caraṇa-daraśana
কৃপা করি’ কহিলে মোরে কৃষ্ণের মহিমা । যাঁর রূপ-গুণৈশ্বর্যের কেহ না পায় সীমা ॥ ১৬০ ॥
kṛpā kari’ kahile more kṛṣṇera mahimā yāṅra rūpa-guṇaiśvaryera keha nā pāya sīmā
এবে সে জানিনু কৃষ্ণভক্তি সর্বোপরি । কৃতার্থ করিলে, মোরে কহিলে কৃপা করি’ ॥ ১৬১ ॥
ebe se jāninu kṛṣṇa-bhakti sarvopari kṛtārtha karile, more kahile kṛpā kari’
এত বলি’ ভট্ট পড়িলা প্রভুর চরণে । কৃপা করি’ প্রভু তাঁরে কৈলা আলিঙ্গনে ॥ ১৬২ ॥
eta bali’ bhaṭṭa paḍilā prabhura caraṇe kṛpā kari’ prabhu tāṅre kailā āliṅgane
চাতুর্মাস্য পূর্ণ হৈল, ভট্ট-আজ্ঞা লঞা । দক্ষিণ চলিলা প্রভু শ্রীরঙ্গ দেখিয়া ॥ ১৬৩ ॥
cāturmāsya pūrṇa haila, bhaṭṭa-ājñā lañā dakṣiṇa calilā prabhu śrī-raṅga dekhiyā
সঙ্গেতে চলিলা ভট্ট, না যায় ভবনে । তাঁরে বিদায় দিলা প্রভু অনেক যতনে ॥ ১৬৪ ॥
saṅgete calilā bhaṭṭa, nā yāya bhavane tāṅre vidāya dilā prabhu aneka yatane
প্রভুর বিয়োগে ভট্ট হৈল অচেতন । এই রঙ্গলীলা করে শচীর নন্দন ॥ ১৬৫ ॥
prabhura viyoge bhaṭṭa haila acetana ei raṅga-līlā kare śacīra nandana
ঋষভ-পর্বতে চলি’ আইলা গৌরহরি । নারায়ণ দেখিলা তাঁহা নতি-স্তুতি করি’ ॥ ১৬৬ ॥
ṛṣabha-parvate cali’ āilā gaurahari nārāyaṇa dekhilā tāṅhā nati-stuti kari’
পরমানন্দপুরী তাহাঁ রহে চতুর্মাস । শুনি’ মহাপ্রভু গেলা পুরী-গোসাঞির পাশ ॥ ১৬৭ ॥
paramānanda-purī tāhāṅ rahe catur-māsa śuni’ mahāprabhu gelā purī-gosāñira pāśa
পুরী-গোসাঞির প্রভু কৈল চরণ-বন্দন । প্রেমে পুরী গোসাঞি তাঁরে কৈল আলিঙ্গন ॥ ১৬৮ ॥
purī-gosāñira prabhu kaila caraṇa vandana preme purī gosāñi tāṅre kaila āliṅgana
তিনদিন প্রেমে দোঁহে কৃষ্ণকথা-রঙ্গে । সেই বিপ্র-ঘরে দোঁহে রহে-একসঙ্গে ॥ ১৬৯ ॥
tina-dina preme doṅhe kṛṣṇa-kathā-raṅge sei vipra-ghare doṅhe rahe eka-saṅge
পুরী-গোসাঞি বলে, — আমি যাব পুরুষোত্তমে । পুরুষোত্তম দেখি’ গৌড়ে যাব গঙ্গাস্নানে ॥ ১৭০ ॥
purī-gosāñi bale, — āmi yāba puruṣottame puruṣottama dekhi’ gauḍe yāba gaṅgā-snāne
প্রভু কহে, — তুমি পুনঃ আইস নীলাচলে । আমি সেতুবন্ধ হৈতে আসিব অল্পকালে ॥ ১৭১ ॥
prabhu kahe, — tumi punaḥ āisa nīlācale āmi setubandha haite āsiba alpa-kāle
তোমার নিকটে রহি, — হেন বাঞ্ছা হয় । নীলাচলে আসিবে মোরে হঞা সদয় ॥ ১৭২ ॥
tomāra nikaṭe rahi, — hena vāñchā haya nīlācale āsibe more hañā sadaya
এত বলি’ তাঁর ঠাঞি এই আজ্ঞা লঞা । দক্ষিণে চলিলা প্রভু হরষিত হঞা ॥ ১৭৩ ॥
eta bali’ tāṅra ṭhāñi ei ājñā lañā dakṣiṇe calilā prabhu haraṣita hañā
পরমানন্দ পুরী তবে চলিলা নীলাচলে । মহাপ্ৰভু চলি চলি আইলা শ্রীশৈলে ॥ ১৭৪ ॥
paramānanda purī tabe calilā nīlācale mahāprabhu cali cali āilā śrī-śaile
শিব-দুর্গা রহে তাহাঁ ব্রাহ্মণের বেশে । মহাপ্রভু দেখি’ দোঁহার হইল উল্লাসে ॥ ১৭৫ ॥
śiva-durgā rahe tāhāṅ brāhmaṇera veśe mahāprabhu dekhi’ doṅhāra ha-ila ullāse
তিন দিন ভিক্ষা দিল করি’ নিমন্ত্রণ । নিভৃতে বসি’ গুপ্তবার্তা কহে দুই জন ॥ ১৭৬ ॥
tina dina bhikṣā dila kari’ nimantraṇa nibhṛte vasi’ gupta-vārtā kahe dui jana
তাঁর সঙ্গে মহাপ্রভু করি ইষ্টগোষ্ঠী । তাঁর আজ্ঞা লঞা আইলা পুরী কামকোষ্ঠী ॥ ১৭৭ ॥
tāṅra saṅge mahāprabhu kari iṣṭagoṣṭhī tāṅra ājñā lañā āilā purī kāmakoṣṭhī
দক্ষিণ-মথুরা আইলা কামকোষ্ঠী হৈতে । তাহাঁ দেখা হৈল এক ব্রাহ্মণ-সহিতে ॥ ১৭৮ ॥
dakṣiṇa-mathurā āilā kāmakoṣṭhī haite tāhāṅ dekhā haila eka brāhmaṇa-sahite
সেই বিপ্র মহাপ্রভুকে কৈল নিমন্ত্রণ । রামভক্ত সেই বিপ্র — বিরক্ত মহাজন ॥ ১৭৯ ॥
sei vipra mahāprabhuke kaila nimantraṇa rāma-bhakta sei vipra — virakta mahājana
কৃতমালায় স্নান করি’ আইলা তাঁর ঘরে । ভিক্ষা কি দিবেন বিপ্র, — পাক নাহি করে ॥ ১৮০ ॥
kṛtamālāya snāna kari’ āilā tāṅra ghare bhikṣā ki dibena vipra, — pāka nāhi kare
মহাপ্রভু কহে তাঁরে, — শুন মহাশয় । মধ্যাহ্ন হৈল, কেনে পাক নাহি হয় ॥ ১৮১ ॥
mahāprabhu kahe tāṅre, — śuna mahāśaya madhyāhna haila, kene pāka nāhi haya
বিপ্র কহে, — প্রভু, মোর অরণ্যে বসতি । পাকের সামগ্রী বনে না মিলে সম্প্রতি ॥ ১৮২ ॥
vipra kahe, — prabhu, mora araṇye vasati pākera sāmagrī vane nā mile samprati
বন্য শাক-ফল-মূল আনিবে লক্ষ্মণ । তবে সীতা করিবেন পাক-প্রয়োজন ॥ ১৮৩ ॥
vanya śāka-phala-mūla ānibe lakṣmaṇa tabe sītā karibena pāka-prayojana
তাঁর উপাসনা শুনি’ প্রভু তুষ্ট হৈলা । আস্তে-ব্যস্তে সেই বিপ্র রন্ধন করিলা ॥ ১৮৪ ॥
tāṅra upāsanā śuni’ prabhu tuṣṭa hailā āste-vyaste sei vipra randhana karilā
প্রভু ভিক্ষা কৈল দিনের তৃতীয়প্রহরে । নির্বিণ্ণ সেই বিপ্র উপবাস করে ॥ ১৮৫ ॥
prabhu bhikṣā kaila dinera tṛtīya-prahare nirviṇṇa sei vipra upavāsa kare
