Lord Caitanya and Sārvabhauma — exact verses
The Bengali text is accompanied by brief editorial paraphrases, not verbatim BBT translations. Each link opens the full translation and purport in Vedabase.
Śrī Caitanya-caritāmṛta, Madhya 6.120
বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা ।
স্নেহ-ভক্তি করি’ কিছু প্রভুরে কহিলা ॥ ১২০ ॥
Sārvabhauma affectionately begins instructing the Lord in Vedānta philosophy.
Śrī Caitanya-caritāmṛta, Madhya 6.121
বেদান্ত-শ্রবণ, — এই সন্ন্যাসীর ধর্ম ।
নিরন্তর কর তুমি বেদান্ত শ্রবণ ॥ ১২১ ॥
The Bhaṭṭācārya advises the young sannyāsī to hear Vedānta continually.
Śrī Caitanya-caritāmṛta, Madhya 6.122
প্রভু কহে, — ‘মোরে তুমি কর অনুগ্রহ ।
সেই সে কর্তব্য, তুমি যেই মোরে কহ ॥’ ১২২ ॥
The Lord accepts Sārvabhauma's instruction as an expression of mercy.
Śrī Caitanya-caritāmṛta, Madhya 6.123
সাত দিন পর্যন্ত ঐছে করেন শ্রবণে ।
ভাল-মন্দ নাহি কহে, বসি’ মাত্র শুনে ॥ ১২৩ ॥
For seven days Mahāprabhu simply sits and hears without expressing judgment.
Śrī Caitanya-caritāmṛta, Madhya 6.124
অষ্টম-দিবসে তাঁরে পুছে সার্বভৌম ।
সাতদিন কর তুমি বেদান্ত শ্রবণ ॥ ১২৪ ॥
On the eighth day Sārvabhauma asks the Lord about His seven days of hearing.