প্রভু কহে, — বিপ্র কাঁহে কর উপবাস । কেনে এত দুঃখ, কেনে করহ হুতাশ ॥ ১৮৬ ॥
prabhu kahe, — vipra kāṅhe kara upavāsa kene eta duḥkha, kene karaha hutāśa
বিপ্র কহে, — জীবনে মোর নাহি প্রয়োজন । অগ্নি-জলে প্রবেশিয়া ছাড়িব জীবন ॥ ১৮৭ ॥
vipra kahe, — jīvane mora nāhi prayojana agni-jale praveśiyā chāḍiba jīvana
জগন্মাতা মহালক্ষ্মী সীতা-ঠাকুরাণী । রাক্ষসে স্পর্শিল তাঁরে, — ইহা কানে শুনি ॥ ১৮৮ ॥
jagan-mātā mahā-lakṣmī sītā-ṭhākurāṇī rākṣase sparśila tāṅre, — ihā kāne śuni
এ শরীর ধরিবারে কভু না যুয়ায় । এই দুঃখে জ্বলে দেহ, প্রাণ নাহি যায় ॥ ১৮৯ ॥
e śarīra dharibāre kabhu nā yuyāya ei duḥkhe jvale deha, prāṇa nāhi yāya
প্রভু কহে, — এ ভাবনা না করিহ আর । পণ্ডিত হঞা কেনে না করহ বিচার ॥ ১৯০ ॥
prabhu kahe, — e bhāvanā nā kariha āra paṇḍita hañā kene nā karaha vicāra
ঈশ্বর-প্রেয়সী সীতা — চিদানন্দমূর্তি । প্রাকৃত-ইন্দ্রিয়ের তাঁরে দেখিতে নাহি শক্তি ॥ ১৯১ ॥
īśvara-preyasī sītā — cid-ānanda-mūrti prākṛta-indriyera tāṅre dekhite nāhi śakti
স্পর্শিবার কার্য আছুক, না পায় দর্শন । সীতার আকৃতি-মায়া হরিল রাবণ ॥ ১৯২ ॥
sparśibāra kārya āchuka, nā pāya darśana sītāra ākṛti-māyā harila rāvaṇa
রাবণ আসিতেই সীতা অন্তর্ধান কৈল । রাবণের আগে মায়া-সীতা পাঠাইল ॥ ১৯৩ ॥
rāvaṇa āsitei sītā antardhāna kaila rāvaṇera āge māyā-sītā pāṭhāila
অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত-গোচর । বেদ-পুরাণেতে এই কহে নিরন্তর ॥ ১৯৪ ॥
aprākṛta vastu nahe prākṛta-gocara veda-purāṇete ei kahe nirantara
বিশ্বাস করহ তুমি আমার বচনে । পুনরপি কু-ভাবনা না করিহ মনে ॥ ১৯৫ ॥
viśvāsa karaha tumi āmāra vacane punarapi ku-bhāvanā nā kariha mane
প্রভুর বচনে বিপ্রের হইল বিশ্বাস । ভোজন করিল, হৈল জীবনের আশ ॥ ১৯৬ ॥
prabhura vacane viprera ha-ila viśvāsa bhojana karila, haila jīvanera āśa
তাঁরে আশ্বাসিয়া প্রভু করিলা গমন । কৃতমালায় স্নান করি আইলা দুর্বশন ॥ ১৯৭ ॥
tāṅre āśvāsiyā prabhu karilā gamana kṛtamālāya snāna kari āilā durvaśana
দুর্বশনে রঘুনাথে কৈল দরশন । মহেন্দ্র-শৈলে পরশুরামের কৈল বন্দন ॥ ১৯৮ ॥
durvaśane raghunāthe kaila daraśana mahendra-śaile paraśurāmera kaila vandana
সেতুবন্ধে আসি’ কৈল ধনুস্তীর্থে স্নান । রামেশ্বর দেখি’ তাহাঁ করিল বিশ্রাম ॥ ১৯৯ ॥
setubandhe āsi’ kaila dhanus-tīrthe snāna rāmeśvara dekhi’ tāhāṅ karila viśrāma
বিপ্র-সভায় শুনে তাঁহা কূর্ম-পুরাণ । তার মধ্যে আইলা পতিব্রতা-উপাখ্যান ॥ ২০০ ॥
vipra-sabhāya śune tāṅhā kūrma-purāṇa tāra madhye āilā pativratā-upākhyāna
পতিব্রতা-শিরোমণি জনক-নন্দিনী । জগতের মাতা সীতা — রামের গৃহিণী ॥ ২০১ ॥
pativratā-śiromaṇi janaka-nandinī jagatera mātā sītā — rāmera gṛhiṇī
রাবণ দেখিয়া সীতা লৈল অগ্নির শরণ । রাবণ হৈতে অগ্নি কৈল সীতাকে আবরণ ॥ ২০২ ॥
rāvaṇa dekhiyā sītā laila agnira śaraṇa rāvaṇa haite agni kaila sītāke āvaraṇa
‘মায়াসীতা’রাবণ নিল, শুনিলা আখ্যানে । শুনি’ মহাপ্রভু হইল আনন্দিত মনে ॥ ২০৩ ॥
‘māyā-sītā’ rāvaṇa nila, śunilā ākhyāne śuni’ mahāprabhu haila ānandita mane
সীতা লঞা রাখিলেন পার্বতীর স্থানে । ‘মায়াসীতা’ দিয়া অগ্নি বঞ্চিলা রাবণে ॥ ২০৪ ॥
sītā lañā rākhilena pārvatīra sthāne ‘māyā-sītā’ diyā agni vañcilā rāvaṇe
রঘুনাথ আসি’ যবে রাবণে মারিল । অগ্নি-পরীক্ষা দিতে যবে সীতারে আনিল ॥ ২০৫ ॥
raghunātha āsi’ yabe rāvaṇe mārila agni-parīkṣā dite yabe sītāre ānila
তবে মায়াসীতা অগ্নি করি অন্তর্ধান । সত্য-সীতা আনি’ দিল রাম-বিদ্যমান ॥ ২০৬ ॥
tabe māyā-sītā agni kari antardhāna satya-sītā āni’ dila rāma-vidyamāna
শুনিঞা প্রভুর আনন্দিত হৈল মন । রামদাস-বিপ্রের কথা হইল স্মরণ ॥ ২০৭ ॥
śuniñā prabhura ānandita haila mana rāmadāsa-viprera kathā ha-ila smaraṇa
এ-সব সিদ্ধান্ত শুনি’ প্রভুর আনন্দ হৈল । ব্রাহ্মণের স্থানে মাগি’ সেই পত্র নিল ॥ ২০৮ ॥
e-saba siddhānta śuni’ prabhura ānanda haila brāhmaṇera sthāne māgi’ sei patra nila
নূতন পত্র লেখাঞা পুস্তকে দেওয়াইল । প্রতীতি লাগি’ পুরাতন পত্র মাগি’ নিল ॥ ২০৯ ॥
nūtana patra lekhāñā pustake deoyāila pratīti lāgi’ purātana patra māgi’ nila
পত্র লঞা পুনঃ দক্ষিণ-মথুরা আইলা । রামদাস বিপ্রে সেই পত্র আনি দিলা ॥ ২১০ ॥
patra lañā punaḥ dakṣiṇa-mathurā āilā rāmadāsa vipre sei patra āni dilā
সীতয়ারাধিতো বহ্নিশ্ছায়া-সীতামজীজনৎ । তাং জহার দশগ্রীবঃ সীতা বহ্নিপুরং গতা ॥ ২১১ ॥ পরীক্ষা-সময়ে বহ্নিং ছায়া-সীতা বিবেশ সা । বহ্নিঃ সীতাং সমানীয় তৎপুরস্তাদনীনয়ৎ ॥ ২১২ ॥
sītayārādhito vahniś chāyā-sītām ajījanat tāṁ jahāra daśa-grīvaḥ sītā vahni-puraṁ gatā parīkṣā-samaye vahniṁ chāyā-sītā viveśa sā vahniḥ sītāṁ samānīya tat-purastād anīnayat
পত্র পাঞা বিপ্রের হৈল আনন্দিত মন । প্রভুর চরণে ধরি’ করয়ে ক্রন্দন ॥ ২১৩ ॥
patra pāñā viprera haila ānandita mana prabhura caraṇe dhari’ karaye krandana
বিপ্র কহে, — তুমি সাক্ষাৎ শ্রীরঘুনন্দন । সন্ন্যাসীর বেষে মোরে দিলা দরশন ॥ ২১৪ ॥
vipra kahe, — tumi sākṣāt śrī-raghunandana sannyāsīra veṣe more dilā daraśana
মহা-দুঃখ হইতে মোরে করিলা নিস্তার । আজি মোর ঘরে ভিক্ষা কর অঙ্গীকার ॥ ২১৫ ॥
mahā-duḥkha ha-ite more karilā nistāra āji mora ghare bhikṣā kara aṅgīkāra
মনোদুঃখে ভাল ভিক্ষা না দিল সেই দিনে । মোর ভাগ্যে পুনরপি পাইলুঁ দরশনে ॥ ২১৬ ॥
mano-duḥkhe bhāla bhikṣā nā dila sei dine mora bhāgye punarapi pāiluṅ daraśane
এত বলি’ সেই বিপ্র সুখে পাক কৈল । উত্তম প্রকারে প্রভুকে ভিক্ষা করাইল ॥ ২১৭ ॥
eta bali’ sei vipra sukhe pāka kaila uttama prakāre prabhuke bhikṣā karāila
সেই রাত্রি তাহাঁ রহি’ তাঁরে কৃপা করি’ । পাণ্ড্যদেশে তাম্রপর্ণী গেলা গৌরহরি ॥ ২১৮ ॥
sei rātri tāhāṅ rahi’ tāṅre kṛpā kari’ pāṇḍya-deśe tāmraparṇī gelā gaurahari
তাম্রপর্ণী স্নান করি’ তাম্রপর্ণী-তীরে । নয় ত্রিপতি দেখি’ বুলে কুতূহলে ॥ ২১৯ ॥
tāmraparṇī snāna kari’ tāmraparṇī-tīre naya tripati dekhi’ bule kutūhale
চিয়ড়তলা তীর্থে দেখি’ শ্রীরাম-লক্ষ্মণ । তিলকাঞ্চী আসি’ কৈল শিব দরশন ॥ ২২০ ॥
ciyaḍatalā tīrthe dekhi’ śrī-rāma-lakṣmaṇa tila-kāñcī āsi’ kaila śiva daraśana
গজেন্দ্রমোক্ষণ-তীর্থে দেখি বিষ্ণুমূর্তি । পানাগড়ি-তীর্থে আসি’ দেখিল সীতাপতি ॥ ২২১ ॥
gajendra-mokṣaṇa-tīrthe dekhi viṣṇu-mūrti pānāgaḍi-tīrthe āsi’ dekhila sītāpati
চাম্তাপুরে আসি’ দেখি’ শ্রীরাম-লক্ষ্মণ । শ্রীবৈকুণ্ঠে আসি’ কৈল বিষ্ণু দরশন ॥ ২২২ ॥
cāmtāpure āsi’ dekhi’ śrī-rāma-lakṣmaṇa śrī-vaikuṇṭhe āsi’ kaila viṣṇu daraśana
মলয়-পর্বতে কৈল অগস্ত্য-বন্দন । কন্যাকুমারী তাহাঁ কৈল দরশন ॥ ২২৩ ॥
malaya-parvate kaila agastya-vandana kanyā-kumārī tāhāṅ kaila daraśana
আম্লিতলায় দেখি’ শ্রীরাম গৌরহরি । মল্লার-দেশেতে আইলা যথা ভট্টথারি ॥ ২২৪ ॥
āmlitalāya dekhi’ śrī-rāma gaurahari mallāra-deśete āilā yathā bhaṭṭathāri
তমাল-কার্তিক দেখি’ আইল বেতাপনি । রঘুনাথ দেখি’ তাহাঁ বঞ্চিলা রজনী ॥ ২২৫ ॥
tamāla-kārtika dekhi’ āila vetāpani raghunātha dekhi’ tāhāṅ vañcilā rajanī
গোসাঞির সঙ্গে রহে কৃষ্ণদাস ব্রাহ্মণ । ভট্টথারি-সহ তাহাঁ হৈল দরশন ॥ ২২৬ ॥
gosāñira saṅge rahe kṛṣṇadāsa brāhmaṇa bhaṭṭathāri-saha tāhāṅ haila daraśana
স্ত্রীধন দেখাঞা তাঁর লোভ জন্মাইল । আর্য সরল বিপ্রের বুদ্ধিনাশ কৈল ॥ ২২৭ ॥
strī-dhana dekhāñā tāṅra lobha janmāila ārya sarala viprera buddhi-nāśa kaila
প্রাতে উঠি’ আইলা বিপ্র ভট্টথারি-ঘরে । তাহার উদ্দেশে প্রভু আইলা সত্বরে ॥ ২২৮ ॥
prāte uṭhi’ āilā vipra bhaṭṭathāri-ghare tāhāra uddeśe prabhu āilā satvare
আসিয়া কহেন সব ভট্টথারিগণে । আমার ব্রাহ্মণ তুমি রাখ কি কারণে ॥ ২২৯ ॥
āsiyā kahena saba bhaṭṭathāri-gaṇe āmāra brāhmaṇa tumi rākha ki kāraṇe
আমিহ সন্ন্যাসী দেখ, তুমিহ সন্ন্যাসী । মোরে দুঃখ দেহ, — তোমার ‘ন্যায়’ নাহি বাসি’ ॥ ২৩০ ॥
āmiha sannyāsī dekha, tumiha sannyāsī more duḥkha deha, — tomāra ’nyāya’ nāhi vāsi
শুনি’ সব ভট্টথারি উঠে অস্ত্র লঞা । মারিবারে আইল সবে চারিদিকে ধাঞা ॥ ২৩১ ॥
śuni’ saba bhaṭṭathāri uṭhe astra lañā māribāre āila sabe cāri-dike dhāñā
তার অস্ত্র তার অঙ্গে পড়ে হাত হৈতে । খণ্ড খণ্ড হৈল ভট্টথারি পলায় চারি ভিতে ॥ ২৩২ ॥
tāra astra tāra aṅge paḍe hāta haite khaṇḍa khaṇḍa haila bhaṭṭathāri palāya cāri bhite
ভট্টথারি-ঘরে মহা উঠিল ক্রন্দন । কেশে ধরি’ বিপ্রে লঞা করিল গমন ॥ ২৩৩ ॥
bhaṭṭathāri-ghare mahā uṭhila krandana keśe dhari’ vipre lañā karila gamana
সেই দিন চলি’ আইলা পয়স্বিনী-তীরে । স্নান করি’ গেলা আদিকেশব-মন্দিরে ॥ ২৩৪ ॥
sei dina cali’ āilā payasvinī-tīre snāna kari’ gelā ādi-keśava-mandire
কেশব দেখিয়া প্রেমে আবিষ্ট হৈলা । নতি, স্তুতি, নৃত্য, গীত, বহুত করিলা ॥ ২৩৫ ॥
keśava dekhiyā preme āviṣṭa hailā nati, stuti, nṛtya, gīta, bahuta karilā
প্রেম দেখি’ লোকে হৈল মহা-চমৎকার । সর্বলোক কৈল প্রভুর পরম সৎকার ॥ ২৩৬ ॥
prema dekhi’ loke haila mahā-camatkāra sarva-loka kaila prabhura parama satkāra
মহাভক্তগণসহ তাহাঁ গোষ্ঠী কৈল । ‘ব্রহ্মসংহিতাধ্যায়’-পুঁথি তাহাঁ পাইল ॥ ২৩৭ ॥
mahā-bhakta-gaṇa-saha tāhāṅ goṣṭhī kaila ‘brahma-saṁhitādhyāya’-puṅthi tāhāṅ pāila
পুঁথি পাঞা প্রভুর হৈল আনন্দ অপার । কম্পাশ্রু-স্বেদ-স্তম্ভ-পুলক বিকার ॥ ২৩৮ ॥
puṅthi pāñā prabhura haila ānanda apāra kampāśru-sveda-stambha-pulaka vikāra
সিদ্ধান্ত-শাস্ত্র নাহি ‘ব্রহ্মসংহিতা’র সম । গোবিন্দমহিমা জ্ঞানের পরম কারণ ॥ ২৩৯ ॥ অল্পাক্ষরে কহে সিদ্ধান্ত অপার । সকল-বৈষ্ণবশাস্ত্র-মধ্যে অতি সার ॥ ২৪০ ॥
siddhānta-śāstra nāhi ‘brahma-saṁhitā’ra sama govinda-mahimā jñānera parama kāraṇa alpākṣare kahe siddhānta apāra sakala-vaiṣṇava-śāstra-madhye ati sāra
বহু যত্নে সেই পুঁথি নিল লেখাইয়া । ‘অনন্ত-পদ্মনাভ’ আইলা হরষিত হঞা ॥ ২৪১ ॥
bahu yatne sei puṅthi nila lekhāiyā ‘ananta padmanābha’ āilā haraṣita hañā
দিন-দুই পদ্মনাভের কৈল দরশন । আনন্দে দেখিতে আইলা শ্রীজনার্দন ॥ ২৪২ ॥
dina-dui padmanābhera kaila daraśana ānande dekhite āilā śrī-janārdana
দিন-দুই তাহাঁ করি’ কীর্তন-নর্তন । পয়স্বিনী আসিয়া দেখে শঙ্কর নারায়ণ ॥ ২৪৩ ॥
dina-dui tāhāṅ kari’ kīrtana-nartana payasvinī āsiyā dekhe śaṅkara nārāyaṇa
শৃঙ্গেরি-মঠে আইলা শঙ্করাচার্য-স্থানে । মৎস্য-তীর্থ দেখি’ কৈল তুঙ্গভদ্রায় স্নানে ॥ ২৪৪ ॥
śṛṅgeri-maṭhe āilā śaṅkarācārya-sthāne matsya-tīrtha dekhi’ kaila tuṅgabhadrāya snāne
মধ্বাচার্য-স্থানে আইলা যাঁহা ‘তত্ত্ববাদী’ । উড়ুপীতে ‘কৃষ্ণ’ দেখি, তাহাঁ হৈল প্রেমোন্মাদী ॥ ২৪৫ ॥
madhvācārya-sthāne āilā yāṅhā ‘tattvavādī’ uḍupīte ‘kṛṣṇa’ dekhi, tāhāṅ haila premonmādī
নর্তক গোপাল দেখে পরম-মোহনে । মধ্বাচার্যে স্বপ্ন দিয়া আইলা তাঁর স্থানে ॥ ২৪৬ ॥
nartaka gopāla dekhe parama-mohane madhvācārye svapna diyā āilā tāṅra sthāne
গোপীচন্দন-তলে আছিল ডিঙ্গাতে । মধ্বাচার্য সেই কৃষ্ণ পাইলা কোনমতে ॥ ২৪৭ ॥
gopī-candana-tale āchila ḍiṅgāte madhvācārya sei kṛṣṇa pāilā kona-mate
মধ্বাচার্য আনি’ তাঁরে করিলা স্থাপন । অদ্যাবধি সেবা করে তত্ত্ববাদিগণ ॥ ২৪৮ ॥
madhvācārya āni’ tāṅre karilā sthāpana adyāvadhi sevā kare tattvavādi-gaṇa
কৃষ্ণমূর্তি দেখি’ প্রভু মহাসুখ পাইল । প্রেমাবেশে বহুক্ষণ নৃত্য-গীত কৈল ॥ ২৪৯ ॥
kṛṣṇa-mūrti dekhi’ prabhu mahā-sukha pāila premāveśe bahu-kṣaṇa nṛtya-gīta kaila
তত্ত্ববাদিগণ প্ৰভুকে ‘মায়াবাদী’ জ্ঞানে । প্রথম দর্শনে প্রভুকে না কৈল সম্ভাষণে ॥ ২৫০ ॥
tattvavādi-gaṇa prabhuke ‘māyāvādī’ jñāne prathama darśane prabhuke nā kaila sambhāṣaṇe
পাছে প্রেমাবেশ দেখি’ হৈল চমৎকার । বৈষ্ণব-জ্ঞানে বহুত করিল সৎকার ॥ ২৫১ ॥
pāche premāveśa dekhi’ haila camatkāra vaiṣṇava-jñāne bahuta karila satkāra
‘বৈষ্ণবতা’ সবার অন্তরে গর্ব জানি’ । ঈষৎ হাসিয়া কিছু কহে গৌরমণি ॥ ২৫২ ॥
‘vaiṣṇavatā’ sabāra antare garva jāni’ īṣat hāsiyā kichu kahe gauramaṇi
তাঁ-সবার অন্তরে গর্ব জানি গৌরচন্দ্র । তাঁ-সবা-সঙ্গে গোষ্ঠী করিলা আরম্ভ ॥ ২৫৩ ॥
tāṅ-sabāra antare garva jāni gauracandra tāṅ-sabā-saṅge goṣṭhī karilā ārambha
তত্ত্ববাদী আচার্য — সব শাস্ত্রেতে প্রবীণ । তাঁরে প্রশ্ন কৈল প্রভু হঞা যেন দীন ॥ ২৫৪ ॥
tattvavādī ācārya — saba śāstrete pravīṇa tāṅre praśna kaila prabhu hañā yena dīna
সাধ্য-সাধন আমি না জানি ভালমতে । সাধ্য-সাধন-শ্রেষ্ঠ জানাহ আমাতে ॥ ২৫৫ ॥
sādhya-sādhana āmi nā jāni bhāla-mate sādhya-sādhana-śreṣṭha jānāha āmāte
আচার্য কহে, — ‘বর্ণাশ্রম-ধর্ম, কৃষ্ণে সমর্পণ’ । এই হয় কৃষ্ণভক্তের শ্রেষ্ঠ ‘সাধন’ ॥ ২৫৬ ॥
ācārya kahe, — ‘varṇāśrama-dharma, kṛṣṇe samarpaṇa’ ei haya kṛṣṇa-bhaktera śreṣṭha ‘sādhana’
‘পঞ্চবিধ মুক্তি’ পাঞা বৈকুণ্ঠে গমন । ‘সাধ্য-শ্রেষ্ঠ’ হয়, — এই শাস্ত্র-নিরূপণ ॥ ২৫৭ ॥
‘pañca-vidha mukti’ pāñā vaikuṇṭhe gamana ‘sādhya-śreṣṭha’ haya, — ei śāstra-nirūpaṇa
প্রভু কহে, — শাস্ত্রে কহে শ্রবণ-কীর্তন । কৃষ্ণপ্রেমসেবা-ফলের ‘পরম সাধন’ ॥ ২৫৮ ॥
prabhu kahe, — śāstre kahe śravaṇa-kīrtana kṛṣṇa-prema-sevā-phalera ‘parama-sādhana’
শ্রবণং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদসেবনম্ । অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম্ ॥ ২৫৯ ॥ ইতি পুংসার্পিতা বিষ্ণৌ ভক্তিশ্চেন্নবলক্ষণা । ক্রিয়েত ভগবত্যদ্ধা তন্মন্যেঽধীতমুত্তমম্ ॥ ২৬০ ॥
śravaṇaṁ kīrtanaṁ viṣṇoḥ smaraṇaṁ pāda-sevanam arcanaṁ vandanaṁ dāsyaṁ sakhyam ātma-nivedanam iti puṁsārpitā viṣṇau bhaktiś cen nava-lakṣaṇā kriyeta bhagavaty addhā tan manye ’dhītam uttamam
শ্রবণ-কীর্তন হইতে কৃষ্ণে হয় ‘প্রেমা’ । সেই পঞ্চম পুরুষার্থ — পুরুষার্থের সীমা ॥ ২৬১ ॥
śravaṇa-kīrtana ha-ite kṛṣṇe haya ‘premā’ sei pañcama puruṣārtha — puruṣārthera sīmā
এবংব্রতঃ স্বপ্রিয়নাম-কীর্ত্যা জাতানুরাগো দ্রুতচিত্ত উচ্চৈঃ । হসত্যথো রোদিতি রৌতি গায়- ত্যুন্মাদবন্নৃত্যতি লোকবাহ্যঃ ॥ ২৬২ ॥
evaṁ-vrataḥ sva-priya-nāma-kīrtyā jātānurāgo druta-citta uccaiḥ hasaty atho roditi rauti gāyaty unmāda-van nṛtyati loka-bāhyaḥ
কর্মনিন্দা, কর্মত্যাগ, সর্বশাস্ত্রে কহে । কর্ম হৈতে প্রেমভক্তি কৃষ্ণে কভু নহে ॥ ২৬৩ ॥
karma-nindā, karma-tyāga, sarva-śāstre kahe karma haite prema-bhakti kṛṣṇe kabhu nahe
আজ্ঞায়ৈবং গুণান্ দোষান্ময়াদিষ্টানপি স্বকান্ । ধর্মান্ সন্ত্যজ্য যঃ সর্বান্মাং ভজেৎ স চ সত্তমঃ ॥ ২৬৪ ॥
ājñāyaivaṁ guṇān doṣān mayādiṣṭān api svakān dharmān santyajya yaḥ sarvān māṁ bhajet sa ca sattamaḥ
সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ । অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ॥ ২৬৫ ॥
sarva-dharmān parityajya mām ekaṁ śaranaṁ vraja ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣayiṣyāmi mā śucaḥ
তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যেত যাবতা । মৎকথা-শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে ॥ ২৬৬ ॥
tāvat karmāṇi kurvīta na nirvidyeta yāvatā mat-kathā-śravaṇādau vā śraddhā yāvan na jāyate
পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ । ফল্গু করি’ ‘মুক্তি’ দেখে নরকের সম ॥ ২৬৭ ॥
pañca-vidha mukti tyāga kare bhakta-gaṇa phalgu kari’ ‘mukti’ dekhe narakera sama
সালোক্য-সার্ষ্টি-সামীপ্য-সারূপ্যৈকত্বমপ্যুত । দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনং জনাঃ ॥ ২৬৮ ॥
sālokya-sārṣṭi-sāmīpya- sārūpyaikatvam apy uta dīyamānaṁ na gṛhnanti vinā mat-sevanaṁ janāḥ
যো দুস্ত্যজান্ ক্ষিতিসুতস্বজনার্থদারান্ প্রার্থ্যাং শ্রিয়ং সুরবরৈঃ সদয়াবলোকাম্ । নৈচ্ছন্নৃপস্তদুচিতং মহতাং মধুদ্বিট্- সেবানুরক্তমনসামভবোঽপি ফল্গুঃ ॥ ২৬৯ ॥
yo dustyajān kṣiti-suta-svajanārtha-dārān prārthyāṁ śriyaṁ sura-varaiḥ sadayāvalokām naicchan nṛpas tad ucitaṁ mahatāṁ madhu-dviṭ- sevānurakta-manasām abhavo ’pi phalguḥ
নারায়ণপরাঃ সর্বে ন কুতশ্চন বিভ্যতি । স্বর্গাপবর্গনরকেষ্বপি তুল্যার্থদর্শিনঃ ॥ ২৭০ ॥
nārāyaṇa-parāḥ sarve na kutaścana bibhyati svargāpavarga-narakeṣv api tulyārtha-darśinaḥ
মুক্তি, কর্ম — দুই বস্তু ত্যজে ভক্তগণ । সেই দুই স্থাপ’ তুমি ‘সাধ্য’, ‘সাধন’ ॥ ২৭১ ॥
mukti, karma — dui vastu tyaje bhakta-gaṇa sei dui sthāpa’ tumi ‘sādhya’, ‘sādhana’
সন্ন্যাসী দেখিয়া মোরে করহ বঞ্চন । না কহিলা তেঞি সাধ্য-সাধন-লক্ষণ ॥ ২৭২ ॥
sannyāsī dekhiyā more karaha vañcana nā kahilā teñi sādhya-sādhana-lakṣaṇa
শুনি’ তত্ত্বাচার্য হৈলা অন্তরে লজ্জিত । প্রভুর বৈষ্ণবতা দেখি, হইলা বিস্মিত ॥ ২৭৩ ॥
śuni’ tattvācārya hailā antare lajjita prabhura vaiṣṇavatā dekhi, ha-ilā vismita
আচার্য কহে, — তুমি যেই কহ, সেই সত্য হয় । সর্বশাস্ত্রে বৈষ্ণবের এই সুনিশ্চয় ॥ ২৭৪ ॥
ācārya kahe, — tumi yei kaha, sei satya haya sarva-śāstre vaiṣṇavera ei suniścaya
তথাপি মধ্বাচার্য যে করিয়াছে নির্বন্ধ । সেই আচরিয়ে সবে সম্প্রদায়-সম্বন্ধ ॥ ২৭৫ ॥
tathāpi madhvācārya ye kariyāche nirbandha sei ācariye sabe sampradāya-sambandha
প্রভু কহে, — কর্মী, জ্ঞানী, — দুই ভক্তিহীন । তোমার সম্প্রদায়ে দেখি সেই দুই চিহ্ন ॥ ২৭৬ ॥
prabhu kahe, — karmī, jñānī, — dui bhakti-hīna tomāra sampradāye dekhi sei dui cihna
সবে, এক গুণ দেখি তোমার সম্প্রদায়ে । সত্যবিগ্রহ করি’ ঈশ্বরে করহ নিশ্চয়ে ॥ ২৭৭ ॥
sabe, eka guṇa dekhi tomāra sampradāye satya-vigraha kari’ īśvare karaha niścaye
এইমত তাঁর ঘরে গর্ব চূর্ণ করি’ । ফল্গুতীর্থে তবে চলি আইলা গৌরহরি ॥ ২৭৮ ॥
ei-mata tāṅra ghare garva cūrṇa kari’ phalgu-tīrthe tabe cali āilā gaurahari
ত্রিতকূপে বিশালার করি’ দরশন । পঞ্চাপ্সরা-তীর্থে আইলা শচীর নন্দন ॥ ২৭৯ ॥
tritakūpe viśālāra kari’ daraśana pañcāpsarā-tīrthe āilā śacīra nandana
গোকর্ণে শিব দেখি’ আইলা দ্বৈপায়নি । সূর্পারক-তীর্থে আইলা ন্যাসিশিরোমণি ॥ ২৮০ ॥
gokarṇe śiva dekhi’ āilā dvaipāyani sūrpāraka-tīrthe āilā nyāsi-śiromaṇi
কোলাপুরে লক্ষ্মী দেখি’ দেখেন ক্ষীর-ভগবতী । লাঙ্গ-গণেশ দেখি’ দেখেন চোর-পার্বতী ॥ ২৮১ ॥
kolāpure lakṣmī dekhi’ dekhena kṣīra-bhagavatī lāṅga-gaṇeśa dekhi’ dekhena cora-pārvatī
তথা হৈতে পাণ্ডরপুরে আইলা গৌরচন্দ্র । বিঠ্ঠল-ঠাকুর দেখি’ পাইলা আনন্দ ॥ ২৮২ ॥
tathā haite pāṇḍarapure āilā gauracandra viṭhṭhala-ṭhākura dekhi’ pāilā ānanda
প্রেমাবেশে কৈল বহুত কীর্তন-নর্তন । তাহাঁ এক বিপ্র তাঁরে কৈল নিমন্ত্রণ ॥ ২৮৩ ॥
premāveśe kaila bahuta kīrtana-nartana tāhāṅ eka vipra tāṅre kaila nimantraṇa
বহুত আদরে প্রভুকে ভিক্ষা করাইল । ভিক্ষা করি’ তথা এক শুভবার্তা পাইল ॥ ২৮৪ ॥
bahuta ādare prabhuke bhikṣā karāila bhikṣā kari’ tathā eka śubha-vārtā pāila
মাধব-পুরীর শিষ্য ‘শ্রীরঙ্গ-পুরী’ নাম । সেই গ্রামে বিপ্রগৃহে করেন বিশ্রাম ॥ ২৮৫ ॥
mādhava-purīra śiṣya ‘śrī-raṅga-purī’ nāma sei grāme vipra-gṛhe karena viśrāma
শুনিয়া চলিলা প্রভু তাঁরে দেখিবারে । বিপ্রগৃহে বসি’ আছেন, দেখিলা তাঁহারে ॥ ২৮৬ ॥
śuniyā calilā prabhu tāṅre dekhibāre vipra-gṛhe vasi’ āchena, dekhilā tāṅhāre
প্রেমাবেশে করে তাঁরে দণ্ড-পরণাম । অশ্রু, পুলক, কম্প, সর্বাঙ্গে পড়ে ঘাম ॥ ২৮৭ ॥
premāveśe kare tāṅre daṇḍa-paraṇāma aśru, pulaka, kampa, sarvāṅge paḍe ghāma
দেখিয়া বিস্মিত হৈল শ্রীরঙ্গ-পুরীর মন । ‘উঠহ শ্রীপাদ’ বলি’ বলিলা বচন ॥ ২৮৮ ॥
dekhiyā vismita haila śrī-raṅga-purīra mana ‘uṭhaha śrīpāda’ bali’ balilā vacana
শ্রীপাদ, ধর মোর গোসাঞির সম্বন্ধ । তাহা বিনা অন্যত্র নাহি এই প্রেমার গন্ধ ॥ ২৮৯ ॥
śrīpāda, dhara mora gosāñira sambandha tāhā vinā anyatra nāhi ei premāra gandha
এত বলি’ প্রভুকে উঠাঞা কৈল আলিঙ্গন । গলাগলি করি’ দুঁহে করেন ক্রন্দন ॥ ২৯০ ॥
eta bali’ prabhuke uthāñā kaila āliṅgana galāgali kari’ duṅhe karena krandana
ক্ষণেকে আবেশ ছাড়ি’ দুঁহার ধৈর্য হৈল । ঈশ্বর-পুরীর সম্বন্ধ গোসাঞি জানাইল ॥ ২৯১ ॥
kṣaṇeke āveśa chāḍi’ duṅhāra dhairya haila īśvara-purīra sambandha gosāñi jānāila
অদ্ভুত প্রেমের বন্যা দুঁহার উথলিল । দুঁহে মান্য করি’ দুঁহে আনন্দে বসিল ॥ ২৯২ ॥
adbhuta premera vanyā duṅhāra uthalila duṅhe mānya kari’ duṅhe ānande vasila
দুই জনে কৃষ্ণকথা কহে রাত্রি-দিনে । এইমতে গোঙাইল পাঁচ-সাত দিনে ॥ ২৯৩ ॥
dui jane kṛṣṇa-kathā kahe rātri-dine ei-mate goṅāila pāṅca-sāta dine
কৌতুকে পুরী তাঁরে পুছিল জন্মস্থান গোসাঞি কৌতুকে কহেন ‘নবদ্বীপ’ নাম ॥ ২৯৪ ॥
kautuke purī tāṅre puchila janma-sthāna gosāñi kautuke kahena ‘navadvīpa’ nāma
শ্রীমাধব-পুরীর সঙ্গে শ্রীরঙ্গ-পুরী । পূর্বে আসিয়াছিলা তেঁহো নদীয়া-নগরী ॥ ২৯৫ ॥
śrī-mādhava-purīra saṅge śrī-raṅga-purī pūrve āsiyāchilā teṅho nadīyā-nagarī
জগন্নাথমিশ্র-ঘরে ভিক্ষা যে করিল । অপূর্ব মোচার ঘণ্ট তাহাঁ যে খাইল ॥ ২৯৬ ॥
jagannātha-miśra-ghare bhikṣā ye karila apūrva mocāra ghaṇṭa tāhāṅ ye khāila
জগন্নাথের ব্রাহ্মণী, তেঁহ — মহা-পতিব্রতা । বাৎসল্যে হয়েন তেঁহ যেন জগন্মাতা ॥ ২৯৭ ॥
jagannāthera brāhmaṇī, teṅha — mahā-pativratā vātsalye hayena teṅha yena jagan-mātā
রন্ধনে নিপুণা তাঁ-সম নাহি ত্রিভুবনে । পুত্রসম স্নেহ করেন সন্ন্যাসি-ভোজনে ॥ ২৯৮ ॥
randhane nipuṇā tāṅ-sama nāhi tribhuvane putra-sama sneha karena sannyāsi-bhojane
তাঁর এক যোগ্য পুত্র করিয়াছে সন্ন্যাস । ‘শঙ্করারণ্য’ নাম তাঁর অল্প বয়স ॥ ২৯৯ ॥
tāṅra eka yogya putra kariyāche sannyāsa ‘śaṅkarāraṇya’ nāma tāṅra alpa vayasa
এই তীর্থে শঙ্করারণ্যের সিদ্ধিপ্রাপ্তি হৈল । প্রস্তাবে শ্রীরঙ্গ-পুরী এতেক কহিল ॥ ৩০০ ॥
ei tīrthe śaṅkarāraṇyera siddhi-prāpti haila prastāve śrī-raṅga-purī eteka kahila
প্রভু কহে, — পূর্বাশ্রমে তেঁহ মোর ভ্রাতা । জগন্নাথ মিশ্র — পূর্বাশ্রমে মোর পিতা ॥ ৩০১ ॥
prabhu kahe, — pūrvāśrame teṅha mora bhrātā jagannātha miśra — pūrvāśrame mora pitā
এইমত দুইজনে ইষ্টগোষ্ঠী করি’ । দ্বারকা দেখিতে চলিলা শ্রীরঙ্গপুরী ॥ ৩০২ ॥
ei-mata dui-jane iṣṭa-goṣṭhī kari’ dvārakā dekhite calilā śrī-raṅga-purī
দিন চারি তথা প্রভুকে রাখিল ব্রাহ্মণ । ভীমানদী স্নান করি’ করেন বিঠ্ঠল দর্শন ॥ ৩০৩ ॥
dina cāri tathā prabhuke rākhila brāhmaṇa bhīmā-nadī snāna kari’ karena viṭhṭhala darśana
তবে মহাপ্রভু আইলা কৃষ্ণবেণ্বা-তীরে । নানা তীর্থ দেখি’ তাহাঁ দেবতা-মন্দিরে ॥ ৩০৪ ॥
tabe mahāprabhu āilā kṛṣṇa-veṇvā-tīre nānā tīrtha dekhi’ tāhāṅ devatā-mandire
ব্রাহ্মণ-সমাজ সব — বৈষ্ণব-চরিত । বৈষ্ণব সকল পড়ে ‘কৃষ্ণকর্ণামৃত’ ॥ ৩০৫ ॥
brāhmaṇa-samāja saba — vaiṣṇava-carita vaiṣṇava sakala paḍe ‘kṛṣṇa-karṇāmṛta’
কৃষ্ণকর্ণামৃত শুনি’ প্রভুর আনন্দ হৈল । আগ্রহ করিয়া পুঁথি লেখাঞা লৈল ॥ ৩০৬ ॥
kṛṣṇa-karṇāmṛta śuni’ prabhura ānanda haila āgraha kariyā puṅthi lekhāñā laila
‘কর্ণামৃত’-সম বস্তু নাহি ত্রিভুবনে । যাহা হৈতে হয় কৃষ্ণে শুদ্ধপ্রেমজ্ঞানে ॥ ৩০৭ ॥
‘karṇāmṛta’-sama vastu nāhi tribhuvane yāhā haite haya kṛṣṇe śuddha-prema-jñāne
সৌন্দর্য-মাধুর্য-কৃষ্ণলীলার অবধি । সেই জানে, যে ‘কর্ণামৃত’ পড়ে নিরবধি ॥ ৩০৮ ॥
saundarya-mādhurya-kṛṣṇa-līlāra avadhi sei jāne, ye ‘karṇāmṛta’ paḍe niravadhi
‘ব্রহ্মসংহিতা’, ‘কর্ণামৃত’ দুই পুঁথি পাঞা । মহারত্নপ্রায় পাই আইলা সঙ্গে লঞা ॥ ৩০৯ ॥
‘brahma-saṁhitā’, ‘karṇāmṛta’ dui puṅthi pāñā mahā-ratna-prāya pāi āilā saṅge lañā
তাপী স্নান করি’ আইলা মাহিষ্মতীপুরে । নানা তীর্থ দেখি তাহাঁ নর্মদার তীরে ॥ ৩১০ ॥
tāpī snāna kari’ āilā māhiṣmatī-pure nānā tīrtha dekhi tāhāṅ narmadāra tīre
ধনুস্তীর্থ দেখি’ করিলা নির্বিন্ধ্যাতে স্নানে । ঋষ্যমূক-গিরি আইলা দণ্ডকারণ্যে ॥ ৩১১ ॥
dhanus-tīrtha dekhi’ karilā nirvindhyāte snāne ṛṣyamūka-giri āilā daṇḍakāraṇye
‘সপ্ততাল-বৃক্ষ’দেখে কানন-ভিতর । অতি বৃদ্ধ, অতি স্থূল, অতি উচ্চতর ॥ ৩১২ ॥
‘saptatāla-vṛkṣa’ dekhe kānana-bhitara ati vṛddha, ati sthūla, ati uccatara
সপ্ততাল দেখি’ প্রভু আলিঙ্গন কৈল । সশরীরে সপ্ততাল বৈকুণ্ঠে চলিল ॥ ৩১৩ ॥
saptatāla dekhi’ prabhu āliṅgana kaila saśarīre saptatāla vaikuṇṭhe calila
শূন্যস্থল দেখি’ লোকের হৈল চমৎকার । লোকে কহে, এ সন্ন্যাসী — রাম-অবতার ॥ ৩১৪ ॥
śūnya-sthala dekhi’ lokera haila camatkāra loke kahe, e sannyāsī — rāma-avatāra
সশরীরে তাল গেল শ্রীবৈকুণ্ঠ-ধাম । ঐছে শক্তি কার হয়, বিনা এক রাম ॥ ৩১৫ ॥
saśarīre tāla gela śrī-vaikuṇṭha-dhāma aiche śakti kāra haya, vinā eka rāma
প্রভু আসি’ কৈল পম্পা-সরোবরে স্নান । পঞ্চবটী আসি, তাহাঁ করিল বিশ্রাম ॥ ৩১৬ ॥
prabhu āsi’ kaila pampā-sarovare snāna pañcavaṭī āsi, tāhāṅ karila viśrāma
নাসিকে ত্র্যম্বক দেখি’ গেলা ব্রহ্মগিরি । কুশাবর্তে আইলা যাহাঁ জন্মিলা গোদাবরী ॥ ৩১৭ ॥
nāsike tryambaka dekhi’ gelā brahmagiri kuśāvarte āilā yāhāṅ janmilā godāvarī
সপ্ত গোদাবরী আইলা করি’ তীর্থ বহুতর । পুনরপি আইলা প্রভু বিদ্যানগর ॥ ৩১৮ ॥
sapta godāvarī āilā kari’ tīrtha bahutara punarapi āilā prabhu vidyānagara
রামানন্দ রায় শুনি প্রভুর আগমন । আনন্দে আসিয়া কৈল প্রভুসহ মিলন ॥ ৩১৯ ॥
rāmānanda rāya śuni’ prabhura āgamana ānande āsiyā kaila prabhu-saha milana
দণ্ডবৎ হঞা পড়ে চরণে ধরিয়া । আলিঙ্গন কৈল প্রভু তাঁরে উঠাঞা ॥ ৩২০ ॥
daṇḍavat hañā paḍe caraṇe dhariyā āliṅgana kaila prabhu tāṅre uṭhāñā
দুই জনে প্রেমাবেশে করেন ক্রন্দন । প্রেমানন্দে শিথিল হৈল দুঁহাকার মন ॥ ৩২১ ॥
dui jane premāveśe karena krandana premānande śithila haila duṅhākāra mana
কতক্ষণে দুই জনা সুস্থির হঞা । নানা ইষ্টগোষ্ঠী করে একত্র বসিয়া ॥ ৩২২ ॥
kata-kṣaṇe dui janā susthira hañā nānā iṣṭa-goṣṭhī kare ekatra vasiyā
তীর্থ-যাত্রা-কথা প্রভু সকল কহিলা । কর্ণামৃত, ব্রহ্মসংহিতা, — দুই পুঁথি দিলা ॥ ৩২৩ ॥
tīrtha-yātrā-kathā prabhu sakala kahilā karnāmṛta, brahma-saṁhitā, — dui puṅthi dilā
প্রভু কহে, — তুমি যেই সিদ্ধান্ত কহিলে । এই দুই পুঁথি সেই সব সাক্ষী দিলে ॥ ৩২৪ ॥
prabhu kahe, — tumi yei siddhānta kahile ei dui puṅthi sei saba sākṣī dile
রায়ের আনন্দ হৈল পুস্তক পাইয়া । প্রভু-সহ আস্বাদিল, রাখিল লিখিয়া ॥ ৩২৫ ॥
rāyera ānanda haila pustaka pāiyā prabhu-saha āsvādila, rākhila likhiyā
‘গোসাঞি আইলা’ গ্রামে হইল কোলাহল । প্রভুকে দেখিতে লোক আইল সকল ॥ ৩২৬ ॥
‘gosāñi āilā’ grāme haila kolāhala prabhuke dekhite loka āila sakala
লোক দেখি’ রামানন্দ গেলা নিজ-ঘরে । মধ্যাহ্নে উঠিলা প্রভু ভিক্ষা করিবারে ॥ ৩২৭ ॥
loka dehki’ rāmānanda gelā nija-ghare madhyāhne uṭhilā prabhu bhikṣā karibāre
রাত্রিকালে রায় পুনঃ কৈল আগমন । দুই জনে কৃষ্ণকথায় কৈল জাগরণ ॥ ৩২৮ ॥
rātri-kāle rāya punaḥ kaila āgamana dui jane kṛṣṇa-kathāya kaila jāgaraṇa
দুই জনে কৃষ্ণকথা কহে রাত্রি-দিনে । পরম-আনন্দে গেল পাঁচ-সাত দিনে ॥ ৩২৯ ॥
dui jane kṛṣṇa-kathā kahe rātri-dine parama-ānande gela pāṅca-sāta dine
রামানন্দ কহে, — প্রভু, তোমার আজ্ঞা পাঞা । রাজাকে লিখিলুঁ আমি বিনয় করিয়া ॥ ৩৩০ ॥
rāmānanda kahe, — prabhu, tomāra ājñā pāñā rājāke likhiluṅ āmi vinaya kariyā
রাজা মোরে আজ্ঞা দিল নীলাচলে যাইতে । চলিবার উদ্যোগ আমি লাগিয়াছি করিতে ॥ ৩৩১ ॥
rājā more ājñā dila nīlācale yāite calibāra udyoga āmi lāgiyāchi karite
প্রভু কহে, — এথা মোর এ-নিমিত্তে আগমন । তোমা লঞা নীলাচলে করিব গমন ॥ ৩৩২ ॥
prabhu kahe, — ethā mora e-nimitte āgamana tomā lañā nīlācale kariba gamana
রায় কহে, — প্রভু, আগে চল নীলাচলে । মোর সঙ্গে হাতী-ঘোড়া, সৈন্য-কোলাহলে ॥ ৩৩৩ ॥
rāya kahe, — prabhu, āge cala nīlācale mora saṅge hātī-ghoḍā, sainya-kolāhale
দিন-দশে ইহা-সবার করি’ সমাধান । তোমার পাছে পাছে আমি করিব প্রয়াণ ॥ ৩৩৪ ॥
dina-daśe ihā-sabāra kari’ samādhāna tomāra pāche pāche āmi kariba prayāṇa
তবে মহাপ্রভু তাঁরে আসিতে আজ্ঞা দিয়া । নীলাচলে চলিলা প্রভু আনন্দিত হঞা ॥ ৩৩৫ ॥
tabe mahāprabhu tāṅre āsite ājñā diyā nīlācale calilā prabhu ānandita hañā
যেই পথে পূর্বে প্রভু কৈলা আগমন । সেই পথে চলিলা দেখি, সর্ব বৈষ্ণবগণ ॥ ৩৩৬ ॥
yei pathe pūrve prabhu kailā āgamana sei pathe calilā dekhi, sarva vaiṣṇava-gaṇa
যাহাঁ যায়, লোক উঠে হরিধ্বনি করি’ । দেখি’ আনন্দিত-মন হৈলা গৌরহরি ॥ ৩৩৭ ॥
yāhāṅ yāya, loka uṭhe hari-dhvani kari’ dekhi’ ānandita-mana hailā gaurahari
আলালনাথে আসি’ কৃষ্ণদাসে পাঠাইল । নিত্যানন্দ-আদি নিজগণে বোলাইল ॥ ৩৩৮ ॥
ālālanāthe āsi’ kṛṣṇadāse pāṭhāila nityānanda-ādi nija-gaṇe bolāila
প্রভুর আগমন শুনি’ নিত্যানন্দ রায় । উঠিয়া চলিলা, প্রেমে থেহ নাহি পায় ॥ ৩৩৯ ॥
prabhura āgamana śuni’ nityānanda rāya uṭhiyā calilā, preme theha nāhi pāya
জগদানন্দ, দামোদর-পণ্ডিত, মুকুন্দ । নাচিয়া চলিলা, দেহে না ধরে আনন্দ ॥ ৩৪০ ॥
jagadānanda, dāmodara-paṇḍita, mukunda nāciyā calilā, dehe nā dhare ānanda
গোপীনাথাচার্য চলিলা আনন্দিত হঞা । প্রভুরে মিলিলা সবে পথে লাগ্ পাঞা ॥ ৩৪১ ॥
gopīnāthācārya calilā ānandita hañā prabhure mililā sabe pathe lāg pāñā
প্রভু প্রেমাবেশে সবায় কৈল আলিঙ্গন । প্রেমাবেশে সবে করে আনন্দ-ক্রন্দন ॥ ৩৪২ ॥
prabhu premāveśe sabāya kaila āliṅgana premāveśe sabe kare ānanda-krandana
সার্বভৌম ভট্টাচার্য আনন্দে চলিলা । সমুদ্রের তীরে আসি’ প্রভুরে মিলিলা ॥ ৩৪৩ ॥
sārvabhauma bhaṭṭācārya ānande calilā samudrera tīre āsi’ prabhure mililā
সার্বভৌম মহাপ্রভুর পড়িলা চরণে । প্রভু তাঁরে উঠাঞা কৈল আলিঙ্গনে ॥ ৩৪৪ ॥
sārvabhauma mahāprabhura paḍilā caraṇe prabhu tāṅre uṭhāñā kaila āliṅgane
প্রেমাবেশে সার্বভৌম করিলা রোদনে । সবা-সঙ্গে আইলা প্রভু ঈশ্বর-দরশনে ॥ ৩৪৫ ॥
premāveśe sārvabhauma karilā rodane sabā-saṅge āilā prabhu īśvara-daraśane
জগন্নাথ-দরশন প্রেমাবেশে কৈল । কম্প-স্বেদ-পুলকাশ্রুতে শরীর ভাসিল ॥ ৩৪৬ ॥
jagannātha-daraśana premāveśe kaila kampa-sveda-pulakāśrute śarīra bhāsila
বহু নৃত্যগীত কৈল প্রেমাবিষ্ট হঞা । পাণ্ডাপাল আইল সবে মালা-প্রসাদ লঞা ॥ ৩৪৭ ॥
bahu nṛtya-gīta kaila premāviṣṭa hañā pāṇḍā-pāla āila sabe mālā-prasāda lañā
মালা-প্রসাদ পাঞা প্রভু সুস্থির হইলা । জগন্নাথের সেবক সব আনন্দে মিলিলা ॥ ৩৪৮ ॥
mālā-prasāda pāñā prabhu susthira ha-ilā jagannāthera sevaka saba ānande mililā
কাশীমিশ্র আসি’ প্রভুর পড়িলা চরণে । মান্য করি’ প্রভু তাঁরে কৈল আলিঙ্গনে ॥ ৩৪৯ ॥
kāśī-miśra āsi’ prabhura paḍilā caraṇe mānya kari’ prabhu tāṅre kaila āliṅgane
প্রভু লঞা সার্বভৌম নিজ-ঘরে গেলা । মোর ঘরে ভিক্ষা বলি’ নিমন্ত্রণ কৈলা ॥ ৩৫০ ॥
prabhu lañā sārvabhauma nija-ghare gelā mora ghare bhikṣā bali’ nimantraṇa kailā
দিব্য মহাপ্রসাদ অনেক আনাইল । পীঠা-পানা আদি জগন্নাথ যে খাইল ॥ ৩৫১ ॥
divya mahā-prasāda aneka ānāila pīṭhā-pānā ādi jagannātha ye khāila
মধ্যাহ্ন করিলা প্রভু নিজগণ লঞা । সার্বভৌম-ঘরে ভিক্ষা করিলা আসিয়া ॥ ৩৫২ ॥
madhyāhna karilā prabhu nija-gaṇa lañā sārvabhauma-ghare bhikṣā karilā āsiyā
ভিক্ষা করাঞা তাঁরে করাইল শয়ন । আপনে সার্বভৌম করে পাদসম্বাহন ॥ ৩৫৩ ॥
bhikṣā karāñā tāṅre karāila śayana āpane sārvabhauma kare pāda-saṁvāhana
প্রভু তাঁরে পাঠাইল ভোজন করিতে । সেই রাত্রি তাঁর ঘরে রহিলা তাঁর প্রীতে ॥ ৩৫৪ ॥
prabhu tāṅre pāṭhāila bhojana karite sei rātri tāṅra ghare rahilā tāṅra prīte
সার্বভৌম-সঙ্গে আর লঞা নিজগণ । তীর্থযাত্রা-কথা কহি’ কৈল জাগরণ ॥ ৩৫৫ ॥
sārvabhauma-saṅge āra lañā nija-gaṇa tīrtha-yātrā-kathā kahi’ kaila jāgaraṇa
প্রভু কহে, — এত তীর্থ কৈলুঁ পর্যটন । তোমা-সম বৈষ্ণব না দেখিলুঁ একজন ॥ ৩৫৬ ॥
prabhu kahe, — eta tīrtha kailuṅ paryaṭana tomā-sama vaiṣṇava nā dekhiluṅ eka-jana
এক রামানন্দ রায় বহু সুখ দিল । ভট্ট কহে, — এই লাগি’ মিলিতে কহিল ॥ ৩৫৭ ॥
eka rāmānanda rāya bahu sukha dila bhaṭṭa kahe, — ei lāgi’ milite kahila
তীর্থযাত্রা-কথা এই কৈলুঁ সমাপন । সংক্ষেপে কহিলুঁ, বিস্তার না যায় বর্ণন ॥ ৩৫৮ ॥
tīrtha-yātrā-kathā ei kailuṅ samāpana saṅkṣepe kahiluṅ, vistāra nā yāya varṇana
অনন্ত চৈতন্যলীলা কহিতে না জানি । লোভে লজ্জা খাঞা তার করি টানাটানি ॥ ৩৫৯ ॥
ananta caitanya-līlā kahite nā jāni lobhe lajjā khāñā tāra kari ṭānāṭāni
প্রভুর তীর্থযাত্রা-কথা শুনে যেই জন । চৈতন্যচরণে পায় গাঢ় প্রেমধন ॥ ৩৬০ ॥
prabhura tīrtha-yātrā-kathā śune yei jana caitanya-caraṇe pāya gāḍha prema-dhana
চৈতন্যচরিত শুন শ্রদ্ধা-ভক্তি করি’ । মাৎসর্য ছাড়িয়া মুখে বল ‘হরি’ ‘হরি’ ॥ ৩৬১ ॥
caitanya-carita śuna śraddhā-bhakti kari’ mātsarya chāḍiyā mukhe bala ‘hari’ ‘hari’
এই কলিকালে আর নাহি কোন ধর্ম । বৈষ্ণব, বৈষ্ণবশাস্ত্র, এই কহে মর্ম ॥ ৩৬২ ॥
ei kali-kāle āra nāhi kona dharma vaiṣṇava, vaiṣṇava-śāstra, ei kahe marma
চৈতন্যচন্দ্রের লীলা — অগাধ, গম্ভীর । প্রবেশ করিতে নারি, — স্পর্শি রহি’ তীর ॥ ৩৬৩ ॥
caitanya-candrera līlā — agādha, gambhīra praveśa karite nāri, — sparśi rahi’ tīra
চৈতন্যচরিত শ্রদ্ধায় শুনে যেই জন । যতেক বিচারে, তত পায় প্রেমধন ॥ ৩৬৪ ॥
caitanya-carita śraddhāya śune yei jana yateka vicāre, tata pāya prema-dhana
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৩৬৫ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa